Home আঞ্চলিক কালীগঞ্জে মটর সাইকেল বাঁচাতে যাত্রীবাহি বাসের গাছে ধাক্কা

কালীগঞ্জে মটর সাইকেল বাঁচাতে যাত্রীবাহি বাসের গাছে ধাক্কা

45

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে মটর সাইকেল বাঁচাতে যাত্রীবাাহি বাসের গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীরা অনেকেই আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১ টার দিকে কেয়া বাগানের চৌরাস্তার নিকটে।

আহতরা হলেন-উপজেলার ভাতঘরা গ্রামের ফজলুর রহমান, ফরিদপুর জেলার ধুনদি এলাকার চিত্র গোপালের ছেলে পিন্টু চৌধুরি ও যশোর এলাকার আফসার আলীর ছেলে আব্দুস সালাম।

প্রত্যক্ষদর্শীরা জানায়,যশোর থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী যাত্রীবাহী বাসটি মোটরসাইকেলটিকে রক্ষা করতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় লাগে। এ সময় মোটরসাইকেল চালক ও বাসের দুই যাত্রী আহত হয়। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তাদের অবস্থা গুরুতর।