নগরীতে দু’কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপের্টার
নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট পুলিশ চেকপোষ্টে নিয়মিত তল্লাশী চলাকালে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ ডিসেম্বর) সকাল সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন ৫ নং ঘাট এলাকার মৃত. গফুর গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৫০)।
আফিলগেট চেকপোষ্টের ইনচার্জ এসআই আনোয়ার হোসেন জানান, বাজার করা ব্যাগ হাতে নিয়ে ফুলতলা থেকে খুলনার দিকে এক ব্যক্তি হেটে যাচ্ছিলো। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশী চালিয়ে ব্যাগ থেকে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয় । তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নগরীতে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ১
স্টাফ রিপের্টার
নগরীর হাজী ইসমাঈল লিংক রোড এলাকা থেকে ৮ বছর বয়সী এক শিশু কণ্যাকে যৌন হয়রানির অভিযোগে এক যুবককে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
২১ ডিসেম্বর সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আসামী হলেন ওই এলাকার আজগর আলীর বাড়ির ভাড়াটিয়া মৃত. মতিউর রহমান ব্যাপারীর ছেলে ওহিদুল ইসলাম বাদল।
সোনাডাঙ্গা থানার এএসআই ইমরান জানান, ভিকটিম ৮ বছর বয়সী কন্যা। তারা একই বাড়িতে পাশাপাশি ঘরে থাকে। দুপুর আড়াইটার দিকে মেয়েটির মা পাশের ঘরে যায়। ঘরে কেউ না থাকার সুযোগে বাদল শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে ডেকে নেয় এবং মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত বুলায়। ঘরে এসে মেয়েকে খুঁজতে থাকে মা। পরে বাদলের ঘর থেকে বের হয়ে মেয়েটি মাকে সব ঘটনা খুলে বলে। এ সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। সন্ধ্যায় বাদল আটক হওয়ার পর ভিকটিমের বাবা রাতে বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।
বেনাপোলে র্যাবের অভিযানে ৪টি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপের্টার
যশোর জেলার বেনাপোল থানার পুটখালী এলাকায় অভিযান চালিয়ে বিদেশী ৪টি অস্ত্র ও ৩৮ রাউন্ড গুলিসহ দু’যুবককে গ্রেপ্তার করেছে র্যাব ৬ । ২১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু’যুবক হলেন যশোর বেনাপোল পুটখালী এলাকার মো. আব্দুল মমিনের ছেলে মো. আজিজুর রহমান ও একই এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে মো. আব্দুল্লাহ।
র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ বুধবার (২২ ডিসেম্বর) সংবাদ সম্মেলন বলেন, ওই দিন রাতে মাদকদ্রব্য উদ্ধারের লক্ষে যশোরের বেনাপোল দীঘিরপাড় এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় র্যাবের একটি টিম। র্যাবের উপস্থিতি দেখে কতিপয় ব্যক্তি পলানোর চেষ্টা করে। এ সময় দুই যুবককে আটক করা হয়। তাদের দেহ তল্লাশী করে চারটি বিদেশী পিস্তল ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসামিরা এলাকায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অস্ত্র বহন করছিল। জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
কেএমপির অভিযানে ২০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন নগরীর খালিশপুর সালাউদ্দিন এর ভাঙ্গারীর দোকান সংলগ্ন মো. খোকন মোল্লা ওরফে শাহজাহান, এর ছেলে মো. সাকিব মোল্লা ওরফে হৃদয় (২৬)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম জানান, ২১ ডিসেম্বর দিবাগত রাত ১২টার পর খালিশপুর থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাইতুল ফালাহ ঈদগাহ মাঠের মেইন গেটের সামনে থেকে ২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
ডুমুরিয়ায় জেলা ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২১ ডিসেম্বর রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার তালা থানার যিথুয়া গ্রামের মৃত. সাজ্জাত আলী কারিকর এর ছেলে শফিকুল ইসলাম কারিকর (৪১)।
জেলা ডিবি জানায়, ২১ ডিসেম্বর রাত সোয়া ৮টার দিকে ডুমুরিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই বিষ্ণুপদ হালদার দাস। এসময় কানপুর গ্রামস্থ পোড়াবাড়ীর মোড়ে খুলনা টু সাতক্ষীরা মহাসড়কের উপর থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চুরি মামলাসহ মাদক আইনে ৫টি মামলা রয়েছে।
যশোরে র্যাবের অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে র্যাব-৬। বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার দূর্গাপুর উত্তরপাড়ার মো. হাবিবুল্লাহ এর ছেলে মো. আসাদুল্লাহ (৪৫)।
র্যাব-৬ জানায়, বুধবার দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল। এসময় মেসার্স তামিমা ফিলিং ষ্টেশনের সামনে সামনে পাকা রাস্তার উপর থেকে ৪ কেজি গাঁজাসহ আসাদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ধর্ষন মামলার আসামী অলকেশ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন নাকতাড়া কালীবাড়ি বাজার এলাকার চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষন মামলার এজাহারনামীয় পলাতক আসামী অলকেশ মন্ডলকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
২১ ডিসেম্বর বিকেল ৪টার দিকে র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানার ধোবাডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী হলেন সাতক্ষীরা জেলার আশাশুনি থানার নাকতাড়া গ্রামের দুলাল মন্ডল (২৫)।
র্যাব-৬ জানায়, ২১ ডিসেম্বর বিকেল ৪টার দিকে সাতক্ষীরা জেলার দেবহাটা থানার ধোবাডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল। এসময় সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন নাকতাড়া কালীবাড়ি বাজার এলাকার চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষন মামলার এজাহারনামীয় পলাতক আসামী অলকেশ মন্ডলকে গ্রেপ্তার করা হয়। গত ২৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ভিকটিম আশাশুনি থানাধীন নাকতাড়া কালীবাড়ি বাজারে কালী মন্দিরে পিতা মাতার সহিত পুজা দেখতে যায়। পুজা মন্ডপে ভিকটিমের বান্দবীর সাথে দেখা হয়। ভিকটিম এ্যাডমিটকার্ড আনতে বান্দবীর বাড়িতে যায়। একই তারিখ রাত ৮টার দিকে ভিকটিম এ্যাডমিট কার্ডটি নিয়ে বান্ধবীর জ্যাঠাতো ভাই অলকেশ মন্ডল এর সাথে ভিকটিম সরল বিশ্বাসে পুজা মন্ডপের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথি মধ্যে বাগানের নিয়ে অলকেশ মন্ডল ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। উক্ত বিষয়ে ভিকটিম নিজেই বাদী হয়ে অলকেশ মন্ডল এর বিরুদ্ধে আশাশুনি থানায় ধর্ষন মামলা দায়ের করে যার মামলা নং- ২৫।
জনপ্রতিনিধির যোগসাজসে জীবিত পিতাকে মৃত দেখিয়ে ওয়ারেশ সনদ প্রদান
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে ইউপি চেয়ারম্যান ও মেম্বরের যোগসাজসে জীবিত পিতাকে মৃত্য দেখিয়ে ও দুই ছেলের নাম বাদ রেখে ওয়ারেশ কায়েম সনদ প্রদান করার ঘটনা ঘটেছে। উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়ন চাপাতলা গ্রামে মৃত হরিচরন শীলের ছেলে দুলাল চন্দ্র শীলকে মৃত দেখিয়ে ও তার অপর দুই ছেলেকে বাদ দিয়ে চাঁর জনকে ওয়ারেশ করে গত ইং-০৮ জুলাই ২০২০ তারিখ চেয়ারম্যান ও সচিব স্বাক্ষরকৃর্ত এই ওয়ারেশ কায়েম সনদ প্রদান করা হয়। স্থানীয়দের বরাদ দিয়ে জানা যায়, কয়েক বছর আগে দুলাল চন্দ্র শীল তার দুই ছেলে মিন্টু শীল ও চঞ্চল শীলকে সাথে নিয়ে পাশ^র্বতী দেশ ভারতে গেলে তাদের তিন জনের অনুপস্থিতির সুযোগ নিয়ে অন্যান্য শরিক ছেলে কৃষ্ণ পদ শীল, দেবদাস শীল, মেয়ে কবিতা রানী শীল, দুলালের স্ত্রী অমিয় রানী শীল মোটা অংকের টাকার বিনিময়ে স্থানীয় জনপ্রতিনিধিদের যোগসাজসে এই ওয়ারেশ কায়েম সনদ দিয়ে দুলালের রেখে যাওয়া সম্পদ আতœসাধ করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার সত্যতা অনুসন্ধানে বুধবার (২২ ডিসেম্বর) সকালে প্রেমবাগ ইউনয়নে গিয়ে সচিবের নিকট ইস্যুকৃত সনদের বিষয়ে জানতে চাইলে তিনি অফিস কপি দেখান। সেখানেই প্রমান মেলে জালিয়াতির। মৃত্য ব্যাক্তির মৃত্যুর সনদ গ্রহপূর্বক ওয়ারেশ কায়েম সনদ প্রদানের বিধান থাকলেও এখানে তা মানা হয়নি। ইস্যুকৃত সনদের বিপরীতে ওয়ারিশগণের কোন আবেদনের কাগজ দেখাতে পারে নাই সচিব মোরশেদ আলী ও হিসাব রক্ষক সাজেদুর রহমান (বাবু)। এবিষয়ে ইউপি সদস্য আনোয়ার খাঁনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে দুলাল চন্দ্র শীলের ছেলে কৃষ্ণ পদ শীল, দেবাশীস দত্ত শীল জানান আমার পিতা ভারতে মারা গেছে তাই আমি তাদের এই সনদ পেতে সাহায্য করেছি। এব্যাপারে ইউপি চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দীনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ওয়ারেশ সনদ প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যের তদন্ত প্রতিবেদন সাপেক্ষে দেওয়া হয়। যদি দুলাল চন্দ্র শীল জীবিত থাকে এবং তার ওয়ারেশগণ ও ইউপি সদস্য সে তথ্য গোপন রেখে জালিয়াতির মাধ্যমে ওয়ারেশ কায়েম সনদ নিয়ে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাপস্থা গ্রহন করা হবে।
‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২১’ এর পদক পেলো তিন সাংবাদিক
খবর বিজ্ঞপ্তি
‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২১’ এর পদক প্রদান অনুষ্ঠান বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধা, প্রয়াত সকল সাংবাদিকসহ মরহুম ওয়াদুদুর রহমান পান্নার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী সাংবাদিকদের মাঝে পুরস্কার স্বরূপ ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও মরহুম সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্নার ভাগ্নে আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। বক্তৃতা করেন ‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২১’ এই রিপোর্ট পর্যালোচনার জন্য গঠিত মনোনয়ন বোর্ডের সদস্য খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো: শরিফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। এছাড়া পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক এস এম আমিনুল ইসলাম তার অনুভতি প্রকাশ করে বক্তৃতা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এস এম নজরুল ইসলাম, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২১’ এর রিপোর্ট পর্যালোচনার জন্য গঠিত মনোনয়ন বোর্ডের প্রধান ও আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক মাকসুদুর রহমান (মাকসুদ), নির্বাহী সদস মোঃ শাহ আলম, সদস্য মোঃ হুমায়ুন কবীর, দেবব্রত রায়, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, শেখ মোঃ সেলিম, আব্দুল মালেক, গোলাম মোস্তফা, দিলিপ কুমার বর্মন, মোঃ মাহফুজ আলম সুমন, জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতন স্কুলের শিক্ষিকা লাভলী ওয়াহিদ, শিরিন আক্তার, নূর হাসান দীপি, মোর্শেদা শরিফ পুষ্প ও শবনম মোস্তারী, খুলনা প্রেসক্লাবের ইউজিার সদস্য ড. সাহিদা খানম, এস এম বাহাউদ্দিন, মোঃ সোহেল রানা, মোঃ রফিক আলী, তুফান গাইনসহ অনান্যা সাংবাবিদক ও অতিথিবৃন্দ। আঞ্চলিক সংবাদ মাধ্যমে চলতি বছরে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন, প্রবন্ধ বা ফিচারের উপর এ পুরস্কার প্রদান করা হয়। দ্বিতীয় বারের মতো এই পুরস্কারে সময়ের খবরের নিজস্ব প্রতিবেদক এস এম আমিনুল ইসলাম প্রথম, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয় দ্বিতীয় এবং দৈনিক আজকের তথ্যের বার্তা সম্পাদক আলমগীর হান্নান তৃতীয় স্থানে মনোনীত হন। অনুষ্ঠানে মনোনীত সাংবাদিকদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় উন্নত খাবার পেল ২শতাধিক প্রতিবন্ধী শিশু
অর্জুন বিশ্বাস, গোপালগঞ্জ
মুজিববর্ষ উপলক্ষে ২শতাধিক প্রতিবন্ধী শিশু পেল উন্নত খাবার। যাতায়াতের জন্য প্রতি প্রতিবন্ধী শিশুকে দেওয়া হলো ১শত টাকা। এই মহতী কাজটি করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন ও চাং পাং চাইনিজ রেস্টুরেন্ট। বুধবার উপজেলার পৌর মার্কেটে অবস্থিত চাং পাং চাইনিজ রেস্টুরেন্টে বসে এ উন্নত খাবার বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী শিশুদের হাতে খাবার ও ১শত টাকা তুলে দেন। মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত খাবার বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান শুভ, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বশির বিন সামচুদ্দিন, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন বলেন, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এ উপজেলায় আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ফাউন্ডেশনটি প্রতিবন্ধীদের মাঝে উন্নত খাবার বিতরণ করলো। যে সব প্রতিবন্ধী শিশুরা এখানে এসেছে তাদের যাতায়াতের জন্য ১শত টাকা করে দেওয়া হয়েছে। এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। প্রতিবন্ধী শিশু নাছরিন খানমের মা সূর্য বেগম বলেন, গত কয়েক বছর ধরে ইদ ও বিশেষ দিনগুলোতে মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন ধরণের সহায়তা করে আসছে। আজ আমার মেয়েকে উন্নত খাবার ও যাতায়াতের জন্য ১শত টাকা দিয়েছে। এ জন্য আমরা খুশি। মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ বলেন, মারুফ নামে আমার একটি প্রতিবন্ধী শিশু ছিল। শিশুটি ১১ বছর বয়সে মারা যায়। আজ ও বেঁচে থাকলে ওর বয়স হতো ১৮ বছর। ১৮ বছরের একটি শিশুর পিছনে মাসে আনুমানিক যে টাকা খরচ হওয়ার কথা আমি সেটা জমা করে রাখি। ৫/৬মাস ধরে ওই জমানো টাকা আমি এলাকার প্রতিবন্ধী শিশুদের কল্যাণে ব্যয় করি।
কপিলমুনি ডোবা থেকে লাশ উদ্ধারের দেড় মাস পর প্রধান আসামী আটক
কপিলমুনি প্রতিনিধি
পাইকগাছায় কপিলমুনি ডোবা থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনার দেড় মাস পর এক জনকে আটক করেছে পুলিশ। উপজেলার আদালত সংলগ্ন মোটর সাইকেল স্ট্যান্ড থেকে আকবর ফকির (৩৯) নামে একজনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইব্রাহীমকে হত্যার কথা স্বীকার করে ভ্যানচুরির টাকার ভাগাভাগি নিয়ে তাকে হত্যা করেছে বলে জানায়। তার সাথে আরো একজন জড়িত রয়েছে বলেও স্বীকার করে সে। বুধবার তাকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণ করা হয়। আটক আকবর উপজেলার খাটুমারী বেতবুনিয়া আবাসন প্রকল্পের বাসিন্দা। সে ঐ এলাকার বাবুল ফকিরের ছেলে। গত ২১ ডিসেম্বর সন্ধ্যার দিকে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আলীমের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে। তারা দীর্ঘ দিন যাবৎ অত্রাঞ্চলের ভ্যান চুরি সিন্ডিকেটের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। প্রসঙ্গত, গত ৬ নভেম্বর বেলা ১১ টার দিকে পাইকগাছা থানা পুলিশ উপজেলার কপিলমুনির সলুয়া গ্রামের একটি মাঠের মধ্যে ডোবা থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে ইব্রাহীমের লাশটি উদ্ধার করে। পরে তার বড় ভাই ইসমাইল হোসেন পত্রিকায় প্রকাশিত সংবাদ ও ছবি দেখে তার লাশটি শনাক্ত করে। ইব্রাহীম মোড়ল তালা উপজেলার বালিয়া গ্রামের কাচের আলী মোড়লের ছেলে। পুলিশ জানায়, ক্ষেত মালিক আছাদুল ইসলাম প্রতিদিনের ন্যায় ঘটনাস্থল নিজ ক্ষেত পরিচর্যায় সেখানে গিয়ে ডোবায় ভাসমান লাশটি দেখে প্রথমে কপিলমুনি পুলিশ ফাঁড়ি ও পরে থানা পুলিশে খবর দেন। পরে বেলা ১১ টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এরপর প্রথমে জনৈক সাংবাদিকদের মাধ্যমে লাশের পরিচয় নিয়ে সংবাদ প্রকাশ হলে থানা পুলিশ লাশের পরিচয় প্রকাশ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার নং-৪, তারিখ ৬ নভেম্বর। মামলার তদন্তকারী কর্মকর্তা কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আলীম জানান, মামলায় দীর্ঘ তদন্তে প্রথমে সন্দিগ্ধ আসামী হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জানায়, তার সাথে আরো একজন রয়েছে। ঘটনার দিন তারা দু’জন ইব্রাহীমকে ঘটনাস্থলে নিয়ে একজন তার পা ও অপরজন গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে লাশটি ঐ ডোবায় ফেলে দেয়। তিনি আরো জানান, আটক আকবর জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ ভ্যানচুরি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো বলে জানায়। আর ভ্যানচুরির টাকা ভাগাভাগির ঘটনাটিকে কেন্দ্র করেই হত্যার ঘটনাটি ঘটে বলে জানানো হয়। থানা ওসি মো. জিয়াউর রহমান জিয়া বুধবার সকালে আসামীকে নিয়ে হত্যাকান্ড ঘটনাস্থলে আসেন এবং মিডিয়াকর্মীদের সামনে আসামী হত্যার ঘটনা বিবরণ দেন।
ডুমুরিয়ায় ফিতা কাটার অপেক্ষায় নব-নির্মিত পরিষদ কমপ্লেক্স
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় ফিতা কাটার অপেক্ষায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন।বহুল প্রতিক্ষিত ৫তলা বিশিষ্ট এ ভবনের যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে।এজন্য সৌন্দর্য় বৃদ্ধি পেয়েছে গোটা উপজেলা এলাকা।আগামী ২৯ ডিসেম্বর উৎসব মুখর পরিবেশে নব-নির্মিত এ ভবনের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,২০১৭ সালের ২০ নভেম্বর উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এ কাজে চুক্তিমূল্য নির্ধারন করা হয় ৬ কোটি ৭৭ লক্ষ ৫৭ হাজার ১০৬ টাকা।কাজের দায়িত্বভার গ্রহন করেন ঠিকাদার মোহন খান ও শেখ শাহিনুর রহমান।এ প্রসংগে উপজেলা প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম বলেন,ইতোমধ্যে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে।আগামী ২৯ ডিসেম্বর এর উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ।তিনি আরো বলেন,খুলনা-সাতক্ষীরা মহাসড়ক থেকে সরাসরি ৫তলা বিশিষ্ট ভবনের সাথে একটি যুক্তসড়ক ও নির্মিত হয়েছে পার্কিং চত্ত্বর। এখানে উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,নির্বাহী অফিসার,কৃষি অধিদপ্তর,প্রকৌশলী অধিদপ্তর, প্রকল্প বাস্তবায়ন কার্য়ালয়সহ উপজেলার প্রায় সকল অধিদপ্তরের কার্য়ক্রম চলবে একই ভবনে।এ প্রসঙ্গে ঠিকাদার খান মোহন ও শেখ শাহিনুর রহমান একই সুরে সুর মিলিয়ে বলেন ২‘যুগেরও বেশী সময় ধরে ঠিকাদারী পেশার সাথে জড়িত।সকল কাজই মানসম্মত করেই আসছি,তবে এ কাজটি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি।কারন যুগ যুগ পেরিয়ে গেলেও এটি যখন অক্ষত থাকবে তখন আমাদের বংশধর গর্ব করে বলতে পারবে এ আমার দাদা-নানার হাতে তৈরী।য়ে কারনে সাধ্যমত মেধা,শ্রম ও পরীশ্রমে এর কাজ শেষ করা হয়েছে,এ জন্য আমরা গর্বিত।
ডুমুরিয়ায় সাংবাদিকদের সাথে ইয়ুথদের সংলাপ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক রাইট হেয়ার রাইট নাউ-২ এর আয়োজনে সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর আওতায় য়ৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে সাংবাদিক ও ইয়ুথদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার সকালে উপজেলা শহীদ যোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেন কর্মসূচীর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান।্্কর্মসূচীর ডিওয়াইএম শিখা রানীর সঞ্চালনায় বক্তব্যদেন সাংবাদিক এমএ এরশাদ,মাহাবুব আলম,এস রফিক,আব্দুল লতিফ,শেখ সিরাজুল ইসলাম,সুমন ব্রক্ষ্ম,সুজিত মল্লিক,ইয়ুথ বাপ্পি রাহা,এফও সুজন দাস।
ডুমুরিয়ায় সুশীলনের করোনা প্রতিরোধ বিষয়ক কর্মশালা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারী উ্ন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে কোভিড-১৯ আরসিসি প্রকল্পের করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মুলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ইউনিসেফের সহযোগিতায় দিনব্যাপি আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষক,ধর্মীয়নেতা ও জনপ্রতিনিধি।প্রকল্প সমন্বয়কারী আবু হাসান’র সভাপতিত্বে ও উপজেলা সমন্বয়কারী মাফিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সুফিয়ান রুস্তম।বক্তব্যদেন ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ,ইউনিসেফ’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান।সভায় বক্তারা করেনা প্রতিরোধে সকলেই টিকা গ্রহন, স্বাস্থ্যবিধি মনে চলবেন এবং স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে প্রচারনা চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলার সভাপতি দিদারুল, সম্পাদক মহিদার
খান নাজুমুল হুসাইন, সাতক্ষীরা
নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার ২০২২-২০২৩ ইং সনের কমিটি অনুমোদিত হয়েছে। নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সৈয়দ এহসান উল হক কামাল স্বাক্ষরিত পত্রে কমিটি অনুমোদন করে জেলা কমিটির কাছে প্রেরণ করেছেন। এ কমিটিতে পুনরায় আলহাজ¦ মুহাম্মদ দিদারুল ইসলামকে সভাপতি এবং এস এম মহিদার রহমানকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেছেন। এ কমিটিতে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনকে পৃষ্ঠপোষক এবং সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ মোঃ আব্দুল মজিদ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডাঃ আবুল কালাম বাবলা এবং সাপ্তাহিক মুক্ত স্বাধীন সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালামকে উপদেষ্টা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস, সেলিম রেজা মুকুল, মোঃ আসাদুজ্জামান আসাদ, সহ- সাধারণ সম্পাদক শেখ আহসানুর রাজিব, মোঃ মনিরুজ্জামান তুহিন, মোঃ রাউফুজ্জামান, অর্থ সম্পাদক জি এম সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আবিদুল হক মুন্না, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, প্রকাশনা সম্পাদক মোঃ কামাল উদ্দীন সরদার, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড এ বি এম সেলিম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান মুকুল, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোঃ অহিদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদিকা মাহফুজা সুলতানা রুবি, যুব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন বুলু, কার্যকরী সদস্য মতিয়ার রহমান মধু, মোঃ মোশাররফ হোসেন, এস এম রজব আলী, জি এম মুজিবুর রহমান, শেখ আমিনুর রশিদ সুজন, সাইফুল বারী সফু, সৈয়দ রেজাউল করিম বাপ্পা, প্রভাষক নাজমুল হক, এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, মোঃ আমিরুল ইসলাম, মোঃ তারিকুল ইসলাম, সরদার জিল্লুর রহমান, হাফেজ মাওঃ মোঃ আবুল হোসেন, আব্দুল মতিন, খান নাজমুল হুসাইন, মোতাহার নেওয়াজ মিনাল, সাইফুল আযম খান মামুন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম শহিদ, মোঃ জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
অভয়নগরে কিশোর-কিশোরী ক্লাবের মাঝে উপকরণ বিতরণ
অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে কিশোর-কিশোরীর ক্লাবের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৈশোর কর্মসূচির আওতায় চলমান ক্লাব সমুহের মধ্যে বরাদ্দকৃত মুক্তিযোদ্ধা বই, চিকিৎসা যন্ত্র , ক্রীড়া সামগ্রী ও বিভিন্ন উপকরণ বিতরণ হয়। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সহ পরিচালক এস এম ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান। উপজেলা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় কিশোর কিশোরী ক্লাব এর ৮ টি ইউনিয়ন মোট ৮ টি ক্লাব এর সভাপতির হাতে এ সকল উপকরণ বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম,যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বন্ধু কল্যাণ ফাউন্ডেশন এর কর্মকর্তা শারমিন সুলতানাসহ কিশোর কিশোরী ক্লাবের কর্মকর্তাবৃন্দ।
টিকাদান কেন্দ্রে রেড ক্রিসেন্ট সদস্যদের কর্ম-বিরতি, বিশৃঙ্খলায় ফিরে যাচ্ছেন আগ্রহীরা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর হাসপাতাল করোনা টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা রেড ক্রিসেন্ট সদস্যরা কর্ম-বিরতি পালন করছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে কাজ করতে অপরাগতা প্রকাশ রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকরা। এদিকে কোন প্রকার স্বেচ্ছাসেবক না থাকায় বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও অব্যবস্থাপনার কারনে টিকা না পেয়েই ফিরতে হচ্ছে গ্রহীতাদের। একদিকে বিশৃঙ্খল সারিতে শতশত শিক্ষার্থীর জটলা অপরদিকে প্রচন্ড চাপে দমবন্ধ অবস্থা প্রায়। এমন পরিবেশে দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থও হয়ে পড়ছেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক রেডক্রিসেন্ট এর একাধিক কর্মী জানান, শিক্ষার্থীদের নিয়ে আসা অভিভাবক ও শিক্ষক পরিচয় দেওয়া অনেকেই তাদের সাথে খারাপ আচরণ করেছে। বিভিন্ন সময়ে তাদের গালাগাল এমনকি মারতে যাওয়ার মত ঘটনাও ঘঠেছে। এছাড়া টিকাদান কেন্দ্রে বাড়তি সুবিধা না দেওয়াতেই কোনো কোনো প্রভাবশালীরাও তাদের গালাগাল করে, হুমকি দেয়। তাই মঙ্গলবার সকাল থেকে তারা কেন্দ্রের সব ধরণের কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। এই পরিস্থিতে ভিড়ের কারণে বেলা ১২টার দিকে কিছু সময় বন্ধ ছিল টিকাদান। শিক্ষার্থী ছাড়াও সদর উপজেলার সাধারণ নিবন্ধনকৃতরা করোনার টিকা নিতে আসেন সদর হাসপাতাল কেন্দ্রে। এমন হুড়োহুড়ি আর বিশৃঙ্খল পরিবেশে টিকা পাননি তারাও। এমনকি নির্ধারিত তারিখে দ্বিতীয় ডোজ নিতে আসা অনেককেও ফিরতে হয়েছে টিকা না পেয়ে।
দুই মেয়েকে টিকা দিতে নিয়ে আসা শহরের সরুই এলাকার বাসিন্দা মো. মনিরুজ্জামন ক্ষোভ নিয়ে বলছিলেন, এটা অব্যবস্থাপনা ও কা-জ্ঞানহীনতা চরম দৃষ্টান্ত ছাডা আর কিছু না। এখানে কোন কর্তৃপক্ষ আছে বলে মনে হচ্ছে না। টিকা দান কেন্দ্র যেন মাছের বাজারে রূপান্তরিত হয়েছে বলে মনে হচ্ছে।
একাধিক অভিভাবক জানান, এর আগে সব সময় টিকা দান কেন্দ্র নিয়ন্ত্রণ করত রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকরা। তখন সব কিছু নিয়মের মধ্যে পরিচালিত হত। রেডক্রিসেন্টের কর্মীরা সবাইকে সারি বদ্ধভাবে টিকাদান কক্ষে প্রবেশ-বাহিরে সহযোগীতা করেছে। তবে আজ তারা কি কারনে যেন ধর্মঘট করছে। ফলে পরিস্থিতি এতটা বিশৃঙ্খল। আমাদের খুব ভোগান্তি হচ্ছে।
বাগেরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ফারিয়া রহমান বলেন, দুই ঘন্টা চেষ্টা করে টিকা দান কক্ষের কাছাকাছি গিয়েছিলাম। প্রচন্ড চাপে দম বন্ধ হয়ে যাচ্ছিলো, তাই আবার বের হয়ে এসেছি। জানিনা আজকে টিকা দিতে পারবো কিনা। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের এক সহপাঠি অসুস্থ হয়ে পড়েছে।
ওই শিক্ষার্থীর মা লিলি জামান বলেন, যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে আজ টিকা দিতে পারব না। মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে। তাই আমি মেয়েকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি।
টিকা নিতে সকাল ৯টায় এই কেন্দ্রে আসা সদরের কাড়াপাড়া এলাকার রহিমা বেগম (৬২) বেলা সোয়া ১১টার দিকে অসুস্থ হয়ে পড়ে যাচ্ছিলেন। আশপাশের লোকেরা তাকে ধরে নিয়ে হাসপাতালের সিড়িতে বসান। তিনি বলেন, সকাল থেকে দাঁড়ায় আছি। টিকা পাচ্ছিনা। এই বয়সে এসে এমন ভোগান্তি তো শরীরে সহ্য হয় না।
দ্বিতীয় ডোজের টিকার জন্য আসা কান্দাপাড়া এলাকার আয়সা বেগম বলেন, গত শনিবারও একবার এসে ফিরে গেছি। টিকা দিতে পারিনি। আজও মনে হচ্ছে ফিরে যেতে হবে।
রেড ক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের যুব প্রধান শরিফুল ইসলাম জুয়েল বলেন, করোনার টিকা দান শুরু হওয়ার প্রথম দিন থেকেই আমরা নিরলস ভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছি। তারপরেও বিভিন্ন সময়ে আমাদের হুমকী-ধামকী শুনতে হয়। তবে কর্ম-বিরতি বা স্বেচ্ছাসেবকদের কাজ বন্ধের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি।
টিকা কেন্দ্রের অব্যবস্থাপনা ও টিকা না পাওয়ার বিষয়ে বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে তিনি মিটিং এ আছি, পরে কথা হবে বলে সংযোগ কেটে দেন।
তবে নাম প্রকাশ না করার শর্তে রেড ক্রিসেন্টের এক কর্মী বলেন, টিকা কেন্দ্রে নিয়মশৃঙ্খলা ঠিক রাখতে কাজ করলে প্রভাবশালীদের কথা শুনতে হয়। আপনারা সিভিল সার্জনকে ফোন করার পর তিনিও আমাদের যুবপ্রধানকে ফোন করে বেশি বেশি কথা শুনাইছে।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ কবীর হোসেন আকন বলেন, শিক্ষার্থীদের টিকা গ্রহণে বিশৃঙ্খলার কথা শুনে আমরা সেখানে যাই। প্রচন্ড চাপে আমাদের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। আমরা দায়িত্বশীলদের সাথে কথা বলেছি। তারা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, স্বেচ্ছাসেবকরা অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবা দিচ্ছে। তারপরেও কেউ কেউ তাদের সাথে খারাপ আচরণ করেন। এটা কোনো ভাবেই কাম্য নয়। সবাইকে নিয়ম মানতে হবে, এই দায়িত্ব সকলের। যখনি টিকা গ্রহীতাদের কেউ কেউ নিয়ম মানতে বা ধর্য্য ধরতে রাজি হন না স্বাভাবিক ভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই শৃংখলা রক্ষার্থে সবাইকে সহনশীল হওয়ার পরামর্শ দেন জেলা প্রশাসনের এই সর্বোচ্চ কর্মকর্তা। এর আগে গত ২০ নভেম্বর থেকে বাগেরহাটে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।
বাগেরহাটে পুষ্টি মেলা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় ব্যতিক্রমধর্মী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কচুয়া উপজেলার বারুইখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই পুষ্টি মেলার উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল । কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদীউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম শাহাবুদ্দিন, কচুয়া উপজেলার জেজেএস এর উপজেলা সমন্বয়কারী মাহফুজা আকতার মনিয়াসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মানব দেহের জন্য পুষ্টি একটি অপরিহার্য বিষয়। পুষ্টি ছাড়া কোন মানুষ স্বাভাবিক ভাবে বাঁচতে পারেনা। কর্মক্ষম থাকতে এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধির জন্য পুষ্টি অত্যান্ত গুরুত্বপূর্ন। উপস্থিত সকলকে তিনি পুষ্টি বিষয়ে সচেতন হয়ে তা নিজ জীবনে প্রতি পালন করার আহবান জানান অতিথিবৃন্দ।
ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগীতায় উন্নয়ন সংস্থা জেজেএস এর উদ্যোগে ‘পুষ্টি উন্নয়নে অংশ গ্রহণ মূলক সমন্বিত প্রকল্প’ (ক্রেইন) এর আওতায় এই পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় উপজেলা প্রশাসনের কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন বেরসকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পর্যায়ের ৮টি প্রতিষ্ঠান স্টল পরিচালনা করে। অতিথিবৃন্দ স্টল পরিদর্শন ও সেরাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মেলায় বিভিন্ন সরকারী ও বেসরকারী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সমন্বয়ে গঠিত কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় চারটি উপজেলায় (মোল্লাহাট, কচুয়া, মোংলা ও শরণখোলা) সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
বাগেরহাটে অপরাজিতাদের মতবিনিময় সভা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ‘অপরাজিতা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে’ রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রূপান্তরের আয়োজনে বুধবার (২২ডিসেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের সভাপতিত্বে ও রুপান্তরের সদর উপজেলা সমন্বয়কারি শিল্পি আক্তারের সঞ্চলনায় বাগেরহাট ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় অন্যান্য দের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামি লীগের যুগ্ম সাধারন সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, জেলা মহিলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট শরিফা হেমায়েত, জেলা যাতীয়তা বাদী মহিলাদলের সাধারন সম্পাদক শাহিদা আক্তার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বুলু, জেলা জাতীয় পাল্টির সহ- সভাপতি রুহুল আমিন হাওলাদার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট সেলিম আজাদ, কচুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, বাগেরহাট পৌর সভার প্যানেল মেয়র তানিয়া খাতুন, পৌর কাউন্সিলর আসমা আজাদ, রুপান্তরের প্রতিনিধি আতাবুর রহমান টিপু, সহ সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও অপরাজিতা নারীরা বক্তৃতা করেন। আয়োজিত এ মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাদের কাছে রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিতকরণের দাবী তুলে ধরেন অপরাজিতা নারীরা।
বাগেরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সাথে জেলা পুলিশের মতবিনিময়
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সাথে জেলা পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক পিপিএম জেলা পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বাগেরহাট প্রেসক্লাবের নব- নির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমানসহ প্রেস-ক্লাবের নব-নির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে নিহার-বাকী প্যানেল পূর্নাঙ্গ ভাবে বিজয়ী হয়। সভাপতি পদে নীহার রঞ্জন সাহা, সহ-সভাপতি পদে ইসরাত জাহান সাধারন সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী সহ-সাধারণ সম্পাদক পদে শেখ আজমল হোসেন, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক ,দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক পদে এস,এম সামসুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস,এম রাজ নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে, আহসানুল করিম, মো. দেলোয়ার হোসেন,তরফদার রবিউল ইসলাম ,ফকির হাসান আলী ,এস এস সোহান ,আল আমিন খান সুমন নির্বাচিত হয়েছেন।
মত বিনিময়ে পুলিশ সুপার বলেন, সংবাদ কর্মীরা তাদের নীতি,আদর্শ ঠিক রেখে কাজ করলে সমাজ থেকে অনেকাংশে অপরাধ কমানোর পাশাপাশি দেশকে অনেকটা এগিয়ে আনা সম্ভব। সংবাদ কর্মীদের যে কোন তথ্যের জন্য জেলা পুলিশ সর্বোচ্চ সহায়তার আশ^াস দেন। তিনি নব- নির্বাচিত কমিটির পূর্নাঙ্গ প্যানেল বিজয়ী হওয়ায় সকল সদস্যকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
বসুন্ধরা গ্রুপের ২০০০ কম্বল পেয়ে খুশি বাগেরহাটের শীতার্তরা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ২০০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ (বুধবার) সকালে শহরের জেলা পরিষদ অডিটরোয়াম মাঠে কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে এসব হতদরিদ্র শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। বসুন্ধরার কম্বল পেয়ে আবেগাপ্লুত হন বাগেরহাটের শীতার্ত হতদরিদ্ররা।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ও পুলিশ সুপার কেএম আরিফুল হক উপস্থিত থেকে বসুন্ধরার এসব কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে বাগেরহাট সদরের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বাগেরহাট শুভসংঘের সভাপতি ও সরকারী পিসি কলেজের উপাধ্যক্ষ শেখ মোস্তাহিদুল আলম রবি, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাদু, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি শেখ আহসানুল করিম, কালের কণ্ঠ বাগেরহাট প্রতিনিধি বিষনু প্রসাদ চক্রবর্ত্তী, বাংলানিউজ টুয়েন্টিফোরের বাগেরহাট প্রতিনিধি এসএস শোহানসহ বাগেরহাট শুভসংঘের সদস্যরা উপস্ধিত ছিলেন।
বসুন্ধরা গ্রুপ কম্বল কম্বল পেয়ে পঙ্গু সোলায়মান জানান, আমি এই কম্বল পেয়ে খুশ। শীতে আর কষ্ট করতে হবেনা। এজন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই। এসময় ষাটোর্ধ্ব রহিমা বেগম বলেন, ‘বসুন্ধরা গ্রুপ কম্বল দেয়ায় আমি খুবই খুশি হয়েছি। খুব ঠা-ায় এই কম্বল পেয়ে উপকার হইলো। আমি দরিদ্র মানুষ, মীত বস্ত্রের অভাবে কষ্ট পাছিল্লাম, শীতে এই কম্বল গায়ে দিয়ে ঘুমাতে পরবো। এই কম্বল দেয়ায় ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই। শিশু সন্তানের নিয়ে কম্বল নিতে আরেক নারী শরিফা খাতুন ও হাসিনা খাতুন বলেন,‘বাচ্চা নিয়া শীতে খুব কষ্টে ছিলাম। আমাদের কম্বল দেয়ায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অতিথিরা, বাগেরহাটের ২০০০ হাজার শীতার্ত মানুষকে সহযোগিতা করায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়ে বলেন, শুধ কম্বল বিতরনই নয়, দেশের সংকটে দেশবাসীর পাশে থেকে হতদরিদ্রের বসুন্ধরা গ্রুপ সব সময় সহায়তা করে থাকে। বসুন্ধরা গ্রুপ তাদের এই সহায়তা অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
ফকিরহাটের নলধা ব্রম্মডাঙ্গা খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
পি কে অলোক, ফকিরহাট
বাগেরহাটের ফকিরহাটের নলধা-মৌভোগ ইউনিয়নের নলধা ব্রম্মডাঙ্গা মরা খাল পুনঃ খনন কাজের শুভ উদ্ভোধন বুধবার সকাল সাড়ে ১১টায় নলধা ব্রম্মডাঙ্গা উত্তরপাড়া সর্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির চত্তরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ উপস্থিত থেকে এই কাজের শুভ উদ্ভোধন করেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর বাস্তবায়নে এবং এসএসিপি এর অর্থায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-০১ শেখ আব্দুর রাজ্জাক।
নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আবু সাইদ মোহম্মদ খায়রুল আনাম, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, বিএডিসি এর উপ-সহকারী প্রকৌশলী সৌরভ কুমার বিশ্বাস, বাগেরহাট টুয়েটিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মোঃ নিয়াজ ইকবাল, মের্সাস বিএস ষ্টোরের পরিচালক মোঃ মাইনুল ইসলাম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার দাশ প্রমুখ। এ সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের বিভিন্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য নলধা ব্রম্মডাঙ্গা হতে কালিগঞ্জা নদী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার খাল দীর্ঘদিন যাবৎ পলি জমে তা ভরাট হয়ে খালটি মারা যায়। যে কারণে খালের উপরী অংশে কেন্দোর বিল, নলধা বিল, মৌভোগ বিল ও গাংনি বিল সহ বেশ কয়েকটি বিলের কয়েক হাজার মৎস্য ও ধান চাষি স্থায়ী জলাবদ্ধতা কবলে পড়তো। এ অবস্থায় তারা মৎস্য ও ধান চাষ করতে না পেরে চরম দুর্ভোগে পড়ে অনেকে মানবেতর জীবন যাপন করতেন। সেই দুঃখ র্দুদশা লঘবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) খালটি পুনঃ খনন করে দেওয়ায় কয়েক হাজার মৎস্য ও ধান চাষি বড়ই উপকৃত হয়েছেন। এ ধারা অব্যাহত রাখার জন্য স্থানীয় চাষিরা আরো কয়েকটি মরা খাল পুনঃ খনন করার জন্য বিএডিসির উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
ফকিরহাটে অসহায় শীতার্তদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে ও কালের কণ্ঠ শুভ সংঘের উপজেলা শাখার আয়োজনে বুধবার সকাল ১০টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে দেড়শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ উপস্থিত থেকে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির। কালের কণ্ঠ ফকিরহাট প্রতিনিধি মান্না কুমার দে এর পরিচালনায় এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সাধারন সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি, সাংবাদিক আমিনুর ইসলাম, পি কে অলোক, এম জাকির হোসেন, আহসান টিটো, মোজাহিদুর রহমান, সৈয়দ অনুজ সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
আড়াই বছরে ও ক্ষতিপুরন পাননি ১২৭টি পরিবার ক্ষতিপুরনের দাবিতে মানববন্ধন
মোঃ আবু তাহের, নড়াইল
নড়াইলের তুলারামপুর বাজারের ক্ষদ্র ব্যাবসায়ীদের ক্ষতিপুরনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১০টায় তুলারামপুর বাজার বণিক সমিতির আয়োজনে নড়াইল যশোর সড়কের তুলারামপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, জামদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোল্যা, ডাঃ ইন্দ্রজিত, মোঃ নেসফার রহমান, রাশিদা বেগম, মহিদুল ইসলাম প্রমূখ। বক্তব্যে প্রধান শিক্ষক আাবু সাঈদ মোল্যা বলেন, ক্রস-বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুফমেন্ট প্রজেক্ট ও রোড্স এর কিছু কর্মকর্তার গাফিলতির কারনে তুলারামপুর ব্রীজ এপ্রোচে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ব্যক্তিদের দোকান ঘরের
ক্ষতিপুরনের টাকা পেতে বিলম্ব হচ্ছে। ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা মানবেতর জীবযাপন করছে নিন্ম মধ্যবিত্ত পরিবার নিয়ে। ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা যাতে দ্রুত ক্ষতিপুরনের টাকা পায় তার ব্যবস্থা করতে উন্নয়নমূখী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত আবেদন। তানাহলে সরকারের ভাবমুর্তি বিনস্ট হবে। ডাঃ ইন্দ্রজিত বলেন, ব্যবসায়ীদের ক্ষতিপুরনের টাকা দেওয়ার জন্য নাম তালিকাসহ সকল প্রকার তথ্য কাগজপত্র, ব্যাংক ষ্টেটমেন্ট ভোটার আইডিকার্ড সংগ্রহ করা সত্ত্বেয় দুই মাস দুই মাস করে দুই আড়াই বছর পার হলেও অদ্যাবধি ক্ষতিপুরনের টাকা দেওয়ার ব্যবস্থা করেনি। মোঃ নেসফার রহমান বলেন, ক্ষতিপুরন দেওয়ার আশা দিয়ে আমাদের দোকানঘর ভাঙ্গে ব্রীজ করার জন্য। তারপর থেকে আমরা বেকার হয়ে পড়ি। কর্মস্থান ও
কর্ম হারিয়ে দুই আড়াই বছর মানবেতর জীবন যাপন করছি। শ্যামলী বলেন, আমার স্বামী ১৪ বছর আগে মারা যান তখন থেকেই এই দোকানের আয়ে আমাদের সংসার চলে। এখন দোকান ঘর ভাঙ্গা হয়েছে কিন্তু ঘরের টাকা পাইনি। সমাহার এনজিওর ম্যানেজার আব্দুল আলিম আমাদের কাছ থেকে নগদে ও
বিকাশে অনেকবার টাকা নিয়েছে দ্রুত টাকা পাইয়ে দেবার কথা বলে। রাশিদা বেগম বলেন, দোকানঘর হারিয়ে আমরা এখন পরের জমিতে জন বিক্রি করে সংসার চালাই। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন আমরা যাতে টাকা পাই। মহিদুল ইসলাম বলেন, এখানে ১৫ ফুট গর্তেও মধ্যে আরও ৮টি ঘর অনেক ব্যয়বহুল ভাবে তৈরি। উক্ত ঘরগুলির মালিকগন লোন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। আমরা চাই সরকার আমাদের সবার ক্ষতিপুরনের টাকা দিক না হলে পূনর্বাসনের ব্যবস্থা করে দিক। উল্লেখ্য গতকাল সজেমিনে তদন্ত করতে ঢাকা তেজগাও সড়ক জনপদের সুপারিন্টেন্ট ইঞ্জিনিয়ার জায়েদ আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল বিকালে তুলারামপুর বাজারে গিয়েছিল। তদন্ত সম্পর্কে জানতে চাইলে জায়েদ আলম বলেন, আমরা নাম তালিকা সঠিক আছে কিনা এটা মিলাতে এসেছি এবং সঠিক পেয়েছি। এটা আমরা মন্ত্রনালয় পাঠাবো। সংশ্লিষ্ট মন্ত্রনালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এ সময় প্রতিনিধি দলের সাথে ছিলেন নড়াইল সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান, ক্রস-বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুফমেন্ট প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার সৈয়দ গিয়াস উদ্দিন। সমাহার এনজিওর ম্যানেজার আব্দুল আলিম। এ বিষয়ে একাধিকবার মুঠোফোনে জানতে চাইলে নড়াইল সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান ফোন রিসিভ করেননি। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিয়ে গত কয়েকমাস আগে ভুক্তভোগি ব্যবসায়ীদের সাথে কয়েক দফা আলোচনা করেছিলেন এবং সংশ্লিষ্টদের সমাধানের তাগিদ দিয়েছিলেন। গতকালের তদন্ত সম্পর্কে জানতে চাইলে জেলা প্রশাসক মহোদয় বলেন, আইনশৃংখলার মিটিং চলতেছে পরে জেনে ব্যবস্থা নিতে বলতে পারবো।
বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রকাশ ও অগ্রগতি পর্যলোচনা সভা
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রকাশ ও অগ্রগতি পর্যলোচনা বিষয়ক এক সভা গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় পরিষদ মাঠে মানুষের জন্য ফাউন্ডেশন ও মুক্তি সেবা সংস্থার বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান মোঃ আসলাম হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কেএমএসএস এর ম্যানেজার শামীমা পারভীন এর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, এলজিএসপির ফ্যাসিলিটেটর শ্যামল কুমার রায়, কেএমএসএস এর নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম(বাবু), সচিব পঙ্কজ কুমার সরকার, প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ সেলিম হোসেন রাহাত, দুলাল মহালদার, সেলিনা আক্তার পলি, ইউপি সদস্য যথাক্রমে মোঃ মনিরুল ইসলাম, মলিনা রায়, মোঃ মোশারেফ হোসেন, মোঃ ফেরদৌস মোলঙ্গী, নাগরিক নেত্রী বন্ধনা রায়, কাজী বাবর আলী, মাওঃ আবু মুছা সহ গ্রাম পুলিশ সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোরীদের গর্ভধারণ বিলম্বিতকরণ শীর্ষক কর্মশালা
তথ্য বিবরনী
বাল্যবিবাহ প্রতিরোধ এবং বাল্যবিবাহের শিকার কিশোরীদের গর্ভধারণ বিলম্বিতকরণ শীর্ষক কর্মশালা বুধবার খুলনার স্কুল হেলথ ক্লিনিক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন ও প্রমোশন কর্মসূচি আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ। প্রধান অতিথির বক্তৃতায় সিভিল সার্জন বলেন, বাল্যবিবাহের কুফল সমাজের প্রতিটি স্তরে তুলে ধরতে হবে। করোনাকালে দেশে প্রায় ১৫ হাজারের অধিক কন্যাশিশু বাল্যবিবাহের শিকার হয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে বাল্যবিবাহ অনেকাংশে কমে আসবে। সরকার বাল্যবিবাহ প্রতিরোধে বাল্যবিবাহ নিরোধ আইনসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। বাল্যবিবাহ বন্ধে কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সৃজনশীল কর্মকান্ডে যুক্ত করে তাদের সাথে কাউন্সিলিং করা প্রয়োজন। খুলনার ডেপুটি সিভিল সার্জন ডাঃ এসএম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডাঃ ইসমাত আরা। বিশেষ অতিথির বক্তৃতা করেন প্যানেল মেয়র আলী আকবর টিপু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মাহমুদা খাতুন, জেলা জজ আদালতের পিপি এ্যাডভোকেট এনামুল হক, প্রাক্তন ব্যাংক কর্মকর্তা ও সমাজকর্মী জামাল উদ্দিন। কর্মশালাটি সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, ইমাম, পুরোহিত, কাজি, সমাজকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।
কয়রায় চলছে ২ দিন ব্যাপী বিজ্ঞান প্রযুক্তি ও বিজ্ঞান মেলা
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রা উপজেলা পরিষদ মাঠে ২ দিন ব্যাপী বিজ্ঞান প্রযুক্তি ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মেলায় কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়সহ ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেছেন। এদিকে বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস মেলার উদ্বোধন করেছেন। উক্ত মেলা শেষ হবে বৃহস্পতিবার বিকাল ৪ টায়। জানা গেছে, মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠান গুলোর মধ্যে প্রথম, ২য় ও ৩য় স্থান অধিকার করা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।মেলায় কোমলমতি ছোট ছোট ছেলেমেয়রো নতুন প্রযুক্তি আবিস্কারের বিষয় দর্শকদের বুঝাতে দেখা যাচ্ছে। এছাড়া মেলায় অংশ নিতে আসা সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম জানান, তার প্রতিষ্ঠানের মেয়েরা প্রতিবছরের ন্যায় এবারও অংশ নিয়ে নতুন নতুন প্রযুক্তি জনসাধারণ কে বুঝাতে চেষ্টা করছেন।
খুবিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু আগামী ১৬ জানুয়ারি
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৬ জানুয়ারি ২০২২ খ্রি. রবিবার থেকে যথারীতি শুরু হবে। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের পুরাতন সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, সকল স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ছাত্র বিষয়ক পরিচালক, সকল হলের প্রভোস্টবৃন্দ এবং আইসিটি সেলের পরিচালক উপস্থিত ছিলেন।
সভায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৬ জানুয়ারি ২০২২ খ্রি. রবিবার থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ সংক্রান্ত বিস্তারিত একাডেমিক ক্যালেন্ডার যথাসময়ে প্রণয়ন করা হবে বলে জানানো হয়। এছাড়া শিক্ষার্থীদের নির্ধারিত হলচার্জ এখন থেকে বছরে একবারের পরিবর্তে দুই ভাগে প্রতি টার্মে কোর্স রেজিস্ট্রেশনের সময় গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সফল নারী উদ্যোক্তা সেতু ভারতের কলকাতায় গ্লোবাল ফেম অ্যাওয়ার্ডস ২০২১ পুরস্কার পেয়েছেন
বেনাপোল প্রতিনিধি
সফল নারী উদ্যোগক্তা সাহিদা রহমান সেতু ভারতের কলকাতায় গ্লোবাল ফেম অ্যাওয়ার্ডস ২০২১ এ বাংলাদেশের উদীয়মান নারী উদ্যোগক্তা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। বাংলাদেশে বিনিয়োগ জগতে নারী উদ্যোগক্তা হিসেবে অসামান্য অবদানের জন্য সম্প্রতি তাকে এই পুরস্কার প্রদান করা হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিশেষ অতিথি বলিউড তারকা বিপাশা বসু তার হাতে পুরস্কার তুলে দেন। ভি কানেক্ট স্টারের আয়োজনে কলকাতার একটি পাচতারকা হোটেলে এ পুরস্কার প্রদান করা হয়। সাহিদা রহমান বলেন, বিদেশের মাটিতে এ ধরনের পুরস্কার পাওয়া দেশের জন্য একটি গর্বের বিষয়। বিপাসবসুর মত একজন খ্যাতিমান তারকা অভিনেত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহন করে আমি আনন্দিত।
কোটচাঁদপুরে ভূল চিকিৎসায় মৃত্যু, দীর্ঘদিনেও টনক নড়েনি কর্তৃপক্ষের
কোটচাঁদপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সামস্উদ্দীন মেমোরিয়াল প্রাইভেট হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় আজও কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা। অভিযোগ রয়েছে ১০ শয্যা অনুমোদনে স্বাস্থ্যসেবা দিচ্ছেন ৩০ শয্যায়। এছাড়াও রয়েছে ১৫টি কেবিন। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন এলাকার সূধী ও সচেতন মহল। জানা যায়, গত ১৫ ডিসেম্বর রাতে ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা ও অব্যস্থাপনার শিকার হয়ে হার্নিয়ার অপারেশন করা আব্দুল মান্নান (৫০) নামে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। ওই রাতেই সামস্উদ্দীন মেমোরিয়াল প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ রাতের আধারেই মৃত দেহটি বাড়িতে রেখে আসেন। এ ঘটনা নিয়ে পরের দিন বেশ কয়েকটি আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এছাড়া অন-লাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠে। এরপরও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বহাল তবিয়তে ক্লিনিক ব্যবসা করে যাচ্ছেন সামস্উদ্দীন মেমোরিয়াল প্রাইভেট হাসপাতালের মালিক ডাঃ ছহি উদ্দিন। ক্লিনিকের শয্যা সংখ্যা নিয়ে ডাঃ ছহি বলেন, ১০ শয্যার অনুমোদন আছে, ব্যবহার করা হয় ১৮/২০ শয্যা। এসময় তিনি অস্বীকার করেন প্রতিষ্ঠানে থাকা কেবিনের কথা। তবে খোঁজ নিয়ে জানা গেছে ১০ শয্যার অনুমোদন থাকলেও স্বাস্থ্য সেবা দিতে ব্যবহার করেন ৩০ শয্যা। এছাড়াও ওই প্রতিষ্ঠানে রয়েছে ১৫টি কেবিন। যা, রোগীর স্বাস্থ্য সেবায় ব্যবহৃত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ জানান, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। তবে নির্ভরযোগ্য সুত্রে জানা যায়, প্রতি শুক্রবার তিনি নিজেই ঔ ক্লিনিকে বসে রোগী দেখেন। এব্যাপারে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি খুলনায় একটি মিটিংয়ে আছি, আপনারা পরে কথা বলেন। উল্লেখ্য গত ১৯ নভেম্বর সামস্উদ্দীন মেমোরিয়াল প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্সে কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতি মায়ের গর্ভেই আরোও এক নবজাতকের মৃত্যু হয়েছে।
কোটচাঁদপুর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটি গঠন
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১শে ডিসেম্বর) বিকালে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক নুর আলম বিশ্বাস ও যুগ্ম আহবায়ক শাফিয়া খাতুন এই নব-গঠিত কমিটিকে অনুমোদন দেয়। আব্দুল বারেক বিশ্বাস আহবায়ক ও মঈনদ্দিন শেখ সজিব কে যুগ্ম-আহবায়ক করে ৫১ সদস্যের কোটচাঁদপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী ৩ মাসের মধ্যে কোটচাঁদপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এ আহবায়ক কমিটির অনুমোদন দেন জেলা কমিটি।
মহসেন জুট মিল শ্রমিকদের সকল পাওনা পরিশোধের দাবিতে মিলগেটে অবস্থান কর্মসূচি পালিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার শিরোমণি শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধিন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে ২য় দিনের মত ২২ ডিসেম্ভর বুধার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত মিল গেটে অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা । কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ বলেন আমাদের পিএফ, গ্রাইচুটি সহ চুড়ান্ত পাওনা আজও মিল মালিক আমাদের দেয়নি, বারবার তারিখ দেওয়ার পরও সেটা কার্যকর করছেনা , অথচ মিলের সিবিএ নেতারা শ্রমিকের টাকা পরিশোধ হওয়ার আগেই মিল থেকে মিলের ম্যাশিনারিজ সহ অনেক মালামাল বের করে নিয়ে গেছে , শ্রমিকরে সার্থের কথা না ভেবে তারা নিজেদের আখের গুছিয়েছে । অতিদ্রত পাওনা পরিশোধ না করা হলে কঠিন কর্মসূচির হুশিয়ারী দেন শ্রমিক নেতারা । বৃহস্পতিবার ৩য় দিনের মত অবস্থান কর্মসূচি পালিত হবে বলে জানান নেতৃবৃন্দ । মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন এর সভাপতিত্বে ও বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মোঃ জামাল হোসেন, মোঃ আশরাফ হোসেন, মোঃ শহিদ সরদার, মোঃ আনোয়ার হোসেন, নুর ইসলাম, মান্নান, মোঃ ইকবাল, হুমায়ুন, সুলতান শেখ, আইনউদ্দিন, মাহাবুব , আমির মুন্সি, শেখ বাবুল হোসেন, মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
দাকোপে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের ঢেঁকি
মোঃ শামীম হোসেন- বাজুয়া
কালের বিবর্তনে আধুনিকতার দাপটে খুলনার দাকোপ থেকে হারিয়ে যাওয়া “ঢেঁকি ” নতুন ধান বানা, সেই ঢেঁকিতে ছাঁটা নতুন চালে পিঠার গুঁড়ি আবার ঢেঁকিতে চিড়া কোটা আবহমান বাংলার ঐতিহ্যের অংশ জুড়েই আছে। গ্রাম্য নারীদের সেই আনন্দের গান এখন আর শোনা যায়না। ষাট বা সত্তর দশকে গ্রাম বাংলার প্রতিটি ঘরেই ঢেঁকি ছিল সংসারের একটি অপরিহার্য উপাদান। ঢেঁকি ছিলনা এমন বাড়ী বা এমন সংসার ছিলনা বললেই চলে। কালের বিবর্তনে দাকোপ থেকে হারিয়ে যেতে বসেছে। বলা যায় হারিয়ে গেছে। গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি নিয়ে লেখা অনেক গান, ঢেঁকির সাথে গ্রামীণ নারীর মধুর সম্পর্কের চিত্রটাই যেন ফুটে উঠেছিল। এছাড়া ঢেঁকি নিয়ে বাংলা সাহিত্যে রয়েছে নানা গান ও কবিতা। ঢেঁকি ধান ভানা বা ফসল কোটার একটি যন্ত্র। জানা যায়, আগের দিনে দাকোপে ঘরে ঘরে ধান ভানাসহ গম, চিড়া, হলুদ, মরিচ প্রভৃতি শস্য কোটার জন্য এটি ব্যবহৃত হতো। এ অঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই ছিল ঢেঁকি। ঢেঁকি রাখার জন্য ছিল ঢেঁকি ঘর। ভোর রাত থেকেই বাড়ির মেয়েরা শুরু করতো ধান ভানার কাজ। ঢেঁকির ঢাকুর-ঢেকুর শব্দে বাড়ির সবার ঘুম ভাঙতো। ঢেঁকিতে পাড় দিয়ে ধান ভানতো আর মনের সুখে গান গাইতো তারা। ঢেঁকিতে কে কতটা পাড় দিতে পারে- তাদের মধ্যে চলতো সে প্রতিযোগিতা। গ্রামীণ বধূদের আলতা রাঙা পায়ের স্পর্শে ঢেঁকিও যেন নেচে-গেয়ে উঠতো। প্রতিবছর নবান্ন উৎসবে গ্রামাঞ্চলে ঢেঁকিতে পাড় দিয়ে চাল গুঁড়ো করার উৎসব পড়ে যেতো। চালের সে গুঁড়ো দিয়ে তৈরি করা হতো নানা রকমের পিঠা-পায়েশ। তাছাড়া ঢেঁকিতে ছাঁটাই করা চালের ভাত খেতে খুব সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত। এখন ঢেঁকি আর চোখে পড়ে না। আধুনিকতার যান্ত্রিক ছোঁয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্য ঢেঁকি এখন বিলুপ্তির পথে। উপজেলার বিভিন্ন এলাকায় ঢেঁকির শব্দ আর নেই। ফলে বিলুপ্তির পথে গ্রামীণ জনপদের কাঠের তৈরী ঢেঁকি। হা- হা- হা করে উঠে নব বধূর মন যখন মনে পড়ে ঢেঁকিঘর আর ধান বানার কথা এভাবেই একদিন হারিয়ে যাবে কালের বিবর্তনে ঢেঁকির শব্দ কেউ কখনও চিন্তাও করতে পারেনি।
রূপসায় মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি :
রূপসা উপজেলা মাসিক আইন শৃংখলা ও সমন্বয় কমিটির সভা গত ২২ ডিসেম্বর (বুধবার) বেলা ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্টিত হয়। সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। সহকারী কমিশনার (ভূমি) মো: সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার মজুমদার, মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাশ, শিক্ষা কর্মকর্তা শেখ আ: রব, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল, মহিলা কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, জনস্বাস্থ্য প্রকৌশলী শেখ মো: রাসেল, বন কর্মকর্তা মুজিবুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার কাজী সাইদুজ্জামান, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, আলহাজ্ব ইসহাক সরদার, সাধন অধিকারী, আওয়ামীলীগ নেতা আ:মজিদ ফকির, ইউপি সদস্য রিনা পারভিন প্রমূখ।
আশাশুনির বুধহাটায় নৌকার প্রার্থী ডাবলুর নির্বাচনী সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বুধহাটা ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রভাষক মাহবুবুল হক ডাবলু’র নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকালে বুধহাটা কাঁচা বাজর সংলগ্ন অফিসে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি, সাবেক ছাত্রলীগ ও যবলীগ নেতা এবং বর্তমান আওয়ামীলীগ নেতা আশাশুনি মহিলা কলেজের প্রভাষক মাহবুবুল হক ডাবলু নৌকা প্রতীক নিতে বুধহাটা ইউনিয়ন পরিষদে নির্বাচন করছেন। নির্বাচনী সভায় প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, আশাশুনিতে আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যর্থতার কারনে আমরা জনসেবায় ব্যর্থ হয়েছি। বিগত ২০/৩০ বছরে জনপ্রতিনিধিরা সরকারি সহায়তা সঠিক ভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। নিজেদের কর্মী ও নিজের লোকদেরকে সহায়তা দিয়ে যোগ্যদের বঞ্চিত করা হয়েছে। অপরাধ না করলে আজকে নৌকার প্রতীকে ভোট চাইতে হতোনা। এসব অন্যায় এবং মানুষকে বঞ্চিত ও লাঞ্চিত করা দেখে আমি শিক্ষকতার পাশাপাশি জনসেবায় নেমেছি। সবসময় মানুষের পাশে থেকে সহযোগিতা করতে চেয়েছি। শ্রম ও অর্থ দিয়ে উপকারে আসার চেষ্টা করেছি। সংগঠনকে মজবুত করতে কাজ করেছি। সরকারি এজেন্ডা বাস্তবায়নে সর্বদা মাঠে থেকেছি। তাদের আকুতি ন্যয় প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, সরকারি সহায়তা আত্মসাৎ বন্দ করা। সাধারণ মানুষের আবেদনে সাড়া দিয়ে মাঠে থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করায় জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি যোগ্য হিসাবে পরিচিত হতে পেরেছি। জননেত্রী শেখ হাসিনার মনোনীত হয়ে নৌকা প্রতীক পেয়েছি। আপনারা জননেত্রীর প্রতি সম্মান রেখে নৌকা প্রতীকের পক্ষে রায় দিলে আমি নির্বাচিত হতে পারবো। মতবিনিময় সভায় ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ইদ্রিস আলি, বাবুল আক্তার, আজহারুল ইসলাম, মহিউদ্দিন, মেম্বার প্রার্থী কবিরুল ইসলাম, খোকন, বাবলু, মিলন হোসেন, জহিরুল ইসলাম, শাহিন আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
পাইকগাছায় ঘর পেলন দুই প্রতিবন্ধি
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় একই পরিবারের ২ প্রতিবন্ধিকে লক্ষ টাকা ব্যায়ে ঘর তৈরী করে দিলেন কে এফডি (খুলনা,ফ্রেন্ডস ডিবালাবমেন্ট) বন্ধু ফোরাম। প্রতিবন্ধির মা ঘর পেয়ে খুঁশিতে কেঁদে ফেললেন। উপজেলা রাড়ুলী ইউনিয়নের কাঁটি পাড়ায় ৪ সদস্যর একটি পরিবার রয়েছে। তার ২ সদস্য প্রতিবন্ধি। গত ৩০ নভেম্বর লস্কর ইউনিয় চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন রাত ১১ টায় রাড়ুলী ইউনিয়নের শীতার্থদের মাঝে কম্বল বিতরণের সময় জানতে পারি কয়েকজন প্রতিবন্ধি, ও বৃদ্ধ রাস্তার পাশের মানুষ শীতে কষ্ট পাচ্ছেন। তাৎক্ষনিক ওই রাতেই সেখানে চলে যান। সাথে নিয়ে যান শীতবস্ত্র ও গায়ের কম্বল। জড়িয়ে দেন তাদের গায়ে। এ সময় তিনি দেখতে পান একটি পরিবারের ৪ জন সদস্য রয়েছে তার মধ্য ২ জনই প্রতিবন্ধি। তিনি তাদের শীতবস্ত্র দেয়ার সময় বলেছিলেন তোমাদের ঘর তৈরী করে দিব। তারই অংশ হিসাবে কে এফডি ৮৯ বন্ধু ফোরামের সহযোগীতায় চেয়ারম্যান তুহিন লক্ষাধিক টাকা ব্যায়ে বুধবার দুপুরে টিন, বাঁশ, ও মিস্ত্রী নিয়ে প্রতবন্ধিদের বাড়িতে হাজির হয়ে ঘর নির্মান করে দেয়। ইতি পূর্বে তিনি পাইকগাছা উপজেলা সহ বিভিন্ন উপজেলায় শতাধিক প্রতিবন্ধিকে হুইল চেয়ার, ২ হাজার অসহায়, বৃদ্ধ, পাগল, ছিন্নমুলদের শীত বস্ত্র (কম্বল) ও দুই লক্ষটাকা ব্যায় করে কৃতিম পাঁ তৈরী করে দিয়েছেন। সে সাথে দিয়েছেন আর্থিক অনুদানও। এ সময় তিনি বলেন আমি বড় নেতা নই, আর আর আমি বড় নেতা হতে চাইনা আমি আমার মহরম পিতার শান্তিকামনায় এ সব দান করে যাচ্ছি। তিনি আরো বলেন আমার একটি প্রতিবন্ধি সংগঠন রয়েছে। আমি তাদের সাথে মিলে মিশে তাদের সুখদুঃখের সাথি হয়ে ও সহযোগিতা করে যেতে চাই। আমি উপজেলা সহ বিভিন্ন উপজেলায় ছিন্নমুল, অসহায়দের পাশে থেকে সেবা করে যেতে পারলে সেটাই আমার ধর্ম। গত ১৮ ডিসেম্বর তালা উপজেলা দুটি গ্রাম ও পাইকগাছা উপজেলা ৪ টি গ্রামে ২ শতাধিক শীতবস্ত্র দেন, ২০ ডিসেম্বর খুলনার আই ডবলু ঘাট, বড়বাজার, সোনাডাঙ্গা বাস ষ্টান্ড, ২৫০ শয্যা হাসপাতালে হত দরিদ্র রুগিদের শীতবস্ত্র (কম্বল) ও অর্থ দিয়েছেন। উলেখ্য তার পিতা ছিলেন লস্কর ইউনিয়নে ২ বার সফল চেয়ারম্যান। তিনিও এ ইউনিয়নে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ সময় তিনি বলেন আমার কাছে জাতি ধর্ম বলতে কিছুই নেই। মানুষ সেবাই আমার কাছে বড় ধর্ম। তার পিতা ও বড় ভাইয়ের আদর্শকে ধরে রেখে তিনি নিজের জীবনকে মানব সেবায় নিয়জিত করেছেন। তিনি যত দিন বেচে থাকবেন তথদিন প্রতিবন্ধ অসহায়, ছিন্নমুল মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাবেন বলে ইচ্ছা ব্যক্ত করেন।
তরুণের মরদেহ মিলল নির্মাণাধীন ইকো পার্কে
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় সবুজ ম-ল (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে শহরের চর মিলপাড়ায় জেলা পরিষদের নির্মাণাধীন ইকো পার্কের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মারা যাওয়া সবুজ কুষ্টিয়া শহরের পূর্ব মিলপাড়া এলাকার হায়দার আলীর ছেলে। সবুজের বাবা হায়দার আলী জানান, সবুজ স্থানীয় একটি তিলের খাজা কারখানায় কাজ করে। মঙ্গলবার রাতে কারখানায় কাজে যাওয়ার পরে তিনি আর ফিরে আসেননি। কারখানার লোকজন জানান, রাত একটার দিকে কারখানা থেকে একজন সবুজকে ডেকে নিয়ে যায়। কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। সবুজের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুরো বিষযটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সাতক্ষীরায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন
সাতক্ষীরা প্রতিনিধি
ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলার আবেদন হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে মামলাটির আবেদন করেছেন জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. এখলেছার আলী বাচ্চু। বিচারক হুমায়ুন কবির আবেদনটি আমলে নিয়েছেন। মামলার বাদী এ্যাড. এখলেছার আলী বাচ্চু জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ও তার দাদী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. মুরাদ হাসান। বিএনপির একজন কর্মী হিসেবে ওই বক্তব্য তাদেরকে মানসিকভাবে তীব্র আঘাত করেছে। এ কারণে ১৮৬০ সালের পেনাল কোড ১৫৩(ক),৫০৫ (ক) ও ৫০৯ ধারা অনুযায়ী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম, সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে মামলার আবেদন করা হয়েছে। মামলার আইনজীবী এড. আব্দুল মজিদ জানান, পেনাল কোডের কয়েকটি ধারায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে করা মানহানির মামলার আবেদনটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে পরবর্তীতে আদেশ দেবেন বলে জানিয়েছেন। মামলার সাক্ষী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. এবিএম সেলিম জানান, ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে ডা. মুরাদ হাসান যে আপত্তিকর মন্তব্য করেছেন,সেটি দু:খজনক। আমরা আদালতে তার বিচার চেয়েছি।
সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন নয়, হুদা মার্কা ছাগল খোঁজা হচ্ছে: মির্জা আব্বাস
যশোর প্রতিনিধি
এই সরকারের অধীনে বিএনপি আর কোনও নির্বাচন করবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘একদলীয় নির্বাচন এ দেশের সাধারণ মানুষ মেনে নেবে না। বিএনপি সেই নির্বাচন প্রতিহত করবে। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন নয়, হুদা মার্কা ছাগল খোঁজা হচ্ছে।’ বুধবার (২২ ডিসেম্বর) বিকালে যশোরের ঐতিহাসিক টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে জেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুই কোটি টাকা আত্মসাতের মামলায় সাজা দেওয়া হলেও সেই টাকা কিন্তু সোনালী ব্যাংকে এখন ফুলে ফেঁপে আট কোটি টাকা হয়েছে। আসলে দেশনেত্রীকে আটকে রাখতেই সরকার অপকৌশল নিয়েছে। শেখ হাসিনার সরকার মনে করে, তিনি (বেগম জিয়া) বাইরে থাকা মানেই তাদের সব বিপদ।’ বর্তমান সরকারকে জুলুমবাজ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা সভা-সমাবেশে এই সরকারকে খুন-গুম-লুণ্ঠনের সরকার বলেছি; আজ সারাবিশ্ব সেটি জেনেছে। এই সরকারের সাবেক সেনাপ্রধান আব্দুল আজিজের দুই ভাইকে মুক্তি দিয়ে বিদেশে পাঠালেও অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীকে সুচিকিৎসা নিতে বাধা দিচ্ছে। সারা বিশ্ব আজ এই সরকারকে চিনে ফেলেছে; সে কারণে কয়েকজনের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।’ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য আইনি কোনও বাধা নেই- আইনমন্ত্রী আমাদের এই কথা বললেও তারা সেই বিষয়ে কোনও ব্যবস্থা নেননি। আওয়ামী লীগের কেউই মুক্তিযুদ্ধ করেননি; এমনকি ৩০ লাখ শহীদের মধ্যে তাদের কেউ নেই। কেননা যুদ্ধ শুরু হলে তারা সব পালিয়ে ভারতে চলে যায়। সেই সময় মেজর জিয়া শুধু স্বাধীনতার ঘোষণায় দেননি, সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন।’ তিনি বলেন, ‘আজকের এই মহাসমাবেশ যাতে না হতে পারে, সে কারণে যশোরের সব যানবাহন এমনকি রিকশাও বন্ধ করে দিয়েছে। তার প্রশাসন শহরের সব মাইকের দোকান, ডেকোরেশনের দোকান গতকাল রাতেই বন্ধ করে দেয়। কিন্তু শহীদ জিয়ার সৈনিকরা, খালেদার জিয়ার সৈনিকরা- সেসব বাধা উপেক্ষা করে ২০-৩০ কিলোমিটার পথ পায়ে হেঁটে মহাসমাবেশে যোগ দিয়েছে।’ গণসমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আপনার ভেতরে কোনও মানবিকতা নেই। আপনি চাইছেন বিএনপিকে নিশ্চিহ্ন করে সারাজীবন ক্ষমতায় থাকতে। কিন্তু আপনার সে আশা কোনও দিন পূরণ হবে না। এই সরকার গত ১০ বছরে যে টাকা পাচার করেছে, তা দিয়ে ১০টি পদ্মা সেতু হয়ে যায়। সারা বিশ্ব আজ জেনে গেছে এটি একটি ফ্যাসিস্ট সরকার।’বিএনপির গণসমাবেশে অন্যদের মধ্যে দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা) অনিন্দ্য ইসলাম অমিত, বাবু জয়ন্ত কুমার কু-ু, ধর্মবিষয়ক সহ-সম্পাদক অমলেন্দু দাস অপু, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, স্থানীয় বিএনপি নেতা মারুফুল ইসলাম মারুফ, মো. নূর উন নবী, সাবিরা নাজমুল মুন্নী, আবুল হোসেন আজাদ, ইঞ্জিনিয়ার টি এস আইয়ূব, নূরুল ইসলাম নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা যশোরে
যশোর প্রতিনিধি
যশোরে দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকালে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া বিভাগ। যশোর বিমানবন্দরে মতিউর রহমান ঘাঁটির আবহাওয়া দফতর জানায়, গত সোমবার যশোরে তাপমাত্রা রেকর্ড হয় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দুই-একদিনের মধ্যে তাপমাত্রা ১১ ডিগ্রি ছাড়াতে পারে। যশোর জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু জানান, শীতে শিশু ও বৃদ্ধরা রোটা ভাইরাসজনিত রোগ, ডায়রিয়া, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে বেশি আক্রান্ত হতে পারে। এই সময়ে সবাইকে সাবধানে থাকতে হবে। বিশেষ করে গরম কাপড় ব্যবহার করতে হবে। আর যদি সম্ভব হয় পানি গরম করে খেতে হবে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৮ ডিগ্রি। তৃতীয় সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, ১০ দশমিক ২ ডিগ্রি।
বেনাপোলে অস্ত্রসহ দুই যুবক আটক
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলে চারটি পিস্তল, ৩৮ রাউন্ড গুলি ও আটট ম্যাগজিনসহ দুই যুবককে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে পোর্ট থানার দীঘিরপাড় গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুল মমিনের ছেলে আজিজুর (২৮) ও একই এলাকার আব্দুল কাদেরের ছেলে আব্দুল্লাহ (৩০)। র্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মুহাম্মাদ মোসতাক আহমদ জানান, ওই এলাকার একটি একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় র্যাব। এ সময় দুই যুবককে আটকের পর তাদের দেহ তল্লাশি করে পিস্তল, গুলি ও ম্যাগজিনগুলো উদ্ধারগুলো করা হয়। অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
৪১ বছর আগের জালিয়াতির সত্যতা পেলো দুদক
যশোর অফিস
যশোরের শার্শার ঐতিহ্যবাহী কাচারি বাড়ির সরকারি জমি ৪১ বছর আগে গোপনে ব্যক্তি মালিকানায় রেকর্ড করে নেওয়ায় অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২২ ডিসেম্বর) সরেজমিন তদন্ত করে জালিয়াতির সত্যতা পায় দুদকের সমন্বিত যশোর জেলা কার্যালয়ের একটি টিম। এ বিষয়ে তারা প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠাবেন বলে জানিয়েছেন। সূত্রমতে, শার্শা মৌজার সাবেক ১২৫৫ দাগের ৩৫ শতক সরকারি জমি ফজলুর রহমান নামের এক ব্যক্তি প্রথমে একসনা বন্দোবস্ত নেন। এরমধ্যে ৩২ দশমিক ৬৩ শতক (প্রায় এক বিঘা) জমি ১৯৮০ সালের ২ ফেব্রুয়ারি নিজ নামে রেকর্ড করে নেন। প্রথমদিকে এটি গোপন থাকলেও তার মৃত্যুর পর ছেলে কবির হোসেন, জসিম উদ্দিন, মনির হোসেন ও ইমাম হোসেন সেখানে অবকাঠামো নির্মাণ করেন। পরে জানাজানি হলে সরকারি ওই জমি কিভাবে ব্যক্তি মালিকানায় রেকর্ড হলো তা নিয়ে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। উপজেলা ভূমি অফিস থেকে এ বিষয়ে তদন্ত শুরু হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী ২০১৯ সালের ১১ নভেম্বর এক পত্রে উল্লেখ করেন, কালেক্টরেট যশোরের নামে কাচারি বাড়ির জমিটি মূলত বাস্তু শ্রেণির জমি। তবে জমিটি ‘ধানি’ হিসেবে রেকর্ড করা হয়েছে। ফজলুর রহমান মারা যাওয়ার পর তার সন্তানদের নামে জমিটি রেকর্ড করা হয়। বিষয়টি তিনি চিঠি দিয়ে জেলা প্রশাসককে জানান। এরপর যশোর জেলা প্রশাসকের দপ্তর থেকে এলএসটি মামলা করার জন্য সরকারের জিপিকে চিঠি দেওয়া হয়। জেলা প্রশাসনের চিঠি পেয়ে ২৩ সেপ্টেম্বর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে আটজনের নামে মামলা করা হয় বলে জানিয়েছেন যশোর আদালতের জিপি কাজী বাহাউদ্দীন ইকবাল। মামলার আসামিরা হলেন-শার্শার মোড়লপাড়ার ফজলুর রহমানের পাঁচ সন্তান জসিম উদ্দিন, করিম হোসেন, মনির হোসেন, ইমাম হোসেন ও শাহিনা খাতুন; নুরুল ইসলামের স্ত্রী জাহানারা খাতুন, ফজলুর রহমানের স্ত্রী রেহেনা খাতুন ও মমতাজ বেগম। বিচারক আসামিদের প্রতি সমন জারি করে আগামী বছরের ১১ জানুয়ারি মামলার দিন ধার্য করেন। এরইমধ্যে অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ পেয়ে দুদক যশোর কার্যালয়ের তদন্ত টিম বুধবার ঘটনাস্থলে যায়। তদন্ত টিমের নেতৃত্বে থাকা দুদক সমন্বিত যশোর কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ওই জমি ফিরে পেতে এরইমধ্যে জেলা প্রশাসন থেকে মামলা করা হয়েছে। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। সরকারি জমি যাতে উদ্ধার হয় সে বিষয়ে তারাও তৎপর রয়েছেন।’
মসজিদের নামে আদায় সাড়ে ৭ লাখ টাকা গেলো কোথায়
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের মসজিদের জন্য ১০০ টাকা করে চাঁদা আদায় করা হলেও কোনো ধরনের রশিদ দেওয়া হয়না সেবা গ্রহীতাদের। গত এক বছরে অন্তত সাত লাখ টাকা আদায় করা হলেও মসজিদ কমিটি পেয়েছে মাত্র ১৫ হাজার টাকা। এ নিয়ে সেবাগ্রহীতাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
সেবাগ্রহীতারা জানান, উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রি করতে আসা ব্যক্তিদের আঙুলের ছাপ নেওয়ার সময় ১০০ টাকা করে নেওয়া হয়। ওই টাকা মসজিদের জন্য নেওয়া হয় বলে জানান রেজিস্ট্রি অফিসে কর্মচারীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে সাত হাজার ৪৩৭ টি দলিল রেজিস্ট্রি করা হয়। প্রতিটি দলিলে ১০০ টাকা করে নেওয়া হয়। সে অনুযায়ী মসজিদ তহবিলে সাত লাখ ৪৩ হাজার ৭০০ টাকা জমা হওয়ার কথা। কিন্তু ওই ফান্ডে এ সময়ে জমা হয়েছে মাত্র ১৫ হাজার টাকা। উপজেলার বামুন্দি গ্রামের শাহা আলম জানান, দলিলে আঙুলের ছাপ দেওয়ার আগেই টাকার বিষয়টি জানিয়ে দেন সেখানকার কর্মচারীরা। পরে তাদের ১০০ টাকা দেই কিন্তু কোনো রশিদ পাইনি। দেবীপুর গ্রামের রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, টাকা না দেওয়া পর্যন্ত দলিলে আঙুলের ছাপ নেওয়া হয় না। মসজিদ ফান্ডে সাব-রেজিস্ট্রি অফিস কত টাকা দিয়েছে জানতে চাইলে ঈমাম ইলিয়াস হোসেন জানান, জানুয়ারি-অক্টোবর পর্যন্ত সাব-রেজিস্ট্র অফিস থেকে ১৫ হাজার টাকা পেয়েছি। এর আগে মসজিদের রশিদে টাকা নেওয়া হতো এ সাব-রেজিস্ট্রার আসার পর রশিদ ফিরিয়ে দিয়েছেন। তাই আমরাও আর গুরুত্ব দেই না। তবে মসজিদের নামে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে সাব-রেজিস্টার মাহফুজ রানা বলেন, এখানে মসজিদের নামে কোনো টাকা নেওয়া হয়না। আগে মসজিদের রশিদে টাকা নেওয়া হতো। আমি আসার পর থেকে মসজিদের নামে কোনো টাকা নেওয়া হয়না। তবে ১০০ টাকা নেওয়া হয় সুইপার ও অফিসের আয়ার বেতন এবং টয়লেট পরিষ্কারের সরঞ্জাম (হারপিক, সাবান) কেনার জন্য। এ বিষয়ে জেলা রেজিস্টার সাইফুল ইসলাম বলেন, মসজিদের নামে টাকা তুলে নিজেদের খরচ চালাচ্ছেন এরকম অভিযোগ আমার জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিক্রির আগে ইলিশ ভাজি করে খাওয়ানো হচ্ছে ক্রেতাকে
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইলিশ মাছ বিক্রির নতুন কৌশল অবলম্বন করছেন মাছ বিক্রেতারা। বিক্রির আগে মাছ ভাজি করে খাওয়াচ্ছেন পথচারী ও ক্রেতাদের। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। ইলিশ মাছ বিক্রেতাকে ঘিরে ধরে আছে ক্রেতারা। মাছের স্বাদ পরখ করাতে ভাজি করা মাছ ক্রেতাদের খাওয়ানো হচ্ছে। ভাজা মাছ খেয়ে কেউ কেউ কিনেও নিয়ে যাচ্ছেন বাড়িতে।স্থানীয়রা বলেন, বাজারে মাইকিং করে মাছ বিক্রি করতে দেখি। কিন্তু বিক্রির সময় মাছ ভাজি করে খাওয়ানো জীবনে এ প্রথম দেখলাম। রাস্তার পাশে মাছ ভাজি করা দেখে অনেকেই ভিড় জমাচ্ছে। কেনার আগে কেউ কেউ ভাজা মাছ খেয়ে দেখছে এবং কিনেও নিয়ে যাচ্ছে বাড়িতে।
এ বিষয়ে মাছ বিক্রেতা আশরাফুল বলেন, প্রায় ৪ বছর যাবত চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলায় ইলিশ মাছ বিক্রি করে আসছি। মূলত আমি মাছ কেটে বিক্রি করি। মাছের শুধু চাকা ৩ টাকা এবং লেজ, মাথা ও চাকা আড়াই টাকা কেজি দরে বিক্রি করে থাকি। বিক্রির সময় ক্রেতাদের মাছ ভাজি করে খাওয়াই। গ্যাস, চুলা, ঝাল, হলুদ ও তেল কাছেই থাকে। যে এলাকায় মাছ বিক্রি করি সেই এলাকাতে আমার সহযোগীরা মাইকিং করে ক্রেতাদের ডাকতে থাক। প্রতিদিন গড়ে ১৫ হাজার টাকার বেচা-কেনা হয়। লাভ ভালোই থাকে।
ঝগড়ার সময় দ্বিতীয় স্ত্রীকে গুলি করলেন স্বামী
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় স্ত্রীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে তার লাইসেন্সকৃত পয়েন্ট টুটু বোরের রাইফেল ও ১৩৪ রাউন্ড গুলি। বুধবার ভোর ৫টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর। তিনি জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় শলুয়া গ্রামের মৃত শামসুল আলম ওরফে ফরজুন মাস্টারের ছেলে আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন (৫১)। তিনি ওই এলাকার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তার দ্বিতীয় স্ত্রী নাফিয়া ইয়াসমিন পার্শ্ববর্তী আরাফাত হোসেন সরণি বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। মঙ্গলবার দুপুরে পারিবারিক কলহের কারণে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রথমে বাড়িগতে বসে ঝগড়া হয় ফারুকের। পরে দ্বিতীয় স্ত্রীর কর্মস্থলে গিয়ে একই বিষয় নিয়ে পুনরায় বাগবিত-া করেন তিনি। এক পর্যায়ে স্ত্রীর উপর রাগান্বিত হয়ে বাড়ি গিয়ে নিজের লাইসেন্সকৃত রাইফেল ও গুলি নিয়ে বিদ্যালয়ে যান ফারুক। এ সময় তার স্ত্রী নাফিয়া ইয়াসমিনকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি বর্ষণ করেন তিনি। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে প্রাণে বাঁচার জন্য দৌড়ে বিদ্যালয়ের শৌচাগারে পালিয়ে যান নাফিজা ইয়াসমিন। তিনি আরও জানান, রাতে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরে আজ ভোরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় তার লাইসেন্সকৃত টুটু বোর এর রাইফেল ও ১৩৪ রাউন্ড গুলি। তার বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে এলাকাবাসীর দাবি ফারুক হোসেন ৪ রাউন্ড গুলি করেছেন। গুলি বর্ষণের ঘটনায় বিদ্যালয়সহ এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। এ বিষয়ে ফারুক হোসেন বলেন, ‘খ্যাপা কুকুর মারার জন্য আমার লাইসেন্সকৃত রাইফেল থেকে ২ রাউন্ড গুলি ছুড়েছি। বাংলাদেশ সংবিধানে আছে খ্যাপা কুকুর মারা যাবে। আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় অনেক উন্নয়ন করেছি। প্রতিপক্ষরা বিষয়টি ভিন্নখাতে নেওয়ার জন্য আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।’
বিভাগের সবচেয়ে বড় স্টেডিয়াম হচ্ছে কুষ্টিয়ায়
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় নির্মিত হচ্ছে খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বড় ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আন্তর্জাতিক মানের শেখ কামাল স্টেডিয়াম। ১৩ একর জায়গা নিয়ে প্রায় ৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই স্টেডিয়ামটি। এরই মধ্যে স্টেডিয়ামটির নির্মাণ কাজ শুরু হয়েছে। ২০২৩ সালে স্টেডিয়ামটি উদ্বোধন করার কথা রয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই স্টেডিয়ামটি নির্মাণ শেষ হলে দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া কুষ্টিয়া জেলার ক্রীড়াঙ্গণ আবারও প্রাণ ফিরে পাবে। দেশের ক্রীড়াঙ্গণে কুষ্টিয়া জেলার অসামান্য অবদান রয়েছে। এই মাঠ থেকেই উঠে এসেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ মিথুন, এনামুল হক, বিজয়দের মতো তারকা সব খেলোয়াড়। ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও আকরাম, আশরাফুলের মতো তারকা খেলোয়াড়দের জন্ম এই কুষ্টিয়া জেলায়। কিন্তু ভালো মানের স্টেডিয়ামসহ নানা সংকটের কারণে দীর্ঘদিন ধরে জেলার ক্রীড়াঙ্গণ যেন অনেকটায় ঝিমিয়ে পড়েছে। তবে দেরিতে হলেও কুষ্টিয়ায় নির্মিত হচ্ছে শেখ কামাল স্টেডিয়াম। পুরনো স্টেডিয়াম ভেঙে প্রায় ৪৪ কোটি টাকা ব্যয়ে সেখানে নির্মিত হচ্ছে আধুনিক মানের আন্তর্জাতিক এই স্টেডিয়ামটি।
কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, নতুন এই স্টেডিয়ামে ক্রিকেট এবং ফুটবল দুটি খেলাই যাতে অনুষ্ঠিত হতে পারে সেভাবেই নকশা তৈরি করা হয়েছে। ক্রিকেট পিচের পাশেই থাকবে পুরোপুরি একটি ফুটবল মাঠ। জিমনেশিয়াম, সুইমিং পুল, খেলোয়াড়দের জন্য আবাসনের ব্যবস্থা, আধুনিক গ্যালারি, প্রেস বক্স, সম্প্রচার পিসিআর, প্রেসিডেন্স এরিয়াসহ আন্তর্জাতিক ভ্যেনুর সকল সুযোগ-সুবিধাই থাকবে এই স্টেডিয়ামে। আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হওয়ায় খুশি জেলার ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান খেলোয়াড়রাও। তারা দ্রুত এই স্টেডিয়ামটির নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কুষ্টিয়ার কৃতি সন্তান হাবিবুল বাশার সুমনের কণ্ঠেও উচ্ছ্বাসের সুর। তিনি জানান, শেখ কামাল স্টেডিয়ামটি হবে আন্তর্জাতিক স্টেডিয়াম। আমরা এখানে বসেই আন্তর্জাতিকমানের খেলা দেখার সুযোগ পাবো। এটি কুষ্টিয়াবাসীর জন্য একটি বড় অর্জন বলে তিনি মনে করেন। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ এমপি জানিয়েছেন, বিভিন্ন গুণে গুণান্বিত শেখ কামাল। তার নামেই নামকরণ করা হয়েছে এই স্টেডিয়ামটি। এটি নির্মাণ সম্পন্ন হলে কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে এক নবদিগন্তের সূচনা হবে।











































