Home আঞ্চলিক খুলনায় কেএমপি’র উদ্যোগে জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে

খুলনায় কেএমপি’র উদ্যোগে জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে

11

স্টাফ রিপোর্টার :

নগরীর রাস্তাঘাট এবং জনসমাগম এলাকাকে করোনা ভাইরাসমুক্ত রাখতে জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরীর শিববাড়ির মোড় থেকে এই কার্যক্রম শুরু হয়। পরে সিটি করপোরেশন প্রধান প্রধান সড়কের বিভিন্ন এলাকায় পুলিশের জলকামান গাড়ি দিয়ে এ স্প্রে করা হয়।

মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, কেএমপি কমিশনারের নির্দেশে জলকামান দিয়ে যেহেতু অনেক দুর থেকে অনেক জায়গায় স্প্রে করা সম্ভব, সেকারণে আমরা রাস্তাঘাট, মার্কেট প্লেস, জনসমাগণ এলাকায় করোনা ভাইরাসমুক্ত রাখতে জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। তিনি আেরো জানান, প্রতিদিন জলকামান দিয়ে মহানগরীর প্রধান প্রধান সড়কে জীবাণুনাশক ছিটাবে পুলিশ।