ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে আইয়ুব ফকিরের জমির পাড়ে রোপনকৃত ফলজ ও বনজ গাছের বাগানে কে বা কাহারা শত্রুতামূলক ভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এতে ব্যপক ক্ষতি সাধন হয়েছে। ক্ষতিগ্রস্থ আইয়ুব ফকিরের পুত্র ইব্রাহিম ফকির জানান, জমিটি তার চাচা নাসির উদ্দিনের নিকট বন্ধক রাখা রয়েছে। তার চাচা বন্ধক নিয়ে উক্ত জমিটি কৃষিচাষ করার জন্য লীজ দিয়েছে নাসরুল্লাহ নামের এক ব্যক্তির নিকট।
সেই বাগানে রবিবার কোন এক সময় কে বা কাহারা অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। এতে আম, কাঠাল, সুপারী, মেহগনি, মেগনিশগাছ সহ বিভিন্ন প্রকারের অসংখ্য ফলজ ও বনজ গাছ আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য শেখ আঃ জব্বার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।











































