Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

36
খুলনা নগরীর একাংশ

মহানগর যুব শ্রমিক লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর যুব শ্রমিক লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালককে নগর ভবনে সন্ধ্যা ৬.০০ টায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সফল পরিচালক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার শেখ সোহেল উদ্দিনকে সকাল ১২.০০ টায় শের-এ-বাংলা রোডস্থ তার বাসভবনে এবং খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ২৫নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের নেতা শেখ আলী আকবর টিপুকে বিকাল ৫.০০টায় যুব শ্রমিক লীগের নব-নির্বাচিত সভাপতি মোঃ আজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার এর নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবং নব-নির্বাচিত নেতৃবৃন্দকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে খুলনার সকল কর্ম যুবক শ্রমিকদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে শক্তিশালি করতে হবে এবং সকল অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া ও সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, সহ সভাপতি মল্লিক নওশের আলী, মোল্লা মাহাবুবুর রহমান, শরিফ মোর্ত্তজা আলী, মল্লিক আলমগীর হোসেন, মোঃ মারুফ হোসেন, মোঃ আয়নুল ইসলাম এবং যুব শ্রমিক লীগের সহ সভাপতিদ্বয় প্রশান্ত কুমার ঘোষ, বায়জিত সরদার, মোস্তাফিজুর রহমান, বিপ্লব কুমার রায়, মোঃ ডালিম, মোহাম্মদ আলী, মোঃ রেজাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকাশ হাওলাদার (আলা আমিন), সহ সাধারণ সম্পাদক সজিব ঘোষ, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ এইচ রাজু, দপ্তর সম্পাদক মানস সাহা, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক জয় প্রমুখ নেতৃবৃন্দ।

সাতক্ষীরার তালায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)

সোমবার (২০ ডিসেম্বর) সাতক্ষীরার তালা বিদে সরকারী স্কুল মাঠে উপজেলা পর্যায়ের ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ২দিনব্যপাী মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় উক্ত মেলার উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সন্জয় বিশ^াস, কৃষি অফিসার  হাজিরা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ আবু তাহের এবং মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস প্রমুখ।

মোড়েলগঞ্জে মসজিদ ভিত্তিক পাঠাগারে কুরআনের ছবক অনুষ্ঠান

মোড়েলগঞ্জ প্রতিনিধি

 বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর সদরের থানা জামে মসজিদে সোমবার সকালে মসজিদ ভিত্তিক ইসলামী পাঠাগারে কুরআন প্রথম ছবক অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

পাঠাগারের সভাপতি মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন থানা জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আবুল হাসান, হাফেজ মো. নূরুজ্জামান, মোড়েলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মেহেদী হাসান লিপন, থানা জামে মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক আবদুর রহমান  প্রমুখ।

মসজিদ ভিত্তিক ইসলামী পাঠাগারের প্রধান শিক্ষক ও থানা জামে মসজিদের মোয়াজ্জেম মো. সিরাজুল ইসলামের পরিচালনায় সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম ছবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক ও ২৫ জন শিক্ষার্থী। এতে কুরআন থেকে তেলওয়াত ও গজল পেশ করেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাফি।

মহসেন জুট মিল শ্রমিকরা আজ থেকে মিলগেটে অবস্থান কর্মসূচি পালন করবে

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খুলনার শিরোমণি শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধিন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে আজ ২১ ডিসেম্ভর মঙ্গলবার সকাল ৯  টা থেকে বেলা ১ টা পর্যন্ত আগামি বৃহস্পতিবার পর্যন্ত মিল গেটে অবস্থান কর্মসূচি পালন করবেন শ্রমিকরা । এর মধ্যে তাদের সৃষ্ঠ সমস্যার সমাধান না হলে আগামি ৩০ ডিসেম্ভর শুক্রবার বিকাল ৩ টায় মিলগেটের সামনে শ্রমিক সমাবেশের মাধ্যমে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষনা করা হবে বলে নেতৃবৃন্দ জানান । শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মিলের বীর মুক্তিযোদ্ধা ও আন্দোলনরত সাধারন শ্রমিক কর্মচারীদের উদ্যোগে আজকের অবস্থান কর্মসূচি সফলের লক্ষে এক প্রস্তুতি সভা ২০ ডিসেম্ভর সোমবার বিকাল ৪ টায় মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে অনুষ্ঠিত হয়।  মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন এর সভাপতিত্বে ও বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মোঃ শহিদ সরদার, মোঃ আনোয়ার হোসেন, নুর ইসলাম, মান্নান, মোঃ ইকবাল, হুমায়ুন, সুলতান শেখ, আইনউদ্দিন, মাহাবুব প্রমুখ।

আটরা গিলাতলা ইউনিয়ন  বিএনপি নেতা রফিকুলের  স্মরনসভা ও দোয়া মাহফিল

ফুলবাড়ীগেট  প্রতিনিধি

আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সহ সাধারন সম্পাদক মিয়া রফিকুল ইসলাম এর স্মরনসভা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সোমবার দুপুরে ইর্ষ্টানগেট সংলগ্ন নিজ বাসভবনে অনুষ্ঠিত হয় । প্রবীণ বিএনপি নেতা আউব মোল্লার সভাপতিতে ও হাদিউজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক  সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি এস এ রহমান বাবুল, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাইদ হাওলাদার আব্বাস, খানজাহান আলী থানা বিএনপির (ভারপ্রাপ্ত ) সাধারন সম্পাদক এনামুল হাসান ডায়মন্ড, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, হাসান মাহমুদ টিটো, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, আঃ রব মুন্সি, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শুকুর। স্মরনসভায় বক্তৃতা করেন সরদার নজরুল ইসলাম, মোজাম্মেল হক, মোঃ আশরাফ, মোঃ জামাল হোসেন, মিয়া এমলাক হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন, মোঃ জাহিদুল ইসলাম, আরিফুর রহমান মন্টু, শেখ আনোয়ার হোসেন, মোঃ ফরহাদ হোসেন, নাসির উদ্দিন, মোঃ আরিফ, গাজী মোন্তাজ, নওশের হোসেন পিন্টু, রিয়াজ,মোঃ সেলিম, মহানগর যুবদলের সহ সভাপতি মোল্লা সোলায়মান, শাহাদাত হোসেন সাজু, জাকারিয়া মাহমুদ পিটু, আলহাজ¦ আল আমিন , লিমন মোল্লা, শরিফুল ইসলাম, জাহাঙ্গির হোসেন খোকা, বাবুল হোসেন বাবু, সৈয়দ মিন্টু, নুর আলম, পেয়ার আলী, শহিদুল ইসলাম সোহেল, মিজান, বিল্লাল হোসেন, মোঃ পলাশ ,মাসুম বিল্লাহ, মেহেদী হাসান বাপ্পি, মোঃ ইলিয়াস হোসেন, মশিউর রহমান, সেলিম, হালিম, তুষার, , শেখ জিয়াউর রহমান,  প্রমুখ । দোয়া পরিচালনা করেন হাফেজ ইকবাল হোসেন। গত ৩০ নভেম্বর  গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা রফিকুল ইসলাম ইন্তেকাল করেন ।

শিরোমনি মারকাজুল মুসলিমীন মাদ্রাসার বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ

ফুলবাড়ীগেট প্রতিনিধি

শিরোমনি মারকাজুল মুসলিমীন মাদ্রাসার বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ সোমবার সকাল ১০ টায় মাদ্রসা অডিটরিয়মে অনুষ্ঠিত হয় । মাদ্রাসার পরিচালক মুফতি রিয়াজ উদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মাদ্রাসার মুহতামিম মুফতি আলি আজগার, সিনিয়র শিক্ষক মাওঃ আঃ ওয়াহিদ, আবু হুরায়রা, মোঃ নুর মোহাম্মাদ , আঃ রহমান প্রমুখ । বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশের পর ২০২১ সালের  কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় । উল্লেখ্য মাদ্রাসা মারকাজুল মুসলিমীন শিরোমনি শাখা নুরানী বিভাগ, হিফ্জ বিভাগ , নাজেরা বিভাগ , কিতাব বিভাগ ২০২০ সাল থেকে সুনামের যাত্রা শুরু করে এছাড়া খুলনায় অত্র মাদ্রাসার ৬ টি শাখা রয়েছে ।

পাখি শিকাররোধে মতবিনিময় ও লিফলেট বিতরণ

কপিলমুনি প্রতিনিধি

পাইকগাছায় পাখি শিকার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থানা ওসি মো. জিয়াউর রহমানের সাথে পরিবেশবাদী সংগঠন বনবিবি’র মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে থানায় অনুষ্ঠিত সভা ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, আব্দুর রহমান, মহানন্দ অধিকারী মিণ্টু, জগদীশ চন্দ্র রায়, সাইফুল ইসলাম, স ম নজরুল ইসলাম, মনোহর সানা, সঞ্জীব কুমার রায়, পরিবেশ কর্মি রাম প্রসাধ সানা, প্রশান্ত মন্ডল, ত্রিনাথ বাছাড়, পলাশ রায় ও দিপক কুমার মন্ডল প্রমুখ। ওসি মো. জিয়াউর রহমান বলেন, এলাকার কিছু অসাধু লোক শীতকালে অতিথি পাখি শিকারে তৎপরতা চালায়। অতিথি পাখি শিকার রোধে থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কেউ পাখি শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে পাইকগাছা পৌর বাজারে লিফলেট বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম। ক্ষেতের পোকামাকড় খেয়ে পাখি কৃষকের উপকার করে। তাই পাখিকে কৃষকের বন্ধু বলা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় দেশের জীববৈচিত্র, পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৪৯ ধারা প্রদত্ত ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এয়ারগান ব্যবহার বা বহণ নিষিদ্ধ করা হয়েছে। পাখি শিকার দন্ডনীয় অপরাধ। ১৯৭৪ সালে বন্যপ্রাণী রক্ষা আইন ও ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে দন্ডের বিধান রয়েছে। এতে বলা হয়েছে, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা দন্ড বা উভয় দন্ডে দন্ডিত। একই অপরাধ ফের করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও রয়েছে। তাই পাখি শিকার রোধে সকলকে সচেতন থাকার জন্য আহবান জানিয়েছে পরিবেশ কর্মীরা।

পাইকগাছা ওসি সাথে সাংবাদিক জোটের মতবিনিময়

কপিলমুনি প্রতিনিধি

পাইকগাছা থানা ওসি মো. জিয়াউর রহমান জিয়া সাথে পাইকগাছা সাংবাদিক জোটের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন, পাইকগাছা সাংবাদিক জোটের সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি আব্দুর রহমান, প্রেসক্লাব পাইকগাছা সাধারণ সম্পাদক ও সাংবাদিক জোটের সদস্য মহানন্দ অধিকারী মিন্টু, জগদীশ চন্দ্র রায়, সাইফুল ইসলাম ও স ম নজরুল ইসলাম প্রমুখ। এলাকার সার্বিক আইন শৃঙ্খলা ও শীতের সময় চোরের উপদ্রুপ রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ওসি মো. জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করার পর এলাকার সার্বিক আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে। তার কর্মকান্ডে এলাকার সাধারণ মানুষের মধ্যে আস্থার সৃষ্টি হয়েছে। তাছাড়া তিনি নভেম্বর মাসে খুলনা জেলার বেষ্ট ওসি হিসাবে মনোনিত হওয়ায় তাকে খুলনা জেলা পুলিশ সুপার ক্রেস ও সম্মাননাপত্র প্রদান করেন।

কারিতাস পঞ্চাশ বছর যাবত আর্ত-মানবতার সেবায় কাজ করছে: মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাস পঞ্চাশ বছর যাবত আর্ত-মানবতার সেবায় কাজ করছে। এই দীর্ঘ সময়ে সংস্থাটি খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষকে সহায়তা করে আসছে। দক্ষিণ বাংলার মানুষের জন্য সংস্থাটির কার্যক্রম আমাদেরকে মুগ্ধ করেছে। গণমানুষের কল্যাণে তাদের এ সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তাদের কার্যক্রম আরো গতিশীল হবে বলে আমার প্রত্যাশা।

সিটি মেয়র সোমবার দুপুরে রূপসা স্ট্র্যান্ড রোডস্থ নিজস্ব কার্যালয়ে বেসরকারি সংস্থা কারিতাস-বাংলাদেশ এর সুবর্ণজয়ন্তী উদযাপনের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ‘ভালবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা’ প্রতিপাদ্য নিয়ে কারিতাস-বাংলাদেশ, খুলনা অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সিটি মেয়র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র, ৫০টি দু:স্থ পরিবারের মাঝে গৃহ মেরামতের জন্য নগদ অর্থ প্রদান করেন এবং সুবর্ণজয়ন্তীর স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। পরে সিটি মেয়র অফিস চত্বরে বৃক্ষরোপণ করেন।

খুলনা ধর্ম প্রদেশের ধর্মপাল ও সংস্থার প্রেসিডেন্ট বিশপ জেমস রমেন বৈরাগী’র সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থার কার্যক্রমের ওপর ডকুমেন্টারী উপস্থাপন করেন কারিতাস-খুলনার আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাস। অন্যান্যের মধ্যে সংস্থার পরিচালক (অর্থ ও প্রশাসন) জেমস গমেজ, সাবেক কর্মকর্তা মজিদ মোড়ল প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক তাপস সরকার।

সকাল ১০টায় জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের প্রথম পর্বের উদ্বোধন করেন। সংস্থার প্রেসিডেন্ট বিশপ জেমস রমেন বৈরাগী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর-খুলনার উপপরিচালক খান মোতাহার হোসেন। পরে তিনি প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

চাঞ্চল্যকর পুতুল হত্যা মামলায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন আহত প্রকাশ মিস্ত্রী

বটিয়াঘাটা প্রতিনিধি:

বটিয়াঘাটায় চাঞ্চল্যকর তিলত্তমা মন্ডল ওরফে পুতুল (৪০)হত্যা মামলায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে যেতে বসেছে প্রতিবেশী ভগ্নিপতি প্রকাশ মিস্ত্রী।  গত রবিবার ও সোমবার দুইদিন ধরে ১৬১ ধারায়  স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজেই হত্যার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, হত্যায় ব্যবহৃত একটি ধারালো দা ও বাটখারা ঘাতক প্রকাশের স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং ১৬৪ ধারায় গতকাল সোমবার আদালতে স্বীকারোক্তিও দেওয়ার কথা রয়েছে প্রকাশের। পুলিশের সন্দেহ হলে গতপরশু রবিবার প্রকাশ ও তার স্ত্রী দিপিকা মিস্ত্রীকে সকালে থানায় আনলে পৃথক পৃথক জিজ্ঞাসাবাদে দিপিকা মিস্ত্রী তাঁর স্বামী প্রকাশ মিস্ত্রী নিজেই এ হত্যাকান্ড ঘটিয়ে প্রতিপক্ষকে ঘাঁয়েল করতে তাঁদেরকে চিনে ও দেখে ফেলেছে বলে ঘোষণা দেয়।পরবর্তীতে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে প্রকাশ হত্যার দ্বায় স্বীকার করে ওই রাতের  লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয়। গতকাল সোমবার আদালতে ১৬৪ ধারায় প্রকাশের স্বীকোরোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা রয়েছে বলে পুলিশের একটি সূত্র জানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রভাষ সাহা, হত্যাকারী প্রকাশ মিস্ত্রী ও তাঁর স্ত্রী দিপিকা মিস্ত্রী আদালতে অবস্থান করছিলো বলে জানা গেছে।  পুলিশের জিজ্ঞাসাবাদে প্রকাশের স্ত্রী দিপিকা জানায়,প্রতিবেশী শ্যালিকা পুতুলের সাথে পরকীয়ার জেরে উক্ত হত্যাকান্ড ঘটিয়েছে স্বামী প্রকাশ। তার সাথে নিহত তিলকতমা মন্ডল ওরফে পুতুল এর দীর্ঘদিন যাবৎ পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। গত রবিবার  পুতুল তার সাথে তাদের  বাড়িতে বেড়াতে আসে । তখন স্বামী প্রকাশ ও পুতুলের পরকীয়া প্রেমে সে বাঁধা দেয় । পরবর্তীতে ওই রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লে আমার স্বামী তাকে কুপিয়ে হত্যা করতে গেলে তাঁর আত্ম চিৎকারে বোন পুতুল বাঁধা দেয়। প্রকাশ তখন বাটখারা  দিয়ে পুতুলের মাথায় আঘাত করে  ও দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই তার  মৃত্যু হয়। পরবর্তীতে  প্রতিপক্ষকে ফাঁসাতে প্রশাসন সহ পুতুলের পরিবারকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে ফেলতে থাকে । এক পর্যায়ে নিহতের বড় ভাই রাজেন্দ্রনাথ মন্ডলকে বাদি করে প্রতিপক্ষের ৬ জনকে এজাহার ভুক্ত আসামি করে গত ১৩ ডিসেম্বর ৩ নং  হত্যা মামলা দায়ের করে । গত ১৪ ডিসেম্ব আদালত আসামীদের বিরুদ্ধে পুলিশ রিমান্ডের  আবেদন করলে ৪ জনের ৩ দিন এবং ২ জনের ২ দিন করে পৃথক পৃথক রিমান্ড মঞ্জুর করেন । গতকাল সোমবার ২ জনের রিমান্ড শেষে তাদেরকে জেলহাজতে প্রেরণ করে এবং বাকি ৪ জনের রিমান্ড চলমান রয়েছে পুলিশ জানায়।সবমিলিয়ে চাঞ্চল্যকর তিলোত্তমা মন্ডল ওরফে পুতুল হত্যার  মোটিভ উদঘাটনে সক্ষম হয়েছে বলে পুলিশ জানায়।

বটিয়াঘাটায় শিক্ষক পঙ্কোজ মল্লিকের বিদায় সংবর্ধনা

বটিয়াঘাটা প্রতিনিধি:

বটিয়াঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার মল্লিক এর অবসর জনিত এক বিদায় সংম্ববর্ধনা স্থানীয় বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা পরিষদের সভাপতি সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সহকারী শিক্ষক পল্লব কুমার বিশ্বাস রিটু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সংম্বর্ধিত প্রধান অতিথি ছিলেন বিদায়ী প্রধান শিক্ষক পংকজ কুমার মল্লিক। সহকারী শিক্ষিকা দিপালী মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা সরকারি ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাশ, ইউআরসি ইনস্ট্রাক্টর গুলশান আরা বেগম, সহকারী ইউআরসি আশিক বিন আজাদ, এসএমসির সদস্য সাংবাদিক পরিতোষ রায়,উপজেলা আ’লীগনেতা সদ্য নির্বাচিত ইউপি সদস্য বিবেক বিশ্বাস,এসএমসি সদস্য প্রধান শিক্ষিকা শাহীনুর বেগম ও সমাজসেবিকা বিলকিস আক্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সবিতা রানী মন্ডল,সহকারী শিক্ষিকা যথাক্রমে  পলি বিশ্বাস, নিপু জোতদার রঞ্জু মিত্র , রুমানা শারমিন, সীমা মন্ডল, সহকারী খয়বার   হোসেন,শিক্ষার্থী সুচন্দা মন্ডল  প্রমূখ।

ফকিরহাটে ৫৩ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক বিক্রেতা আটক

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়া ফাঁড়ি পুলিশ ৫৩পিচ ইয়াবাসহ মোঃ আরফিন শেখ টুটুল (৩৫) নামের একজন পেশাদার মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করেছেন। রবিবার রাতে শুভদিয়া ইউনিয়নের তেকাটিয়া মাধ্যমিক বিদ্যালয় সড়কের মাড়–য়ার আমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫৩পিচ ইয়াবা উর্দ্ধার করা হয়েছে। আটককৃত টুটুল শুভদিয়া ইউনিয়নের তেকাটিয়া গ্রামের মরহুম নজরুল ইসলাম এর পুত্র। শুভদিয়া ফাঁড়ি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার পাল জানান, ঘটনার দিন রাতে তিনি সঙ্গিয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় তার চালচলনে সন্ধেহ হলে তার দেহ তাল্লাশী করে উপরোক্ত মাদক উর্দ্ধার করা হয়। এ ঘটনা ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

বাগেরহাটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে “ আমাদের বঙ্গবন্ধু”চলচ্চিত্র প্রদর্শণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে “ আমাদের বঙ্গবন্ধু” নামক একটি স্বল্প ধৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শণ করা হয়েছে। বগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার  (২০ ডিসেম্বর) বাগেরহাট  বহুমুখী কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে এই চলচ্চিত্রটি প্রদর্শণ করা হয়। ত্রিশ মিনিটের এই চলচ্চিত্রে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

চলচ্চিত্র প্রদর্শণ শেষে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, গন সংযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মেহেদী হাসান, সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বজিত শিকদার, বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক প্রমুখ।

বাগেরহাটে অপরাজিতাদের মতবিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে মঙ্গলবার সকালে সংস্থাটির জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত শিক্ষক রবিন্দ্রনাথ মূখার্জী, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন, বাগেরহাট পৌর সভার প্যানেল মেয়র তানিয়া খাতুন, পৌর কাউন্সিলর আসমা আজাদ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট সেলিম আজাদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বুলু, জেলা জাতীয় পাল্টির সহ- সভাপতি রুহুল আমিন হাওলাদার, রুপান্তরের প্রতিনিধি আলমগীর হোসেন মীরু, আতাবুর রহমান টিপু, ইউপি সদস্য এমেলি বেগম, আবেদা খাতুন, রুপান্তরের সদর উপজেলা সমন্বয়কারি শিল্পি আক্তার প্রমুখ।

মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাদের কাছে রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিতকরণের দাবী তুলে ধরেন অপরাজিতা নারীরা।

বাগেরহাটে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেনতা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাগেরহাট শহরের ধানসিড়ি সেমিনার কক্ষে আন্তর্জাতিক প্লাটফর্ম রাইট হেয়ার রাইট নাউ এর সহযোগিতায় ব্রাকের আয়োজনে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সংবাদকর্মী ও ইয়ুথ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সচেতনতা মূলক সভায় বক্তব্য দেন, ব্রাকের জেলা সমন্বয়ক মো: জিল্লুর রহমান, জেলা উয়ুথ মবিলাইজার রহিমা খাতুন, বাগেরহাট প্রেসক্লাবেরে সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সাংবাদিক শওকত আশরাফী বাবু, আজাদুল হক, ইসরাত জাহান, মামুন আহমেদ, এসএস শোহান প্রমুখ। সভায় যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্র্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়। কিশোর-কিশোরীদের যৌন স্বাস্থ্য সম্পর্কে লজ্জা দূর করতে করনীয় বিষয়ে বিসদ আলোচনা করা হয়।

আন্তর্জাতিক প্লাটফর্ম রাইট হেয়ার রাইট নাউ এর সহযোগিতায় বাগেরেহাটসহ দেশের ৯টি জেলায় কিশোর-কিশোরী এবং স্থানীয় জনগনকে যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতন করতে কাজ করছে। সচেতন করার পাশাপাশি কাঙ্খিত জনগোষ্ঠিকে প্রশিক্ষনও দিচ্ছে বেসরকারি এই সংস্থাটি।

বাগেরহাটে আ.লীগ কর্মী ফিরোজ হত্যাকান্ড: ৬০ জনের নামে মামলা, গ্রেফতার ১০

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে আওয়ামী লীগ কর্মী  ফিরোজ হত্যাকান্ডের ঘটনায় রামপাল থানায় মামলা হয়েছে। হত্যাকান্ডের তিনদিন পরে রবিবার (১৯ ডিসেম্বর) রাতে নিহত ফিরোজের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামী করে এই মামলা দায়ের করেন। এদিকে মামলার পরে পুলিশ ও র্যা ব অভিযান চালিয়ে এ মামলার ১০ আসামীকে গ্রেফতার করেছে। সোমবার বিকেলে গ্রেফতারকৃতদের  আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার এজাহার নামীয় অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ ও র্যা ব অভিযান অব্যাহত রেখেছে।

গ্রেফতারকৃতরা হলেন বাগেরহাট জেলার রামপাল উপজেলার কাস্টোবাড়িয়া ও শ্রীকলস এলাকার, মোঃ বজলু শেখ(২৫), ইমরান শেখ(২২), এনাম শেখ(৪২), সুমন শেখ(২১), সাগর গাজী(২২), মোঃ ফজলু শেখ (৪৫), ইনছান আলী (৭০), ডাবলু শেখ (২৪), সিরাজ শেখ(৫৫) এবং ইউনুস আলী (৩৪)।

এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী রামপাল সদর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস, এম জামিল হাসান জামুকে তার রাজনৈতিক প্রতিপক্ষরা হত্যার পরিকল্পনা করে। কিন্তু চেয়ারম্যান জামুর সহযোগী ফিরোজ ঢালীর কারণে তাকে হত্যার ষড়যন্ত্র বার বার ব্যর্থ হয়। এরই জের ধরে ফিরোজকে হত্যার পরিকল্পনা করে বেলাল-বাকি-মাহজিবসহ অন্যরা। এই পরিকল্পনার অংশ হিসেবে ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় শ্রীকলস গ্রামস্থ আবু সাইদের বাড়ীর সামনে বেলাল বেপারী ও তার ভাই বাকী বেপারীসহ  ৬০-৭০ জন ফিরোজ ঢালীকে পিটিয়ে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে একই দিন বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফিরোজ।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আওয়ামী লীগ নেতা ফিরোজ হত্যার ঘটনায় তার স্ত্রী  নাজমা বেগম ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জন কে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় এজাহার নামীয় ১০জনকে আমরা গ্রেফতার করেছি। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

১৭ ডিসেম্বর সকালে রামপাল উপজেলার রামপাল সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজকে কুপিয়ে ও পিটিয়ে মৃতভেবে ফেলে রেখে যায় আওয়ামী লীগ কর্মী বেলাল ব্যাপারি ও তার লোকজন। পরবর্তীতে একই দিন বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফিরোজ। এই হামলার ঘটনায় আরও তিনজন আহত হন। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কলারোয়ায় ২ কেজি ৪০০ গ্রাম রুপাসহ দুই চোরাকারবারি আটক

সোহাগ হোসেন কলারোয়া

সোমবার সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রাম থেকে দুই কেজি ৪০০ গ্রাম রূপাসহ দুই চোরাকারবারিরকে আটক করা হয়েছে । তাদেরকে রুপাসহ বিজিবি সদস্যরা আটক করে ।সাতক্ষীরার ৩৩ বিজিবি কাকডাঙ্গা বিজিবির হাবিলদার কাউসার খন্দকার জানান, বিজিবি সদস্যরা গোপনে জানতে পারে দুই চোরাকারবারি ভারতীয় রুপা নিয়ে মটরসাইকেল যোগে আসছে। ওই সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি মটরসাইকেলে থামানো হয়। মটরসাইকেল তল্লাশী করে উদ্ধার করা হয় ভারতীয় রুপা। আটক করা হয় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের সিরাজুল গাজীর ছেলে আরিফুল ইসলাম ও একই গ্রামের জাঙ্গাগীর গাজীর ছেলে শহীদ হাসানকে।সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আল মাহমুদ জানান, এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে ।

পাইকগাছায় বিধবার বসত ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়ার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় জমি সক্রান্ত বিরোধের জেরে বিধবার বসত ঘর ভেঙ্গে গুড়িয়ে দিলেন দেবর ও তার লোকেরা। ঘটনাটি উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকার বঁগে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ সোমবার সকালে ঘটনা স্থল পরিদর্শন করেছে।

রাড়ুলী ইউনিয়নের বাঁগ গ্রামের মৃত্য অমল বিশ্বাসের স্ত্রী ক্ষতিগ্রস্ত বিধবা আন্না বিশ্বাস (৩৮) জানিয়েছেন, আমি সকালে কর্মসৃজন রাস্তার কাজের জন্য গিযেছিলাম। আমি বাড়ি না থাকায় গত রবিবার দুপুরে আমার দেবরের স্ত্রী বুলু বিশ্বাস, অমিও বিশ্বাস, সুধান্য বিশ্বাসসহ ৫ / জন আমার ঘর দরজা ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দেয়। সংবাদ পেয়ে বাড়ি এসে দেখি আমার ঘর ভেঙ্গে দিয়েছে। আমি রবিবার সন্ধায পাইকগাছা থানায় একটি অভিযোগ করি। সোমবার সকালে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে। এ দিকে দেবরের স্ত্রী বুলু বিশ্বাস জানান, আমাদের শরিক আংশে ১০ শতক জমি রয়েছে। ৫ শতকে আমরা অন্য ৫ শতক আমার ভাসুরের। আমার ভাসুরের ৫ শতক জমির মধ্য হতে ৩ শতক জমি অন্যতরে বিক্রি করে দিয়েছে। আমরা ঐ জমি ফেরত পাওয়ার জন্য কোটে টাকা আমানত করেছি। ওই জমিতে আমার একটি রান্না ঘর ছিলো। কিন্ত অমার ভাসুরের স্ত্রী ও তার লোক জন এ ঘরটি ভেঙ্গে দিয়েছে। তবে অন্না বিশ্বা বিধবা আন্নার ঘর ভাঙ্গার কথা স্বীকার করেছে। স্থানী ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, আমাদের চেয়ারম্যান থেকে ভাগবাটোয়ারা করে দিয়েছিলো। কিন্ত তার না মেনে এ ঘটনা ঘটিয়েছে।পাকইগছা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর আমার পুলিশ ঘটনা স্থলে গিয়েছিল। তদন্ত চলছে প্রমান হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির ১৫০/১ স্যার ইকবাল রোডস্থ নিজস্ব কার্যালয়ে সমিতির সভাপতি বাবু শ্যামল হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ানের সঞ্চলনায় সমিতির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথমে করোনা মহামারীর দূর্যোগ মোকাবেলায় খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতিসহ সকল ব্যবসায়ীদের এবং সাধারণ মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার জন্য খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র কাজি আমিনুল হককে সমিতির কর্মকর্তাবৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধানকল্পে বহুমুখী আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ হায়দার আলী, অরবিন্দু কুমার সাহা, আলহাজ্ব মোঃ আমিন, অনিল পোদ্দার, আলহাজ্ব মোঃ সিরাজুল হক, প্রশান্ত কুমার কুন্ডু, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম টিপু, সৈয়দ বোরহান উজ্জামান, আলহাজ্ব মোঃ ইউসুফ হোসেন, আলহাজ্ব মোঃ সেলিম, তরুন রায় শিবু, স্বপন কুমার সাহা, এ. কবীর আহমেদ, তপন সাহা, সত্যপ্রিয় সোম বলাই, বেগ সাব্বির মাহমুদ, ওয়াহিদুজ্জামান বিপ্লব, অসিত বিশ্বাস, আলহাজ্ব জাকির হোসেন ঝন্টু, গোপাল সাহা, উজ্জ্বল ব্যানার্জী, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আলী দেওয়ান, মোঃ লাভলু খান, উত্তম রায়, প্রদীপ সাহা, বাবলু কুমার বিশ্বাস, বিকাশ সাহা, সুশান্ত ব্যানার্জী, দেবু সাহা ও রাজ সাহা প্রমূখ।

পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা সোমবার বিকাল সাড়ে ৪টায় পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ,লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ,লীগের সহ-সভাপতি সুবীর কুমার মিত্র ও যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ এবং তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ। ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক ও পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউনিয়ন আ,লীগের সহ-সভাপতি ঢালী আব্দুল খালেক, অলোক কুমার সেন, যুগ্ন-সাধারন সম্পাদক অমল দত্ত মনি, প্রভাষক সুমন কুমার ধর, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারেফ হোসেন, ওয়ার্ড আ,লীগ নেতা রতন কুমার ব্যানার্জী, আমিনুল ইসলাম, আকরাম হোসেন, সাধন কুমার দে, শেখ ফজলুর রহমান ও মিহির সরকার প্রমুখ। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোতপ াত করে বিস্তারীত আলোচনা করে একটি রেজুলেশন করা হয়।

ফকিরহাটের মূলঘরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরে নবলোক পরিষদের সমৃদ্ধি কর্মসূচির অন্তর্ভুক্ত স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় স্ত্রী রোগের (গাইনি ও অবস্) চিকিৎসা বিষয়ক ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। পিকেএসএফ এর অর্থায়নে সোমবার সকাল ১০টায় বানিয়াখালী সৎসঙ্গ আশ্রমে স্বাস্থ্য ক্যাম্পের শুভ উদ্বোধন করেন মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আব্দুল হান্নান। সমাজ উন্নয়ন কর্মকর্তা গৌতম রায়ের সঞ্চালনায় এসময় ডা. কৃষ্ণ পদ দাশ, ডা. ফারহানা খাতুন, শিক্ষক অমলেন্দু বিশ্বাস, ইউপি সদস্য মহাদেব বিশ্বাস, নিপুন কুমার বিশ্বাস, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা রেবেকুন্নাহার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাহিরদিয়া-মানসায় ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থ্য পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুর ১২টায় অত্র ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই ডেউটিন ও আর্থিক সহযোগীতা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, ইউপি সচিব মো. সোহেল রানা, ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, খান জাহিদ হাসান, শেখ জাহেদ হুসাইন, রুস্তুম শেখ, মোমেনা বেগম, সাবেক মেম্বর শেখ লিয়াকত আলী ও পিআইও অফিসের আবু সাঈদ প্রমূখ। এদিন, মোট ক্ষতিগ্রস্থ্য সাতটি পরিবারের মাঝে মোট ১৮বান ঢেউটিন ও ৪৮হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

চিরবিদায় নিলেন সাতক্ষীরার বিশিষ্ট সাংবাদিক অ্যাড. অরুন ব্যানার্জি

সাতক্ষীরা প্রতিনিধি

স্বজন শুভাকাংখী ও সহকর্মীদের শোক সাগরে ভাসিয়ে চির বিদায় নিলেন সাতক্ষীরার বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সাতক্ষীরা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অরুন ব্যানার্জি। তার বয়স হয়েছিল ৬৯ বছর। মরণব্যাধি ক্যান্সার তার জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে। রোববার বিকাল ৩টায় সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা অরুন ব্যানার্জি।

সোমবার সকালে তার শবদেহ সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতি ভবনে ফুলেল শবযাত্রা সহকারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথম শ্রদ্ধা নিবেদনের পর তাকে নিয়ে আসা হয় সাতক্ষীরা প্রেসক্লাবে। একইভাবে সেখানে সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। এরপরই সাংবাদিক অরুন ব্যানার্জিকে নিয়ে যাওয়া হয় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনার চত্বরে। সেখানে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবি সাংবাদিক গোষ্ঠী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ এবং মুক্তিযোদ্ধারা প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ফুলেল বিদায় জানান।

এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু আহমেদ, আওয়ামী লীগ নেতা আ.হ.ম তারেক উদ্দীনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, কবি, সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ। গার্ড অব অনার শেষে বীর মুক্তিযোদ্ধা এ্যাড. অরুন ব্যানার্জিকে বহন করা হয় সাতক্ষীরার পলাশপোশ শ্মশানে। ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্যে তার একমাত্র কন্যা অনুষ্কা ব্যানার্জি বাবার শবদেহে মুখাগ্নি করেন। এর মধ্যদিয়ে শেষ হয় তার শেষকৃত্যানুষ্ঠান।

বীর মুক্তিযোদ্ধা এ্যাড. অরুন ব্যানার্জি একজন জ্ঞানী ও সুখ্যাত আইনজীবি হিসাবে সুপরিচিত ছিলেন। সাংবাদিকতা ও আইন পেশার পাশাপাশি তিনি ছিলেন সাতক্ষীরা আইন মহাবিদ্যালয়ের শিক্ষক। তার মৃত্যুতে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

বারাকপুর ইউপি চেয়ারম্যানের হাতে সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধার সন্তান রক্তাক্ত জখম

ফুলবাড়ীগেট প্রতিনিধি

দিঘলিয়া উপজেলার ০২ নং বারাকপুর ইউনিয়ন পরিষদের  সাবেক ইউপি চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামীলীগের প্রয়াত সদস্য বীর মুক্তিযোদ্ধা জি ,এম মোস্তফার সন্তান গাজী রাসেল কবির (৪০) ও বারাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী হাফিজুর রহমানের পুত্র গাজী হিমেলের উপর মদ্যপ অবস্থায়  অতর্কিত হামলা চালিয়েছে বর্তমান ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন। এলাকাকাসি জানান গত ১৩ ডিসেম্ভর রাত ১০ টার সময় ঘোষগাতি থেকে একটি মটরসাইকেলযোগে ২ জন বারাকপুরের দিকে যাচ্ছিলো এসময় মদ্যপ অবস্থায় ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন মটরসাইকেলটিকে থামানোর জন্য সিগনাল দেয় গাড়িটি থামামাত্র তিনি মটরসাইকেল আরোহি ২ জনকে ধাক্কাদেয় এবং তাদেরকে কোন কারন ছাড়াই মারপিট করতে থাকে । চেয়ারম্যান এর সাথে মোঃ মোমিন , হামিদুল , জিন্নাত ছিলো।  এ সময় গাজী রাসেল কবির ও গাজী হিমেল ওই ঘটনার খবরপেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে মারপিট ঠেকাতে গেলে ইউপি চেয়ারম্যান তারকাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে রাসেল কবির এর নাকে আঘাত করে গাজী হিমেল ঠেকাতে গেলেও তাকে মারপিট করে এক পর্যায়ে রাসেল এর নাক দিয়ে ব্যাপক রক্তক্ষরন শুরু হলে স্থানিয়রা তাকে উদ্ধার করে বারাকপুর বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা করান । এলাকাবাসি জানান দির্ঘদিন যাবত ইউপি চেয়ারম্যান বাজারের ব্যবসায়ি সহ নিরিহ লোকের উপর মদ্যপ অবস্থায় অত্যাচার নিপিড়ন করে আসছেন এ বিষয়ে একাধিকবার দিঘলিয়া থানা , খুলনা জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি এলাকাবাসি । এ ব্যাপারে এলাকার সাধারন মানুষ স্থানিয় সংসদ সদস্য সহ প্রশাসনের  উদ্ধতন কর্মকর্তাদের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ।

চিতলমারীতে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু

মোঃ কামরুজ্জামান চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের পাটদান কার্যক্রম  স্বাভাবিক করতে  করোনাভাইরাস প্রতিরোধ টিকা দেয়া শুরু হয়েছে। তাদের দেয়া হচ্ছে ফাইজারের টিকা। চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্্ের সোমাবার (২০ ডিসেন্বর) সকাল সাড়ে ৯টায় চিতলমারী সরকারি এস,এম মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা দেয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ মামুন হাসান। এসময় তিনি বলেন ১২ থেকে ১৭ বছর পর্যন্ত শিক্ষার্থদের জন্য আমরা ফাইজারের টিকা পেয়েছি। আশাকরি স্বল্প সময়ের মধ্যে উপজেলার সকল শিক্ষার্থীকে সুষ্ঠভাবে টিকাদান সম্পন্ন করতে পারবো।

ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ জনগনের সাথে বিশ্বাসঘাতকতা : রিজভী

খবর বিজ্ঞপ্তি

স্বাধীনতার মহান ঘোষক, রণাঙ্গণের বীর সমরনায়ক, বাংলাদেশী জাতীয়দাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির রূপকার এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর সমাধিতে ফাতেহা পাঠ, জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। সোমবার দুপুর ১২ টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান খুলনা বিএনপি নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপকে দেশের ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই সংলাপের নামে যে ভেলকিবাজি করা হচ্ছে, সংলাপের নামে যে বায়োস্কোপ করা হচ্ছে এ জন্য জাতির কাছে একদিন আওয়ামী লীগ সরকারকে জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, আজকের এ অবৈধ সরকারের পক্ষ হয়ে রাষ্ট্রপতি যে সংলাপ করছেন এটা সম্পূর্ণরূপে জনগণের প্রতি এবং দেশের ভোটারদের প্রতি বিশ্বাসঘাতকতা। রাষ্ট্রপতি এ সরকারেরই রাষ্ট্রপতি। এই পার্লামেন্টের কেউ জনগণের ভোটে নির্বাচিত হননি, তিনি তো তাদেরই রাষ্ট্রপতি। তিনি তো সরকারের বাইরে কিছু করবেন না। আর সরকারের কথা শোনা মানেই আরেকটি হুদা মার্কা, আরেকটি রকিব মার্কা নির্বাচন। সুতরাং অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার।

আজকের ডিসেম্বর মাস, বিজয়ের মাস। ৯ মাস যুদ্ধের মধ্যে দিয়ে আমরা ভৌগলিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু প্রকৃত স্বাধীনতা আমরা পাইনি। রিজভী বলেন, রকিব মার্কা নির্বাচনে দেখেছি চতুষ্পদ জন্তু ভোট কেন্দ্রে ঘুরে বেড়ায়, সেখানে ভোটাররা থাকেন না। এটা হলো পরিস্থিতি।

খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে উন্নত চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করে সরকার নির্দয় নিষ্ঠুর শাসকের পরিচয় দিচ্ছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। তার শারীরিক অবস্থা এখনও ভালো নয়। সরকারের আচরণ টেক্কা খান, চেঙ্গিস খানকেও হার মানিয়েছে। এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, আমন্ত্রিত অতিথি ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম।

নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগরের সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম জহির ও জেলার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু হোসেন বাবু। এ সময় খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোংলায় ২ হাজার ৭শ ৬০ লিটার অবৈধ তেলসহ চোরাকারবারী আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকা থেকে ২ হাজার ৭শ ৬০ লিটার অবৈধ তেল ও একটি ইঞ্জিন চালিত নৌকাসহ এক চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩ টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস মোংলা ও বিসিজি ষ্টেশন হাড়বাড়িয়ার টহল দল পশুর নদীর হাড়বাড়িয়া সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে অভিযানকারীরা ২ হাজার ৭শ ৬০ লিটার অবৈধ তেল ও একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ এক চোরাকারবারীকে আটক করে। আটককৃত চোরাকারবারী হলো মোঃ হাফিজুর মোল্লা (২২)। হাফিজুর রহমান মোল্লা বাগেরহাটের মোড়েলগঞ্জের কাশ্মির গ্রামের মোঃ আব্বাস মোল্লার ছেলে। জব্দকৃত মালামালসহ আটক চোরাকারবারীকে সোমবার দুপুরে থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।

খুলনায় রাজনৈতিক দলের কমিটিতে নারীর অংশগ্রহণ আশানরূপ নয়

খবর বিজ্ঞপ্তি

রূপান্তর-এর আয়োজিত নীতিমালা বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভায় রাজনৈতিক দলের কমিটিগুলিতে ২০২২ সালের মধ্যে ৩৩% নারী অর্ন্তভূক্ত করা এবং রাজনৈতিক দলের সম্পাদকমন্ডলী বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদগুলোর মধ্যে যে কোন একটি গুরুত্বপূর্ণ পদে নারী অর্ন্তভুক্তিকরণের বিষয়টি উপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, দলের সংবিধানে নারী অন্তর্ভূক্তির বিষয়টি থাকলেও বাস্তবে সেটা পালন করা হচ্ছে না। সকলে আশা প্রকাশ করেন যে আসন্ন ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের রাজনৈতিক দলের সম্মেলনে নারীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া এবং ২০২২ সালের মধ্যে খুলনা জেলার রাজনৈতিক দলের কমিটিতে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত হবে।

সোমবার সকালে খুলনা প্রেসক্লাব হুমায়ুন কবির বালু মিলনায়তনে শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অভিজ্ঞতা বিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুলতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সেন্ট্রাল নারী উন্নয়ন ফোরাম-এর মহাসচিব ও খুলনা জেলা নারী উন্নয়ন ফোরাম-এর সভাপতি ফারজানা ফেরদৌস নিশা ও অপরাজিতা প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ফৌজিয়া খন্দকার ইভা। রাজনৈতিক দলের কমিটিতে নারীর অংশগ্রহণের পরিস্থিতি বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন ডুমুরিয়া মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন (রুমা)। প্রকল্প উপস্থাপন করেন অপরাজিতা প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী সুবল ঘোষ। সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম জাহিদ হোসেন, জাতীয় পার্টি খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুকু, বাংলাদেশের ওয়াকার্স পার্টি খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন দিলু প্রমুখ।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন শামীমা সুলতানা শিলু, কামরুল ইসলাম, মাধুরী সরকার, স. ম. জাহঙ্গীর হোসেন, এ্যাড. লুৎফর রহমান, মিরাজ শেখ, আকলিমা খাতুন তুলি, বুলু রানী গাঙ্গুলী, দিপ্তি রানী মল্লিক, নুরুল ইসলাম রাজা, পলি আক্তার প্রমুখ।

অভিজ্ঞতা বিনিময় সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলে নারীর অংশগ্রহনে যে বাধা বা সমস্যা চিহ্নিত করা হয় এবং সমাধানে সুপারিশ উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা আশা করেন যে উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলোচিত সুপারিশের প্রেক্ষিতে নারীর সম্পৃক্তির বিষয়টি সমাধানে উদ্যোগ গ্রহণ করবেন। সভায় ইউনিয়ন পর্যায়ে অপরাজিতা, নারীনেত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক নেতৃবৃন্দ ও সাংবাদিক অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-আপারেশন-এর আর্থিক সহযোগিতায় ও হেলভেটাস ইন্টার কো-আপারেশন ও রূপান্তর যৌথভাবে অপরাজিতা প্রকল্প খুলনা ও বাগেরহাট জেলার ৮৪টি ইউনিয়ন বাস্তবায়ন করছে।

দাকোপে নারী ও শিশুকল্যাণ, জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ক স্থায়ী কমিটির সভা

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সোমবার ২০ ডিসেম্বর বেলা ১ টায় নারীর পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশুকল্যাণ, জন্ম মৃত্যু নিবন্ধন এবং শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক ৩ টি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ইউপি সচিব মোঃ শামিমুজ্জামানের পরিচালনায় কমিটির সদস্যদের দ্বায়িত্ব কর্তব্য সম্পর্কে ধারনা প্রদানের পাশাপাশি আগামী ২ মাসের কর্ম পরিকল্পনা করা হয়। সভায় কমিটির সভাপতি কোহিনুর খাতুন,ছাবিনা ইয়াসমিন, শিউলি পারভীন ও সকল সদস্যরা উপস্থিত থাকেন। সভাটি পরিদর্শন করেন হেলভেটাস বাংলাদেশের সহকারী প্রোগ্রাম পরিচালক ফৌজিয়া খন্দকার, রুপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন ও জেলা সমন্বয়কারী দীপ্তি রায়।

আশাশুনিতে ৫৬ জন চেয়ারম্যানসহ ৬১৭ প্রার্থীর প্রতীক বরাদ্ধ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির ১১ ইউনিয়নে ৫৬ জন চেয়ারম্যান প্রাথীসহ ৬১৭ জন চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) ইউনিয়ন ভিত্তিক স্ব-স্ব রিটার্নিং অফিসারগণ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেন।

সকাল থেকে প্রার্থীরা তাদের কর্মী, সমর্থকদের নিয়ে উৎসব মুখর পরিবেশে নিজ নিজ ইউনিয়ন থেকে বিভিন্ন যানবাহনে আশাশুনিতে গমন করেন। গোটা উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে যানবাহনের চাপে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে যানবাহনকে বাজার ও উপজেলা পরিষদ এলাকায় ঢোকা বন্ধ করে দিলে পাশের সড়কগুলোতে যানবাহনগুলো অবস্থান নেয়। প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল সহকারে ইউনিয়ন ভিত্তিক রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে পৌছান।

রিটার্নিং অফিসারগণ ১১ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ দেন। যার মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক ১১ জন, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক ৪ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত মশাল প্রতীক ১ জন ও বাকী ৩৮ জন স্বতন্ত্র প্রার্থী চশমা, ঘোড়া, আনারস, মোটরসাইকেলসহ বিভিন্ন প্রতীক পেয়েছেন। সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১ ইউনিয়নের ৩৩টি সংরক্ষিত ওয়ার্ডের ১৩৩জন প্রার্থী মাইক, বই, কলম, বক, হেলিকপ্টার, সূর্যমূখী ফুল, তালগাছ, ক্যামেরা, জিরাফসহ বিভিন্ন প্রতীক বরাদ্ধ পেয়েছেন। এছাড়াও উপজেলার ৯৯টি সাধারণ ওয়ার্ডের মেম্বর পদে ৪২৮ জন প্রার্থী আপেল, মোরগ, ব্যাট, ভ্যান গাড়ি, বৈদ্যুতিক ফ্যান, টিউবওয়েল, ফটুবল ও তালা প্রতীকসহ বিভিন্ন প্রতীক বরাদ্ধ পেয়েছেন। এসব প্রার্থীদের প্রতীক বরাদ্ধ পাওয়ার পর তাদের কর্মী-সমর্থকদেরকে নিয়ে বিভিন্ন শ্লোগান সহকারে উপজেলা সদর ত্যাগ করে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে প্রচার চালাতে দেখা গেছে। আগামী ৫ জানুয়ারী’২২ বুধবার উপজেলার ১১ ইউনিয়নে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আশাশুনির চেয়ারম্যান প্রার্থীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির খাজরা ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অহিদুল ইসলামসহ ১৬ জনের নাম উল্লেখ করে বিজ্ঞ আমলী আদালত সাতক্ষীরায় সি আর ৩৬১/২১ (আশা) মামলা দায়ের হয়েছে।

খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত রজব আলি মোল্যার পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ এবাদুল মোল্যা (৭০) কে দাবীকৃত ২ লক্ষ টাকা চাঁদা না দেওয়া এবং স্বতন্ত্র প্রার্থী অহিদুল ও তার সহযোগিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় তার অনেক খরচ খরচা হয়েছে ইত্যাদি নানাবিধ কারণে ২৩ নভেম্বর দিবালোকে তুয়ারডাঙ্গা বাজারে নির্মমভাবে মারপিট করা হয়। হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে মুক্তিযোদ্ধা এবাদুল মোল্যা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

বিজ্ঞ আদালত দরখাস্তটিকে এফআইআর গণ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আশাশুনি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেছেন।

একই ইউনিয়নে চাল ব্যবসায়ী রশিদসহ ৩ ভাই লড়ছেন নৌকার বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি:

দেশের আলোচিত চাল ব্যবসায়ী আব্দুর রশিদসহ তিন ভাই একই ইউনিয়ন পরিষদে নির্বাচনে লড়ছেন। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন তারা।

চাল ব্যবসায়ী আব্দুর রশিদের অন্য দুই ভাই হলেন- আইলচারা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও আব্দুল লতিফ। গত ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র পত্যাহারের শেষ দিনেও তিন ভাইয়ের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় সবাই বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে থাকছেন। এদের মধ্যে আব্দুর রশিদের ভাই সিদ্দিকুর রহমান আওয়ামী লীগে যোগ দিয়ে সদর উপজেলায় সহ-সভাপতির পদ পান। কিন্তু এই নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। তিনিসহ অন্য দুই ভাইও নৌকার প্রার্থীর বিরুদ্ধে লড়বেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, আইলচারা ইউনিয়ন থেকে নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পান মোতালেব হোসেন, ইসলামী আন্দোলনের কামরুল হাসান, স্বতন্ত্র চেয়ারম্যান পদে আব্দুর রশিদ, তার ভাই সিদ্দিকুর রহমান ও আব্দুল লতিফ। এ ছাড়া খাকছার আলী নামের এক ব্যাক্তি মনোনয়ন জমা দিলেও তিনি প্রত্যাহার করেন। এখন পর্যন্ত ৫ জন প্রার্থী মাঠে আছেন। তার মধ্যে রশিদরা তিন ভাই। এর মধ্যে সিদ্দিকুর আনারস, আব্দুর রশিদ মোটরসাইকেল ও আব্দুল লতিফ চশমা প্রতীক নিয়ে লড়বেন।

এলাকাবাসী জানান, সিদ্দিকুর এবার দিয়ে ৪ বার নির্বাচনে লড়ছেন। তিনি একাধারে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এলাকায় নিজেদের অবস্থান ধরে রাখতে প্রতি বছর নির্বাচনে লড়েন তিনি। পাশাপাশি তার আরও দুই ভাই নির্বাচনের মাঠে আছেন। তবে একমাত্র সিদ্দিকুর রহমানের প্রচার-প্রচারণা রয়েছে। অন্য দুই ভাই নিজেরা নির্বাচনে দাঁড়িয়েও সিদ্দিকুরের পক্ষে সভা সমাবেশ করছে। এলাকাবাসী মনে করেন, এটা নির্বাচনের কৌশল। কারণ, নির্বাচনে দাঁড়ালে চেয়ারম্যান প্রার্থীরা প্রতিটি কেন্দ্রে এজেন্ট নিয়োগ দিতে পারে। আলাদা গাড়ি ব্যবহার করতে পারে। যাতে কেউ প্রভাব বিস্তার করতে না পারে। কৌশলের অংশ হিসেবেই তিন ভাই নির্বাচনে অংশ নিচ্ছেন।

আইলচারা ইউনিয়নটি মূলত চাল ব্যবসার জন্য সারা দেশে প্রসিদ্ধ। এখানে বড় বড় চালকল রয়েছে। তার মধ্যে আব্দুর রশিদের মালিকানাধীন রশিদ এগ্রো ফুডের কারখানাও এখানে। আব্দুর রশিদ বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় নেতা। তার কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করেন। আব্দুর রশিদরা এক সময় বিএনপির বড় পৃষ্ঠপোষক ছিলেন। তার ভাই সিদ্দিকুর রহমান বিএনপির কোষাধক্ষ্য ছিলেন। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপির পৃষ্ঠপোষকতা থেকে সরে আসেন তারা। ভাই সিদ্দিকুরও বিএনপির রাজনীতি থেকে দূরে সরে আসেন। পরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এক পর্যায়ে বড় সমাবেশ করে আওয়ামী লীগে যোগ দেন আব্দুর রশিদরা। ইউনিয়ন সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলের পর পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতির পদ পান সিদ্দিকুর রহমান। এবার দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা পাননি। মনোনয়ন পান আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতালেব হোসেন। তিনি এর আগে একাধিকবার নির্বাচন করলেও পরাজিত হন।

অভিযোগ রয়েছে, ‘আব্দুর রশিদরা পারিবারিক ভাবে সম্পদশালী। নির্বাচনে অন্য প্রার্থীরা সেই তুলনায় আর্থিকভাবে সচ্ছল নন। এ কারণে নির্বাচনের সময় প্রচুর অর্থ খরচ করেন রশিদরা। আর তার কারখানার শ্রমিক ও কর্মীরাও নির্বাচন করেন। এ কারণে তাদের সঙ্গে অন্য প্রার্থীরা পেরে ওঠে না।’

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেন, ‘মোতালেব হোসেন আওয়ামী লীগের একজন ত্যাগী কর্মী। গত তিন বার নির্বাচন করে তিনি ধরাশায়ী সিদ্দিকুরের কাছে। এবারও মনোনয়ন পেয়েছেন। তবে শঙ্কায় আছেন নির্বাচনে জয় নিয়ে। মোতালেবের ভয়- আব্দুর রশিদের টাকার কাছে নৌকা পরাজিত হতে পারে।’

এ বিষয়ে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতালেব হোসেন বলেন, ‘দলের সিকি ভাগ নেতা-কর্মী রশিদের ভাইয়ের পক্ষে কাজ করছে। এমনকি আমার দলের দলের সেক্রেটারি খাকছার আলী মুখে নৌকার কথা বললেও সেসহ তার গোষ্ঠীর লোকজন রশিদের ভাইয়ের ভোট করছে। রশিদরা তিন ভাই নির্বাচন করছেন কৌশল হিসেবে। তাদের টাকার কাছে নেতা-কর্মীরা অনেকে বিক্রি হয়ে যায়।’

আইলচারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে চেয়ারম্যান আছি। আমাদের পারিবারিকভাবে কোনো চাওয়া-পাওয়া নেই। এলাকায় প্রচুর উন্নয়ন করেছি। এলাকার দলমত নির্বিশেষে সকলে চাই আমি নির্বাচন করি। তাই নির্বাচনে দাঁড়িয়েছি।’ এ বিষয়ে কথা বলার জন্য আব্দুর রশিদের মোবাইলে কল দিলেও তিনি রিসিভড করেননি।

রিটার্নিং কর্মকর্তা সুখেন কুমার পাল বলেন, ‘আইলচারা ইউনিয়ন থেকে আব্দুর রশিদসহ তিন ভাই নির্বাচন করছেন। তাদের নামে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তারাসহ ৫ জন চেয়ারম্যান পদে লড়ছেন। নির্বাচন অব্যশ্যই সুষ্ঠু হবে।’

কাল যশোরে বিএনপির গণসমাবেশ

যশোর প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে গণসমাবেশের ডাক দিয়েছে জেলা বিএনপি। আগামী বুধবার (২২ ডিসেম্বর) শহরের টাউন হল ময়দানে এ গণসমাবেশের আয়োজন করা হবে। সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, গণসমাবেশের জন্য আমরা টাউন হল ময়দান, ঈদগাহ ময়দান ও উপশহর মাঠের জন্য পুলিশের কাছে চাহিদা দিয়েছি। তারা যেখানে অনুমোদন দিবে, আমরা সেখানে গণসমাবেশের আয়োজন করবো। এক্ষেত্রে আমরা টাউন হল মাঠের জন্য জোর লবিং চালাচ্ছি। এসময় নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি সমাবেশ করতে গেলেও এখন আমাদেরকে পুলিশের দ্বারস্থ হতে হয়। তারা অনুমতি না দিলে আমরা কিছুই করতে পারিনা। আমাদেরকে আটক, হামলা, মামলা দিয়ে হয়রানি করা হয়। আজ আমাদের গণতান্ত্রিক অধিকারের পথ রুদ্ধ হয়ে গেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপিরসহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, বিএনপি নেতা মিজানুর রহমান, গোলাম রেজা দুলু, নুরুন্নবী প্রমুখ।

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনে বাঘের আক্রমণে মুজিবর রহমান (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পায়রাতলি এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি। মুজিবর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পারশেখালী গ্রামের আক্কাস আলীর ছেলে।

শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, তিন দিন আগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে যান মুজিব। তিনি অন্য জেলেদের সঙ্গে চুনকুড়ি এলাকার মহাজন অহিদুল মিস্ত্রির নৌকায় সুন্দরবনে যান। সোমবার বিকালে বাঘের আক্রমণের শিকার হন তিনি। সন্ধ্যা পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করা যায়নি। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন অফিসার হারুন-অর রশিদ জানান, বৈকেরি এলাকায় বাঘের আক্রমণে এক জেলের মৃত্যুর খবর তিনি জেনেছেন। রাতে সহযোগীরা মৃতদেহ নিয়ে লোকালয়ে ফিরলে বিস্তারিত জানা যাবে।

গোপনে লঞ্চের শৌচাগারে নারীর ভিডিও ধারণের পর যা হলো

খুলনাঞ্চল রিপোর্ট

পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-১৪ নামের একটি লঞ্চের নারী শৌচাগারে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করার অভিযোগে এক বখাটে তরুণকে আটক করেছে পুলিশ। আটককৃত বখাটে তরুণের নাম মেহেদী হাসান রিয়াদ (২৭)।

সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। আনোয়ার সাত্তার গণমাধ্যমকে বলেন, আজ সোমবার ভোরে একজন নারী কলার পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-১৪ লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন করে জানান, তিনি ঢাকার একটি সরকারি কলেজের মাস্টার্সের ছাত্রী। প্রাকৃতিক প্রয়োজনে তিনি লঞ্চের শৌচাগারে গেলে ভেন্টিলেটর দিয়ে এক লোক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছিল। এ সময় ওই নারী বিষয়টি বুঝতে পেরে তাড়াতাড়ি বের হয়ে আসেন।

ভুক্তভোগী কলার এবং তার ছোট ভাই মিলে লোকটিকে আটক করেন এবং অন্য যাত্রীদের সহায়তায় লঞ্চের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনের কাছে হস্তান্তর করেন। কলার জানান, ঘণ্টাখানেকের মধ্যে লঞ্চটি সদরঘাট পৌঁছে যাবে, তিনি ৯৯৯-এর কাছে আইনি সহায়তা কামনা করেন।

তিনি বলেন, ৯৯৯-এ তাৎক্ষণিকভাবে বিষয়টি সদরঘাটের নৌ-পুলিশ ফাঁড়িতে জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দিই। সংবাদ পেয়ে সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ি পুলিশের একটি দল ঘাটে লঞ্চটি ভিড়লে সুন্দরবন ১৪ লঞ্চটি থেকে ভিডিও ধারণের অভিযোগে মেহেদী হাসান রিয়াদ (২৭) নামের ওই তরুণকে আটক করে।

সোমবার (২০ ডিসেম্বর) রাত ৯টায় ঢাকা সদরঘাট নৌ থানায় খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী নারী এবং ওই নারীর বাবার কথা অনুযায়ী আটক হওয়া তরুণকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই তরুণের মোবাইল ফোন থেকে সংশ্লিষ্ট ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়েছে। আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ূম আলী সরদার।

খুলনা জেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়

খবর বিজ্ঞপ্তি

২০শে ডিসেম্বর সোমবার খুলনা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে খুলনা জেলা ছাত্র লীগের বর্তমান সাংগঠনিক অবস্থা আলোচনা এবং সংগঠনকে আরো বেশি বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে খুলনা জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেনের পরিচালনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় গৃহীত হয়-বটিয়াঘাটা উপজেলার অন্তর্গত জলমা ইউনিয়নে নির্বাচন সফল করার লক্ষ্যে খুলনা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে সম্বনয় করে নৌকার পক্ষে কাজ করতে হবে। আগামী ৪ষ্ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে খুলনা জেলার অন্তর্গত ৯টি উপজেলা, ২টি পৌরসভা, ১৫ টি কলেজ শাখাকে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

উক্ত বর্ধিত সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন খুলনা জেলা ছাত্র লীগের মোঃ মারুফ হোসাইন, নিত্যনন্দ দাস, মোঃ রফিকুল ইসলাম রফিক, নাসির হোসেন, মোস্তাফিজুর রহমান রুবেল, বাপন রায়, প্রতাব ঘোষ, কানাই মন্ডল, অসিম কুমার গাইন, তানভির রহমান আকাশ, মৃনাল কান্তি বাছাড়, শুভ সেন, ইয়াছিন আরাফাত খান, মাসুম বিল্লাহ, আশিকুজ্জামান তানভীর, কাজী নাজীব, আরিফুল ইসলাম কাজল, সুরজিৎ মন্ডল, চিশতি নাজমুল, বাধন হাওলাদার, ফোরকান আহমেদ রনি, আমির মোমেন রানা, মাইনুল ইসলাম নয়ন, পার্থ প্রতিম চক্রবর্তী, মোঃ ফয়সাল শরিফ, শরিফুল ইসলাম টিংকু, আবির আক্তার আকাশ, শেখ মাসুদ রানা, রিয়াজুল ইসলাম রিয়াজ, লিটন সরদার, এস,কে সাদ্দাম, ফাইমিন সরদার, রেজোয়ান শেখ ইমন, আরিফ আহম্মেদ জয়, রাসেল কাজী, জুয়েল সরদার, হুসাইন আহম্মেদ, অলিদ মোল্লা, মফিজুর রহমান মুন্না, নয়ন লস্কার, আনারুল ইসলাম, পারভেজ বিশ্বাস, আহাদ হাসান বাবু, আবির হোসেন রিহৃদ, মিরাজুল ইসলাম, শেখ সানজু আহম্মেদ, আব্দুল রহমান, শেখ রাসেল, শিমুল দেবনাথ, নাজিম মোড়ল, পলাশ রায় প্রমূখ।

সাংবাদিক সোহাগ দেওয়ানকে ফাঁসাতে স্ট্যাম্প জালিয়াতি:সেই প্রতারক মনি’র জামিন না-মঞ্জুর

স্টাফ রিপোর্টার

সময়ের খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক সোহাগ দেওয়ানকে ফাঁসানোর চেষ্টাকারী আলোচিত সেই প্রতারক ও সরকারি স্ট্যাম্প জাল জালিয়াতির হোতা ফরিদা ইয়াসমিন মনি (৪২)’র জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার (২০ডিসেম্বর) খুলনার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহিদুল ইসলাম শুনানী শেষে এ আদেশ দেন। প্রতারক ফরিদা ইয়াসমিন মনি খুলনার সোনাডাঙ্গা থানাধিন করিম নগর মসজিদ এলাকার মৃত আব্দুল ওহাব খাঁনের মেয়ে। সে বসুপাড়া কবরখানা এলাকার টাওয়ার ওয়ালা গলির শহিদুল ইসলামের বাড়ির ৫তলায় ভাড়া থাকেন। ২৪ নভেম্বর রাতে ওই বাড়ি থেকে প্রতারক চক্রের হোতা ফরিদা ইয়াসমিন মনিকে গ্রেফতার করে র‌্যাব-৬ সদস্যরা। ২৫নভেম্বর সদর থানা পুলিশ আদালতে  সোপর্দ করলে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ শাহীদুল ইসলাম আসামি মনিকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এর আগে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৩দফা জামিন আবেদন নামঞ্জুর হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা গেছে, তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতি করে সাংবাদিক সোহাগ দেওয়ানের নামে একটি ভুয়া অঙ্গিকার নামা তৈরি করে এ প্রতারক চক্রটি। ওই অঙ্গিকারনামায় বলা হয়, ফরিদা ইয়াসমিন মনি নামের এক নারীর সন্তান উদ্ধারের কথা বলে সাংবাদিক সোহাগ দেওয়ান ৩লাখ ৭৭হাজার টাকা নিয়েছেন। এ অঙ্গিকারনামাটি ব্যবহার করে ওই চক্রটি সোহাগ দেওয়ানের বিরুদ্ধে ইতোমধ্যে নানা দপ্তরে অভিযোগ, মামলাসহ নানাভাবে হয়রানি করে। এরপর প্রাথমিকভাবে প্রমান মেলে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে তৈরি করা অঙ্গিকারনামাটি ২০১৮ সালের ৪জানুয়ারির তারিখে দেখানো হলেও সেটি আসলে ২০২০ সালের ১৪ অক্টোবর সরকারের সংশি¬¬¬ষ্ট দপ্তর থেকে বিক্রি হয়েছে। সহকারি নিয়ন্ত্রক (স্ট্যাম্প) প্রধান কার্যালয় ও পিরোজপুর জেলা প্রশাসকের ট্রেজারী শাখার লিখিত তথ্যমতে এ প্রাথমিক সত্যতা বেড়িয়ে আসে। এঘটনায় গত ১৫ নভেম্বর খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ওই প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা রেকর্ড করতে কেএমপি’র সদর থানাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশ হাতে পেয়ে খুলনা সদর থানায় প্রতারক চক্রের প্রধান ফরিদা ইয়াসমিন মনিসহ ৫জনের নাম উলে¬খ ও অজ্ঞাত ৩/৪জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়। দ-বিধির ৪৬৭, ৪৬৮, ৩৮৫, ১০৯ ও ৫০৬ ধারায় গত ১৯ নভেম্বর মামলাটি রেকর্ড করে পুলিশ (নং-৩৪)।