Home আঞ্চলিক শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় মহান বিজয় দিবস পালিত

8

খবর বিজ্ঞপ্তি।।

শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয় খুলনাতে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সাথে পালন করা হয়। প্রত্যুষে বিশ^বিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশ গ্রহণে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করা হয়। পুষ্প স্তবক অর্পণ শেষে ভাইস-চ্যান্সেলর মহোদয় সময় টিভি তে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সাক্ষাৎকার প্রদান করেন। এরপর সকাল ৯:০০ টায় বিশ^বিদ্যালয়ের মিলনায়তনে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ আব্দুর রউফসহ বিশ^বিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভায় রেজিস্ট্রার মহোদয়সহ উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বিজয় দিবস তথা মুক্তিযুদ্ধের তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরবর্তীতে ভাইস-চ্যান্সেলর মহোদয় তাঁর বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সভায় তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মের সকলকে অবহিত করা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা করার অনুরোধ করেন। তিনি শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয় স্থাপন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃজ্ঞতা প্রকাশ করেন। অতঃপর তিনি বিশ^বিদ্যালয়ের সকলকে একত্রে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তাঁর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।