স্টাফ রিপোর্টার।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধের মেয়াদ আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামীকাল ১৩ ডিসেম্বর শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা ছিলো।
এর আগে কুয়েটের তড়িৎ বিভাগের শিক্ষক প্রফেসর ড. সেলিম হোসেন-এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গত ২ ডিসেম্বর শিক্ষা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয় বন্ধের মেয়াদ বাড়ানোর বিষয়টি জনসংযোগ বিভাগের মুখপাত্র রবিউল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।









































