কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১৪০ পিস ইয়াবা ও ১৮ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর টুটপাড়া মওলা বাড়ীর মোড়স্থ দুলাল সড়কের টুনু রায় এর ছেলে পার্থ রায় (৪০), নাজিরঘাট রোডের মো. আব্দুল করিমের ছেলে কবিরুজ্জামান (৩৪), বটিয়াঘাটা থানার রাঙ্গেমারী গ্রামের মো. মুনসুর সরদারের ছেলে মো. আব্দুল গনি জনি (৩৩) ও রূপসা থানার তিন বটতলা এলাকার মো. রুস্তম আলীর ছেলে মো. জাহিদ হাসান রাসেল (৩৫)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১৪০ পিস ইয়াবা ও ১৮ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।
নগরীতে র্যাবের অভিযানে বিদেশী মদ উদ্ধার
স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুর থানাধীন আপার যশোর রোডে অভিযান চালিয়ে ১১ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র্যাব-৬। ২০ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ মদ উদ্ধার করা হয়।
র্যাব-৬ জানায়, ২০ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে দৌলতপুর থানাধীন আপার যশোর রোডে অভিযান পরিচোলনা করে র্যাবের একটি চৌকশ আভিযানিক দল। এসময় ইসলাম ট্রেড কর্পোরেশনের সামনে পরিত্যাক্ত অবস্থায় একটি প্লাটিকের বস্তা থেকে ১১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত দৌলতপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
রূপসায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি:
৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২১ ডিসেম্বর রূপসা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্টিত হয়। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে উপজেলা পর্যায়ের স্কুল কলেজের শিক্ষার্থীরা। দিনব্যাপী এ অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন। এ সময় বক্তৃতা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফ হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, আলাইপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আল মামুন সরকার, পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কুমার হালদার, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাংবাদিক মুরশীদ আলী, আ: কাদের প্রমুখ। বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। সার্বিক সহযোগিতা করেন মাধ্যমিক শিক্ষা দপ্তরের অফিস সহকারী তরুন কুমার সাহা।
মহানগর কৃষক লীগের বিশেষ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞাপ্তি
মহানগর কৃষক লীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব শঙ্খমার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় সভাপতিত্ব করেন মহানগর কৃষকলীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি। সভা সঞ্চালনা করেন মহানগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুল।
সভাপতির বক্তৃতায় শাহজাহান কচি বলেন, মহানগর কৃষক লীগকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে আমাদের শক্তিশালী ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। মুজিব আদর্শের স্বচ্ছ ভাবমূর্তির লোকদের নিয়ে তৃণমূলের কমিটি গঠন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে শক্তিশালী কৃষক লীগ গঠনের মাধ্যমে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সেই লক্ষে কৃষক লীগের প্রত্যেকটি সদস্যকে কাজ করার আহবান জানান তিনি।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর কৃষক লীগের সদস্য মো. শহীদুল হাসান, ১৭নং ওয়ার্ড কৃষক লীগের আহ্বায়ক মো. হাবিবুর রহমান নাজিম, ২৯নং ওয়ার্ড কৃষক লীগের আহ্বায়ক বিশ্বনাথ দে বিশু, ১৫নং ওয়ার্ড কৃষক লীগের আহ্বায়ক শাইকুল আলম, ১৪নং ওয়ার্ড কৃষক লীগের আহ্বায়ক মো. আলী রানা, সদস্য সচিব ইয়াসিন হোসেন, ১৫ নং ওয়ার্ড কৃষক লীগের সদস্য সচিব অলোক বৈরাগী, কাজল হাওলাদার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দরগাহপুরে নৌকার তোরণে আগুন দেওয়ার অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির দরগাহপুরে ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর তোরনে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২০ ডিসেম্বর) রাতের কোন এক সময় আগুন লাগানো হয়েছে ভলে ধারনা করা হচ্ছে।
নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শেখ মিরাজ আলির পক্ষে দক্ষিণ দরগাহপুর প্রাইমারী স্কুল সংলগ্ন রাস্তায় তোরণ নির্মান করা হয়েছে। তোরণের এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকা ছবি অঙ্কিত কাপড়ে আগুন লাগিয়ে দেওয়া হলে কিছুটা পুড়ে যায়। তোরণের পাশের দোকানি আঃ ছাত্তারের স্ত্রী মর্জিনা আগুন দেখে বাইরে এলে আগুনলাগানোর সাথে জড়িতরা দ্রুত কেটে পড়ে। নৌকা প্রার্থী শেখ মিরাজ আলি সাংবাদিকদের জানান, নৌকার কর্মীদের সাথে বিদ্রোহী ও আনারস প্রতীকের প্রার্থী গোলাম কুদ্দুছ ময়নার সমর্থকদের পোষ্টার লাগানো নিয়ে কথাকাটাকাটি হয়েছিল। এরই সূত্র ধরে হযরত আলি ওরফে বিপ্লব ও ইউনিয়ন বিএনপি সভাপতি জুলফিকর আলির নেতৃত্বে আগুন লাগানোর ঘটনা ঘটানো হতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শফিয়ার রহমান, মর্জিনা খাতুনসহ দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জানান, জাতির পিতা, মাননীয় প্রধানমন্ত্রী ও নৌকা প্রতীকে আগুন দেওয়ার ঘটনায় তারা তীব্র নিন্দা জ্ঞাপন করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
আনারস প্রতীকের প্রার্থী গোলাম কুদ্দুছ ময়না ঘটনাটি পরিকল্পিত বলে দাবী করে বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, তার কোন কর্মী এহেন কাজ করতে পারেন না।
কুল্যায় গোয়ালঘর থেকে ৩ গরু চুরি
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির কুল্যায় গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
কুল্যা গ্রামের আলহাজ্ব আব্দুর রউফ সরদার দীর্ঘদিন গবাদি পশু পালন করে আসছেন। সোমবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় তার ৪টি গরু গোয়াল ঘরে রেখে তালা আটকে দেওয়া হয়। রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরেরা গোয়ালঘরের তালা ভেঙ্গে একটি উন্নত জাতের ও ২টি দেশী গরু চুরি করে নিয়ে যায়।
মঙ্গলবার সকালে বাড়ির লোকজন গোয়ালে দিয়ে দেখেন ৩টি গরু গোয়ালে নেই। অনেক খোজাখুজি করেও গরুর কোন খোঁজ মেলেনি। গরু ৩টির আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা বলে গরু মালিক জানান।
গরুর মালিক বিষয়টি বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে ইনচার্জ এসআই মামুন ঘটনাস্থান পরিদর্শন করেছেন। তিনি গরু উদ্ধারে কাজ শুরু করেছেন এবং মালিক পক্ষকেও খোজ খবর নিতে বলেছেন।
দুঃস্থ ও ছিন্নমূল মানুষের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে;মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দুঃস্থ ও ছিন্নমূল মানুষের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। আশ্রয়হীনদের জন্য গৃহ নির্মাণসহ সমাজসেবা, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন মন্ত্রণালয় মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের পাশাপাশি দাতা সংস্থার সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও ছিন্নমূল মানুষের কল্যাণে এগিয়ে আসায় দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ত্বরান্বিত হয়েছে।
সিটি মেয়র মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর কারিতাস মিলনায়তনে ‘মোবাইল আউটরিচ প্রকল্প’র উদ্বোধন ও অবহিতকরণ সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় একথা বলেন। জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড এর আর্থিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাস নগরীর ১২ ও ১৩ নং ওয়ার্ড এলাকার তিনটি ঘনবসতি এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করবে।
উল্লেখ্য, ঘনবসতিপূর্ণ এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের মধ্যে সরকারের সামাজিক সুরক্ষা সেবাগুলি পাওয়ার সুযোগ সৃষ্টি ও সুযোগগুলি গ্রহণের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং সরকারের বিভিন্ন সুরক্ষামূলক সুবিধা প্রাপ্তি, ক্রয় ক্ষমতা এবং গ্রহণযোগ্যতা উন্নত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
কারিতাস দীর্ঘদিন থেকে আর্ত-মানবতার সেবায় কাজ করছে উল্লেখ করে সিটি মেয়র আরো বলেন, প্রকল্পের সুবিধা উপযুক্ত ব্যক্তির নিকট পৌছে দিতে স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি স্বেচ্ছাসেবী এ সংস্থার কাজের পরিধি আরো সম্প্রসারণ এবং সংশ্লিষ্টদের আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
কারিতাস-এর আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, এস এম খুরশিদ আহম্মেদ টোনা, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, সমাজ সেবা অধিদপ্তর-খুলনার উপপরিচালক খান মোতাহার হোসেন ও যুব উন্নয়ন অধিদপ্তর-খুলনার উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দিন। অন্যান্যের মধ্যে দাতা সংস্থা জিআইজেড-এর এডভাইজার মোঃ আতিয়ার রহমান, কেসিসি’র আর্কিটেক্ট রেজবিনা খানম, কারিতাস-এর প্রকল্প কর্মকর্তা তাপস সরকার প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে এনজিও কর্মী, সাংবাদিক ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর গোলকমনি শিশু পার্কে ২৩নং ওয়ার্ড এলাকার দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কেসিসি’র অনুকূলে এ কম্বল প্রদান করা হয়। কেসিসি’র কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
নগরীতে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন মসজিদে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বাদ আসর খুলনা মহানগর তাঁতী দলের উদ্যোগে স্টেশন রোড জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগর তাঁতী দলের আহবায়ক মুহাম্মদ আবু সাঈদ শেখের সভাপতিত্বে স্টেশন রোড জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোল্যা আলী আহমেদ, ডা. আব্দুল হালিম মোড়ল, রফিকুল ইসলাম, সেলিম বড় মিয়া, মাসুদ রেজা, সৈয়দ হুমায়ুন কবির, ইউনুস শেখ, সাইদুর রহমান আবু, শেখ দিদারুল ইসলাম, হাবিবুর রহমান, মোল্যা কবির হোসেন, নাভিন মোল্যা, নাজিম খাঁ, হারুন মোল্যা, আতাউল করিম, সাচ্চু ব্যাপারী, মো. সাইফুল ইসলাম, সুলতান শেখ, মোস্তফা সানা, দেলোয়ার হোসেন, মোস্তফা শেখ, ফারুক হোসেন, আব্দুল জলিল, পলাশ শেখ, মাসুম হোসেন, সামসুর রহমানসহ নেতৃবৃন্দ।
রামপালে আ.লীগ নেতা ফিরোজ হত্যাকান্ডের ঘটনায় ৫ গ্রামে পুরুষশূন্য
স্টাফ রিপোর্টার (রামপাল)
রামপালে আ.লীগ নেতা ফিরোজ হত্যার ঘটনায় ৫ গ্রামে পুরুষশূন্য হয়ে পড়েছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উত্তেজিত জনতা আসামীদের বাড়িতে চড়াও হয়ে বসতঘর ও দোকানঘার ভাংচুর করায় আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগীরা রামপাল থানায় লিখিত অভিযোগ দিয়েছে। উত্তেজনা প্রশমনের জন্যে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরুষশূন্য গ্রামগুলি হলো ভাগা, কাদিরখোলা, সুলতানিয়া, কাষ্টবাড়িয়া ও চিত্রা। এ সব গ্রামের কতিপয় সন্ত্রাসীরা মূলত সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা ফিরোজ ঢালীকে হত্যা করে। সূত্র জানায়, একজন প্রভাবশালী রাজনীতিক ও তার অনুসারীরা রামপাল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামীল হাসান জামুকে কোনঠাসা করা চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় কাষ্টবাড়িয়ার কথিত আওয়ামী লীগ নেতা সন্ত্রাসী ও রামপাল থানা পুলিশের দালাল বলে খ্যাত বেলাল বেপারীকে সামনে নিয়ে আসেন। তাকে ও তার ভাই বিএনপি নেতা আক্তার চেয়ারম্যানের হত্যাসহ বহু মামলার আসামি বাকি বেপারীগংদের সৃষ্টি করেন। তারা একের পরে এক সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। মৎস্যঘের দখল, চাঁদাবাজী, বহু মানুষকে মারপিট করে পঙ্গু করে দেয়াসহ নানান অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ে। এরা উপজেলা পর্যায়ের এক নেতার সেন্টারে আরো বেপরোয়া হয়ে ওঠে। তারা সাবেক চেয়ারম্যান জামুকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হত্যার চক কষতে থাকে। এক পর্যায়ে তারা ব্যার্থ হয়ে জামুর সহকারী ফিরোজ কে হিট করে। এ ঘটনায় রামপাল থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ এর দৃষ্টি আকর্ষণ করা হল তিনি জানান, এটা খুবই দুঃখজনক। প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং কেউ হয়রানির শিকার না হয় সেটিও লক্ষ রাখার জোর দাবী করেন।
অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, বাড়িঘর ভাংচুরের একই লিখিত অভিযোগ পাওয়া গেছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে মোংলা সার্কেলের এএসপি আসিফ ইকবাল এর মোবাইল ফোন বার বার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।
রামপালে রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার (রামপাল)
রামপালে সকল রাজনৈতিক দলে নারীদের যথাযথ অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষি অফিস অডিটোরিয়মে রূপান্তরের আয়োজনে ও অপরাজিতা নারীর ক্ষমতায়ন প্রকল্পের সহযোগিতায় এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি। উপজেলা সমন্বয়কারী পার্থ প্রতিম ঠাকুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান সুলতানা পারভীন। অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও রামপাল উন্নয়ন সমন্বয়কারী এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, বীর মুক্তিযোদ্ধা দ্বীজেন্দ্রলাল ম-ল, জেলা অপরাজিতার প্রোগ্রাম অফিসার চন্দন বিন রহিম, সাংবাদিক মোতাহার মল্লিক, সুজন মজুমদার, অপরাজিতা ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য টুম্পা ঘোষ, গায়ত্রী বিশ্বাস, হাসিনা বেগম, অপরাজিতা সদস্য ঝর্ণা, দূর্গারাণী বিশ্বাস, রাবেয়া বেগম, শুক্লা সরকার, জান্নাতুল ফেরদৌস, সুষমা বিশ্বাস, অনামিকা হালদার, শিউলি ম-ল, ফারহানা ইয়াসমিন পপি ও হামিদা বেগম প্রমুখ। এ সময় বক্তারা গণপ্রতিনিধিত্ব আদেশের নির্দেশনা অনুসারে বিভিন্ন রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটি ৩৩% নারীদের অন্তর্ভুক্ত করার শর্ত পূরণের দাবি জানান। ২০০৯ সালে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে ১৯৭২ সংবিধান অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি এবং জেলা, উপজেলা পর্যাযের কমিটিতে ২০২০ সালে ৩৩% শতাংশ নারীর প্রতিনিধিত্ব অর্জিত হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত আওয়ামী লীগে ১৮%, জাতীয়তাবাদী দলে ১৩%, জাতীয় পার্টি (এরশাদ) ১০%, কমিউনিষ্ট পার্টিতে ১৩%, জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ) ১২%, ওয়ার্কার্স পার্টিতে ৭% গণতন্ত্রী পার্টিতে ১৫% এবং ইসলামী ফ্রন্টে ১% নারীর অংশগ্রহণ বিদ্যমান রয়েছে। আশানুরূপ নারীর অগ্রগতি অর্জিত না হওয়ায় বক্তারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন সংক্রান্ত আইন ২০২০ প্রণয়নের কাজ চলছে। যেখানে কমিটিসমূহ ৩৩% শতাংশ নারীর প্রতিনিধিত্ব থাকার বিধান রাখা হলেও এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা বেধে দেয়া হয়নি ।
খুলনা লবনচরার সহ-সভাপতি হযরত আলীকে ইসলামী আন্দোলন থেকে অব্যাহতি
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আওতাধীন লবনচরা থানা কমিটির সহ-সভাপতি মোঃ হযরত আলীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও স্থানীয় নেতৃবৃন্দকে উপেক্ষা করে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটি স্থানীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে গঠনতন্ত্রের ৩২ ধারা মোতাবেক তাকে দলের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। মঙ্গলবার (২১ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের স্বাক্ষরিত ইমেইলে একথা জানান হয়।
হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঘোড়দৌড় প্রতিযোগিতা শুক্রবার
খবর বিজ্ঞপ্তি
রূপসী রূপসার পুটিমারী বিলে অনুষ্ঠিত হবে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযাগিতা। আগামী ২৪ডিসেম্বর শুক্রবার দুপুর ২টায় শুরু হবে এই প্রতিযোগিতা। মহান বিজয় দিবস পালন উপলক্ষে জে কে এস ক্রীড়া সংস্থা এর আয়োজন করেছে। এবার ৪৮তম আসর। চার দিকে চলছে প্রচার প্রচারণা। পুরো বিলকে সাজানো হয়েছে মনোরম পরিবেশে। চলছে বনাঢ্য আয়োজন। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে এই আয়োজন। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৫টি ঘোড়া অংশ নিবে বলে আয়োজক কমিটি সূত্র জানান। প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনীম, থানা ইনচার্জ সরদার মোশররফ হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইসহাক আলী সরদার এবং নগর যুব লীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। সভাপতিত্ব করবেন আয়োজক কমিটির সভাপতি আল ফারুক বাবুল। পরিচালনায় থাকবেন সাধারণ সম্পাদক আলহাজ¦ শেখ আসাদুজ্জামান।
ঘোড়দৌড় প্রতিযোগিতা উদ্যাপন কমিটির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, সদস্য মো. রফিকুল ইসলাম ও মো. মিজানুর রহমান বলেন, প্রথম স্থান অধিকারী ১০হাজার টাকা, ২য় স্থানঅধিকারী ৭হাজার টাকা, ৩য় স্থান অধিকারী ৫হাজার টাকা, ৪র্থ স্থান অধিকারী ৩হাজার টাকা এবং ৫ম স্থান অধিকারীকে ২হাজার টাকা পুরস্কার দেয়া হবে। এ ছাড়াও প্রত্যেক ঘোড়া মালিককে সান্তনা পুরস্কার হিসেবে ১হাজার টাকা প্রদান করা হবে। এই বনাঢ্য আয়োজনকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
অভয়নগরে ইয়াবা সহ মাদক কারবারী আটক
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগর থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ খুলনা জেলার ফুলতলা উপজেলার যুগ্নীপাশা গ্রামের কালাম মোল্যার ছেলে চঞ্চল মোল্যা (২৮) নামের এক মাদক কারবারী আটক হয়েছে। অভয়নগর থানা পুলিশ সূত্রে জানানা যায়, গতকাল ২১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে নওয়াপাড়া রেল ষ্টেশনের উত্তর পাশে আহালুল হাদিস জামে মসিজিদের পাশের মাঠ থেকে ২৪০পিস ই্য়াবা সহ চঞ্চল মোল্যাকে আটক করেন। অভিযান পরিচালনাকারী এস আই শাহ আলম বলেন, আমি গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করি এবং ২৪০ পিচ ইয়াবা সহ একজনকে আটক করেছি। তাকে ২০১৮ সালের মাদতদ্রব নিয়ন্ত্রন আইনে (৩৬)১০/ক ধারায় মামলা দিয়ে কোট হাজতে প্রেরণ করা হয়েছে যাহার মামলা নম্বর-১৩/২১।
মেট্রোরেলের ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন নিয়ে জাপান থেকে আসা বিদেশী জাহাজ মোংলায়
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ঢাকা মেট্রোরেলের ৭ম চালানে ৮টি রেলওয়ে কোচ ও ৪টি ইন্জিনসহ অন্যান্য মালামাল নিয়ে জাপান থেকে আসা বিদেশী বাণিজ্যিক জাহাজ এসপিএম ব্যাংকক মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে। মঙ্গলবার দুপুর ২টা ৪৮ মিনিটের সময় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ার পর জাহাজটি হতে তিনটি কোচ নামানো হয়েছে। বাকীগুলো বুধবার নামানো হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট।
বিদেশী জাহাজ এসপিএম ব্যাংকক’র স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ ওহিদুজ্জামান জানান, গত ২ ডিসেম্বর জাপানের কোবে বন্দর থেকে ঢাকা মেট্রোরেলের ৮টি রেলওয়ে কোচ, ৪টি ইঞ্জিন ও ৪৪ প্যাকেজের ৪শ ৯০ মেঃ টন ওজনের মেশিনারী পণ্য নিয়ে ছেড়ে আসা এসপিএম ব্যাংকক মঙ্গলবার দুপুরে মোংলা বন্দর জেটিতে ভিড়ে। এরপর ৮ নম্বর জেটিতে অবস্থানরত ওই জাহাজটি হতে তিনটি কোচ নামানো হয়েছে। বাকী কোচ ও ইন্জিনসহ অন্যান্য মালামাল বুধবার সকাল থেকে পুনরায় খালাসে কাজ শুরু করা হবে। জাহাজ থেকে খালাস করে এসব পণ্য বার্জে (নৌযান) নামানো হচ্ছে। বার্জে করেই এ সকল মালামাল ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে নেয়া হবে বলেও জানান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, গত ৩১ মার্চ ঢাকা মেট্রোরেলের সর্ব প্রথম চালানে ৬টি কোচ/বগি নিয়ে মোংলা বন্দরে আসে এসপিএম ব্যাংকক। এরপর ধারাবাহিকভাবে ৫ মে এম,ভি ওশান গ্রেস জাহাজে ৬টি কোচ, ২০ জুলাই এম,ভি হরিজন-০৯ জাহাজে ১০টি কোচ ও ২টি ইঞ্জিন, ১২ সেপ্টেম্বর ৪টি কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে এম,ভি প্রেসার্স কোরাল, ২ অক্টোবর ৪টি ইঞ্জিন ও ৮টি কোচ নিয়ে এম,ভি এসপিএম ব্যাংকক ও ১২ নভেম্বর ৪টি কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে এম,ভি ব্রাইট কোরাল এ বন্দরে আসে।
তিনি বলেন, অধিকতর গুরুত্বের সাথেই আমরা মেট্রোরেলের এ মালামাল খালাস ও পরিবহণে সর্বাত্মক সেবা দিয়ে যাচ্ছি। শুধু মেট্রোরেলই নয়, এছাড়া পদ্মা সেতু, রুপপুর পারমাণবিক কেন্দ্র, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ও বঙ্গবন্ধু রেল সেতুসহ দেশের চলমান মেগা প্রজেক্টের পণ্য আসছে এ বন্দর দিয়েই। এতে বন্দরের সেবার মান বৃদ্ধির পাশাপাশি বেড়েছে এ বন্দরের ব্যাপক কর্মচাঞ্চল্যতাও।
কেন্দ্রীয় পণ্যাগার(বি,আর,ই,বি)হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমণি শিল্পাঞ্চলের কেন্দ্রীয় পণ্যাগার ( বি, আর, ই,বি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক সাধারণ নির্বাচন ২১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয় । নির্বাচনে সভাপতি পদে মোঃ হাসান শেখ প্রতিক লাঙ্গল তার প্রাপ্ত ভোট ৩৩, নিকটতম প্রতিদ্বন্দ¦ী আমিরুল শেখ প্রতিক ছাতা প্রাপ্ত ভোট ১৫, সাধারণ সম্পাদক মিলন সরদার প্রতিক হরিন প্রাপ্ত ভোট ২৯, তার নিকটতম প্রতিদ¦ন্দ¦ী আব্দুল শেখ প্রতিক চেয়ার প্রাপ্ত ভোট ২৮, অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ সভাপতি (বিনা প্রতিদ¦ন্দ¦ীতায়) মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক পদে রুহুল শেখ, সাংগঠনিক সম্পাদক আলী সরদার, প্রচার সম্পাদক সিদ্দিক শেখ ও কোষাধ্যক্ষ(বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ফজলু বাউদি নির্বাচিত হয়েছেন। মোট ৫৯ জন ভোটারের মধ্যে ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, সদস্য ছিলেন আঃ ছাত্তার মোল্লা, সাংবাদিক মিহির রঞ্জন বিশ^াস, এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা গনেশ চন্দ্র বসু ।
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জে বাঘের আক্রমণে নিহত জেলের মরদেহ উদ্ধার
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জে বাঘের আক্রমণে নিহত জেলে মুজিবর রহমানের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ। সুন্দরবনের পায়রাতলী খাল থেকে মঙ্গলবার সকাল ১০ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার ডান পা বাঘে খাওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মুজিবর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পারশেমারী গ্রামের আক্কাস আলী গাজীর ছেলে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন অফিসার হারুন-অর রশিদ জানান, বনবিভাগ, কোস্টগার্ড ও টাইগার টিমের সদস্যরা সকালে তার মরদেহের সন্ধানে পায়রাতলী এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে ওই এলাকার গহীন অরণ্যের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। তার মরদেহ বাড়িতে পাঠানো হচ্ছে বলে আরো জানান এই বন কর্মকর্তা। এর আগে সোমবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পায়রাতলী এলাকায় বাঘের আক্রমণে মারা যান মুজিবর রহমান। তিনিসহ তার সঙ্গীরা সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে বৈধ পাশ নিয়ে কাঁকড়া ধরার জন্য সপ্তাহখানেক আগে সুন্দরবনে যান।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, অভিযোগ পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে অভিযান শুরু করে। অভিযান শুরুর পূর্বে উদ্ধারকারী দল খোলা আকাশে গুলি ছুড়ে সংশ্লিষ্ট বন এলাকা বিপদমুক্ত করে। খোঁজাখুজির এক পর্যায়ে গহীন সুন্দরবনে ভিতর থেকে মুজিবর রহমানের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। সকল প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন আইন মতে নিহতের পরিবারকে ৩ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। তিনি আরো জানান, চলতি বছর এ নিয়ে সুন্দরবনে বাঘের আক্রমনে ১ বনজীবী আহত ৪ বনজীবী নিহত হয়েছেন।
রূপসায় টিএসবি ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
খুলনা জেলার বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী রূপসা উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে টিএসবি ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা গত ২২ ডিসেম্বর বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান।টিএসবি ইউনিয়ন যুবলীগের আহবায়ক আঃ মজিদ শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল, এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি।টিএসবি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক খান জাহিদ হাসান ও যুবলীগ নেতা রবিউল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন যুবলীগ নেতা আশিষ রায় মোঃ বাদশা মিয়া, শফিকুর রহমান ইমন,শেখ সাগর,আরাফাত হোসেন সাকিব, সেলিম বাবু,আবুল বাশার,রঞ্জু হালদার, ওয়ায়েসকুরুনী বাবু, মোঃ জাহিদ শেখ,জ্যাকি ইসলাম সজল,খায়রুজ্জামান সজল,শরিফুল ইসলাম সোহাগ, নাজমুল হুদা অঞ্জন, তৌহিদ শেখ,মুরাদ শেখ,আওয়াল শেখ, এহতেশামুল হক অপু, সোহেল শেখ,তরিকুল সরদার, মাহুবুব শেখ,বায়জিদ শেখ,শেখ সোহেল,মোঃ মামুন শেখ, সন্দীপ হালদার, মোহাম্মদ,এসএমডি সুমন, জুয়েল, সাদ্দাম প্রমূখ। উক্ত সভায় ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে সভাপতি সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড যুবলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়।
ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে দোকানে জরিমানা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ এলাকায় ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে দুইটি দোকানে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় এই অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, একটি মুদি দোকানের সাথে সার ও কীটনাশক বিক্রির অপরাধে উজ্জল কৃষি ঘরের মালিক মোঃ ইকবাল শিকদারকে ১০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম। অপরদিকে, মৌভোগ এলাকার লাইসেন্স নিয়ে ডহর মৌভোগ এলাকায় সার ও কীটনাশক সহকৃষি পণ্যের দোকান পরিচালনা করার অভিযোগে মামুন খানকে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান কালে উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষ্ণা সরকার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপ্লব দাশসহ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ফকিরহাটের বাহিরদিয়ায় উন্মুক্ত ওয়ার্ড সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নে টেকসই, উন্নয়ন অভীষ্ট অর্জন, সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে ৪নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা সোমবার বিকাল ৪টায় পশ্চিম বাহিরদিয়া সার্বজনীন দূর্গা পূজা মন্দির চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক তুষার কান্তি রায়। সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য রফিকুল ইসলাম। ইউপি সচিব মো. সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, মোমেনা বেগম, শিক্ষক শেখ মোহম্মদ আলী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান বাবু প্রমূখ।
প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ এর খুলনা জেলা শাখার কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ এর খুলনা জেলা শাখার কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৫ই ডিসেম্বর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ তৈয়াবুর রহমান তোহা ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো: নাজিমুদ্দিন পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। পূর্বের কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় নতুন করে ২০২১ –২০২৩ মেয়াদে প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ এর খুলনা জেলা শাখায় ইঞ্জিনিয়ার সোহেল হাসান রুমিকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার মো: হাসানুর রহমান তানজিরকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। এছাড়া কমিটিতে অন্যান্য যারা আছেন : সহ – সভাপতি ইঞ্জি. শেখ মাসুদুর রহমান, ইঞ্জি. এস.এম. মোস্তাফিজুর রহমান, ইঞ্জি মো: মোজাম্মেল হক, ইঞ্জি. মো: রাসেল মাহামুদ, ইঞ্জি. মো: মনিরুল ইসলাম মনির, যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জি. অলক বৈরাগী, ইঞ্জি. জি, এম, নাজমুল ইসলাম, ইঞ্জি. মো: মারুফ গাজী, ইঞ্জি. মো: তৌফিক এলাহী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. মো: আবির হোসেন খান, সহ – সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. মো: কাজী হাফিজুল ইসলাম, ইঞ্জি. অমিত সরকার, ইঞ্জি. মো: আল মাদানী শুভ, অর্থ সম্পাদক ইঞ্জি. মো: মামুন শেখ, দত্তর সম্পাদক ইঞ্জি. মো: সাইফুদ্দীন সিদ্দিক, মিডিয়া ও প্রচার সম্পাদক ইঞ্জি. মো: বেল্লাল হোসেন সজল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো: আমিনুর ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো: নাজমুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইঞ্জি. মেহেদী হাসান, চাকরী বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো: মিনহাজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ইঞ্জি. হাফসা খাতুন, ছাত্র বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো: আবু রাসেল, নির্বাহী সদস্য ইঞ্জি. প্রান্ত বিশ্বাস, ইঞ্জি. আসাবুর রহমান, ইঞ্জি. মো: সাইদুজ্জামান রানা, ইঞ্জি. ইস্তিয়াক আলম, ইঞ্জি. মোহাম্মদ জুম্মান, ইঞ্জি. শেখ সরোয়ার হোসেন, ইঞ্জি. জয়ন্ত কুমার শীল।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ তৈয়াবুর রহমান তোহা এবং সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো: নাজিমুদ্দিন পাটোয়ারী এক বার্তায় সংগঠনের জন্য দৃঢ় প্রত্যয়ে কাজ করে সংগঠনটি এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। আরও বলেন, গতিশীল নেতৃত্বে নবনির্বাচিত প্রাইভেট সেক্টর খুলনা জেলা নির্বাহী কমিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন সংগ্রামসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাইভেট সেক্টরের বৃহত্তর কার্যক্রমে সক্রিয়ভাবে অবদান রাখবে। খুলনা জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল হাসান রুমি সংগঠনটির মাধ্যমে ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে সাফল্য নিশ্চিত করনে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান। সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: হাসানুর রহমান তানজির সংগঠনের মূলনীতি মেনে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সকলকে কাজ করার আহবান জানান এবং নিজ দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
খুবি অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাচন আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ নির্বাচন-২০২১ এর ভোটগ্রহণ আজ ২২ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন উপ-রেজিস্ট্রার মোহাঃ আলী আকবর।
নির্বাচন পরিচালনা কমিটি জানায়, এবারের নির্বাচনে মোট ১৭টি পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপ-রেজিস্ট্রার জি এম লুৎফর রহমান, উপ-রেজিস্ট্রার মোঃ তারিকুজ্জামান (লিপন) এবং উপ-প্রধান প্রকৌশলী (তড়িৎ) এস এম মনিরুজ্জামান (পলাশ)। সহ-সভাপতির ২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী রেজিস্ট্রার মোঃ রফিকুল ইসলাম (বাবু), মোঃ আব্দুল্লাহ আল মামুন, তানভীর হোসেন বাবু, উপ-পরিচালক মোঃ জাবেদ এলাহী, সহকারী রেজিস্ট্রার এস এম মোহাম্মদ আলী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী রেজিস্ট্রার মোঃ মাসুদুর রহমান মিয়া, উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল এবং সহকারী রেজিস্ট্রার আবদুর রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী রেজিস্ট্রার মিয়া মুহাম্মাদ সালাউদ্দিন (সুকর্ণ), সহকারী পরিচালক সুশান্ত কুমার বসু এবং সেকশন অফিসার শেখ আকতার হোসেন। অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ রফিকুল ইসলাম (রফিক) এবং সহকারী রেজিস্ট্রার এস আতিকুর রহমান। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী রেজিস্ট্রার মোঃ মেহেদী হাসান এবং শেখ আফসার উদ্দীন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার ছুনুরাম রায় (সাগর) এবং সহকারী পরিচালক মোঃ নুরুজ্জামান (মিথুন)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সহকারী পরিচালক সাহারা বানু এবং সহকারী রেজিস্ট্রার এইচ এম ইকবাল হোসেন। সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেকশন অফিসার সুশান্ত অধিকারী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মহাদেব মন্ডল এবং সেকশন অফিসার সরদার ইসরাফিল হোসেন। এছাড়া নির্বাহী সদস্যের ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী রেজিস্ট্রার সাইদা আক্তার রিনি, সেকশন অফিসার খান মঞ্জুর মোমেন রানা, সেকশন অফিসার মোছাঃ তাহেরা মনোয়ার, সহকারী রেজিস্ট্রার শেখ মোঃ সোহরাব হোসেন, সেকশন অফিসার হিমাদ্রী শেখর মন্ডল, চিফ কম্পাউন্ডার গণেশ চন্দ্র পাল, সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর হোসেন, উপ-পরিচালক আবু সালেহ মোঃ পারভেজ, সহকারী রেজিস্ট্রার লাভলী খাতুন, উপ-রেজিস্ট্রার মোহাম্মাদ গেলজার হোসেন, সহকারী রেজিস্ট্রার সৈয়দ মিজানুর রহমান, সহকারী পরিচালক এস এম আব্দুল্লাহ শাহানুর কবির (অয়ন), সহকারী রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমান খান (মুকুল) এবং সেকশন অফিসার লায়লা রুমঝুম।
ষ্টুডেন্ট ভিসায় গমনাগমনকারী শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে অধ্যায়নরত ষ্টুডেন্ট ভিসায় গমনাগমনকারী শিক্ষার্থীদের ওপর নিষেধাঞা জারি করেছে ভারত সরকার। ফলে বন্ধ হয়ে গেল ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ষ্টুডেন্ট ভিসাধারি শিক্ষার্থীদের। গতকাল থেকে বেনাপোলের ওপারে পেট্রাপোল ইমিগ্রেশন ষ্টুডেন্ট ভিসা নিয়ে ভারত গমনকারী পাসপোর্ট যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করে দিয়েছে।
ফলে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের ভবিষৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাদের অভিভাবকরা। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান জানান, বাংলাদেশী ছাত্রছাত্রী যারা ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশুনা করেন, তাদেরকে পেট্রাপোল ইমিগ্রশন এন্ট্রি সিল না দিয়ে দেশে ফেরত পাঠাচ্ছে। পেট্রাপোল ইমিগ্রেশন থেকে বলা হয়েছে কোন স্টুডেন্ট ভিসাধারীকে যেন আগমন-বহির্গমন সিল দেয়া না হয়। পেট্রাপোল ইমিগ্রেশন থেকে এ সংক্রান্ত একটি মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে। অভিভাবকদের বিশেষ অনুরোধে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গত দু’দিনে ২/১জন স্টুডেন্টকে বহির্গমন সিল দিয়ে ভারতে পাঠানো হলেও ভারতীয় ইমিগ্রেশন তাদের পাঠিয়েছে। তবে শুধুমাত্র যে সব স্টুডেন্টদের সামনে পরীক্ষা তাদের কে যথাপোযুক্ত প্রমান দেখিয়ে ভারতে প্রবেশের অনুমতি দেয়া হচেছ।
মহেশপুরে ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক গোলাম ফারুক খানের অসাংগঠনিক ও অশালীন বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফতেপুর ইউনিয়ন বিএনপি।
সোমবার বিকালে ফতেপুরের সামছুদ্দীন সদ্দার মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের উপস্থিতিতে ইউনিয়ন বিএনপি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. নান্নু মিয়া বলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম ফারুক খান বিভিন্ন এলাকায় মত বিনিময় সভায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্যদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করে অশ্লালীন বক্তব্য দিয়ে আসছেন। আমরা তার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানায়।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ২০১৪ সালের ১৩ মে তৎকালীন উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ¦ শহিদুল ইসলাম মাস্টার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুধু দলের সকল পদে থেকে বহিস্কার করেন গোলাম ফারুক খানকে। পরে ২০১৬ সালের ৩১ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের বিরুদ্ধে নির্লজ্জ বেহায়ার মত আনারস প্রতিক নিয়ে সতন্ত্র নির্বাচন করেন গোলাম ফারুক খান। ২০২০ সালে ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়কের পদ কিভাবে পান দল থেকে বহিস্কৃত নেতা গোলাম ফারুক খান।
সংবাদ সম্মেলনে ড. নান্নু মিয়া বলেন দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে যে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন গোলাম ফারুক খান সন্ত্রাসী বলতে কি বুঝায় উনি সেটা জানেন এটা আমার প্রশ্ন?
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম পারভেজ লিটন, অধ্যক্ষ শওকত আলী, সদস্য আবুল কাশেম সরদার, ওমর আলী ভূঁইয়া, কবির হোসেনসহ অসংখ্যা বিএনপির নেতাকর্মী।
মোংলায় পুষ্টি মেলা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় শুরু হয়েছে পুষ্টি মেলা। ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্যে উপজেলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এ পুষ্টি মেলা শুরু হয়। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি ও চাঁদপাই ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে এবং ক্রেইন’র সহযোগীতায় এ পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ষ্টল নিয়ে অংশগ্রহণ করেছেন উপজেলা কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও পরিবার পরিকল্পনা বিভাগসহ উপকার ভোগী স্থানীয় কৃষক-কৃষানীরা। এ মেলার মুল উদ্দেশ্য হলো শিশুর খাদ্যের পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ করা। পুষ্টিকর খাবার কি ও কিভাবে তৈরি করতে হবে এবং এর গুনাগুণ সম্পর্কেও মেলায় আগত শিশুদের মায়েদের উপস্থিত ধারণা দেয়া হয়। মেলায় পুষ্টিকর খাবার রান্না করে তা শিশুদের মাঝে পরিবেশন করা হয়। মঙ্গলবাবের প্রথম এ পুষ্টি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, মেরিন ফিসারিস অফিসার হেলাল উদ্দিন, কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম। এ পুষ্টি প্রকল্প নিয়ে এখানে কাজ করছেন জেজেএস, রুপান্তর ও ওয়াটার এইড। জেজেএস’র উপজেলা কোঅরডিনেটর তরুন বড়ুয়া বলেন, মুলত পুষ্টি জ্ঞান সম্পর্কে সম্মুখ ধারণা, পুষ্টি বিষয়ক দক্ষতা ও সচেতনতা সৃষ্টির জন্যই এ পুষ্টি মেলার আয়োজন। সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে পুষ্টির জ্ঞান সম্পন্ন কমিউনিটি গড়ে তুলতেই আমাদের এই কার্যক্রম। মঙ্গলবারের পর বুধবার এ পুষ্টি মেলা হবে চিলা ইউনিয়নে। পর্যায়ক্রমে উপজেলার ৬টির সবগুলোতে এ মেলা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
পুলিশী হয়রানি বন্ধ না হলে কঠোর কর্মসুচির দেয়া হবে: তুহিন
খবর বিজ্ঞপ্তি
পুলিশী অভিযানে বটিয়াঘাটা থানা বিএনপির সাধারণ সম্পাদক সহ ১১ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। তাদেরকে ২২ নভেম্বর খুলনা থানায় পুলিশের দায়ের করা সহিংসতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালনা দেয়া হয়েছে। খুলনা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি, পুলিশী অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের হয়রানি বন্ধ করার দাবি জানিয়ে বলা হয়েছে, অন্যথায় এর বিরুদ্ধে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
মঙ্গলবার ২১ ডিসেম্বর দুপুর সোয়া ১টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে তাৎক্ষণিকভাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ হুশিয়ারী উচ্চারণ করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। তিনি অভিযোগ করেন, সোমবার দিনগত রাতে খুলনা থানা পুলিশ নিজস্ব এলাকার বাইরে গিয়ে রাতভর অভিযান চালিয়ে বটিয়াঘাটা থানা বিএনপির নেতাকর্মীদের বাড়িবাড়ি গিয়ে তল্লাশি অভিযান চালিয়ে ১১জনকে গ্রেফতার করেছে। সকালে ঘটনার বিষয়ে জানতে লবনচরা ও হরিণটানা থানার ওসির সাথে যোগাযোগ করলে তারা অভিযান প্রসঙ্গে কিছু জানেননা বলে জানান। খুলনা থানা পুলিশ ২২ নভেম্বরের সহিংসতা মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়েছে।
যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, নুরুল ইসলাম মামুন, মিজানুর রহমান মিজান, নূর ইসলাম, আহাদ, হেমায়েত হাওলাদার, আলমগীর, আনসার, আব্দুস সামাদ, জাকির হোসেন ও বাঘা।
বিএনপি নেতা তুহিন বলেন, আগামী ২৬ ডিসেম্বর জলমা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি আনুষ্ঠাকিভাবে স্থানীয় সরাকর পরিষদের এই নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে স্বতন্ত্রভাবে অনেকেই নির্বাচন করছেন, যাদেরকে স্থানীয় পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা সমর্থন দিচ্ছেন। তাদের পক্ষে প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন। জলমান বর্তমান চেয়ারম্যান আশিকের পক্ষে দলীয় অনেক নেতাকর্মীই কাজ করছেন। শাসক দল সমর্থিত প্রার্থীকে সুবিধা দিতেই পুলিশ প্রশাসন এমন ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নগর বিএনপির সদস্য সচিব তুহিন আরও বলেন, এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সকল নির্বাচন প্রহসনে পরিণত হযেছে। ২৯৩ জন বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন। আমরা পুলিশকে সব ধরনের অপততপরতা বন্ধ করার আহবান জানাচ্ছি। আমাদের কর্মীদের বিনা কারণে নিরাপত্তাহীন করা হলে আমরা কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। এ সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, আজিজুল হাসান দুলু, মুর্শিদ কামাল, কে এম হুমায়ুন কবির, এহতেশামুল হক শাওন, মাহবুব হাসান পিয়ারু, শামীম কবির, ইসতিয়াক আহমেদ ইস্তি, রফিকুল ইসলাম বাবু, জাহিদুর রহমান রাজু, জাকির ইকবাল বাপ্পী প্রমুখ।
মহানগর ও জেলা বিএনপির নিন্দা : এদিকে বটিয়াঘাটা বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ, নিন্দা ও অবিলম্বে গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। পুলিশের এহেন তৎপরতা বন্ধ না হলে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে কঠোর কর্মসূচি নেয়া হবে বলে আজ এক বিৃবুিততে জানিয়েছেন তারা। ডববৃতিদাতারা হলেন খুলনা মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগরের সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম জহির ও জেলার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু হোসেন বাবু।
দাকোপে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে হাতে ভাজা মুড়ি
মোঃ শামীম হোসেন, বাজুয়া (দাকোপ)
আধুনিক জীবনযাত্রা আর পরিবর্তনের ছোঁয়ায় মান্দাতা আমলের ঐতিহ্য হাতে ভাজা দেশি মুড়ি দাকোপ উপজেলা থেকে বিলুপ্তির পথে। যান্ত্রিক ব্যবস্থার যাতাকলে আর কালের বিবর্তনে হাতে ভাজা মুড়ি শিল্পটি আজ আর গ্রামের পল্লী-প্রান্তরে দেখা যায় না। মাহে রমজানে মুড়ি ছাড়া ইফতার যেন অকল্পনীয়। বিভিন্ন উৎসব-পার্বণে নানান খাবারের সঙ্গে এখনও ওতপ্রতভাবে মিশে আছে মুড়ির কদর। হাতে ভাজা মুড়ির স্থান দখল করে নিয়েছে কারখানার মেশিনের তৈরি মুড়ি। খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন স্থানে বর্তমানে হাতে ভাজা এই মুড়ির বাজার পুরোপুরি আধুনিক কল-কারখানার দখলে। তাই শহর-উপ-শহর আর গ্রাম্য অঞ্চলে মানুষের কাছে মুড়ির কদর থাকলেও হাতে ভাজা মুড়ি মেলে না। শহরের সীমানা ছাড়িয়ে পল্লী গাঁয়ের পরিবার-বাড়িতেও কারখানার মুড়ির দখল। অথচ আগেকার দিনে গ্রামের ছোট-বড় যে কোনো পরিবারে সারা বছরই হাতে ভাজা মুড়ি পাওয়া যেত। কালের পরিক্রমায় আধুনিক সমাজ ব্যবস্থায় খুলনার বিভিন্ন স্থানে বেশ কিছু কারখানায় মুড়ি উৎপাদিত হওয়ায় হারিয়ে গেছে সু-স্বাদু হাতে ভাজা দেশি মুড়ি। শুধু তাই নয় দেশের বড় বড় নামি-দামি কোম্পানিগুলোও মুড়ি তৈরি করে শহর থেকে শুরু করে পল্লীর ছোটখাটো দোকানগুলোতে পৌঁচ্ছে দিচ্ছে। ফলে এ শিল্পটি আজ একেবারে হারানোর পথে। দাকোপের সদর চালনা কলেজের সামনের গ্রামে হঠাৎ চোখে পড়ে মুড়ি হাতে ভাজার দৃশ্যটি। ওই গ্রামের ছত্তার মোল্লার স্ত্রী নুরজাহান বেগম। বয়স ৩০ বছরের কাছাকাছি। তিনি হাত দিয়ে মুড়ি ভাজার কাজে খুব পারদর্শী। এ কাজে তার হাত যশ ভালো। নুরজাহান বেগমের মুড়ি ভাজার অভিজ্ঞতা প্রায় ১০ বছর। গ্রাম ছাড়াও আশপাশের গ্রামের বিভিন্ন পরিবারের মুড়ি ভেজে দেন। এটা তার পেশা-নেশা দুটোই। নুরজাহান বেগম বলেন, ছোট সময় থেকেই মা-দাদির কাছ থেকে দেখা ও শেখা। মুড়ি ভাজাও একটি শিল্প। সহজ মনে হলেও এর কায়দা আছে। সবার হাতে মুড়ি ভালো হয় না। তিনি বলেন, ভাতের চাল আর মুড়ির চাল এক রকম হলে হয় না। ধান সংগ্রহ করে প্রথমে আধাসিদ্ধ তারপর পুরোপুরি সিদ্ধ করে রোদে শুকিয়ে তা দিয়ে মুড়ির চাল তৈরি করা হয়। এরপর সেই চাল থেকে তৈরি হয় হাতে ভাজা দেশি মুড়ি। হাতে ভাজা মুড়ি সু-স্বাদু ও স্বাস্থ্য সম্মত। তবে এখনও এর চাহিদা থাকলেও পাওয়া যায় না। তাই গ্রামের মানুষও মুড়ির দরকার হলে দোকান থেকে এক প্যাকেট কিনে এনে চাহিদা পূরণ করেন। নুরজাহান বেগম বলেন, কারখানার মুড়ির চেয়ে আমাদের তৈরি মুড়ির হাতে ভাজা একটু কষ্ট বেশি, সময় লাগে বেশি। দামও একটু বেশি। আর কোম্পানির মুড়িতে রাসায়নিক দ্রবাদি ব্যবহার করা হয়। অনেক কারখানায় আবার ইউরিয়া সারের পানি মুড়িতে মিশ্রিত করার কারণে সাদা, হালকা ও চকচকে মনে হয়। তিনি বলেন, আমাদের এলাকায়ও বর্তমানে হাতে ভাজা মুড়ির কম চলার কারণে আমরা নারীরা কর্মহীন হয়ে পড়ছি। এখন আর মুড়ি ভাজার কাজে কেউ যেতেই চায় না। কারণ আগের মতো মুড়ি ভেজে আর লাভ নেই। তারপরও বিভিন্ন মানুষ মুড়ি ভাজার কাজে ডাক দিলে বসে থাকতে পারি না।
এ বিষয়ে বাজুয়া গ্রামের প্রবীণ বাসিন্দা বাপি রায়, চাঁদপাড়া গ্রামের শ্রীকান্ত রায়, সুপদ মন্ডল, সুনিল হাওলী বলেন, আমরা ছোটকাল থেকে দেখে এসেছি, খেয়ে এসেছি হাতে ভাজা মুড়ি। এখনও নিজেদের জমির ধান থেকে আলাদাভাবে মুড়ি ভাজার জন্য চাল তৈরি করে মুড়ি ভাজি এবং সারা বছরই ঘরে মুড়ি থাকে। কোনো সকালে অথবা কোনো বেলা ভাতের বদলে মুড়ি খেয়ে থাকে অনেকেই। তাই বলে গ্রামের সব বাড়িতে হাতে ভাজা মুড়ি পাওয়া যাবে না। তারা বলেন, এখন আধুনিক যুগ, মানুষ এতো ঝামেলা কষ্ট করতে চায় না। গ্রামের যেকোনো মুদি দোকানে গেলেই কারখানার তৈরি মুড়ির প্যাকেট পাওয়া যায়। যার কারণে হাতে ভাজা মুড়ির ঐতিহ্য আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। তবে তারা আক্ষেপ করে বলেন, আধুনিক যুগের থেকে আমাদের মান্দাতা আমলের অনেক কিছুই এখনও সবদিকদিয়েই ভালো। যেমন তার মধ্যে হাতে ভাজা মুড়ি। এ ব্যাপারে দাকোপ উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রধান শিক্ষক সঞ্জয় মোড়ল বলেন, আমাদের স্বাস্থ্য ও স্বাদের বিবেচনা করে এ ঐতিহ্য ধরে রাখতে ক্রেতা সাধারণের উচিত সু-স্বাদু এই হাতে ভাজা দেশি মুড়ির স্বাদ নেওয়া। এ বিষয়ে কৈলাশগঞ্জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির কুমার মন্ডল বলেন, এ চিরচেনা ঐতিহ্য আমাদের মাঝ থেকে প্রায় বিলুপ্তির পথে। এ দৃশ্য হাতেগোনা কিছু পরিবারের ব্যক্তিগত ছাড়া চোখে পড়ে না। চালনার মুড়ি বিক্রয়তা ছাত্তার মিয়ার স্ত্রী নুরজাহান বেগমের হাতে মুড়ি ভালো হয়। তার হাত যশ আছে। তিনি প্রায় ১০ বছর ধরে মানুষের পারিবারিকভাবে মুড়ি ভাজার সাহায্য করে থাকেন। এ প্রসঙ্গে দাকোপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় বলেন, হাতে ভাজা মুড়ি আমাদের একটি হারিয়ে যাওয়া ঐতিহ্য। এটা এক ধরনের শিল্প। কিন্তু আমাদের এই পুরনো ঐতিহ্য আর শিল্পটি এখন প্রায় বিলুপ্তির পথে। তবে হাতে ভাজা মুড়ির সঙ্গে বর্তমানে কারখানায় তৈরি বিভিন্ন কোম্পানির প্যাকেট মুড়ির তুলনা চলে না। সবদিক দিয়ে বিবেচনা করলে দেখা যাবে হাতে ভাজা মুড়ি অতুলনীয়।
দাকোপে বিভিন্ন হাট বাজারে নিষিদ্ধ পলিব্যাগের ছাড়াছড়ি
মোঃ জাহিদুর রহমান সোহাগ
খুলনার দাকোপে বিভিন্ন হাট বাজারসহ যত্রতত্র ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে রমরমা ব্যবহৃত হচ্ছে এই পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাষ্টিক পণ্য। ফলে পরিবেশ মারাতœক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, ক্ষতিকারক বিষয়সমূহ বিবেচনা করে ২০০২ সালে সরকারি সিদ্ধান্তে সকল প্রকার পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজার জাতকরণ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ, বানিজ্যিক উদ্দেশে পরিবহন ও ব্যবহার সম্পর্ণ নিষিদ্ধ ঘোষনা করা হয়। এই প্রজ্ঞাপন জারির পর কিছুদিন পলিব্যাগ ব্যবহার থমকে পড়লেও পূনরায় আবার বিভিন্ন পন্থায় বাজারে চলে এসেছে। মহামান্য হাইকোর্টও পলি ব্যাগ ও ওয়ান টাইম প্লাষ্টিক পণ্য নিষিদ্ধ করতে সরকারকে নির্দেশ দিয়েছে। একই সাথে দেশব্যাপী নিয়মিত বাজার পর্যবেক্ষণ পলিথিন কারখানা বন্ধ এবং যন্ত্রপাতি জব্দকরণের মাধ্যমে পলি ব্যাগের ওপর আইনি নিষেধাজ্ঞার পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে বলা হয়েছে। কিন্তু পলিব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ হলেও আইন বাস্তবায়নে কোন কার্যকারি পদক্ষেপ পরিলক্ষিত না হওয়ায় দেশের বিভিন্ন স্থানের মতো এই উপজেলার সর্বত্র পরিবেশের জন্য মারাতœক ক্ষতিকর এই পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাষ্টিক পণ্য ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন হোটেল, মুদি দোকানসহ রাস্তার পাশে ও পাড়া মহল্লায় গড়ে ওঠা সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য সামগ্রীর সাথে এই পলি ব্যাগ ফ্রি দেয়া হচ্ছে। এছাড়া ছোট বড় বিভিন্ন অনুষ্ঠানেও ওয়ান টাইম প্লাষ্টিক পণ্যের ব্যবহার বৃদ্ধি পেয়ে চলেছে। জানা গেছে, চালনা বাজারের কতিপয় অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ এই পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাষ্টিক পণ্য মজুদ করে বিভিন্ন হাট বাজারের ব্যবসায়ীদের নিকট পাইকারী দরে বিক্রি করছে। পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাষ্টিক পণ্য ব্যবহারের ফলে রাস্তাঘাট, নদী, নালা, ড্রেন ও মাটির গর্তে আবর্জনায় ছড়িয়ে পড়ছে। মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালতের লোক দেখানো অভিযানে দুই একজন কথিত নিষিদ্ধ এই পলিব্যাগ মজুদ বা ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা করলেও আইনের সঠিক প্রয়োগ না থাকায় এর সংখ্যা দিনদিন বেড়ে চলেছে। এ ছাড়াও বাজারে নাইলন নেটের যে ব্যাগও ব্যবহার হচ্ছে তাও পলি ব্যাগেরমত পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য সমান ক্ষতিকর।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনা বিভাগীয় নেটওয়ার্ক কমিটির ও ওয়ার্কাস পাটির জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায় জানান, আইনের সঠিক প্রয়োগ না থাকায় এবং প্রশাসনের গাফিলতির কারনে প্রকাশ্যে এভাবে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও ওয়ান টাইম প্লাষ্টিক পণ্য ব্যবহার হচ্ছে। পলিথিন বা প্লাষ্টিক একটি অপচনশীল বস্তু। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে। এটি বন্দে প্রশাসনের আইনের সঠিক ব্যবহার এবং এলাকার সচেতন ব্যাক্তিদের এগিয়ে আসতে হবে বলে তিনি মনে করেন।
এবিষয়ে চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস বলেন, তিনি একটি জায়গা কেনার চেষ্টা করছেন। জায়গাটি না কেনা পর্যন্ত পলিথিনসহ ময়লা ফেলানোর কোন ব্যবস্থা তিনি নিতে পারছেন না।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ^াসের কাছে জানতে চাইলে তিনি বলেন পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয় করে ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে পলিথিন ব্যাগ নির্মুল করা হবে। এবিষয়ে অভিযান অব্যহত থাকবে। সাথে সাথে চটের ব্যাগ ব্যবহারে মানুষকে সচেতন করব এবং পলিথিন ব্যাগ মুক্ত উপজেলা গড়বো।
কয়রায় বিলুপ্তির পথে মধুবৃক্ষ: হারিয়ে যাচ্ছে ‘গাছি’ নামের শিল্পীরা
শাহজাহান সিরাজ, কয়রা
খুলনার কয়রা উপজেলার বিস্তীর্ণ এলাকা থেকে ধীরে-ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে মধু বৃক্ষ (খেজুর গাছ) হারিয়ে যাচ্ছে গাছি নামক শিল্পীরা। সেই সাথে দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে শীতকালীন ঐতিহ্য খেজুরের রস। পল্লীবাংলার পল্লী কবি জসীম উদ্দীনের কালজয়ী ‘মামার বাড়ি কবিতার পংক্তি ‘পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। মধুমাস জৈষ্ঠ্যের মতো মাঘ মাসেও রসনা তৃপ্তির জন্য মধু পাওয়া যায়। তা হচ্ছে মধু বৃক্ষের রস, অথ্যাৎ খেজুরের রস। এ অঞ্চলে একটি গ্রাম্য প্রবাদবাক্য আছে ‘মাঠের হাড়ি কাঠের গাই, গলা কেটে দুধ খাই। গাছ সহ খেজুরের রস বিলুপ্তি হওয়ার সাথে কালান্তরে চলে যাবে এসব প্রবাদবাক্যও। কয়রার আশে পাশের বিস্তীর্ণ জনপদ থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে খেজুর গাছ। ঐতিহ্যভাবে শীতের ভোরে একগ্লাস খেজুরের রস পান করতে ইচ্ছা জাগে রসনা বিলাসীদের। গ্রামীণ জনপদের ঐতিহ্যের বাহক এই মধুবৃক্ষ তুলনামূলকভাবে প্রত্যন্ত অঞ্চলে অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামে মাঠেরধারে মেঠোপথের কিনারে অথবা ঘরের কোনে খেজুর গাছ দাড়িয়ে থাকতে এখন আর চোখে পড়ে না। গ্রাম বাংলার ঐতিহ্য এই খেজুর গাছ আজ অস্তিত্ব সঙ্কটে পড়েছে। কারন যে হারে খেজুর গাছ নিধন করা হচ্ছে, সে তুলনায় রোপন করা হচ্ছে না। সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম জানান, এলাকায় গাছের সংখ্যা অনেক কমে গেছে। এক সময় এই এলাকায় প্রচুর খেজুর গাছ ছিল, অনেক রসও পাওয়া যেত। এখন খেজুর গাছের সংখ্যা হ্রাস পাওয়ার সাথে সাথে পেশাদার গাছি শিল্পীরা অন্য পেশায় চলে যাওয়ায় তাদের সংখ্যাও কমে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রতি বছর নদী ভাঙনের কারনে লোনা পানি এলাকায় প্রবেশ করায় গাছ ছোট ও সরু হয়ে যাচ্ছে বিধায় রস কম হচ্ছে। এজন্য সরকারিভাবে খেজুরগাছ রোপনের ব্যবস্থা করতে হবে এবং এলাকায় যাদের খেজুর গাছ আছে তাদের খেজুর গাছ সঠিক পরিচর্যার পাশাপাশি নতুন করে খেজুর গাছ রোপন সম্পর্কে উৎসাহিত করা জরুরী বলে মনে করেন এলাকার পরিবেশ সচেতন লোকজন। শ্রীরামপুর গ্রামের গাছি নেছার গাজী ও ছেলে হেলাল উদ্দীন জানান, খেজুর গাছ কমে যাওয়ায় তাদের চাহিদাও কমে গেছে। আগে এই কাজ করে ভালভাবেই সংসার চালাতে পারতেন এবং তাতে সংসার চালিয়ে কিছু সঞ্চয় করা যেত। এখন গ্রামে যে খেজুর গাছ আছে তা বেশি বয়সের এবং পরিচর্যা না করার কারনে গাছ সরু হওয়ায় তাতে তেমন রস পাওয়া যাচ্ছে না। আগে এক ক্যান (ভাড়) রস বিক্রি হত ১০০ টাকায়, এখন খেজুর গাছ কমে যাওয়ায় সে রসের দাম বেড়েছে ৩০০ টাকা। তারা আরও বলেন, আমরা অগ্রহায়ন মাসে গাছ ঝুড়ে চাচ দেই পৌস মাস থেকে রস আসে সেটা চৈত্র মাস শেষ পর্যন্ত পাওয়া যায়। আগে আমরা প্রথমে গাছ ঝোড়া বাবদ ৫০ টাকা এবং প্রতি গাতা কাটা বাবদ নিতাম ১৫০ টাকা সর্বমোট ২০০ টাকা নিতাম কিন্তু এখন গাছ কমে যাওয়ায় গাছ ঝোড়া বাবদ ১০০ টাকা এবং গাতা কাটা বাবদ ২৫০-৩০০ সর্বমোট ৩৫০- ৪০০ টাকা নেওয়ায় অনেকে গাছ কাটাতে নারাজ। অল্প গাছ কেটে তো আমদের সংসার চালাতে পারি না তাই বাধ্য হয়ে অন্য পেশায় যেতে হচ্ছে। এ বিষয়ে সরেজমিন গবেষণা বিভাগ এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারি জাহিদ বলেন, খেজুর গাছ এবং রস ঐতিহ্যভাবে বাংলার সংস্কৃতির সাথে ওতোপ্রোতভাবে মিশে আছে। পুষ্ঠিগুণ এবং মিষ্টতায় এর জুড়ি মেলা র্ভা বর্তমানে খেজুর গাছের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। পতিত জমিতে এবং রাস্তার দু’পাশে খেজুর গাছ লাগানো যেতে পারে। এতে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নান্দকিতার ছন্দ ছড়াবে। আমরা সরেজমিন গবেষণা বিভাগ কিছু খেজুর গাছ লাগিয়েছি কিন্তু এটা ব্যাপকহারে লাগানো প্রয়োজন এবং লাগানোর পাশাপাশি গাছের সঠিক পরিচর্যা করে রসে তৈরি সুস্বাদু ও সুগন্ধি গুড়কে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা প্রয়োজন।
খুলনার জেলা প্রশাসক ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন
তথ্য বিবরণী
খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গতকাল রাতে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল, রেলস্টেশন, পিকচার প্যালেস মোড়সহ বিভিন্ন স্থানে ছিন্নমূল, অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এই শীতবস্ত্র বিতরণ করেন। বিতরণকালে জেলা প্রশাসক বলেন, এই শীতবস্ত্রে কিছুটা হলেও অসহায় মানুষের শীত লাঘব হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় আছেন এবং থাকবেন। এই শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষেরা প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রশাসক বিভিন্ন স্থানে প্রায় চারশত ছিন্নমূল, অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডলসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
খুলনায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কতিপয় নিষেধাজ্ঞা
তথ্য বিবরনী
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় ভোট গ্রহণের পূর্বে সাত দিন, ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের পাঁচ দিন অর্থাৎ মোট ১৩ দিন পর্যন্ত বৈধ লাইসেন্সধারীগণ অস্ত্রসহ চলাচল বা অস্ত্র প্রদর্শন করতে পারবেন না। তবে নির্বাচন কাজে আইনশৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল বাহিনীর সদস্যদের ও বিভিন্ন সরকারি, আধাসরকারি এবং বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।
অপরদিকে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট এলাকায় ভোট গ্রহণ দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ২৫ ডিসেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২৬ তারিখ মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নির্বাচনী বিধিনিষেধ প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে রিটানিং অফিসারের অনুমতি সাপেক্ষে শিথিলযোগ্য। এছাড়া ২৫ ডিসেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২৬ ডিসেম্বর তারিখ মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সাথে ২৪ ডিসেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২৭ নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজে যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যান চলাচলের উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। একই সাথে ভোটার ও জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে নৌযান ও দূরপাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে নিয়োজিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত পৃথক পৃথক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে নীহার-বাকী পরিষদের নিরঙ্কুশ বিজয়
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে নীহার-বাকী পরিষদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নীহার রঞ্জন সাহা (বিটিভি), সহ সভাপতি পদে ইসরাত জাহান ( ডিবিসি নিউজ),সাধারন সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, (ভোরের কাগজ) সহ সাধারণ সম্পাদক পদে শেখ আজমল হোসেন (রাজপথের দাবী), অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক (বাংলাভিশন),দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক পদে এস এম শামসুর রহমান ( আরটিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজ (ভোরের আকাশ) , এবং নির্বাহী সদস্যের ৬টি পদে আহসানুল করিম (বাংলাদেশ প্রতিদিন),মো. দেলোয়ার হোসেন(সমকাল, পূর্বাঞ্চল), তরফদার রবিউল ইসলাম (এনটিভি,নয়াদিগন্ত), ফকির হাসান আলী(আমাদের অর্থনীতি),এস এস সোহান ( আজকের পত্রিকা,সময়ের খবর), আল আমিন খান সুমন (আজকালের খবর) নির্বাচিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধা ৫টা পর্যন্ত বাগেরহাট প্রেস ক্লাব ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে ১৪টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছে। এর আগে তথ্য প্রযুক্তি সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক (স্পন্দন) বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। যমুনা টিভির বাগেরহাট প্রতিনিধি ইয়ামীন আলী প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে স্মরণ সভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির জীবনসদস্য ও সাবেক সহ-সভাপতি মো: আব্দুর রাজ্জাক এবং লাইব্রেরির জীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এড. শেখ সোহরাব হোসেনের প্রয়াণে গতকাল সন্ধ্যে ছ’টায় লাইব্রেরির মিলনায়তনে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। লাইব্রেরির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির। লাইব্রেরির প্রতি তাঁদের অবদানের কথা উল্লেখ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাইব্রেরির কোষাধ্যক্ষ ভার্গব বন্দ্যোপাধ্যায়, প্রথম যুগ্ম সম্পাদক মাসুদ মাহমুদ, মরহুমের পুত্র মামুন হাসান, বীর মুক্তিযোদ্ধা ও লাইব্রেরি সহ-সভাপতি মকবুল হোসেন মিন্টু প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন লাইব্রেরির শুভানুধ্যায়ী সৈয়দ আলী হাকিম। সঞ্চালনায় ছিলেন লাইব্রেরির যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম সেলিম।
পাওনা পরিশোধের দাবি খুলনার মহসেন জুট মিল শ্রমিকদের, অবস্থান কর্মসূচি
স্টাফ রিপোর্টার
চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনার শিরোমণি শিল্প এলাকার ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলের শ্রমিক-কর্মচারীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিল গেটের সামনে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, শ্রম আইন লঙ্ঘন এবং শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ না করেই আট বছর আগে মিল বন্ধ করে দেয় মালিকপক্ষ। এর পরপরই সব পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু আট বছরেও শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা বুঝে পাননি।
বক্তারা বলেন, পাওনা টাকা না পেয়ে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। এ পর্যন্ত মিলের ৭৩ জন শ্রমিক অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা গেছেন। অনেক শ্রমিক পরিবারের মেধাবী সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে।
পাওনা পরিশোধের দাবিতে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিল গেটে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন শ্রমিকরা। এর মধ্যে দাবি পূরণ না হলে আগামী ৩০ ডিসেম্বর বিকেল ৩টায় মিল গেটে শ্রমিক সমাবেশের মাধ্যমে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা আছহাব উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, শহিদ সরদার, আনোয়ার হোসেন, নুর ইসলাম, সুলতান শেখ, আইন উদ্দিন, আমির মুন্সি, শেখ বাবুল হোসেন প্রমুখ।
খুলনায় বিএনপির ১১ নেতাকর্মী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
খুলনার বটিয়াঘাটা থানা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেনসহ ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে বটিয়াঘাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সদর থানা পুলিশ। গত ২২ নভেম্বর সদর থানায় পুলিশের করা সহিংসতা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন বটিয়াঘাটা থানা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, সদস্য নুরুল ইসলাম, মিজানুর রহমান, নুর ইসলাম, সৈয়দ অহিদুজ্জামান, হেমায়েত হাওলাদার, রফিকুল ইসলাম, আলমগীর, আনসার, আব্দুস সালাম ও জাকির শিকদার। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়। বটিয়াঘাটার জলমা ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।
বিএনপির আইনজীবী তৌহিদুর রহমান চৌধুরী তুষার বলেন, বটিয়াঘাটার বিভিন্ন জায়গা থেকে ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ২২ নভেম্বর দুপুর ও বিকেলে অনুষ্ঠিত সমাবেশ নিয়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের দু’দফা সহিংসতা হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। ওই দুই মামলায় গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে কারোরই নাম নেই। তারপরও অজ্ঞাতপরিচয় হিসেবে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি সদর থানার ওসি (তদন্ত) মো. হানিফ। তিনি জানান, ওসি বাইরে আছেন, আর তিনি এ ব্যাপারে কোনো কথা বলবেন না।
ওই ঘটনায় মঙ্গলবার দুপুরে নগরের কেডি ঘোষ রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে নেতাকর্মীদের মুক্তি, পুলিশি অভিযানের নামে হয়রানি বন্ধ করারও দাবি জানান নেতারা। দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, নগরীর পুলিশ বাইরে একটি উপজেলায় গিয়ে নেতাকর্মীদের আটক করেছে, এটি উদ্দেশ্যমূলক। ২৬ ডিসেম্বর বটিয়াঘাটার জলমা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে স্বতন্ত্রভাবে অনেকেই নির্বাচন করছেন, যাদের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা সমর্থন দিচ্ছেন। এ কারণে এভাবে গ্রেপ্তার করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা স ম আব্দুর রহমান, আজিজুল হাসান দুলু, মুর্শিদ কামাল ও কে এম হুমায়ুন কবির।
কুষ্টিয়ায় স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, প্রার্থীসহ আহত ৩০
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মিন্টু ফকিরের মিছিলে গুলিবর্ষণ ও হামলার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী মোমিন মন্ডল এবং তার সমর্থকদের বিরুদ্ধে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিন্টু ফকিরসহ কমপক্ষে ৩০জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা বারোটার দিকে ওই ইউনিয়নের দোস্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ওরফে মিন্টু ফকিকের সমর্থকরা কুষ্টিয়া-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কয়েক’শ সমর্থক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা মিন্টু ফকির মোটরসাইকেলযোগে নির্বাচনের প্রচারণায় বেরিয়েছিলেন। তারা দোস্তপাড়া বাজারে পৌঁছলে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোমিন মন্ডলের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এতে প্রার্থী মিন্টু ফকিরসহ বেশ কয়েকজন আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে মিন্টু ফকিরের সমর্থকদের সাথে মোমিন মন্ডলের সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে মিন্টু ফকিরের সমর্থকদের তাড়া খেয়ে মোমিন মন্ডলের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মিন্টু ফকিরের সর্মথকদের অভিযোগ, সংঘর্ষের সময় মোমিন মন্ডলের সমর্থকরা বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। পরে মিন্টু ফকিরের কয়েকশ’সমর্থক হামলার প্রতিবাদ জানিয়ে লাঠি সোটা নিয়ে কুষ্টিয়া- চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম খাজানগর থেকে দেশের বিভিন্ন জায়গার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া চাল বোঝাই ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে। প্রায় দুই ঘন্টারও বেশি সময় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়ক বন্ধ থাকে। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে পুনরায় যান চলাচল শুরু হয়।
বটতৈল ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহত মিজানুর রহমান ওরফে মিন্টু ফকির জানান, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে মোমিন মন্ডল তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করে । তিনি সমর্থকদের নিয়ে প্রচারণায় বের হলে মোমিন মন্ডলের ভাই-ভাইপোসহ সমর্থকরা পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে তিনিসহ তার অন্তত ২৫ থেকে ৩০জন জন সমর্থক আহত হয়েছেন।
তিনি আরও জানান,তাদের মোটরসাইকেলও ভাংচুর করে হামলাকারীরা। তিনি এ হামলার বিচার দাবি করেন।
এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোমিন মন্ডল বলেন, আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না। উপজেলায় গেছিলাম নির্বাচনের বিষয়ে আলাপ করতে। দোস্তপাড়া মোড়ে আমার অফিসের সামনে মিন্টুর লোকজন এসে আজেবাজে কথা বলে ও নির্বাচনী অফিসে হামলা করে। এ সময় আমার লোকজন তাদের প্রতিহত করে।
ঘটনাস্থল থেকে কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান জানান, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছেন। সড়ক স্বাভাবিক হয়ে যান চলাচল শুরু হয়েছে। অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৫ জানুয়ারি বটতৈল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভারত থেকে ৮৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি
বেনাপোল প্রতিনিধি
ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৮৫ মেট্রিক টন ১২৫ কেজি বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। মেসার্স ট্রাস্ট ট্রেড লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ওই বিস্ফোরক দ্রব্য আমদানি করে। সোমবার (২০ ডিসেম্বর) রাতে বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিস্ফোরকের চালানটি চট্টগ্রাম বাপেক্সের নিজস্ব গোডাউনের পথে রওনা হয়।
এর আগে ৯ ডিসেম্বর ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ১১টি ভারতীয় ট্রাকে এই বিস্ফোরক দ্রবের চালানটি বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। এ চালানের কাগজপত্র বন্দর ও কাস্টমসে দাখিল করে মেসার্স ওয়েলকিন নামের এক সিঅ্যান্ডএফ এজেন্ট।
মেসার্স ওয়েলকিন সিঅ্যান্ডএফ এজেন্টের স্বত্বাধিকারী মো. আসাদুজ্জামান বলেন, ‘ভারত থেকে আমদানি করা বিস্ফোরক দ্রব্যের সব কার্যক্রম সম্পন্ন করেছে কাস্টমস।’
আমদানিকারক মেসার্স ট্রাস্ট ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান সোহেল বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে খননের প্রস্তুতি চলছে। এর জন্য বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় সোমবার রাতে বাংলাদেশি ১৭টি ট্রাকে এই বিস্ফোরক দ্রব্য বেনাপোল বন্দর থেকে চট্টগ্রাম বাপেক্সের নিজস্ব গোডাউনের উদ্দেশে রওনা দেয়। তেল-গ্যাস অনুসন্ধানের সময় খনন কাজে ব্যবহার করা হবে এই বিস্ফোরক দ্রব্য।’
বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) মো. মনিরুজ্জামান বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এছাড়া দ্রুত পণ্য খালাসের সব ব্যবস্থা করা হয়েছে।’
ইউটিউব দেখে চায়না কমলার চাষ, ক্ষোভে গাছ কাটছেন চাষি
ঝিনাইদহ প্রতিনিধি
খানিকটা সচ্ছল জীবন পেতে তিন বছর আগে নিজের জমানো ও ঋণের সাড়ে চার লাখ টাকা দিয়ে সাড়ে পাঁচ বিঘা জমিতে চায়না কমলা চাষ শুরু করেন গোলাম রসুল। এ বছর গাছ ভর্তি ফল আসে। আশায় বুক বাঁধেন তিনি। কিন্তু বিক্রি করতে গিয়ে বাধে বিপত্তি। মুহূর্তেই আকাশ ভেঙে পড়ে মাথায়। বাজারে এ কমলার চাহিদাই নেই। একজনের সহযোগিতায় কিছু ফল বাজারে পাঠালেও অর্ধেকও বিক্রি হলো না। চায়না কমলা চাষ করতে গিয়ে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার এমন অনেকেরই স্বপ্ন ভেঙেছে।
কমলা বিক্রি না হওয়ার কারণ হিসেবে চাষিরা জানিয়েছেন, এ কমলার মধ্যে বীজ রয়েছে। এ ছাড়া গাছেই কমলার রস শুকিয়ে যায়। খেতেও সুস্বাদু নয়। খাওয়ার পর গলায় তেঁতো লেগে থাকে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের মাসলিয়া গ্রামের গোলাম রসুল জানান, বছর তিনেক আগে তিনি একটি ইউটিউব চ্যানেলে চুয়াডাঙ্গার জীবন নগরের নিধিকুন্ডু গ্রামের ওমর ফারুকের নার্সারিতে করা চায়না কমলার চাষ নিয়ে একটি প্রতিবেদন দেখেন। প্রতিবেদন দেখে তিনি উদ্বুদ্ধ হন ঠিকই। কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিলেন না। এমন সময় তার নজরে আসে চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষি অফিসার তালহা জুবাইর মাসরুরের ইউটিউব চ্যানেল কৃষি বায়োস্কোপ। ওই চ্যানেলের একটি ভিডিওতে বলা হয়, জীবন নগরে সফলতার সঙ্গে বাণিজ্যিকভাবে চায়না কমলার চাষ হচ্ছে। একশ’ গাছ থেকে চার লাখ টাকা আয় করা সম্ভব বলেও দাবি করা হয় ওই ভিডিওতে। মূলত ওই ভিডিও দেখার পরই সাড়ে পাঁচ বিঘা জমিতে চায়না কমলার চাষ করে এখন লাখ টাকার লোকসান গুনছেন গোলাম রসুল।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের কৃষক আসাদ শেখ জানান, তিনিও ইউটিউবের ভিডিও দেখে চায়না কমলা চাষে উদ্বুদ্ধ হন। ১১ কাঠা জমিতে চায়না ও ২৬ কাঠা জমিতে মান্দারিন কমলা চাষ করে তার প্রায় তিন লাখ টাকা লোকসান হয়েছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিঞ্চুপুর গ্রামের সাইদুল ইসলামও একইভাবে অনুপ্রাণিত হয়ে চার বিঘা জমিতে চায়না কমলা লাগান। ফল আসার পর তার পরিচিত ঢাকার এক ব্যাপারি তাকে জানান, এ কমলার মান ভালো নয় বলে তারা ঢাকায় বিক্রি করতে পারেন না। এ বছরের অক্টোবরে তাই সব গাছ কেটে ফেলেন সাইদুল। এতে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
সাইদুল জানান, গাছ কাটার আগে তিনি চুয়াডাঙ্গা সদরের কৃষি কর্মকর্তা তালহা জোবাইয়ের মাসরুরের কাছে গিয়েছিলেন। কৃষি কর্মকর্তা তাকে বলেন, ‘তুমি এত গাছ লাগিয়েছো কেন। দুই-চারটি লাগানো ভালো ছিল।’ সাইদুলের দাবি, ওই কৃষি কর্মকর্তাই তাকে গাছ কেটে ফেলার পরামর্শ দেন।
যশোরের চৌগাছা উপজেলার শিশুতলা গ্রামের আলমগীর হোসেন জানান, তিন বছর আগে ওমর ফারুকের কাছ থেকে চারা নিয়ে দুই বিঘা জমিতে চায়না কমলার বাগান করেন তিনি। এ বছর অনেক কমলা ধরলেও তা বিক্রি হয়নি। তিনিও ক্ষোভের বশে সব গাছ কেটে ফেলেন।
ফরিদপুরের চাষি মফিজুর রহমান মাফি জানান, ইউটিউব দেখে ২০১৯ সালে সাড়ে তিন বিঘা জমিতে চায়না কমলা চাষ করেন তিনি। এ বছর ফল এলেও সেগুলোর মান বেশ খারাপ। একটি ফলও বাজারজাত করতে পারেননি। দ্রুত সব গাছ কেটে ফেলবেন বলে জানান তিনি।
এ ছাড়া যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের মাঠে ৪৫-৫০ বিঘা জমিতে চায়না কমলার চাষ করেছিলেন অনেকে। প্রায় ৪০ বিঘা জমির গাছ ইতোমধ্যে কেটে ফেলেছেন চাষিরা।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদরের কৃষি কর্মকর্তা তালহা জোবাইয়ের মাসরুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বাংলাদেশে কমলা চাষ হচ্ছে এটা বেশ ভালোলাগার একটি বিষয় ছিল। সেই ভালোলাগা থেকে তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামের ওমর ফারুকের বাগানের চায়না কমলা নিয়ে ভিডিও প্রতিবেদন করেছিলেন। কিন্তু কাউকে বাণিজ্যিকভাবে চায়না কমলা চাষের পারমর্শ দেননি বলে জানান তিনি।
তিনি বলেন, ‘কেউ চাষ করার আগে আমার সঙ্গে যোগাযোগ করলে বাণিজ্যিকভাবে এই কমলা চাষে নিরুৎসাহিত করতাম।’
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহায়মেন আক্তার বলেন, চায়না কমলা হর্টিকালচার সেন্টার বা বিআরআই থেকে পরীক্ষিত না। কমলার সাধারণ শীতে ভালো ফলন হয়। বাংলাদেশে এই কমলার চাষ হচ্ছে। তবে ততটা সুস্বাদু কিংবা ভালো নয়। যার কারণে চাষিদের এই কমলা লাগানোর পরামর্শ আমরা দিই না। তবে কৃষকরা ইচ্ছা করলে অল্প কিছু গাছ লাগিয়ে পরীক্ষা করে দেখতে পারেন; ফল কেমন হয়।
বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য চাষিরা কোথা থেকে পরামর্শ নেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরাও পরামর্শ দিয়ে থাকি। মূলত ফল নিয়ে কাজ করে হর্টিকালচার সেন্টার। সেখান থেকে তাদের পরামর্শ নেওয়া উচিত।
স্থানীয় চাষি শেখ আসাদুজ্জামান আসাদ, গোলাম রসুল, নুর হোসেন, মাহবুব, লিটন ও মোতালেবসহ একাধিক ব্যক্তি জানান, তারা ইউটিউবে ভিডিও দেখে চায়না কমলা চাষে উদ্বুদ্ধ হয়েছেন। কিন্তু এভাবে ক্ষতিগ্রস্ত হবেন বুঝতে পারেননি তারা।
পুলিশকে ধাক্কা মেরে ইজিবাইক থেকে পালিয়ে গেলো আসামি
যশোর অফিস
যশোরে পুলিশ হেফাজত থেকে রাজু শেখ ওরফে রাজন নামের মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম গেটের সামনে ইজিবাইক থেকে তিনি পালিয়ে যায়। পরে তাকে ধাওয়া করেও ধরতে পারেনি পুলিশ। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান এতথ্য নিশ্চিত করেছেন। রাজু শেখ ওরফে রাজন যশোর সদরের তফসীডাঙ্গা পুলেরহাট এলাকার আকাশ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ইয়াবাসহ আটক হয়েছিলেন রাজু শেখ ওরফে রাজন। তার বিরুদ্ধে শার্শা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ইজিবাইকে করে আসামি রাজুকে শার্শা থেকে আদালতে নিয়ে আসছিলেন তিনজন কনস্টেবল। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পশ্চিম গেট দিয়ে ঢুকতেই রাজু পুলিশকে ধাক্কা দিয়ে চলন্ত ইজিবাইক থেকে দৌড়ে পালিয়ে যান। তিনি দৌড়ে জেলা জজ আদালতের ভেতরে ঢুকে পড়ে। এক পর্যায়ে ভবনের পূর্ব দিক দিয়ে বের হয়ে যান।
রাজুর পিছু নিয়ে পুলিশকে দৌড়াতে দেখে তৃতীয় লিঙ্গের একজন তাকে ধরে ফেললে হাতে কামড়ে দিয়ে পালিয়ে যান। আসামি পালানোর খবরে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম। ডিবি পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, পলাতক আসামি রাজুকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নড়াইল সদর হাসপাতালে রোগীর স্বজন লাঞ্ছিত
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর হাসপাতাল সম্পর্কে নানা অনিয়ম ও অভিযোগ অনেক আগে থেকেই। এরই মধ্যে সাংসদের কাছে অভিযোগ দেওয়ায় গত রোববার হাসপাতালের আয়া এক রোগীর স্বজনকে লাঞ্ছিত করে হাসপাতাল থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এর আগে গত শনিবার সকালে হঠাৎই নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে যান সাংসদ মাশরাফি বিন মোর্তজা। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে অফিস কক্ষ ঘুরে দেখেন। রোগীদের কাছ থেকে হাসপাতাল সম্পর্কে নানা অভিযোগ ও অনিয়মের কথা জানতে শুনেন।
খোঁজ নিয়ে জানা গেছে,সদর উপজেলার বাসগ্রামের মিনারুল মোল্লার ১৫ মাসের মেয়ে রোকাইয়া ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ওই দিন মাশরাফি ডায়রিয়া ওয়ার্ডে গেলে রোকাইয়ার দাদি তাহমিনা খানম মাশরাফিকে কাছে পেয়ে হাসপাতালের নানা অনিয়ম এবং দুর্নীতির কথা তুলে ধরেন।
রোকাইয়ার দাদি তাহমিনা বেগম অভিযোগ করে বলেন,গত রোববার দুপুরে হাসপাতালের এক আয়া ওয়ার্ডে এলে তাকে বলি ভাত দাও। তখন ওই আয়া চিৎকার করে বলেন তোর নাম নেই,তোরে ভাত দেওয়া যাবে না। তখন আমি বলি, সব রোগী দুপুরের আগেই বাড়ি চলে গেছে। তাদের একজনের খাবার দিলে কী হবেনে? তখন ওই আয়া বলেন, যেমন কুকুর তেমন মুগুর না দিলি ঠিক হবেনানে। এ কথার প্রতিবাদ করলে সে আমার চুলের মুঠি ধরে পায়ের স্যান্ডেল দিয়ে মারিছে।
তাহমিনা বেগম আরও বলেন,এমপি মাশরাফি হাসপাতালে এলে আমি তাকে বলেছিলাম হাসপাতালে ময়লা থাকে,ডাক্তাররা ঠিকমতো আসে না,সেবা পাওয়া যাচ্ছে না। ওষুধ,খাবার দেয় না। এসব কথা বলায় আমারে তারা জুতাপেটা করছে।
ডায়রিয়া ওয়ার্ড সূত্রে জানা গেছে,ওই দিন দুপুরে ছয় শয্যার ওয়ার্ডে রোগী ভর্তি ছিল ২৪ জন। সেখানে ১১ জনকে দুপুরের খাবার দেওয়া হয়। তার মধ্যে রোকাইয়ার পরিবারের কারোর নাম ছিল না।
এর আগে সঠিক সময়ে কর্মস্থলে না আসায় হাসপাতালের আটজন চিকিৎসক এবং দুজন প্যাথলজিস্টকে শোকজ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আসাদ-উজ-জামান মুন্সী বলেন,চিকিৎসক-কর্মচারীদের সকাল ৮টায় হাসপাতালে আসার কথা। কিন্তু গত শনিবার সকাল ৯টার পরে আসায় আটজন চিকিৎসক,দুজন মেডিকেল প্যাথলজিস্টকে শোকজ করা হলেও সাংসদ মাশরাফি বিন মোর্তজা পরের দিন বিকেলে হাসপাতালে এসে শোকজপত্র প্রত্যাহার করার নির্দেশ দেন।
প্রসঙ্গত,এর আগেও সাংসদ মাশরাফি ২০১৯ সালের ২৫ এপ্রিল সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এসে কর্তব্যরত চিকিৎসকদের হাজিরা খাতায় স্বাক্ষরসহ বিভিন্ন অনিয়ম দেখে কয়েক চিকিৎসককে শোকজ এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এদিকে বর্তমানে নড়াইল সদর হাসপাতালে ৩৯টি চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন ২৯ জন।











































