Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

39

খুলনা বিএনপির পাঁচ নেতাকর্মী জামিনে কারামুক্ত : জেল গেটে বরণ

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি অঙ্গ দলের চার নেতাকর্মী। রবিবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে তাদের জামিন মঞ্জুর হয়। সন্ধ্যায় তারা কারাগার থেকে বেরিয়ে এলে জেল গেটে তাদেরকে বরণ করে নেওয়া হয়।

জামিন প্রাপ্তরা হলেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ জামিরুল ইসলাম জামিল, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মেহেদী হাসান সোহাগ, বিএনপি নেতা হেদায়েত হোসেন হেদু, জাহাঙ্গীর হোসেন, তাঁতীদল নেতা মোস্তফা। কারামুক্তদের জেল গেটে বরণ করে নেন মহানগর বিএনপির সভাপতি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ তারিকুল ইসলাম, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এড. গোলাম মাওলা, সাদিকুর রহমান সবুজ, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, হাসানুর রশিদ মিরাজ, মোস্তফা কামাল, রবিউল ইসলাম রবি, ইসাহাক তালুকদার, সিরাজুল ইসলাম লিটন, আ. হাকিম, শামসুল বারী পান্না, মাওলানা আব্দুল গফ্ফার, এড. শেখ জাকিরুল ইসলাম, মোল্লা আলী আহমেদ, ডা. হালিম মোড়ল, তরিকুল ইসলাম তুষার, রাজু মোল্লা, শামীম আশরাফ, হুমায়ুন কবির, ফারুক খান, সেলিম বড়মিয়া, মারফুল হক, হাফিজুর রহমান, তরিকুল আলম, পারভেজ মোড়ল, হারুন মোল্লা, মারুফ হোসেন প্রমূখ।

উল্লেখ্য, খুলনায় ২২ নভেম্বর সোমবার বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি সুচিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনে পুলিশ বাঁধা দিলে ব্যাপক সংঘর্ষ বাঁধে। অনুমতি না থাকার অজুহাতে পুলিশ রাস্তা থেকে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সকাল বিকেলে কয়েক দফা সংঘাত সৃষ্টি হয়। পুলিশের বেধড়ক লাঠিচার্জ, টিয়ার সেল রাবার বুলেটে দুই শতাধিক রাজনৈতিক কর্মী আহত হন। সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পাঁচ সাংবাদিকও আহত হন। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় খুলনা। আতঙ্ক ছড়ায় মহানগরীর প্রাণকেন্দ্র এলাকায়। ঘটনার দিন বিকেলে সংঘর্ষ চলাকালে পুলিশ উপরোক্ত পাচজনকে গ্রেফতার করে। 

মনোনয়ন ফরম জমা দিলেন মিস ফারজানা ইয়াসমিন

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ

আগামী জানুয়ারী ২০২২ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কেশবপুর উপজেলার নং সাগরদাঁড়ী ইউনিয়নের ১,২,নং ওয়ার্ডের  সংরক্ষিত আসনের মহিলা মেম্বর পদপ্রার্থী সাংবাদিক আলমগীর হোসেনের স্ত্রী,  শিক্ষিকা মিস ফারজানা ইয়াসমিন( হাসি)  রবিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম এর নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।সে সকলের কাছে দোয়া কামনা করেছেন।

মোংলায় সন্ত্রাসীদের হামলায় আহত যুবককে খুমেকে ভর্তি

স্টাফ রিপোর্টার

মোংলায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর জখম মোঃ সোহেল (২৬) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় মোংলা থানায় দায়ের হওয়া মামলায় এখনও পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি। গত ৪ডিসেম্বর আহতের পিতা মোংলা পৌরসভার ৯নং ওয়ার্ডের নুর মোহাম্মদ সড়কের বাসিন্দা মোঃ সেলিম হাওলাদার ৫জনের নামে মামলা দায়ের করেন (নং-০৬)

মামলার সংক্ষিপ্ত বিবরনী থেকে জানা গেছে, পুর্ব শত্রুতার জের ধরে গত ৩ডিসেম্বর বিকেলে সেলিম হাওলাদারের ছেলে মোঃ সোহেল হাওলাদারকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে সন্ত্রাসীরা। সোহেলকে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হলে পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসকরা।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এঘটনায় মামলা দায়ের হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যহত আছে।

কালীগঞ্জের যুবলীগ নেতাসহ জন ধরাশায়ী

বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে জমির কাগজপত্র জালিয়াতি করে রেজিস্ট্রি পরে নামজারি করার চেষ্টাকালে যুবলীগ নেতাসহ জনকে জরিমানা কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভূপালী সরকার আদালত পরিচালনা করেন। সময় তাদেরকে ৫’টাকা জরিমানা একদিনের কারাদ- প্রদান করা হয়।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার আলাইপুর গ্রামের আব্দুল ওহেদ বিশ^াসের ছেলে ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাদুর রহমান আজাদ, আড়পাড়া এলাকার মৃত সানাউল্যার ছেলে শহিদুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর এলাকার শফিউদ্দিনের ছেলে আবু সাইদ।

সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান,কালীগঞ্জ উপজেলার আলাইপুর মৌজার মশিয়ার রহমানের জমির পড়চা দাখিলা নকলভাবে তৈরি করে শহিদুল ইসলামের কাছে বিক্রি করে আবু সাইদ। এই জমির নামজারির সময় ধরা পড়ে জমির দাখিলা নকল দাখিলা কাগজপত্র। এরপর এগুলো তৈরীর অপরাধে তাদের জনকে জরিমানা একদিনের কারাদ- প্রদান করা হয়েছে।

সোহরাওয়ার্দী ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃত এবং গণতান্ত্রিক রীতি জনমতের প্রতি শ্রদ্ধাশীল: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। একজন প্রতিভাবান রাজনৈতিক সংগঠক হিসেবে তার দক্ষ পরিচালনায় গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আরও বিকশিত হয়। তার সুযোগ্য উত্তরসূরী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্ব পাকিস্তান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।

তিনি বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী উপমহাদেশের মেহনতি মানুষের আর্থসামাজিক উন্নয়ন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তিনি ছিলেন একজন উদার প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রীসহ তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের প্রতি তার ছিল অকৃত্রিম মমত্ববোধ।

তিনি আরও বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এদেশের মানুষকে সোচ্চার সংগঠিত করেছিলেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃত এবং গণতান্ত্রিক রীতি জনমতের প্রতি শ্রদ্ধাশীল। এজন্য এই রাজনৈতিক ব্যক্তিত্বকে ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলে আখ্যায়িত করা হয়।

গতকাল রবিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা। সভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবীর, শেখ নুর মোহাম্মদ, অধ্যা. রুনু ইকবাল,  এস এম আকিল উদ্দিন, মো. সফিকুর রহমান পলাশ, রনজিত কুমার ঘোষ, এস এম আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর কনিকা সাহা, বাদল সরদার বাবুল, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, এমরানুল হক বাবু, মো. শিহাবউদ্দিন, মোশারেফ গাজী, মো. আব্দুল কাদের, মো. শহীদুল হাসান, মাহমুদুর রহমান রাজেস, মো. পিয়াল, শাহরিয়ার রাহুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালন করেন হাফেজ আব্দুল রহীম হাফেজ মাওলানা সাহেদ হোসেন।

সদর থানা আওয়ামী লীগের দোয়া অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

নগরীর ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়েজুল ইসলাম টিটোর সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সদর থানা আওয়ামী লীগ। গতকাল রবিবার মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. তারিক মাহমুদ তারা, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুন্সি আইয়ুব আলী, ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাদল সরদার বাবুল, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমরানুল হক বাবু, ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. শামীম মোশাররফ, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ সিহাব উদ্দিন, মোঃ আব্দুল কাদের, সাজ্জাদ আলী, মোহাম্মদ ইউসুফ আলী, মোশারফ হোসেন, হারুনুর রশিদ, মোঃ শহীদুল হাসান, শহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা সাহেদ হোসেন।

বীর মুক্তিযোদ্ধা খয়বার মীর্জার স্ত্রীর মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপিপ্ত

খুলনার বীর মুক্তিযোদ্ধা খয়বার মীর্জা এর সহধর্মিণী, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য মীর্জা রাফিয়া আক্তার রাফি‘চাচী করিমা খাতুন মীর্জা (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাাহি রাজেউন)তিনি বার্ধক্য জনিত কারণে গতকাল রবিবার দুপুর আড়াইটায় ঢাকার কলাবাগান নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে, নাতি-নাতনি, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা বাদ এশা কলাবাগান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

এদিকে বীর মুক্তিযোদ্ধা খয়বার মীর্জা এর সহধর্মিণী করিমা বেগমের মৃত্যুত গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

নিম্নচাপের চাপে কৃষক: আমনের আগাম গেলো নাবিও গেলো

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি

এই তো সেদিন আগাম পাকা আমন ধানের ক্ষেত দেখেছিল নি¤œচাপের বৃষ্টির নিষ্ঠুরত। অসময়ের বৃষ্টিতে পঁচে গলে নষ্ট হয়েছিল আগাম আমন ধান। এরপর কৃষকেরা তাকিয়েছিলেন আমনের নাবী ধানের দিকে। কিন্ত চলমান নি¤œচাপের প্রভাবের বৃষ্টিতে সেই নাবি ক্ষেতও আজ ক্ষতির সম্মুখীন। দফায় দফায় প্রকৃতির এমন খামখেয়ালীতে বছর আমন চাষীরা পড়েছেন চরম বিপাকে।

কৃষি অফিস বলছে,বছরের বৈরি আবহাওয়ায় বৃষ্টিতে আগাম আমনে চোট খেয়েছিল কৃষক। নাবিতেও সেই বৈরি আবহাওয়া চোখ রাঙাচ্ছে। তবে শেষ মুহুর্তের সময়ে এসে যদি আগামী দুই একদিনের মধ্যে বৃষ্টি কেটে যায় তাহলে খুব বেশি ক্ষতি হবে না। এর আগে আগাম ধানে বেশ ক্ষতি হলেও কৃষকেরা তা ধীরে ধীরে কাটিয়ে উঠেছিলেন।

তবে কৃষকেরা বলছেন, আমন মৌসুমে আমরা দেখলাম প্রকৃতির র্নিমমতা। তা কাটিয়ে উঠতে না উঠতেই আবার শুরু হয়েছে ধানের উপরের বুষ্টির ধবংসলীলা। গত দুইদিন ধরে বৃষ্টির ফোটা বন্ধই হচ্ছেনা। এমন অবস্থায় মাঠের সব ধান ভিজে একাকার হয়ে গেছে। আবার নিচু ক্ষেতগুলোতে পানি জমতে শুরু করেছে। ধারনা তাড়াতাড়ি প্রকৃতি সহনশীল হয়ে বৃষ্টি বন্ধ না হলে এবছরের আমন নিয়ে আশার গুড়ে বালি হবে কৃষকদের।

সরেজমিনে বুধবার ছিটেছাটা বৃষ্টি শুরু হলে ঝিনাইদহ কালীগঞ্জের বিভিন্ন মাঠে গেলে দেখা যায়,মাঠের পর মাঠে আমন ধান ক্ষেতেই পড়ে ভিজছে। তারমধ্যে কোনটি ক্ষেতে ছড়ানো,কোনটি আটি বাধা,আবার কোনটি না বাধা ধান জমিতে ছড়ানো ছেটানো। এগুলোর ওপর দিয়ে গত দিনে বয়ে যাচ্ছে লাগাতর বৃষ্টি। মৌসুমের ২য় বারের মত এমন অবস্থার জন্য মনে হচ্ছে এবছরের আমন নিয়ে কৃষকদের ঝামেলা যেন কোনভাবেই পিছু ছাড়ছে না।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসসূত্রে জানাগেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ধানচাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ হাজার ৫’হেক্টোর। কিন্ত চাষ হয়েছে ১৮ হাজার ৭’৫০ হেক্টর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ২’৫০ হেক্টর বেশি জমিতে আমন চাষ হয়েছে। এরমধ্যে মাত্র ৪০ থেকে ৪৫ ভাগ জমির ধান কৃষকেরা ঘরে তুলতে পেরেছেন। বাকি ধানের  ১০ ভাগ মত বাড়িতে এনে পালা দিয়ে রেখেছেন আর গুলো ক্ষেতেই পড়ে ভিজছে।

একাধিক কৃষক জানান, চলতি আমন মৌসুমের ধানে কোন ধরনের কীটপতঙ্গের আক্রমন ছিল না। ইতোমধ্যে যে ধানগুলো মাড়াই করা হয়েছে ফলনও হয়েছে লোভনীয়। ফলে ক্ষেতের ধান কৃষকদেরকে স্বপ্ন দেখাচ্ছিল। কিন্ত পরপর দ’ুদফার নি¤œচাপের বৃষ্টিতে কৃষকের আমন ধানে অপূরনীয় ক্ষতি হয়েছে।

তারা আরও জানান,গত বছর এমন সময়ে ঝড়োবৃষ্টিতে ধানের মহা সর্বনাশ হয়েছিল। বছরও প্রকৃতির সেই কালো থাবায় জর্জরিত হতে বসেছে কৃষকেরা। এমন অবস্থায় বৃষ্টি থেমে গেলেও ধান বাঁচাতে শুরু হবে শ্রমিক নিয়ে কাড়াকাড়ি। অপেক্ষাকৃত বেশি মুজুরী হাঁকিয়ে প্রতিযোগীতার ভিত্তিতে কৃষি শ্রমিক আয়ত্বে নিতে হবে। সে ক্ষেত্রেও উৎপাদন ব্যয় বাড়বে। এখন তাদেও ভাবনা কতদিন চলবে বেরসিক বৃষ্টি, সে সময় পর্যন্ত ধানের কি পরিমান ক্ষতি হবে, পরে সহজেই শ্রমিক মিলবে কিনা আমন নিয়ে এমন নানা ভাবনায় আছেন তারা।

কালীগঞ্জ উপজেলার খেদাপাড়া (ঘোষপাড়া) গ্রামের কৃষক নৃপেন্দ্রনাথ ঘোষ জানান, প্রথম যখন আগাম আমন ধান কেটেছিলাম তখনও বৃষ্টিতে ধান কলিয়ে ক্ষেতেই নষ্ট হয়েছিল। আবার নাবি ধান কেটেছি এর পরের দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে। সকালে দেখলাম ক্ষেতে কেটে ফেলিয়ে রাখা ধান পানিতে একাকার হয়ে গেছে। খুব তাড়াতাড়ি বৃষ্টি না থামলে ক্ষেতেই পঁচে নষ্ট হবে। আর আবহাওয়া অনুকুলে আসলেও ফলনে বিপর্যয় নেমে আসতে পারে। এখন খুব চিন্তায় আছি।

উপজেলার খড়িকাডাঙ্গা গ্রামের কৃষক শাহাজান আলী জানান, বছর বিঘা জমিতে আমনের চাষ করেছিলাম। আগে বিঘা জমির ধান বাড়িতে এনে মাড়াই শেষ করেছি। বেশ ভালো ফলন হয়েছে। মাঠে আরও যে ক্ষেতগুলো রয়েছে সে গুলোর ধান আরও বেশি ভালো ছিল। তার মধ্যে গতকাল গরুর গাড়িতে করে একবিঘা জমির ধান তড়িঘড়ি মাঠ থেকে বাড়ি এনেছি ঠিকই কিন্ত শ্রমিক না পাওয়ায় নিজের ব্যস্ততায় পালা দিতে পারিনি। এরমধ্যে লাগাতর বৃষ্টি শুরু হয়েছে এখন বাড়ির এবং মাঠের সব ধানই লাগাতরভাবে ভিজছে।

ঘোপ গ্রামের কৃষক রেজাউল মালিতা জানান, বছর আমন নিয়ে ঝামেলা যেন পিছু ছাড়ছে না। কয়েকদিন আগে নি¤œচাপে ক্ষেতের ধান পঁচেছে। আবার শুরু হয়েছে নি¤œচাপের প্রভাবে লাগাতর বৃষ্টি। এটা কেটে গেলেও কৃষকের আমন নিয়ে ভোগান্তি যেন কোন ভাবেই কাটছে না। তিনি আরও বলেন, বছর সাড়ে বিঘা জমিতে আমন ধানের চাষ করেছিলাম। এজন্য সারা আমন মৌসুম পরিচর্যায় টাকা ব্যয় করেছি। ক্ষেতে ধান হয়েছিল ছিল বেশ। কিন্ত ব্যাপক ক্ষতি হয়ে গেলো। এমনিতে শীতের হিমশীতল আবহাওয়া এরমধ্যে বৃষ্টিতে ভিজে কাজ করাও যাচ্ছে না। আর সে কারনেই  কৃষি শ্রমিক ঠিকমত পাওয়া যাবে না। আবার ভিজে ধান ক্ষেতে রাখাও যাবে না। শ্রমিক পাওয়া গেলেও ভেজা ধানে একদিকে বেশি শ্রমিক লাগবে আবার মুজুরীও বেশি গুনতে হবে। নি¤œচাপের বৈরি আবহাওয়ায় একদিকে ফলন কমে যাবে। অন্যদিকে কৃষি শ্রমিকের দিতে হবে কয়েকগুন বেশি টাকা লাগায় উৎপাদন ব্যয় বেড়ে যাবে।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার মোহায়মেন আক্তার জানান, চলতি আমন মৌসুমের শুরু থেকে কৃষি বিভাগের মাঠ কর্মিসহ সকল স্তরের কর্মকর্তারা প্রচন্ড পরিশ্রম করে কৃষকদেরকে নানা দিক নির্দেশনা দিয়ে কৃষকদেরকে উৎসাহিত করেছেন।  তিনি জানান, পর্যন্ত কৃষকেরা যে পরিমান ধান ঘরে উঠাতে পেরেছেন ফলন খুবই ভালো হচ্ছে। মাঠের বাকি ধান কৃষকেরা ঠিকমত ঘরে তুলতে পারলে মনে রাখার মত ফলন পাবেন কিন্ত চলমান বৈরি আবহাওয়ায় শেষ মুহুর্তেও আমনের ব্যাপক ক্ষতি হলো। কিন্ত প্রকৃতিতে কারও হাত নেই।

বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ফোরাম’কার্যকরী কমিটি গঠন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদরের নিউ মার্কেট প্রগতি লেন মৃত্তিকা সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয়ে ১লা আগষ্ট ২০২১ প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ফোরাম (বিসিসিএফ)’কমিটি গঠন সভা অনুষ্ঠিত। ঋরমযঃ অমধরহংঃ অহঃর-ঈষরসধঃব জরংশ শ্লোগানকে ধারন করে। রবিবার ৫ই (ডিসেম্বর) সকাল ১১ টায় মৃত্তিকার প্রজেক্ট অফিসে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের, সিদ্ধান্ত মোতাবেক কমিটির চেয়ারম্যান মৃত্তিকা সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠানের পরিচালক আব্দুস সালাম, মহাসচিব আশ্রয় সংস্থার নির্বাহী পরচিালক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান দৃষ্টিনন্দন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রশিদ, যুগ্ম মহাসিচব নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশান আরা। অর্থ সম্পাদক আপন সংস্থার নির্বাহী পরিচালক বিশ্বজিৎ বৈরাগী, কমিটির নির্বাহী সদস্য সঞ্চিতা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী সিরাজুন সঞ্জু, মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহমান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেত্রাবতী পল্লী উন্নয়ন সংস্থার মনোয়ারা খাতুন, শংকর কাটি প্রচেষ্টা মহিলা নারী উন্নয়ন ক্লাবের নির্বাহী পরিচালক সুফিয়া খাতুন, জীবনের জন্য সংস্থার নির্বাহী পরিচালক চায়না দাস।এ ছাড়া আরো উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার সুমানা জাহান সুমি হিসাব রক্ষক সায়মা খাতুন প্রমুখ। সভায় বক্তারা বলেন,বর্তমান জলবায়ু উচ্চরিবর্তন পৃথিবীর একটি আলোচ্য বিষয় হয়ে দাড়িয়েছে। তাই নদী খননসহ জলবায়ু পরিবর্তনে সকল বিরুপ প্রতিক্রিয়া আমাদের সকলের মোকাবেলার প্রয়োজন।সভায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ (বিসিসিএফ) এনজিও নেটওয়ার্কেও উন্নয়নে কতিপয় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মৃত্তিকা সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠানের প্রশিক্ষক রবিউল ইসলাম রবি।

খানজাহান আলী থানা আওয়ামী মৎস্যজীবী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খানজাহান আলী থানা আওয়ামী মৎস্যজীবী লীগের এক বর্ধিত সভা ডিসেম্বর সন্ধ্যায় শিরোমনি আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবয়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদস্য সচিব শেখ আসলাম হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন মোহাম্মদ সেলিম গাজী, মনোজ কুমার ঢালী, প্রভাষক প্রণব রায়, জাহিদুর রহমান টিটো, মিনা সেলিম, শেখ আফজাল হোখোনসন, আকরাম খাঁ, আক্তার হোসেন,আহাদ আলী, মনিরুজ্জামান, রুহুল আমিন, কৌসার আলি, খোকন চন্দ্র ঢালী, আব্দুল মালেক প্রমুখ। সভায় মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবদুল জব্বার সাধারণ সম্পাদক এডভোকেট ইব্রাহিম খলিল ইমন কে শুভেচ্ছা অভিনন্দন জানান। এছাড়া মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ব্যবসায়ীর মৃত্যুতে খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য খুলনা কালিবাড়ী রোডের ব্যবসায়ী সুভাষ চন্দ্র সাহা (৬৫)’মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ। তিনি যশোরে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১১টায় পরলোক গমন করেন।

বিবৃতিদাতারা হলেন সমিতির প্রধান উপদেষ্টা খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক, সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান, এম মতিন পান্না, রফি আহমেদ বাবলা, আলহাজ্ব মোঃ হায়দার আলী, মোঃ এমদাদুল হক খালাসী, আলহাজ্ব মোঃ আমিন, অরবিন্দু কুমার সাহা, গৌর সুন্দর মন্ডল, অনিল পোদ্দার, আলহাজ্ব মোঃ সিরাজুল হক, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম টিপু, আলহাজ্ব মোঃ ইউসুফ হোসেন, মোঃ জামিরুল হুদা জহর, সৈয়দ বোরহান উজ্জামান, আলহাজ্ব মোঃ সেলিম, মোঃ গোলাম আক্কাছ স্বাধীন, তরুন রায় শিবু, স্বপন কুমার সাহা, দিলীপ কুমার সাহা, এ. কবীর আহমেদ, আলহাজ্ব মোঃ ঝুন্নু মোল্লা, তপন সাহা, আলহাজ্ব আবু বকর সিদ্দিক, সত্যপ্রিয় সোম বলাই, ওয়াহিদুজ্জামান বিপ্লব, বেগ সাব্বির মাহমুদ, গোপাল সাহা, আলহাজ্ব জাকির হোসেন ঝন্টু, উজ্জ্বল ব্যানার্জী, অসিত বিশ্বাস, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আলী দেওয়ান ও  মোঃ লাভলু খান। নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জেকেএস ময়দানে তাফসীরুল কুরআন মাহফিল আজ

খবর বিজ্ঞপ্তি

রূপসার আইচগাতী ইউনিয়নের জেকেএস ময়দানে তৃতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল আজ সোমবার। খাঁনমোহাম্মাদপুর শীরগাতী যুব সমাজ এর আয়োজন করে। বাদআসর থেকে শুরু হবে বয়ান।

প্রধান অতিথি থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছেরে কুরআন ঢাকার মিরপুর পল্লবী মুসলিম বাজার মাসজিদুল জুমা কমপ্লেক্স এর খতিব শায়েখ মাওলানা মুফতি আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। প্রধান বক্তা থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছেরে কুরআন ঢাকার আল-আযহার ইসলামি রিমার্চ ইসস্টিটিউট এর মহাপরিচালক শায়েখ মুফতি শাহীদুর রহমান মাহমুদাবাদী। বিশেষ বক্তা থাকবেন আন্তর্জাতিক ক্কারী টিভি ব্যক্তিত্ব ইসলামী আলোচক সওতুল কুরআন মডেল মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা গাজী জামির হুসাইন।

সভাপতিত্ব করবেন জেকেএস হাফেজিয়া মাদরাসার মুহতামীম মুফতি হুসাইন আহমেদ। এই মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনরোধ জানানো হয়েছে।

যশোরের শার্শায় হাজার ৫’জন চাষীদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে রবিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন ২০২১-২০২২ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধান (হাইব্রিড উফশী) প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রাšিতক চাষীদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ শেখ আফিল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,শার্শা সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান কবির উদ্দিন তোতা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

মোট হাজার ৫’জন চাষীদের মাঝে বিনামূল্যে এসব সার বীজ বিতরন করা হয়। প্রত্যেকে চাষীকে ২০ কেজি করে সার কেজি করে বীজ বিতরন করা হয়।

খুলনা সিটি কর্পোরেশনের ১৩তম সাধারণ সভা : উন্নয়ন প্রকল্পগুলি বাস্তবায়িত হলে খুলনা সমৃদ্ধ নগরীতে পরিণত হবে

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের ১৩তম সাধারণ সভা রবিবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেয়র প্যানেলের সদস্য, কাউন্সিলর সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা সোহেল আহম্মেদ, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. শেখ সোহরাব হোসেন শিক্ষক নেতা এস.এম আব্দুল জলিল-এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, খুলনাকে পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বদ্ধ পরিকর। লক্ষ্যে কেসিসি’সকল জন প্রতিনিধিকে আস্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি মশক নিধন এবং উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে বাস্তবায়নের ক্ষেত্রেও সংশ্লিষ্টদের দায়িত্বশীল হতে হবে। শীঘ্রই খানজাহান আলী সড়ক সংস্কার এবং খান জাহান আলী (রহঃ) সেতু বাইপাস সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন প্রকল্পগুলি বাস্তবায়িত হলে খুলনা একটি সমৃদ্ধ নগরীতে পরিণত হবে।

সভায় শীত মওসুমে মহানগরীর প্রতিটি ওয়ার্ডে কম্বল বিতরণ, গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতি-২০১৫ বাস্তবায়নকল্পে সরকারি নীতিমালার আলোকে মহনগরী এলাকায় কেসিসি’প্রধান নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে কমিটি গঠন, খুলনা মহানগরী এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসন জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ব্যবস্থা গ্রহণ, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক যশোর রোডস্থ কমার্শিয়াল মার্কেটের পিছনের অংশ ভেঙ্গে ফেলায় ২১ নং ওয়ার্ডস্থ উল্লিখিত মার্কেটের ৮৯ টি হোল্ডিং বাতিলকরণ, ইউনিসেফ-বাংলাদেশের সহযোগিতায় খুলনা জেলা স্কুল মাঠে কিশোরী কাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন, ভারতীয় হাই কমিশনের ইন্দ্রিরা গান্ধী কালচারাল সেন্টার, খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় জেলা শিল্পকলা একাডেমি-খুলনায় আয়োজিত বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনীতে (থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত) সার্বিক সহযোগিতা প্রদান, মহানগর পুলিশ আইন-২০২০ এর সাথে সিটি কর্পোরেশনের আইন বা বিধিসমূহ সাংঘর্ষিক কিনা খতিয়ে দেখা, কেসিসি’মাস্টাররোল কর্মচারীদের বেতন বৃদ্ধি, মহানগরী এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবর টিপু, এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনুসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, সংশ্লিষ্ট কর্মকর্তা বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কেসিসি’প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হক।

বাগেরহাটের নারী উদ্যোক্তাদের ই-কমার্স প্রশিক্ষন

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের নারী উদ্যোক্তাদের ই-কমার্সে দক্ষ করতে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বাগেরহাট উইমেন্স চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কম্পিউটার ল্যাবে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। রবিববার সকালে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বাগেরহাটের জেলা সমন্বয়কারী রিজিয়া পারভীন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আহাদ উদ্দিন হায়দারসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, নারী উদ্যোক্তারা অর্থনীতির চাকাকে সচল করতে কাজ করে যাচ্ছে। নারী উদ্যোক্তাদের সামনে এগিয়ে নিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংক ঝণসহ নানা সুবিধা রয়েছে নারীদের জন্য। শুধু চাকরির পিছনে না ছুটে নিজে উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে নারী প্রশিক্ষনার্থীদের প্রতি আহবান জানান জেলা প্রশাসক।

উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বাগেরহাট জেলা সমন্বয়কারী রিজিয়া পারভীন বলেন, আগামী দিনগুলোতে ব্যবসা বানিজ্য থেকে শুরু করে সবকিছু পরিচালিত হবে ডিজিটাল প্লাটফর্মে তাই সবাইকে আইসিটির জ্ঞান অর্জন করে দক্ষ জনশক্তিকে রুপান্তরিত হতে হবে। এই লক্ষেই বাগেরহাটের নারী উযদ্যোক্তাদের জন্য অনলাইন বিজনেস প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষন শেষে নারী উদ্যোক্তারা তাদের পন্য সামগ্রী দোকান ছাড়াও অনলাইনে বেচাকেনা করতে পারবেন। প্রশিক্ষণ শেষে  অনলাইন প্লাটফর্মে ক্রয়-বিক্রয়ের জন্য উইমেন্স চেম্বারের পক্ষ থেকেও সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

বাগেরহাটে ক্লিনিক মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে মশিউর রহমান মুকুলের(৫২) নামের এক ক্লিনিক মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে রবিবার (০৫ ডিসেম্বর) দুপুরে মোরেলগঞ্জ পৌর শহরের মেইনরোডস্থ নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে পুলিশ মুকুলের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মুকুলের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মশিউর রহমান মুকুল মোরেলগঞ্জ শহরের ডা. আব্দুল লতিফ হাওলাদারের ছেলে। সে মোরেলগঞ্জ পৌর শহরের মেইনরোডস্থ রাইসা ক্লিনিক এ্যান্ড ডায়গনস্টিক সেন্টার এবং রাইসা মটরসএর মালিক। রাইসা ক্লিনিক এ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের তৃতীয় তলায় পরিবারসহ বসবাস করতেন মশিউর রহমান মুকুল। তার স্ত্রী, এক ছেলে এক মেয়ে রয়েছে। পারিবারিক কলহের কারনে তিনি আত্মহত্যা করেছেন বলে অনেকে দাবি স্থানীয়দের

মশিউর রহমান মুকুলের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হেলেনা বেগম বলেন, তার স্বামী(মুকুল) করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা নেগেটিভ হওয়ার পরে তার মানষিক সমস্যা হয়। সে কারনেই আত্মহত্যা করতে পারে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে মুকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলায় ফাস ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। ময়নাদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাগেরহাটে সঞ্জীবনী প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটে পাঁচদিন ব্যাপি এই প্রশিক্ষন শুরু হয়। প্রশিক্ষন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা। উদ্বোধনী অনুষ্ঠানে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার সহকারি বিশেষজ্ঞ মোঃ আবু  তারেক সিদ্দিকী, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শামীম হোসাইনসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

তৃতীয় ব্যাচের এই প্রশিক্ষনে বানিজ্য মন্ত্রণালয়ের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করেছেন। এর আগেও বানিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটে আরও দুটি ব্যাচের প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রমের সমাপনী এবং পানি বিশুদ্ধকরন প্লান্ট এর শুভ উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা করে টিকে থাকার লক্ষ্যে লিডার্স উপকূলীয় এলাকায় সেপ্টেম্বর, ২০১২ সাল থেকে জার্মান দাতা সংস্থা ‘ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড’ এর সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

রবিবার লিডার্স প্রধান কার্যালয়ে লিডার্স এর বাস্তবায়নে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় জলবায়ু অভিযোজন জ্ঞান ব্যবস্থাপনা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন পানি বিশুদ্ধ করন প্লান্ট এর শুভ উদ্বোধন এবং উইথ কিডস অল দ্যা ওয়ে প্রকল্পের আওতায় শিক্ষা সমাপনী এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ বিধুস্রবা মন্ডল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম. আবুজর গিফারী, উপাজেলা ভাইস চেয়ারমান সাইদুজ্জামান সাইদ, লিডার্স এর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত), সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ।

এছাড়া অনলাইনে যুক্ত থেকে অনুষ্ঠানে অংশগ্রহন করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, আমেরিকা থেকে উপ সচিব শেখ মনিরুজ্জামান, উইথ কিডস অল দ্যা ওয়ে প্রকল্পের সিইও মাহীর জামান, কেনিয়া থেকে ফেলো এ্যানথনী ম্যাবল, প্রিন্সিপাল ম্যাডাম জেন ইয়াগুন, মেম্বর অব দ্যা এ্যাসেমবলী জোসেফ নয়নগেছা প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের কারনে বংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস, খরা, লবণাক্ততা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে খাদ্য, পানি সহ মানুষের জীবন-জীবিকায় সংকট বেড়েছে। ফলে ক্ষতিগ্রস্থ লোকজন এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। জলবায়ু পরিবর্তন নিয়ে এই এলাকার মানুষ তেমন সচেতন নয়। বিশেষ করে এলাকার যুবকরা তাদের জ্ঞান সম্প্রসারণের সুযোগ-সুবিধার অভাবে ভুগছে। নিজেদের দক্ষ করার জন্য সঠিক দিকনির্দেশনা সুযোগ পায় না। স্থানীয় শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা, জাতীয় আন্তর্জাতিক সমস্যা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে উদ্যোগ সম্পর্কে জ্ঞান অর্জন করতে আগ্রহী কম। তারা যথাযথ সুযোগ-সুবিধা পায় না এবং তথ্য সংগ্রহের সুযোগ পায় না। এই প্রেক্ষাপট থেকে লোকাল এনভাইরনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স) একটি জ্ঞান ব্যবস্থাপনা কেন্দ্র তৈরি করছে এর জন্য লিডার্সকে ধন্যবাদ জানাচ্ছি, শিশুদের এই ব্যতিক্রমি শিক্ষা ব্যবস্থা এটা একটি দৃষ্টান্তমূলক শিক্ষা কার্যক্রম, যা বাংলাদেশের গন্ডি পেরিয়ে কেনিয়াতেও বাস্তবায়িত হতে যাচ্ছে। এর জন্য আমেরিকা প্রবাসী মাহীরকে ধন্যবাদ জানাচ্ছি।”

ডুমুরিয়ায় সাংবাদিক আব্দুস ছালামের শশুরের ইন্তেকাল

ডুমুরিয়া প্রতিনিধি:

দৈনিক ইত্তেফাক পত্রিকার ডুমুরিয়া সংবাদদাতা জি.এম আব্দুস ছালামের শ^শুর সোলাইমান খান (৭৮) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন, আমরা তো আল্লাহর আর আল্লাহর কাছেই ফিরে যাবো)গত শনিবার বেলা ৩টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, পাঁচ কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় গোলনা গ্রামস্থ বাড়ির পাশে মসজিদে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ডুমুরিয়ায় দৈনিক খুলনা টাইমস পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডুমুরিয়া প্রতিনিধি:

ডুমুরিয়ায় দৈনিক খুলনা টাইমস পত্রিকার ৩য় বর্ষ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা হাসপাতাল মোড় আমেনা ডায়াগনস্টিক সেন্টারে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়। পত্রিকার ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ফজলুল হক আমিনির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম.এরশাদ, মোঃ বেলায়েত হোসেন, এস রফিকুল ইসলাম, মাহবুবুল আলম, সুমন ব্রক্ষ্ম, মোক্তার হোসেন, খান মহিদুল ইসলাম, সুমন ব্রক্ষ্ম, আরিফুজ্জামান নয়ন প্রমুখ।

অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তথ্য বিবরনী

খুলনা টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ স্কুল পার্টি রবিবার সকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, শিশুরা ফুলে মতো পবিত্র। তাদের আলোকিত মানুষ হতে হবে যোগ্য নাগরিক হিসেবে নিজেকে তৈরি করতে হবে। তাদের হাতেই ন্যস্ত হবে আগামী দিনের নেতৃত্ব। বাংলাদেশেকে নেতৃত্ব দিতে হলে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ভালভাবে লেখাপড়া করার কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, সন্তানের সুরক্ষার প্রথম দায়িত্ব অভিভাবকের। সন্তান কোথায় যায়, কি করে তা অভিভাবকদের খেয়াল রাখতে হবে। সন্তানের প্রতি যতœবান হয়ে তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে। সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম সদর থানা শিক্ষা অফিসার শেখ মোঃ নুরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মাসুদ মাহমুদ। স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শামসী। এসময় বিদ্যালয়ের অভিভাবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খুলনায় বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী থেকে ১৫ ডিসেম্বর

তথ্য বিবরনী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় ভারতীয় হাই কমিশন আয়োজিত ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল’ প্রদর্শনী আগামী থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দর্শনার্থীদের জন্য প্রদর্শনী প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

রাষ্ট্রয়ত্ব পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবীতে স্মারকলিপি প্রদান

ফুলবাড়ীগেট প্রতিনিধি

রাষ্ট্রয়ত্ব পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচি অনুযায়ি খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপ প্রদান  ঢাকা, খুলনা, যশোর, নরসিংদি, চিটাগং রাষ্ট্রয়ত্ব পাটকল কর্মচারী-কর্মকর্তাদের (অবসরকৃত) সকল পাওনা পরিশোধের দাবীতে রাষ্ট্রয়ত্ব পাটকল কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের উদ্যোগে সকল পাওনা পরিশোধ সহ দফা দাবী আদায়ের লক্ষে পুর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপিতে উল্লেখ করা হয় খুলনার টি রাষ্টায়ত্ব পাটকলের কর্মচারী কর্মকর্তারা ( অবসরকৃত) ২০১৩ সালের ১লা জুলাই হতে ২০২০ সালের ২৯ শে জুন পর্যন্ত কোন কর্মচারী কর্মকর্তারা মিলের পাওনাদী পায়নি সরকার ২৯ শে জুন সকল রাষ্টায়ত্ব পাটকল ২০২০ সালের ৩০ শে জুন থেকে মিলগুলি বন্ধ ঘোষনা  করার পর শ্রমিকদের অধিকাংশ টাকা পরিশোধ করা হলেও অবসরকৃত কর্মচারী-কর্মকর্তাদের কোন পাওনাদী পরিশোধ করা হয়নি প্রধানমন্ত্রী শ্রমিক কর্মচারী-কর্মকর্তাদের সকল টাকা পরিশোধ করার ঘোষনা দিলেও দেশের ২৫টি রাষ্ট্রয়ত্ব পাটকলের ২১’কর্মচারী-কর্মকর্তা বিজেএমসি’র  কতিপয় কর্মকর্তাদের যোগসাজসে কোন পাওনা পরিশোধ করা হয়নি, ফলে অনেক কর্মচারী-কর্মকর্তা বিনা চিকিৎসায় অর্ধহারে অনাহারে মানবেতর যাপন করছে এসময় উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের খুলনা অঞ্চলের আহবায়ক জাহাঙ্গির হোসেন, এস এম জাকির হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মনজুরুল করিম, মোঃ আবু জাফর, আঃ ওহাব, মোঃ হোসেন আলী, মোঃ দেলোয়ার উদ্দিন দিলু, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ আমজাদ হোসেন, মোঃ আঃ আজিজ, মোঃ আঃ রশিদ প্রমুখ স্বারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ বলেন অবিলম্বে কর্মচারী কর্মকর্তাদের সকল টাকা পাওনা পরিশোধ সহ দফা দাবি বাস্তবায়িত না হলে আগামি ডিসেম্বর খুলনা বিজেএমসি (জোন) অফিস ঘেরাও , ১৫ ডিসেম্ভর খালিশপুর এবং আটরা শিল্প এলাকায় সমাবেশ , ১৯ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির বৈঠকে আন্দোলনের পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে।

কলারোয়া পাক হানাদার মুক্ত দিবস ডিসেম্বর

সোহাগ হোসেন কলারোয়া (সাতক্ষীরা) :

১৯৭১ সালের ডিসেম্বর কলারোয়া থেকে পাকিস্থানী হানাদারদের বিতাড়িত করে মুক্তিকামী মানুষ স্বাধীন দেশের পতাকা উত্তোলন করে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে মুক্ত দিবস পালন করেন। দীর্ঘ মাস কলারোয়ার দামাল ছেলেরা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পাকিস্থানী সেনাবাহিনীকে হটিয়ে অবরুদ্ধ কলারোয়াকে এই দিন মুক্ত করেন।

সূত্র মতে, মহান মুক্তিযুদ্ধে কলারোয়ায় ৩৪৩ জন বীর সন্তান যুদ্ধে অংশগ্রহন করেন। শহীদ হন ২৭ জন মুক্তিযোদ্ধা এর মধ্যে কলারোয়ার বীর সন্তান জন। আর পর্যন্ত কলারোয়ার ৮টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে কলারোয়া হাইস্কুল ফুটবল ময়দানের পার্শ্বে অবস্থিত গণকবরে শায়িত রয়েছেন গোপালগঞ্জ জেলার অধিবাসী শহীদ মুন্সী সাহেব আলী, মুন্সী মহসীন আলী, সুভাষ চন্দ্র, শিশির চন্দ্র, মনোরঞ্জন সহ নাম না জানা আরো অনেকে। দীর্ঘ মাসের স্বাধীনতা যুদ্ধে কলারোয়ায় পাকবাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয় ৬টি। প্রতিটি যুদ্ধে মুক্তিযোদ্ধারা বীরত্বের সাথে যুদ্ধ করে পাকবাহিনীকে পরাস্থ করে।

কলারোয়া অঞ্চলে মুক্তিযোদ্ধা পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে শতাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত প্রবাসী সংগ্রাম পরিষদ। প্রবাসী সংগ্রাম পরিষদের নেতৃত্বে ছিলেন প্রাক্তন এমসিএ প্রয়াত মমতাজ আহম্মেদ, প্রয়াত ভাষা সৈনিক শেখ আমানুল্যাহ, সাবেক সংসদ সদস্য বি,এম নজরুল ইসলাম, প্রয়াত মোসলেম উদ্দীন, স্বর্গীয় শ্যামপদ শেঠ, প্রয়াত ইনতাজ আহম্মেদ, প্রয়াত মোছলদ্দীন গাইন, প্রয়াত ডাঃ আহম্মদ আলী প্রমুখ।

কলারোয়া এলাকা ছিল মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের অধীনে। পাকবাহিনীর বিরুদ্ধে প্রথম যুদ্ধ পরিচালনা করেন কলারোয়ার দুই বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন আব্দুল গফ্ফার। এই দুই যুদ্ধকালিন কমান্ডারের নেতৃত্বে পরিচালিত মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন কলারোয়ার বীর সন্তান সৈয়দ আলী, গোলাম মোস্তফা, আবুল হোসেন, আঃ রউফ, কার্ত্তীক চন্দ্র, মালেক সহ শতাধিক মুক্তিযোদ্ধা। সাতক্ষীরার ভোমরা সীমান্তে সংগঠিত রক্তক্ষয়ী ওই যুদ্ধে শতাধিক পাকিস্থানী সেনা নিহত হয়। কলারোয়ায় পাক হানাদারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের কয়েকটি বড় ধরনের সম্মুখ যুদ্ধ হয়। যুদ্ধেই ২৯ জন পাকিস্থানী সেনা নিহত হয়। শহীদ হয় ১৭ জন বীর মুক্তিযোদ্ধা। এর আগে ১৭ সেপ্টেম্বর কলারোয়ার সীমান্ত এলাকা কাঁকডাঙ্গা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রচন্ড আক্রমনের মুখে হানাদাররা কাঁকডাঙ্গা দমদম ঘাঁটি ছেড়ে পালাতে বাধ্য হয়।

ভাবে দীর্ঘ মাস কলারোয়ার বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধাদের প্রচন্ড আক্রমনে অবশেষে ডিসেম্বর পাকিস্থানী সেনারা কলারোয়া ছেড়ে পালিয়ে গেলে বীর মুক্তিযোদ্ধারা কলারোয়া মুক্ত করে স্বাধীন দেশের লাল-সবুজের পতাকা (জাতীয়) উত্তোলন করেন। এই খুশির দিনে কলারোয়ার বিভিন্ন এলাকার মুক্তিকামী মানুষ আনন্দ, উল্লাস প্রকাশের মধ্য দিয়ে মুক্ত জীবনের বিজয়ের প্রকৃত স্বাদ উপভোগ করেন।

কলারোয়ায় আমন মৌসুমে খাদশস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় অভ্যন্তরীন আমন সংগ্রহ ২১-২২ মৌসুমে খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (ডিসেম্বর) সরকারি খাদ্যগুদামে সাতক্ষীরা-আসনের সংসদ সদস্য সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

আমন সংগ্রহ ২০২১-২২ মৌসুমে উপজেলায় ৬৫২ মে.টন ধান ৫৩৮ মে. টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।

প্রধান অতিথির বক্তব্যে মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব কৃষিবান্ধব হওয়ায় দেশ এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছে।’ তিনি কৃষক মিলারদেরকে প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ধান-চালের গুনগত মান ধরে রাখার আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘খাদ্যগুদামে কৃষকরা কোন রকম হয়রানি ছাড়াই যাতে ধান সরবরাহ করতে পারেন সেই ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।’ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম।

উপজেলা প্রশাসন খাদ্য বিভাগ আয়োজিত ওই অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিন উদ্দীন মোড়ল, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, মিল মালিক সমিতির সভাপতি ওহিদুজ্জামান, সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক প্রতিনিধি আতিয়ার রহমান, সাংবাদিক জাকির হোসেন, এমএ সাজেদ, সরদার জিল্লুর রহমান, জুলফিকার আলী, আরিফুল হক চৌধুরী, গুদামের অফিস সহকারী মাহবুব হোসেন, অফিস স্টাফ রিপন রায়, সাহাদাত হোসেন, রুবিনা খাতুনসহ চাল ব্যবসায়ী (মিলারগণ), প্রান্তিক কৃষকবৃন্দ সূধিজন।

খুলনার আলোচিত সেই প্রতারক মনি’জামিন ফের নামঞ্জুর

স্টাফ রিপোর্টার

খুলনার আলোচিত সেই প্রতারক সরকারি স্ট্যাম্প জাল জালিয়াতির হোতা ফরিদা ইয়াসমিন মনি (৪২)’জামিন আবেদন ফের নামঞ্জুর করেছে আদালত। ৫ডিসেম্বর (রবিবার) খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি মনি’জামিন আবেদন করা হয়। শুণানী শেষে আদালতের বিচারক তরিকুল ইসলাম জামিন আবেদন না-মঞ্জুর করেন। প্রতারক ফরিদা ইয়াসমিন মনি খুলনার সোনাডাঙ্গা থানাধিন করিম নগর মসজিদ এলাকার মৃত আব্দুল ওহাব খাঁনের মেয়ে। সে বসুপাড়া কবরখানা এলাকার টাওয়ার ওয়ালা গলির শহিদুল ইসলামের বাড়ির ৫তলায় ভাড়া থাকেন। ২৪ নভেম্বর রাতে ওই বাড়ি থেকে প্রতারক চক্রের হোতা ফরিদা ইয়াসমিন মনিকে গ্রেফতার করে র‌্যাব-সদস্যরা। ২৫নভেম্বর সদর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ শাহীদুল ইসলাম আসামি মনিকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এরপর ২৮নভেম্বর আসামি মনি’আইনজীবীর করা জামিন আদেন শুনানী শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড.আতিকুস সামাদ জামিন না-মঞ্জুর  করেন।

এছাড়াও প্রতারক ফরিদা ইয়াসমিন মনি খুলনার দেবেনবাবু রোড এলাকা, ঢাকার রমনা থানাধিন মধুবাগ গলির বাড়ী নং ৪৫৯ (স্টার লজ), ঢাকার মুগদা থানার সবুজবাগ দক্ষিণ মান্ডা, চাঁন মিয়া গলির কাওসার আহম্মেদের ভাড়া বাসাসহ আরও একাধিক ঠিকানা ব্যবহার করেন। মামলায় এজাহারভুক্ত আরও ৪জনসহ ৩/৪জন আসামি রয়েছে।

খুলনার সাংবাদিক সোহাগ দেওয়ানকে নন জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতি করে ফাঁসানোর চেষ্টাকারী ফরিদা ইয়াসমিন মনি চক্রের বিরুদ্ধে দুইজন আইনজীবী পৃথকভাবে দু’টি জিডি করেছেন। ওই স্ট্যাম্পে তৈরি অঙ্গিকারনামায় করা ওই দু’জন আইনজীবীর নামের সীল স্বাক্ষর জাল বলে তারা জিডি করেন (যার নং-১৫০৬ ১৫০৭)জিডি দায়ের করা ওই দু’জন আইনজীবী হলেন, নোটারী পাবলিক এপিপি মোঃ আব্দুল মান্নান এবং এড. মোঃ আতাহার হোসেন জোয়ারদার। বিষয়টিও তদন্তনাধীন রয়েছে।

বিভিন্ন অভিযোগ তথ্য সুত্রে দেখা যায়, কু-প্রস্তাব, ভয়ভীতি হুমকি, শারীরিক নির্যাতন, খারাপ নজরে তাকানো আর কখনও টাকা ধার দেয়ার অভিযোগের বাদি হন খুলনার প্রতারক ফরিদা ইয়াসমিন মনি (৪২)এসকল অভিযোগ তিনি পরিচিত নানা শ্রেণী পেশার মানুষের নামে করেই ব¬াক মেইল করতেন বলে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। ২০১৯ সালের জুন মাসে প্রতারক ফরিদা ইয়াসমিন মনি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় একটি জিডি করে (নং-১৫২৫)ওই জিডিতে তিনি দু’জন ব্যক্তির বিরুদ্ধে শ¬ীলতাহানীর চেষ্টা, কুপ্রস্তাব ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ দেন। পরে ওই জিডি’অভিযোগ দেখিয়ে সেই ব্যক্তিদের ব¬াক মেইল  করেছে বলে জানা গেছে। এছাড়া তার কথিত ২য় স্বামী নিউটন গাইন ওরফে লিটনসহ তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অপহরনে মামলায় ফাইনাল রিপোর্ট প্রদানকারী তদন্ত কর্মকর্তা একজন সাবেক সিআইডি’পুলিশ পরিদর্শকের বিরুদ্ধেও তিনি লিখিতভাবে অভিযোগ করেন। ওই অভিযোগে প্রতারক মনি ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কু-প্রস্তাব ঘুষ চাওয়ার অভিযোগ তোলেন। পরে মোটা অংকের টাকা দাবি করে অভিযোগ প্রত্যাহারের প্রস্তাব দেন। ২০২০ সালের ২৩ ডিসেম্বর প্রতারক মনি’২য় স্বামী নিউটন গাইন তার উশৃঙ্খল জীবন যাপন প্রতারনা বিষয়ে খুলনার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে বলা হয়, নিউটন গাইনকে ফাঁদে ফেলে বিয়ে করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে ৮/৯টি মিথ্যা মামলা দেয় প্রতারক মনি। এছাড়া তার প্রথম স্বামী খুলনা নগরীর ময়লাপোতা মোড় এলাকার হায়দার আলী শেখ। প্রথম স্বামী শেখ হায়দার আলীও গত ১৩ জুন মনি’বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় একটি জিডি করেছেন (নং-৮৪০)তাকে তার সাবেক স্ত্রী ফরিদা ইয়াসমিন মনি ভয়ভীতি হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

প্রতারক ফরিদা ইয়াসমিন মনি গ্রেফতার হওয়া মামলার বিবরণী থেকে জানা গেছে, তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতি করে খুলনার সাংবাদিক সোহাগ দেওয়ানের নামে একটি অঙ্গিকার নামা তৈরি করে প্রতারক চক্রটি। ওই অঙ্গিকারনামায় বলা হয়, ফরিদা ইয়াসমিন মনি নামের এক নারীর সন্তান উদ্ধারের কথা বলে সাংবাদিক সোহাগ দেওয়ান ৩লাখ ৭৭হাজার টাকা নিয়েছেন। অঙ্গিকারনামাটি ব্যবহার করে ওই চক্রটি সোহাগ দেওয়ানের বিরুদ্ধে অভিযোগ, মামলাসহ নানাভাবে হয়রানি করতে থাকে। এরপর প্রাথমিকভাবে প্রমান মেলে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে তৈরি করা অঙ্গিকারনামাটি ২০১৮ সালের ৪জানুয়ারির তারিখে দেখানো হলেও সেটি আসলে ২০২০ সালের ১৪ অক্টোবর সরকারের সংশি¬ষ্ট দপ্তর থেকে বিক্রি হয়েছে। অর্থাৎ সরকারের নির্ধারিত দপ্তরে উক্ত স্ট্যাম্প তৈরির আড়াই বছর আগের তারিখ ব্যবহার করে আসামিরা সাংবাদিক সোহাগ দেওয়ানকে ফাঁসানোর জন্য এই জাল জালিয়াতি করেছেন। সহকারি নিয়ন্ত্রক (স্ট্যাম্প) প্রধান কার্যালয় পিরোজপুর জেলা প্রশাসকের ট্রেজারী শাখার লিখিত তথ্যমতে প্রাথমিক সত্যতা বেড়িয়ে আসে। এঘটনায় গত ১৫ নভেম্বর খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ওই প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা রেকর্ড করতে কেএমপি’সদর থানাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশ হাতে পেয়ে খুলনা সদর থানায় প্রতারক চক্রের প্রধান ফরিদা ইয়াসমিন মনিসহ ৫জনের নাম উলে¬অজ্ঞাত ৩/৪জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়। দ-বিধির ৪৬৭, ৪৬৮, ৩৮৫, ১০৯ ৫০৬ ধারায় গত ১৯ নভেম্বর মামলাটি রেকর্ড করে পুলিশ (নং-৩৪)

মহেশপুরে ৪২৫ বোতল ফেন্সিডিল আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে ৪২৫ বোতল ফেন্সিডিল আটক করেছে ৫৮ বিজিবি। রোববার ভোররাতে যাদবপুর ইউপির কানাইডাঙ্গা  থেকে  ৪২৫ বোতল ফেন্সিডিল আটক করে। সময় সময় বিজিবি’উপস্তিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। যাদবপুর বিওপি’ক্যাম্প কমান্ডার হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে উপজেলার কানাইডাঙ্গা মাঠের ভিতর থেকে ৪২৫ বোতল ফেন্সিডিল আটক করে জানান।

মহেশপুরে বিনামূল্যে সার বীজ বিতরণ

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বীজ বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে দপ্তরের কনফারেন্স রুমে সার বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, সাংবাদিক সরোয়ার হোসেন,শেখ এনামুল হক দুলু প্রমুখ। সময় উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার হজার ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে রবি/২০২১-২২ মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী)জাতের বীজ রাসায়নিক সার (ডিএপি ) (এমও পি ) সহায়তা প্রদান,এবং রবি/২০২১ –২২ মৌসুমে বোরো ধানের হাইব্রীট (এসিআই ১.) বীজ ব্যাবহারের মাধ্যমে প্রত কৃষক পরিবারকে ১বিঘা জমির জন্য বিনামুল্যে বীজ সহায়তা প্রদানের আওতায় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

লাউডোব ইউনিয়ন হবে দাকোপ উপজেলার মডেল ঘাট

মোঃ শামীম হোসেন, বাজুয়া

খুলনার দাকোপ উপজেলার গুরুত্বপূর্ণ লাউডোব ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক চেয়ারম্যান পদপ্রার্থী বঙ্গবন্ধু পরিবারের সন্তান শেখ যুবরাজ শপথ বাক্য পাঠ করে ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের সাথে নিয়ে দেশরন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর বাস্তবায়ন করতে দিন-রাত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দাকোপ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ বাজুয়া- দিগরাজ খেয়া-ঘাটের পাঁকা ঘাট নির্মাণ কাজ পরিদর্শন কালে তার সাথে আলাপকালে তিনি লাউডোব ইউনিয়নকে উপজেলার মডেল ইউনিয়ন গড়তে সকলের সহযোগিতা কামনা করে বলেন, লাউডোব ইউনিয়নবাসী আমাকে যে ভালোবাসা দায়িত্ব দিয়েছেন তা পালনের লক্ষে প্রথমেই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সহ খুটাখালী বাজার ব্যবস্থাপনা সহ পরিস্কার পরিচ্ছন্নতা, খেয়া ঘাটে যাত্রী ছাওনি সংরক্ষণসহ অবহেলিত বাজুয়ার পাঁচটি ইউনিয়নের মানুষের দীর্ঘ দিনের দাবি একটি পাঁকা খেয়া-ঘাট নির্মাণ এবং মটর সাইকেল গ্যারেজ নির্মাণ, লাউডোব মিশন ব্রিজ মেরামত, সৈয়দ ভুইয়ার বাড়ির সামনে ব্রিজ মেরামত, ভি জি ডি রেশন, জেলে, বয়স্ক বিধবা কার্ড নিয়মের মধ্যে বিতরন, মাদক, নারী শিশু নির্যাতন বন্ধ এছাড়া বিশেষ করে বাল্যবিবাহ ক্ষেত্রে অবস্থান, স্থানীয়দের আয়ের উৎস বৃদ্ধি সহ মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছি। সকলের আন্তরিক সহযোগিতা পেলে আমি অবশ্যই আধুনিক দেশ গড়ার কারিগর দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হবো।

মহেশপুরে অনুপ্রবেশকালে জন আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক ভারতীয় নাগরিকসহ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। রোববার ভোরে মহেশপুর উপজেলার যাদবপুর ইউপির কানাইডাঙ্গা থেকে তাদেরকে আটক করা হয়। ৫৮ বিজিবি’উপ-অধিনায়ক তসলিম মো. তারেক জানান, যাদবপুর বিওপি’টহল দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, দক্ষিণ দিনাজপুর (ভারত) গংঙ্গারামপুর থানার অশোক গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে মিজাহাজুল ইসলাম (৩২),মাগুরা জেলার সদর থানার তারোরি গ্রামের সতেন্দ্রনাথ দাসের ছেলে সোহাগ দাস (২৮),তার স্ত্রী কনিকা বিশ্বাস (২১) এবং ছেলে সপ্নীল দাস (১৮মাস) একই জেলার মোহাম্মদপুর থানার পলাশবাড়ীয়া গ্রামের শান্ত মন্ডলের স্ত্রী সুবর্ণা মন্ডল (৩৮),তার ছেলে অভয় মন্ডল (১০) এবং সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কুশোডাংগা গ্রামের মৃত ছিদ্দিক মোল্লার ছেলে ইবাদুল ইসলাম (৩৬)বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে।

কুয়েটে  স্নাতক ১ম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু

খবর বিজ্ঞপ্তি

চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০২০-২০২১ ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে রবিবার সকাল ৯টা থেকে কুয়েটে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার চুয়েট, কুয়েট রুয়েট ¯œাতক ১ম বর্ষ/লেভেল-১ (শিক্ষাবর্ষ: ২০২০-২০২১) এর ভর্তি পরীক্ষার “ক” গ্রুপের মেধাক্রম ১-৩০৮০ ও “খ” গ্রুপের মেধাক্রম ১-১০০ এবং সংরক্ষিত আসনের “ক” গ্রুপের মেধাক্রম ১-১৮ ও “খ” গ্রুপের মেধাক্রম ১-তে স্থান পাওয়া শিক্ষার্থীগণ তাদের স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে রিপোর্টিং, মূল সনদপত্র বিভাগ পছন্দ ফরম যাচাই পূর্বক জমাদান স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। সময় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন।

আগামীকাল ০৬ ডিসেম্বর সোমবার সকালে নোটিশ বোর্ডে প্রার্থীর মেধাক্রম এবং পছন্দক্রম অনুসারে প্রার্থীদের বিশ^বিদ্যালয় বিভাগ সংক্রান্ত তথ্য জানানো হবে। ভর্তিকৃত প্রার্থীদের প্রাপ্ত বিশ^বিদ্যালয় বিভাগ, মোট শূন্য আসন সংখ্যা এবং পরবর্তী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ০৮ ডিসেম্বরের মধ্যে জানানো হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে (যঃঃঢ়ং://ধফসরংংরড়হপশৎঁবঃ.ধপ.নফ) পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান এন্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের এবং চট্রগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। অপর দুটি বিশ^বিদ্যালয় তাদের নির্ধারিত আসন অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা

মোঃ আবু তাহের, নড়াইল

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নড়াইল জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বর (রবিবার) দুপুরে নড়াইল জেলা পরিষদ অডিটরিয়াম সভা অনুষ্ঠিত হয়। সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের আয়োজনে জেলা পরিষদ চেয়ারম্যান নড়াইল শাখার সভাপতি এড, সোহরাব হোসেন বিশ্বাস

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সভায় রেড ক্রিসেন্ট সোসাইটির আজিবন সদস্যসহ

নড়াইলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্তিত ছিলেন। এসময় বক্তব্য দেন রেড ক্রিসেন্ট নড়াইল জেলার সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, মুক্তিযোদ্ধা আব্দুল হাই বিশ্বাস, জাতীয় পার্টি নড়াইল জেলার সাবেক

সভাপতি মোঃ মুনির হোসেন প্রমুখ। বক্তারা করোনাকালিন সময়ে নড়াইল রেড ক্রিসেন্টের ত্রান বিতারণ, করোনা রোগীদের মাঝে অক্সিজেন সিলিন্ডার সরবারাহ করা সহ নানা জনকল্যান মূলক কাজের প্রশংসা করেন। করোনা কালিন সময় বিশেষ সেবাদানের জন্য ১০জন সেচ্ছাসেবকে পুরস্কৃত করা হয়।

মহেশপুর শহিদ বুদ্ধিজীবি মহান বিজয় দিবস উপলক্ষ্যে মতবিনিময় সভা

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে শহিদ বুদ্ধিজীবি মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মামুনুল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মহেশপুর পৌরসভা মেয়র আব্দুর রশিদ খাঁন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাজু আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী,বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম খায়রুজ্জামান,প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোন্তফা কামাল,উপজেলা প্রকৌশলী রাশেদুল হাসান,উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আল এমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিয়া আরিফুজ্জামান, এছাড়াও উপস্থিত ছিলেন,  সাংবাদিক বৃন্দ, শিক্ষক প্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ।

কোটচাঁদপুরে নারী নির্যাতন প্রতিরোধ আলোচনা সভা

মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর

নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেচ্ছা মিকি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, উপজেলা তথ্য অফিসার তানিয়া সুলতানা প্রমুখ। 

এসময় উপজেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ,সমাজসেবিকা,বিভিন্ন সংগঠনের মহিলা নেতৃবৃন্দ স্থানীয় বিভিন্ন প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

দাকোপে মাঠ ভরা আমন ধান বৈরী আবহাওয়ায় কৃষকের মাথায় হাত

মোঃ শামীম হোসেন, বাজুয়া (দাকোপ)

খুলনার দাকোপে এখন মাঠ ভরা পাঁকা আমন ধান এক বুক স্বপ্ন নিয়ে কৃষক দিন গুনছিলো সোনালী ফসল ঘরে তুলার আশায়। হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ায় দাকোপের আমন চাষীরা চিন্তিত। কয়েক দিন ধরে আকাশ মেঘলা থাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় এছাড়া আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘুর্ণিঝড় জাওয়াদ আক্রমন হানতে পারে সব মিলিয়ে বৈরী আবহাওয়া সৃষ্টির কারণে এলাকার আমন চাষীরা মহাবিপদে দিন কাটাচ্ছে। এলাকা ঘুরে দেখা যায় দাকোপের সকল এলাকার কৃষকেরা আমন ধান কাটার মহা-উৎসবে মেতে উঠেছে। কেউ কেউ ধান কাটতে শুরু করেছে আবার কেউ কেউ ধান পাঁকার অপেক্ষায় প্রহর গুনছে। বাজুয়া চাঁদপাড়ার কৃষক সুপদ মন্ডল জানান যাদের জমি উঁচু যারা আগতি ধান রোপণ করতে পেরেছে তাদের ধান কাটা শুরু হয়েছে। তিনি আরো জানান যাদের প্রথম বীজের চারা নষ্ট হয়নি তাদের ফসল ভালো আর বৃষ্টির কারণে পানিতে তলিয়ে যেয়ে যাদের প্রথম বীজ নষ্ট হয়েছে  তাদের ফসল খুবই খারাপ। প্রথম বীজের চারায় এবার বিঘা প্রতি ১৮-২০ মন করে ধান হয়েছে বলে তিনি জানান। তবে প্রাকৃতিক আবহাওয়া এখনও কৃষকদের অনুকূলে আছে বৈরী আবহাওয়া সৃষ্টি হলে  ঘুর্ণিঝড় জাওয়াদ আঘাত হানলে তো আমন চাষীদের আর দুঃখের সীমা থাকবে না। কৈলাশগঞ্জ এলাকার তক্তামারী গ্রামের আমন চাষী প্রশান্ত রায় জানান প্রাকৃতিক আবহাওয়া এখনও কৃষকের অনুকূলে থাকায় প্রায় কৃষকের আমন ধানের ফলন ভালো হয়েছে। এখন আবহাওয়া খারাপ হওয়ায় আমাদের চিন্তার শেষ নাই এখন সৃষ্টিকর্তা মাপ করলে আমরা আমন ধান ঘরে তুলতে পারবো আর তা না হলে প্রতিটি কৃষকই মাঠে মারা যাবে। এখন আবহাওয়া ভালো হওয়া এবং বাজার ধরের উপর নির্ভর করছে কৃষকের সকল সুখ-দুঃখ। লাউডোব এলাকার খুুটাখালী গ্রামের আমন চাষী বাবুরাম সরদার জানান এবার তরমুজের বাম্পার ফলনের পর আমন ধানের এখনও ফলন ভালো হবে বলে আমি আশা করি। একই কথা বলেন বানীশান্তা আমতলা গ্রামের আমন চাষী প্রীতিশ সরকার ঝড়-বন্যা না হলে বাজার দর ঠিক থাকলে আমন চাষীদের স্বপ্ন এবার পুর্ন হবে খুশির হাসিতে হাসবে এলাকার সকল কৃষক। দাকোপ উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান জানান এবার দাকোপে আমন ধানের বীজ তলায় চারা তৈরির সময় হঠাৎ দুই তিন দিন প্রচুর বৃষ্টি হওয়ায় আমন চাষীদের ধানের চারা বৃষ্টির পানিতে তলিয়ে যায় তখন প্রায় কৃষকের বীজ নষ্ট হয়ে যায়। পরে আবার কৃষকেরা বীজ তৈরি করে আমন চাষ করে। তাই যাদের প্রথম বীজ ভালো ছিলো তাদের ফলন এবার ভালো আর যাদের দ্বিতীয় বীজ দিয়ে চারা রোপন করতে হয়েছে তাদের ফলন খারাপ। এখন বৈরী আবহাওয়ার কারণে দাকোপের সকল কৃষক মহাবিপদে আছে বলে জানিয়েছেন দাকোপের এই কৃষি কর্মকর্তা।

মোংলা বন্দরে তিন নম্বর সংকেত বহাল: জাওয়াদের প্রভাবে দুবলার চরে কোটি টাকার মাছের ক্ষতি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

ঘূর্ণিঝড় জাওয়াদ’প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দেশের দক্ষিণের বঙ্গোপসাগর পাড়ের সুন্দরবনের দুবলার চরের শুটকি ব্যবসায়ীরা। গত তিন-চার দিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্বাভাবিকের তুলনায় তিন ফুটের অধিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে দুবলার চর। ফলে চরে শুকানোর জন্য রাখা প্রায় ২০ লাখ কেজি বিভিন্ন প্রজাতির মাছ নষ্ট হয়ে গেছে। যার মূল্য প্রায় কোটি টাকা। এতে রাজস্ব আয়ের ঘাটতিতে পড়েছে বনবিভাগও।

পূর্ব সুন্দরবন বিভাগের দুবলা জেলে পল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, ঘূর্নিঝড়ের কারণে তিন-চারদিন ধরে তিন ফুটের অধিক জোয়ারের পানিতে দুবলার চর তলিয়ে যাওয়ায় জেলে-মহাজনদের প্রায় কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে। আবহাওয়া খারাপ থাকায় জেলেরা জাল, নৌকা-ট্রলার নিয়ে চরে অবস্থান করছে। খারাপ আবহাওয়ায় মাছ শুকাতে না পারায় সেগুলো পঁচে যাচ্ছে। এর আগে প্রচুর মাছ হচ্ছিল জেলেদের। গত নভেম্বর চরের শুটকি থেকে ৫৭ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে, আর ডিসেম্বরে টার্গেট ছিল ৮০ থেকে ৯০ লাখ টাকা আয়ের। কিন্তু ক্ষতির কারণে অর্ধেকে নেমে আসবে রাজস্ব আয়। চরটিতে জেলে মহাজন মিলিয়ে প্রায় ১০ হাজার লোক রয়েছে। গত ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া শুটকি মৌসুম চলবে আগামী মার্চ মাস পর্যন্ত।

এদিকে জাওয়াদের প্রভাবে রবিবারও মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। রবিবারে ভোর থেকে থেমে থেমে গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। সেই সাথে রয়েছে হালকা বাতাসও। আকাশ মেঘাচ্ছন্নের পাশাপাশি কুয়াশা বাড়ায় শীতও যেন জেঁকে বসেছে। তবে বন্দরে অবস্থানরত খাদ্য শস্যসহ অন্যান্য পণ্যবাহী বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা পরিবহণের কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন।

স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে: এমপি বাবু

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ শান্তিতে বসবাস করছেন। এমপি বাবু বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। রবিবার (০৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা দলীয় কার্যালয়ে পাইকগাছা উপজেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আনিছুর রহমান মুক্ত’সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরণ সাধু, উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, আরও বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন আ’লীগ নেতা শংকর দেবনাথ, আরশাদ বিশ্বাস, পঞ্চানন কুমার সানা, এ্যাডঃ শেখ আব্দুর রশিদ, প্রভাষক মাইনুল ইসলাম, বাবু স্নেহেন্দু বিকাশ মন্ডল, শেখ শহিদ হোসেন বাবুল, শেখ আব্দুর সাত্তার, শেখ আতাউর রহমান, শেখ মাসুদুর রহমান মাসুদ, যুবলীগ নেতা গাজী আঃ রাজ্জাক রাজু, বাবু জগদীশ চন্দ্র রায়, এম এম আজিজুল হাকিম, মোঃ রমজান আলী সরদার, মোঃ মুজিবুর রহমান ফকির, মোঃ সায়েদ আলী কালাই, বাবু প্রনব কুমার মন্ডল, সরদার জাকির হোসেন, এস এম নূরুল ইসলাম, মোঃ আঃ হালিম সরদার, মোঃ আঃ বারিক গাজী, এস এম তরিকুল ইসলাম, বাবু মানবেন্দ্র কুমার মন্ডল, মোঃ আকরামুল ইসলাম, বাবু লাল বিশ্বাস, বাবু রাম চন্দ্র টিকাদার, মাহমুদুল হাসান ইমন, মোঃ আসিফ ইকবাল রনি, মোঃ আল আমিন মোড়ল, মোঃ ইউনুস আলী মোড়ল, বাবু বিমল চন্দ্র পাল প্রমুখ।

বাঙালির মুক্তিসংগ্রামের আলোকচিত্র পরিদশর্নে: সেখ জুয়েল এমপি

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে “বাঙালির মুক্তিসংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী” পরিদর্শন করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র খুলনা-আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। গতকাল রবিবার বেলা দেড়টায় নগরীর শহীদ হাদিস পার্ক সংলগ্ন স্থানে খুলনা মহানগর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। বিজয়ের মাস ডিসেম্বরের সূচনা দিন থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিন ব্যাপী খুলনা মহানগর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ভাষা আন্দোলন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ বাঙালির মুক্তিসংগ্রামের উপর বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন রেজিষ্টার বইয়ে স্বাক্ষর এবং স্বেচ্চাসেবক লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সেখ জুয়েল এমপি।

সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা, সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহম্মেদ, প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক কাউন্সিলর জেড মাহমুদ ডন, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম নাসিম, জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর সাধারণ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, এ্যাড. এনামুল হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা ড. সাঈদুর রহমান, যুবনেতা কাজী কামাল হোসেন, মাসুমুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. কামরুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. কামাল শিকদার, নজরুল ইসলাম নবী, মোজাহার হোসেন, মো. আশরাফুল আলম বাবু, অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন, ইসমাইল হোসেন ইমন, তাজমুল হক তাজু, শরিফুল ইসলমা প্রিন্স, শফিকুল ইসলাম অভি, শেখ রায়হান উদ্দিন, মো. ইউসুফ আলী মন্টু, সরদার মো. আসাদুল ইসলাম সানি, মো. আমিরুল ইসলাম বাবু, কুমারেশ বিশ^াস, ফেরদাউসুর রহমান, জিহাদুল ইসলাম চৌধুরী, মো. আজিম মিয়া, মো. অহিদুজ্জামান অহিদ, স্বপন কুমার রায়, আবুল হাসান পলাশ, কুমারেশ মন্ডল, লিটন দাস, আবির মল্লিক, হেলাল বাবু, শেখ মো. রাসেল, নাঈম ফারহান, মো. হাবিবুর রহমান হাবিব, মো. রাসেল, খোকন, রাজিব হোসেন, বায়েজিদ হোসেন, রবিন ধর, নয়ন চৌধুরী, আসিফ সবুজ, রুপম তালুকদার, ইখতিয়ার উদ্দিন মোল্লা, আহনাফ অর্পণ, রাহুল দাস, সাব্বির আহমেদ, পিয়াল হোসনে, রিপনুজ্জামান রিপন, নবাব আহম্মেদ, আল হেলাল, নাছির মৃধা, শেখ আনিস, কবির হোসেন, মহসিন হোসেন, সোহেল আহম্মেদ, আবু হোসেন, মামুন হোসেন, নাজমুল হক বিবেক রায়, মো. দেলোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম কাজল, মো. মারুফ চৌধুরী রিমন, মো. সাঈদ, মো. হানিফ, রাজিব, কামরুল, লিটন মাহমুদ, মো. রফিক, মো. ইমরান হোসেন, আসাদুজ্জামান লিপন, রাসেল ফেরদাউস রানা, সালাউদ্দিন দুলাল, বিজয় কুমার দাস, মশিউর রহমান, হাফিজুর  রহমান সুমন, ফরিদুর জামান জুয়েল, এস এম মাসুদুর রহমান, এস এম শ্রাবণ,  নাঈম দেওয়ান, মিথিলা ফারজানা, সিহাব উদ্দিন, মুন্সি শামীমসহ দলের বিভিন্দ পর্যায়ের নেতৃবৃন্দ।

খুবির প্রাক্তন বর্তমান তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন, উপাচার্যের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

লবণাক্ত এলাকায় কৃষিতে অসাধারণ অবদান রাখায় সয়েল কেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন। ০৫ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখ রবিবার বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষ্যে কৃষি মন্ত্রণালয় আয়োজিত সেমিনার, শোকেসিং, সয়েল কেয়ার অ্যাওয়ার্ড মৃত্তিকা দিবস পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৫ম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থী, নবীন শিল্পী বিজন হালদার শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছেন। পুরস্কার হিসেবে তাকে একটি ক্রেস্ট, একটি সনদপত্রসহ লক্ষ টাকা প্রদান করা হয়। শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাকে পুরস্কার তুলে দেন।

অপরদিকে বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শোভা আক্তার জাতীয় সয়েল অলিম্পিয়াডে ২য় স্থান অর্জন করেছেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বর্তমান তিন শিক্ষার্থীর বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীদের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের সুনাম ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তিনি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুরূপভাবে পৃথক অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খোন্দকার কুদরতে কিবরিয়া, ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান জাহিদা আক্তার।