দাকোপ (খুলনা) প্রতিনিধি ।।
জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার নারীদের অধিকার প্রতিষ্ঠায় নানা পদক্ষেপ গ্রহন করেছেন। দেশের নারী সমাজ এখন তার অনেক সুফল ভোগ করছেন। দেশের প্রতিটি স্থরে বর্তমানে নারীর ক্ষমতায়ন দৃশ্যমান। দেশকে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীদের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকার কর্মক্ষেত্রে নারীর সম্মান মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহন করেছেন। সুতরাং আমাদের মায়েদের সেই মহিয়সী নারী বেগম রোকেয়ার জীবনী থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপে আস্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রেষ্ট জয়িতা সম্মাননা প্রদানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় হুইপ পঞ্চানন বিশ্বাস এ কথা বলেন। বৃহম্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল হোসেন, থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শেখ যুবরাজ, পঞ্চানন মন্ডল, সুদেব কুমার রায়, মাসুম আলী ফকির, শেখ সাব্বির আহমেদ, জালাল উদ্দিন গাজী, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডাঃ তন্ময় দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পরিতোষ রায়, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমান, নারীনেত্রী লিপিকা বৈরাগী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে দাকোপের শ্রেষ্ট জয়িতা এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, অলোকা রানী রায়, সামিত্রী গাইন, গুরুদাসী বৈরাগী ও নওমী ঘোষকে সম্মাননা পদকে ভূষিত করা হয়। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী চালনা পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিন করেন।











































