Home আঞ্চলিক খুলনায় অসহায় শীতার্থদের মাঝে শীতের উপহার সামগ্রী বিতরণ

খুলনায় অসহায় শীতার্থদের মাঝে শীতের উপহার সামগ্রী বিতরণ

7

খবর বিজ্ঞপ্তি।।

কুরআনের শিক্ষা প্রচার ও প্রসার এবং আর্ত মানবতার সেবায় নিবেদিত সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনায় অসহায় শীতার্থদের মাঝে শীতের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ ডিসেম্বর শনিবার দুপুরে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় খুলনা মহানগরীর শান্তিধাম মোড়স্থ বাকীবিল্লাহ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. হাফেজ মাওলানা মো. সাইফুল্লাহ মানসুর এর সভাপতিত্বে ও মহাসচিব বিশিষ্ট ক্বারি মাওলানা মো. মাহদী হাসান কাওসারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোটার এইচ এম আলাউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, বিশিষ্ট সমাজ সেবক ও শ্রমিক নেতা আজিজুল ইসলাম ফারাজি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিশিষ্ট সুরকার ও গীতিকার বদরুজ্জামান নাবিল, অফিস সম্পাদক মাওলানা মো. মোস্তফা কামাল। এ সময় মাওলান আল মামুন মল্লিক, হাযদার আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনাদের কুরআন প্রচারের পাশাপাশি বিভিন্ন সামাজিকমূলক কার্যক্রম ও আর্ত মানবতার সেবা সমাজকে সামনে এগিয়ে নিতে সহায়ক হবে। জাতির নৈতিক চরিত্র গঠনের পাশাপাশি সামাজিক কল্যাণেও ভূমিকা সত্যিই প্রশংসনীয়। আমাদের সকলকে ভাল কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এভাবে উপহার দেওয়া নেওয়ার মাধ্যমে আমাদের মধ্যকার সকল দূরত্ব ঘুচিয়ে একে অপরের কল্যাণে কাছাকাছি আসার পথ তৈরি হতে পারে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. হাফেজ মাওলানা মো. সাইফুল্লাহ মানসুর বলেন, সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে ফেসবুক কুরআন প্রতিযোগীতার মধ্যমে সোস্যাল মিডিয়াসহ বিভিন্নভাবে কুরআন প্রচারের পাশাপাশি আর্ত মানবতার সেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা অব্যাহত থাকলে সামনে আমাদের এ কার্যক্রম আরো বেগবান হবে ইনশাআল্লাহ।