Home আঞ্চলিক মোংলা ডুবে যাওয়ার ১ মাস ২ দিন পর বাল্কহেডের বাবুর্চির লাশ উদ্ধার

মোংলা ডুবে যাওয়ার ১ মাস ২ দিন পর বাল্কহেডের বাবুর্চির লাশ উদ্ধার

13


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।

 মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় কয়লা নিয়ে ডুবে যাওয়া বাল্কহেডের নিঁখোজ বাবুর্চির লাশ ১ মাস ২দিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে ডুবন্ত বাল্কহেডের কয়লা অপসারণ শেষে ডুবুরিরা লাশটি ভিতরে দেখতে পান। এরপর পুলিশকে খবর দেয়া হলে থানার এসআই বিশ্বজিৎ ঘটনাস্থলে যাওয়ার পর লাশটি উদ্ধার করা হয়। লাশ পাওয়া ব্যক্তি ওই বাল্কহেডের বাবুর্চি ছিলেন। পুলিশ ও বাল্কহেড উত্তোলনকারী ঠিকাদার মোঃ নান্নামুন্না জানান, গত ১৫ নভেম্বর রাতে হাড়বাড়িয়ার ১২ নম্বর অ্যাঙ্করেজ এলাকায় একটি বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে প্রায় সাড়ে ৬ শ মেঃ টন কয়লা নিয়ে ঘটনাস্থলে ডুবে যায় বাল্কহেডটি। দুর্ঘটনাকালে ওই বাল্কহেডের দুইজন ষ্টাফ উদ্ধার হলেও নিঁখোজ থাকেন ৫ জন। এরপর অভিযানে তিনজনের লাশ উদ্ধার হয়। তারপরে ২ জন নিঁখোজ থাকতেই অভিযান বন্ধ করে দেয়া হয়। এরপর দুর্ঘটনাকবলিত ওই বাল্কহেডের কয়লা অপসারণ শুরু করে মালিকপক্ষ। গত ১২ ডিসেম্বর বাল্কহেডের কয়লা অপসারণ শেষ হয়। কয়লা উত্তোলন শেষে শুক্রবার বাল্কহেডটি উপরে তোলার কাজ করছিলো মালিক পক্ষের লোকজন। শুক্রবার দুপুরে ডুবরীরা বাল্কহেডটি উত্তোলনের কাজের জন্য ভিতরে ঢুকলে বাল্কহেডের রান্নার রুমে লাশটি দেখতে পান। পরে লাশটি উদ্ধার করেছে পুলিশ। তবে ওই বাল্কহেডের আরো একজন ষ্টাফ এখনও নিঁখোজ রয়েছেন।