Home আঞ্চলিক মোংলায় এসবিএসি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন, আসেননি আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিদের...

মোংলায় এসবিএসি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন, আসেননি আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিদের কেউ

11

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।


এসবিএসি ব্যাংকের (সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিঃ) মোংলা উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে মোংলা পৌর শহরের শেখ আঃ হাই সড়কের পৌর মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংকটির নতুন এ শাখার উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। এ সময় উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন ও মোংলা উপশাখা প্রধান কাজি তুহিন মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধনী এ অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসবিএসি ব্যাংকের ১০৪তম শাখা হিসেবে সোমবার উদ্বোধন হলো মোংলা উপশাখা।
উল্লেখ্য, মোংলায় এ ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধনে আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা উপস্থিত হননি। যার ফলে উপস্থিত মতে তড়িঘড়ি করে পৌর মেয়রকে প্রধান অতিথি করে এটির উদ্বোধন করা হয়েছে। পূর্ব থেকেই আমন্ত্রিত অতিথিদের নাম উদ্বোধনী ডিজিটাল ব্যানারে দেয়া থাকলেও তারা না আসায় নতুন অতিথির নামের ব্যানার পরিবর্তন ছাড়াই পুরানো সেই ব্যানারেই নতুন প্রধান অতিথি দিয়ে উদ্বোধনের ঘটনায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় বিভিন্ন মহলে নানা ধরণের গুঞ্জন চলছে। এছাড়া এই উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি হিসেবে ব্যানারে থাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদও উপস্থিত হননি।
এ বিষয়ে এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন বলেন, যাদেরকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি করা হয়েছিলো তারা আসেননি। ফলে পরবর্তীতে পৌর মেয়রকে প্রধান অতিথি করে উদ্বোধন করা হয়েছে। আমরা বুঝতে পারিনি তিনি (পৌর মেয়র) এখানে (পৌর এলাকায়) এতো জনপ্রিয়, যার কারণেই অন্য আমন্ত্রিতরা আসেননি।