Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

90
শীতের যশ খেজুরের রস। শীতের সকালে রস সংগ্রহ করে বাড়ী ফিরছে এই গাছি। ছবিটি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দেউলী গ্রামের রাস্তা থেকে তোলা: পিবিএ

বটিয়াঘাটায় বোন-ভগ্নিপতিকে রক্ষা করতে যেয়ে মারা যান পুতুল, নেপথ্যে দু’কোটি টাকার সম্পত্তি

স্টাফ রিপোর্টার

জমিজমা বিরোধের জের ধরে প্রকাশ মিস্ত্রি ও তার স্ত্রীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। তাদের রক্ষা করতে গিয়ে মারা যান বটিয়াঘাটা উপজেলার বিত্তিশালুয়া বয়ারডাঙ্গা গ্রামের মৃত মহেন্দ্র মন্ডলের মেয়ে তিলোত্তমা মন্ডল পুতুল। সন্দেহের তীর প্রকাশ মিস্ত্রির সৎ ভাইদের প্রতি। আলোচিত এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে বটিয়াঘাটা থানা পুলিশ জানিয়েছে।

হামলায় আহত প্রকাশ মিস্ত্রি জানান, তার বাবার দুই বিয়ে। দুই ঘরে বাবার একাধিক সন্তান রয়েছে। বড় ঘরের সন্তানরা চায় না তারা সম্পত্তির ভাগ পায়। এ নিয়ে অনেক আগে থেকে তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্বের সূত্রপাত হয় তাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি জায়গা নিয়ে। যার বর্তমান মূল্য দুই কোটি টাকা। এ জমি নিয়ে প্রায়ই তাকে সৎ ভাইরা হুমকি দিত। কোন দিনও তিনি কর্নপাত করেনি। কিন্তু তারা যে এভাবে তার ওপর হামলা করবে তা কখনও ভাবেননি তিনি।

তিনি আরও জানান, রোববার রাতে তিনি ও স্ত্রী দিপিকা মিস্ত্রি বারান্দায় শুয়ে ছিলেন। ভোর পৌনে চারটার দিকে ১১ জনের একদল সন্ত্রাসী তাদের বাড়ির চারিদিকে ঘিরে ফেলে। দুর্বৃত্তরা প্রথমে তাদের দু’জনকে ডেকে বাইরে বের করে নেয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করতে থাকে। বাইরের চিৎকার শুনে পুতুল ঘরের ভেতর থেকে উঠানে আসে পুতুল। সন্ত্রাসীরা বিভক্ত হয়ে তাদের তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে তিনি দৌঁড়ে নিকট প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রায় নিয়ে তাকে ঘটনাটি খুলে বলে। ওই প্রতিবেশী এলাকাবাসিকে খবর দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি দু’জন বাদে সকল আসামিকে চিনেছেন। রাতে আঘাত করে সকালে আসামিরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে আসে। পুলিশের উপস্থিতি দেখে তারা সটকে পড়ে। দুর্বৃত্তদের মধ্যে দু’জনকে তিনি চেনেনা। দিপিকার অবস্থা আশংকাজনক। তার শরীরে এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তার সম্পুর্ণ শরীরের অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

প্রকাশ মিস্ত্রির ছোট ভাই প্রবীর মিস্ত্রি এ প্রতিবেদককে জানান, বটিয়াঘাটার একদাগে দু’বিঘার একটি জমি নিয়ে সৎ ভাইদের সাথে বিরোধ রয়েছে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে বিচারও হয়েছে। কিন্তু এ দ্বন্দ্ব মেটেনি। গত এক সপ্তাহ আগে বড় ভাই তার কাছে গিয়েছিলেন। তার ওপর হামলার শঙ্কার কথাও তিনি জানিয়েছিলেন। কিন্তু এভাবে তার ওপর যে হমলা করা হবে তাবে কখনও তার চিন্তায় আসেনি। তিনি এঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন।

অপরদিকে দুর্বৃত্তের হামলায় নিহত তিলোত্তমা মন্ডল পুতুলের ভাইপো বিভাষ মন্ডল জানান, স্বামী পরিত্যাক্তা নারী তিনি। তার কোন ছেলে মেয়ে নেই। যে যখন আমন্ত্রণ করে তাদের কাছে তিনি ছুটে যেতেন। তিনি একজন নিরাপরাধ নারী ছিলেন। গত শুক্রবার প্রকাশ মিস্ত্রি বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করলে তিনি হাটবাটা চলে যান। সোমবার ভোর রাতে তাকে ফোন করে জানানো হয় তার পিসি মারাত্মকভাবে আহত। এসে দেখি তিনি মারা গেছেন। ময়না তদন্ত শেষে পুলিশ লাশ তার কাছে বুঝিয়ে দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাটিয়াঘাটা থানার এসআই প্রভাষ সোমবার সন্ধ্যয় এ প্রতিবেদককে জানান, মামলার প্রস্তুতি চলছে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত রক্তক্ষরণে পুতুলের মৃত্যু হয়েছে। ময়না তদন্ত শেষে নিহতের ভাইপো বিভাষ মন্ডলকে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

খুলনায় বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে খুলনা থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এজাহার সূত্রে জানা গেছে, ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান শীর্ষক এক আলোচনা সভায় মোয়াজ্জেম হোসেন আলাল শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন ধরণের কটুক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। যা বিএনপি’র ইউটিউব চ্যানেলে আপলোড করে প্রচার করা হচ্ছে। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও তিনি বক্তব্য প্রদান করেন। যা সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার উপক্রম। খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সাইফুল ইসলাম বলেন, আসামি এ ধরনের বক্তব্য প্রদান করে জঘন্যতম অপরাধ করেছেন। এ বিষয়ে তিনি মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অজ্ঞাতনাম ১০-১২ জনের বিরুদ্ধে খুলনা থানায় মামলা দায়ের করেছেন, যার নং ১৩।

১৫ ডিসেম্বর কুয়েটে নবনির্মিত “বঙ্গবন্ধু কর্ণার”এর উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এ বুধবার (১৫ ডিসেম্বর ২০২১) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ‘মুজিব শতবর্ষ’ এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নবনির্মিত ‘বঙ্গবন্ধু কর্নার’ এর শুভ উদ্বোধন করা হবে। নবনির্মিত ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে সরকার জারিকৃত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য বলা হয়েছে।

পাইকগাছায় আরআরএফ এর ফ্রী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির আওতায় ফ্রী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত সংস্থার নতুন বাজার কার্যালয়ে নাক কান গলার চিকিৎসা সেবা দেয়া হয়। বিশেষজ্ঞ  ডাক্তার জাহিদ বিন কামাল ও ডাক্তার ফয়সাল আবেদিন  ১৭৬ জন রোগীকে সেবা প্রদান করেন। উদ্বোধন করেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী শেখ আরিফুর রহমান। সার্বিক দায়িত্ব পালন করেন  সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা নাজিরুন আক্তার,নাজরিন নাহার,  শিক্ষা সুপারভাইজার প্রীতম সাহা ও এমআইএস অফিসার উজ্জ্বল কুমার মল্লিক ও ব্রাঞ্চ ম্যানেজার মনি শংকর মন্ডল।

পাইকগাছায় হরঢালী ইউপি সদস্যদের শপথ গ্রহন

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছার ১ নং হরিঢালী ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে।সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল৷ মন্টু। গত ২ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তারা নির্বাচিত হন। রোববার চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুকে খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার শপথ পড়ান। ঐ ইউনিয়নের নির্বাচিত সদস্যরা হলেন, শহিদুল ইসলাম কাগুজি, আকবার শেখ, হাবিবুর রহমান, শেখ আব্দুল গফুর, আজিজুল খান, মুজাহিদ হাজরা, শংকর বিশ্বাস, বিষ্ণ পদ কর্মকার,শেখ ফারখ হোসেন লাকি। সংরক্ষিত সদস্য আঞ্জুয়ারাবেগম, স্মিতামন্ডল ও জয়ন্তী বিশ্বাস।

বুড়িয়ায় চলাচলের পথ বন্ধ করে ঘর নির্মান চলছে

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামে দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে ঘর নির্মানের কাজ চলছে। এব্যাপারে বুড়িয়া গ্রামের ইছাক গাজীর ছেলে জিয়ারুল ইসলাম বাদী হয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

লিখিত অভিযোগে প্রকাশ, বড়দল সড়কের গা ঘেষে বুড়িয়া গ্রামের রবিউল ইসলামের বাড়ির সামনে খাস জমির উপর দিয়ে চলাচলের পথ রয়েছে। দীর্ঘকালের জনসাধারণের ব্যবহারের জন্য ব্যবহৃত পথ দিয়ে বুড়িয়া গ্রামসহ আশপাশের গ্রামের মানুষ চলাচল করে থাকে। অনুমান এক মাস পূর্ব হতে মাজেদ সরদারের ছেলে রবিউল ইসলাম পথের উপর পাঁকা ঘর নির্মান কাজ শুরু করেন। তখন বাদী জিয়ারুল মৌখিক ভাবে বড়দল ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে অবহিত করলে তিনি ঘটনাস্থানে গিয়ে কাজ বন্ধ করে দেন। সেই থেকে কিছু দিন কাজ বন্ধ রাখা হলেও ১০ ডিসেম্বর রাত্রে অজ্ঞাতনামা লোকজন নিয়ে রাস্তার উপর পাকা বসত ঘরের ওয়াল তৈরী করতে থাকেন। দেওয়ালের উপরে ছাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখে কাজ এগুনো হচ্ছে। ঘর নির্মান কাজ বন্ধ করা না হলে জন সাধারণের পক্ষে খুবই সংকীর্ণ পথে চলাচলে যথেষ্ট সমস্যার সৃষ্টি হবে। সাধারণের চলাচলের রাস্তায় পাকা ঘর নির্মাণ কাজ শেষ না করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত আবেদন জানানো হয়েছে।

এব্যাপারে বিবাদী রবিউল ইসলাম জানান, আমার মা মাহফুজা খাতুন তার ভাই এছাক গাজীর কাছ থেকে অনুমান ৫০ বছর আগে দখলিকার থাকা অবস্থায় মৌখিক ভাবে জমিটি কিনে নিয়েছিল। আমরা ভূমিহীন পরিবারের সন্তান, সেই থেকে ৫০ বছর ঐ জমিতে ঘর বেধে বসবাস করে আসছি। বসত ঘর ভেঙে যাওয়ায় সেখানেই ঘর সংস্কার করছি।

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৯৩ বোতল ফেন্সিডিল ও ৮ বোতল মদসহ দুই চোরাকারবারি আটক

সোহাগ হোসেন কলারোয়া

বিজিবির অভিযানে ১৯৩ বোতল ফেন্সিডিল ও ৮ বোতল ভারতীয় মদসহ দুই চোরাকারবারিকে আটক করেছে। সোমবার ভোরে পৃথক অভিযান চালিয়ে  মাদকসহ তাদেরকে আটক করা হয় । এ সময় পালিয়ে গেছে আরো ৩ জন চোরাকারবারি। আটককৃত চোরাকারবারিরা হলো সাতক্ষীরার কলারোয়ার উপজেলার ভাদিয়ালি গ্রামের শফিকুল ইসলাম ও একই উপজেলার সোনাবাড়িয়া গ্রামের নুর হোসেন। পালিয়ে  গেছে উপজেলার চান্দা গ্রামের চোরাকারবারি কুরবান আলি ও ভাদিয়ালি গ্রামের বাবলু হোসেন ও আজমিরুল হোসেন। সাতক্ষীরার ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ভাদিয়ালি ও সোনাবাড়িয়া এলাকায় মাদরা বিজিবির ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। সোমবার ভোরে ভাদিয়ালি থেকে ১৯৩ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয় । রবিবার গভীর রাতে একই উপজেলার সোনাবাড়িয়া এলাকায় নায়ে ক আহসান হাবিবের নেতৃত্বে অভিযান চালিয়ে  ৮ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করা হয়। পৃথক ঘটনায় কলারোয়া থানায় দুটি মামলা দায়ে র করা হয়েছে ।

কলারোয়ায় ২০১৩ সালে জামাত-বিএনপি’র হাতে নিহত শহীদদের শোক স্মরণ সমাবেশ

কলারোয়া সাতক্ষীরা

‘২০১৩ সালে জামাত- বিএনপি’র হাতে নিহত শহীদদের শোক স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়ে ছে। শহীদদের হত্যার বিচার বাস্তবায়ন কমিটির উদ্যোগে সোমবার(১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় পাবলিক ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত হয় এ সমাবেশ। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ”লীগের সভাপতি ও শহীদদের হত্যার বিচার বাস্তবায়ন কমিটির আহবায়ক ফিরোজ আহম্মেদ স্বপন।প্রধান অতিথি বক্তব্য রাখেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ’র সহধর্মিনী সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রধান শিক্ষিকা নাসরিন খান লিপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফ্ফার।

উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবির পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, কপাই সাধারন সস্পাদক আ’লীগ নেতা এ্যাডঃ শেখ কামাল রেজা, আ’লীগ নেতা সহিদুল ইসলাম, মাস্টার আজিজুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম,’আ’ লীগ নেতা এসএম মনিরুল ইসলাম মনি, শফিকুল ইসলাম, প্রভাষক আজিজুল ইসলাম, মহিলা আ’লীগ নেত্রী রহিমা বেগস কাজল,পৌর কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন, যুবলীগ নেতা মোস্তাক আহমেদ, সঞ্জয় সাহা, স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিকুর রহমান মুন্না ও সাঈদুজ্জামান সাঈদ ।

বক্তারা, বলেন ২০১৩ সালে জামাত-বিএনপি’র সহিংসতায় শহীদ আ’লীগ নেতা গোপীনাথপুর গ্রামের আজহারুল ইসলাম সাজু, শহীদ যুবলীগ নেতা সরসকাটি গ্রামের মেহেদী হাসান জজ, শহীদ আ’লীগ নেতা ছলিমপুর গ্রামের মাহবুবুর রহমান বাবু ও শহীদ আ’লীগ নেতা দেয়াড়া গ্রামের রবিউল হাসানের নৃশংসভাবে হত্যার দ্রুত করতে হবে। দ্রুত বিচার না হলে খুনিরা আরো উৎসাহ পাবে।বক্তারা আরো বলেন, জেলা সহ স্থানীয় আ’লীগ নেতাদের মতপার্থক্য ভুলে যেয়ে  বৃহৎ স্বার্থে শহীদ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হওয়ায় জামাতা- বিএনপির হাতে নিহত উপজেলার শহীদ ৪ আ’লীগ নেতা হত্যার দ্রুত বিচারের দাবীতে সকলকে ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ করার আহবান জানানে হয়।

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফটো জার্নালিস্ট এসোসয়িশনের ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যায় প্রেস ক্লাবের মেম্বর লাউঞ্জে উপস্থিত হয়ে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমটির সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ উপস্থিত নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পুসহ অন্যান্য নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নির্বাহী সদস্য ও ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, নবনির্বাচিত যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল সোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান ও শেখ মোঃ সেলিম। এ সময়ে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, প্রেসক্লাবের সদস্য সুনিল কুমার দাস, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি যথাক্রমে দেবব্রত রায়, মো. বাহাউদ্দিন, যুগ্ম-সম্পাদক কাজী শান্ত, কোষাধ্যক্ষ সাগর সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক মো. সোহেল রানা, এসোসিয়েশনের সদস্য শেখ কামরুল আহসান, এমএম মিন্টু, তুফান গাইন, আব্দুর রাজ্জাক ও শেখ শান্ত, ফটো সাংবাদিক আব্দুল মালেক ও জায়েদ আকন প্রমুখ।

মোংলায় সেবা’র তথ্য অবহিতকরণ ও প্রকল্প সমাপনী

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেবা’র আয়োজনে অফিসার্স ক্লাবে তথ্য অবহিতকরণ ও প্রকল্প সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রকল্প সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা সংস্থার নির্বাহী পরিচালক মিনা হালদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ ও সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মনীন্দ্র নাথ হালদার। প্রকল্প সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার মানসম্মত শিক্ষা বিস্তারে ভূমিকা রাখার জন্য বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতি আহবাণ জানান। অনুষ্ঠানে মাল্টি মিডিয়া প্রেজেন্টেশন’র মাধ্যমে সেবা সংস্থার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন সংস্থার প্রোগ্রাম অফিসার শাওন সরকার। অনুষ্ঠানে সেবা সংস্থার উপকারভোগীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাজারে এলো টেকনো স্পার্ক গো ২০২২

খবর বিজ্ঞপ্তি

প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে বাজেট হ্যান্ডসেট স্পার্ক গো ২০২২। পর্যাপ্ত হার্ডওয়্যার সংবলিত ফোনটিতে রয়েছে দৈনন্দিন ব্যবহারে প্রয়োজনীয় সবরকম ফিচার ও সুবিধা।

স্পার্ক গো ২০২২-এর স্টাইলিশ ডিজাইন ও পেছনের ডুয়েল টেক্সচার ফোনে একটি আকর্ষণীয় লুক এনে দিয়েছে। পাশাপাশি অনন্য এই টেক্সচারটি ফোনে শক্ত গ্রিপ প্রদান করবে যা দৈনন্দিন ব্যবহার আরও সহজ করে তুলবে। এতে আছে ৬.৫ ইঞ্চি ডট-নচ এইচডি প্লাস ডিসপ্লে এবং ডিটিএস স্টেরিও সাউন্ড ইফেক্ট যা ব্যবহারকারীকে দিবে এক অনন্য অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা। আরও আছে ৫০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি, যা ৪৫ দিন পর্যন্ত ফোনকে স্ট্যান্ডবাই রাখবে। ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেল মেইন সেন্সর ও ৮ মেগাপিক্সেল সেলফি শুটারের ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সেটআপ। হ্যান্ডসেটটি দিয়ে ৩০ এফপিএস-এ ১০৮০পি ভিডিও ধারণ সম্ভব। এছাড়া ২ জিবি র‌্যাম-এর সাথে স্টোরেজ হিসেবে থাকছে ৩২ জিবি রম।

স্পার্ক গো ২০২২-এ আছে কোয়াড-কোর প্রসেসর। এতে আরও আছে দ্রুত ডেটা প্রসেসিংয়ে সক্ষম অ্যান্ড্রয়েডঞগ ১১ ‘গো এডিশন’ অপারেটিং সিস্টেম এবং ফোনের অনন্য বুস্ট সিস্টেম অপটিমাইজেশন ফিচার, যা অন্যান্য স্মার্টফোনের চেয়ে অ্যাপ ব্যবহার আরও দ্রুত ও সহজ করে তুলবে। টেকনো স্পার্ক গো ২০২২-এ আছে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য প্রয়োজনীয় সেন্সর।

নজরকাড়া অ্যাটলান্টিক ব্লু ও টারকুইশ সায়ান দুটি কালারে পাওয়া যাবে টেকনো স্পার্ক গো ২০২২ এবং এর বাজারমূল্য মাত্র ৯,৯৯০ টাকা। ডিসেম্বর ৭, ২০২১ তারিখ থেকে টেকনো’র অনুমোদিত স্টোরসহ অন্যান্য রিটেইল শপে ফোনটি পাওয়া যাচ্ছে।

মহান বিজয় দিবস উপলক্ষে কেসিসি’র কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি

মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর ভোর সাড়ে ৬টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নেতৃত্বে গল্লামারী শহীদ স্মৃতিসৌধের উদ্দেশ্যে সমবেত যাত্রা এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সূর্য্যােদয়ের সাথে সাথে নগর ভবন, মেয়র ভবন, অফিসার্স কোয়ার্টার, সকল ওয়ার্ড অফিস কাম কমিউনিটি সেন্টার, খালিশপুর শাখা অফিস, নগর স্বাস্থ্য ভবন, শহীদ হাদিস পার্ক, কেসিসি পরিচালিত স্কুল ও কলেজ, ম্যাটারনিটি হাসপাতালসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে মাল্যদান ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বেলা ১১টায় নগর ভবনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

এছাড়া নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ আইল্যান্ড ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিতকরণ এবং নগর ভবন, মেয়র ভবন, খালিশপুর শাখা অফিস, বীর বাঙালী ভাস্কর্য ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জা করা হবে। শিশুদের চিত্তবিনোদনের জন্য খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও গল্লামারীস্থ লিনিয়ার পার্কে বিনামূল্যে প্রবেশের জন্য উম্মুক্ত থাকবে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিটি মেয়রের বাণী

খবর বিজ্ঞপ্তি

শহীদ বুদ্ধিজীবী দিবস’২১ উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এক বাণীতে বলেন, মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের নির্মম ও নৃশংসভাবে হত্যা জাতির ইতিহাসে এক মর্মান্তিক বিয়োগান্তক ঘটনা। জাতিকে নেতৃত্ব ও মেধাশুন্য করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে দখলদার বাহিনী ও তাদের দোসররা কৃতিমান বুদ্ধিজীবীদের  নির্মমভাবে হত্যা করে। মুক্তিযুদ্ধের গৌরবদীপ্ত বিজয়ের জন্য শহীদ বুদ্ধিজীবীদের এ আত্মদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।

 তিনি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার শান্তি কামনা করেন।

ফকিরহাটে শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল খেলার পুরস্কার বিতরণ

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে ৫ম শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খুলনা এসবি আলী ফুটবল একাডেমিকে হারিয়ে আট্টাকী যুব সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সোমবার বিকাল ৪টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আট্টাকী যুব সংঘ ট্রাইবেকারে ০৪-০৩ গোলের ব্যবধানে এসবি আলী ফুটবল একাডেমিকে হারিয়েছে। খেলা শেষে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন (এনডিসি) প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রপি ও ৪০হাজার টাকার প্রাইজমানি তুলে দেন এবং রানার্স আপ দলকে ট্রপি ও ৩০হাজার টাকার প্রাইজ মানি তুলে দেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে বিজয়ী দলের পারভেজ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাফিজ আল আসাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশিষ্ট শিল্পপতি সরদার মোহম্মদ আলী সুনু, বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন এর একান্ত সহকারি মোঃ ফিরোজুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. ছয়রুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু। খেলায় ১০টি দল অংশগ্রহন করে। উপজেলা পরিষদ ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় খেলাটি আয়োজন করে আট্টাকা স্পোটিং ক্লাব। খেলা পরিচালনা করেন মো. কামাল হোসেন, সহযোগি ছিলেন মুনির ঢালী ও জসিম উদ্দিন। খেলায় বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ অসংখ্য ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা ফকিরহাট পল্লী সঞ্চয় ব্যাংক সম্প্রসারিত ভবনের শুভ উদ্ভোধন করেন।

বাগেরহাটে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের ঘৃন্য মন্তব্যের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাগেরহাট জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি রেল রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সদস্য সুশান্ত দাস তন্ময়, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক বাবু বিশ^জিৎ সরকার, বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান আহম্মেদ মনি, সাধারন সম্পাদক মুকুল মল্লিক, রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মুশফিক সজল, সবুজ মল্লিক, শাওন সরদার প্রমুখ। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ্আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কুরুচি ও ঘৃন্য মন্তব্যের জন্য তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।

পরে,প্রতিবাদ সমাবেশ শেষে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কুশপত্তালিকা দাহ করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

মুসল্লিদের কান্নার ধ্বনিতে শেষ হলো চরমোনাই মাহফিল

খুলনাঞ্চল রিপোর্ট

লক্ষ লক্ষ মুসল্লির কান্নার ধ্বনির মধ্য দিয়ে শেষ হলো বিশ্বের তৃতীয় ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী অগ্রহায়ণ মাহফিল।

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় সমাপনী অধিবেশন ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় লাখ লাখ মুসল্লিদের আধ্যাত্মিক এ মিলনমেলা। এর আগে শুক্রবার (১০ ডিসেম্বর) বাদ জুমা আমিরুল মুজাহিদীন আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয়। সমাপনী অধিবেশনের বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ।

অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুরমত মনে করতে হবে। সুতরাং তাক্বওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে নেই এই আলেম, মুফতি ও পীরের কোন মূল্য নেই। সমাপনী অধিবেশনের বয়ানে পীর সাহেব চরমোনাই মাহফিল বাস্তবায়নে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জানান। আখেরি মোনাজাতে অংশ নেওয়া প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তিরা, সম্মানিত ওলামায়ে কেরাম এবং গণমাধ্যমকর্মীদের মোবারকবাদ জানান পীর সাহেব চরমোনাই।

আখেরি মোনাজাতে পীর সাহেব চরমোনাই ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।

চরমোনাই মাহফিলের অস্থায়ী হাসপাতালে চরমোনাই মাহফিলে আগত মুসল্লিদের মধ্য থেকে গত শুক্রবার বাকেরগঞ্জের মো. আবু হানিফ হাওলাদার (৬৯), মাদারীপুরের মামুন (৪৭), শনিবার চাঁদপুরের তাজুল ইসলাম গাজী (৬২) এবং রোববার পিরোজপুরের কাশেম আলী (৭৫) ইন্তেকাল করেন। তাদের মরদেহ জানাজা শেষে নিজ নিজ এলাকায় পাঠানো হয়। এছাড়াও মাহফিলে দুইজন বিধর্মী মুসলমান হয় এবং একাধিক বিয়ে  অনুষ্ঠিত হয়। চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিন ফজর ও মাগরিব বয়ান করেন নায়ে বে আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমসহ দেশ-বিদেশে বিশিষ্ট ওলামায়ে  কেরামগণ।

চরমোনাই মাহফিলে প্রথমদিন কুরআন শিক্ষা বোর্ডের প্রশিক্ষণ কর্মশালা, দ্বিতীয়দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়ে াজিত ওলামা সম্মেলন, যুব আন্দোলনের যুব সমাবেশ এবং তৃতীয় দিন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছাত্র গণজমায়ে ত অনুষ্ঠিত হয়।

প্রয়াত নেতাদের কবর জিয়ারতে খুলনা বিএনপি নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি

মহানগরীর টুটপাড়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেছেন নব ঘোষিত খুলনা মহানগর ও জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় খুলনা বিএনপির শীর্ষ নেতারা কবরস্থানে যান এবং জিয়ারত করেন।

খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, ভাষা সৈনিক এম নুরুল ইসলাম দাদু ভাই, দু:সময়ের কান্ডারী মরহুম সৈয়দ ঈসা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন দলীয় নেতাকর্মী এবং সাধারণ মুরদারদের রুহের মাগফিরাত কামনায় ফতেহা পাঠ করা হয়।

মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু দোয়ায় শরীক হন। দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির। আবেগঘন ও তাৎপর্যময় এ দোয়ায় তিনি মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করেন। সেই সাথে গণতন্ত্রের সংগ্রামে আপোসহীন ভূমিকা পালন করায় ফ্যাসিবাদের রোষানলে পড়ে মৃত্যুশয্যায় শায়িত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন। অধিকারহারা মানুষের হারানো অধিকার, গণতান্ত্রিক মুক্তি ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে রাব্বুল আলামিনের সাহায্য কামনা করা হয়। এ সময় দোয়ায় শরীক অনেকেই অশ্রুসজল হয়ে পড়েন।

কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি নেতা আজিজুল হাসান দুলু, মেজবাউল আলম, আব্দুর রাজ্জাক, ওয়াহিদুজ্জামান রানা, এহতেশামুল হক শাওন, মো: মাসুদ পারভেজ বাবু, শের আলম সান্টু, অ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, জাফরী নেওয়াজ চন্দন, মোল্লা সাইফুর রহমান, রফিকুল ইসলাম বাবু, জসীমউদ্দিন লাবু, জাহিদুর রহমান রাজু, জাভেদ মল্লিক, মশিউর রহমান লিটন, দেলোয়ার হোসেন। অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবির। যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, জাহিদুর রহমান রিপন, আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পী, মঞ্জুর আরফিন, জহিরুল ইসলাম জুয়েল, সোলায়মান মোল্লা, মোল্লা সালাহউদ্দিন বুলবুল, মাশকুর হাসান ফ্রান্স, মনিরুজ্জামান মনি, মাহমুদ হাসান বিপ্লব, সাকারুল ইসলাম সুমন, তারিকুল ইসলাম, শরিফুল ইসলাম অসিম। সাবেক ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম তারেক, খন্দকার হাসিনুল ইসলাম নিক। স্বেচ্ছাসেবক দল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মুনতাসির আল মামুন, কবির গাজী। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সজীব তালুকদার। ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, মো: তাজিম বিশ^াস, হাসান ফকির, রকিবুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ ইমরান, রিয়াজুল ইসলাম খান মুরাদ, কাজী জাকারিয়া প্রমুখ। #

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রস্ততি সভা

খবর বিজ্ঞপ্তি

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচী সফল করার লক্ষ্যে নবগঠিত খুলনা মহানগর ও জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের সাথে খুলনা জেলা ও মহানগর মহিলা দলের মতবিনিময় সভা সোমবার বিকেল ৪ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. তছলিমা খাতুন ছন্দা। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন জেলা আহবায়ক আমির এজাজ খান, জেলা সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহবায়কদ্বয় তরিকুল ইসলাম জহির ও আবু হোসেন বাবু। মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাড. কানিজ ফাতেমা আমিন, শামসুন নাহার লিপি, নাসরিন হক শ্রাবণী, শাহানাজ সরোয়ার, নিঘাত সীমা, রোকেয়া ফারুক, আনজিরা খাতুন, কাওসারী জাহান মঞ্জু, শাহাজান ইসলাম, মিসেস মনি প্রমুখ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লুবনা ইয়াসমিন, অ্যাড. সৈয়দা রেবেকা বেগম, অ্যাড. কামরুন নাহার হেনা, পাপিয়া রহমান পারুল, সোনিয়া খান, রুমা আক্তার, মদিনা আক্তার, খালেদা খানম, জাকিয়া সুলতানা, সালমা বেগম, ইভা জামান, কনা জামান, জেসমিন আক্তার, পারভীন আক্তার, শাহনাজ বেগম লুসাই, নার্গিস আক্তার প্রমুখ। #

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে খুলনা মহানগর ও জেলা বিএনপির কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ ১৩ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ১০ টায় গল্লামারিতে জমায়েত ও বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ নিবেদন করবে মহানগর ও জেলা বিএনপি। আগামীকাল ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত  হবে।

১৬ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় গল্লামারিতে জমায়েত এবং সকাল ৭টায় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন মহানগর ও জেলা বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। ওইদিন বিকেল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে জমায়েত ও পরে নগরীতে বিজয় দিবসের বর্ণাঢ্য র‌্যালী বের হবে।

খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসুচি সফল করার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. এস এম শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

যথাযোগ্য মর্যাদায় আগামীকাল ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৮টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে কালোব্যাজ ধারণ, সকাল ৮টা ৪০ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯টায় অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ১০.৩০ মিনিটে ওয়েবিনারে আলোচনা সভা, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা এবং সন্ধ্যা ৫.৩০ মিনিটে শহিদ মিনার ও অদম্য বাংলায় প্রদীপ প্রজ্জ্বলন।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টা ৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় অদম্য বাংলায় শোভাযাত্রা সহকারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকাল ৪টায় অদম্য বাংলা চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সন্ধ্যা ৬.৩০ মিনিটে চলচিত্র প্রদর্শনী।

যৌথ গবেষণায় বহুমুখী জ্ঞান বৃদ্ধি পায়: উপাচার্য

খবর বিজ্ঞপ্তি

গত ১৩ ডিসেম্বর ২০২১ তারিখ বেলা ৩ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে গবেষণা সেলের উদ্যোগে গবেষণা প্রকল্পের অনুকূলে ৬২ জন গবেষকের জন্য ২ কোটি ১ লাখ ৯০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের গবেষকবৃন্দের মধ্যে চেক হস্তান্তর করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, গবেষণা ছাড়া একটি বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি আসে না। যৌথ গবেষণা পরিচালনা করতে পারলে বহুমুখী জ্ঞান বৃদ্ধি পায়। কম টাকার মধ্যেও ভালো গবেষণা করা যায়। গবেষণা করতে হলে নিবেদিত হতে হয়। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা জোরদারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী বছর এখাতে বরাদ্দ বৃদ্ধি পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য গবেষণা প্রকল্প সুসম্পন্ন করার ব্যাপারে বেশ কিছু পারমর্শ ও নির্দেশনা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মৎ হোসনে আরা। খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সেলের পরিচালক প্রফেসর ড. আশীষ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গবেষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ বশির আহমেদ এবং স্বাগত বক্তব্য রাখেন গবেষণা সেলের যুগ্ম-পরিচালক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গবেষণা সেলের যুগ্ম-পরিচালক প্রফেসর ড. তুহিন রায়। এছাড়া গবেষণার অর্থ সমন্বয়ের ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান।

এর আগে উপাচার্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ¯œাতক/ ¯œাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম পরিদর্শনে ড. সত্যেন্দ নাথ বসু একাডেমিক ভবনের ডিনের সম্মেলন কক্ষে যান এবং ভর্তির বিষয়ে খোঁজ খবর নেন। এসময় বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, জীব বিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং ডিসিপ্লিন প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপাচার্য চারুকলা স্কুলের ভর্তি কার্যক্রম পরিদর্শনে যান এবং সেখানে ভার্তির খোঁজ খবর নেন। এসময় চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ এবং ডিসিপ্লিন প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।

বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষ্যে প্রেসক্লাকের কর্মসুচি গ্রহন

খবর বিজ্ঞপ্তি

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৩ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ। ১৪ ডিসেম্বর সকাল ১১ টায় ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সূর্যদয়ের সাথে সাথে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ। ১৫ ও ১৬ ডিসেম্বর ক্লাব ভবনে আলোকসজ্জা। ১৬ ডিসেম্বর সকাল ১১ টায় ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ক্লাবের সকল সদস্য ও ইউজার সদস্যদের উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

প্রশাসনের অনুমতি পেলে লাশ উত্তোলন ২৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে কুয়েট

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বন্ধের মেয়াদ ১০ দিন বাড়িয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের   সিন্ডিকেটের ৭৭ তম জরুরী  সভার সিদ্ধান্ত মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়। কুয়েট রেজিষ্টার ভারপ্রাপ্ত মোঃ আনিছুর রহমান ভুঞা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান । অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুতে সৃষ্ট পরিস্থিতিতে গত ৩ ডিসেম্বরের সিন্ডিকেট সভায় ১৩ ডিসেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এদিন বিকেল চারটার মধ্যেই শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ পেয়ে সাতটি হলের সকল শিক্ষার্থী হল ছাড়েন।গত ৩০ ডিসেম্ভর প্রফেসর ড. সেলিম হোসেনের অস্বাভাবিক  মৃত্যু হয় এ ঘটনা তদন্তে দুদফায় কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শিক্ষক সেলিমের মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিসহ পাঁচ দফা দাবিতে ২ ডিসেম্বর দুপুরে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। প্রতিবাদ সমাবেশ থেকে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানান শিক্ষকরা।সেলিম হোসেনের ‘অস্বাভাবিক’ মৃত্যুর ঘটনায় ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ ৯ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। নতুন করে গঠন করা হয় পাঁচ সদস্যের নতুন তদন্ত কমিটি। কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়। কিন্তু কমিটি এখনও তদন্ত সম্পন্ন করতে পারেনি। কমিটির সুপারিশ বিবেচনায় নিয়ে ক্যাম্পাস বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে। খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস জানান নিহত কুয়েট শিক্ষক প্রফেসর ডা. মোঃ সেলিম হোসেনের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেলা প্রশাসন বরাবর প্রয়োজনিয় কাগজপত্র পাঠানো হয়েছে, সেখান থেকে অনুমতি পেলে অতিদ্রত  লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হবে ।

২৯২ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে ২৯২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রেজাউল করিমকে (৩০) আটক করেছে ৫৮বিজিবি। সোমবার ভোর রাতের দিকে মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তের আনছার আলীর পুকুর পাড় থেকে তাকে আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, সোমবার ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে ফেন্সিডিল নিয়ে আসার সময় যাদবপুর গ্রামের আনছার আলীর পুকুর পাড় থেকে ২৯২ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী যাদবপুর গ্রামের আলাউদ্দীনের ছেলে রেজাউল করিমকে আটক করে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

কেশবপুরে কালব’র নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও শপথ গ্রহণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের (কালব) নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের ক্রেডিট ইউনিয়নের কার্যালয়ে সোমবার বিকেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালব’র পরিচালক এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক আফসার উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কালব’র যশোর জেলার ম্যানেজার আনিছুর রহমান, সংগঠনের নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান, ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, যুগ্ম স¤পাদক শহীদুল্লাহ, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক স¤পাদক আলমগীর সিদ্দিকী টিটো, কালব’র কেশবপুর শাখার ম্যানেজার পলাশ কর।

কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শপথ পাঠ করান, সংগঠনের যশোর জেলার ম্যানেজার আনিছুর রহমান। 

বাগেরহাটে ২২টি মোবাইল উদ্ধার,প্রকৃত মালিককে হস্তান্তর

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফেরত পেয়েছেন প্রকৃত মালিকেরা। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার কে,এম আরিফুল হক উদ্ধারকৃত এসব মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান,  অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসিব ইকবাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল হক, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ও পুলিশ মিডিয়া সেলের দায়িত্বে থাকা এস,এম আশরামুল আলমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মুঠোফোনের জন্য করা সাধারণ ডায়েরী সূত্রে এসব মুঠোফোন উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন পরে হলেও হারানো মুঠোফোন পেয়ে খুশি মালিকরা।

মোবাইল ফোরত পাওয়া বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাহিদ শেখ বলেন, মেয়ের অনলাইন ক্লাসের জন্য মোবাইল ফোনটি কিনে দিয়েছিলাম। গত ইউপি নির্বাচনের সময় ফোনটি হারিয়ে যায়। ফোনটি ফিরে পেয়ে আমি খুশি। এ জন্য আমি বাগেরহাট পুলিশকে ধন্যবাদ জানাই।

রামপাল উপজেলার সবুজ খান নামের মোবাইল ফেরত পাওয়া এক মালিক জানান, মোবাইলের আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। বন্ধুর পরামর্শে থানায় জিডি করেছিলাম। চারমাস পরে আজ ফোন ফেরত পেয়েছি। পুলিশের প্রতি আমি সত্যিই অনেক কৃতজ্ঞ।

মোংলা এলাকার জয়নব বিবি বলেন, ৫ মাস আগে আমার স্বামীর মুঠোফোন হারিয়ে যায়। অনেক খোজাখুজির পরে না পেয়ে আমরা থানায় সাধারণ ডায়েরী করেছিলাম। হঠাৎ করে গতকাল কল দিয়ে জানানো হয়েছে যে আমাদের ফোন পাওয়া গেছে। হারানো মুঠোফোন আজ হাতে পেলাম। আমরা খুব খুশি পুলিশের এই তৎপরতায়।

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে আমরা ২২টি মোবাইল উদ্ধার করেছি। এইসব মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। জেলা পুলিশের এ ধরনের উদ্যেগ অব্যহত থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় মূল্যবান মুঠোফোন ব্যবহারের ক্ষেত্রে মানুষদের আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অপরাধ দমন ও মানুষের সেবা দানের ক্ষেত্রে পুলিশের সক্ষমতা অনেকগুন বৃদ্ধি পেয়েছে। তথ্য প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে মুঠোফোন উদ্ধারসহ অপরাধীদের শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

জাতীয় পুষ্টিনীতি বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

তথ্য বিবরণী

জাতীয় পুষ্টিনীতি বিষয়ক আঞ্চলিক কর্মশালা সোমবার খুলনার হোটেল সিটি ইন এ অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, খুলনা বিশ^বিদ্যালয়ের প্রফেসর এম এ মান্নান, অধ্যক্ষ এসএম ফেরদৌস প্রমুখ। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ড. মোঃ শহিদুর রহমান ভূইয়া।

কর্মশালায় অংশগ্রহণকারীগণ জাতীয় পুষ্টিনীতি বাস্তবায়নে কার্যকরী পরিকল্পনা প্রণয়নে ঝুঁকি চিহ্নিতকরণ এবং এ বিষয়ে মতামত প্রদান করেন। তাঁরা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ^াসকষ্টসহ অসংক্রামক রোগ প্রতিরোধে পুষ্টির গুরুত্ব তুলে ধরেন। এছাড়া কিশোরী, গর্ভবর্তী মা ও শিশুদের কৃশকায় ও খর্বাকৃতি প্রতিরোধে বয়সভেদে পুষ্টির চাহিদা নিরুপণ এবং খাবার বিষয়ে গণসচেতনতার ওপর কর্মশালায় গুরুত্বারোপ করা হয়। এক্ষেত্রে শিশুদের রক্তস্বল্পতা ও ক্যালসিয়ামের ঘাটতি নিরসণে খাবারের পুষ্টিমান বজায় রাখতে যথাযথ পদ্ধতি অনুসরণে পরিবারেরও দায়িত্ব রয়েছে। কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যকর্মীরা অংশ নেন।

পরিবেশ উপমন্ত্রীর খুলনা সফরসূচি

তথ্য বিবরণী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার ছয় দিনের সফরে আজ ১৪ ডিসেম্বর খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ১৫ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান এবং বাগেরহাট ও খুলনা জেলায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। তিনি ১৯ ডিসেম্বর সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

প্রচার-প্রচারণায় জমে উঠেছে লোহাগড়া উপজেলার ইউপি নির্বাচন

মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার চতুর্থ ধাপের ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে প্রচার –প্রচানায়। নানান উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রতিশ্রুতি দিচ্ছেন আধুনিক মডেল ইউনিয়ন গড়ার। প্রত্যেকেই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, ভোটাররা বলছেন, সৎ  যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তাঁরা। ইউনিয়নের রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন উৎসবমুখর। পোস্টার, ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে ইউপির অলি গলি, বাসা বাড়ি, চায়ের দোকান ও বিভিন্ন স্থাপনা। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধুই নির্বাচন। সরেজমিনে দেখা গেছে, লোহাগড়া উপজেলায় চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা দল বেঁধে প্রচার প্রচারণায় নির্বাচনী এলাকা সরগরম করে তুলছেন। ইজিবাইক, ভ্যান ও রিকশায় মাইক বেঁধে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। ১২টি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা গণসংযোগ করে বেড়াচ্ছেন, তাঁরা জানান চেয়ারম্যান নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন পরিষদের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা করা হবে। ইউনিয়নের পরিষদের মৌলিক সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আধুনিক ইউনিয়ন পরিষদ গঠনের প্রতিশ্রুতি দেন। অন্যদিকে সমানভাবে প্রতিটি ঘরে ঘরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা, তারা বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব এবং ইউনিয়নের জনগণের পাশে থেকে কাজ করে যাব। সকলের নিকট দোয়া ও সমর্থন চেয়ে এবং প্রত্যেক ভোটারকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তাঁরা। উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর রবিবার লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৮ জন, সাধারণ সদস্য পদে ৪০৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২টি ইউপিতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৬৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৫ হাজার ৯০৯ জন ও মহিলা ভোটার ৮৫ হাজার ৭৮৮ জন। ভোটকেন্দ্র ১১৬ টি, ভোটকক্ষ ৪৫৭ টি।

মহেশপুর সীমান্তের ওপারে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাগাডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় বিএসএফ’র গুলিতে মিকাইল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি বাঘাডাঙ্গার জিনজিরা পাড়ার রুহুল আমিনের ছেলে।

নিহতের মামাতো ভাই মুছা নুর মল্লিক জানান, কয়েকদিন আগে মিকাইলসহ আরও কয়েকজন সীমান্ত পার হয়ে ভারতে যায়। বৃহস্পতিবার রাতে গরু নিয়ে ফেরার পথে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরাখাল ব্রীজ এলাকা দিয়ে তারা দেশে ফেরার চেষ্টা করছিল। এসময় নদীয়ার শিলবাড়ি বিএসএফ’র টহলদলের সামনে পড়ে। এসময় বিএসএফ’র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। সেসময় অন্যরা পালিয়ে আসলেও মিকাইল নিখোঁজ ছিল। ঘটনার ৪ দিন পর রোববার বিকেলে সীমান্তবর্তী টেংরা খালে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নদীয়া জেলার হাঁসখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম জানান, ১০/১২ জন গরু আনতে ভারতে যায়। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদেও লক্ষ্য করে গুলি করে। অন্যরা ফিরে এলেও মিকাইল ফিরে আসেনি। নিহতের পরিবার ওপারের স্বজনদের কাছ থেকে এ তথ্য জেনেছেন। এ ব্যাপারে বিজিবি’র ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, এ ব্যাপারে কোন তথ্য পাননি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।

ঝিনাইদহে মেম্বর প্রার্থীর সমর্থকদের অতর্কিত হামলা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আসন্ন ইউপি নির্বাচনে এক মেম্বর প্রার্থীর সমর্থকদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

রোববার সন্ধায় সদর উপজেলার ফুরসুন্ধি ইউনিয়নের জিতড় ভাবানিপুর গ্রামের কালীতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, আসন্ন ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে ফুরসুন্ধি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জিতড় ভাবানিপুর গ্রামে অজয় বিশ্বাস টিউবয়েল প্রতীকে ও আসাদুজ্জামান টিপু ফুটবল প্রতীকে মেম্বর পদে প্রতিদ্বন্দ্বীতা করছে। রোববার সন্ধায় টিউবয়েল প্রতীকের সমর্থক সনাতন বিশ্বাসের ছেলে সনজিত বিশ্বাস ও পুলিং মাঝির ছেলে পশুপতি বিশ্বাস সহ বেশ কয়েকজন গ্রামের মাঝে ভোট চেয়ে বাড়ির পথে যাচ্ছিলেন। পতিমধ্যে কালীতলা নামক স্থানে পৌছালে তাদের উপর অতর্কিত হামলা চালায় একই গ্রামের ফুটবল প্রতীকের সমর্থক বিল্লাল, আরিফ, হোসেনসহ বেশ কয়েকজন। সেসময় সনজিত বিশ্বাস মারাত্বকভাবে আহত হয়। এছাড়াও বাকি দুই জনকে প্রথমিক চিকিৎসা দেওয়া হয় এবং সনজিতের মাথায় মারাত্বক আঘাত করায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, মেম্বার প্রর্থীর সমর্থকদের মারধর করা হয়েছে এমনটি শোনার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। সনজিত নামে একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখনও কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, অন্যায়কারী যেই হোক না কেন সে ছাড় পাবে না।

মোংলায় এসবিএসি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন, আসেননি কোন অতিথি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

এসবিএসি ব্যাংকের (সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিঃ) মোংলা উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে মোংলা পৌর শহরের শেখ আঃ হাই সড়কের পৌর মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংকটির নতুন এ শাখার উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। এ সময় উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন ও মোংলা উপশাখা প্রধান কাজি তুহিন মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধনী এ অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসবিএসি ব্যাংকের ১০৪তম শাখা হিসেবে সোমবার উদ্বোধন হলো মোংলা উপশাখা।

উল্লেখ্য, মোংলায় এ ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধনে আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা উপস্থিত হননি। যার ফলে উপস্থিত মতে তড়িঘড়ি করে পৌর মেয়রকে প্রধান অতিথি করে এটির উদ্বোধন করা হয়েছে। পূর্ব থেকেই আমন্ত্রিত অতিথিদের নাম উদ্বোধনী ডিজিটাল ব্যানারে দেয়া থাকলেও তারা না আসায় নতুন অতিথির নামের ব্যানার পরিবর্তন ছাড়াই পুরানো সেই ব্যানারেই নতুন প্রধান অতিথি দিয়ে উদ্বোধনের ঘটনায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় বিভিন্ন মহলে নানা ধরণের গুঞ্জন চলছে। এছাড়া এই উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি হিসেবে ব্যানারে থাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদও উপস্থিত হননি।

এ বিষয়ে এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন বলেন, যাদেরকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি করা হয়েছিলো তারা আসেননি। ফলে পরবর্তীতে পৌর মেয়রকে প্রধান অতিথি করে উদ্বোধন করা হয়েছে।  আমরা বুঝতে পারিনি তিনি (পৌর মেয়র) এখানে (পৌর এলাকায়) এতো জনপ্রিয়, যার কারণেই অন্য আমন্ত্রিতরা আসেননি।

ইঁদুরের গর্তের ধান বেঁচে শীতের গরম পোশাক কিনবে শিশুরা

মোঃ শামীম হোসেন, বাজুয়া (দাকোপ)

আমন ধান কাটার পর ধানক্ষেতে ভিড় করছে বৃদ্ধ মহিলা ও শিশু-কিশোররা। তাদের লক্ষ্য ইঁদুরের গর্তগুলো। এসব শিশুরা প্রতিদিন সকাল হলেই দলবেঁধে ছুটে যায় ফসলের মাঠে। ইঁদুরের গর্ত খুঁড়ে ধানের শিষ সংগ্রহ করে এরা। উপজেলার কয়েকটি ইউনিয়নে ঘুরে দেখা যায় দল বেঁধে সদ্য কেটে নেওয়া আমন ধান খেতে ঘুরছে এক দল বৃদ্ধা মহিলা ও শিশু-কিশোররা। এরা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী। ওদের কারও হাতে খুন্তি আবার কারও হাতে কোদাল কিংবা শাবল। কেউ বহন করছে প্লাস্টিকের বস্তা। তাদের এ আয়োজন মূলত ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ করার জন্যই। কথা হলে এই শিশু-কিশোরেরা জানায়, সংগ্রহ করা ধান বেঁচে তারা শীতের গরম পোশাক কিনবে দাকোপ উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠে ঝরে পড়া ও ইঁদুরের গর্তে জমানো ধান সংগ্রহে মেতে উঠেছে স্থানীয় শিশু-কিশোরেরা। সকালের রোদ কিছুটা বাড়ার সঙ্গে সঙ্গে ওরা দল বেঁধে নেমে পড়ে সদ্য কেটে নেওয়া আমনের মাঠে। মাটি খুঁড়ে ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করে তারা। ঝুঁকি থাকা সত্ত্বেও ইঁদুরের গর্তের চারপাশ খুঁড়ে এসব ধান সংগ্রহ করে শিশুরা। ভাগ্য ভালো হলে দু’চারটি গর্তেই মেলে ১০ থেকে ১২ কেজি ধান। এছাড়াও আমন ধান কেটে নেয়ার পর ক্ষেতে অবশিষ্ট পড়ে থাকা ধানের শীষ কুড়িয়ে নিচ্ছে শিশুরা। যখন ধানের পরিমাণ বেশি হবে তখন তা বিক্রি করে, কেউ আবার সে ধান মজুদ করে রাখে নিজেদের জন্য। ধান কুড়াতে আসা শিশুরা জানায়, মালিকরা ধান কেটে নিয়ে  যাওয়ার পর অনেক ধানের ছড়া এমনিতেই পড়ে থাকে, সেগুলো আমরা কুড়িয়ে  নিই। এছাড়াও ইঁদুরের গর্ত খুঁড়ে পাওয়া যায় বিপুল পরিমাণ ধান। এসব ধান আমরা বাড়িতে জমা করে রাখি। যখন ধানের পরিমাণ বেশি হবে তখন তা বিক্রি করি। সোমবার সরেজমিনে দেখা যায় উপজেলার বাজুয়া গ্রামে ধান সংগ্রহ করতে এসেছে ৭-৮ জন শিশু কিশোর। ১০ বছরের শিশু আশিক  জানায়, বিভিন্ন মাঠে সংগ্রহ করা ধান বিক্রির টাকা দিয়ে কেউ শীতের পোশাক, কেউ খাতা-কলম কেনে। আবার অনেকের পরিবারের ৩-৪ মাসের খাবারের সংকুলান হয়। স্থানীয় প্রবীণ কৃষক সুনিল রায় বলেন, আগেকার সময়ে  মাঠ ভরে যেত ধান কুড়ানি শিশুদের আনাগোনায়। তখনকার সময়ে  ধান কাটার একটা উৎসবমুখর পরিবেশ ছিল। এখন সবকিছু পাল্টে গেছে। অনেক শিশুকে এখন মাঠে দেখা যাচ্ছে। তারা ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করে। দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ ও ফসল শূন্য মাঠ থেকে ধান কুড়ানোর বিষয়টি দীর্ঘদিন ধরেই চলে আসছে। মাঠে ধান থাকা অবস্থায়ই ইঁদুর গর্তে ধান মজুদ করে রাখে। এসব ধান সংগ্রহ করা সময়সাপেক্ষ তাই কৃষকরা এসব ধানের দিকে নজর দেয় না। তাই স্থানীয় শিশুরা এগুলো সংগ্রহ করে বিক্রি এবং নিজেরাও চাল বানিয়ে খায়। তবে এসব গর্তে সাপ, পোকা-মাকড় থাকতে পারে যা শিশুদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

তেরখাদায় স্বেচ্ছাসেবকলীগের বিজয় সমাবেশ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তেরখাদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিজয় সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতি অনুষ্ঠান করা হয়। সোমবার বিকাল ৩টায় তেরখাদা ডাকবাংলা চত্বরে এ সমাবেশের আয়োজ করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা শেখ মো: আবু হানিফ। প্রধান বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল।

প্রধান অতিথি খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ বলেন, সকলের সহযোগিতা থাকলে স্বেচ্ছাসেবক লীগকে বাংলাদেশের মধ্যে একটি সুসংগঠিত মডেল সংগঠনে পরিনত করব। এসময় তিনি আর বলেন তৃণমূলে স্বেচ্ছাসেবক লীগের  নেতা-কর্মীদের মূল্যয়ন করতে হবে। তৃণমূল শক্তিশালী হলে আওয়ামী লীগ শক্তিশালী হবে। সেই সাথে আগামী দিন গুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো নির্দেশনা বাস্তবায়নের জন্য সব পরিস্থিতেই ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

তেরখাদাদ উপজেলা স্বেচ্ছাসেবক আহ্বায়ক শেখ মোঃ আনিচুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব খান ফরহাদুজ্জামান সুমনের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনে আরা চম্পা, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান সারাফাত হোসেন মুক্তি, শেখ রাজা মিয়া, মোল্লা জিয়াউর রহমান, মোল্লা শওকাত আলী, রেজাউল ইসলাম রাজা, মোঃফেরদাউস রহমান, মোঃ হুমায়ুন কবির, রুহুল আমিন রবি, মোঃ মিজানুর রহমান, কুমারেশ বিশ্বাস, আবুল বাসার, রাজীব দাস, শেখ আসলাম আলী, জিহাদুল চৌধুরী মিলন, মঈনুদ্দিন মাসুদ রানা, আনসার আলী বাদল, আমিনুর রহমান, আবির মালিক, শাহনুর মোহাম্মদ, মোঃ অহিদুজ্জামান, মাকসুদুল আলম মামুন, কামাল হোসেন, মাহমুদুন্নবী মিল্টন, মোঃআজম মিয়া, লিটন দাস, শেখ আলী রেজা, আবুল হাসান পলাশ, শেখ আলামিন রিয়েল, মোঃনিজাম, মোঃনাজির শেখ, মোঃ মিরাজুল ইসলাম, হামিম কবির রুবেল, শেখ মোঃ,রাসেল, বদিউজ্জামান লিটু, এরশাদ স্বপন, ফেরদাউস, জুয়েল, লিয়াকাত, আজমির, শফিক, নিশি, আলামিন, লিটন, পলাশ,জুয়েল, খোকন,হোসেন, মিরাজ, মোঃ ইবরাহিম শেখ, জহিদ শেখ, আনারুল ইসলাম, ওলিদ ইসলাম, আলামিন শেখ, জয়ন্ত গাইন, মিঠুন মন্ডল প্রমুখ।

বীরমুক্তিযোদ্ধা ও করোনাযোদ্ধাদের সুলতান আহম্মেদ স্মৃতি পদক

ক্রীড়া প্রতিবেদক

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে পাঁচদিন ব্যাপী মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন হবে। মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখায় এলাকার বীর মুক্তিযোদ্ধাদের এবং মহামারী করোনাকালে জীবনবাজী রেখে পরোকারী করোনাযোদ্ধাদের ওইদিন সুলতান আহম্মেদ স্মৃতি পদক ও সম্মাননা দেয়া হবে। স্বেচ্ছাসেবী সংগঠন নগরীর খালিশপুরের আলমনগরের ‘উদীয়মান যুব সমাজ’ এ কর্মসূচীর আয়োজক। গতকাল সোমবার দুপুরে কেসিসি’র আলতাফ মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নগরীর খালিশপুর থানাধীন ১৩, ১২ ও ১৫নং ওয়ার্ডের প্রতিটি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের জন্য ব্যবস্থা করা হচ্ছে উপহার সামগ্রী। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাটা হবে ৫০ পাউন্ড ওজনের কেক। থাকছে ৫দিন ব্যাপী এলাকার মা-বোন-ভাবী-চাচীদের নিজেদের তৈরী জিনিসপত্র নিয়ে বিজয় মেলা। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন ও শেখ সুলতান আহম্মেদ স্মৃতি পদক-২০২১ তুলে দিবেন সংগঠনের প্রধান উপদেষ্টা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এ কর্মসূচির মিডিয়া পার্টনার দৈনিক সময়ের খবর।

প্রসঙ্গত্ব, গত বছরের ২৩ নভেম্বর খালিশপুরে তরুণ প্রজন্মের স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে মানব সেবার লক্ষ্যে ‘উদীয়মান যুব সমাজ’ গঠন করা হয়। মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত সমাজ গঠনে একঝাঁক তরুন ও শিক্ষিত মেধাবী উদীয়মান যুবক নিরলস কাজ করছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্যানেল মেয়র এ্যাড. মেমোরি সুফিয়া রহমান শুনু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর এসএম খুরশিদ আহমেদ টোনা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন আহমেদ প্রিন্স, বিশিষ্ট ব্যবসায়ী সামসুল আলম লিপন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিক খান রাজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দৈনিক খুলনাঞ্চল সম্পাদকের পিতার জন্য দোয়া কামনা

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

 দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মিলটন এর পিতা মো. সাইদুর রহমান হাওলাদার (৮০) অসুস্থ। জানা যায় প্রোস্টেট গ্ল্যান্ড অপারেশনের জন্য সোমবার (১৩ ডিসেম্বর) ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আশু সুস্থতা কামনা করে দোয়া করেছেন দাকোপ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। দোয়া কামনা দাতারা হলেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি জুবায়ের রহমান লিংকন, সহ-সভাপতি কুুমারেশ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মোজাফ্ফার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, কোষাধ্যক্ষ খান মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক জি.এম আজম, সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, জি.এম রেজা, সাবেক আহবায়ক গোবিন্দ বিশ্বাস, নির্বাহী সদস্য মোঃ মজনু ফকির, পারুল বেগম, সাধারণ  সদস্য তুষার দাস, জি.এম জাকির হোসেন, গাজী আবুল বাশার, বিধান চন্দ্র ঘোষ, দীপক রায়, রুহুল আমীন, দীপক সরদার, এস.এম মামুনুর রশীদ, সোহাগ আহমেদ, গাজী সরোয়ার হোসেন, জয়ন্ত রায়, প্রবীর রায় বাপ্পী।

মোংলায় মেয়ের সাথে ঝগড়া করায় জামাই ও বেয়াইকে কুপিয়ে জখম

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় বিয়ে দেয়া মেয়ের সাথে জামাইর ঝগড়া হওয়ার জেরে জামাই ও বেয়াইকে (জামাইর বাবা) কুপিয়ে জখম করেছে মেয়ের বাবা এবং ভাই। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের পরিবার।

অভিযোগে জানা যায়, উপজেলার চিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়মনিরঘোল এলাকার বাসিন্দা হাবিব মোল্লার ছেলে মাসুম বিল্লাহর (৩২) সাথে ৭ বছর আগে বিয়ে হয় একই এলাকার আশ্রাব আলীর (৫০) মেয়ে মালা বেগমের (২৭)। তাদের সাংসারিক জীবনে স্ত্রী মালা বেগমের বেপরোয়া চলাফেরায় বিভিন্ন সময়ে বাঁধা দেয় স্বামী মাসুম বিল্লাহ। এনিয়ে সোমবার সকাল ১০টার দিকে মালা ও মাসুমের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মালা স্বামীর বাড়ী থেকে বেরিয়ে বাবা আশ্রাফ আলীর বাড়ীতে গিয়ে স্বামীর বিরুদ্ধে নালিশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মালার বাবা আশ্রাব ও ভাই শুকুর জামাই মাসুমের বাড়ীতে গিয়ে মালার স্বামী মাসুম ও শ্বশুর হাবিবকে কুপিয়ে জখম করেন। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি মাসুম ও হাবিবের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহানা মোরশদ।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় পুত্রবধূ মালা, মালার ভাই শুকুর ও বাবা আশ্রাবের বিরুদ্ধ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্বাশুড়ি ছালমা বেগম। মোংলা থানায় কর্তব্যরত ডিউটি অফিসার এসআই জুয়েল শেখ বলেন, জরমনিরঘোল এলাকার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কোন বাঁশির হুঁইসেলে একদিনে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়নি: টুকু

খবর বিজ্ঞপ্তি

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বলেছেন, কোন বাঁশির হুঁইসেলে একদিনে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়নি। বাঙ্গালীর অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ আন্দোলনের সফল পরিসমাপ্তি মহান মুক্তিযুদ্ধ।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দুরদর্শী রাজনৈতিক প্রজ্ঞাই বাঙ্গালিকে স্বাধীকার আন্দোলনে ধাবিত করেছিলো। তারই ধারাবাহিকতায় ৬দফা থেকে ১১দফা শেষ পর্যন্ত এক দফায় পরিণত হয়। ১৯৪৮ সাল থেকেই এক দফার কাজ শুরু হয়েছিল। বঙ্গবন্ধু অত্যন্ত দক্ষতার সাথে অত্যাচার নির্যাতন সহ্য করে বাঙ্গালির স্বাধীনতা এনে দিয়েছিল।

তিনি আরও বলেন, আর কেউ নয়, একমাত্র শেখ মুজিবই স্বাধীনতার সর্বাধিনায়ক। তাঁর নির্দেশেই আমরা মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে যুদ্ধ করেছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করে গণতন্ত্র ও উন্নয়নকে এগিয়ে নিতে হবে।

গতকাল সোমবার বাদ মাগরিব নগরীর দোলখোলা মোড়ে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ২৭নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা ও খুলনা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের গণ সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা সদর থানা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম খোকন। অনুষ্ঠান সঞ্চালন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন লাবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড. সরদার রজব আলী, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. তারিক মাহমুদ তারা, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এশারুল হক, আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান, হায়দার আলী, আবুল হোসেন, আশরাফুল আলম বাবু, মাহবুব মোর্শেদ লেমন, মো. শহীদুল হাসান, মো. আমিরুল ইসলাম বাবু, ইব্রাহীম আহমেদ তপু, জিয়াদুর রহমান জিয়াদ, মফিদুল হক শান্ত, মহিদুল হক বরকত, মো. রাব্বি আহমেদ, শেখ মিজান, এস এম আলী আকবর, সুজিত, শেখ রায়হান উদ্দিন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ২৭নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ আজাদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার শেখ, বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শেখ আতয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রব,  বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল শেখ, বীর মুক্তিযোদ্ধা মো. সালাউদ্দিন হাবিব, বীর মুক্তিযোদ্ধা মো. তৈয়েবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মৌলভীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নগর আ’লীগের আলোচনা সভা আজ

খবর বিজ্ঞপ্তি

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত সভা ও দোয়া মাহফিলে মহানগর আওয়ামী লীগ, মহানগরীর সকল থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

সদর থানা আ‘লীগের জনসভা কাল

খবর বিজ্ঞপ্তি

বিএনপি-জামায়াত জোটের সকল দেশবিরোধী অপরাজনীতি, চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে নগরীর শহীদ হাদিস পার্কে সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল বুধবার দুপুর ৩টায় জনসভা অনুষ্ঠিত হবে। উক্ত জনসভায় মহানগর আওয়ামী লীগ, মহানগরীর সকল থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম।

ধর্ষণের শিকার কিশোরীর সন্তান প্রসব

 যশোর অফিস

যশোরে ধর্ষণের শিকার এক কিশোরী (১৪) সন্তান প্রসব করেছে। রোববার সকালে যশোর জেনারেল হাসপাতালে কন্যাসন্তান প্রসব হয় তার। ওই কিশোরী গত মার্চ মাসে যশোর সদরের দৌলতদিহি এলাকার তিন তরুণ কর্তৃক ধর্ষণের শিকার হয়। ওই কিশোরী মা ও তার সন্তান সুস্থ আছে বলে জানিয়েছেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান। জানা যায়, মার্চ মাসের প্রথম দিকে ধর্ষিত ওই কিশোরীর বিবাহিত বড়বোন যশোর জেনারেল হাসপাতালে সন্তান প্রসব করেন। সেই সময় বাড়িতে কেউ না থাকায় যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের দৌলতদিহি পশ্চিমপাড়ার তরিকুলের ছেলে অনিক, ঠান্ডুর ছেলে সোহান ও লাল্টুর ছেলে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। ওই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তাদের আটক করে জেলহাজতে দেয়। সম্প্রতি তারা জামিনে মুক্তি পেয়েছে।

যশোর জেনারেল হাসপাতালে থাকা মেয়েটির মা জানিয়েছেন, শনিবার গভীর রাতে প্রসব বেদনা উঠলে মেয়েটিকে হাসপাতালে আনা হয়। সকালে সে একটি মেয়েসন্তান প্রসব করেছে। তিনি আরও বলেন, প্রথমদিকে তারা মেয়ের গর্ভপাতের জন্য হুমকি-ধমকি দিলেও পরে পুলিশি হস্তক্ষেপে তারা আর কিছু বলেনি। যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা রয়েছে। শিশুর ডিএনও পরীক্ষা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চার দিন পর ভেসে উঠল বৃদ্ধার লাশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে গত চার দিন আগে ডুবে যাওয়া বৃদ্ধা রোকেয়া বেগমের (৭০) লাশ ভেসে উঠেছে। সোমবার দুপুরে খবর পেয়ে নওয়াপাড়া নৌপুলিশের এক টিম লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। মৃত রোকেয়া বেগমের স্বামী, উপজেলার শংকরপাশা শাহিনপাড়া এলাকার বাসিন্দা মো. ওয়াজেদ আলী গাজী জানান, বৃহস্পতিবার বিকালে তার স্ত্রী গোসল করতে নেমে ভৈরব নদে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও নৌপুলিশকে জানানো হয়। ডুবে যাওয়ার চার দিন পর সোমবার দুপুরে আমার স্ত্রীর লাশটি ভেসে ওঠে। নৌপুলিশ ফাঁড়ির এসআই আসাদুজ্জামান জানান, গত শুক্রবার থেকে নিখোঁজ হওয়া মহিলার লাশ খোঁজাখুঁজি করা হয়। সোমবার ভেসে ওঠলে তার লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নড়াইলে স্ত্রীকে হত্যায় স্বামীর ফাঁসি

নড়াইল প্রতিনিধি

নড়াইলে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গাউচ মিনাকে (৪০) ফাঁসি ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সানা মো. মাহরুফ হোসাইন এ আদেশ দেন। জজকোর্টের পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন। এ মামলায় অপর আসামি গাউচের মা সাহেদা বেগমকে খালাস দিয়েছেন আদালত। গাউচ জেলার নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের মৃত খবির মিনার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গাউচ মিনার সঙ্গে ২০১১ সালের মার্চ মাসে একই গ্রামের সনিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে গাউচ ও তার মা সাহেদা বেগম যৌতুকের দাবিতে সনিয়ার ওপর নির্যাতন শুরু করে। বিয়ের এক মাস পর ওই বছরের ১৭ এপ্রিল রাতে সনিয়াকে শ্বাসরোধে হত্যার পর লাশ ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে সাউচ। এ ঘটনায় গাউচ ও তার মা সাহেদাকে আসামি করে নড়াগাতি থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই টুটুল বিশ্বাস। মামলায় ১৬ জনের সাক্ষ্য শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

জমিসহ বাড়ি পাচ্ছে খুলনার মিম, চাকরির বন্দোবস্ত হচ্ছে

স্টাফ রিপোর্টার

নিজস্ব জমিসহ স্থায়ী ঠিকানা জটিলতায় বাদ পড়া খুলনার মেয়ে মিম আকতারকে চাকরি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে আগের পুলিশ প্রতিবেদন সংশোধন করে সঠিক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার সদস্যরা মিমের বাড়ি যান। সেখানে কাগজপত্র সংশোধন করে নিয়ে এসেছেন।এছাড়া নিজস্ব জমি না থাকায় মিমের পরিবারকে জমিসহ বাড়ি দেওয়ার উদ্যোগ নিয়েছে খুলনা জেলা প্রশাসন। খুলনার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি তদারকি করা হচ্ছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত ভালো একটি সিদ্ধান্ত আসবে। চাকরির সঙ্গে জমিসহ প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাবেন তারা।’

খুলনা জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘নিয়োগ কমিটির প্রধান হলেন এসপি স্যার। তিনি এখন ছুটিতে রয়েছেন। আমরা নিশ্চয়ই মিমের ব্যাপারে ইতিবাচকভাবে এগোবো।’

এর আগে খুলনা জেলা পুলিশ কনস্টেবল নিয়োগের সকল পরীক্ষায় প্রথম হন মিম আকতার। মেডিকেল পরীক্ষায়ও উত্তীর্ণ হন। কিন্তু স্থায়ী ঠিকানা না থাকায় পুলিশ প্রতিবেদন তার বিপক্ষে যায়। যার কারণে চাকরি থেকে বাদ পড়ে যান মিম। বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রচার হয়।

মিমের বাবা রবিউল ইসলাম জানান, সোমবার সকালে জেলা প্রশাসক ডেকে পাঠান। তিনি মিমের নিয়োগ সংক্রান্ত সব কাগজপত্র নেন। পুলিশ প্রতিবেদনের বিষয়ে তিনি অফিসারদের সঙ্গে কথা বলেন। নিজস্ব কোনো জমি না থাকায় জেলা প্রশাসক জমির জন্য আবেদন, ভোটার আইডি কার্ড, ছবি দিতে বলেছেন। রবিউল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়ার পর পুলিশ সুপারের কার্যালয় থেকেও ফোন আসে। সেখানে একটি কাগজ জমা দিতে বলা হয়। সকালেই সেটি জমা দিয়ে এসেছি। দুপুরে বাসায় এসে দেখি সিটিএসবি থেকে ভেরিফিকেশনের জন্য লোক এসেছে। তারা আবার সই স্বাক্ষর নিয়ে গেছে। এখন কি হয় বোঝা যাচ্ছে না। নিশ্চিত না হয়ে কিছুই বলতে পারছি না। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকা তৃতীয় ফেজের ১১ নম্বর সড়কের ভেতরে ডা. বাবর আলীর বাড়িতে ভাড়া থাকে মিমের পরিবার। তার বাবা রবিউল ইসলামের বয়রা মেইন রোডে নিউ সততা বেডিং হাউজ নামে তার লেপ-তোষকের একটি দোকান রয়েছে। মা আছিয়া খাতুন গৃহনী। মিমরা ৪ বোন, এর মধ্যে বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। তৃতীয় মিম আকতার, সবার ছোট মরিয়ম খাতুন। মিম ও মরিয়ম একই সঙ্গে খুলনা সরকারি মহিলা কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। দুটি পরীক্ষা শেষ হয়েছে, এখনও ৪টি বাকি রয়েছে। এর মধ্যেই পুলিশের নিয়োগ পরীক্ষায় সবাইকে পেছনে ফেলে প্রথম হন মিম। এর আগে ২০১৯ সালে নগরীর পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ৪ দশমিক ৮৯ পয়েন্ট পেয়ে এসএসসি পাশ করেন মিম।

মিমের ছোট বোন মরিয়ম খাতুন বলেন, ‘ছোটবেলা থেকেই সাহসী ছিলো মিম। মানুষের জন্য কাজ করতে চাইতো। কলেজে রেড ক্রিসেন্টের সঙ্গে বিভিন্ন সেবামূলক কাজ করতো। পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে নিজেই বায়তুন নূর মসজিদ মার্কেটে গিয়ে অনলাইনে আবেদন করে আসে। সে প্রথম হওয়ায় সবাই খুশি হয়েছিল। শনিবার পুলিশ লাইনে গিয়ে চাকরি হচ্ছে না শুনে সারারাত কেঁদেছে। মাও কেদেছে। প্রথমে বাদ পড়লে তেমন কষ্ট হত না। কিন্তু সব জায়গায় প্রথম হয়েও জমির জন্য বাদ পড়া মেনে নিতে কষ্ট হচ্ছিলো। তবে সবাই যেভাবে এগিয়ে এসেছে তাতে আমরা কৃতজ্ঞ।’

সরকারি চাকরিজীবী প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা!

যশোর অফিস

যশোরের কেশবপুর উপজেলার কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারি চাকরিজীবী চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আপত্তি আমলে না নিয়ে রোববার স্বতন্ত্র প্রার্থী মো. আলাউদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার বজলুর রশীদ। তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বরাবর আপিল করেছেন নৌকার প্রার্থী গৌতম রায় ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আয়ুব হোসেন। তাদের দাবি- ২০১৮ সালের এক প্রজ্ঞাপনে যশোরের কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ হয়েছে। এ প্রতিষ্ঠানে দর্শন বিষয়ের প্রভাষক পদে কর্মরত মো. আলাউদ্দিন। তিনি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থেকেও কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবীর।

জানা যায়, ২০১৯ সালের ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের ৯ অক্টোবর কেশবপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়। বর্ণিত বিদ্যালয়টির নাম সংশোধন করে ‘কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়’ যশোর নামে সরকারি করা হলো।

এরপর ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বেসরকারি আমলে কর্মরত শিক্ষক-কর্মচারীর ৪৩টি পদ আত্তীকরণ করা হয়। এই আত্তীকরণের তালিকায় দর্শন বিষয়ের প্রভাষকের একটি পদ রয়েছে। আর ওই পদে একজন প্রভাষক কর্মরত আছেন, তিনি হলেন মো. আলাউদ্দিন।

এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা ম্যানুয়ালের ষষ্ঠ অধ্যায়ের ২৬ এর ২-ঙ ধারায় বলা হয়েছে, প্রার্থী প্রজাতন্ত্রের বা পরিষদের বা অন্যকোন স্থানীয় কর্তৃপক্ষের কর্মে লাভজনক সার্বক্ষণিক পদে অধিষ্ঠিত থাকলে অযোগ্য বিবেচিত হবেন।

কেশবপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আয়ুব হোসেন বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আলাউদ্দিন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত। আইন অনুসারে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য। এ বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে আপত্তি দিয়েছিলাম। কিন্তু তিনি আপত্তি আমলে নেননি। তাকে বৈধ প্রার্থী ঘোষণা করেছেন। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিষয়ে আপিল করেছি জেলা সিনিয়র নির্বাচন অফিসার বরাবর।

স্বতন্ত্র প্রার্থী মো. আলাউদ্দিন বলেন, প্রতিষ্ঠান ও পদ আত্তীকরণ (সরকারি) হলেও ব্যক্তি হিসেবে এখনো আমার চাকরি গেজেট প্রকাশ হয়নি। এজন্য প্রার্থী হয়েছি। রিটার্নিং অফিসার যাচাই-বাছাই করেই মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।

এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার ও কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার বজলুর রশীদ বলেন, স্বতন্ত্র প্রার্থী মো. আলাউদ্দিনের প্রার্থিতা নিয়ে আপত্তি করা হয়েছিল। কিন্তু আপত্তির বিষয়ে যথাযথ তথ্য প্রমাণ দিতে না পারায় আলাউদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

তবে আপত্তি তোলা প্রার্থীরা জানিয়েছেন, আলাউদ্দিনের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে যথাযথ তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে। কিন্তু রিটার্নিং অফিসার সেই সব প্রমাণপত্র আমলে নেননি।

প্রসঙ্গত, বেসরকারি কলেজে প্রভাষক পদে কর্মরত অবস্থায় ২০১৬ সালের নির্বাচনে কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন মো. আলাউদ্দিন। এরপর ২০১৮ সালে তার কর্মরত শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ হয়েছে। তিনি বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

অপারেশন থিয়েটারের ওষুধ চুরি: চাকরি গেলো একজনের

স্টাফ রিপোর্টার

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে ওষুধ ও মালামাল চুরির দায়ে আউটসোর্সিং কর্মচারী মোসাম্মাৎ মনিরা বেগমকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দুই ক্লিনার জাহিদ ও মুকুলী বেগমকে চাকরিচ্যুত করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া অপারেশন থিয়েটারের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স সেলিনা ইয়াসমিনকে শোকজ করেছে কর্তৃপক্ষ। ওষুধ ও মালামাল চুরির ঘটনায় গঠিত কমিটি তদন্ত প্রতিবেদনে ওষুধ ও মালামাল চুরির বিষয়টি প্রমাণিত হয়। এর ফলে সোমবার (১৩ ডিসেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। খুমেক হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান বলেন, ‘ওষুধ চুরির ঘটনায় আটক আউটসোর্সিং কর্মচারী মনিরা বেগমকে চাকরি থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। ক্লিনার জাহিদ ও মুকুলীকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়। হাসপাতালের পরিচালক আরও বলেন, ‘ওটি ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স সেলিনা ইয়াসমিনকে দায়িত্ব অবহেলার কারণে শোকজ করা হয়েছে।’

গত ১৬ নভেম্বর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটার থেকে বিপুল পরিমাণ ওষুধ ও মালামালসহ বাইরে যাওয়ার সম মোসাম্মাৎ মনিরা বেগমকে আটক করেছিলেন হাসপাতালের আনসার সদস্যরা। হাসপাতাল কর্তৃপক্ষ মালামালগুলো জব্দ করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে এবং মনিরাকে তাৎক্ষণিক সাময়িকভাবে বরখাস্ত করে।

‘ডিবি পরিচয়ে’ তুলে নিয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ ৪২ হাজার টাকা ছিনতাই

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদরে ডিবি পুলিশ পরিচয়ে মিজানুর রহমান নামে এক গরু ব্যবসায়ীকে তুলে নিয়ে এক লাখ ৪২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুলিয়া এলাকার জনাব আলীর বাড়ির সামনে ঘটনা ঘটে। গরু ব্যবসায়ী মিজানুর রহমান সদর উপজেলার গোদাঘাটা এলাকার মোকসেদ মোল্লার ছেলে। মিজানুর রহমান বলেন, আমি গরু কেনাবেচা করে জীবিকা নির্বাহ করি। রবিবার পারুলিয়া হাটে গরু বিক্রি করে ইজিবাইকে বাড়ি ফিরছিলাম। বাবুলিয়া এলাকার জনাব আলির বাড়ির সামনে এলে মোটরসাইকেলযোগে ছয় ব্যক্তি এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমাকে ইজিবাইক থেকে নামিয়ে হ্যান্ডকাপ পরায়। এরপর ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিদের মধ্যে একজনের মোটরসাইকেলে আমাকে তুলে ছয়ঘিরিয়ার দিকে নিয়ে যায়। পথিমধ্যে তারা মোটরসাইকেল রেখে আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে এক লাখ ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আমাকে রাস্তায় ফেলে মোটরসাইকেলে চলে যায় তারা। বিষয়টি পুলিশকে জানিয়েছি। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গরু ব্যবসায়ী মিজানুর রহমান অভিযোগ দিয়েছেন। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করছি আমরা।

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি 

কুষ্টিয়ায় হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেওয়া হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার আড়ুয়াপাড়া এলাকার শহীদ লিয়াকত সড়কের আব্দুল মোতালেবের ছেলে খলিলুর রহমান, জামিরুল ইসলাম জাম্বুর ছেলে মীর সাইমুম ওরফে জিতু, মৃত খাদিমুল ইসলাম টুলুর ছেলে জুয়েল রানা এবং মজিবর রহমান জিন্নাহর ছেলে মিতুল। রায় ঘোষণার সময় খলিলুর রহমান, জিতু ও মিতুল আদালতে উপস্থিত ছিলেন। তবে জুয়েল পলাতক রয়েছেন। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হাওয়ায় এই মামলায় পাঁচ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২২ অক্টোবর বিকালে কুষ্টিয়া সদরের আড়ুয়াপাড়া এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে রেজাউলের গলা কাটা লাশ ড্রেনে দেখতে পায় স্থানীয়রা। পরে রেজাউলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ওই বছরের ২২ অক্টোবর নিহত রেজাউলের বড় ভাই রবিউল ইসলাম আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। ২০১১ সালের ২২ এপ্রিল মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ১৩ ডিসেম্বর এ রায় ঘোষণা করেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, রেজাউল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাঁচ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দ-প্রাপ্ত এক আসামি পলাতক রয়ে ছে।

বিএনপি নেতার বাড়ির আগুন নেভাতে গিয়ে আ’লীগ নেতা দগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় বিএনপি নেতার বাড়িতে লাগা আগুন নেভাতে গিয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা দগ্ধ হয়েছেন। উপজেলার গোপগ্রামে সোমবার সকালে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে।

আগুন নেভাতে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান ফারুকের মুখ ঝলসে গেছে। ফারুক আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপগ্রাম ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে গোপগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম শফির বাড়িতে বৈঠক খানায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজনের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আগুন নেভানোর চেষ্টা চালান। এক পর্যায়ে বাতাসে আগুনের ঝাপটা লাগে ওই আওয়ামী লীগ নেতার মুখে। পরে খোকসা ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ঝলসে যাওয়া আওয়ামী লীগ নেতা ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খোকসা ফায়ার ব্রিগেডের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, শটসার্কিট থেকে আগ্নিকা-ের সৃষ্টি হয়েছিল।