খুলনাঞ্চল রিপোর্ট।।
১২ জন ক্রু নিয়ে বয়রা সংলগ্ন এলাকায় এক্সপ্রেস ৫৪ একটি জরিপ জাহাজ গেলে জাহাজের তলা ফেটে সমুদ্রে ডুবে যায় জাহাজটি। পাশে থাকা মাছের ট্রলার তাদের উদ্ধার করে বন্দরে নিয়ে আসে। তবে এ ঘটনায় কারও কোনো ক্ষতি হয়নি।
সোমবার (৬ ডিসেম্বর) ভোর ৪টার সময় পায়রা বন্দরের পায়রা ফেরার বয় সংলগ্ন সমুদ্রে এক্সপ্রেসের ৫৪ একটি জরিপ জাহাজ তলা ফেটে ১২ জন ক্রু নিয়ে সমুদ্রে ডুবে যায়। পরে তাদের সমুদ্রে মাছ ধরার ট্রলার উদ্ধার করে তীরে নিয়ে আসে। বর্তমানে তারা সবাই সুস্থ আছে।
জানা যায়, ১২ জন ক্রুর মধ্যে ১০ জন ইন্দিনিশিয়ান এবং ২ জন বাংলাদেশি। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন মো. শরিফুর রহমান।
তিনি আরও জানায়, পায়রা বন্দরকে গভীর সমুদ্র বন্দর করার জন্য গত বছর থেকে এখানে ড্রেজিং শুরু হয়। যাতে সরাসরি বড় বড় জাহাজ বন্দরে এসে ভেড়াতে পারে। এই ড্রেজিং এর কাজ দেখাশোনা করার জন্য এক্সপ্রেস ৫৪ একটি জরিপ জাহাজে পায়রা বন্দর থেকে ক্রু নিয়ে প্রতিদিন সমুদ্রে যাতায়াত করতো।
কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে এমনটি হয়নি।











































