Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

44
কচু শাক ও শুকনো মুড়ি খেয়ে দিন কাটছে মহসেন জুট মিলের ছাটাইকৃত শ্রমিক কামাল হোসেনের: ছবি- প্রতিনিধি

রামপালে বিশ্ব মানবাধিকার দিবস পালন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।

 রামপালে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকল সাড়ে ১০ টায় প্রেসক্লাব রামপাল এর অস্থায়ী কার্যালয়ে মানবাধিকার কমিশন রামপাল শাখার সভাপতি এ্যাড. মহিউদ্দিন শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ- সভাপতি অধ্যাপক মো. বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম, সবুর রানা, সাংবাদিক মোতাহার মল্লিক, এইচ, আমিনুল হক নান্টু, মো. নাজমুল হুদা, মোল্লা হাফিজুর রহমান, অর্চিসমান রায় প্রমুখ। বক্তারা সুশাসন নিশ্চিতে মানবাধিকার সমুন্নত রাখার উপর আলোকপাত করেন।

বাগেরহাটে কলার সাথে সুচঁ খাওয়ানোর অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের কচুয়ায় পূর্ব শত্রুতার জেরে ফেরদাউস শেখ (১৮) নামের এক যুবককে কলার সাথে জোর পূর্বক সুচঁ খাওয়ানোর অভিযোগ উঠেছে। খাদ্য নালীতে সুই নিয়ে ২২ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওই যুবক। এই অবস্থায় হতদরিদ্র পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। ঘটনায় ফেরদাউসের চাচাতো ভাই নিজাম শেখ কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ফেরদাউস শেখ কচুয়া উপজেলার সোনাকুড় গ্রামের জামাল শেখের ছেলে।

নিজাম শেখ বলেন, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে ১৭ নভেম্বর সন্ধ্যায় আমার ছোট চাচা জামাল শেখের ছেলে ফেরদাউস শেখকে রাস্তা থেকে ধরে নিয়ে বেধরক মারধর করে প্রতিবেশী এশারাত শেখ, বাদশা শেখ, মোস্তফা শেখ হাবিব শেখ। মারধরের এক পর্যায়ে পাকা কলার ভিতরে সুচ ঢুকিয়ে জোরপূর্বক ফেরদাউসকে খাওয়ানো হয়। পরে ফেরদাউসের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে, তারা ফেরদাউসকে ছেড়ে দেয়। অসুস্থ্য অবস্থায় ফেরদাউসকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়। খুলনা মেডিকেল কলেজ, খালিশপুর ক্লিনিকসহ বিভিন্ন স্থানে ঘুরে টাকার অভাবে সুচিকিৎসা না পেয়ে ডিসেম্বর খুলনা শহরের সাউথজোন ক্লিনিকে ফেরদাউসের অপারেশন করানো হয়। এখনও আমার ভাই সুস্থ্য হয়নি। চিকিৎসকরা বলেছেন তিন মাস পরে আবারও একটি অপারেশন করা লাগবে।

বিষয়ে অভিযুক্ত এশারাত শেখ বলেন, ফেরদাউস শেখদের সাথে আমাদের জমিজমা সংক্রান্ত শত্রুতা রয়েছে। তবে সুই খাওয়ানোর ঘটনায় আমরা জড়িত নয়। চিকিৎসার ব্যয় বহনের জন্য টাকা দেওয়ার বিষয় জানতে চাইলে ফোন কেটে দেন তিনি। পরে আর ফোন রিসিভ করেননি, এশারাত শেখ।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, ফেরদাউসের পরিবার আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সত্যতা পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বাগেরহাটে র‌্যালি , মানববন্ধন পথসভার মধ্যদিয়ে পালিত হলো আর্ন্তজাতিক মানবাধিকার দিবস

বাগেরহাট প্রতিনিধি।।

বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও” এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটে র‌্যালি , মানববন্ধন  পথসভার মধ্যদিয়ে পালিত হলো আর্ন্তজাতিক মানবাধিকার দিবস। শুক্রবার সকাল সাড়ে দশটায় আইন সালিশ কেন্দ্রের সহযোগীতায় হিউম্যান রাইডস ডিফেন্ডার্স ফোরাম (এইচ আর ডি এফ) এর আয়োজনে বাগেরহাট প্রেক্লাব চত্বর থেকে এক র‌্যালি বেরহয়ে শহরের প্রধান প্রান সড়ক প্রদক্ষিন শেষে প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন  অনুষ্ঠিত হয় পরে   হিউম্যান রাইডস ডিফেন্ডার্স ফোরাম বাগেরহাট জেলা শাখার  সভাপতি মো: কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মজনু, এইচ আর ডিএফএর জেলার সাধারন সম্পাদক এ্যাড. শহিদুল ইসলাম, এইচ আর ডিএফ এর সদস্য এ্যাড লুনা সিদ্দিকী, আম্বিয়া খাতুন, নার্গিস আক্তার লুনা প্রমুখ।

কচু শাক ও  শুকনো মুড়ি খেয়ে দিন কাটছে  মহসেন জুট মিলের ছাটাইকৃত শ্রমিক কামাল হোসেনের

    ফুলবাড়ীগেট প্রতিনিধি ।।

খুলনার শিরোমনি শিল্প এলাকার  ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলটি ২০১৩ সালে শ্রমিক কর্মচারীদের  পিএফ গ্রাইচুটি সহ চুড়ান্ত পাওনাদি পরিশোধ না করেই  বন্দ ঘোষনা করে কতৃপক্ষ মিলের ম্যাকানিকাল বিভাগের শ্রমিক কামাল হোসেন মিলের শ্রমিক কলোনিতে থেকে মহসেন জুট মিলে  কাজ করতেন, মিল মালিকের কাছে তার পাওনা রয়েছে সাড়ে লক্ষ টাকা মিল বন্দ ঘোষনার পর থেকে তিনি বেকার হয়ে পড়েন বয়সের শেষ সময়ে  কাজ করার মত কোন শক্তি নেই তার আশায় রয়েছেন কবে তিনি তার চুড়ান্ত পাওনা পাবেন আজ , কাল করতে করতে বছর হয়ে গেলেও তিনি  তার চুড়ান্ত পাওনা বুঝে পাননি বৃহস্পতিবার দুপুরে  মহসেন জুট মিলের শ্রমিক কোয়াটারে গিয়ে দেখা যায়  কচু শাক রান্না করতে এসময় তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন দেশে যখন দুর্ভিক্ষ এলো তখনও আমার এত কষ্ট হয়নি গত রোজার সময়ে মসজিদে এত্তেকাফে বসেছিলাম ১০ দিন,  সে সময় মসজিদ এর একজন মুসাল্লির বাড়ি থেকে খাবার দিতো  প্রতিদিন মাছ , মাংস খেতে পেরেছি, এরপর থেকে মাছ মাংস কি জিনিস তা চোখে দেখিনি , বাজার করার মতো নিজের কাছে টাকা নেই ।  আশপাশ থেকে কচু শাক তুলে নিয়ে সেটা রান্না করি  আমি কচুশাক আর শুকনা মুড়ি খেয়ে থাকছি ,অনেক কষ্টে দিন কাটছে লজ্জাশরমে কারোর কাছে হাত পাততে পারিনা   যৌবনের শুরুতে মিলে এসে চাকরি নিয়েছিলাম মিল বন্ধ হলেও আমার চুড়ান্ত টাকা আজও পেলামনা   , নিজের কষ্টের টাকা মিল মালিকের নিকট থেকে পাওয়ার জন্য কামাল হোসেন    শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী , খুলনা জেলা প্রশাসক  খুলনা বিভাগীয় শ্রম পরিচালক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন

মহসেন জুট মিলের শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবিতে শ্রমিক জনসভা

 ফুলবাড়ীগেট প্রতিনিধি ।।

  ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিল শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ, জুট স্পিনার্স , এ্যাজাক্স , সোনারী জুট মিলের শ্রমিকদের বকেয়া , মুজুরি পরিশোধ , বন্দ কলকারখানা চালু সহ   ঘোষিত ছয় দফা দাবি পূরনের লক্ষে  পুর্বঘোষিত কর্মসূচি অনুয়ায়ি গতকাল শুক্রবার বিকাল টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে বেসরকারি পাট সূতা বস্ত্রকল  শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আমির মুন্সির  সভাপতিত্বে , শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় শ্রমিক নেতারা বলেন সরকারি জুট মিলের শ্রমিকদের দেনা পাওনা পরিশোধ করা হলেও বেসরকারী জুট মিলের শ্রমিকরা বছরের পর বছর তাদের পাওনাদি না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে বিনা চিকিৎসায় অনেক শ্রমিক মৃত্যুবরন করেছে অর্থঅভাবে অনেক মেধাবি শ্রমিক পরিবারের সন্তানদের লেখাপড়া বন্দ হয়ে গেছে , শ্রমিকের পাওনা পরিশোধের ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শ্রমিক নেতারা জনসভা থেকে দিনের কর্মসূচি ঘোষনা করা হয় কর্মসূচির মধ্যে রয়েছে আগামি ১২ ডিসেম্ভর রবিবার  সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন, ১৭ ডিসেম্ভর বৃহস্পতিবার রাত টায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মুনুজান সুফিয়ান এমপির নিকট স্মারকলিপি প্রদান। শ্রমিক জনসভায়  বক্তৃতা করেন ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন,  সাধারন সম্পাদক গোলাম রসুল খান, মহসেন জুট মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দিন, আমির মুন্সি, সোনালী জুট মিলের শ্রমিক নেতা  সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, লুৎফর রহমান, মোঃ বিল্লাল শেখ, বিল্লাল মোড়ল, কাশেম মুন্সি, ওবায়দুর রহমান  , মোকছেদ মোল্লা, আফিল জুট মিলের শ্রমিক নেতা নিজাম উদ্দিন, কাবিল উদ্দিন, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা  বীর মুক্তিযোদ্ধা এম ওয়াহিদ মুরাদ, আজাহার মাদবর জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা আলাউদ্দিন, মোঃ কেসমত , মোঃ আনছার,  আবু তালেব, হোসেন আলী,  মোঃ জামাল হাসান, আতাউর, সালাম, কাশেম, আলম, সবুর , রশিদ, শেখ জাহাঙ্গির হোসেন,  নুর ইসলাম, কামাল পাটোয়ারি ,লিলি বেগম, রাজিয়া বেগম , প্রমুখ

ফকিরহাটে শামসুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্ভোধন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের লখপুরের জাড়িয়া মাইট কুমরা এসবি ক্লাবের উদ্যোগে ২য় শামসুল হক স্মৃতি দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্ভোধন শুক্রবার বিকাল ৩টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। এসবি ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক এম.ডি সেলিম রেজা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাশ। ক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইস্রাফিল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ, ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ফরহাদ হোসেন সমাজসেবক মোঃ শরিফুল ইসলামসহ বিভিন্ন নের্তৃবৃন্দ। খেলা পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইউপি সদস্য মোঃ সেলিম শেখ। সাবির্ক সহযোগীতায় মোঃ আব্দুর রহিম খান। ##

কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সভা অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকালে প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, সংগঠনের সহ-সভাপতি মোল্যা আব্দুস সাত্তার, আব্দুল হাই সিদ্দিকী, সাবেক সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন, যুগ্ম সাধারণ স¤পাদক উৎপল দে, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর স¤পাদক মশিয়ার রহমান, গ্রন্থাগার স¤পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল ফুয়াদ, কবির হোসেন, সদস্য রুহুল আমীন খান, আব্দুল মোমিন, রাবেয়া ইকবাল, আয়ুব খান প্রমুখ।

কয়রায় আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামানকে গন সংবর্ধনা মুন্ডাবন্ধু ভুষিত

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

 আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিক নেপালের রাজধানী কাঠমান্ডুতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১ ভুষিত হওয়ায় তাকে গনসংবর্ধা দেওয়ার পাশাপাশি মুন্ডাবন্ধু উপাধিতে ভুষিত করা হয়েছে। শুক্রবার ১০ ডিসেম্বর সকাল টায় কপোতাক্ষ কলেজের সম্মেলন কক্ষে  উপজেলা সাইক্লিং গ্রুপ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কয়রা সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।  বিশেষ  অতিথি ছিলেন  লেডিস ক্লাবের প্রতিষ্ঠাতা উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী বিপাশা বিশ্বাস,উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, প্রধান শিক্ষক এম এম খায়রুল আলম,প্রধান শিক্ষক সুজিত কুমার রায়, সজেমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান, কয়রা প্রেসক্লাবের কোষাধাক্য শাহজাহান সিরাজ, সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিক। প্রধান  শিক্ষক এস এম নুরুল আমিন নাহিনের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাইক্লিং গ্রুপের সভাপতি প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা। আরও বক্তব্য রাখেন শিক্ষক মোঃ ইউনুস আলী, বরুন কুমার বৈরাগী, রাশিদা খাতুন, স্বেচ্ছসেবি সংগঠনের নিরাপদ মুন্ডা, নাইমুল হুদা রনি, আব্দুর রব, রুবেল আহমেদ, আইসিডির মুজাহিদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছসেবি সংগঠনের সদস্য সহ পেশাজীবি সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার সকল সেচ্ছাসেবি সংগঠনকে আশিকের মত অবহেলিত মানুষকে নিয়ে কাজ করার জন্য অনুপ্রানিত করেন এবং সমাজে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার জন্য পরামর্শ দেন।

কোটচাঁদপুর জয়দিয়া বাঁওড় কতৃপক্ষের অবহেলায় বিনষ্টের পথে সরকারি গাড়ি

কোটচাঁদপুর প্রতিনিধি।।

কতৃপক্ষের উদাসীনতায় মাটির সাথে দিন দিন মিশে যাচ্ছে দুটি সরকারি গাড়ি। গাড়ির ভেতর গজিয়ে উঠেছে গাছ আর বিভিন্ন ধরনের উদ্ভিদ। শিশুরা গাড়ির অংশ বিশেষ খুলে নিয়ে খাচ্ছে পাঁপড় ভাজা। যা দেখার কেউ নেই চিত্র ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি জয়দিয়া বাঁওড়ের গার্ড অফিসের। ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাঁওড়ের ব্যবস্থাপক।

জয়দিয়া বাঁওড় এলাকার কামাল হোসেন বলেন, ৩০-৩৫ বছর ধরে গাড়িগুলো পড়ে আছে এভাবে। একটা জীপ আর একটা পিকাপ, জীপ টা চড়ে বেড়াতেন ১৯৯১ সালের বাঁওড় মেনেজার নুরুল আফসার।

১৯৮৬ সালের হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে দেওয়া হয়েছিল তিনটি গাড়ি। পিকাপে করে মাছ আনা নেওয়া করা হতো। আরেকটা পিকাপ পড়ে আছে বলুহর মৎস্য হ্যাচারিতে, অনেক সাহেব এলো আর গেল, তবে গাড়ির ব্যবস্থা হলো না। বাচ্চারা গাড়ির টিন আর বিশেষ বিশেষ অংশ খুলে খেয়েছে বাদাম আর কটকটি ভাজা।

অফিসের পাশের নিতাই হালদার বলেন, গাড়িগুলো ভালো থাকার সময় স্থানীয়রা সাহেবদের বলেছিলেন ব্যবস্থা নিতে। সে সময় ব্যাবস্তা নিলে এমন পরিস্থিতি হতো না। তিনি বলেন, এরপর যখন আরও খারাপ হয়ে গেল, তখন পিডি অফিসের লোকজন এসে প্রয়োজনীয় যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। এখন আর কি করার।

পাশের মুদি দোকানি রিয়াজ হোসেন বলেন, এভাবে খোলা আকাশের নিচে পড়ে থেকে রোদে আর বৃষ্টিতে ভিজে গাড়ি দুটি নষ্ট হয়ে গেছে। এটা সরকারি গাড়ি না হয়ে পাবলিক গাড়ি হলে এভাবে নষ্ট হতো না।

বিষয়ে জয়দিয়া বাঁওড়ের ব্যবস্থাপক আব্দুল কাদের বলেন, ‘আমি গত অক্টোবর মাসে বাঁওড়ে যোগদান করেছি। এর আগে যারা ছিলেন, তারা কি করেছেন তা আমার জানা নাই। ছাড়া আগের ম্যানেজার আমাকে ওই গাড়ি বুঝিয়ে দিয়ে যাননি। আর এটা সম্পর্কে আমি জানিও না। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব। পিডি শ্রী নারায়ণ চন্দ্র দাসের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি এই জানান , আমি দুই মাস আগে যোগদান করেছি গাড়ির বিষয় অবগত নয়, তবে আপনার কাছ থেকে জানলাম। বাঁওড় কতৃপক্ষের সাথে কথা বলে বিষয় টা দেখবো।

 দাকোপে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

দাকোপ (খুলনা) প্রতিনিধি

দাকোপে উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয় চত্বরে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মিহির মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মান্যবর অতিথির বক্তৃতা করেন খুলনা-আসনের সাবেক এমপি ননীগোপাল মন্ডল। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আ‘লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন। অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা যুবলীগের প্রকাশনা সম্পাদক জলিল তালুকদার। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আ‘লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, পঞ্চানন মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, রনজিত কুমার মন্ডল, জেলা যুবলীগনেতা আফজাল হোসেন খান, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, যুবলীগনেতা অমিত সাহা, তন্ময় সরকার, গৌরপদ রায়, মাখন চক্রবর্তী, ইয়াসিন আরাফাত, মনিরুল ইসলাম শিকদার, তৃদীপ রায়, নিহার মন্ডল, সুকুমার গোলদার প্রমুখ। সভায় ১৫ দিনের মধ্যে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

দাকোপে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পথ নাটক আলোচনা সভা

দাকোপ (খুলনা) প্রতিনিধি

বেগম রোকেয়া দিবস উপলক্ষে খুলনার দাকোপে বেসরকারি এনজিও এ্যাকশন এইড বাংলাদেশ জেজেএস‘আয়োজনে ইউএনএফপির আর্থিক সহযোগিতায় জিবিভিআইই প্রকল্পের আওতায় দূর্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পথ নাটক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় কামরখোলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডলের সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ডাঃ সন্তোষ কুমার মজুমদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন কালিনগন জি.সি মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্তোষ কুমার মন্ডল, প্রকল্প পরিচালক জিয়া আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি সদস্য নূর ইসলাম, লুৎফর সানা প্রমুখ। সভাটি পরিচালনা করেন জেজেএস‘কেইস ওয়ার্কার জেসমিন নাহার।

মহামান্য হাইকোর্টে কুঁন্দুড়িয়া প্রাইমারী স্কুলে নির্বাচন অনুষ্ঠানের আদেশ বহাল

আশাশুনি প্রতিনিধি

 আশাশুনির কুঁন্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য বিজ্ঞ জেলা জজ আদালয়ের রায় বহাল রেখে সিভিল রিভিশন মামলার রায় স্টে করেছেন মহামান্য হাইকোর্ট। রায়ের পরও আদালতের নির্দেশ অমান্য করে মিটিং কমিটি কার্যক্রম অব্যহত রাখার ঘটনায় অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কুঁন্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে শিক্ষা অফিস, নব গঠিত কমিটি প্রধান শিক্ষক জটিলতায় পড়লে ক্ষুব্ধ স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিধান চন্দ্র মন্ডল জেলা জজ আদালতে ৫/২০২১ নং মামলা রুজু করেন। বিবাদী করা হয় উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সেলিমসহ অন্যদের। বিজ্ঞ আদালত ১/৪/২১ তাং উভয় পক্ষকে অন্তুর্ভূক্ত করে যত শিঘ্র নিরপেক্ষ আইনানুগ অংশ গ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য উপজেলা শিক্ষা অফিসার আশাশুনিকে নির্দেশ প্রদান করে রায় প্রদান করেন। রায়ের বিরুদ্ধে আবু সেলিম ৫/৯/২১ তাং হাইকোর্টে সিভিল রিভিশন ১৫৭৭/২১ মামলা করেন। বিজ্ঞ আদালত ৩০/৯/২১ তাং জেলা জজ আদালতের রায় স্টে করেন। (অভিযোগ রয়েছে আবু সেলিম সরকারি কর্মকর্তা হয়েও ডিপার্টমেন্টের অনুমতি না নিয়ে মামলা করেন। অপরদিকে ৫/২১ মামলার বাদী পক্ষ কোন নোটিশ পাননি।) রায়ের বিরুদ্ধে বিধান চন্দ্র মন্ডল ১৮ নভেম্বর আপীল করলে বিজ্ঞ আদালত ২৩ নভেম্বর (সিভিল রিভিশন  ১৫৭৭/২১) মামলার রায় স্টে অর্ডার ভ্যাকেট করেন। ফলের জেলা জজ আদালতের রায় বহাল রয়েছে। রায় সংক্রান্ত নথি উপজেলা শিক্ষা অফিসের মেইলে ২৩ নভেম্বর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে হাতে হাতে ২৪ নভেম্বর পৌছানোর ব্যবস্থা করা হলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কপি ছিড়ে ফেলেন বলে অভিযোগ রয়েছে। উপরন্তু ২৫ নভেম্বর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন পাশের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে বসে তার সহযোগিতা নিয়ে স্কুলের ব্যাংক একাউন্ট অপারেটর পরিবর্তনের জন্য রেজুলেশন এবং স্কুল (প্রাইমারী) ছুটির পর গভীর রাত পর্যন্ত মিটিং করে মামলার বাদিকে জব্দ করতে সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এমনকি থানায় অভিযোগ করে মেয়াদ উত্তীর্ণ না হলেও বাদীকে ইজার নেওয়া জমির মাছ ধরে নিতে বাধ্য করে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বুধবার (ডিসেম্বর) রায়ের কপি শিক্ষা অফিস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে পৌছানোর পর থেকে বাদীর উপর চাপ প্রয়োগ হুমকী ধামকী দেওয়া হচ্ছে বলে বাদী পক্ষ অভিযোগ করেছেন।  

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১২টি স্বণের্রবারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি।।

বেনাপোলের পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট থেকে  আজ শুক্রবার সন্ধ্যায় ১২ টি স্ব^েনর্রবারসহ কামরুল হাসান (২০) নামে এক পাচারকারী আটক করেছে বিজিবি সদস্যরা।

আটক কামরুল হাসান বেনাপোল পোর্টথানাধীন পুটখালী উত্তর পাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

বিজিবি জানায়, ভারতে বিপুল পরিমান স্বর্ন পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১২টি স্বর্ণের বার সহ পাচারকারীকে আটক করা হয়।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই-এলাহী জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১২ টি স্বর্ণবারসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে। আটক স্বর্ণের ওজন কেজি ৩৯৫ গ্রাম। আটককৃত স্বর্ণের মূল্য কোটি ৬৩ লক্ষ ৩৩ হাজার টাকা। আটক আসামির বিরুদ্ধে অবৈধ স্বর্ন পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।