গোপালগঞ্জে শ্রেষ্ঠ ৪ জয়িতাকে সম্মামনা প্রদান ও আলোচনা সভা
গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। গোপালগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো: আলতাফ হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা শ্রেষ্ঠ চার জয়িতা অর্থনৈতিক সাফল্যে লাবনী আক্তার, সফল জননীতে নির্মলা বিশ্বাস, সমাজ উন্নয়নে মনিকা রানী বোস ও নিয্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করায় দিপালী বাড়ৈকে সম্মামনা প্রদান করা হয়। #
গোপালগঞ্জে ১ লক্ষ ৭৭ হাজার ৩৬৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
গোপালগঞ্জ প্রতিনিধি।।
আজ বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ জানান, আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পযর্ন্ত জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে মোট ১ লক্ষ ৭৭ হাজার ৩৬৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ২৯৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৫৩ হাজার ৭১ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ১ হাজার ৭০৫ টি কেন্দ্রে ২১২ জন তত্ত্বাবধায়কের নেতৃত্বে ৩হাজার ৪১০ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। এ সময় মেডিকেল কর্মকর্তা ডা: মাকিবুর রহমান, ইপিআই সুপারেন্ডেট ডাধ দীপক রঞ্জন সরকারসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বেগম রোকেয়া ছিলেন নারী জাগরনের স্বপ্ন দ্রষ্টা : সালাম মূর্শেদী
রূপসা প্রতিনিধি।।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন বেগম রোকেয়া ছিলেন নারী জাগরনের স্বপ্ন দ্রষ্টা তার দেখাদেখি বাংলাদেশের নারীরা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। নারীর ভাগ্য উন্নয়নে শেখ হাসিনা সরকার তৃণমূল পর্যায়ে কাজ করছে। কারন নারীর উন্নয়ন না হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হয়। এ কারনে এ সরকারের সময়ে নারীর ক্ষমতায়ন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। নারীরা যেহেতু মায়ের জাত সে কারনে সকল পুরুষদের উচিত নারীদের মূল্যায়ন করা। যে দেশে নারীর মূল্যায়ন নাই সে দেশের উন্নয়ন আশাকরা যায় না। এ কারনে বাংলাদেশে বেগম রোকেয়ার আদর্শকে লালন করে নারীদের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। তিনি গতকাল ৯ ডিসেম্বর বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জুম কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার (ভূমি) মো: সাজ্জাদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন। রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। বক্তৃতা করেন প্রাণি সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মেডিকেল অফিসার ডা. উজ¦ল কুমার পাল, ডা. এফ এম আশিকুল হক, বন কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব শেখ নজরুল ইসলাম, মোরশেদুল আলম বাবু, শিক্ষক সামসুর রহমান, মুক্তিযোদ্ধা আ: মালেক, সাংবাদিক গোলাম মোস্তফা, মুরশীদ আলী, অলোক দাস, চিত্ত রঞ্জন সেন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে জয়িতা পুরস্কার পেয়েছেন সন্ধ্যা রানী বিশ্বাস, রুমানা আক্তার, সাদিয়া ফেরদৌসী, মন্দিরা দে নিরু, শিলা রানী বিশ্বাস।
সুন্দলীতে নৌকা প্রতিকের নির্বাচনী অফিস উদ্ভোধন
স্টাফ রিপোর্টার,অভয়নগর
অভয়নগর উপজেলার সুন্দলী বাজার চৌরাস্তা মোড়ে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় নৌকা প্রতিকের নির্বাচনী অফিস উদ্ভোধন করা হয়েছে। নির্বাচনী অফিস উদ্ভোধন অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলাদেশ আওয়ামীলীগ ২নং সুন্দলী ইউনিয়ন শাখার সভাপতি অধীর কুমার পাঁড়ে। অফিস উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ অভয়নগর উপজেলা শাখার সভাপতি এনামূল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, অভয়নগর উপজেলার সাবেক যুবলীগ সভাপতি আব্দুর রউফ মোল্যা, আ’লীগ নেতা গাজী রুহুল আমিন। উদ্ভোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২নং সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নৌকা প্রতিকের মনোনিত চেয়ারম্যান প্রার্থী বিকাশ রায় কপিল, সুন্দলী ইউনিয়ন আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ^াস ও সমীরণ সরকার, সহকারী অধ্যাপক তিমির বরণ সরকার, ইউনিয়ন কৃষকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ বিশ^াস, সুন্দলী ইউনিয়ন যুবলীগ সভাপতি প্রজিত বিশ^াস বুলেট, সাধারণ সম্পাদক পল্লব বিশ^াস, সাংগঠনিক সম্পাদক সৌরভ মল্লিক, ২নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক স্বপন সরকার, সাবেক ইউপি সদস্য নির্মল কান্তি মন্ডল, আ’লীগ নেতা প্রনব বিশ^াস, নৃপেন্দ্রনাথ বিশ^াস, আশিক বিশ^াসসহ ইউনিয়ন আ’লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দাকোপে আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
মোঃ শামীম হোসেন- বাজুয়া
বাংলাদেশ আওয়ামী যুবলীগ দাকোপ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও চালনা পৌরসভার যৌথ উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনের মাঠ চত্বরে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়ের সভাপতি এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিহির মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। সভায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। প্রধান বক্তৃা ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন। বক্তৃতা করেন জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জলিল তালকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রনজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, জেলা যুবলীগনেতা আফজাল হোসেন খান, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, যুবলীগনেতা অমিত সাহা, তন্ময় সরকার, গৌরপদ রায়, ইয়াসিন আরাফাত, মাখন চক্রবর্তী, মনিরুল ইসলাম শিকদার, ত্রিদ্বীপ রায়, নিহার মন্ডল, শেখ মনিরুজ্জামান, সুকুমার গোলদার, বিলাস বিশ্বাস, দেবাশিষ রায়, শেখ আব্দুল্লাহ আল মাসুম, রর্বাট হালদার, জাহিদুর রহমান মিল্টন, মেহেদী হাসান বুলবুল, সঞ্জিব রায়,রতন কুমার মন্ডল, আরাফাত আজাদ, হিমাদ্রী রায়, সরোয়ার গাজী, সবুজ রায, অসিত বাছাড়, বিপ্লব বিশ্বাস, রনজিত বিশ্বাস, আসলাম শেখ, শশাংক রায়সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের সভাপতি/সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক প্রমুখ। সভা শেষে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ধান, সবজি ও খাদ্যশষ্য উৎপাদনে সবচেয়ে বড় অন্তরায় লবণ পানির আগ্রাসন: এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বেড়িবাঁধ ছিদ্র করে অবৈধ পাইপ বসিয়ে লবন পানি উত্তোলন করে চিংড়ি ও মৎস্য চাষ করার ফলে যেমন প্রতি বছরই নদী ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে তেমনি ধান, সবজি ও খাদ্যশষ্য উৎপাদনে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাড়িয়েছে লবণ পানি। লবন পানির আগ্রাসন থেকে বাঁচতে লবণ পানির ঘেরের পরিবর্তে আধুনিক পদ্ধতিতে মিষ্টি পানির মৎস্য চাষের কোন বিকল্প নেই। তিনি গত বুধবার বিকালে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে কয়রার চিংড়ি চাষী, ঘের মালিকসহ সুশীলসমাজের ব্যক্তিদের সাথে আগামী মৌসুমের শুরু থেকে উপজেলায় লবণ পানি উত্তোলন না করে মিষ্টি পানিতে কিভাবে চিংড়ি ও অন্যান্য মৎস্য চাষ করা যায় সে কৌশল উদ্ভাবন বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা বলেন। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক সুজিত কুমার রায়, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, নুরুল ইসলাম কোম্পানি, শাহনেওয়াজ শিকারী, মোঃ জিয়াউর রহমান জুয়েল, আব্দুস সামাদ গাজী, আছের আলী মোড়ল, আ’লীগ নেতা এস এম জিয়াদ আলী, মাষ্টার খায়রুল আলম, গনেশ মন্ডল,স্বেচ্ছাসেবক লীগ নেতা রোকনুজ্জামান কাজল, জেড এম হুমায়ুন কবির নিউটনসহ চিংড়ি চাষী, ঘের মালিক, সুশীলসমাজের ব্যক্তিবর্গ।
আশাশুনিতে চেয়ারম্যান পদে ৬৯, মহিলা মেম্বার ১৩৯ ও মেম্বার পদে ৪৪৭ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
গোলাম মোস্তফা, আশাশুনি
আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে সর্বমোট ৬৫৫ জন চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী উপজেলা রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত প্রার্থীরা নিজেরা বা তাদের প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা প্রদান করেন।
উপজেলার ১১ ইউনিয়নে সর্বশেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৬৯ জন, সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে ১৩৯ জন ও সাধারণ আসনে মেম্বার পদে ৪৪৭ জন, সর্বমোট ৬৫৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইউনিয়ন ওয়ারী মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীদের পরিসংখ্যান হলো, আশাশুনি সদর ইউনিয়নে চেয়ারম্যান ৩ জন, মহিলা মেম্বার ১৫ জন ও মেম্বার ২৮ জন। শ্রীউলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বার ১০ জন ও মেম্বার পদে ৪৫ জন। বুধহাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা মেম্বার ১৪ জন ও মেম্বার পদে ৪৩ জন। দরগাহপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা মেম্বার পদে ১০ জন ও মেম্বার পদে ৪৪ জন। কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বার ৬ জন ও মেম্বার পদে ৩২ জন। শোভনালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা মেম্বার ১৫ জন ও মেম্বার পদে ৩৬ জন। কুল্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বার ১৩ জন ও মেম্বার পদে ৩৬ জন। খাজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা মেম্বার পদে ১৬ জন ও মেম্বর পদে ৪৮ জন। বড়দল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা মেম্বার ১৩ ও মেম্বার পদে ৩৫ জন। প্রতাপনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, মহিলা মেম্বার ১২ জন ও মেম্বার পদে ৪৬ জন। আনুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা মেম্বার পদে ১৫ জন ও মেম্বার পদে ৫৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আবু হেনা সাকিল ঃ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন (পুনরায়) নিয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শ্রীউলা ইউপি’র একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা সাকিল হাজার হাজার দলীয় নেতা, কর্মী ও সমর্থকদের নিয়ে বিশাল মিছিল, শ্লোগানে শ্লোগানে মুখরিত ও বাতাস প্রকল্পিত করে উপজেলা পরিষদে গমন করেন। এখানে অনির্দ্ধারিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের কোষাধ্যক্ষ শিল্পপতি রাজ্যেশার দাশ, বীর মক্তিযোদ্ধা আঃ সামাদ, মকবুল হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চু, প্রার্থী আবু হেনা সাকিল প্রমুখ। এসময় এলাকার দলীয় ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা প্রদান করেন।
আব্দুল বাছেত আল হারুন চৌধুরী ঃ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন (পুনরায়) নিয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাছেত আল হারুন চৌধুরী আশাশুনিতে গমন করেন। এরপর রিটার্নিং অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের কাছে মনোনয়নপত্র জমা প্রদান করেন। এসময় দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকবৃন্দ তার সাথে ছিলেন। নমিনেশনপত্র জমার পর তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। তার সম্মান রক্ষার্থে আমাদেরকে কাজ করতে হবে। আমি ইউনিয়নে সরকারের এজেন্ডা বাস্তাবায়নের পাশাপাশি সকল ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছি। সকল প্রকার অনুদান, সহায়তা যথাযথ ভাবে অসহায় মানুষের কাছে পৌছিয়েছি। সুতরাং আশা করি সাধারণ ও সচেতন ভোটাররা নৌকার বাইরে যাবেননা। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মোঃ অহিদুল ইসলাম মোল্যা ঃ আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন খাজরা ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ অহিদুল ইসলাম মোল্যা। শত শত মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তিনি খাজরা ইউনিয়ন থেকে আশাশুনিতে গমন করেন। এখানে অনির্ধারিত সমাবেশে প্রার্থী নিজেই রক্তব্য রাখেন। এসময় বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রুহুল কুদ্দুছ, আ’লীগ নেতা শাহিনুর ইসলাম, গনেশ মন্ডল, বাবু রাম, ডাব্লিউ, আছাদুল, মঞ্জুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলা প্রকৌশলী আক্তার হোসেনের হাতে মনোনয়নপত্র জমাদান করেন। এসময় তিনি তার নেতাকর্মী ও সমর্থকদের এলাকা থেকে আসার পথে বাঁধার সৃষ্টি ও মারপিট করা হয়েছে বলে লিখিত অভিযোগ করেন। পরে তিনি আশাশুনি প্রেসক্লাবে গমন করে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি ইউনিয়নের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং বিগত দিনে ইউনিয়নে ব্যাপক অনিয়ম ও মানুষকে অশান্তির মধ্যে ফেলে দেওয়ার অভিযোগ করে বলেন, দলীয় মনোনয়নের ব্যাপারে কেন্দ্রীয় কার্যালয়ে রিভিউ আবেদন করেছি, আশা করি দল এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক প্রদান করবেন।
প্রভাষক ম মোনায়েম হোসেন ঃ উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি রিটার্নিং অফিসার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের কাছে মনোনয়নপত্র জমা প্রদান করেন।
আশাশুনিতে অপশক্তি রুখে নৌকার বিজয় নিশ্চিত হবে: মোস্তাকিম
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, নদী ভাঙ্গন কবলিত মানুষের পাশে নিরলসভাবে পরিশ্রম করে বাঁধ নির্মাণসহ ভাঙ্গন কবলিত মানুষদের সুরক্ষা ও জান মালের নিরাপত্তার পাশাপাশি সরকারি, বেসরকারি ও নিজ উদ্যোগে অভাবনীয় সহযোগিতা দিয়ে এসেছেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রীউলা ইউনিয়ন বাসীর জন্য আবু হেনা সাকিলকে পুনরায় নৌকা প্রতীক দিয়ে রদলীয় মনোনয়ন দিয়েছেন। উন্নয়নের প্রতীক নৌকা গণতন্ত্রের প্রতীক নৌকা, সমৃদ্ধি ও আধুনিক বাংলাদেশের প্রতীক নৌকা। সুতরাং উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে নৌকার বিকল্প নেই। তাই আগামী ৫ জানুয়ারি নির্বাচনে সকল অপশক্তিকে রুখে দিয়ে নৌকা প্রতীকের প্রার্থী আবু হেনা সাকিলকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিলের নৌকা প্রতীকের সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম উপরোক্ত কথা বলেন। এসময় জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন, সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও এলাকার হাজার হাজার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।
আশাশুনিতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে ভূমি সেবা, ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টার ন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, ইউডিএফ দেবু বিশ্বাস আলোচনা রাখেন। আশাশুনিতে ভূমি সেবা প্রদানকারী উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
আশাশুনি প্রতিনিধি
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১ উপলক্ষে আশাশুনি উপজেলায় মানববনন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে বিভিন্ন সংগঠন ও সরকারি উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি ঃ আশাশুনি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বিভিন্ন শ্লোগান ও তথ্য সম্বলিত পোষ্টার গুরুত্বপূর্ণ স্থানে লাগানোর ব্যবস্থা করেন। উপজেলা পরিষদ ক্যাম্পাসে প্রধান সড়কে সরকারি কর্মকর্তা, কর্মচারী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ চিত্ত রঞ্জন ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। বীর মুক্তিযোদ্ধা ও দুপ্রক সাধারণ সম্পাদক আঃ হান্নানের সঞ্চালনায় সভায় সরকারি কর্মকর্তা, দুপ্রক সদস্যবৃন্দ ও বিভিন্ন এনজিও প্রতিনিধি বক্তব্য রাখেন।
এনজিও উন্নয়ন প্রচেষ্টা ঃ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস – ২০২১ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা- উন্নয়ন প্রচেষ্টা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে সংস্থা দিবসটি পালনের লক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। পিকেএসএফ এর অর্থায়নে উপজেলা পরিষদ প্রধান সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। সরকারি কর্মকর্তা, সংস্থার উপকারভোগি ও কর্মকর্তা-কর্মচারীদের অংশ গ্রহনে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসা নাজমুল হুসেইন খাঁন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ হান্নান, উন্নয়ন প্রচেষ্টার প্রকল্প সমন্বয়কারী হুমায়ুন কবির, এরিয়া ব্যবস্থাপক মহিবউল্লাহ ফকির, শাখা ব্যবস্থাপক শেখ আবু ছিদ্দিক, বিষ্ণ পদ পাল, জহির উদ্দিন, বিশ্বজিৎ ও হিসাব রক্ষক কর আশীষ প্রমুখ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
আশাশুনিতে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবির, ইউএইচএ ডাঃ সুদেষ্ণা সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সমাজ সেবা অফিসার রিফকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুরর্ হমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, প্রভাষক ইয়াহিয়া ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা ও আসন্ন ইউপি নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।
আশাশুনিতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর বৃহস্পতিবার সকালে এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে সরকারি কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ। বক্তাগণ নারী নির্যাতন প্রতিরোধ ও বাল্য বিবাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখেন।
আশাশুনিতে বেগম রোকেয়া দিবস পালন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান। বিশেষ অতিথি ছিলেন, ওসি গোলাম কবির, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী. মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী কোদন্ডার আরজিনা খাতুন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আশাশুনির মর্জিনা খাতুন, সফল জননী চাপড়ার জোহরা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুকারী হাড়িভাঙ্গার তাসলিমা খাতুন ও সমাজ উন্নয়নে অসাম্য অবদান রাখা নারী শ্রীকলস গ্রামের রোজিনা পারভীন ময়নাকে সম্মাননা প্রদান করা হয়।
আশাশুনিতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষক নিয়োগ পরীক্ষা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর বাস্তবায়নে সাতক্ষীরা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক প্রশ্নপত্র সিল গালা করে, প্রোাগ্রাম নিয়োগ কমিটির কাছে হস্তান্তর করা হয়। উপজেলার ৮৪টি স্কুলের জন্য ২৫২ জন শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং বিকাল ৪ টা পর্যন্ত মৌখিক পরিক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, নিয়োগ কমিটির সদস্য, উপজেলা শিক্ষা অফিসার গাজী ছাইফুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, সাস কর্মকর্তা সাধন দাস, শাহিনুর রহমান, আব্দুল হান্নান, মিনহাজ উদ্দিন, কর্মসূচির প্রধান খান মোঃ শাহ আলম, জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুল ইসলাম, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার শেখ আল-আমিন হোসেন, প্রোগ্রাম সুপারভাইজারবৃন্দ উপস্থিত ছিলেন। নিয়োগ কমিটির সদস্যবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও মৌখিক পরীক্ষা পরিচালনা করেন।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনায় অন্যায়কে বর্জন এবং সর্বস্তরে ন্যায় প্রতিষ্ঠার আহবান
খবর বিজ্ঞপ্তি।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্ধারিত কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নির্বাচন কমিশনসহ দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত বিভিন্ন দেশ এবং সংস্থা কর্তৃক অনুমোদিত মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার উদ্যোগে ৭৩ তম বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষে ‘সমাজে শান্তির অগ্রগতি ও ভবিষ্যত প্রজন্মের জন্য ন্যায়পরায়ণ সমাজ গঠন’ শীর্ষক এক আলোচনা সভা আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিন টায় খুলনা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়।
সংগঠনের খুলনা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি ও আয়োজন কমিটির আহবায়ক আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার ভার্চুয়ালী উদ্বোধন করেন কেন্দ্রীয় মহাসচিব আলহাজ¦ অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে নির্ধারিত বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়, খুলনার প্রকল্প পরিচালক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, খুলনা বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. তুহিন রায় এবং খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস. এম. জাহিদ হোসেন।
ফাউন্ডেশনের খুলনা মহানগর সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র উপস্থাপনায় পবিত্র গ্রন্থ থেকে তেলাওয়াত ও পাঠ এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের বিগত দিনের খুলনা মহানগর শাখার বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত ভিডিও উপস্থাপন করা হয়। আলোচকবৃন্দ অন্যায়কে বর্জন করা এবং সর্বস্তরে ন্যায় প্রতিষ্ঠায় মানবাধিকার কর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপদেষ্টা এস. এম. শাহনওয়াজ আলী, সহ-সভাপতি আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ, শেখ মোঃ নাসির উদ্দিন ও আব্দুস সালাম শিমুল, আয়োজন কমিটির সদস্য সচিব মোঃ আজিজুল হক, এস কে রানা আহমেদ, বিমল মল্লিক, মোঃ বদিউজ্জামান লাবলু, হাসানুর রহমান তানজির, ইসরাত জাহান জিনাত, হুমায়ন কবির বালী, মোঃ মনির হোসেন, মোঃ রকিব উদ্দিন মোল্ল্যা, বিপ্লব কান্তি দাস, শায়খুল ইসলাম বিন হাসান, অসীম কুমার বিশ^াস, কাজী আব্দুল মান্নান, সোহাগ হোসেন, মোঃ ইউনুস সানা, ইলিয়াছ হোসেন লাবু, মানসুরা তুলি, এম হানিফ হোসেন, নিজাম উদ্দিন মোল্লা রাজীব, মোঃ শাহীন আলম বাবু এবং সাংবাদিক মোঃ মিলন, মোঃ একরামুল হোসেন ও সাগর জাহিদুল।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের খুলনা সিটি কর্পোরেশনে দীর্ঘ কর্ম জীবন শেষে অবসর গ্রহণ করায় সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলামের ভাইয়ের আশু সুস্থতা কামনা কর হয়।
ঝিনাইদহে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ
ঝিনাইদহ প্রতিনিধি-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপুর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ এনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার ও তার বিচার দাবি করেন। পরে তার কুশপুত্তলিকা দাহ করে নেতাকর্মীরা।
ফকিরহাটে নবলোক সংস্থার উদ্যোগে দুর্নীতি বিরোধী দিবস পালিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন যুব সদস্যদের অংশগ্রহনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের সমৃদ্ধি কর্মসূচির যুব প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বৃহস্পতিবার সকাল ১০টায় মূলঘর সড়কে মানবন্ধন শেষে বানিয়াখালী সৎসঙ্গ আশ্রমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আব্দুল হান্নান। সমাজ উন্নয়ন কর্মকর্তা গৌতম রায়ের সঞ্চালনায় এসময় প্রাক্তণ প্রধান শিক্ষক অশিষ কুমার রায়, শিক্ষক অমলেন্দু বিশ্বাস, নলিনীকান্ত বিশ্বাস, সাবেক মেম্বর নীহার রঞ্জন বাগচী বুলু সহ বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী, যুবক-যুবতী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ##
তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে সরিয়ে পাটকেলঘাটা স্কুলের ম্যানেজিং কমিটি গঠন
পাটকেলঘাটা প্রতিনিধি॥
পাটকেলঘাটা আদর্শ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদ থেকে অভিনব কায়দায় তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকের মনপুত সাবেক সভাপতি শংকর সাধুকে পুনরায় সভাপতি মনোনিত করা হয়েছে।
সূত্র জানায়, নিয়মানুযায়ী ম্যানেজিং কমিটি করতে গেলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে করতে হয়। কিন্তু প্রধান শিক্ষক গোপনীয়ভাবে এসব নিয়ম নিতীর তোয়াক্কা না করে এক তরফা ভাবে নতুন কমিটি মনোনিত করেছে। কিন্তু এ কমিটিতে শেখ নুরুল ইসলামকে সভাপতি করার কথা থাকলেও তাকে কিছু না জানিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে এ্যডহক কমিটির সভাপতি শেখ নুরুল ইসলাম বলেন, স্কুল কর্তৃপক্ষ কবে কিভাবে নির্বাচন করেছে সে ব্যাপারে আমি কিছু জানিনা। তারা যা করেছে আমাকে না জানিয়ে করেছে।
বর্তমান সভাপতি শংকর সাধু বলেন, গত ৫ ডিসেম্বর থেকে আমি স্কুলের সভাপতির দায়িত্ব পেয়েছি। এবার অভিভাবক কমিটিতে কোন কন্টেস্ট না হওয়ায় বিধি মোতাবেক আমাকে সভাপতি করা হয়েছে। ৬ মাস মেয়াদী এ্যডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার পরে আমি দায়িত্বভার গ্রহন করেছি।
এ ব্যাপারে পাটকেলঘাটা আদর্শ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম নয়ন বিষয়টি কিছুটা এড়িয়ে গিয়ে বলেন, সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চলছিল এটা আমি কিছুটা শুনেছি। তবে বিস্তারিত বলতে পারেন প্রধান শিক্ষক। এ ব্যাপারে প্রধান শিক্ষকের নিকট মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শশুরবাড়ী যাওয়া হল না চন্দ্রার
পাটকেলঘাটা প্রতিনিধি॥
৫ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত বুধবার রাতে শেষ নিঃশাষ ত্যাগ করেন সড়ক দূর্ঘটনায় পড়া পাটকেলঘাটা কাপাসডাঙ্গা গ্রামের সুশীল মন্ডলের মেয়ে এক সন্তানের জননী চন্দ্রা মন্ডল (২৫)
জানাগেছে পিতার বাড়ী থেকে গত ৪ডিসেম্বর স্বামী পলাশের মটরসাইকেলে করে যাচ্ছিল শশুরবাড়ী নড়াইলের উদ্দেশ্যে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কৈয়া নামক স্থানে পৌছাইলে পিছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস পলাশের মটরসাইকেলে ধাক্কা দেয়। ঐ সময় রাস্তার পাশে ছিটকে পড়ে শিশু বাচ্চা ও পলাশ সুস্থ্য থাকলেও স্ত্রী চন্দ্রা গুরুতর আহত হলে তাকে এলাকাবাসী উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে তার অবস্থার অবনতী হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে সেখানে চিকিৎসারত অবস্থায় চন্দ্রা মৃত্যৃর কোলে ঢোলে পড়ে।
ঝিনাইদহে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
বেগম রোকেয়া। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৩৬ তম জন্ম ও ৮৪ তম মৃত্যুবার্ষিকী আজ। প্রতিবছর দিনটি বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। সমাজের অন্ধ গোঁড়ামি থেকে নারীকে মুক্ত করতে সংগ্রাম করেছেন তিনি। আজকের এই দিনটিতে তাঁকে শ্রদ্ধাভরে স্বরণ করা হয়। দিবসটি উপলক্ষে
ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা মহিলা সংস্থার আয়োজনে বৃহস্পতিবার বিকেলে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দীপ্তি রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মানবধিকার বাস্তবায়ক সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু। স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির জেলা কর্মকর্তা হাবিবুর রহমান। এছাড়াও জেলা কমিটির অন্যতম সদস্য নাজমা খাতুন, প্রশিক্ষণার্থীদের মধ্যে তানিয়া তানজিম, নিলুফার ইয়াসমিন, প্রোগ্রামার মাহমুদুর রহমান, সমন্বয়কারী ওমর ফারুক, ট্রেড প্রশিক্ষক কোহিনুর বেগম, উম্মে সালমা এবং জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, অবহেলিত ও নির্যাতিত নারীদের পাশে দাড়িয়ে সমাজ উন্নয়নে অবদান রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা বাবুল হোসেনের মাতার ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শেখ বাবুল হোসেনের মাতা আনজিলা বেগম আর নেই তিনি ৮ ডিসেম্ভর রাত ৮ টায় পাড়িয়ারডাঙ্গাস্থ নিজ বাড়িতে বাধক্যজনিত কারনে ইন্তেকাল করেন ( ইন্না- অইন্না রাজিউন ) মৃতুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর তিনি ৪ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখেযান । বৃহস্পতিবার বাদ জোহর পাড়িয়ারডাঙ্গা ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয় । জানায়ায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি এস এ রহমান বাবুল, রফিকুল ইসলাম শুকুর, কেসিসি ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, মোল্লা আইয়ুব হোসেন,মিনা মুরাদ হোসেন, আলহাজ¦ আল আমিন, সামছুর রহমান, নজরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন খোকা, হাদিউজ্জামান, গাজী মোর্শেদ মামুন, সুলতান মাহমুদ, আঃ রব মোল্লা, খান মফিজুল ইসলাম, আলাউদ্দিন, সরাদার জলিল, সরোয়ার হোসেন, সৈয়দ মিন্টু, ইলিয়াস সরদার, মাসুম বিল্লাহ, মিয়া রবিউল ইসলাম, মজœু গাজী, কুদ্দুস লস্কর, আকরাম গাজী প্রমুখ ।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাতক্ষীরায় কর্মশালা অনুষ্ঠিত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
“ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিস সাতক্ষীরার আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত।
কর্মশালায় উপস্থিত ছিলেন, বিশ^ স্বাস্থ্য সংস্থার সাতক্ষীরা প্রতিনিধি ডাঃ মোঃ আমানাত উল্লাহ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদারসহ প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
সিভিল সার্জন এ সময় জানান, আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ দিন ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। সাতক্ষীরার ৭ টি উপজেলার ৭৮ টি ইউনিয়নে ও ২ টি পৌর সভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ২৩ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ১৭ হাজার ১৬৪ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খায়ানো হবে। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
সাতক্ষীরার কুশখালী সীমান্ত থেকে ৩ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার কুশখালী সীমান্ত থেকে ভারতে পাচারকালে ৩০ ভরি ওজনের ৩ পিস স্বর্ণের বারসহ সাহেব আলী (৪৫) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার কুশখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।
আটক সাহেব আলী সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে।
বিজিবি জানায়, সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপি কমান্ডার ল্যান্স নায়ক সাহেদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় কুশখালী সীমান্তের ছয়কুরো নামক স্থানে অভিযান চালিয়ে একটি ভ্যান চালককে চ্যালেঞ্জ করা হয়। এর পর ভ্যান চালক সাহেব আলীর দেহ তল্লাশী করে ৩০ ভরি ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক স্বর্ণ চোরাচালানী সাহেব আলীর বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।
দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের মানববন্ধন ও আলোচনা সভা
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¦রে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেষ্টুন উড়িয়ে দিবসের উদ্ভোধন করা হয়।পরে উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে “ আপনার অধিকার ,আপনার দায়িত্ব” দুর্নীতিকে না বলুন এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা সড়কে র্যালী ও মানব বন্ধন পরবর্তী উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক চন্দ্রকান্ত মল্লিক , অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহা , সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব টাউন শ্রীপুর শরচ্ছন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আফছার আলী,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু,দেবহাটা হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, সদস্য ও বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রফিক,ইউপি সদস্য আলফাতুন্নেছা প্রমুখ উপস্থিত ছিলেন।
দেবহাটায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা. হুইল চেয়ার বিতরন পরবর্তী ৫ নারীকে জয়িতা সম্মানা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী ,সখিপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম,জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু, দেবহাটা হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল,ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক চন্দ্রকান্ত মল্লিক, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব টাউন শ্রীপুর শরচ্ছন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আফছার আলী,আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রফিক, ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসুচির শামছুর নাহার,ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী জহীর উদ্দীনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলায় অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে দক্ষিন পারুলিয়ার আয়েশা সিদ্দিকা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সখিপুরের মনোয়ারা খাতুন, জেলা ও উপজেলায় সফল জননী হিসেবে খেজুর বাড়িয়ার সালমা খাতুন,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা সফল নারী হিসেবে সখিপুরের গৌরী রানী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় টউিন শ্রীপুরের সুফিয়া খাতুরকে জয়িতা সম্মানা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
মহেশপুরে ৫জন নারীকে জয়ীতা সম্বর্ধনা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে জয়ীতাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ী নির্যতনের বিভীশিকা মুছে ফেলে নতুন উদ্দামে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ আয়শা বেগম,সফল জননী নারী মোছাঃ সাহানা বেগম,শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে শাফল্য অর্জনকারী নারী মোছাঃ শীরিনারা ইসলাম,অর্থনৈতিক ভাবে শাফল্য অর্জনকারী নারী শাহানারা খাতুন,সমাজ উন্নয়নে হাসিনা খাতুন হেনা জয়ীতা সম্মানা পেয়েছেন।
ফকিরহাটে ৫জন নারী জয়ীতাকে সম্মাননা স্বরুপ ক্রেষ্ট প্রদান
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৫জন নারী জয়ীতাকে সম্মাননা প্রদান ও আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২১ উৎযাপন উপলক্ষে আলোচনা সভা বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী ও উপজেলা শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, এ্যাডঃ হীটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি ও মহিলা নেত্রী রাফেজা বেগম। সভা শেষে কৃষ্ণা রানী দাশ, সোনিয়া আক্তার কারিমা, মুরশিদা খাতুন, বাসন্তি রানী ঢালী ও মহাদেবী মালিকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়। ##
ফকিরহাটের বঙ্গবন্ধু বালিকা বিদ্যালয়ে ফলাফল প্রকাশ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের টাউন নওয়াপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এ অন্তভুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশকে কৃতজ্ঞতা জ্ঞাপন এবং বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে বৃহস্পতিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি বিশ্বনাথ দে এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ কুমার বিশ্বাস। সহকারী শিক্ষক রিংকু কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সুবীর মিত্র, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি অসিত মুখ্যার্জী মন্টু, উপজেলা আ,লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে ও প্রধান শিক্ষক ছায়া রানী দাশ। ##
শরণখোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
জাতীয় পতাকা উত্তোল, র্যালি ও আলোচনা সভার সভার মধ্য দিয়ে বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাকি দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এই কর্মসূচী পালিত হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা কমিটির সহসভাপতি মো. হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত। উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব বদিউজ্জামান বাদলের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক বাবুল দাস। এছাড়া, বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক, ডাক দিয়ে যাই, সিআইএস দিবসটি উপলক্ষে পৃথক পৃথক র্যালি বের করে।##
শরণখোলায় বেগম রোকেয়া দিবস
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতেরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় র্যালি, মাবনববন্ধন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত। অন্যদের মধ্যে বক্তৃতা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাংবাদিক বাবুল দাস, জয়িতা সাবেরা সুলতানা ঝর্ণা। ##
কোটচাঁদপুরে বেগম রোকেয়া দিবসে নারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান
মোঃ আশাদুল ইসলাম
ঝিনাইদহের কোটচাঁদপুরে “শেখ হাসিনার বার্তা নারী –পুরুষ সমতা” আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে শ্রেষ্ঠ জায়িতাদের সন্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ই ডিসেম্বর) কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুনেচ্ছা মিকি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর আঃলীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, সাংবাদিক খোন্দকার আব্দুল্লাহ বাশার, রমজান আলী প্রমুখ।
অনুষ্ঠানে ৫ জন শ্রেষ্ঠ জয়িতা মায়েদের হাতে সন্মাননা স্বরূপ ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন নির্যাতিতা নারী,শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিত করণ সভা
মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সাংবাদিকদের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জনের সভাকক্ষে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা তথ্য অফিসার ইবরাহিম আল মামুন, সিভিল সার্জন আফিসের মেডিকেল অফিসার ডাঃ সুব্রত হালদার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোল্যা ফোরকান আলী, জেলা
প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা প্রমুখ। ১১ ডিসেম্বর তারিখ থেকে ১৪ ডিসেম্বর
পযর্ন্ত নড়াইল জেলায় মোট ৯৭ হাজার ৫ শত ৮৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওনো হবে। সদর উপজেলায় ২৮ হাজার ৭শত ৩৬ জন, লোহাগড়া উপজেলায় ৩১ হাজার ২শত জন, কালিয়া উপজেলায় ২৫ হাজার ১শত ৪৯ জন, নড়াইল পৌরসভা, কালিয়া পৌরসভা ও লোহাগড়া পৌরসভায় মোট ১২ হাজার ৫শতজন শিশুকে এ প্লাস খাওয়ানো হবে। ১১ ডিসেম্বর নড়াইল সদর হাসপাতালে এ প্লাস ক্যাম্পেইনের অনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ কর্মসুচি ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।
অভয়নগর মুক্তদিবস উৎযাপন
স্টাফ রিপোর্টার, অভয়নগর
বন্যাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অভয়নগরে মুক্তদিবস উৎযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নওয়াপাড়া ইনষ্টিটিউট মাঠে সকাল ৯ টায় মুক্তদিবস উৎযাপন কমিটির উদ্যোগে দিবসটি উৎযাপন করা হয়। উৎযাপন কমিটির সভাপতি অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক, সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান, মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ম,হামিদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ খান, বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রধান অতিথি কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করেন। উদ্ভোধনের পর বন্যাঢ্য র্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিন করে। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন।
প্রধান অতিথি ম,হামিদ বলেন,স্বাধীনতা বিরোধীদের বিচার এখনো শেষ হয়ে যায়নি। দেশের প্রান্তে এখনো যুদ্ধ অপরাধীরা রয়ে গেছে তাদের বিচারও বাংলার মাটিতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন তা পুরনে আজগের প্রজন্মকে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে সহযোগিতা করতে হবে। বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধীরা সোচ্চার তাদের সকল যড়যন্ত্র মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে হবে।
বিকাল ৪ টার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যশোরে তীর্যক ও অভয়নগর সন্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা গান পরিবেশন করেন।
মহেশপুরে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মামুনুল করিমের সভাপতিত্বে আলোচনা সভা ও পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, মহিলাভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মুক্তিযোদ্ধা মোসারেফ হোসেন, সাধারন সম্পাদক আবুল হোসেন লিটন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলামসহ সরকারী কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক, এনজিওকর্মী, সাংবাদিক ও সূধীবৃন্দরা।
খুলনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
তথ্য বিবরনী।।
‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (বৃহস্পতিবার) খুলনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়। সকালে নগরীর শহিদ হাদিস পার্কে জাতীয় সংগীত পরিবেশন, দুর্নীতি বিরোধী পতাকা উত্তলোন এবং বেলুন ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।
পরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে শহিদ হাদিস পার্কের সামনে থেকে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দিবসটির তাৎপর্যতুলে ধরে নগরীর ঐতিহ্যবাহী উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি সম্মেলনকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধ হয়েছিল। সাধারণ মানুষ যেন তাদের অধিকার পায় সেজন্য বঙ্গবন্ধু আজীবন কাজ করেছেন। জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। অথচ সেই স্বাধীন দেশ একসময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য জনগণ ক্ষমতায় পাঠায় না উল্লেখকরে মেয়র বলেন, একসময় পশ্চিমারা বাংলাদেশকে তলা বিহীন ঝুড়ি বলতো, আর এখন তারাই বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এটা সম্ভব হয়েছে বর্তমান সৎ ও যোগ্য নেতৃত্বের কারণে। তিনি ২০৩০ সালের মধ্যে এসডিজি এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।
দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, খুলনা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এসভায় সভাপতিত্ব করেন দুদকের খুলনা বিভাগীয় পরিচালক মোঃ মঞ্জুর মোর্শেদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ গিয়াস উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার মৈত্র, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম এবং খুলনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।
আজ জাতীয় ভ্যাট দিবস
তথ্য বিবরনী।।
১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস। এ উপলক্ষে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আয়োজনে ঐ দিন সকাল ১০টায় খালিশপুর কাস্টমস অফিস প্রাঙ্গণে খুলনা জেলা ও খাত ভিত্তিক সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এছাড়া ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ-২০২১ পালন করা হবে ।
ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
‘আপনার অধিকার, আপনার দ্বায়িত্ব, দুর্নীতিকে না বলুন’ এ শ্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে সেখানে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস শাহীন, দুর্নীতি প্রতিরোধ কমিটি জেলা শাখার সভাপতি প্রফেসর আব্দুল মতিন, সহ-সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক এন এম শাহজালাল, সনাকের সহ-সভাপতি এম সাইফুল মাবুদ, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)’র মাগুরা জোনের সহকারী পরিচালক রেজাউল হক, আঞ্চলিক ব্যবস্থাপক অজিত কুমার কুন্ডুসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, দুর্নীতি একটি জাতির অগ্রগতির পথে বাঁধা সৃষ্টি করে। এজন্য দেশ ও জাতির উন্নয়নে দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দীপ্তি রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার খো: শরীফা আক্তার। এসময় বক্তারা, অবহেলিত ও নির্যাতিত নারীদের পাশে দাড়িয়ে সমাজ উন্নয়নে অবদান রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অর্থনৈতিক, শিক্ষা ও চাকুরী, নির্যাতনেন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা হয় ১০ টি ক্যাটাগরিতে ১০ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদাণ করা হয়।
প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তিকরণের দাবীতে ঝিনাইদহে শিক্ষকদের অবস্থান কর্মসূচী
ঝিনাইদহ প্রতিনিধি-
অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তিকরণসহ প্রতিবন্ধী শিক্ষার অধিকার বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিদ্যালয়ের শিক্ষকরা।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখা।
কর্মসূচীতে জেলা ও বিভিন্ন উপজেলা শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। কর্মসূচী চলাকালে সংগঠনটির জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আছাদুর রহমান, শিক্ষক নেতা গোলাম মোস্তফা, সালমা আক্তার, আব্দুস সালাম, ফাতেমা ফারহানা, রাশেদুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও ভুক্তিকরণ, শতভাগ আধুনিক মান সম্পন্ন প্রতিবন্ধী বান্ধব ভবন নির্মাণ, শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানসহ ১১ দফা দাবী তুলে ধরেন।
বটিয়াঘাটায় বেগম রোকেয়া দিবস ও জয়ীতা দের সম্মানণা প্রদান অনুষ্ঠিত
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
“শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বটিয়াঘাটা উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকারি সংস্থা ব্রাক এর সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় পরিষদ অডিটরিয়ামে বেগম রোকেয়া দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে এক আলচনা সভা ও জয়ীতা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ভাইচ চেয়ারম্যান নিতাই গাইন ও মহিলা ভাইচ চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, সহকারি শিক্ষা কর্মকর্তা উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রতাপ ঘোষ, ব্রাক এর জেলা ব্যবস্থাপক নয়ন কুমার ঘোষ, রুপান্তরের এরিয়া ম্যানেজার দিপ্তী রানী রায় সহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে এক মনোঞ্জ নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অনদান রাখায় ৫জন জয়ীতা নারীকে বিশেষ অবদান স্বরুপ ক্রেষ্ট ও সম্মানণা প্রদান করা হয়।
ইন্দুরকানীতে বীর মুক্তিযোদ্ধা “মাস্টার শহিদুল আলম গণি”র দাফন সম্পন্ন।
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ইন্দুরকানীতে বীর মুক্তিযোদ্ধা “শহিদুল আলম গণি”র দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার মধ্য ইন্দুরকানী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা, ইন্দুরকানী সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ইউপি সদস্য “মাস্টার শহিদুল আলম (গণি) কে রাষ্ট্রীয় মার্যাদায় সমাহিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ইন্দুরকানী উপজেলা পরিষদ চত্বরে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের উপস্থিতিতে গার্ড অফ অনার প্রদান ও জানাযা শেষে তার নিজ বাড়িতে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোবারক আলী হাওলাদার, মাসুদ করিম ইমন প্রমুখ।
তিনি ব্রেইন স্ট্রোক করে ঢাকার জাতীয় নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোংলায় ’দুর্নীতিকে না বলুন’ শ্লোগানে দুর্নীতি বিরোধী দিবস পালন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
”আপনার অধিকার, আপনার দায়িত্বঃ দুর্নীতিকে না বলুন” শ্লোগানে মোংলায় দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের নানা কর্মসুচি পালিত হয়। কর্মসুচির মধ্যে ছিলো মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং শান্তিরদূত কবুতর উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসুচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার উল-কুদ্দুস ও সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু সাইদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক এইচ এম দুলাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নূর আলম শেখ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতা প্রধান শিক্ষক নরেশ হালদার, প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল, রীতা সরকার, বিবেকানন্দ মল্লিক ও সুনীতি রায়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সর্বস্তরে প্রবাহমান একটি শক্তিশালী দুর্নীতি বিরোধী সংস্কৃতির চর্চা এবং এর প্রসার সুনিশ্চিত করার রূপকল্প নিয়ে দুর্নীতি দমন কমিশন কাজ করছে। পাশাপাশি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির কূফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের সামনের সড়কে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সততা সংঘ’র সদস্যরা দুর্নীতি বিরোধী বিভিন্ন শ্লোগান সম্বলিত পোস্টার-ব্যানার-ফেস্টুন-প্লাকার্ড প্রদর্শন করে। সবশেষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রেক্ষাপট এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।








































