Home আঞ্চলিক নড়াইলে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াইলে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

26

মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধি।।

২২ ডিসেম্বর বুধবার নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে আনুমানিক রাত ১০:৪৫ ঘটিকায় গোপন সংবাদ আসে লোহাগড়া থানাধীন নোয়াগ্ৰাম এলাকায় মোঃ নাজমুল ইসলামের বাড়িতে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় চলছে। এমন  গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) জনাব সুকান্ত সাহা এর তত্ত্বাবধানে এস আই মোঃ আব্দুস সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্স এ এস আই মোঃ বিপ্লব শেখ, কনস্টেবল মোঃ মিন্টু নন্দী, শিবলী, ইব্রাহিম, হাসিবুর সহ নোয়াগ্রামে এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ নাজমুল ইসলাম (৩১), পিতাঃ মৃত নজরুল ইসলাম, থানাঃ লোহাগড়া, জেলাঃ নড়াইলকে গ্রেফতার করিয়া পুলিশ হেফাজতে নিয়ে তার দেখানো মতে বসত বাড়ির ঘরের মধ্যে হতে পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট থেকে মোট ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। মাদক ব্যবসায়ীকে নড়াইল সদর থানায় হস্তান্তর করিয়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নড়াইল ডিবি পুলিশ ও জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।