Home আঞ্চলিক ২ দিন ধরে বন্ধ রয়েছে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি বানিজ্য

২ দিন ধরে বন্ধ রয়েছে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি বানিজ্য

12

বেনাপোল প্রতিনিধি।।

বেনাপোল বন্দর দিয়ে গত ২ দিন ধরে বন্ধ রয়েছে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য। গতকাল সরকারী ছুটি ও আজ শনিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে পুনরায় শুরু হবে আমদানি-রপ্তানি বাণিজ্য।

আমদানি রপ্তানী দু’দিন বন্ধ থাকায় ওপারে ৬ হাজার পন্য বোঝাই ট্রাক আটকে বলে ওপারের সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র কলেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষ্যে শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে রবিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। সকাল থেকে এ পর্যন্ত  ৪৫০ জন যাত্রী যাতায়াত করেছে।

বেনাপোল কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমান জানান, শুক্রবার সরকারী ছুটি ও আজ শনিবার খৃষ্টানদের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল রবিবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।