খবর বিজ্ঞপ্তি।।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন ক্লাবের যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন।
সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, ক্লাব সদস্য মোঃ হুমায়ুন কবীর, আনোয়ারুল ইসলাম কাজল, গাজী মনিরুজ্জামান, দিলীপ কুমার বর্মনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে ক্লাবের নেতৃবৃন্দ গল্ল¬ামারী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।











































