১৬নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি।।
সরকার খালেদা জিয়ার জীবননাশের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ জামিরুল ইসলাম জামিল’র উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঞ্জু বলেন, মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে যাদের কারণে সরকার সেই র্যাব কর্মকর্তাদের পক্ষে সাফাই গাইছে। কিন্তু বাংলাদেশ বিশ্বের দরবারে মানবাধিকারশূন্য হিসেবে চিহ্নিত। নির্বাচন, শিক্ষা, স্বাস্থ্য ধ্বংস করছে, অর্থনীতিতে চলছে লুটপাট। স্বাধীনতার কথা বললে বর্তমান সরকার জনগণের উপর স্টিম রোলার চালাচ্ছে। হানাদারদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই তারা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, আসাদুজ্জামান মুরাদ, সাদিকুর রহমান সবুজ, শেখ মোস্তফা কামাল, শামীম আহসান, হাফিজুর রহমান, তুষার আলম, মাওলানা আব্দুল গফ্ফার, আমীর হোসেন বাচ্চু, হুমায়ুন কবির, মোহাম্মদ হানিফ, পারভেজ মোড়ল, আবু দাউদ খান, হাফিজুর রহমান টুটুল, মারুফ খান, ফারুক খান, হারুন মোল্যা, মোস্তফা জামান নোমান, ইসমাইল হোসেন, বাবুল হোসেন, হাবিবুর রহমান, হাসান মোল্যা, রবিউল ইসলাম, কামাল হোসেন, রীনা মল্লিক, জুলেখা বেগম প্রমুখ।











































