বেনাপোল প্রতিনিধি।।
ভারতীয় সেনাবাহিনী কর্তৃক মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য এদেশে নিয়ে আসা ২ টি ট্যাংক ও কামান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে উপহার দেয়া হয়েছে বাংলাদেশকে । আজ ৭ ডিসেম্বর দুপুরে বেনাপোল চেকপোষ্ট নোম্যান্সল্যান্ডে দু’দেশের সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ট্যাংক ও কামান ২ টি হস্তান্তর করা হয়। বাংলাদেশের পক্ষে যশোর সেনানিবাসের কর্মকর্তা কর্নেল আশরাফুল ইসলাম এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষে কর্নেল বিতুইন সিংহ হ¯তাšতর অনুষ্ঠানে দু,দেশের নেতৃত্ব দেন।
ট্যাংক এবং কামান বহনকারি বাংলাদেশ সেনাবাহিনীর ২ টি ট্রাক ভারতীয় সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সাথে সাথে রা¯তার দু’পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা করতালি দিয়ে গাড়ির বহরকে স্বাগত জানান। এ সময় বেনাপোল বন্দর এবং কাষ্টমসের কর্মকর্তাগন উপস্থিতে ছিলেন।











































