বিনোদন ডেস্ক।।
যুক্তরাষ্ট্র থেকে নতুন সিনেমার খবর দিলেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। তার নতুন ছবির নাম হচ্ছে ‘মায়া-দ্য লাভ’। পরিচালনা করবেন জসিম উদ্দিন জাকির। আর এতে তিন নায়কের নায়িকা হচ্ছেন বুবলী। নায়কেরা হলেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও আনিসুর রহমান মিলন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছেন এই নায়িকা। জানা গেছে, তিন নায়কের মধ্যে দুজনের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন বুবলী। এদের মধ্যে শুধু ‘চোখ’ চলচ্চিত্রে রোশানের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন।
প্রণয়ঘটিত দ্বন্দ্বই এই চলচ্চিত্রের মুখ্য গল্প। ‘মায়া- দ্যা লাভ’ সিনেমার শুটিং আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে। প্রথমে ঢাকা ও এর আশেপাশে চিত্রায়ণ শুরু হবে।








































