Home আঞ্চলিক ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক পেলেন তিন সাংবাদিক

ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক পেলেন তিন সাংবাদিক

12

খবর বিজ্ঞপ্তি।।

‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক–২০২১’ এর পদক প্রদান অনুষ্ঠান আজ বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধা, প্রয়াত সকল সাংবাদিকসহ মরহুম ওয়াদুদুর রহমান পান্নার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী সাংবাদিকদের মাঝে পুরস্কার স্বরূপ ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও মরহুম সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্নার ভাগ্নে আবুল কালাম আজাদ।



সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। বক্তৃতা করেন ‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক–২০২১’ এই রিপোর্ট পর্যালোচনার জন্য গঠিত মনোনয়ন বোর্ডের সদস্য খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো: শরিফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। এছাড়া পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক এস এম আমিনুল ইসলাম তার অনুভতি প্রকাশ করে বক্তৃতা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এস এম নজরুল ইসলাম, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, নবনির্বাচিত সাধারণ  সম্পাদক মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক–২০২১’ এর রিপোর্ট পর্যালোচনার জন্য গঠিত মনোনয়ন বোর্ডের প্রধান ও আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি শ্যামল সিংহ রায়, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক মাকসুদুর রহমান (মাকসুদ), নির্বাহী সদস মোঃ শাহ আলম, সদস্য মোঃ হুমায়ুন কবীর, দেবব্রত রায়, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, শেখ মোঃ সেলিম,  আব্দুল মালেক, গোলাম  মোস্তফা, দিলিপ কুমার বর্মন, মোঃ মাহফুজ আলম সুমন, জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতন স্কুলের শিক্ষিকা লাভলী ওয়াহিদ, শিরিন আক্তার, নূর হাসান দীপি, মোর্শেদা শরিফ পুষ্প ও শবনম মোস্তারী, খুলনা প্রেসক্লাবের ইউজিার সদস্য ড. সাহিদা খানম, এস এম বাহাউদ্দিন, মোঃ সোহেল রানা, মোঃ রফিক আলী, তুফান গাইনসহ অনান্যা সাংবাবিদক ও অতিথিবৃন্দ।


আঞ্চলিক সংবাদ মাধ্যমে চলতি বছরে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন, প্রবন্ধ বা ফিচারের উপর এ পুরস্কার প্রদান করা হয়। দ্বিতীয় বারের মতো এই পুরস্কারে সময়ের খবরের নিজস্ব প্রতিবেদক এস এম আমিনুল ইসলাম প্রথম, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয় দ্বিতীয় এবং দৈনিক আজকের তথ্যের বার্তা সম্পাদক আলমগীর হান্নান তৃতীয় স্থানে মনোনীত হন। অনুষ্ঠানে মনোনীত সাংবাদিকদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।