Home আঞ্চলিক যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত দুই, আহত ২৫

যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত দুই, আহত ২৫

15

মাগুরা প্রতিনিধি।।

মাগুরা সদর উপজেলার চাঁদপুর পাজাখোলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুই জন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন গোলাম নবী (৬৫) ও বাবু বিশ্বাস (৪৫)।

নিহত দু’জনের বাড়িই চাঁদপুর গ্রামে। গুরুত্বর আহতদেরকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মঞ্জুর আলম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মাগুরা মুখী যাত্রীবাহী একটি বাস সদরের চাউলিয়া ইউনিয়নের পাজাখোলা এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এই সময় কমপক্ষে ২৫ জন আহত হয়। গুরুত্বর আহতদের দ্রুত মাগুরা সদর হাসপাতালে আনা হলে তাদের মধ্যে গোলাম নবী ও বাবু মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুত্বর আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।