Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

47
চারদিকে হলুদের সমারোহ। সরিষা ফুলের সুভাসিত গন্ধে মুখরিত পুরো এলাকা : পিবিএ

আজ খুলনায় আসছেন সালাম মূর্শেদী এমপি

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী একদিনের সফরে খুলনায় আসছেন আজ বুধবার। সফরসূচি অনুযায়ি তিনি রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। ওইদিন দুপুর ১২টায় খুলনাস্থ রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। বিকাল ৪টায় ভারতীয় সহকারী হাই কমিশন খুলনার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী খুলনায় ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

কালীগঞ্জে মটর সাইকেল বাঁচাতে যাত্রীবাহি বাসের গাছে ধাক্কা

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে মটর সাইকেল বাঁচাতে যাত্রীবাাহি বাসের গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীরা অনেকেই আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১ টার দিকে কেয়া বাগানের চৌরাস্তার নিকটে।

আহতরা হলেন-উপজেলার ভাতঘরা গ্রামের ফজলুর রহমান, ফরিদপুর জেলার ধুনদি এলাকার চিত্র গোপালের ছেলে পিন্টু চৌধুরি ও যশোর এলাকার আফসার আলীর ছেলে আব্দুস সালাম। প্রত্যক্ষদর্শীরা জানায়,যশোর থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী যাত্রীবাহী বাসটি মোটরসাইকেলটিকে রক্ষা করতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় লাগে। এ সময় মোটরসাইকেল চালক ও বাসের দুই যাত্রী আহত হয়। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তাদের অবস্থা গুরুতর।

পাইকগাছায় মৎস্য চাষীদের সাথে এমপির মত বিনিময়

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় ধান চষের পাশাপাশি চিংড়ী চাষ বিষয়ের উপর মৎস্য চাষীদের সাথে পাইকগাছা-কয়রার এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, এমপি আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, আবুল কালাম আজাদ, শিহাব উদ্দীন ফিরোজ বুলু। বক্তব্য রাখেন, চিংড়ী চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, আনন্দ মোহন বিশ্বাস, চেয়ারম্যান কে এম আরিফুজ্জাম তুহিন, রিপন কুমার বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম, ঘের ব্যবসায়ী নির্মল মজুমদার, আব্দুল মজিদ সানা, দাউদ শরীফ, সাজ্জাত আলী সরদার, আবু সাবাহা, বাবুল সরদার, মোবারেক সরদার। এ সময় প্রধান অতিথি আক্তারুজ্জামান বাবু বলেন ধান চাষের পাশাপাশি ধান চাষ করতে হবে। আমি পাইকগাছাকে গ্রীন এন্ড ক্লীন পাইকগাছা গড়তে চাই। পাশাপাশি এ এলাকার অর্থনৈতিক চাকাও সচল রাখতে হবে।

পাইকগাছায় নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শনী মাঠ দিবস

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় কৃষি প্রণোদানা কর্মসুচীর আওতায় নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শনীর কৃষক  মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালনায় মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার মটবাটিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। গদাইপুর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা খামার বাড়ির প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যায় কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম,

 উপ-সহকরী কৃষি অফিসার শেখ তোফায়েল আহম্মদ তুহিনের পরিচালনায় বক্তব্য রাখেন, গদাইপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডল্টন রায়, মিন্টু রায়, ধ্রবো জ্যোতি সরকার, প্রজিৎ কুমার রায়, প্রশান্ত সরকার, পরামানান্দ ঢালী, আনারতি ঢালী জাহঙ্গীর আলমসহ কৃষক বৃন্দু।

নারী অধিকার নারীদেরকেই আদায় করে নিতে হবে:সিটি মেয়র

তথ্য বিবরনী

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কর্মশালা মঙ্গলবার বিকালে খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য ‘নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ^ গড়ি’। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

         প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, নারী অধিকার নারীদেরকেই আদায় করে নিতে হবে। নারীদের পেছনে ফেলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে নারী নির্যাতন অনেকাংশে কমে আসবে। তিনি বলেন, আর্থ-সামাজিক সূচকে আমাদের যতো অর্জন তার পেছনে দেশের নারী সমাজের অসামান্য অবদান রয়েছে। সকলকে সাহসিকতার সাথে নারী নির্যাতন প্রতিরোধ করতে হবে। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে ৭৫ শতাংশ নারী নির্যাতন কমে আসবে বলে মেয়র আশা প্রকাশ করেন।

          কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার মৈত্র ও মেট্রোপলিটন পুলিশের এডিসি (দক্ষিণ) সোনালী সেন। এতে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা। নারীর প্রতি সহিংসতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা উপস্থাপন করেন ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা মুমিনুন্নেছা। খুলনা সিটি কর্পোরেশন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

         কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, এনজিও প্রতিনিধি, হিন্দু ও মুসলিম বিবাহ নিবন্ধক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ৯ ডিসেম্বর

তথ্য বিবরণী

আগামী ৯ ডিসেম্বর খুলনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হবে। দিবসটি উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’।

৯ ডিসেম্বর সকাল সাড়ে আটটায় শহিদ হাদিস পার্কে দিবসের উদ্বোধন ও সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ১০টায় উমেশচন্দ্র পাবালিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। শহিদ হাদিস পার্কে অনুষ্ঠানের উদ্বোধন করবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

রাষ্ট্রয়ত্ব পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবীতে খুলনা জোন অফিস ঘেরাও আজ

ফুলবাড়ীগেট প্রতিনিধি

রাষ্ট্রয়ত্ব পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচি অনুযায়ী আজ ৮ ডিসেবর খুলনা জোন অফিস ঘেরাও। ঢাকা, খুলনা, যশোর, নরসিংদি, চিটাগং রাষ্ট্রয়ত্ব পাটকল কর্মচারী-কর্মকর্তাদের (অবসরকৃত) সকল পাওনা পরিশোধের দাবীতে রাষ্ট্রয়ত্ব পাটকল কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের উদ্যোগে সকল পাওনা পরিশোধ সহ ৩ দফা দাবী আদায়ের লক্ষে পুর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৮ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় খুলনার খালিশপুর,চরেরহাট বিজেএমসি’র জোন অফিস ঘেরাও কর্মসূচী পলিত হবে। ১৫ ডিসেম্বর খালিশপুর এবং আটরা শিল্প এলাকায় সমাবেশ , ১৯ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির বৈঠকে আন্দোলনের পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে।

মহেশ^রপাশায় একই রাতে বীর মুক্তিযোদ্ধাসহ ২ বাড়িতে ডাকাতি সংঘটিত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরীর দৌলতপুর থানাধীন মহেশ^রপাশায় বীর মুক্তিযোদ্ধা শেখ মো. এনায়েত হোসেনের বাড়ি ও আজহার আলী খান এর ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (০৭ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে নগরীর দৌলতপুর মহেশ্বরপাশা পশ্চিম পালপাড়া পল্লীতীর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও বনিকপাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে। বীর মুক্তিযোদ্ধা শেখ এনায়েত হোসেনের বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে মুখোশধারী ডাকাতদলের সদস্যরা বাড়ীর সবাইকে জিম্মি করে ভয় দেখিয়ে মোবাইল ফোন, ল্যাপটপ, ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। বীর মুক্তিযোদ্ধা শেখ মো. এনায়েত হোসেনের বড় ছেলে মিরাজুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) এবং সেঝ ছেলে রফিকুল ইসলাম মেহেরপুর জেলা পুলিশে কর্মরত রয়েছেন। বণিকপাড়া আজাহার আলী খানের বাড়ীর গ্রীলের তালা ভেঙ্গে ঘরে ঢুকে অসুস্থ আজাহার আলীর উপর চড়াও হয় ডাকাত দল। তার স্ত্রীও অসুস্থ থাকায় কাজের মহিলাকে বেঁধে ফেলে নগদ টাকা, মোবাইল সহ মালামাল নিয়ে যায়। দৌলতপুর থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন   বলেন ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করি, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং ডাকাতির মালামালসহ আসামীদের আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।

অভয়নগর মুক্ত দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

অভয়নগর প্রতিনিধি

অভয়নগর মুক্ত দিবস,মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৫০ বছর উদযাপন উপলক্ষে নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নওয়াপাড়া প্রেসক্লাবের  সভাকক্ষে উক্ত সভার আয়োজন করা হয়। নওয়াপাড়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক’র সভাপতিত্বে উক্ত সভায় বক্তারা আগামী ৯ ডিসেম্বর অভয়নগর মুক্ত দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন-নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোজাফফার আহমেদ, যুগ্ম-সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ-সম্পাদক কামরুল হাসান, কোষাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান, দপ্তর ও গণ সংযোগ সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এম আলাউদ্দিন ,তথ্য প্রযুক্তি ও আইন বিষয়ক সম্পাদক তারিম আহম্মেদ ইমন, সদস্য হারুন অর রশিদ, জাকির হোসেন হৃদয়,রবিউল ইসলাম, জসিম উদ্দিন বাচ্চু, রকিবুল ইসলাম রুবেল, ডিআর আনিসুর রহমান, সিকদার আনিচ,আশরাফুল,ওসামা।

বিয়ের এক বছর পর একসাথে স্বামী স্ত্রী’র আত্মহত্যা

স্টাফ রিপোটার,বাগেরহাট               

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় প্রেম করে বিয়ে করার এক বছর পর একই সাথে গলায় রশি দিয়ে আতœহত্যা করেছে স্বামী স্ত্রী। মঙ্গলবার দুপুরে মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রাম থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই দম্পতি ঘরের আড়ার রশি গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।

তারা হলেন, কালাম শেখের ছেলে জনি শেখ (২১) ও তার স্ত্রী একই উপজেলার শারুলিয়া গ্রামের হাফিজুর রহমানে মেয়ে নাহিদা আক্তার (১৮)। গত বছরের ৫ই নভেম্বর ওই দম্পতি ভালবেসে বিয়ে করে এক সাথে থাকতেন।

পরিবারের বরাত দিয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, এক বছর আগে এই দম্পতি প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর থেকে এই দম্পতির বনিবনা হচ্ছিল না। প্রায় তাদের মধ্যে বিবাদ লেগেই থাকত। মঙ্গলবার সকালে জনি তার স্ত্রী নাহিদা ঘুম থেকে উঠে যে যার কাজ করছিলেন। বাড়িতে থাকা জনির মা পাশের বাড়িতে গেলে বাড়ি ফাঁকা পেয়ে তারা দুজনে টিনশেডের ঘরের আড়ায় পাশাপাশি রশি দিয়ে গলায় ফাঁস দেয়। অল্প কিছুক্ষণের মধ্যে জনির মা বাড়িতে ফিরে ছেলের ঘরে গিয়ে দেখেন তারা দুজনে ঘরের আড়ায় ঝুলে আছে। তিনি প্রতিবেশিদের ডেকে দ্রুত গলায় ফাঁস দেয়া রশি খুলে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পাািরবারিক অশান্তির কারনে তারা আতœহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাগেরহাটে অংশীজনের ভূমিকা ও  করণীয় শীর্ষক অধিপরামর্শ সভা

স্টাফ রিপোটার,বাগেরহাট

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট’র আয়োজনে ৭ ডিসেম্বর, সকাল ১১টায় ভার্চুয়াল পদ্ধতিতে ‘জলবায়ু অর্থায়নে সুশাসন: অংশীজনের ভূমিকা ও করণীয়’ শীর্ষক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব এর সভাপতিত্বে এবং টিআইবি‘র এরিয়া কো-অর্ডিনেটর শেখ বশির আহমেদ এর সঞ্চালনায় অধিপরামর্শ সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক উপ-কমিটির আহবায়ক বাবুল সরদার, জলবায়ু অর্থায়নে সুশাসন: অংশীজনের ভূমিকা ও করণীয় বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন টিআইবি‘র ক্লাস্টার কো-অর্ডিনেটর মো: ফিরোজ উদ্দিন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন শেষে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, মো: ফরিদ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী এলজিইডি মো: শরিফুজ্জামান, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ মোহাম্মদ ফতেহ আজম খান, নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য জয়ন্ত মল্লিক, উপ-বিভাগীয় প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড কৃষ্ণেন্দু বিকাশ সরকার, উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর মো: আরেফিন বাদল সনাক সহ-সভাপতি ফরিদা রহমান, স্বজন সমন্বয়ক এফ, এম, মোস্তাফিজুল হক প্রমুখ।

বক্তাগণ বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হয়েও এর প্রভাব মোকাবেলা করতে হচ্ছে। যেসকল দেশ অতিরিক্ত কার্বন নি:সরণের দায়ী তাদের অবশ্যই যথাযথ ক্ষতি পূরণ দিতে হবে এবং যথাসময়ে দিতে হবে। জলবায়ু অর্থায়নে প্রকল্প সমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিবেচনায় প্রকল্প না নিয়ে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুকিপূর্ণ এলাকায় প্রকল্প গ্রহণ করতে হবে। যাদের জন্য প্রকল্প অবশ্যই তাদের সম্পৃক্ত করে প্রকল্প গ্রহণ করতে হবে। প্রকল্প সম্পর্কিত তথ্য উন্মুক্ত করতে হবে এবং কোন ধরনের অনিয়ম হলে অভিযোগ দায়েরের ব্যবস্থা থাকতে হবে। সর্বোপরি যার যার জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে জলবায়ু অর্থায়নে প্রকল্প সমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।

বাগেরহাটে মত বিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ ও কারিগরি শিক্ষার সেবা বিষয়ক জরিপের ফলাফল নিয়ে মতবিনিময় সভা অনষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁধন মানব উন্নয়ন সংস্থা এর আয়োজনে এবং এ্যাকশন এইড বাংলদেশ এর আর্থিক সহযোগিতায় ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের হলরুমে,ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু ও বাঁধন ইয়ুথ হাব এর সদস্য সামিয়া রুপা এর  সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, মো: মাসুদুল হাসান মালিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: আজগর আলী,কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন,বাঁধনের নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন,কাড়াপাড়া ইউপি সচিব কিশোর কুমার পাল, শেখ শওকত আলী, মো: জাহাঙ্গীর আলম। এছারা বাঁধনের বিভিন্ন যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটে মত বিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ ও কারিগরি শিক্ষার সেবা বিষয়ক জরিপের ফলাফল নিয়ে মতবিনিময় সভা অনষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁধন মানব উন্নয়ন সংস্থা এর আয়োজনে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। সভায় বক্তব্য দেন, যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মো: মাসুদুল হাসান মালিক, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: আজগর আলী,কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন,বাঁধনের নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন,কাড়াপাড়া ইউপি সচিব কিশোর কুমার পাল, শেখ শওকত আলী, মো: জাহাঙ্গীর আলম, বাঁধন ইয়ুথ হাব এর সদস্য সামিয়া রুপা প্রমুখ।

মতবিনিময় সভায়, ইউনিয়ন পরিষদ সেবা ও কারিগরি শিক্ষা বিষয়ক জরিপের ফলাফল উল্লেখ করা হয়। এই দুই বিষয়ে সেবার মান উন্নয়েন পরামর্শ দেন বক্তারা।

বাগেরহাটে গনমাধ্যমকর্মীদের সাথে ক্রেইন প্রকল্পের সভা

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীদের “পুষ্টি উন্নয়ন অংশগ্রহনমূলক সমন্বিত প্রকল্প-ক্রেইন” বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাগেরহাট শহরের পৌরসভা ক্রেইন প্রকল্পের কার্যালয়ে ক্রেন প্রকল্পের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ হায়দার, কনসার্ণ ওয়ার্ল্ড ওয়াইয়ডে কমিউনিকেশন কো-অর্ডিনেটর আফরোজা শারমিন, ক্রেইন প্রকল্পের প্রকল্প সমন্বয়ক খালেদা হোসাইন মুন, নিউট্রিশন কো-অর্ডিনেটর রুমানা শারমিন, হোসেনেয়ারা, রুপান্তরের এ্যাডভোকেসি কো অটির তসলিম আহমেদ টঙ্কার, সাংবাদিক এসএম রাজ, অলীপ ঘটক, ইনজামামুল হক, মামুন আহমেদ, আব্দুল্লাহ আল ইমরান, এসএস শোহান, তানজীম আহমেদ, সোহাগ হাওলাদার, সৈয়দ শওকত হোসেনসহ  ক্রেন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় সমন্বিত পুষ্টি বিষয়ে গনমাধ্যমের ভূমিকা আলোচনা করা হয়। পুষ্টি হীনতা রোধে সাংবাদিকদের করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইরোপীয় ইউনিয়নের অর্থায়নে “পুষ্টি উন্নয়ন অংশগ্রহনমূলক সমন্বিত প্রকল্প-ক্রেইন” নামক প্রকল্পটি বাগেরহাট জেলার মোল্লাহাট, মোংলা, শরণখোলা ও কচুয়ার মা ও শিশুর পুষ্টি উন্নয়নে কাজ করছে।

বাগেরহাটে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাগেরহাটের জেলা প্রশাসকের সমেম্লন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায়, বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মোরেলগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল ইসলাম তালুকদার, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা অংশগ্রহন করেন।

সভায় বিজয় দিবসের দিনে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠে একযোগে সকলের অংশগ্রহন নিশ্চত করতে নির্দেশনা দেওয়া হয়। বিজয় দিবস উপলক্ষে জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জাসহ নানা পরিকল্পনা নেওয়া হয়েছে

পাটকেলঘাটার কুমিরায় ইউপি নির্বাচনে প্রতিক বরাদ্দ সম্পন্ন

পাটকেলঘাটা প্রতিনিধি ॥

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউপি নির্বাচন জমজমাট হয়ে উঠেছে। প্রার্থীরা বাড়ী বাড়ী গিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছে। এ নিয়ে চায়ের কাপেও ঝড় তুলেছে ভোটাররা। তারা চুলচেরা বিশ্লেষন করছে প্রার্থীদের নিয়ে। গতকাল ৭ ডিসেম্বর সকালে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ সম্পন্ন করেছেন তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায়। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে একটি মামলায় শাস্তি হওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল হয়ে যায়। এছাড়া মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিদ্রোহী প্রার্থী মোঃ রফিকুল ইসলাম মোড়ল দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নৌকা প্রতিকের সমার্থনে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।

চেয়ারম্যান পদে প্রতিক পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আজিজুল ইসলাম (নৌকা), জামায়াতে ইসলামী সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোঃ ইদ্রিস আলী মোড়ল (চশমা), ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিদ্রোহী প্রার্থী রেজাউল ইসলাম (মটরসাইকেল), ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ শাহবাজ আলী বিদ্রোহী প্রার্থী (আনারস)।

আগামী ২৬ ডিসেম্বর তালা উপজেলার ১টি মাত্র ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকী ১১ ইউনিয়নে গত ২১অক্টোবর নির্বাচন সম্পন্ন হয়েছে।

বটিয়াঘাটা পল্লী উন্নয়ন অফিসের সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি :

বটিয়াঘাটা উপজেলা পল্লী উন্নয়ন অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অফিস মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা {অতিঃ দঃ} মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এস এম ফরিদ রানা। বিশেষ অতিথি ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শরিফুল হাসান ও আবু সুফিয়ান, জুনিয়র পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ মল্লিক। বক্তব্য রাখেন অফিসের উচ্চমান সহকারী স্বপন মন্ডল, মাঠ পরিদর্শক কৌশিক বৈরাগী, প্রীতিষ কবিরাজ, শেফালী মন্ডল, ফেরদৌসুর রহমান, ফিরোজ উদ্দিন গাজী, শারমিন সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাঠ পরিদর্শক এ্যাড. প্রশান্ত কুমার বিশ^াস। অনুষ্ঠানে ইউসিসি’র চেয়ারম্যান এস এম ফরিদ রানা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শরিফুল হাসান ও মাঠ পরিদর্শক ফিরোজ উদ্দিন গাজীর বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

জলাবায়ু পরিবর্তনের প্রভাব ও আমাদের করণীয় শীর্ষক সুজনের মত বিনিমিয় সভা

খবর বিজ্ঞপ্তি

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবায়ু পরিবর্তনের প্রভাব ও আমাদের করণীয় শীর্ষক মত বিনিমিয় সভা মঙ্গলবার বেলা ১২টায় খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা কমিটি এ সভার আয়োজক। সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ জাফর ইমাম। অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র  আলী আকবর টিপু। সুজন মিডিয়া কমিটির সদস্য সাংবাদিক কৌশিক দে বাপীর সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও অংশ নেন বিশিষ্ট সাংবাদিক গৌরঙ্গ নন্দী, সুজন জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা, মহিলা পরিষদের সাঃ সম্পাদক রসু আক্তার, পেইভ-এর পিস এ্যাম্বেসেডর নিজাম উর রহমান লালু, সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লা, হারুন অর রশিদ, রীতা রাণী দাস, শেখ আলী এহসান, খলিলুর রহমান সুমন, নারী নেত্রী ইসমাত আরা হীরা, শেখ আইনুল হক, নজরুল ইসলাম  প্রমূখ। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে এ অঞ্চলে উদ্বাস্তুর সংখ্যা দিনে দিনে বাড়ছে। শহরের ওপর চাপ পড়ছে। পরিবেশ ধ্বংস করার কারণে আজ সুন্দরবন হুমকির মুখে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিবেশ রক্ষা কাজ করতে হবে।

আর্ত-মানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান সিটি মেয়রের

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক চক্ষু রোগীদের সেবাদান করাকে সর্বোত্তম মানবসেবা হিসেবে উল্লেখ করে বলেছেন, চিকিৎসার অভাবে যাদের চোখের আলো নিভে যাচ্ছে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। আর্ত-মানবতার সেবায় তিনি সমাজের বিত্তবানদেরও সাধ্যমত এগিয়ে আসার আহবান জানান।

সিটি মেয়র মঙ্গলবার দুপুরে খুলনা আলিয়া মাদ্রাসা অডিটরিয়ামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং চোখের ছানি অপরেশন কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ‘রিক’ প্রবীণ কল্যাণ কর্মসূচি ও রোটারী ক্লাব অব খুলনা সাউথ বেঙ্গল যৌথভাবে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করে। তিনি রোটারী ক্লাব’কে সেবামূলক সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ যে কোন সংকটে সংগঠনটি মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দিনব্যাপী পরিচালিত এ চক্ষু ক্যাম্পটি ফিতা কেটে উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। সিটি মেয়র চক্ষু ক্যাম্পটি ঘুরে ঘুরে দেখেন এবং আগত রোগীদের সাথে কথা বলেন।

চক্ষু ক্যাম্পে রোগীর চোখ পরীক্ষা করে চিকিৎসা পত্র ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এছাড়া ছানিপড়া প্রায় ৩শ রোগীকে অপারেশনের জন্য গোপালগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপারেশন শেষে তাদের চোখে লেন্স সংযোজন ও কালো চশমা প্রদান করা হবে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের দশ জন চিকিৎসক ক্যাম্পটি পরিচালনা করেন।

রোটারী ক্লাব অব খুলনা সাউথ বেঙ্গলের প্রেসিডেন্ট রোটা. শেখ মনজুর হাসান অপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাহবুবুর রহমান, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আব্দুল আহাদ, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ‘রিক’-এর চেয়ারম্যান মাহবুবুর রহমান, খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আখম যাকারিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের অধ্যাপক ডা. সাইফুদ্দিন আহমেদ। সঞ্চলনা করেন রোটা. যোবায়ের আহমেদ খান জবা। ক্লাবের সাবেক সভাপতি এসএম রোমিও হোসেন পিয়াস, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম হাবীব, রোটা. ইঞ্জিনিয়ার মশিউজ্জমান খান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক আলহাজ্ব মফিদুল ইসলাম টুটুল, রোটা. আমজাদ হোসেন খান, রোটা. নজরুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চক্ষু ক্যাম্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রোভার স্কাউট, রোটার‌্যাক্ট ক্লাবের সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি’র স্বেচ্ছাসেবকগণ সার্বিক সহযোগিতা করেন।

সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

 খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

৭ই ডিসেম্বর ছিলো সাতক্ষীরা মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কম্পপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী রাজেস কুমার রায়না।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ।

ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেস কুমার রায়না এ সময় বলেন, ভারত ও বাংলাদেশ একই মায়ের দুুটি সন্তান। ভারত বাংলাদেশী মুক্তিযোদ্ধাদের স্যালুট করে এবং আগামীতেও করবে। তিনি আরো বলেন, ভারত তাদের পাশে আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শীহদের আত্মর শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

ডুমুরিয়ায় বিয়ের ৮মাস পর গৃহবধূর আত্মহত্যা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় বিয়ের ৮মাস পর স্বামীর উপর অভিমান করে গলায় শাড়ী পেঁচিয়ে আত্মহত্যা করেছে জয়ন্তী মন্ডল (১৯) নামের এক গৃহবধূ। গত সোমবার দিবাগত রাতে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নে রাজনগর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়,উপজেলার রাজনগর গ্রামস্থ খোকন বিশ্বাসের ছেলে কৌশিক বিশ্বাস ৮মাস পূর্বে জয়ন্তী মন্ডলকে বিয়ে করে।বিয়ের পর থেকে স্ত্রী জয়ন্তী বিশ্বাস শ্বশুরালয়ে লেখাপড়া করবে এমন দাবি জােিয় আসছিল। কিন্তু স্বামী এটি মেনে না নেয়ায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ সৃষ্টি হত।তারই  জর ধরে ঘটনার রাতে একই কক্ষে স্বামী-স্ত্রী শয়নরত অবস্থায় জয়ন্তী নিজ ঘরের আড়ার সাথে শাড়ী পেঁচিয়ে আত্মহত্যা করে।এ ঘটনায় কৌশিকের ভাই মহিদ বিশ্বাস বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

ডুমুরিয়ায় দু’প্রতিবন্ধীকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় এক ইউপি মেম্বরের নির্দেশে অসহায় দু’প্রতিবন্ধী মেয়েকে মারপিট ও মৎস্য ঘেরে হামলার ঘটনায় থানা পুলিশের দ্বারস্থ হয়েছে রশিদা বেগম নামের এক বিধবা মা। গত সোমবার সকালে উপজেলার মাগুরখালী ইউনিয়নে খাগড়াবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগি পরিবার সূত্রে জানা যায়, খাগড়াবুনিয়া গ্রামস্থ মৃত গণি গাজীর বিধবা স্ত্রী রশিদা বেগম (৫০) তার প্রতিবন্ধী দু’কুমারী কন্যা জায়েদা খাতুন (৩০) ও শাহিদা খাতুন (২৫) কে নিয়ে খাগড়াবুনিয়া পুরাতন খেয়াঘাটের পাশে নদী ভরাটি একখন্ড খাসজমিতে বসবাস ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। এমতবস্থায় ওই জমি জবর দখল ও ভূমিহীন পরিবারটিকে উচ্ছেদ করতে ইউপি সদস্য প্রসাদ মন্ডলের নির্দেশে স্থানীয় আবুল কালাম আজাদ,পিযুষ মন্ডল,নিত্যানন্দ মন্ডলসহ ৫/৬জন ঘটনার দিন সকালে হামলা চালায়। এসময় বাঁধা দিতে গেলে প্রতিবন্ধী জায়েদা,শাহিদা ও তার মা রশিদা বেগমকে মারপিট ও মৎস্য ঘের জবর দখলের পাঁয়তারা চালানো হয়। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

কেশবপুর মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদান

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুর মুক্ত দিবস উপলক্ষে ৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান করা হয়েছে। আমরা সাজাবো কেশবপুর সংগঠনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের হলরুমে ওই সন্মাননা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি কামরুজ্জামান রাজুর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক স¤পাদক উৎপল দে, সাংবাদিক নূরুল ইসলাম খান, সংগঠনের সাংগঠনিক স¤পাদক শেখ শহিদুল্লাহ, দপ্তর স¤পাদক তুহিন হোসেন, প্রচার স¤পাদক আব্দুস সালাম, সদস্য এনামুল হাসান নাইম ও শফিকুল ইসলাম।

সম্মাননা পাওয়া ৬ জন বীর মুক্তিযোদ্ধা হলেন- যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা অসীত কুমার ভদ্র।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর কেশবপুর হানাদার মুক্ত হয়। এদিন মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে কেশবপুরে প্রবেশ করার আগমূহুর্তে রাজাকাররা কেশবপুর বালিকা বিদ্যালয় ক্যা¤প ছেড়ে পালিয়ে যায়। #

মহেশপুরে উপকারভোগীদের নিয়ে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর অডিটোরিয়ামে গতকাল মঙ্গলবার সকালে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় উপকার ভোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল করিমের সভাপতিত্বে  মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসললামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় উপকার ভোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হেল্থ ক্যাম্প অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,বিশিষ্ট শিক্ষাবিদ ও পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, পৌর কাউন্সিলর শ্যামাপদ হালদার,যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান প্রমুখ। এ সময় অনুষ্ঠিত হেলথ ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন ইউএনও

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের (এসএমসি) সভাপতি মনোনিত হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম। সরাসরি ভোটে নির্বাচিত ৫ সদস্যের প্রস্তাবে মঙ্গলবার (৭ ডিসেম্বর) নির্বাচিত তাকে বিদ্যালয়ের সভাপতি মনোনিত করা হয়। উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ইউএনও সানজিদা বেগম ছাড়াও এসএমসি নির্বাচনের প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচনে অভিভাবকদের ভোটে বিজয়ী অন্যান্য সদস্যরা হলেন শেখ আরিফুল হাসান, মো. মিজানুর রহমান, ফকির মো. আইয়ুব আলী, শেখ এনামুল হক ও সংরক্ষিত মহিলা অভিভাবক পদে তানিয়া বেগম।

কয়রায় বাগদা চিংড়িতে পুশ করার অপরাধে জরিমানা

কয়রা(খুলনা)প্রতিনিধি

কয়রায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ৪০ কেজি বাগদা সহ ১ মৎস্য ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় পুশকৃত বাগদা চিংড়ি নষ্ট করে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। জানা গেছে, গতকাল ৭ ডিসেম্বর দুপুর ১ টার দিকে উপজেলার ফুলতলা বাজার থেকে পুশকরা বাগদা চিংড়ি সহ মাছ ব্যবসায়ী আনিছুর রহমানকে আটক করা হয়। পরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাইফুল্যাহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এ ছাড়া পুশ করা বাগদা চিংড়ি মাছ বিনষ্ট করা হয়।

কয়রায় মুন্ডা কিশোর কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষন

কয়রা(খুলনা)প্রতিনিধি

বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণের উদ্যোগে ও দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় ওয়াই-মুভস্ প্রকল্পের বাস্তবায়নে কয়রা উপজেলার আদিবাসি মুন্ডা কিশোর কিশোরীদের অংশ গ্রহনে ৩ দিন ব্যাপী যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং শিশু সুরক্ষা বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এতে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭, প্রজনন ও প্রজনন স্বাস্থ্য এর উপাদান ও প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা রিসোর্স সেন্টারে প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান গতকাল ৭ ডিসেম্বর বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহসীন আলী। বিশেষ অতিথি ছিলেন রিসোর্স সেন্টারের ইন্সটেক্টও মোঃ নাজমুল হুদা ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সিএসও কমিটির সদস্য মোঃ রিয়াছাদ আলী। প্রশিক্ষনে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন পরিত্রান ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট অফিসার আলাউদ্দিন, মহিবালা মুন্ডা ও  মিলন মুন্ডা। প্রশিক্ষনে ১৫ জন কিশোর কিশোরী আদিবাসি সদস্যরা অংশ গ্রহন করেন। প্রশিক্ষন শেষে প্রত্যেকের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়।

খুবির সিএসই ডিসিপ্লিনে সেন্ট্রালাইজড কম্পিউটিং সিস্টেম উদ্বোধন করলেন উপাচার্য

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনে জিরো ক্লাইয়েন্ট বেইজড সেন্ট্রালাইজড কম্পিউটিং সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ সিস্টেমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি বলেন, এটা একটি নতুন ও ভালো আইডিয়া। একটি পিসিতে সার্ভার ব্যবহারের মাধ্যমে অধিক সংখ্যক কম্পিউটারে কেবল মনিটর ব্যবহার করে সুযোগ সৃষ্টির বিষয়টি বহুমুখী কাজে আসবে। এর ফলে উল্লেখযোগ্য আর্থিক সাশ্রয় হবে। তিনি এই সুবিধা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিসিপ্লিনের কম্পিউটার ল্যাবে বা কম্পিউটার ব্যবহারকারী শিক্ষকদের মধ্যে সম্প্রসারণ করা যায় কি না সে বিষয়ে উপযোগিতা যাচাই করে দেখা হবে বলে উল্লেখ করেন।

উপাচার্য বলেন, আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষককে কম্পিউটার, ইন্টারনেট সুবিধা প্রদান এবং প্রত্যেক ডিসিপ্লিনের ক্লাস রুমগুলোতে আধুনিক প্রযুক্তি ও উন্নত পরিবেশ সৃষ্টি করতে চাই। এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। উপাচার্য পরে ডিসিপ্লিনের পিজিডি ল্যাবসহ আরও একটি ল্যাব পরিদর্শন করেন। এসময় উপাচার্যকে বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রযুক্তি উপকরণ দেখানো হয়। এর মধ্যে মসৃণ দেয়ালে কিভাবে আলোক সম্পাত প্রক্ষেপণ করে একটি মনিটর ও হোয়াইটবোর্ডের কাজ করা যায় তাও দেখানো হয়। উপাচার্য এটাকে নতুন সম্ভাবনা বলে উল্লেখ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. জি এম আতিকুর রহমান, ডিসিপ্লিনের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খুবির কাউন্সিল শাখার কর্মচারী মোল্লা রবিউল ইসলামের ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের কাউন্সিল শাখার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর মোল্লা রবিউল ইসলাম মঙ্গলবার দুপুর ১২টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৬ বছর। তিনি সম্প্রতি স্ট্রোক করে বাসায় চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঘোষগাতি গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন রেজিস্ট্রার কার্যালয়ের কাউন্সিল শাখার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর মোল্লা রবিউল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, কাউন্সিল শাখা প্রধান উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

ফকিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিকল্পনা সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে উপজেলা এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার এর সভাপতিত্বে সভায় ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুকি কমান এই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম ও মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস।

কোটচাঁদপুরে টানা বর্ষণে কৃষকদের মধ্যে হতাশা, খাল খননের দাবি

মোঃ আশাদুল ইসলাম

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন এলাকা জুড়ে লাগামহীন বর্ষণের কারণে কৃষকের স্বপ্ন সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে। টানা দুই দিনের ভারী বৃষ্টিতে কোটচাঁদপুর ও পার্শ্ববর্তী উপজেলাতে বৃষ্টির পানিতে মাঠকে মাঠ পাকা ধান হাবুডুবু খাচ্ছে। শুধু তাই নয় উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কৃষকের এখন সবজি চাষের মৌসুম যেমন পটল, সিম, বেগুন,লাউ,আলু,ভুট্রা সহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

সরেজমিনে দেখা যাই, পৌর এলাকার বলুহর বাসষ্ট্যান্ড এর ভাটার মোড়ে তিন বিঘা আমন ধান হাবুডুবু খাচ্ছে। তারপাশে  রয়েছে প্রায় ছয় বিঘা জমির ওপর একটি মাছের ঘের পানিতে থইথই করছে।

এসময় স্থানীয় বাসিন্দা মমিনুর রহমান হিরা নামে একজনের সাথে কথা বললে তিনি জানান, টানা বৃষ্টির কারনে পানি প্রায় কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। এবং এখানে ছয় বিঘার যে মাছের ঘের রয়েছে, সেটা প্রবল বর্ষণে পানি বেড়ে যাওয়ায় আনুমানিক ক্ষতি হয়েছে দেড় থেকে দুই লক্ষ টাকা।

তিনি আরও বলেন কোটচাঁদপুর পান্তা-মাঠ, পারলাট মাঠের পানি খাল-দিয়ে চলে যায় কপোতাক্ষ নদে।কিন্তু খাল দুই দিক থেকে চেপে ছোট হয়ে যাওয়ার কারনে একটু মোটা বৃষ্টি হলে এই মাঠের সমস্ত কৃষকদের অনেক ক্ষতির মুখে পড়তে হয়। এসময় তিনি সহ আরও অনেকে পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম এর কাছে এই খাল টা খনন করে কপোতাক্ষ নদীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়ার জন্য জোর দাবি জানাই।

এবিষয়ে পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, এই খালটা জেলা পরিষদের খাল। তারপরও পৌরবাসীর কথা চিন্তা করে আমার পক্ষ থেকে আগামী দুই-এক দিনের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

কুয়েট জনসংযোগ ও তথ্য শাখার নতুন মুখপাত্র হলেন মোঃ রবিউল ইসলাম সোহাগ

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর জনসংযোগ ও তথ্য শাখার মূখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন সেকশন অফিসার (গ্রেড-২) মোঃ রবিউল ইসলাম সোহাগ। সোমবার (০৬ ডিসেম্বর) মোঃ আনিছুর রহমান ভূঞা, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক অফিসাদেশ অনুযায়ী তাকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। উক্ত অফিসাদেশে তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত জনসংযোগ ও তথ্য শাখার মূখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। এখন থেকে কুয়েট সম্পর্কিত যে কোন তথ্য, সংবাদ ও বক্তব্য গ্রহনের জন্য উক্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। উক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নং-০১৯২০৪৩৩৫৯৩। উল্লেখ্য, তিনি ইতোপূর্বে কুয়েটে বিভিন্ন মেয়াদে জনসংযোগ ও তথ্য শাখা এবং রেজিষ্ট্রার দপ্তরের প্রশাসন শাখায় কর্মরত ছিলেন।

রূপান্তরের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ প্রকল্পের আওতায় মঙ্গলবার খুলনা রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে করোনা সংকট মোকাবেলায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। প্রশিক্ষণে ‘স্ক্রীম’ প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রোগ্রাম ডিরেক্টর ফারুক আহমেদ। প্রশিক্ষণে স্বাগত বক্তৃতা করেন বেইস খানজাহানিয়া গণবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান। প্রশিক্ষণে সহায়তায় ছিলেন প্রকল্পের মনিটরিং কো-অর্ডিনেটর  সৈয়দা সুবহা শবনম, জেলা কর্মকর্তা শেখ জার্জিজ উল্লাহ, ফিল্ড অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল ও টুকু রানী বিশ্বাস। প্রশিক্ষণে বিভিন্ন আয় বৃদ্ধিমুলক কর্মকা-ের উন্নয়নে তৃণমূল জনগোষ্ঠীর  ৬০জন নারী প্রশিক্ষণার্থী ২টি ব্যাচে অংশগ্রহণ করছেন। 

উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় রূপান্তরের বাস্তবায়নাধীন প্রকল্পটি খুলনা উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা সৃষ্টি করে করোনার নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যেই বাস্তবায়িত হচ্ছে।

মহেশপুরে বৃষ্টির পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

শামীম খান,মহেশপুর(ঝিনাইদহ)

তিনদিনের টানাবৃষ্টিতে ঝিনাইদহের মহেশপুরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে । বৃষ্টির পানিতে ভেসে গেছে প্রধান ফসল রোপা আমন ধানসহ মসুর, রবি সরিষা, রসুন, পেঁয়াজ ও শাক সবজির ক্ষেত। এতে দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার কয়েক হাজার চাষি। ফসল রক্ষায় অতিরিক্ত অর্থ খরচ করেও এই বৃষ্টিতে মিলছে না শ্রমিক। ফলে ক্ষেতেই পচে যাচ্ছে ধান।

মহেশপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, এবার মহেশপুর উপজেলায় রোপা আমন ধান চাষ হয়েছে ১৮ হাজার ১৬৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ হাজার ১৩৫ হেক্টর।

সরেজমিন উপজেলার ভৈরবা, ডুমুরতলার মাঠ,টিপিরবিল, মান্দারতলা, বাজিপোতা,ফতেপুর গাড়াবাড়িয়া মাঠে গিয়ে দেখা যায়, বৃষ্টির পানিতে ভাসছে কাটা ধান।অনেক ক্ষেতে ধান পচে গেছে। অন্তত বিচালি (খড়) যাতে পাওয়া যায় সে চেষ্টায় ব্যস্ত কৃষকরা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর এক বিঘা জমিতে আমন ধান চাষ করতে সবমিলিয়ে খরচ হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। বর্তমানে শ্রমিক খরচ আরও প্রায় তিন হাজার টাকা বেড়ে ১৫ হাজারে ঠেঁকছে। গোখাদ্য বা জ্বালানি হিসেবে ব্যবহার্য বিচালি বা খড় পচে যাওয়ায় ক্ষতি আরও বেড়েছে।

বোয়ালিয়া বাজিপোতার কৃষক কিতাব আলী বলেন, ৮ বিঘা জমির ধান সবই পানির নিচে। হঠাৎ বৃষ্টি হওয়ায় মাঠের কাটা ধানগুলো পানিতে ডুবে গেছে। এ অবস্থায় সরকার যদি কোনো অনুদান দেয়, তাহলে হয়তো কিছু উপকার হবে।

কৃষি শ্রমিক আলী বলেন, ‘হঠাৎ বৃষ্টি হওয়ায় মাঠের কাটা ধানগুলো পানিতে ডুবে গেছে। এখন প্রতি বিঘা জমিতে চার থেকে পাঁচজন শ্রমিক বেশি লাগবে। আগে যেখানে এক বিঘা জমিতে খরচ হতো আড়াই হাজার টাকা, সেখানে এখন অতিরিক্ত খরচ হবে তিন থেকে চার হাজার টাকা। এখনতো বৃষ্টিতে ভিজে কাজ করার মতো শ্রমিকও পাওয়া যাচ্ছে না।’

কৃষক অমেদুল বলেন, সাধারণত এক বিঘা (৩৩ শতক হিসেবে) জমিতে ৩০ মণ হারে ফলন হয়। সেখানে বৃষ্টির কারণে পানিতে ডুবে যাওয়ায় আট থেকে ১০ মণের মতো ধান ঝরে যাবে। এই ধান থেকে পরে বীজও করা সম্ভব হবে না। ধান কলো হয়ে যাবে এবং ভাতও খাওয়া যাবে না।

উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমনের বাম্পার ফলন হয়েছে। তবে টানাবৃষ্টিতে কৃষকরা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন।তিনি আরও বলেন, জমির পানি দ্রুত বের করে দিলে এবং আবহাওয়া ভালো হলে উল্টেপাল্টে এসব ধান শুকালে ক্ষতি কিছুটা কম হবে।

মুক্তিযুদ্ধে ব্যবহৃত টি-৫৫ ট্যাংক ও ১টি মাউন্টেন হাউটজার গান উপহার দিল ভারত

বেনাপোল প্রতিনিধি                  

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক (বর্তমানে অকেজো) ও একটি ৭৫/২৪ মি:মি: মাউন্টেন হাউটজার গান মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল শ্রী বিথিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল আশরাফ এর নিকট উপহার হিসেবে হস্তান্তর করেন।

 বিজয়ের মাসে বাংলাদেশের প্রতি সন্মাননা জানাতে তাদের এটি ভ্রাতৃপ্রতীম উপহার বলে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গেছে। টি-৫৫ ট্যাংকটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের নিকট এবং মাউন্টেন হাউটজার গানটি ঢাকা সেনানিবাসে হস্তান্তর করা হবে। এ সংক্রান্ত ভারত সরকার একটি চিঠি পাঠিয়েছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের নিকট।

টি-৫৫ ট্যাংক ও ১টি মাউন্টেন হাউটজার গান উপহার দেওয়ার বিষয়টি বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার নিশ্চিত করেছেন।এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বন্দর, উপজেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ট্যাংক এবং মাউন্টেন হাউটজার গানটি পেট্রাপোল স্থলবন্দর থেকে ক্রেণের মাধ্যমে সেনাবাহিনীর দুটি গাড়িতে আনলোড  করে লালন শাহ সেতু এবং বঙ্গবন্ধু সেতু হয়ে সেনা সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশন এর সার্বিক তত্ত্বাবধানে জাতীয় জাদুঘর, শাহবাগ ও ঢাকা সেনানিবাসে পৌছানো হবে।

 বেনাপোল স্থলবন্দর উপ-পরিচালক(ট্রাফিক) মামুন কবির তরফদার জানিয়েছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে নিয়ে যাওয়া ৬টি কামান (মুজিব ব্যাটারি) উপহার হিসেবে ফেরত দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এর মধ্যে ২০১১ সালের ২১ জুন ২টি ও ১৯ ডিসেম্বর ৪টি কামান ফেরত দেয়।

খুলনায় দুই লাখ ৯২ হাজার সাতশত ৯৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

তথ্য বিবরনী

আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠেয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে খুলনা মহানগরী ও জেলার নয়টি উপজেলার ছয় থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৯২ হাজার সাতশত ৯৩ শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন চলাকালে ৬-১১ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে শিশুর জন্য মায়ের দুধের গুরুত্ব ও শিশুর ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি শিশুকে পরিমান মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে অভিভাবকদের সচেতন করা হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে খুলনা সিভিল সার্জন দপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুরে নগরীর স্কুল হেলথ ক্লিনিক সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা বিষয়ক সভায় এসকল তথ্য জানানো  হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।

সভাপতির বক্তৃতায় সিভিল সার্জন বলেন, ভিটামিন এ ক্যাপসুল রাতকানাসহ শিশুর অনেক রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। এটি শিশুর শরীরে কোন পাশর্^-প্রতিক্রিয়া সৃষ্টি করে না। জাতীয়ভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনার ফলে দেশে রাতকানা রোগের প্রকোপ বর্তমানে নেই বললেই চলে।

অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে খুলনা মহানগরী ও জেলার নয়টি উপজেলার এক হাজার ছয়শত ৯০টি টিকাদান কেন্দ্রে প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনা করে এই ক্যাম্পেইনে যথাযথ স্বাস্থ্যবিধি ও সর্তকতা অনুসরণ করা হবে। ভিটামিন ‘এ’ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুকে রক্ষা করে, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি হ্রাস করে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল ভরাপেটে খাওয়ানো ভালো। এই ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ এবং এটি খাওয়ালে পাশর্^-প্রতিক্রিয়া হওয়ার তেমন কোন ঝুঁঁকি নেই। ভ্রমণে থাকাকালীন রেলস্টেশন, বাস টার্মিনাল, ফেরিঘাট ও লঞ্চঘাটে অবস্থিত কেন্দ্র থেকে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে। তবে ছয় মাসের কম অথবা পাঁচ বছরের বেশি বয়সী শিশু, চার মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে এমন শিশু এবং মারাত্মক অসুস্থ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো যাবে না।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক জয়ন্ত নাথ চক্রবর্তীর সঞ্চালনায় সভায় জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোঃ আনোয়ারুল আজিম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শিশুর জন্য ভিটামিন ‘এ’ এর প্রয়োজনীয়তা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন শিশু বিশেষজ্ঞ ডাঃ শারাফাত হোসাইন।

মোংলায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে খালের চরে লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর বেলা ১১টার দিকে সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পৌর শহরতলীর নারকেলতলা এলাকার মাকড়ঢোন-বাঁশতলা খালের চরে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেন। এরপর দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

উপজেলার চাঁদপাই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মেম্বর মোঃ হারুন বলেন, এ খালটি পৌরসভার ১ নম্বর ও চাঁদপাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝে পড়েছে। ওই খালের চরে পড়ে থাকা কিংবা ভেসে আসা নবজাতকের লাশটির বয়স ২/৩ দিন হবে। এটি স্থানীয় কেউ খালে ফেলেছেন, নাকি অন্য কোন জায়গা থেকে ভেসে এসেছে তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তিনি আরো বলেন, নবজাতকটি কন্যা শিশু।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম।

আকাশ মেঘলায় শীত বেড়েছে, ভিড় কাপড়ের দোকানে, বৃষ্টির অজুহাতে কাঁচামালের দাম বৃদ্ধি মোংলায়

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে মঙ্গলবারও মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এর প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। টানা তিন চারদিন ধরে সূর্য্যের দেখা না মেলায় শীতের প্রকোপ বেড়েছে। শীত বাড়ায় ভিড় জমেছে ফুটপাতের শীতের কাপড়ের দোকানগুলোতে।

এদিকে কয়েকদিনের বৃষ্টির অজুহাতে বাজারে বেড়েছে কাঁচামালের দাম। বাজারে কাঁচামালের দাম বাড়ানোর বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। ইউএনও কমলেশ মজুমদার বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে এখানকার ধানের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

বৃষ্টি-বাতাস না থাকায় পুরোদমে চলছে মোংলা বন্দর জেটি, ইনারবার ও আউটারবারে অবস্থানরত সকল বিদেশী বাণিজ্যিক জাহাজের মালামাল ওঠানামা এবং পরিবহনের কাজ।

আনুলিয়ার নৌকা প্রার্থী সাহাবুদ্দিনের রাজকীয় আগমন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির আনুলিয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ঢাকা থেকে আশাশুনিতে রাজকীয় আগমন করেছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ সাহাবুদ্দিন সানা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) অপরাহ্নে তিনি মোটর সাইকেল, পিকআপ, ইঞ্জিন ভ্যান বহরে দলীয় নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের মুহুর্মূহ শ্লোগানে সিক্ত হয়ে আনুলিয়া ইউনিয়নের সীমান্ত থেকে রাজকীয় পরিবেশে এলাকায় প্রবেশ করেন।

আনন্দঘন ও ইউনিয়নকে স্বাধীনতার বার্তা সম্বলিত পরিবেশে বহরটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে একসরা বাজারে গিয়ে বিশাল সমাবেশে পরিণত হয়। বীর মুক্তিযোদ্ধা আবু বক্করের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ইউপি সদস্য ও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাহাবুদ্দিন সানা। ইউপি সদস্য এনামুল হোসেনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবর রহমান, ১নং ওয়ার্ড আ’লীগ সভাপতি শরিফুল ইসলাম, যুবলীগ নেতা আছাদুল ইসলাম আসাদ, যুবলীগের সাবেক সভাপতি আজমীর হোসেন নয়ন, ৭নং ওয়ার্ড আ’লীগ সভাপতি দবীর উদ্দিন, ৮নং ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান গাজী, ৪নং ওয়ার্ড সভাপতি হীরেন্দ্র নাথ রায়, ২নং ওয়ার্ড সভাপতি গৌরপদ হালদার প্রমুখ।

বক্তাগণ বলেন, আনুলিয়া ইউনিয়নবাসী দীর্ঘদিন চেয়ারম্যান আলমগীর আলম লিটন ও তার দোসরদের হাতে নিগৃহীত, লাঞ্চিত, হয়রানী, লুটপাট ও হুঙ্কারে চরম নিরাপত্তাহীন, গৃহবন্ধী ও এলাকা ছাড়া হতে বাধ্য হয়েছিল। আজকে এলাকার মানুষ স্বাধীনতার সুবাতাসে আত্মতৃপ্ত হয়েছে। মানুষ অনধাবন করছে যে তারা মুক্ত-স্বাধীন। নিরাপদে জীবন যাপনের সুযোগ ফিরে পেয়েছে। জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ এলাকার মানুষের দুঃখ, দুর্দশা ও চেয়ারম্যানের আধিপত্যের কাছে জিম্মী দশা থেকে মুক্ত করে জনগণের বন্ধু, সদালাপী, নির্লোভ, সততার প্রতীক ও সুশাসনের প্রতীক হিসাবে সাহাবুদ্দিন ভাইকে নৌকা প্রতীক দিয়েছেন। আমরা সবাই একসাথে নৌকা প্রতীকে ভোট দিয়ে এলাকার মানুষকে মুক্ত স্বাধীন ও আইনের প্রতি শ্রদ্ধাশীল পরিস্থিতির সুযোগকে অটুট রাখতে চাই। ৫ জানুয়ারি সবাই সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রতীকে ভোট দিতে অঙ্গীকার ব্যক্ত করেন।

কাদাকাটির চেয়ারম্যান দিপ নৌকা পাওয়ায় বিশাল শোভাযাত্রা সহকারে বরণ

আশাশুনি প্রতিনিধি

আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক নিয়ে ঢাকা থেকে আশাশুনিতে গমন করেছেন কাদাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দিপ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে কুল্যার মোড় এলাকা থেকে তাকে শতশত মোটর সাইকেলে দলীয় নেতাকর্মী, সমর্থকরা অভ্যর্থনা জ্ঞাপন করে বরণ করে নেন। এরপর কিছুটা পথ পায়ে হেটে স্বাগত জানাতে আসা নেতাকর্মী ও সমর্থকদেরকে তিনি শুভেচ্ছা জ্ঞাপন করে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে নিজ ইউনিয়নে গমন করেন।

বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গমন, বিভিন্ন বাজারে ও সড়কে অপেক্ষমান মানুষকে শুভেচ্ছা জ্ঞাপন ও অনেক নেতাকর্মীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চেয়ারম্যান দিপ। বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে তেঁতুলিয়া ব্রীজের উপর পথ সভা করা হয়। পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সফল ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দিপঙ্কর কুমার সরকার দিপ। ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল গাজীর সঞ্চালনায় পথ সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম সানা, যুবলীগ সভাপতি আসিব ইশবাল রিপন প্রমুখ। প্রধান অতিথি বলেন, ৬ বছর পূর্বে আপনারা নৌকা প্রতীককে বিজয়ী করেছিলেন। এসময় আপনাদের পাশে থেকে কল্যাণার্থে কাজ করেছি। মিলেমিশে থেকেছি। দুর্নীতির আশ্রয় নেইনি। ইউনিয়নকে শান্তিপ্রিয় ইউনিয়নে অটুট রেখেছি। শান্তি বজায় রাখতে তিনি নৌকা প্রতীকে পুনরায় ভোটদিয়ে বিজয়ী করতে আহবান জানান। তারপরও দুঃখ, কষ্ট থাকতে পারে, সেসব ভুলে গিয়ে ৫ জানুয়ারি নির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট দিতে আহবান জানান।

খাজরায় অহিদুলের প্রার্থীতা নিয়ে মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন আওয়ামলীগ সভাপতি অহিদুল ইসলাম মোল্যার চেয়ারপদে প্রার্থীতা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকালে ইউনিয়নের গদাইপুর গ্রামে অহিদুল ইসলাম মোল্যার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

দলীয় নেতাকর্মী, সমর্থক ও গন্যমান্য ব্যক্তিবর্গের আহবানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন। বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অহিদুল ইসলাম মোল্যা, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রুহুল কুদ্দুছ, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি বাবুরাম মন্ডল, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পলাশ কুমার রায় প্রমুখ। সভায় অহিদুল ইসলাম মোল্যাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের জন্য সর্ব সম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। সাথে সাথে রাজাকার পুত্র শাহ নেওয়াজ ডালিমকে নৌকা প্রতীক দেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং তাকে নৌকা প্রতীক ও দলীয় মনোনয়ন বাতিল করে অহিদুল ইসলাম মোল্যাকে নৌকা প্রতীক দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জোর দাবী জানান হয়।

বিএনপি নেতা মাসুমের পিতার মৃত্যুতে মহানগর বিএনপির শোক

খবর বিজ্ঞপ্তি।।

দৌলতপুর থানার ৪নং ওয়ার্ড সাবেক বিএনপির সাবেক সাধারন সম্পাদক এনামুল কবির মাসুমের পিতা বিশিষ্ট সমাজ সেবক মো. মাহবুবুর রহমান (৭০) মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ৮টায় বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ। এদিকে মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে মাহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত দৌলতপুর থানা শ্রমিক দলের সাধারন সম্পাদক সরদার আরব আলীকে দেখতে তার বাসভবনে যান। নেতৃবৃন্দ কিছু সময় তার শয্যাপাশে অবস্থান করেন এবং চিকিৎসার খোজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারন সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, মোশাররফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, সাজ্জাদ আহসান তোতন, শরিফুল আনাম, খবিরুদ্দীন, কামরুল হোসেন এরশাদ, জাকির হোসেন, আসাদুজ্জামানসহ অনেকে।

কুয়েট প্রকল্পের প্রকৌশলীর অকাল মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর মহোদয় এর গভীর শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর “অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের সহকারী প্রকৌশলী (চুক্তিভিত্তিক) আব্দুল্লাহ আল নোমান ৭ ডিসেম্বর মঙ্গলবার মৃত্যুবরণ করেন। তার এই অকাল মৃত্যুর খবর শুনে কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন তার বাসভবনে যান। এসময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, মরহুম আব্দুল্লাহ আল নোমান এই বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ’১৩ ব্যাচের ছাত্র ছিলেন।

খুবিতে ভর্তির লক্ষ্যে ‘ক’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের মেধা ও অপেক্ষমান তালিকা প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

২০২০-২০২১ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে জিএসটি গুচ্ছপদ্ধতির পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আবেদনকৃত ছাত্র-ছাত্রীদের ‘ক’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের মেধা ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে। যা খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িশঁ.ধপ.নফ তে পাওয়া যাচ্ছে।

কুয়েটের অধ্যাপকের লাশ উত্তোলনের খবরে এলাকায় উত্তেজনা

কুষ্টিয়া প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের লাশ কবর থেকে উত্তোলনের খবরে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা যায়। মঙ্গলবার সকাল থেকে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রামে কবরস্থানে সেলিমের কবরের কাছে মানুষ ভিড় করতে দেখা যায়।

সেলিমের বাবা তার ছেলের লাশ উত্তোলনের বিষয়ে কিছুই জানেন না বলে উল্লেখ করেন।

হঠাৎ করেই মঙ্গলবার সকালে সংবাদ ছড়িয়ে পড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের লাশ উত্তোলনের খবর। সংবাদ শুনে স্থানীয়রা ও সাংবাদিকদের মধ্যে অনেকেই সেলিমের গ্রামের বাড়ি বাঁশগ্রাম কবরস্থানে ভিড় করেন। লাশ উত্তোলনের কোনো আলামত না পেয়ে সেই সমস্ত লোকজন উপস্থিত হন তার গ্রামের বাড়িতে।

এ সময় ড. সেলিম হোসেনের বাবা শুকুর আলী বলেন, তার ছেলের লাশ কবর থেকে উত্তোলনের বিষয়ে তিনি কিছুই জানেন না। এ পর্যন্ত তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। বরঞ্চ সকাল থেকে বিভিন্ন সাংবাদিক ও এনএসআই থেকে তাকেই ফোন করে জিজ্ঞেস করেছে তিনি লাশ উত্তোলনের বিষয়ে কিছু জানেন কিনা?

তিনি জানান, এখন পর্যন্ত তিনি খুলনা যেতে পারেননি টাকার অভাবে। কারণ তার ছেলে প্রতি মাসে যে টাকা পাঠাতো সেই টাকায় তার সংসার চলতো। কিন্তু বর্তমানে তিনি একেবারেই কপর্দকশূন্যে। তার কাছে কোনো টাকা নেই যা নিয়ে খুলনা গিয়ে ছেলের হত্যাকারীদের বিরুদ্ধে তিনি মামলা করবেন। তবে টাকা ধার করে হলেও তিনি খুলনা যাবেন এবং প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, তার ছেলের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচারের জন্য যদি লাশ কবর থেকে তোলা হয় তার কোনো আপত্তি নেই। তিনি অপরাধীদের বিচার দাবি করেন।

লাশ উত্তোলনের বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, এখনো পর্যন্ত অধ্যাপক ড. সেলিম হোসেনের লাশ কবর থেকে উত্তোলনের বিষয়ে কোনো নির্দেশনা পাননি বা এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

পোড়ানো হলো দেড় লক্ষাধিক এনআইডি কার্ড

 অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি কার্ডের) লেমিনেটেডকৃত এক লাখ ৫৩ হাজার ৯০৬টি কার্ড আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিস চত্বরে কার্ডগুলো পোড়ানো হয়।

অভয়নগর উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম হাবিবুর রহমান জানান, ইতোমধ্যে এক লাখ ৫৩ হাজার ৯০৬টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বিতরণের সময় পূর্বের পেপার লেমিনেটেডকৃত জাতীয় পরিচয়পত্র জমা রাখা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জমাকৃত এসব পেপার লেমিনেটেডকৃত জাতীয় পরিচয়পত্র আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

আগুনে পুড়িয়ে বিনষ্ট করার সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ডা. তানজিলা আখতার, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসেইন সাগর প্রমুখ।

জাওয়াদে মোংলায় ২৭৪ একর জমির ধানের ক্ষতি, ধান ও ঘরে ক্ষতিগ্রস্ত ৮৯০ জন মানুষ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে মোংলায় কাঁচা বসতঘর ও ধানের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানান, কয়েকদিনের বৃষ্টিতে উপজেলার চিলা, বুড়িরডাঙ্গা, সুন্দরবন ও মিঠাখালী ইউনিয়নের বিভিন্ন জায়গায় মাঠের পাকা ও আধা পাকা ধানের বেশ

ক্ষতি হয়েছে। এ চারটি ইউনিয়নের প্রায় ২শ ৭৪ একর জমির ধান নষ্ট হয়েছে। এছাড়া বৃষ্টিতে ও বৃষ্টির পানি জমে ১৮ টি কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উপজেলার ৮শ ৯০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন।  ঘর বিধ্বস্তসহ মাঠের ধানের ক্ষতির শিকার হয়েছেন এসব মানুষ।

বাপা’র বাগেরহাট জেলা সমন্বয়কারী নুর আলম শেখ বলেন, এমনিতেই লবণাক্ততার কারণে এ এলাকায় তেমন একটা ধান হয়না। তারপরও কৃষকেরা নিজের জমি কিংবা বর্গা/লিজ নেয়া জমিতে শ্রম, অর্থ ব্যয় ও

 পরিচর্যা করে যে ফসল ফলিয়েছেন তাও জাওয়াদের প্রভাবে নষ্ট হয়ে গেছে। এখন পাকা ধান ঘরে তোলার সময়, এ সময় এসে এমন ক্ষতি কৃষকদের বড় ধরণের ক্ষতি ও দুর্ভোগে ফেলেছে। তারা যাতে সরকারের সাহায্য সহযোগিতা পায় স্থানীয় প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের হয়ে সেই দাবী জানাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, ক্ষয়ক্ষতির রিপোর্ট জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠানো হয়েছে। কোন ধরণের বরাদ্দ পেলে অবশ্যই তা ক্ষতিগ্রস্তদের মাঝে বন্টন করে দেয়া হবে।

দাকোপের লাউডোবে কারিতাস খুলনা অঞ্চলের আওতায় ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ শামীম হোসেন- বাজুয়া

কারিতাস খুলনা অঞ্চলের আওতায় ৭ ডিসেম্বর-২০২১ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়ন পরিষদ হলরুমে লাউডোব ও বানিশান্তা ইউনিয়নে পরিচালিত “সম্বনিত দুর্যোগ ঝুঁকি হ্রাসের মাধ্যমে কমিউনিটির সক্ষমতা তৈরী” (ইন্টিগ্রেটেড ডিআরআর) প্রকল্পের ডব্লিউডিএমসি, ইউডিএমসি এবং ইউজেডডিএমসি এর সাথে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুদের কুমার রায়, চেয়ারম্যান, বানীশান্তা ইউনিয়ন পরিষদ, তাপস সরকার, কর্মসূচি কর্মকর্তা (দুর্যোগ ব্যবস্থাপনা) কারিতাস খুলনা অঞ্চল, পবিত্র কুমার মন্ডল, প্রজেক্ট কোঅর্ডিনেটর (ইন্টিগ্রেটেড ডিআরআর প্রকল্প) কারিতাস খুলনা অঞ্চল। এছাড়াও উপস্থিত ছিলেন লাউডোব ও বানিশান্তা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ , ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং মো. মিজানুর রহমান খান, মাঠ কর্মকর্তা (দাকোপ) সহ প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ।

সভার শুরুতে স্বাগত বক্তব্যে তাপস সরকার, কর্মসূচি কর্মকর্তা (দুর্যোগ ব্যবস্থাপনা) তিনি কারিতাস বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এরপর প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং ফলাফল ভিত্তিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন শুভ্রা তেরেসা সরদার, মিল অফিসার। প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন মিজানুর রহমান খান, ফিল্ড অফিসার (ইন্টিগ্রেটেড ডিআিরআর) প্রকল্প। পবিত্র কুমার মন্ডল, প্রজেক্ট কোঅর্ডিনেটর সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাস করতে হলে আপনাদের একান্ত সহযোগীতার প্রয়োজন তাহলে লাউডোব এবং বানীশান্তা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। প্রধান অতিথি মুনসুর আলী খান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কারিতাসের মাধ্যমে আমাদের মধ্যে যে সম্পৃক্ততা তৈরী হলো তা আমাদের ধরে রাখতে হবে। কারিতাস এই এলাকায় দুর্যোগের ঝুঁকি হ্রাসমূলক অনেক কাজ করছে। কারিতাসের সহায়তায় আমরা আরো সামনের দিকে এগিয়ে যাবো এই আশা করি। বিশেষ অতিথি সুদেব কুমার রায় শুভেচ্ছা বক্তব্যে বলেন, সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করলে ভালো ফলাফল পাওয়া যাবে এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক ভূমিকা রাখবে। সভার সভাপতি  শেখ যুবরাজ তার সমাপনী বক্তব্যে বলেন, কারিতাসের এই ৫০ বছরের জুবিলী উদযাপন সাথে বাংলাদেশের ৫০ বছরের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনে সাঙ্গ হওয়ায় কারিতাস বাংলাদেশকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কারিতাস যেন এই এলাকায় আরো উন্নয়নমূলক এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে কাজ করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন।

বিলুপ্তির পথে পরিবেশ বান্ধব গরুর হালচাষ

মোঃ শামীম হোসেন- বাজুয়া

বিলুপ্তির পথে পরিবেশ বান্ধব গরুর হালচাষ। খুলনার দাকোপে এক সময়ে কৃষকদের জমি চাষে একমাত্র নির্ভরশীল গরুর হাল চাষ এখন বিলুপ্তির পথে। প্রতিটি বাড়ি বাড়ি হাল চাষের জন্য একাধিক জোড়া হালের বলদ, লাঙ্গল, জোয়াল ও মইসহ হালচাষের সরঞ্জাম যেন বাড়ির একটি মানান ছিল। যার বাড়িতে যত বেশি ঐসব সরঞ্জাম থাকতো, এলাকা জুড়ে তার পরিচিতি থাকতো তত বেশি। এতে করে শোভা পেত তার বাড়ির গোয়ালঘর ও বৈঠকখানা। এখন আধুনিকতার ছোঁয়ায় সেই বৈঠক খানাও আর নেই, নেই হালের বলদ, লাঙ্গল, জোয়াল। সবকিছুই এখন বিলুপ্তি হতে চলেছে। সময় ও অর্থের সাশ্রয় এবং ঝামেলামুক্ত থাকতেই লোকজন এখন গরুর হালের পরিবর্তে মাঠে মাঠে নামিয়েছে, পাওয়ার ট্রিলারের যান্ত্রিক হালচাষ। গরুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কামলাদের চাহিদা বেড়ে যাওয়া, গৃহস্থরা আর চায় না অতিরিক্ত অর্থ ব্যয় করতে। সময় ও অর্থ বাঁচাতে কৃষকদের প্রায় বাড়ি বাড়ি হয়েছে পাওয়ার ট্রিলার। তবে গরু দিয়ে হালচাষের প্রথা বিলুপ্ত হতে চললেও এই ঐতিহ্য ধরে রেখেছেন, দাকোপের কৈলাশগঞ্জের গ্রামের মোঃ জব্বার সরদার (৬৫)। এই বয়সেও তিনি জমিতে হালচাষ দিয়ে ফসল ফলাচ্ছেন। সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

তিনি বলেন, তিনি নিজের গরু লাঙ্গল দিয়ে জমিতে চাষ দিচ্ছেন ফসল করার জন্য। এছাড়া আগের ঐতিহ্য ধরে রাখার জন্য তিনি এখনো বর্তমানে গরু দিয়ে হাল চাষ দিয়ে থাকেন প্রতিবছর বলে জানান। অপশক্তির সকল

অপচেষ্টা আমাদের রুখে দিতে হবে: দীপু মনি

অর্জুন বিশ্বাস, গোপালগঞ্জ

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শে পুরো বাংলাদেশ এগিয়ে চলছে। অন্যদিকে, কিছু হত্যাকারী, সন্ত্রাসী ও দূর্বৃত্ত রয়েছে যারা রাজনীতি না করে অপরাজনীতি করে, ইতিহাস বিকৃতি করে। যারা এখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের মনের মধ্যে রয়েছে পাকিস্তান।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় গোপালগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে সুইমিংপুল ও জিমনেসিয়ামে আয়োজিত আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অপশক্তির সকল অপচেষ্ঠা আমাদের রুখে দিতে হবে। রুখে দেয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সাহস আমাদের মাধ্যে সঞ্চারিত হবে। বাংলাদেশের আজকের যে অর্জন তা বিশ্ববাসী অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখেছে। লাল সবুজের মর্যাদা আজ বিশ্বব্যাপী।

জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, সিকদার নূর মোহাম্মাদ দুলু, মো: ফিরোজ খান বক্তব্য রাখেন। এ সমাবেশে জেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নানা আয়োজনের মধ্যদিয়ে গোপালগঞ্জ মুক্ত দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে গোপালগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা ছাত্রলীগ আলাদাভাবে এ কর্মসূচী পালন করে।

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যার নেতৃত্বে শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধারা। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। এসব কর্মসূচীতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুর রহমানসহ মুক্তিযোদ্ধারা ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাকহানাদার মুক্ত হয় গোপালগঞ্জ।

রূপসার আইচগাতি ইউপি চেয়ারম্যানসহ ইউপি সদস্যদের বঙ্গবন্ধু’র সমাধিতে পুষ্পমাল্য অর্পণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল গত ১১ নভেম্বর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ১নং আইচগাতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত ৯টি ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যসহ তার পরিষদবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূণ্যভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগিফরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

 ‘কান্ডারী’র শ্রমে ফের দাঁড়ালো দেলুটি গ্রামের ‘বাতিঘর’

স্টাফ রিপোর্টার

গ্রামটি নদীবেষ্টিত। জোয়ার-ভাটার ওপর নির্ভর করে চলে এখানকার কার্যক্রম। প্রাকৃতিক দুর্যোগ ও দরিদ্রতার সঙ্গে লড়াই করে বাঁচতে হয় গ্রামের ১০ হাজার মানুষকে। নদীতে মাছ শিকার ও কৃষিকাজই তাদের প্রধান জীবিকা।

বলছিলাম খুলনার পাইকগাছার দেলুটি গ্রামের কথা। এ গ্রামবাসীর সন্তানদের জন্য আছে একটি মাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এমনিতেই অনেকটা জনাকীর্ণ ছিল স্কুলের ভনটির অবস্থা। আর সুপার সাইক্লোন আম্ফানে একেবারে ভঙ্গুর হয়ে যায় পুরো ভবন। হারাতে বসে আলো ছড়ানোর একমাত্র বাতিঘরটি। কিন্তু সে বাতি নিভতে দেয়নি স্বেচ্ছাসেবী সংগঠন ‘কান্ডারীর’ কিছু স্বপ্নবাজ তরুণ। তাদের পরিশ্রমে আজ বিদ্যালয়ের নতুন ভবন পেয়েছে গ্রামবাসী। আর এতেই খুশি তারা।

মানুষের মুখে হাসি ফোটানোই একমাত্র কাজ কান্ডারীর। সে জায়গা থেকে বাদ যায়নি দেলুটিবাসীও। দেশ ও বিদেশ থেকে অর্থ সংগ্রহ করে বিদ্যালয়টির কাজ শুরু করে সংগঠনটি। যার প্রায় শেষের পথে। সাড়ে চার লাখ টাকা ব্যয়ে স্কুলটি ফিরে পেয়েছে তার চিরাচরিত রূপ। স্কুলের আঙিনায় হচ্ছে শিশু কিশোরদের কলরব। আর এতেই তাদের অভিভাবকরা।

দেলুটি স্কুলের প্রধান শিক্ষক সুভ্রত কুমার বলেন, আম্ফানের পর আমাদের উচ্চ মাধ্যমিকের ভবনটি ভঙ্গুর হয়ে যায়। কান্ডারী ভবনটি করে দিয়ে আমাদের আশাকে এখনো টিকিয়ে রেখেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, আমাদের উচ্চ মাধ্যমিক স্কুলটি এখনো এমপিওভুক্ত হয়নি। শিক্ষকরা অনেকটা স্বেচ্ছাসেবকের মতো এখানে কাজ করেন। আমরা পরিবারকে টিকিয়ে রাখতে খ-কালীন চাকরি করি। যখন আমাদের বাচ্চারা আমাকে ‘স্যার’ বলে ডাকে, ভালো কলেজে ভর্তি হয় এবং ভালো চাকরি করে, তখনই আমাদের সফলতা।

স্কুলে যেতে পেরে দেলুটি বিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা সরকার বলে, স্কুল ফিরে পেয়ে আমরা খুব খুশি। আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। আমি যা জানি তা শেখাতে চাই।

কান্ডারীর প্রতিষ্ঠাতা আফসারা তাসনীম আলভী বলেন, মানুষের মুখে হাসি ফোটানো পৃথিবীর সবচেয়ে বড় অনুভূতি। প্রচেষ্টা অমূল্য হয়ে যায় যদি এটি শিশুদের সুবিধার জন্য হয়। বৈষম্য এবং ধ্বংসের এ পৃথিবীতে আমাদের সবারই উচিত যথাসাধ্য চেষ্টা করা যাতে শিশুদের তাদের স্বপ্ন পূরণ করার সুযোগ দেওয়া হয়।

দেলুটি ইউনিয়নের চেয়ারম্যান কুমার ম-ল বলেন, আম্ফানের পর স্কুলটির অবকাঠামো একবারে ল-ভ- হয়ে যায়। কান্ডারী নামক সংগঠনটি স্কুলটির নতুন ভবন করে দিয়েছে। শিক্ষার্থীরা মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। আমরা এলাকাবাসী এতে খুশি। স্কুলটি এমপিওভুক্ত করতে সংসদ সদস্যসহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি খুব দ্রুতই এটি এমপিওভুক্ত হবে।

২০১৯ সালে কান্ডারী প্রতিষ্ঠিত হয়। স্কুল ছাড়াও তারা বিভিন্ন সেবামূলক কাজে জড়িত। করোনাকালে মানুষদের অর্থ ও খাবার দিয়ে সহায়তা করেছে। এছাড়া শীতে রংপুরে কম্বল বিতরণ করে সংস্থাটি।

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে পৌনে ৩ কেজি স্বর্ণ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে ২৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এগুলোর ওজন দুই কেজি ৬৮৩ গ্রাম (২৩০ ভরি) এবং আনুমানিক মূল্য এক কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টায় দর্শনা সীমান্তের মেমনগর এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন দুই কেজি ৬৮৩ গ্রাম (২৩০ ভরি)।

উদ্ধার স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা করা হয়েছে। এ ঘটনায় দর্শনা থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

খুলনায় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার

মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গাজী সাব্বির আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- শার্শা উপজেলার শিকারপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে শাহাব উদ্দিন।

বৃষ্টিতে নষ্ট হচ্ছে নড়াইলের ১৮ হাজার হেক্টর জমির ফসল

নড়াইল প্রতিনিধি

নড়াইলে তিনদিনের টানা বৃষ্টিতে ১৮ হাজার ৬৩২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রবি ফসল গম, শরিষা, মসুর, বোরো ধানের বীজতলা, মরিচ, লাল শাক, বেগুন, শীতকালীন ফসল মূলা, বাঁধাকফি, ফুলকপি ও ওলকপির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে নড়াইলের কৃষকরা নিরাশ হয়ে পড়েছেন।

নড়াইল সদরের সিংগাশোলপুর ইউনিয়নের নলদীরচর গ্রামের মো. কালাম হোসেন বলেন, এ বছর আমিসহ অনেক কৃষক জমিতে গম, শরিষা, মসুর ও মরিচ রোপণ করেছি। কিন্তু টানা বৃষ্টিতে আমাদের সবার ফসল নষ্ট হয়ে যাবে। আমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবো।

কৃষি বিভাগ জানিয়েছে, টানা এ বৃষ্টিতে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে রবি ফসলের। তবে বৃষ্টি চলমান থাকায় ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি।

কৃষি সম্প্রসরণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৩ দিনের টানা বৃষ্টিতে ১ হাজার ৪৫ হেক্টর জমির শতিকালীন ফসল, ১৬২ হেক্টর জমির বোরো বীজতলা, ৫০ হেক্টর জমির মরিচ, ৭ হাজার ৭৩০ হেক্টর জমির সরিষা, ৭ হাজার ৫৪৫ হেক্টর জমির মসুর ডাল এবং ২ হাজার ১শ হেক্টর জমির গম ক্ষতিগ্রস্ত হয়েছে।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, গত ৩ দিনের টানা বৃষ্টিতে মরিচ, শতিকালীন ফসল, বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে সরিষা, গম ও মসুরের। প্রায় ৭০ ভাগ জমিতে এ তিনটি ফসল বপন সম্পন্ন হয়েছে। এখনও বৃষ্টি শেষ না হওয়ায় ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। বৃষ্টির কারণে এ বছর রবি আবাদ বিলম্বিত হবে। এতে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার সম্ভাবনা বেশি।

নৌকা পেলেন হত্যা মামলার আসামি

যশোর অফিস

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু। তিনি মৎস্য ব্যবসায়ী ইমরোজকে কুপিয়ে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

এমন অভিযোগ তুলে মনোনয়ন বাতিলের দাবিতে সোমবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৭ নেতা।

পরে একই স্থানে সেলিম রেজা পান্নুর পক্ষে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন তার অনুসারীরা। তাদের দাবি সেলিম রেজা পান্নু দলের নিবেদিত কর্মী। দলের এক শ্রেণির ষড়যন্ত্রকারীরা তার মনোনয়ন ছিনিয়ে নিতে নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

সেলিম রেজা পান্নুর বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মোড়ল।

সংবাদ সম্মেলনে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়নের ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে মনোনয়ন প্রত্যাশীদের যে নামের তালিকা পাঠানো হয় তাতে সেলিম রেজা পান্নুর নাম উল্লেখ ছিলো না। কে বা কারা তার নাম প্রস্তাব করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে পাঠিয়েছে। এই ইউনিয়নের অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতাকে উপেক্ষা করে সেলিম রেজা পান্নুকে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সেলিম রেজা পান্নু ২০১৯ সালের ২৪ জুলাই চাঁচড়া এলাকায় মৎস্য ব্যবসায়ী ইমরোজকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এর বাইরেও অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবিলম্বে তার মনোনয়ন বাতিল করে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নৌকা প্রতীক দেয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মনোনয়ন প্রত্যাশী আনারুল করীম আনু, মোহাম্মদ কবিরুজ্জামান, শামীম রেজা, ফিরোজ কবীর পিকুল, মনজুরে মাহবুব, সাজ্জাদ হোসেন বাবু ও শেখ সাদিয়া মৌরীনের পক্ষে আব্দুর রাজ্জাক ফুল।

অপরদিকে অভিযোগ অস্বীকার করে প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন সেলিম রেজা পান্নুর অনুসারীরা। প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আজাহার আলী মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সেলিম রেজা পান্নু আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী। তিনি জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক। দলীয় সাংগাঠনিক কর্মকা- ও করোনাকালীন ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে বিশেষ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতীক দিয়ে সম্মানিত করেছেন। এখন এক শ্রেণির ষড়যন্ত্রকারী তার মনোনয়ন ছিনিয়ে নিতে নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

যারা পান্নুর বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা বিএনপি-জামায়াতের নেতাকর্মী। তারা ভাড়াটিয়া হিসেবে দলের মধ্যে ঢুকে আওয়ামী লীগ ও নৌকাকে ক্ষতিগ্রস্ত করছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, সেলিম রেজা পান্নুর বিরুদ্ধে হত্যা ও হত্যা প্রচেষ্টার অভিযোগে যে মামলা হয়েছে তা ষড়যন্ত্রের অংশ। এসব ষড়যন্ত্র পরিহার করে নৌকার পক্ষে নির্বাচনী মাঠে অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, আব্দুল আজিজ বিশ্বাস, ফিরোজ হোসেন, আব্দুর রাজ্জাক, আবুল হোসেন, আব্দুর রশিদ, রফিকুল ইসলাম প্রমুখ। আগামী ৫ জানুয়ারি যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্রলার ডুবিতে নিখোঁজদের জন্য অপেক্ষা, ২১ পরিবারে শোক

খুলনাঞ্চল রিপোর্ট

ভোলার চরফ্যাশনের ঢালচরের সাগর মোহনায় ২১ জেলে নিয়ে রোববার রাতে ডুবে যাওয়া ‘মা শামসুন নাহার’ ট্রলারের ২০ জেলে ২ দিনে ও উদ্ধার হয়নি। নিখোঁজদের বাড়ি বাড়ি চলছে শোকের মাতম। জীবিত বা মৃত লাশের অপেক্ষায় প্রহর গুনছে স্বজনরা। এদিকে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দিনভর কোস্টগার্ড ও স্বজনরা আলাদাভাবে উদ্ধার অভিযান পরিচালনা করলেও নিখোঁজদের কোনো সন্ধান মেলেনি। তাই কোনোভাবেই নিখোঁজ জেলে পরিবারের আহাজারি থামছে না।

উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নিখোঁজদের স্বজনরা। জীবিত না পেলে মরদেহ হলেও ফেরত চায় স্ত্রী-সন্তানরা। অপরদিকে প্রায় ৮ ঘণ্টা সাগরের ঢেউয়ের সাথে লড়াই করে জীবিত উদ্ধার হয়েছেন ওই ট্রলারের জেলে হাফেজ আহাম্মদ। তাকে পটুয়াখালীর মহিপুরের জেলেরা উদ্ধার করে।

সরেজমিনে ট্রলার মালিক কামাল খন্দকারের বাড়ি গিয়ে দেখা যায়, টানা ২দিন বিলাপ করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। নিখোঁজ জেলেদের আত্মীয়-স্বজনরা তার বাড়িতে ভিড় করছে খবরের আশায়। কোনো উত্তর জানা নেই কামালের কাছে। কিভাবে নিখোঁজদের উদ্ধার করবেন, তার কোন উপায় খুঁজে না পেয়ে দিশেহারা কামাল থেকে থেকেই জ্ঞান হারাচ্ছেন।

পার্শ্ববর্তী ফারুক হাওলাদারের বাড়িতে গিয়ে দেখা যায়, আরও হৃদয় বিদারক দৃশ্য। ফারুক হাওলাদারের স্ত্রী সেতারা বেগম বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন। চেতনা ফিরে পাওয়ার পর আবার শুরু করেন আর্তনাদ।

মায়ের পাশে বসে কান্না করতে থাকে ফারুকের শিশু কন্যা শাকিরা (১০) ও শাবনুর (৮)। মাকে সান্ত¡না দেয়ার চেষ্টা করতে দেখা যায় বড় মেয়ে সায়েরাকে। ভাই নিখোঁজের খবরে চেতনা হারিয়ে ওই বাড়ির উঠানে পড়ে থাকতে দেখা যায় ফারুকের বৃদ্ধা বোন বকুল বেগমকে।

ফারুকের বাড়ির উত্তর পাশের নিখোঁজ মো. জাবেদের বাড়ি। ৪ মাসে আগে বিয়ে করা স্ত্রী রাশিদাকে ঘরে রেখে সাগরে যান জাবেদ। রোববার ট্রলার ডুবিতে অন্যদের সাথে তিনিও নিখোঁজ আছেন। ট্রলার ডুবির কয়েক ঘণ্টা আগে স্ত্রীর সাথে শেষ কথা বলেন জাবেদ। হাতের মেহেদী শুকানের আগেই স্বামী হারানোর আশঙ্কায় নির্বাক তরুণী রাশিদা ঘরের দরজায় বসে বসে স্বামীর অপেক্ষার প্রহর গুনছেন। টানা ২দিন কান্না করতে করতে এখন কথা বলতে পারেন না তিনি।

বাড়ি গিয়ে দেখা যায়, পুত্রবধূ রাশিদা নিয়ে জাবেদের বৃদ্ধা মা ফাতেমা বেগম বাড়ির উঠানে বসে বিলাপ করছেন। বৃদ্ধার ফাতেমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছেলে জাবেদকে হারানোর আশঙ্কা তিনিও দিশেহারা। অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায় নতুন পুত্রবধূকে নিয়ে করা বিলাপ থামছে না ফাতেমা বেগমের।

নিখোঁজ ২০ জনের মধ্যে ৭ জনের বাড়িই আবদুল্লাহপুর ইউনিয়নে। ফারুক হাওলাদার আর জাবেদের পরিবারের মতোই জসিম, খালেক, ইউসুফ, রফিক, মাকসুদের বাড়িতেই বিলাপ আর্তনাদ। নিখোঁজদের মধ্যে রসুলপুর ইউনিয়নের ৫ জন। তারা হলো-শাহিন, দিন মোহাম্মদ, সুমন,নাগর মাঝি, মিজান। মানিকা ইউনিয়নে নিখোঁজ রয়েছে বাচ্চু মুন্সি, নুরে আলম, আলামিন, হারুন, নুরুল ইসলম। নীলকলম ইউনিয়নে ট্রলার মাঝি বাচ্চু ও আবুল বাশার ও দৌলতখানের ১ জন।

সরেজমিনে ক্ষুব্ধ স্বজনরা অভিযোগ করেন, দুর্ঘটনার পরপর বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও উদ্ধার তৎপরতায় সঠিকভাবে হয়নি। এমন দুর্ঘটনার সাথে সাথে উদ্ধার কাজ শুরু করা না হলে কাউকেই জীবিত পাওয়ার সম্ভাবনা থাকে না।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার জানিয়েছেন, ঘটনার পরপরই কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করেছে। মঙ্গলবার সকালে চরফ্যাশন থেকে ২টি টিম ও চট্টগ্রাম থেকে একটি জাহাজ অভিযান পরিচালনা করছে। অভিযান এখনও অব্যাহত আছে। এছাড়া স্থানীয়ভাবে শামছল মাঝি নিজ খরচে ২টি ফিশিং ট্রলার নিয়ে স্বজনদের খোঁজে দুর্ঘটনাস্থলে উদ্দেশ্যে ঢালিরহাট ঘাট থেকে ছেড়ে গেছে।

নিখোঁজ জেলের স্বজনদের সমবেদনা জানাতে এসে আবদুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান আল এমরান প্রিন্স উদ্ধার অভিযান জোরদার করার দাবি জানান।

দুর্ঘটনার পরপর ৮ জন উদ্ধারের তথ্য প্রকাশ করলেও প্রকৃত পক্ষে ট্রলার মালিকের ভাই হাফেজ আহম্মদ জীবিত উদ্ধার হয়েছেন। পটুয়াখালীর মহিপুরের জেলেরা তাকে ভাসতে দেখে উদ্ধার করে মহিপুর নিয়ে যান। মঙ্গলবার সকালে তাকে আনতে পরিবারের লোকজন মহিপুর গেলেও গতকাল সন্ধ্যায় পর্যন্ত বাড়িতে এনে পৌছায় নি। ২১ জেলের মধ্যে একমাত্র জীবিত উদ্ধার হয়েছেন হাফেজ আহম্মদ।

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, কোস্টগার্ডের একাধিক টিম উদ্ধার অভিযান পরিচালনা করছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।