Home আঞ্চলিক ভিভো চার বছর পূর্তিতে মেগা অফারের পুরস্কার বিতরণ

ভিভো চার বছর পূর্তিতে মেগা অফারের পুরস্কার বিতরণ

26

স্টাফ রিপোর্টার।।

মোবাইল কোম্পানী ভিভো বাংলাদেশের চার বছর পূর্তি উপলক্ষে ক্রেতাদের জন্য মেগা অফারের আয়োজন করা হয়। এ উপলক্ষে অনলাইন লাকী ড্র’র মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে খুলনাস্থ রিজিওনাল অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনলাইনের মাধ্যমে ৮ জন বিজয়ীকে পুরস্কার তুলেদেন খুলনা-নারায়নগঞ্জ অঞ্চলের জেনারেল ম্যানেজার বিং হি ও চাইনিজ টার্মিনাল ম্যানেজার মিঃ ওয়াং। এসময় উপস্থিত ছিলেন খুলনা-নারায়নগঞ্জ চ্যানেল সেলস ম্যানেজার ক্যাসি জুলিয়া, রিজওনাল সেলস ম্যানেজার ফরহাদ ইসলাম বাবলু, রিজিওনাল টার্মিনাল ম্যানেজার রুবেল চাকলাদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাক্টিভিটি ম্যানেজার আব্দুল্লাহ আল নোমান ও টার্মিনাল ইমেজ ম্যানেজার জুয়েল সরদার। অনুষ্ঠানে প্রথম পুরস্কার হিসেবে নগদ এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি চারটি, তৃতীয় পুরস্কার মাইক্রো ওয়েভ ওভেন তিনটি ছাড়াও বিজয়ীদের মাঝে ভিভো আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়।