Home আঞ্চলিক বাজুয়া আনন্দ মেলার মাঠে বড়দিন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন

বাজুয়া আনন্দ মেলার মাঠে বড়দিন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন

11

মোঃ শামীম হোসেন– বাজুয়া (দাকোপ) ।।

খুলনার দাকোপের বাজুয়া আনন্দ মেলার মাঠে বড়দিন উপলক্ষে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন। বড়দিন আনন্দ মেলা উদযাপন কমিটির সভাপতি জানান আজ রাত ১২ টায় পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র সময় আগমন করবেন এক স্বর্গীয় মহা মানব,

তিনি হলেন যীশু। বছর ঘুরে দেখতে দেখতে আরও একদিন, এলো বড়দিন– ২০২১।  আর তাই বড়দিনকে স্মরণীয় করে রাখতে এবং এই উৎসবের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগী করে দিতে আমাদের এই আয়োজন করা হয়েছে নানা রকম অনুষ্ঠান মালার। প্রতি বছরের ন্যায় এবারও বড়দিনকে ঘিরে সাজানো হয়েছে আকর্ষণীয় অনুষ্ঠান। পরীক্ষার কারণে এবার যমকানো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে ২৮শে ডিসেম্বর থেকে যা চলবে ২৯,৩০ ও ৩১ তারিখ পর্যন্ত। সবদিন থাকবে খুলনা ও দেশের বিভিন্ন এলাকা  থেকে আগত শিল্পীর আগমন। তিনি আরো জানান এছাড়াও প্রতিদিন বিকাল থেকে স্থানীয় সব শিল্পীরাও সুযোগ পাবেন। এছাড়াও থাকবে নব–নির্বাচিত নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান মানস কুমার রায়ের সংবর্ধনা। যারা মেলাকে ভালবাসেন সকলকে জানান স্বাগতম ও মেলা দেখার আমন্ত্রণ।