বেনাপোল প্রতিনিধি ।।
বিজয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে বেনাপোল বন্দরে নোমান্সল্যান্ড এলাকায় দু’দেশের সীমান্ত রক্ষীবাহিণীর যৌথ প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে আজ বিকেলে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, বিজিবির দক্ষিন পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, বিএসএফ’র ডিআইজি শ্রী রাকেশ কুমার।
প্যারেড অনুষ্ঠানে দু’ দেশের কয়েক হাজার দর্শক অংশ গ্রহন করেন।
দু’দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বিজিবি ব্এিসফে’র জয়েন্ট প্যারেড। বিজিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডার মামুন অর রশিদ, ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল সেলিম রেজা, ১৭০ বিএসএফ’র কমান্ডিং অফিসার কর্ণেল অরুন বকসী। প্যারেড শেষে যৌথভাবে সামরিক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দু দেশের জাতীয় পতাকা নামানো হয়। পরে বিজিবির পক্ষ থেকে শূভেচ্ছা উপহার তুলে দেয়া হয় ভারতীয় বিএসএফ’র কর্মকর্তা ও সৈনিকদের হাতে।











































