বাবুল আক্তার, পাইকগাছা ।।
খেঁজুর গুড় একটি অতি শুসাধু মিষ্টি। পৌষ পর্বনে খেঁজুরের রস ছাড়া যেমন কিছুই ভাবা যায়না তেমনি প্রচলিত ভাষায় চাচ ও নলিয়ানের গুড়ের সেই ঘ্রান বা সাধের কথা কে না জানে। অথচ কালের বিবর্তনে আজ বিলুপ্তি হতে বসেছে খেঁজুর গুড় ও রস। খেঁজুর গাছ কাটা (তোলার) লোক না পাওয়া যাওয়ায় এ অবস্থার সৃষ্ঠি হয়েছে। খুলনার পাইকগাছাসহ দক্ষিণ অঞ্চলে কার্তিক অগ্রহায়ণ মাস শুরু হতেই খেঁজুর কাজ তোলার হিড়িক পড়ে যায়। সর্বত্রই দেখা যেত খেঁজুরের পাতা ও ছুবড়ার ছড়াছড়ি। শীত নিবারণেও সকাল সন্ধ্যায় আগুন জ্বালিয়ে আগুনের চারপাশে বসে দলবেধে বসে শীত নিবারণ করতো অনেকেই। আলু পুড়িয়ে বা রসে আলু সিদ্ধ করে খাওয়ার মজাই ছিল অন্য রকম। এছাড়া সকালে কাঁচা রস খাওয়া, টাটকা গুড়ের পাটালি বা গুড় বা তাৎ রস গরমে গরম ভাতে রোদে বসেই খাওয়া হতো। আজকের সময়ে সব কিছুই কল্পনা। উপজেলার সবখানে অতীতে যেমন চাষী জমির আইলের উপর ও পুকুর ডোবা বা পতিত জমিতে সারিবদ্ধ ভাবে লাগানো হতো খেঁজুর গাছ। এখন গাছি না থাকায় কেহই খেঁজুর গাছ লাগায় না। যদিও কোন কোন এলাকায় কিছু গাছ থাকলেও তা তোলার কোন লোক পাওয়া যায় না। ফলে খেঁজুর গুড়, রসের কথা ভুলতে বসেছে সবাই। পিঠা পর্বণের কাজ সারছে দুধ চিনি দিয়ে। বাজারে ভেজাল দিয়ে খেঁজুরের গুড় চড়া দামে বাজারে বিক্রি হচ্ছে। যাতে খেঁজুরের সাধ, গন্ধ কিছুই পাওয়া যায় না।











































