মোড়েলগঞ্জে শহীদ বুদ্ধিজিবী দিবস পালিত
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজিবী দিবস-২০২১। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেল ১১টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মুক্তিযুদ্ধা স্মৃতি স্তম্ভে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও পৌরসভার তরফ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, তৈয়েবুর রহমান সেলিম, উপজেলা, থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুয়াল হোসেন ফকির, এম এ আজিজ ও মো. শাহজাহান আলী।
দেশনেত্রী বেগম খালেদার জিয়ার মুক্তি ও সুচিকিৎসার আন্দোলন সফল করার শপথ নিয়েছে খুলনা বিএনপি
খবর বিজ্ঞপ্তি
মহান মুক্তিযুদ্ধের চেতনায় গনতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পূনঃপ্রতিষ্ঠা, জুলুমের শাসনের অবসান, দুর্বৃত্তায়ন-দুর্নিতী মূক্ত সমাজ ও রাজনীতি গড়া, দেশনেত্রী বেগম খালেদার জিয়ার মুক্তি ও সুচিকিৎসার আন্দোলন সফল করার শপথ নিয়েছে খুলনা বিএনপি। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৮টায় গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণকালে নেতাকর্মিদের এ শপথ নেয়ার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, শেখ মোশাররফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, সাদিকুর রহমান সবুজ, নিজাম উর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, শামসুজ্জামান চঞ্চল, কাজী শফিকুল ইসলাম শফি, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, আবু সাঈদ শেখ, শরিফুল ইসলাম বাবু, এড. মশিউর রহমান নান্নু, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, আকরাম হোসেন খোকন, শামসুর রহমান, মাহমুদ আলম বাবু মোড়ল, মেজবাহ উদ্দীন মিজু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দীন টারজান, আব্দুল জব্বার, মোস্তফা কামাল, আব্দুল আলীম, বাচ্চু মীর, নাসির খান, রিয়াজুর রহমান, তৌহিদুল ইসলাম খোকন, আশরাফ হোসেন, ইমতিয়াজ আলম বাবু, মেহেদী হাসান সোহাগ, সাইমুল ইসলাম রাজ্জাক, ইকবাল হোসেন, সিরাজুল ইসলাম লিটন, মনিরুজ্জামান মনি, আব্দুর রব মুন্সি, মাওলানা আব্দুল গফ্ফার, লিটু পাটোয়ারি, এস এম জসিম উদ্দিন, সৈয়দ আলী, ডা. আব্দুস সালাম, জাকারিয়া লিটন, হুমায়ুন কবির, হেদায়েত হোসেন হেদু, আব্দুল হাকিম, শাকিল আহমেদ, নুরে আব্দুল্লাহ, নুরুল ইসলাম লিটন, মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ, মাসুদ রেজা, মাহবুব রহমান লিটু, ওহেদুজ্জামান, ওহেদুর রহমান বাবু, বাবুল রানা, মো. শাহজাহান, ডা. হালিম মোড়ল, ডা. রবিউল ইসলাম, আনোয়ার হোসেন, জামাল উদ্দিন, সাব্বির হোসেন, শহিদুল ইসলাম, আবু তালেব, কবির হোসেন, ওহাব শরীফ, গোলাম নবী ডালু, সুলতান মাহমুদ সুমন, কাজী একরাম মিন্টু, রাজু মোল্লা, হাবিবুর রহমান কাজল, কামরুল ইসলাম, জাকির হোসেন, শফিকুল ইসলাম শাহিন, মিজানুর রহমান, সৈয়দ কবির হোসেন, আল বেলাল, আল আমিন মিঠু, বাবুল মুন্সি, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম বাপ্পী, তরিকুল আলম, হাসান আল মামুন, মেহেদী হাসান, সাহারুজ্জামান মুকুল, আমিন হোসেন বুলবুল, ইউনুচ হোসেন, দেলোয়ার হোসেন, মেজবাউল আক্তার, শাহআলম, সেলিম বড় মিয়া, খায়রুল বাশার, আসাদুর রহমান সানা, আরিফুর রহমান আরিফ, মারুফ রহমান, এম এ হাসান, গৌতম দে, ইমরান হোসেন, মুন্না, মামুন, সাব্বির, আবু জাফর হাওলাদার, লাভলু শেখ, নজরুল ইসলাম, ইসমাইল হোসেন, ফজলুল করিম, মজিবর রহমান, সেলিম রসুল, মারুফ হোসেন, আলমগীর হোসেন, লায়লা পারভীন, মাসুদ রুমী, মিজু, মাসুম মোস্তফা, সাজ্জাদ হোসেন, প্রিন্স, তরিকুল ইসলাম প্রমূখ।
সরকার খালেদা জিয়ার জীবননাশের ষড়যন্ত্র করছে: মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
সরকার খালেদা জিয়ার জীবননাশের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ জামিরুল ইসলাম জামিল’র উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঞ্জু বলেন, মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে যাদের কারণে সরকার সেই র্যাব কর্মকর্তাদের পক্ষে সাফাই গাইছে। কিন্তু বাংলাদেশ বিশ্বের দরবারে মানবাধিকারশূন্য হিসেবে চিহ্নিত। নির্বাচন, শিক্ষা, স্বাস্থ্য ধ্বংস করছে, অর্থনীতিতে চলছে লুটপাট। স্বাধীনতার কথা বললে বর্তমান সরকার জনগণের উপর স্টিম রোলার চালাচ্ছে। হানাদারদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই তারা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, আসাদুজ্জামান মুরাদ, সাদিকুর রহমান সবুজ, শেখ মোস্তফা কামাল, শামীম আহসান, হাফিজুর রহমান, তুষার আলম, মাওলানা আব্দুল গফ্ফার, আমীর হোসেন বাচ্চু, হুমায়ুন কবির, মোহাম্মদ হানিফ, পারভেজ মোড়ল, আবু দাউদ খান, হাফিজুর রহমান টুটুল, মারুফ খান, ফারুক খান, হারুন মোল্যা, মোস্তফা জামান নোমান, ইসমাইল হোসেন, বাবুল হোসেন, হাবিবুর রহমান, হাসান মোল্যা, রবিউল ইসলাম, কামাল হোসেন, রীনা মল্লিক, জুলেখা বেগম প্রমুখ।
শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১ উপলক্ষে জাতীর শ্রেষ্ঠ সূর্য সন্তানদের প্রতি স্বাচিপ, খুলনা জেলা শাখার বিন¤্র শ্রদ্ধা
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার সূর্য সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। আজকের এই দিনে আমরা গভীর শোক ও শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই শ্রেষ্ঠ সন্তানদের, যাঁদের আমরা হারিয়েছি স্বাধীনতা সংগ্রামের সূচনা থেকে শুরু করে চুড়ান্ত বিজয়ের ঠিক আগমূহুর্তে পর্যন্ত। শহীদ বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দু’দিন পর ১৬ই ডিসেম্বর-১৯৭১ সালে জেনারেল নিয়াজির নেতৃত্বেধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পন করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
মঙ্গলবার, শহীদ বুদ্ধিজীবী-২০২১ উপলক্ষে জাতীর শ্রেষ্ঠ সূর্য সন্তানদের প্রতি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখা ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখার সভাপতি ডা. এস. এম. সামছুল আহসান মাসুম-এর নেতৃত্বে সকাল ৮:৩০ মিনিটে গল্লামারী বধ্যভুমি, স্মৃতিসৌধ, খুলনায়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বাচিপ, খুলনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডা. মোল্লা হারুন অর রশিদ, ডা. মো: সালাহউদ্দিন রহমতুল্ল্যা, কোষাধ্যক্ষ ডা. বিষ্ণু পদ সাহা, যুগ্ম-সম্পাদক ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. মো: ইউনুস-উজ-জামান খাঁন তারিম, দপ্তর সম্পাদক ডা. এস. এম. তুষার আলম, প্রচার সম্পাদক ডা. মো: জিল্লুর রহমান তরুন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. এস. এম. মাহমুদুর রহমান রিজভী, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. শৈলেন্দ্রনাথ বিশ^াস, সমাজ কল্যাণ সম্পাদক ডা. অনল রায়, ক্রীড়া সম্পাদক ডা. কাজী করিম নেওয়াজ, দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা. সুদীপ পাল। স্বাচিপ, খুলনা জেলা শাখার কার্যকরী পরিষদের সম্মানিত সিনিয়র সদস্যবৃন্দ হলেন প্রফেসর ডা. কাজী হামিদ আসগর, ডা. আনোয়ারুল আজাদ, প্রফেসর ডা. পরিতোষ কুমার চৌধুরী, প্রফেসর ডা. মোহাম্মদ মহসীন, ডা. গোলাম সারোয়ার ফারুক, ডা. মো: তোজাম্মেল হোসেন জোয়ার্দ্দার, ডা. শেখ ফরিদউদ্দিন আহমেদ, ডা. এ.টি.এম. মঞ্জুর মোর্শেদ, ডা. এস. এম. দিদারুল আলম শাহীন, ডা. উৎপল কুমার চন্দ, ডা. শ. ম. জুলকার নাইম, ডা. মোসা: ডালিয়া আখতার, ডা. শেখ শহীদুর রহমান, ডা. এস. এম. খালিদুজ্জামান, ডা. মো: কুতুব উদ্দীন মল্লিক, ডা. শীতেষ চন্দ্র ব্যানার্জী, ডা. ডলি হালদার, ডা. বিপ্লব বিশ^াস, ডা. পার্থ প্রতিম দেবনাথ, ডা. বাপ্পা রাজ দত্ত, ডা. খালেদ মাহমুদ, ডা. পলাশ কুমার দে, ডা. উপানন্দ্য রায়, ডা. মো: মেহেদী হাসান, ডা. মো: ফিরোজ হাসান, ডা. হিমেল সাহা, ডা. শাহীন আকতার শেখ, ডা. শিমুল চক্রবর্তী, ডা. অনিক দেউড়ি, ডা. মোহাম্মদ হাসান, ডা. শাহেদ মাহমুদ খান, ডা. নাজিমুল ইসলাম লিটন, ডা. মো: রফিকুল ইসলাম, ডা. ফিরোজ আহমেদ, ডা. সাইফুল্লাহ মানসুর, ডা. সাফাত আল দ্বীন ও ডা. সরদার তানভীর আহমেদ সহ কার্যকরী পরিষদের সম্মানিত সকল চিকিৎসক নেতৃবৃন্দ।
জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি :
জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। পরে ফিতা কেটে কর্নারের উদ্বোধন করেন জনতা ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার ও অনুষ্ঠানের বিশেষ অতিথি ছগীর আহমেদ।
জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: হামিদুল হকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো: মিজানুর রহমানসহ সাতক্ষীরা এরিয়া অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সিবিএ নেতৃবৃন্দ। এছাড়াও জেলার সকল শাখা ব্যবস্থাপক ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন। প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম বলেন, আজ আমরা যে যেখানেই আছি, তা সবই বঙ্গবন্ধুর অবদান। বঙ্গবন্ধুর কারনে আমরা স্বাধীন ভূখন্ড পেয়েছি। যে কারনে আজ আমরা এই পর্যায়ে পৌছাতে পেরেছি। আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে।
খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন
খবর বিজ্ঞপ্তি
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে ৫.০০ ঘটিকায় সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চারনেতা ও মহান মুক্তিযুদ্ধ সকল শহীদদের এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের এই দিনে আমরা হারিয়েছিলাম আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় যখন নিশ্চিত, ঠিক তখন পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের আধারে চোখ বেধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। পরাজয় সুনিশ্চিত যেনে বাঙালী জাতিকে মেধা শুন্য করার জন্য এই পৈশাচিক পরিকল্পনা করে যাহাতে বাঙালী জাতি মাথা উচু করে দাঁড়াতে না পারে কিন্তু তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন হয় নি। বাংলাদেশ আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে।
এর পূর্বে ১৪ ডিসেম্বর প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে গল্লামারী বদ্ধভূমির শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলে ও সভায় বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ, মল্লিক নওশের আলী, আব্দুর রহিম খান, আব্দুর রশিদ সিকদার, কিংকর সাহা, জয়নাল আবেদিন, শরীফ মোর্ত্তজা আলী, শেখ মোঃ রজমান, শেখ মঈনুল ইসলাম মোহন, মোঃ বাবুল হোসেন, মোঃ শরিফুল, মোঃ নুর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, মোঃ শাজাহান মল্লিক, মোঃ ইলিয়াস হোসেন সোহেল, ভাষান মোল্লা, সঞ্জয় কর্মকার, আলমগীর মল্লিক, প্রশান্ত কুমার ঘোষ, বায়জিত সরদার, মোঃ আয়নুল, বিপ্লব কুমার রায়, আলী আজগর ডালিম, মোঃ পাপ্পু, মোঃ মারুফ প্রমুখ নেতৃবৃন্দ।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৫ ডিসেম্বর বিকাল ৩.০০ টায় শহীদ হাদিস পার্কে খুলনা সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় খুলনা মহানগর শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানানো হয়।
দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা
মোঃ শামীম হোসেন, বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ই ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি গালিব মাহমুদ পাশা, দাকোপ থানা পুলিশ ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা আঃ কাদের, উপজেলা সমাজসেবা কমকর্তা প্রবীর রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা সুরাইয়া সিদ্দিকা, বীরমুক্তিযোদ্দা মনোজ কুমার রায়, বীরমুক্তিযোদ্দা অহেদ আলী, অধ্যক্ষ অসিম কুমার থান্দার। উপস্থিত ছিল বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, স্কুল কলেজের শিক্ষক গনসহ সাংবাদিক বৃন্দ।
কুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা তাঁদের কর্ম, আদর্শ ও দেশপ্রেমের মাধ্যমে এদেশের মানুষের কাছে চির অম্লান হয়ে থাকবেন। তাঁদের আদর্শ ও আত্মত্যাগ আমাদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সোনার বাংলার স্বপ্নকে বাস্তবায়নে অনুপ্রাণিত করবে। বুদ্ধিজীবীরা যে উদ্দেশ্যে নিয়ে কাজ করে গেছেন আমরা যদি তাঁদের সেই উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করি তাহলে তাঁদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা জানানো হবে”। ১৪ ডিসেম্বর মঙ্গলবার শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনায় তিনি একথা বলেন। সকাল সাড়ে ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দের অংশগ্রহনে আলোচনা সভায় ছাত্র-কল্যাণ এর ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মোঃ গোলাম কাদের, রেজিস্ট্রার (ইনচার্জ) প্রফেসর ড. কাজী আবু বকর মোহাম্মদ মহিউদ্দিন। এসময় শিক্ষকদের মধ্য থেকে আলোচনায় অংশগ্রহণ করেন আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগের প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ আতাউর রহমান ও প্রফেসর ড. সজল কুমার অধিকারী। এছাড়া অন্যান্যের মধ্যে অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন) জি এম মনিরুজ্জামান, ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মোঃ ইমদাদুল হক, মাষ্টাররোল কর্মচারী সমিতির সভাপতি মোঃ শামীম আহমেদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইমরুল ইসলাম আলোচনায় অংশগ্রহণ করেন।
আশাশুনি উপজেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুদ্ধিজীবি দিবসের শুরুতে বড়দল ইউনিয়নের কেয়ারগাতিতে শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও কবরে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।
আশাশুনিতে ৬১ বছর বয়সে দফাদার পদে চাকুরির অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির শ্রীউলা ইউনিয়নে গ্রাম পুলিশ জাল কাগজ তৈরি করে বয়স কমিয়ে দফাদার পদে পুনঃ নিযোগ পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে অভিজিত সেন বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন। লিখিত অভিযোগে প্রকাশ, দফাদারি পদে নিয়োগ প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হয়। সে হিসাবে বাদী অভিজিত ঐ পদে নিয়োগ পেতে দাবীদার। কিন্তু নাকতাড়া গ্রামের ভদ্রকান্ত গাইনের ছেলে শিবুপদ গাইন গ্রাম পুলিশের চাকুরিরত থাকাবস্থায় নিয়ম অনুযায়ী ৬১ বছর বয়সে তার চাকুরি শেষ হয়। তার জাতীয় পরিচয়পত্র ফরম নং ৮৭১০৪৯৩৭৯২১, পিন- ১৯৬০৮৭১০৪৯৯৩৭৯২১, সিরিয়াল- ৪৪৫। জন্ম তাং- ১৭/০৩/১৯৬০, ভোটার নং- ৮৭০৮৫২৯৩৭৯২১, জাতীয় পরিচয়পত্র নং- ১৯২৫০৯৪৭৭১। তিনি এসএসসি পাশ করেন ১৯৭৬ সালে। কিন্তু তিনি জাল কাগজপত্র তৈরি করে বয়স কমিয়ে ১৯৬৮ সালে জন্ম দেখিয়ে সীল স্বাক্ষর জাল করে কম্পিউটারে অষ্টম শ্রেণি পাশের প্রত্যয়নপত্র তৈরি করেছেন। এমনকি ভূয়া আইডি কার্ডে পিতার নামের উপাধিও পরিবর্তন করা হয়েছে। ২০২০ সালের নভেম্বরে আবেদন গ্রহন করা হয় এবং ৬/১/২১ তাং দফাদার পদে নিয়োগ দেওয়া হয়। তার বর্তমান বয়স ৬১ বছর ৯ মাস।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতিকার প্রার্থনার আবেদন করা হলে গত ২৪ নভেম্বর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব অর্পণ করা হয়।
আনসার ভিডিপি কর্মকর্তা সাংবাদিকদের জানান, তিনি আবেদনের কপি ইউএনও মহোদয়ের কাছ থেকে পেয়েছেন, কোন নির্দেশনা ছিলনা, এখন ভোটের জন্য ব্যস্ত থাকায়, ভোটের পরপরই ইউএনও মহোদয়ের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বাগেরহাটে বিএনপি নেতা ড. ফরিদুল ইসলামের বিরুদ্ধে মামলায় নেতাকর্মীদের ক্ষোভ
স্টাফ রিপোর্টার (রামপাল)
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের বিরুদ্ধে একটা হয়রানিমুলক মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় রামপাল ও মোংলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা হতবাক হয়েছেন। তারা এমন হয়রানিমূলক মামলার ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও এর পিছনের কুশীলবদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন। তারা আরও জানান, ডক্টর ফরিদ মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। রামপাল মোংলা তথা বাগেরহাটের মানুষের সেবা করে ইতিমধ্যে মানুষের মন জয় করে হৃদয়ে স্থান করে নিয়েছেন। এটা একটি মহল সহ্য করতে পারছে না। তারা মিথ্যা ও মানহানিকর মামলা প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, ফকির শাহাদাৎ হোসেন, শেখ আব্দুল্যা আজমী, ইজারাদার মহসিন হোসেন, মল্লিক দেলোয়ার হোসেন, সরদার মাহাফুজুর রহমান চিক, শেখ মোতাহার আলী, মাষ্টার মুজিবর রহমান জোয়ার্দার, আমিনুল ইসলাম কুটি, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, ছাত্রদলের আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হুসাইন বাদল, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, যুগ্ম আহবায়ক তরফদার মোতালেব হোসেন প্রমুখ। #
রামপালে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন
স্টাফ রিপোর্টার (রামপাল)
রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার ডাকরা বধ্যভূমির শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ অর্পণ করা হয়েছে। সকাল ৯ টায় বধ্যভূমি চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ও বাগেরহাট জেলা ডেপুটি কমান্ডার শেখ আ. জলিল, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা অতীন্দ্রিয় নাথ হালদার দুলাল, শিক্ষক শিশির কুমার বিশ্বাস, প্রফুল্ল চন্দ্র রায়, পেড়িখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার দেলোয়ার হোসেন প্রমুখ।
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের ডাকবাংলো ঘাটের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্থরের মানুষ। প্রথমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে বাগেরহাট জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবক লীগ, বাগেরহাট ফাউন্ডেশন ও প্রেসক্লাব। ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের গার্ড অব অনার ও শহীদদের আতœার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এর আগে সকাল সাড়ে সাতটায় শহরের রেলরোডের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুবিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহাদ হায়দার, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশানসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
বাগেরহাটে সন্তানের গলায় চুরি ধরে মাকে ধর্ষণ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের সদরের বাদেকাড়াপাড়া গ্রামে চুরি করতে এসে ৩ বছরের শিশু সন্তানের গলায় ছুরি ধরে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার রাত আড়াইটার দিকে ওই গৃহবধূকে ধর্ষণের পর লুটে নেয়া হয়েছে নগদ টাকাসহ স্বর্ণালংকার। এঘটনায় জড়িত সন্দেহে সজল মল্লিক (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। ওই গৃহবধুকে ডাক্তরী পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
গৃহবধুর স্বামী বলেন, আমি একটি ব্যাংকে নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করি। ঘটনার দিন রাতে আমার নাইট ডিউটি ছিলো। এই সুযোগে আমার বাড়ীতে এমন একটা ঘটনা ঘটে গেলো। আমার ৩ বছরের শিশু সন্তানের গলায় ছুরি ধরে পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে। সজল আমার আপন চাচাতো ভাই। তাদের সাথে জায়গা-জমি নিয়ে আমাদের বিরোধ আছে। রাতে ওই চোর (রুবেল) সজলের ঘরেই ছিলো। ওরা জানতো আজ আমি বাড়ীতে নেই। এই সুযোগে তারা এ কাজ করেছে। আমি ওদের ফাঁসি চাই।
নির্যাতিতা ওই নারী বলেন, সিটকানি খুলে রুবেল মল্লিøক ঘরে প্রবেশ করে আমার মেয়েকে হত্যার ভয় দেখিয়ে আমাকে ধর্ষণ করে। এসময় রুবেল বাইরে লোকজনের আনাগোনা টের পেলে, রুবেল বলে সজল বাইরে আছে। সজলই আমাকে নিয়ে আসছে। ধর্ষণ শেষে রুবেল ঘরে থাকা নগদ ৪৭ হাজার টাকা, টাকা, দুই জোড়া স্বর্নের কানের দুল ও একটি স্বর্ণের চেন লুটে নেয় রুবেল। আমি এর সঠিক বিচার চাই।
বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান বলেন, ওই গৃহবধুর স্বামী একটি ব্যাংকের এটিএম বুথের গার্ড হিসাবে কর্মরত রয়েছে। ঘটনার দিন সোমবার রাতে নাইট ডিউটি থাকায় তিনি বাড়ীতে ছিলেন না। এসময় বাড়ীতে তার স্ত্রী তিন বছরের শিশু সন্তান ছিলো। রাত আড়াইটার দিকে চোরেরা পিছনের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ৩ বছরের শিশু সন্তানের গলায় ছুরি ধরে সন্তান হত্যার হুমকি দিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে। চোরেরা ওই বাড়ী থেকে স্বর্ণালংকারসহ নগদ ৪৭ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ওই গৃহবধু। এঘটনায় জড়িত সন্দেহে সজল মল্লিক (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলচ্ছে।
বাগেরহাটে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট শহরের দশানী এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে সুমন হাওলাদার (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানী সার্কিট হাউসের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত সুমন বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকার বাসিন্দা সিদ্দিক হাওলাদারের ছেলে। সে বাগেরহাট বিকাশ অফিসে সুপার ভাইজার পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষ দর্শিরা বলেন, মেগনিতলা এলাকা দিয়ে মটরসাইকেল চালিয়ে বাগেরহাট শহরের দিকে যাচ্ছিলেন সুমন। দশানী সার্কিট হাউজের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস সুমনকে চাপা দিলে চাকার নিচে পরে যান। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সুমন এর মৃত্যু হয়।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে, এম আজিজুল ইসলাম বলেন, রাতে দশানী এলাকায় সড়ক র্দূঘটনায় সুমন হাওলাদার নামের এক জনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের ডাকবাংলো ঘাটের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্থরের মানুষ। প্রথমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে বাগেরহাট জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবক লীগ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, বাগেরহাট ফাউন্ডেশন ও প্রেসক্লাব। ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের গার্ড অব অনার ও শহীদদের আতœার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
বাগেরহাটে কোডেকের উদ্দোগে কম্বল ও বাই-সাইকেল বিতরন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে দুঃস্থ্য ও শীতার্তদের মাঝে কম্বল ও দরিদ্র মেধাবী ছাত্রদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে চিতলমারী কোডেক শাখা কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোডেক-মাইক্রোফাইন্যান্স পরিচালক (অপারেশন) মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা। এ সময় সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার মন্ডল, কোডেক-মাইক্রোফাইন্যান্সের উপ-সহকারী পরিচালক মোঃ আলাউদ্দিন, কোডেক –বাগেরহাট জোনের সিনিয়র জোনাল ব্যবস্থাপক শেখ হাসানুর রহমানসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এ সময় দরিদ্র পরিবারের ৮০ জনকে কম্বল এবং দরিদ্র মেধাবী ২০ জন ছাত্রের মাঝে ২০ টি বাই-সাইেকেল বিতরণ করা হয়। এ অর্থ বছরে কোডেক বাগেরহাট অঞ্চলের আওতায় দুঃস্থ্য ও শীতার্ত পরিবারকে বিভিন্ন আয়োজনের মাধ্যমে এ পর্যন্ত ১২৫০ টি কম্বল বিতরন করে।
অনুষ্ঠানে বক্তারা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে হতদরিদ্র, অসহায়, দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্দোগকে স্বাগত জানান এবং অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগী সদস্যরা কোডেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দিঘলিয়ায় কবি কৃষ্ণচন্দ্র মজুমদার স্বরনে দিনব্যাপী পিঠা উৎসব
দিঘলিয়া প্রতিনিধি
গতকাল দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের আড়ুয়া উদয়ন মাধ্যমিক বিদ্যাপিঠের মাঠে কবি কৃষ্ণচন্দ্র ব্লাড ব্যাংক কতৃক পিঠা মেলার আয়োজন করা হয়, বিকাল ৩ টায় অনুষ্ঠিত পিঠা মেলায় বারাকপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গাজী জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এর সহ ধর্মিণী, এনভয় গ্রুপের পরিচালক ও সমাজ সেবক মিসেস সারমিন সালাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, সেনহাটী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, গাজীরহাট ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম ঠান্ডু,খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা মহিলা লীগের সভাপতি মোসাম্মাদ সামসুন নাহার, বারাকপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি গাজী আব্দুর রউফ, সাধারন সম্পাদক চৌধুরী ওয়াদুদ হোসেন, এমপি মহোদয় এর চিপ কোয়ার্ডিনেটর নোমান ওসমানী রিচি,সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার মোঃ সামসুল আলম বাবু, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইউএনডিপি বর্তমান সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগী হিসেবে কাজ করছে: মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দাতা সংস্থা ইউএনডিপি বর্তমান সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগী হিসেবে কাজ করছে। পাশাপাশি দেশের অঞ্চল ভিত্তিক জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা চিহ্নিতকরণ এবং শহরসমূহের বিদ্যমান সমস্যা সমাধানেও সংস্থাটি অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা প্রদান করে যাচ্ছে।
সিটি মেয়র মঙ্গলবার দুপুরে নগরীর হোটেল সিটি ইন্-এ ‘‘এসডিজিস লোকালাইজেশন ইন দা সিটি কনটেক্সট স্টেকহোল্ডারস ওরিয়েন্টেশন এন্ড কনসালটেশন’’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সুন্দরবন এরিয়াবেজড ইনিশিয়েটিভস প্রোগ্রামের আওতায় খুলনা সিটি কর্পোরেশন এ কর্মশালার আয়োজন করে। ইউএনডিপি’র সুন্দরবন অঞ্চল ভিত্তিক প্রোগ্রামের আওতায় প্রকল্পভুক্ত উপজেলাসমূহে এবং সিটি কর্পোরেশন পর্যায়ে সরকারের সাথে যে সকল কর্মসূচি বাস্তবায়ন করছে, তা স্টেকহোল্ডারদের সামনে তুলে ধরার পাশাপাশি পানি ও স্যানিটেশন, কৃষি/মৎস্য/প্রাণিসম্পদ, আবাসন ও অবকাঠামো, নারীর কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, সমাধান ও টার্গেট অর্জনে সিটি কর্পোরেশন পর্যায়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
সিটি মেয়র সময়োপযোগী এ উদ্যেগকে স্বাগত জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশের দক্ষিণাঞ্চল সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। সরকার ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক পরিমন্ডলে বিষয়গুলি যথাযথ গুরুত্ব সহকারে তুলে ধরছে। সরকারের পাশাপশি জাতিসংঘসহ আন্তর্জাতিক দাতা সংস্থাসমূহ এগিয়ে আসলে সমূহ ঝূঁকি মোকাবেলা করা সহজ হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি প্রকল্পের সার্বিক কার্যক্রম বাস্তবায়নে সম্ভব সব ধরণের সহযোগিতা করা হবে বলে আশ্বস্থ করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হক-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না, স্থানীয় সরকার-খুলনার বিভাগীয় পরিচালক মোঃ গিয়াস উদ্দিন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সিটি লিয়াজো কোঅর্ডিনেটর এসএম আব্দুল্লাহ আল মাসুম। ইউএনডিপি’র সুন্দরবন এরিয়াবেজড প্রোগ্রামের সংক্ষিপ্ত কার্যক্রম উপস্থাপন করেন রিজিওনাল প্রোজেক্ট ম্যানেজার অশোক কুমার দাশ, এসডিজি লোকালাইজেশনের টার্গেট ও অগ্রগতি সূচক উপস্থাপন করেন ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন অফিসার পালাশ কান্তি হালদার। ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, ইউএনডিপি’র প্রতিনিধি, কেসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, নগরীতে কর্মরত বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধি, সিডিসি নেতৃবৃন্দ ও সামাজিক নেতৃবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
শহিদ বুদ্ধিজীবী হত্যা দিবস স্মরনে কয়রা উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলকার ১৪ ই ডিসেম্বর সকাল ১০ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পন করে বিনম্্র শ্রদ্ধা ও ভালবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্বরণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেচ্ছাসেবকলীগ নেতা ইমদাদুল হক টিটুর সঞ্চালনায় উপজেলা আওয়ামীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাস্টার কফিল উদ্দীন, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন ও বাবু খগেন্দ্রনাথ মন্ডল, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক সুজিৎ রায়, সংস্কৃতি সম্পাদক ও কৃষলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, কয়রা ইউনিয়ন সভাপতি জিয়াদ আলী গাইন, উত্তরবেদকাশি সভাপতি ও চেয়ারম্যান নুরুল ইসলাম কোম্পানি, বাগালী ইউনিয়ন সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আঃ সামাদ গাজী, মহারাজপুর ইউনিয়ন সভাপতি দেবদাস মন্ডল, সাধারণ সম্পাদক খায়রুল আলম, দক্ষিণ বেদকাশি ইউনিয়ন সাধারণ সম্পাদক সমরেস মন্ডল, যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, এ্যাডঃ আরাফাত হোসেন, মেসবাহ উদ্দীন মাসুম, লুৎফর রহমান, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কৃষলীগ সদস্য সচিব শাহিনুর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা রোকনুজ্জামান কাজল, রকিব, আকতারুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, ছাত্রলীগ নেতা যোবায়ের রহমান, বিল্লু, রিজভী সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অপরদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ানিমেষ বিশ^াসের সভাপতিত্বে অনুরুপ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপি, নারীসহ আহত – ৫
স্টাফ রিপোর্টার (রামপাল)।।
বাগেরহাটের রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের আঘাতে একই পরিবারের আশি বছরের বৃদ্ধাসহ ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার রাজনগর ইউনিয়নের চকগোনা গ্রামের আশুতোষ অধিকারী (৮০), এবং তার ছেলে গৌরাঙ্গ অধিকারী (৫৪), বিশ্ব অধিকারী (৪৮), শিখর অধিকারী (৩৫) ও বিশ্ব এর স্ত্রী লক্ষী রাণী অধিকারী (৩৪)। আহতদের মধ্যে তিনজন উপজেলা স্বাস্থ্যকমপ্রেক্সে হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি দুজন শিখর ও লক্ষী রাণীকে স্থানীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানাগেছে, গত ১২ ডিসেম্বর ইজিবাইক চালক পঙ্কজ শিকদারকে গৌরাঙ্গ অধিকারী ৪০ টাকা দিয়ে ডিপটিউবল থেকে খাওয়ার পানি নিয়ে আসতে বলেন। এরপর দীর্ঘ সময়ধরে ইজিবাইক চালক পঙ্কজ শিকদার পানি না নিয়ে আসাতে বিপাকে পড়েন আশুতোষরা। আনুমানিক রাত ১০ টায় হটাৎ চকগোনা গোড়াখালের স্থানীয় অম্বরিষ সরকারের টি –স্টোরের সামনে দেখা হলে পানি না নিয়ে আসার বিষয়টি জানতে চান গৌরাঙ্গ। এসময় কথা কাটাকাটির একপর্যায় ইজিবাইক চালক আচমকা গৌরাঙ্গ অধিকারীকে ডান চোখের নিচে ঘুষি মারেন। এতে সে মারাত্মক জখম হন এবং সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত জনতা গৌরাঙ্গকে সুস্থ করার চেষ্টা করেন। ততক্ষণ পঙ্কজ পালিয়ে বাড়িতে চলে যায়। মারামারির ঘটনাটি জানতে পেরে পঙ্কজ শিকদারের বাড়ি যান আশুতোষ ও তার ছেলে বিশ্ব, শিখর ও লক্ষী রাণী বিষয়টি জানতে। এসম উত্তেজিত হয়ে দ্বিতীয় দফায় রাত ১১ টার দিকে সংঘবদ্ধভাবে আবারও তাদের উপর এলোপাথাড়ি হামলা চালায় পঙ্কজ শিকদার, তাপস দিকদার, দিবাশিষ শিকদার, মহানন্দ শিকদার ও নিক্সন শিকদার। এসময় তাদের ডাক চিৎকারে লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে তাদে উন্নত চিকিৎসার জন্য আশুতোষ, গৌরাঙ্গ ও বিশ্বকে উপজেলা স্বাস্থ্যকমপ্রেক্সে ভর্তি করা হয়। আর বাকি দুজন শিখর ও লক্ষীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতালে ভর্তি আশুতোষ জানান, আমাদের অন্যায়ভাবে মেরেছে। এর সুষ্ঠু বিচার চাই। আমাদেরকে মামলা ও সাংবাদিককে বিষয়টি জানালে বিভিন্ন ক্ষতি করবে বলেও হুমকি দিচ্ছে। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
এবিষয় অভিযুক্ত পঙ্কজ শিকদার বলেন, আমার ইজিবাইকে চার্জ ছিলোনা তাই সময়মত তাদের জল দিতে পারিনি। রাতে গোড়াখয়লে গৌরাঙ্গর সাথে দেখা হলে সকালে জল দেওয়ার কথা বলি। কিন্তু সে ক্ষিপ্ত হয়ে আমাকে বিশ্রী ভাষায় গালাগালি করেন। মারামারি নয় ধাক্কাধাক্কি হয়েছে। হয়তো সেসময় চোখে আঘাত লাগতে পারে। বরং তারাই আমাকে মেরেছেন।
এবিষয়ে স্থানীয় ৮ নং ইউপি সদস্য উৎপল রায় জানান, ঘটনাটি আমি শুনেছি তবে এধরনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট কাম্য নয়। আমি আশুতোষদের দেখতে হাসপাতালে গিয়েছিলাম। লোকমুখে শুনেছি উভয় পক্ষই পারপিট করেছেন।
কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের যাত্রাপুর জিকেবিএপি এডিপি’র কার্যক্রম পরিদর্শন
খবর বিজ্ঞপ্তি
কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস,এম, অজিয়র রহমান গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ) এর কার্যক্রম পরিদর্শন করেন। তিনি মঙ্গলবার সকাল ১০টায় বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মশিদপুর গ্রামের কৃষক মো. গোলাম মোস্তফা, মো: মিজানুর রহমান ও মো. আতিয়ার শেখের জমিতে চলমান গবেষণা প্লট পরিদর্শন করেন।
এসময় প্রকল্পর পরিচালক অমরেন্দ্রনাথ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট জেলার উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান ও বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা উপস্থিত ছিলেন। যুগ্ম সচিব এস,এম, অজিয়র রহমান মাঠ পর্যায়ে সুষম সার ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে সুষম সার ব্যবহারের প্রযুক্তি মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে আহবান করেন। তিনি এসআরডিআই প্রকল্পের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
মেট্রোপলিটন স্টেশনারী ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফশীল ঘোষনা: ১৫জানুয়ারি নির্বাচন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মেট্রোপলিটন স্টেশনারী ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়েছে। সোমবার দুপুরে ত্রি-বার্ষিক নির্বাচনী তপশীল ঘোষনা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ¦ শেখ গুলজার আহম্মাদ এই তফশীল ঘোষনা করেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলহাজ¦ অধ্যাপক শেখ মো. আযম, আলহাজ¦ এস এম ওবায়দুল্লাহ ও আলহাজ¦ মো. ইদ্রিস মোল্যা উপস্থিত ছিলেন।
তফশীল অনুযায়ী আগামী ১৫জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৯ডিসেম্বর সংশোধিত ভোটার তালিকা প্রকাশ, ২২ডিসেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৩ডিসেম্বর মনোনয়ন পত্র বিলি, ২৬ডিসেম্বর মনোনয়ন পত্র জমা, ২৮ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ২৯ডিসেম্বর বেলা ১১টায় প্রতীক বরাদ্দ। ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শিরোমনিতে মৎসজীবীলীগের আলোচনা সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমনিতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় শিরোমনি আওয়ামীলীগ কার্যালয়ে খানজাহান আলী থানা মৎসজীবীলীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ মোঃ আজাদের সভাপতিত্বে ও আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান ও খানজাহান আলী থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শেখ মনিরুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম. রেজওয়ান আলী । শেখ আসলাম হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন মোঃ সেলিম গাজী, মেখ গিয়াস উদ্দীন, জাহিদুর রহমান টিটো, মীর সেলি, মাহাবুবুর রহমান পলাশ ।
ইসলামী আন্দোলনের মহাসচিবের সাথে খুলনার নেতৃবৃন্দের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদ এর সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরী নেতৃবৃন্দ।
মঙ্গলবার(১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় পাওয়ার হাউস মোড়স্থ আইএবি মিলনায়তনে এক মতবিনিময় সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারি মুফতি মাওলানা ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা দ্বীন ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমিরুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সহ প্রচার সম্পাদক গাজী ফেরদৌস সুমন, সহ-অর্থ সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা সাইখুল ইসলাম বিন হাসান, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জি এম কিবরিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি নেতৃবৃন্দকে বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী সরকার ইসলামী আন্দোলনের প্রার্থী দের সাথে যে আচরণ করছে তা কখনোই কাম্য নয় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে সর্বশক্তি দিয়ে এর মোকাবেলা করতে হবে, মানুষের ভোটাধিকার তাদের ফিরিয়ে দিতে হবে।
শহীদ বুদ্ধিজীবি দিবসে রামপালের ডাকরা বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে বাগেরহাটের রামপালে ডাকরা বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। এ সময় এক এক করে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামছুউদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় স্থানীয় প্রশাসন, রাজনীতিক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় বিএনপির শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
ডুমুরিয়া প্র্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা বিএনপির আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। সভায় বক্তব্যদেন ১ম যুগ্ন আহবায়ক শেখ সরোয়ার হোসেন,যুগ্ন আহবায়ক শেখ শাহিনুর রহমান,বিএনপি নেতা আহমদ আলী ফকির,শেখ মাহাবুর রহমান,খান শফিকুল ইসলাম,মোল্যা মশিউর রহমান,মাষ্টার সেলিম হালদার,শেখ আঃ গফ্ফার,পারভেজ গাজী,শেখ রফিকুল ইসলাম,জাহাতাপ গাজী,সরোয়ার হোসেন,জোনাবালী ঢালী,নজরুল হালদার,শফিকুল জোয়াদ্দার,কামাল শেখ, হাবিবুর খান,আঃ আজিজ,আমজাদ হোসেন,আসাবুর রহমান হবি,মোল্যা আবরার হোসেন,আনিচুর রহমান,রিপন হালদার,আমিনুর রহমান,বাবু পাড়,আলী রসুল,,আঃ গফুর,রফিকুল ইসলাম,নিখিল দাস,আঃ হালিম,মকবুল শেখ,মনিরুল ইসলাম,রফিকুল বাওয়ালী,রিয়াজুল ইসলাম,এমডি সোহাগ,মেহরাব হাসান,রানা গাজী প্রমুখ।দোয়া পরিচালনা করেন হাফেজ মাঃ মতিউর রহমান।
ডুমুরিয়ায় সুদমুক্ত ক্ষুদ্র্ঋণ জাগরণী সপ্তাহ‘র উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সুদমুক্ত ক্ষুদ্র্ঋণ জাগরণী সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে (১৪-২১ ডিসেম্বর) সুদমুক্ত ক্ষুদ্র্ঋণ জাগরণী সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ।বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান প্রবর্তিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমকে গতিশীল ও কাঙ্খিত লক্ষমাত্রা অর্জনের লক্ষে আয়োজিত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস বলেন ডুমুরিয়ায় ৬৫টি কর্মদলের মাঝে ২৫‘লক্ষ টাকা ঋণ বিতরনের লক্ষমাত্রা নিধারন করা হয়েছে।তারই অংশ হিসেবে গতকাল ৫০জনের মাঝে ৮‘লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ,প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান,পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ কুমার দাস,সহকারী সমাজসেবা কর্মকর্তা এমএম কলিমুদ্দিন,সোনালী রানী,লাবনী কুন্ডু প্রমূখ।
সাতক্ষীরায় শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাতক্ষীরায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও আনছার ব্যাটেলিয়ন পৃথক পৃথক ভাবে শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পন করেন। এ সময় বাংলাদেশকে মেধা শূন্য করতে পাকিস্তানী হানাদার বাহিনী রাজাকার আল-বদর আল-শামসদের হাতে নির্মম ভাবে নিহত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং অঙ্গীকার করা হয় শহীদদের চেতনা বুকে ধারন করে আগামি দিনে সোনার বাংলা গড়ার।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার মন্ত্রানালয়ের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা বি.এম আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন প্রমুখ।
কাটাখালী বাসস্ট্যান্ডে পাবলিক বাথরুম নির্মাণ কাজের উদ্ভোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ডের জনবহুল ও গুরুত্বপূর্ণ চৌরাস্তা মোড়ে ৬লক্ষ টাকা ব্যায়ে পাবলিক বাথরুম নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মাসুম মার্কেট সংলগ্ন সরকারী জায়গায় উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই পাবলিক বাথরুম নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা ইঞ্জিনিয়ার এমএ বকর, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সাগর সৈকত, ইউজিডিপি এর উপজেলা ইউডিএফ নুর জাহান খাতুন, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি মোঃ আছাবুর রহমান ও মেসার্স আমীন এন্ড কোঃ এর পরিচালক আছাপুর রহমান সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকা এর যৌথ অর্থায়নে উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ডে ৬লক্ষ টাকা ব্যায়ে ১টি এবং ফকিরহাট বাজার সংলগ্ন গুরুত্বপূর্ণ ১টি স্থানে ৬লক্ষ টাকা ব্যায়ে আরো ১টিসহ মোট ১২লক্ষ টাকা ব্যায়ে দুইটি পাবলিক বাথরুম নির্মাণ করা হচ্ছে। এই পাবলিক বাথরুম নির্মাণ করার ফলে শতশত পথচারী ও যাত্রী সাধারন উপকৃত হবেন।
ফকিরহাটে বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে চেঞ্জরুমের উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের বয়ঃসন্ধিকালীন চেঞ্জরুমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন (এনডিসি)। সোমবার দুপুর ১টায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাফিজ আল আসাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, শেখ হেলাল উদ্দীন এমপির একান্ত সহকারি ফিরোজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক শেখ আ: খালেক, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসএমসির সভাপতি বাবলু আঁশ। এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ শেখ সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী সহ ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি গিলাতলার আঃ রহমান
খানজাহান আলী থানা প্রতিনিধি
স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলনা আঃ রহমান । তিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরী বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাগনদেরকে সাহায্য ও সহযোগিতা করেছিলেন। দীর্ঘ ৯ মাস যুদ্ধ চলাকালিন সময় বিভিন্ন জায়গায় তিনি সাহায্য সহযোগি হিসেবে কাজ করেছেন। আপনজনদের কথা ভুলেগিয়ে দেশকে শক্র মুক্ত করতে জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধের শেষ মূহর্ত পর্যন্ত সক্রিয়ভাবে তিনি যুক্ত ছিলেন । দেশ প্রেমিক আঃ রহমান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সহযোগীতা করলেও আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। এখনও তিনি আশায় বুক বেঁধে আছেন তার কর্মকান্ডের স্বীকৃতি স¦রুপ স্বাধীনতার পক্ষের সরকার তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রদান করবেন। জানাগেছে, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের পর খুলনার ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের গিলাতলা গ্রামের মৃত শেখ রইজ উদ্দীনের পুত্র শেখ আঃ রহমান দেশকে শক্র মুক্ত করতে শিরোমনি ,বাদামতলা , গিলাতলা এলাকায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কারীদের বিভিন্নভাবে সহযোগিতা করেন । বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খানজাহান আলী থানার ৩৫ নং ওয়ার্ড কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিনা আলাউদ্দিন বলেন আঃ রহমান ১৯৭১ সালে মহান স্বাধীণতার যুদ্ধের শেষ মুহর্ত পর্যন্ত তিনি জীবন বাজি রেখে বীরমুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। আঃ রহমান ও তার পরিবারের দাবী মৃত্যুর আগে হলেও যেন সরকার তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রদান করেন। ইতো মধ্যেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। সামাদ নিজেকে বীর মুক্তিযোদ্ধা সহযোগি দাবী করে সাংবাদিকদের সামনে দুঃখ প্রকাশ করে বলেন, তিনি মুক্তিযুদ্ধ সহযোগিতা করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে উপহার দিয়েছেন। অথচ স্বাধীন এই বাংলাদেশে তিনি মুক্তিযোদ্ধের স্বীকৃতি পেলনা আজও।
শিরোমনিতে সমাজসেবক মোহাম্মদ আলীর ইন্তেকাল
খানজাহান আলী থানা প্রতিনিধি
শিরোমণি পূর্বপাড়ার বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক খন্দকার মোহাম্মদ আলী কিডনির সমস্যা জনিত কারণে ১৩ ডিসেম্বর সোমবার বিকাল ৫টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারতবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৪ ডিসেম্বর মঙ্গলবার যোহর বাদ শিরোমনি পূর্বপাড়া আল আকসা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন ,আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, নুর ইসলাম বন্দ, কাজী মনোয়ার হোসেন,খান সৈয়দ আলী,খন্দকার আব্দুস সহিদ, খান নাসির উদ্দিন, এম হুমায়ুন কবীর, শেখ বদর উদ্দীন, মোঃ খবির উদ্দিন, কাজী হুমায়ুন কবীর, খ.ম লিয়াকত আলী, কাজী আজাদুর রহমান হীরোক, কাজী মইনুল কবীর, শেখ শাহিন রহমান, খন্দকার মুক্ত আহমেদ, মাও. গোলাম সারোয়ার, মোঃ আফজাল হোসেন, বেগ মোঃ তামজিদুর রহমান, খন্দকার জাহিদুর রহমান, এ্যাড. খন্দকার তারিক হাসান, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, খান শিমুল হাসান, খন্দকার আশিকুল ইসলাম জুয়েল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ফুফাতো ভাই মোঃ নজরুল ইসলাম।
বিজয় দিবস উপলক্ষে আটরায় ৩ দিন ব্যাপী বিজয় উৎসব , সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন
খানজাহান আলী থানা প্রতিনিধি
ৎমহান বিজয় দিবস ও বুদ্ধিজীবি দিবস উপলক্ষে ৪ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে ৩ দিন ব্যাপী বিজয় উৎসব , র্যালী, আলোচনা সভা, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ভোধন অনুষ্ঠান ১৪ ডিসেম্ভর মঙ্গলবার সকাল ১০ টায় আটরা শ্রিনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় । অনুষ্টানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন । খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসির) পক্ষে সেকেন্ড অফিসার এস আই শতদল । অনুষ্ঠানের ১ম দিনে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে এক আলোচনা সভা আলহাজ¦ শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন আটরা শ্রিনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসেন বিশ^াস । বক্তব্য রাখেন গাজী সালাউদ্দিন, রিপন খান, এস ,এম, আবু সাইদ, ফকির কওছার আলী, সৈয়দ শুকুর আলী, আলহাজ¦ আঃ মালেক খান, গাজী আব্বাসউদ্দীন, শেখ রজব আলী, এফতেখার আলম মিঠু, শেখ আলতাফ হোসেন, শেখ আকরাম হোসেন, মাহমুদ হাসান, গাজী গিয়াসউদ্দীন , সরদার মফিজ, শেখ নিজামউদ্দিন, সৈয়দ মঞ্জুর আলম, রোমান ফকির , শেখ শরিফুল ইসলাম, ফরহাদ বেগ, হারুনুর রশিদ মুন্সি, সৈয়দ জসিম উদ্দিন, সৈয়দ আজগার আলী, খান আঃ হালিম, পলাশ আহম্মেদ, বেগ নাজিম উদ্দিন, মোঃ রাজিব হোসেন, সৈয়দ কেসমত হোসেন, সৈয়দ দাউদ আলী প্রমুখ । আলোচনা শেষে এক শোক র্যাালী আটরা শ্রিনাথ স্কুল মাঠ খেকে বের হয়ে খুলনা যশোর মহাসড়কের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয় । সন্ধায় মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
পথেরবাজারে ব্যবসায়ি ও যুবলীগ নেতাকে প্রাননাশের হুমকি চাঁদা দাবি থানায় অভিযোগ
খানজাহান আলী থানা প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন পথের বাজারে ব্যাবসায়ি মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ, ও পথের বাজার বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা ইকতিয়ার হোসেন মওলাকে প্রাননাশের হুমকি দিয়ে ১ লক্ষ টাকা চাদা দাবি করা হয়েছে । এ ঘটনায় ভুক্তভোগি শাহাবুদ্দিন আহম্মেদ খানজাহান আলী থানায় গত ১১ ডিসেম্ভর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায় পথেরবাজারস্থ মশিয়ালী মৌজার জে এল-১৯ এর খতিয়ান নং-৩৭৭/৬, দাগ নং-৪৮ এর ০.২৫ শতক জমি ২০০৭ সালে খরিদ করেন। গত ১১/১২/২০২১ ইং তারিখে সকাল ১১ টার সময় ভুক্তভোগি জায়গার ভিতর সিমানা প্রাচীর নির্মাণ করার জন্য গেলে দামোদার গ্রামের মৃত হাসেন আলীর পুত্র আসলাম ভুইয়া ও তার পুত্র জোবায়ের ভুইয়া , এবং মশিয়ালী গাবতলা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি মকবুল শেখের পুত্র মহাসিন ওরফে কালা মহাসিন বাধা প্রদান করেন । এ সময় মহাসিন ও জোবায়ের নগদ ১ লক্ষ টাকা চাদা দাবি করে ও এ ঘটনা কাউকে বললে প্রানে শেষ করে দিবে বলে হুমকি দেয় । খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস জানান এ ব্যাপারে ভুক্তভোগি শাহাবুদ্দিন লিখিত অভিযোগ দিয়েছেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।
পাইকগাছায় হোটেল মালিকের স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে আরেক হোটেল মালিক
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় পৌর সদরে এক হোটেল মালিকের স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে আরেক হোটেল মালিক। ঘটনাটি পৌরসদরের হাবিব হোটেলের সামনে। আহতকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগে জানাগেছে, মঙ্গলবার দুপুরে হাবিব হোটেলের একটি ভ্যান ব্যাবসায় ক্ষতিগ্রস্থ করার জন্য অন্যরকম হোটেলের সামনে রাখে। প্রতিনিয়ত ভ্যান সরাতে বলা হয়। মঙ্গলবার দুপুরে অন্যরকম হোটেলের মালিক গফুর গাজী ভ্যান সরাতে বলেন। এ সময় কথা কাটা কাটির এক পর্যয় হাবি হোটেলের মালিক হাবিব ও তার লোকজন গফুর গাজীকে পিটাতে শুরু করে। এ সময় তার স্ত্রী শাহিদা বিবি(৫০)ঠেকাতে গেলে হাবিব ও তার লোকজন শহিদা বিবির মাথায় লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। পার্শবর্তি লোকজন তাকে তাৎক্ষনিক পাইকগাছা হাস পাতালে ভতি করে। এ ঘটনায় গফুর গাজী বাদী হয়ে হাবিব হোটেলের মালিক হবিবের নামে থানায অভিযোগ করেছে। এ বিষয হাবিব জানিয়েছেন প্রতিদিন আমার লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমাদের লোকজনকে তারা পিটিয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
পাইকগাছায় যথাযত মর্যদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় যথাযত মর্যদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি সহ সামাজিক সংগঠন আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে। মঙ্গলবার সকালে কপিলমুনির মুক্তিযোদ্ধা সৃতি স্থম্ভে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ দিকে আওয়ামী লীগ দলীয় কার্যলয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবল মন্টু সভাপতিত্বে ও আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, শেখ কামরুল হাসান টিপু, সমিরণ কুমার সাধু, বিজন বিহারী সরকার, জি এম ইকরামুল ইসলাম সহ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। পাইকগাছা উপজেলা, পৌর বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল পালন করেছে। সকাল ১০.৩০ মিনিটে বিএনপি’র প্রধান কার্যালয়ে পৌর আহবায়ক এ্যাডঃ জি,এম আব্দুস সাত্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোড়ল শাহাদাত হোসেন ডাবলু, সাবেক চেয়ারম্যান এস,এম, এনামুল হক, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক এস,এম, ইনদাদুল হক, তুষার কান্তি মন্ডল, কামাল আহমেদ সেলিম নেওয়াজ। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরদার মনিরুজ্জামান, শেখ হাবিব, নাজির আহমেদ, প্রভাষক আবু সালেহে ইকবাল, আছাদুজ্জামান খোকন, যুবনেতা আবুল হোসেন, জিয়া উদ্দীন নায়েব, শেখ আব্দুল গফুর, এস,এম টুকু, মেছের আলী সানা, সরদার ফারুক আহমেদ, হাবিবুর রহমান গাজী, ওবায়দুর রহমান ঢালী, আবু হানিফ, এ্যাডঃ ইকরামুল, জি,এম, সাবিরি, মোস্তাকিম গাজী, কাজী সিরাজ।
খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পূর্বলগ্নে ঘাতক হানাদারদের হাতে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধায় স্মরণ ও তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বিএনপি। দলের মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে গল্লামারি বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
মঙ্গলবার বেলা ১১ টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় শোক সভা ও দোয়া মাহফিল। নগর বিএনপির আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় অলোচনায় অংশ নেন জেলা আহবায়ক আমির এজাজ খান, এস এম মনিরুল হাসান বাপ্পী, তরিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু, সাবেক এমপি অধ্যাপক ডা. গাজী আব্দুল হক।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, এস এ রহমান বাবুল, রোবায়েত হোসেন বাবু, আজিজুল হাসান দুলু, মুর্শিদ কামাল, আব্দুর রাজ্জাক, শাহিনুল ইসলাম পাখী, মেজবাউল আলম, কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, কাজী মাহমুদ আলী, কে এম হুমায়ুন কবির, ওয়াহিদুজ্জামান রানা, মুর্শিদুর রহমান লিটন, শেখ সাদী, সুলতান মাহমুদ, ইলিয়াস মল্লিক, কাজী মিজানুর রহমান, ওয়াইজউদ্দিন সান্টু, জাফরী নেওয়াজ চন্দন, রফিকুল ইসলাম বাবু, জসিমউদ্দিন লাবু, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোল্লা ফরিদ আহমেদ, শামসুল বারিক পান্না, রাহাত আলী লাচ্চু, মোল্লা সাইফুর রহমান, আসলাম পারভেজ, আল আমিন সানা, মোজাফ্ফর হোসেন, জাভেদ মল্লিক, হাবিবুর রহমান হাবিব, খোদাবক্স কোরাইশী কাল্লু, আলমগীর হোসেন, আজমল হুদা মিঠু, এনামুল হক সজল, বিকাশ মিত্র। অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তৈয়েবুর রহমান, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শামীম কবির। যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইবাদুল হক রুবায়েদ, কাজী নেহিবুল হাসান নেহিম, জাহিদুর রহমান রিপন, আয়ুব মোল্লা, জাহাঙ্গীর হোসেন, জাকির ইকবাল বাপ্পী, আসাদুজ্জামান আসাদ, মঞ্জুর আরফিন, মোল্লা সোলায়মান, জাবির আলী। সাবেক ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আল জামাল ভূইয়া, হাসিনুল ইসলাম নিক, তারিকুল ইসলাম তারেক, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু। স্বেচ্ছাসেবক দল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো: ফারুক হিল্টন, আতাউর রহমান রনু, আনোয়ার হোসেন আনো, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, জাহিদুল ইসলাম বাচ্চু। মহিলা দলে নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন নিঘাত সীমা, সেতারা সুলতানা, মিসেস মনি, মনিরা বেগম, সালেহা বেগম। ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মো: তাজিম বিশ^াস, শহিদুল ইসলাম, হাসান ফকির, সৈয়দ ইমরান, মাসুম বিল্লাহ, ফারুক হোসেন প্রমুখ।
আজ সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে বুধবার ১৫ ডিসেম্বর মতবিনিময় করবেন নব ঘোষিত খুলনা মহানগর ও জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। বেলা ১২ টায় নগরীর ৬নং কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ মতবিনিময় সভা। আমন্ত্রিত মিডিয়া কর্মীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।
প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরে নৌবাহিনীর জাহাজ আবু উবাইদাহ এর মোংলা নৌ জেটি ত্যাগ
খবর বিজ্ঞপ্তি
প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আবু উবাইদাহ মঙ্গলবার শ্রীলংকা এবং মালদ্বীপের উদ্দেশ্যে মোংলা নৌ জেটি ত্যাগ করেছে। বন্দর ত্যাগকালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদলের বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়। এসময় কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট কমডোর আবদুল্লাহ্ আল মামুন চৌধুরীসহ স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাবৃন্দ এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
এই সফরে বানৌজা আবু উবাইদাহ জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফুজ্জামান এর নেতৃত্বে ২৭ জন কর্মকর্তাসহ সর্বমোট ২৪৮ জন নৌসদস্য অংশগ্রহণ করছেন। জাহাজটি এ প্রশিক্ষণ সফরে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশসমূহের সাথে সু-সম্পর্ক জোড়দার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ০৫ জানুয়ারি ২০২২ তারিখে দেশে প্রত্যাবর্তন করবে।
মহেশপুরে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ দু’ মাদক ব্যবসায়ী আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ সোমবার রাতে দত্তনগর এলাকা থেকে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী নয়ন (২৫) ও মহাশিন আলীকে (৩২) আটক করেছে।
থানা সুত্রে জানাগেছে,সোমবার রাতে দত্তনগর গ্রামের ভিতর থেকে কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া মাদ্রাসাপাড়ার রওশন আলীর ছেলে নয়ন ও মহেশপুর উপজেলার রাখাল ভোগা গ্রামের আয়নাল হোসেনের ছেলে মহাশিন আলীকে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সুব্রত কুমার জানান, আটক কৃত আসামীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকের ব্যববসা করে আসছিলো। তারা বিভিন্ন সময় সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল,গাজা নিয়ে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক কৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামীদেরকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।
খুলনা প্রেসক্লাবে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন ক্লাবের যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, ক্লাব সদস্য মোঃ হুমায়ুন কবীর, আনোয়ারুল ইসলাম কাজল, গাজী মনিরুজ্জামান, দিলীপ কুমার বর্মনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এর আগে ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে ক্লাবের নেতৃবৃন্দ গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
রামপালে ৪শ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বাঁশতলী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে এ কম্বল তুলে দেন। এ সময় চেয়ারম্যান সোহেল ওই ইউনিয়নের প্রায় ৪ শ দরিদ্র মানুষের প্রত্যেকের হাতে একটি করে কম্বল তুলে দেন। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা ট্যাগ অফিসার মোঃ হাবিবুর রহমান, বাঁশতলী ইউনিয়নের মেম্বর সিকদার জিয়াউর রহমান, মোঃ সরোয়ার হোসেন, মোঃ ইমরান হোসেন, মল্লিক মহিতুল ইসলাম, মোঃ হুমায়ুন কবীর, হাওলাদার বুলবুল আহমেদ, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ শেখ রাসেল, সংরক্ষিত মহিলা মেম্বর রওশন আরা ইসলাম, তাহিরা বেগম, নাজমা আরিফসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা।
খুলনায় শহিদদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়’র মধ্যদিয়ে বুদ্ধিজীবী দিবস পালিত
তথ্য বিবরণী
খুলনায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা মঙ্গলবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, যখনই বাঙ্গালি বৈধপন্থায় ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে তখনই দখলদার পাকিস্থানী স্বৈরাচারেরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নির্বাচনে ভরাডুবির পর এই ষড়যন্ত্র পাকাপোক্ত হয়। এদেশের মানুষ যাতে কখনও মাথা উচু করে দাঁড়াতে না পারে সেজন্য ১৯৭১ সালের ২৫ মার্চ থেকেই বুদ্ধিজীবী হত্যা শুরু হয় যা চুড়ান্ত পরিনতি পায় ১৪ ডিসেম্বর। কিন্তু পাকিস্থানীদের সেই নীল নকশা সফল হয়নি। বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বিশে^র দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। প্রতিটি সুচকে পাকিস্থানকে ছাড়িয়ে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান। খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহবুবার রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল।
শ্রম প্রতিমন্ত্রী খুলনার সফরসূচি
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান চার দিনের সফরে আগামীকাল ১৫ ডিসেম্বর খুলনায় আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১৫ ডিসেম্বর বিকাল চারটায় মহেশ^রপাশা মানিকতলা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবং বাদ মাগরিব খালিশপুর ওয়ার্কাস ইনস্টিটিউটের দোকান ও ইউনিয়নের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। তিনি ১৬ ডিসেম্বর ভোরে মহান বিজয় দিবস উপলক্ষে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবসের র্যালিতে, সকাল সাড়ে ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শহিদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় এবং বিকাল সাড়ে তিনটায় জেলা স্টেডিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মহান বিজয় দিবসে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শপথ পাঠ অনুষ্ঠানে যোগদান করবেন। প্রতিমন্ত্রী ১৭ ডিসেম্বর বিকাল সাড়ে পাঁচটায় খুলনা শহিদ হাদিস পার্কে খুলনা সাংস্কৃতিক উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ‘খুলনা মুক্ত দিবস’ এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি ১৮ ডিসেম্বর বিকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
খুবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে আজ ১৪ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। এ উপলক্ষে সকাল ৯ টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে অদম্য বাংলায় শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপরই খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, বিভিন্ন ডিসিপ্লিন, বিভিন্ন আবাসিক হল, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, খুবি অফিসার্স কল্যাণ পরিষদ, খুবি কর্মচারীবৃন্দ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দ, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে ওয়েবিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, শহিদ বুদ্দিজীবীরা আমাদের দীর্ঘ মুক্তি সংগ্রামের পটভূমি তৈরি, দিক-নির্দেশনা প্রদান, সংগঠনিক শক্তি তৈরি করে জাতিকে মুক্তিযুদ্ধের পথে প্রস্তুত করতে অবদান রেখেছেন এবং নিজেদেরকে শেষ পর্যন্ত আত্ম উৎস্বর্গ করেছেন। দেশ ও জাতির ইতিহাসে তারা অম্লান হয়ে থাকবেন। তবে এখন সময় এসেছে তাদের আত্মত্যাগের মূলে যে স্বপ্ন ছিলো তা বস্তাবায়নের পথে এগোনো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে মুক্ত করার যে দীর্ঘ সংগ্রাম করেছেন সে ক্ষেত্রে বুদ্ধিজীবীরা সঠিক দিকনির্দেশনা দিয়েছেন, সহায়তা করেছেন। ইতোমধ্যে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ অনেক এগিয়েছে। আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে জাতির ভাগ্য পরিবর্তন হচ্ছে। আজ আমাদের এ দিনে আত্মনুসন্ধানের পথে এগোতে হবে। শহিদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্য, ত্যাগ, জীবন সংগ্রামে উজ্জীবীত হয়ে সাদাকে সাদা, কালোকে কালো বলার মতো মানসিকতা গড়ে তুলতে হবে। যাতে আমরা কোনো অপশক্তির চাপে মাথা নত না হই। বিভ্রান্তিতে না পড়ি। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের খ্যাতনামা শিক্ষক প্রফেসর ড. মোঃ আবুল কাশেম। তিনি শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য, প্রেক্ষাপট এবং ১৯৪৭ থেকে ১৯৭১ এবং তৎপরবর্তী সময় পর্যন্ত বুদ্ধিবৃত্তিক চর্চা, শহিদ বুদ্ধিজীবীদের ভূমিকা ও অবদান তুলে ধরে সার গর্ভ বক্তব্য রাখেন। তিনি বলেন, ইতিহাসের আলোকে দেখা যায়, সামাজিক বিপ্লব বা পরিবর্তনের ধারায় বুদ্ধিজীবীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের দীর্ঘ মুক্তির সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীরা অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। প্রকৃতপক্ষে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালন করলেও দেখা যায় মুক্তিযুদ্ধের পুরো ৯মাস এবং তার কিছুদিন পরেও বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। তাছাড়া বুদ্ধিজীবীদের ব্যাপ্তি ছিলো সারা দেশব্যাপী। অনেক প্রাইমারি শিক্ষকও বুদ্ধিজীবী হিসেবে কাজ করেছেন। তাদেরও হত্যা করা হয়েছে। বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে জাতিকে মেধা শূণ্য করাই মূল উদ্দেশ্য ছিলো। এ পিছনে আলবদর, আলসাম্স বাহিনীর সক্রিয় ভূমিকা ছিলো এবং তারাই বুদ্ধিজীবীদের চিহ্নিত করা এবং হত্যার পেছনে বড় ভূমিকা পালন করে। কিন্তু বুদ্ধিজীবীদের হত্যা করেই বাংলাদেশের বিজয়কে ঠেকানো যায় নি, বাঙালি জাতিকে দমিয়ে রাখা যায় নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে বিজয় লাভ করেছি। আজ এ দিনে আমাদের শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করার পাশাপাশি তাদের আর্দশ, উদ্দেশ্য অনুসরণ করা জরুরী। ইতিহাস চলমান। বর্তমানে দাঁড়িয়ে অতীতের অভিজ্ঞতায় ভবিষ্যৎ নির্মাণের পথ অনুসন্ধান করতে হবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত। সঞ্চালনা করেন বাংলা ডিসিপ্লিনের প্রফেসর ড. রুবেল আনছার। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল ও বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা করা হয়। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো সন্ধ্যায় শহিদ মিনার ও অদম্য বাংলা চত্ত্বরে প্রদীপ প্রজ্জ্বলন। এর আগে সকাল ৮-৩০ টায় শহিদ তাজউদ্দিন আহমদ ভবনের সম্মুখে কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে উপাচার্যের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণের প্রাক্কালে শহিদ তাজউদ্দিন আহমদ প্রশাসন ভবনের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৪ ডিসেম্বর বেলা ০৪ টায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জনাব শেখ হারুনুর রশীদ। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জনাব সুজিত অধিকারী।
নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর পাক-হানাদার বাহিনী ও তার দোসররা বাংলাদেশকে মেধাশূন্য করতে প্রথম সারির অগ্রগণ্য বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আসন্ন বিজয়ের বেলায় কাপুরুষ হানাদাররা এদেশের বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের ধরে নিয়ে যায় এবং নিষ্ঠুর নির্যাতনের পর তাদের হত্যা করে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ করে দেশে বিদেশে সুনাম অর্জন করেছেন। মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।
স্মরণ সভায় আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. কাজী বাদশা মিয়া, এ এফ এম মাকসুদুর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বি এম এ ছালাম, মোঃ রফিকুর রহমান রিপন, মোঃ কামরুজ্জামান জামাল, জোবায়ের আহম্মেদ খান জবা, এম এ রিয়াজ কচি, এ্যাড. নব কুমার চক্রবর্তী, এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, হালিমা ইসলাম, খায়রুল আলম, অসিত বরণ বিশ্বাস, বুলু রায় গাঙ্গুলি, জাহাঙ্গীর হোসেন মুকুল, শিউলি সরোয়ার, শাহিনা আক্তার লিপি, অমিয় অধিকারী, মোঃ আজগর বিশ্বাস তারা, মোঃ জামিল খান, সরদার আবুল কাশেম ডাবলু, জয়ন্তী রানি, মানিকুজ্জামান অশোক, শেখ মোঃ আবু হানিফ, আজিজুর রহমান রাসেল, এ্যাড জেসমিন পারভিন জলি, সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন প্রমূখ। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার পক্ষে গল্লামারি স্মৃতিসৌধে শহীদ বেদীতে ১৩ ডিসেম্বর, দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, জেলা আওয়ামী লীগ নেতা বি এম এ ছালাম, মোঃ কামরুজ্জামান জামাল, এম এ রিয়াজ কচি, মোজাফফর মোল্লা, খায়রুল আলম, আজগর বিশ্বাস তারা, অমিয় অধিকারী, জামিল খান, জয়ন্তী রানি, মানিকুজ্জামান অশোক, মোতালেব হোসেন, শেখ মোঃ আবু হানিফ, আজিজুর রহমান রাসেল, দেব দুলাল বাড়ই বাপ্পি, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে খুলনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দদের জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
বাঙালি জাতিকে মেধাশূণ্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল; সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে আটকের আগেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে দেশবাসীর উদ্দেশ্যে একটি তারবার্তা পাঠান। ইপিআরের ওয়ারলেস বার্তায় প্রচার করা হয় তাঁর স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধু না থাকলেও তার বজ্রকন্ঠে স্বাধীনতার ঘোষণা দেশের মানুষকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলো।
তিনি বলেন, পাকিস্তানের সেনা কর্মকর্তা রাও ফরমান আলীর মূল পরিকল্পনায় সেদিন বিশ হাজার বুদ্ধিজীবীকে হত্যার তালিকা করা হয়েছিলো। কিন্তু বাংলার দামাল ছেলেদের বিচক্ষণ সাহসিকতার কারনে বঙ্গবন্ধুর নির্দেশে তারা সে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। তারপরেও তার প্রায় সাড়ে ১২ হাজার বুদ্ধিজীবীকে হত্যা করেছিলো।
তিনি বলেন, পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোষররা বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে সকল মেধাবী বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করেছে। তারা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে বিজয়ের মূহুর্তে এ হত্যাকা- পরিচালনা করে। বাঙালী জাতিকে মেধাশূণ্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল।
তিনি আরো বলেন, আজও স্বাধীনতা বিরোধীরা ঘাপটি মেরে থেকে বাংলাদেশকে ধ্বংস করতে নানামূখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা প্রতি মূহুর্তে নতুন নতুন পরিকল্পনা করে এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে চায়। তাদের ব্যাপারে সকলকে সর্তক দৃষ্টি রাখতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা এ্যাড. সুলতানা রহমান শিল্পী, জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, মহানগর যুব লীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল।
সভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, মল্লিক আবিদ হোসেন কবীর, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, আবুল কালাম আজাদ কামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবীর, এ্যাড. খন্দকার মজিবর রহমান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. শাহজাদা, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস,
শেখ মো. জাহাঙ্গীর আলম, শেখ মো. জাহাঙ্গীর হোসেন খান, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, আবুল কালাম আজাদ, এ্যাড. আনিছুর রহমান পপলু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, এস এম আকিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব হোসেন, মীর বরকত আলী, এম এ নাসিম, মুন্সি নাহিদুজ্জামান, আলী আকবর মাতুব্বর, মো. মোক্তার হোসেন, এ্যাড. শামীম আহমেদ পলাশ, তোতা মিয়া ব্যাপারী, চ. ম. মুজিবর রহমান, কবির পাঠান, মো. আলমগীর মল্লিক, মো. সাকিল হোসেন, মো. আশরাফুল আলম বাবু, মো. জিলহজ্জ হাওলাদার, মো. শহিদুল হাসান, মো. কামরুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, জেসমিন সুলতানা শম্পা, নুরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, আইরিন চৌধুরী, নাসরিন সুলতানা, জহির আব্বাস, মাহমুদুর রহমান রাজেশ, রুম্মান আহমেদ, এস এম সবুজ, সংকর কুন্ডু, ওমর কামাল, মো. চয়ন হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আব্দুর রহিম।
এর আগে দিনের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে গল্লামারী স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়। এসময়ে আওয়ামী লীগের সাথে এর সকল সহযোগী সংগঠন গল্লামারী স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
বিজয় দিবসে নগর আ’লীগের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৬টায় গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, এবং দলীয় কার্যালয়ে আলোক সজ্জা করা হবে। সকাল ১০টায় দলীয় কার্যালয় হতে বিজয় র্যালি, র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সকল অনুষ্ঠানে দলের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার এদেশীয় দোষর রাজাকার, আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। উক্ত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে খুলনা মহানগর দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি এম এ নাসিম। এসময়ে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, মো. জিলহজ্জ হাওলাদার, মাহবুব মোর্শেদ লেমন, আশরাফুল আলম বাবু, শেখ রায়হান উদ্দিন, শাহজাহান শিকদার, কাজী ইউসুফ আলী মন্টু, মো. আমিরুল ইসলাম বাবু, শাহ রেজা, মো. শাহিন আলম, মো. মাসুম হাওলাদার, রাহাত আলি, উজ্জল মন্ডল, সোহানুর রহমান সোহাগ, আসিফ সবুজ, রুপম তালুকদার, রাজীব হোসেন, আনিসুর রহমান, মো. সোহাগ, রাহুল দে, মো. রাসেল, মারুফ হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় আ’লীগ সাধারণ সম্পাদকের সুস্থ্যতা কামনায় নেতৃবৃন্দের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি অসুস্থ হয়ে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর দ্রুত সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
সূর্য ডোবায় কুয়েট শিক্ষকের লাশ উত্তোলন পেছাল
কুষ্টিয়া প্রতিনিধি
মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে দাফনের ১৪ দিন পর কবর থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের লাশ উত্তোলনের কথা থাকলেও সূর্য অস্ত যাওয়ায় তা পেছানো হয়েছে।
সূর্য ডোবায় কুয়েট শিক্ষকের লাশ উত্তোলন পেছাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম কবরস্থান থেকে ওই শিক্ষকের মরদেহ উত্তোলনের কথা ছিল। তা পিছিয়ে বুধবার )১৫ ডিসেম্বর) সকালে লাশ উত্তোলনের কথা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার। ড. মো. সেলিম হোসেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ছিলেন।
মঙ্গলবার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁশগ্রাম কবরস্থান এলাকায় সরেজমিন থেকে দেখা যায়, লাশ উত্তোলনের খবরে কবরস্থানে ভিড় জমিয়েছে নিহতের স্বজন, এলাকাবাসী। সেখানে আসে পুলিশ ও একজন মেডিকেল অফিসার। পরে বিকেল ৫ টা ২০ মিনিটের দিকে পুলিশ ও ডাক্তার ঘোষণা দেন মঙ্গলবার লাশ তোলা হবে না। আগামীকাল বুধবার সকাল ৮ টায় লাশ তোলা হবে। এ বিষয়ে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারহান লাবিব বলেন, ‘সূর্যাস্ত যাওয়ার কারণে লাশ উত্তোলন পেছানো হল। তাছাড়া লাশ উত্তোলনের পর ময়নাতদন্ত শেষে আবার দাফনের ব্যাপার থাকে। তাই (বুধবার) সকাল আটটায় লাশ তোলা হবে।
গত ৬ ডিসেম্বর খুলনা জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, কুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী আনিচুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের কথা বলা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানার পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাসান লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কবর থেকে লাশ উত্তোলন করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলা ম্যাজিস্ট্রেটকে বলা হয়। গত ৩০ নভেম্বর কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক (ইইই) ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রাধ্যক্ষ সেলিম হোসেন (৩৮) ক্যাম্পাসের পাশের ভাড়া বাসায় মারা যান। ১ ডিসেম্বর ময়নাতদন্ত ছাড়া তার মরদেহ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম কবরস্থানে দাফন করা হয়।
যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত দুই, আহত ২৫
মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার চাঁদপুর পাজাখোলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুই জন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন গোলাম নবী (৬৫) ও বাবু বিশ্বাস (৪৫)। নিহত দু’জনের বাড়িই চাঁদপুর গ্রামে। গুরুত্বর আহতদেরকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মঞ্জুর আলম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মাগুরা মুখী যাত্রীবাহী একটি বাস সদরের চাউলিয়া ইউনিয়নের পাজাখোলা এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এই সময় কমপক্ষে ২৫ জন আহত হয়। গুরুত্বর আহতদের দ্রুত মাগুরা সদর হাসপাতালে আনা হলে তাদের মধ্যে গোলাম নবী ও বাবু মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুত্বর আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বামী বাড়িতে না থাকায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে স্বামী বাড়িতে না থাকায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে সামাদ (৪০) নামের এক পোলট্রি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা শিরগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সামাদ মোল্যা উপজেলার বিলঝলমল গ্রামের মৃত কবির মোল্যার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শনিবার দীঘা ইউনিয়নে ৪৫ বছর বয়সী এক নারী ছেলে-মেয়েদের নিয়ে রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। বাড়িতে স্বামী নেই জানতে পেরে সামাদ মোল্যা গভীর রাতে ওই নারীর বাড়ি এসে ওতপেতে দাঁড়িয়ে থাকে। ওই নারী ঘর থেকে বের হলে সামাদ তাকে ধর্ষণের চেষ্টা করেন।
নারীর চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসায় কৌশলে সামাদ মোল্যা পালিয়ে যায়। দীর্ঘদিন যাবত সামাদ তাকে যৌন উত্ত্যক্ত করে আসছিল বলে ওই নারী জানান। ঘটনার পর মহম্মদপুর থানায় ওই নারী বাদী হয়ে সামাদ মোল্যার বিরুদ্ধে একটি ধর্ষণচেষ্টার মামলা করেন। পরে পুলিশ সামাদ মোল্যাকে গ্রেফতার করে।
মহম্মদপুর থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় সামাদ মোল্যাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রেমিকের বিষপানের খবরে প্রেমিকার আত্মহত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় প্রেমিকের বিষপানের খবর শুনে প্রেমিকা নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সোমবার রাতে উপজেলার বকুন্ডিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের বকুন্ডিয়া গ্রামের ফিরোজ আহমেদের মেয়ে সানজিদা আক্তার রিপা (১৫) ও পার্শ্ববর্তী কাটাপোল গ্রামের ছবদুল ম-লের ছেলে উল্লাস দুজনই হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তারা একই স্কুলে লেখাপড়ার সুযোগে একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
রিপার পিতা ফিরোজ আহমেদ বলেন, উল্লাস সোমবার রাত ৮টার দিকে বিষপান করে। কী কারণে বিষপান করে আমরা জানি না। আমার মেয়ে রিপা উল্লাসের বিষপানের খবর পেয়ে সোমবার রাত সাড়ে ৯টার দিকে তার শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আমরা ঘটনা টের পেয়ে মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করি।
তিনি বলেন, আমার মেয়ে উল্লাসের সঙ্গে বিয়ে করতে চাইলে আমরা অপ্রাপ্ত বয়সে বিয়ে দিতে রাজি হয়নি। এ কারণে হয়তো আত্মহত্যা করতে পারে। এ ব্যাপারে আমি কাউকে দায়ী করতে চাই না।
হাসাদহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য জুলফিক্কার জুলু বলেন, আমরা শুনছি উল্লাস ও রিপা একই স্কুলের শিক্ষার্থী এবং তাদের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কও ছিল। এক পর্যায়ে সোমবার রাতে প্রথমে প্রেমিক উল্লাস বিষপান করে। পরে প্রেমিকা রিপা একই রাত সাড়ে ৯টার দিকে নিজ ঘরে গলায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
জীবননগর থানার ওসি আব্দুল খালেক বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সৈনিক সাইফুল হত্যা মামলার রায় আজ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের চাঞ্চল্যকর সেনাসদস্য মো. সাইফুল ইসলাম সাইফ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ। জেলা জজ বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল খুলনার আদালতে এ রায় ঘোষণা করা হবে। বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার রায়ের জন্য ওই দিন ধার্য করেছেন। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- দাবি করেছেন পরিবারের সদস্যরা। সোমবার সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেন ওই আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আহাদুজ্জামান।
২০১৮ সালের ১৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল পাশের বদরগঞ্জ বাজার (দশমাইল) থেকে ছোট ভাই নৌবাহিনীর করপোরাল মনিরুল ইসলাম ও শ্বশুর শামসুল মোল্লাকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা (পশ্চিমপাড়া) ফিরছিলেন।
পথে বেলতলাদাড়ির মাঠ নামক স্থানে নির্মমভাবে কুপিয়ে খুন করা হয় তাকে। নিহত সেনা সদস্য টাঙ্গাইল সালাউদ্দিন সেনানিবাসের মেডিকেল ট্রেনিং সেন্টারে সৈনিক পদে কর্মরত ছিলেন। এ ঘটনার একদিন আগে ঈদের ছুটিতে বাড়ি যান তিনি। এ ঘটনায় নিহতের বাবা মো. হাফিজ উদ্দিন বিশ্বাস বাদী হয়ে ২০১৮ সালের ১৯ আগস্ট ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা করেন।
সাইফ খুনের ঘটনায় গোটা এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। কারণ ঘটনাটি ঘটে স্থানীয় (বংকিরা) পুলিশ ক্যাম্প থেকে অনুমান ১০০ গজের মধ্যে। এতে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রচ- চাপে পড়ে জেলা পুলিশ প্রশাসন। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়। এদের মধ্যে সদর উপজেলার বংকিরা গ্রামের (১নং ) আসামি আকিমুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবান বন্দি দেয়। তার দেওয়া তথ্যমতে, হত্যায় ব্যবহার করা দা ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় এবং হত্যার সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করে দেয় সে।
২০১৯ সালের ৩০ জুন ঝিনাইদহ সদর থানার তৎকালীন পরিদর্শক অপারেশন মো. মহসীন হোসেন আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। তারা হলো, সদর উপজেলার বংকিরা গ্রামের (১নং) আসামি আকিমুল ইসলাম, একই উপজেলার বোড়াই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো. মিজানুর রহমান ওরফে মিজান, চুয়াডাঙ্গা জেলার ভুলতিয়া গ্রামের মৃত সবেদ আলী মোল্লার ছেলে ডালিম মোল্লা, সদর উপজেলার আসাননগর গ্রামের নবী মোল্লার ছেলে মো. আব্বাস আলী, একই গ্রামের মৃত রমজান ম-লের ছেলে মো. আবুল কাশেম, মৃত সাহেব আলীর ছেলে মো. ফারুক হোসেন, বংকিরা গ্রামের মো. ইয়াকুব্বর ম-লের ছেলে মো. মতিয়ার রহমান ওরফে ফনে এবং সদর উপজেলার এনায়েতপুর গ্রামের দাউদ ম-লের ছেলে মো. মুক্তার হোসেন ওরফে মুক্তার। আসামিদের মধ্যে তিনজন এখনও পলাতক রয়েছে।
তারা হলো, মো. মতিয়ার রহমান ওরফে ফনে, মো. মুক্তার হোসেন ওরফে মুক্তার এবং ডালিম মোল্লা। ডালিম উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সৌদি আরব পালিয়েছেন
নিহত সৈনিকের স্ত্রী শাম্মি আক্তার দক্ষিণ এশিয়ার মধ্যে মার্শাল আর্টে স্বর্ণপদকজয়ী। তিনি বলেন, ছোট ছেলে আবু হামজার বয়স এখন ৪ বছর। সে তার বাবাকে খুঁজে বেড়ায়। বড় ছেলে আবু হুরাইরার বয়স ৮ বছর। সে তৃতীয় শ্রেণির ছাত্র। স্বামী হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। সন্তানহারা বাবা মো. হাফিজ উদ্দিন বিশ্বাস ও নিহতের ছোট ভাই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী মো. মনিরুল ইসলাম একই দাবি জানান। খুলনার সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আহাদুজ্জামান জানান, মামলার তদন্তকারীসহ কুড়িজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- চেয়ে আদালতে আবেদন করেছেন তিনি।
সুন্দরবনে অবমুক্ত হবে ১০০ কুমির
মোংলা প্রতিনিধি
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সুন্দরবনে ১০০ কুমির অবমুক্ত করা হবে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের সামনের নদীতে এসব কুমির অবমুক্ত করা হবে। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনে ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। ইতোমধ্যে এ ম্যানগ্রোভ বন থেকে দুই প্রজাতির হরিণ, দুই প্রজাতির গ-ার, এক প্রজাতির বন্য মহিষ ও মিঠাপানি প্রজাতির কুমির বিলুপ্ত হয়ে গেছে। তিনি আরও বলেন, সবশেষ জরিপে সুন্দরবনে বনে লবণপানি প্রজাতির দেড়শ থেকে দুইশত কুমির রয়েছে বলে জানা গেছে। যা সুন্দরবনের ৪৫০ নদ-নদী ও খালের জন্য পর্যাপ্ত নয়। এ অবস্থায় কুমিরের সংখ্যা বাড়াতে বন মন্ত্রণালয়ের নির্দেশে ১০০ কুমির অবমুক্ত করা হচ্ছে।
এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার, প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমির হুসাইন চৌধুরী, খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দেসহ সুন্দরবন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
খুলনায় নদী দখল করে গড়ে ওঠা ১৪ ইটভাটা উচ্ছেদের নির্দেশ
স্টাফ রিপোর্টার
খুলনার ডুমুরিয়া উপজেলার হরিয়ানা ও ভদ্রা নদী দখল করে গড় ওঠা ১৪টি ইটভাটা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থাপনা অপসারণ করে আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া পরবর্তী আদেশের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। এ সংক্রান্ত বিষয়ে একটি জরিপ রিপোর্ট আসার পর মঙ্গলবার (১৪ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
গত ১২ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে (ইংরেজি) ‘ইউনাইটেড দে কিল রিভার্স’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট করা হয়। জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে গত ২২ ফেব্রুয়ারি এ রিটটি করা হয়। এরপর ২৫ ফেব্রুয়ারি আদালত রুলসহ আদেশ দেন।
মনজিল মোরসেদ জানান, এর আগে খুলনার জেলা প্রশাসক ও ডুমুরিয়ার এসি ল্যান্ডকে সিএস/আরএস অনুসারে জরিপ করে ভদ্রা ও হরি নদীর সীমানা নির্ধারণ করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছিলেন। সে অনুসারে জেলা প্রশাসন জরিপ করে ১৪টি ইটভাটার তালিকা আদালতে দাখিল করেন। এরপর ইটভাটা উচ্ছেদের নির্দেশনা চেয়ে আবেদন করা হয়। আদালত আজ ৬০ দিনের মধ্যে ১৪টি স্থাপনা অপসারণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এছাড়া পরবর্তী আদেশের জন্য ২২ ফেব্রুয়ারি দিন রেখেছেন।
খুলনায় মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
স্টাফ রিপোর্টার
সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন খুলনা সাইবার ট্রাইব্যুনাল আদালত।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিচারক বাদী পক্ষের আবেদন শোনেন। দুপুর ১টার দিকে জানানো হয় মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী দিপন কুমার ম-ল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদালত সিআরপিসি ২০৩ ধারা মোতাবেক মামলাটি খারিজ করেছেন। মামলার বাদী অ্যাডভোকেট গোলাম মওলা জানান, নিম্ন আদালত মামলা খারিজ করে দিলেও উচ্চ আদালতের শরণাপন্ন হব।
পাট কেনার নামে প্রায় ৮ কোটি টাকা আত্মসাৎ : জনতা ব্যাংক কর্মকর্তা কারাগারে
স্টাফ রিপোর্টার
খুলনায় পাট কেনার নামে সাত কোটি ৯৭ লাখ টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্দুল্লাহ ফেরদৌসের জামিন আবেদন না-মঞ্জুর করেছেন আদালত। তিনি ব্যাংকের ঢাকা প্রধান কার্যালয়ে নীরিক্ষা বিভাগে (পরিদর্শন) কর্মরত ছিলেন।
মঙ্গলবার খুলনা মহানগর বিশেষ জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম শুনানী শেষে জামিন না-মঞ্জুর করেন। প্রায় দুই যুগ আগের মামলায় আব্দুল্লাহ ফেরদৌস ৯ ডিসেম্বর ঢাকায় গ্রেপ্তার হন। বর্তমানে তিনি ঢাকা কারাগারে রয়েছেন। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান তথ্য নিশ্চিত করেছেন। মামলায় অপর আসামীরা হচ্ছে- মেসার্স ট্রান্স ওশান ফাইবার প্রসেসর (বিডি.) লি. শিরোমনি, খুলনা ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মামুন বক্স, সাবেক নির্বাহী পরিচালক শাহজাহান, জনতা ব্যাংক ঢাকা ও খুলনার দুই সিনিয়র অফিসার এসএম খোরশেদুল আলম এবং মো. মজিদ সিদ্দিকী।
জানা যায়, আসামীরা পরস্পরের যোগসাজসে ১৯৯১-৯২ অর্থবছর থেকে ৯২-৯৩ অর্থবছরে জনতা ব্যাংক, করপোরেট শাখা থেকে পাট কেনার নামে সাত কোটি ৯৭ লাখ টাকা ঋন নিয়ে আত্মসাত করেন। এতে দুদকের কর্মকর্তা আবু মো. আরিফ সিদ্দিকী বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা করেন। মামলা নং (তাং ১৩/১০/৯৬)। দীর্ঘ তদন্তে মামলার তদন্তকারী কর্মকর্তা বদল হয়েছেন ৯ জন। সর্বশেষ ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি দুদকে সহকারি পরিচালক তরুণ কান্তি ঘোষ আদালতে অভিযোগপত্র দেয়। বাকি আসামীরা জামিন নিয়ে পলাতক রয়েছেন।











































