Home আঞ্চলিক বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শ্রদ্ধা

21

গোপালগঞ্জ প্রতিনিধি।।

 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি।

 আজ সোমবার বিকেলে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।

এসময় ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার) এনডিসি, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাইকেলিং শোভাযাত্রা দলের খেলোয়াড়, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।