Home আঞ্চলিক সন্তান হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, বাগেরহাটে আটক ১

সন্তান হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, বাগেরহাটে আটক ১

11

বাগেরহাট প্রতিনিধি।।

কৌশলে ঘরে ঢুকে করে শিশু সন্তান হত্যার ভয় দেখিয়ে বাগেরহাটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলায় একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তাকর্মীর বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে নির্যাতনে শিকার নারীর পরিবার ও গ্রামবাসী। এসময় ধর্ষণের দায়ে অভিযুক্ত রুবেল হাওলাদার (২৫) নগদ ৪৭ হাজার টাকা, দুই জোড়া স্বর্ণের কানের দুল ও একটি স্বর্ণের চেইন লুটে নিয়েছে বলে অভিযোগ করেছেন ওই নারীর স্বামী।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) নির্যাতিতা নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় সজল মল্লিক (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শারীরিক পরীক্ষার জন্য ওই নারীকে বাগেরহাট সদর হাসপাতালের ননস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ধর্ষণের দায়ে অভিযুক্ত রুবেল হাওলাদারকে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। রুবেল হাওলাদার বাগেরহাট সদর উপজেলার পোলেরহাট এলাকার বাসিন্দা।

জিজ্ঞাসাবাদের জন্য আটক সজল মল্লিক বাদেকাড়াপাড়া এলাকার মফিজ মল্লিকের ছেলে। সজল এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।

নির্যাতিতা নারীর স্বামী একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তাকর্মী। তিনি বলেন, সোমবার আমার নাইট ডিউটি ছিল। এই সুযোগে সজল মল্লিকের সহযোগিতায় রুবেল হাওলাদার আমার ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে একমাত্র সন্তানকে জিম্মিকে আমার স্ত্রীকে ধর্ষণ করে রুবেল। ঘরে থাকা নগদ ৪৭ হাজার টাকা, দুই জোড়া স্বর্ণের কানের দুল ও একটি স্বর্ণের চেন লুটে নেয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।

বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ মাহমুদ হাসান বলেন, চুরি করতে এসে ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে সজল নামের একজনকে আটক করা হয়েছে। মুলহোত রুবেল হাওলাদারকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।