Home আঞ্চলিক নারী উদ্যোক্তা সেতু পেয়েছেন কলকাতায় গ্লোবাল ফেম অ্যাওয়ার্ডস ২০২১ পুরস্কার

নারী উদ্যোক্তা সেতু পেয়েছেন কলকাতায় গ্লোবাল ফেম অ্যাওয়ার্ডস ২০২১ পুরস্কার

8

বেনাপোল প্রতিনিধি    ।।

সফল নারী উদ্যোগক্তা সাহিদা রহমান সেতু ভারতের কলকাতায় গ্লোবাল ফেম অ্যাওয়ার্ডস ২০২১ এ বাংলাদেশের উদীয়মান নারী উদ্যোগক্তা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।

বাংলাদেশে বিনিয়োগ জগতে নারী উদ্যোগক্তা হিসেবে অসামান্য অবদানের জন্য সম্প্রতি তাকে  এই পুরস্কার প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিশেষ অতিথি বলিউড তারকা বিপাশা বসু তার হাতে পুরস্কার তুলে দেন। ভি কানেক্ট স্টারের আয়োজনে কলকাতার একটি পাচতারকা হোটেলে এ পুরস্কার প্রদান করা হয়।

সাহিদা রহমান বলেন, বিদেশের মাটিতে এ ধরনের পুরস্কার পাওয়া দেশের জন্য একটি গর্বের বিষয়। বিপাসবসুর মত একজন খ্যাতিমান তারকা অভিনেত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহন করে আমি আনন্দিত।