সাতক্ষীরা প্রতিনিধি।।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাতক্ষীরা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট অরুন ব্যানার্জী পরলোকগমন করেছেন। রোববারবেলা ৩ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি দীর্ঘদিন যাবত কিডনী ও লিভার রোগে ভুগছিলেন। আগামীকাল সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিককে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হবে। এর পর সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে শহরের রসুলপুর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। প্রায়ত সাংবাদিক অরুন ব্যানাজীর মৃত্যুতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। এছাড়াও প্রায়ত সাংবাদিক অরুন ব্যানাজীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাব ও ল’কলেজের শিক্ষকরা গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।











































