বিনোদন ডেস্ক।।
করোনায় আক্রান্ত হয়ে প্রায় দুই সপ্তাহ ধরে সবাইকে ছেড়ে আলাদা থাকছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সন্তানদের ছেড়ে আলাদা থাকতে খুব কষ্ট হচ্ছে কারিনা’র। শুক্রবার (১৭ ডিসেম্বর) সোস্যাল মিডিয়ায় নিজের মনের আকুতি প্রকাশ করলেন তিনি।
ইনস্টাগ্রামে কারিনা লিখলেন, ‘করোনা, আমি তোমাকে ঘৃণা করি! আমার সন্তানদের জন্য আমার মন খারাপ করছে। কিন্তু খুব জলদি…’ এর পরে চিহ্ন জুড়ে দিয়ে কারিনা বুঝিয়েছেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তিনি।
ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানিয়েছিলো, করোনা’র বিধি লঙ্ঘন করেই নানান সময় পার্টি করছিলেন কারিনা। তাঁর সংগে ছিলেন করিনা’র ম্যানেজার পুনম দামানিয়া এবং অভিনেত্রী নীনা গুপ্ত’র কন্যা পোশাক শিল্পী মাসাবা গুপ্তও। করিনা এবং অমৃতা’র সংস্পর্শে আসা সবাইকে করোনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)।











































