Home আঞ্চলিক মহেশ্বরপাশায় একই রাতে বীর মুক্তিযোদ্ধাসহ ২ বাড়িতে ডাকাতি সংঘটিত

মহেশ্বরপাশায় একই রাতে বীর মুক্তিযোদ্ধাসহ ২ বাড়িতে ডাকাতি সংঘটিত

32

ফুলবাড়ীগেট প্রতিনিধি।।

নগরীর দৌলতপুর থানাধীন মহেশ^রপাশায় বীর মুক্তিযোদ্ধা শেখ মো. এনায়েত হোসেনের বাড়ি ও আজহার আলী খান এর ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (০৭ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে নগরীর দৌলতপুর মহেশ্বরপাশা পশ্চিম পালপাড়া পল্লীতীর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও বনিকপাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে। বীর মুক্তিযোদ্ধা শেখ এনায়েত হোসেনের বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে মুখোশধারী ডাকাতদলের সদস্যরা বাড়ীর সবাইকে জিম্মি করে ভয় দেখিয়ে মোবাইল ফোন, ল্যাপটপ, ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। বীর মুক্তিযোদ্ধা শেখ মো. এনায়েত হোসেনের বড় ছেলে মিরাজুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) এবং সেঝ ছেলে রফিকুল ইসলাম মেহেরপুর জেলা পুলিশে কর্মরত রয়েছেন। বণিকপাড়া আজাহার আলী খানের বাড়ীর গ্রীলের তালা ভেঙ্গে ঘরে ঢুকে অসুস্থ আজাহার আলীর উপর চড়াও হয় ডাকাত দল। তার স্ত্রীও অসুস্থ থাকায় কাজের মহিলাকে বেঁধে ফেলে নগদ টাকা, মোবাইল সহ মালামাল নিয়ে যায়। দৌলতপুর থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন   বলেন ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করি, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং ডাকাতির মালামালসহ আসামীদের আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।