Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

27

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২০০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর টুটপাড়া এলাকার  মো. শাহ আলম হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (২৩), আড়ংঘাটা উত্তরপাড়ার মো. রফিকুল ইসলামের ছেলে  মো. ইমাম হোসাইন (২২), ও গোপালগঞ্জ জেলা সদরের ঘোষের চর উত্তরপাড়ার নাজমুল শেখের ছেলে  মো. ইব্রাহিম শেখ (১৯)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ২০০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।

নগরীতে ডিবির অভিযানে ২২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

নগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে অভিযান চালিয়ে ২২৫ বোতল ফেন্সিডিল ও একটি মাইক্রোবাসসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুরিশ (ডিবি)।  শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কাছরাহাটি গ্রামের জামশেদ ঢালীর ছেলে মো. সাইদুল ইসলাম (৩০)। 

নগর ডিবি জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লবণচরা থানাধীন সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে অভিযান পরিচালনা করে মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম। এসময় ভুরুলিয়া বারির ইটের ভাটার সামনে থেকে ২২৫ বোতল ফেন্সিডিল ও একটি মাইক্রোবাসসহ সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

কেশবপুরে র‌্যাবের অভিযানে ১৮৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১ 

স্টাফ রিপোর্টার

যশোর জেলার কেশবপুর থানাধীন ফায়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে ১৮৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ৩ ডিসেম্বর রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলা সদরের যোগরাজপুর গ্রামের আব্দুল্লাহ মোড়লের ছেলে  মো. আবু দাউদ (২৫)। 

র‌্যাব-৬ জানায়, ৩ ডিসেম্বর রাত ৯টার দিকে যশোর জেলার কেশবপুর থানাধীন ফায়ার সার্ভিসের সামনে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় ফায়ার সার্ভিসের সামনে পাকা রাস্তার উপর থেকে ১৮৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ আবু দাউদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ধারায় মামলা রুজু করা হয়েছে।

কলারোয়ায় র‌্যাবের অভিযানে ৫৩৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার পিছলাপোল গ্রামের শেখ তাহাজ্জত আলীর ছেলে  মো. শেখ নাজমুল হক (২৪)। 

র‌্যাব-৬ জানায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় শাকদাহ, খানপাড়া (মসজিদ মোড়) রুহুল আমিনের নির্মানাধীন বাড়ির সামনে থেকে ৫৩৫ পিস ইয়াবা ও নগদ ৮শ টাকাসহ নাজমুল হককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও খুলনা কালিবাড়ী রোডের ব্যবসায়ী সুভাষ চন্দ্র সাহা (৬৫) পরলোক গমন করেছেন। শনিবার (৪ ডিসেম্বর) সকল ১১টায় অসুস্থ অবস্থায় যশোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তার আত্মার শান্তি কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির কর্মকর্তাবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সমিতির প্রধান উপদেষ্টা ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক, সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান, এম এ মতিন পান্না, রফি আহমেদ বাবলা, আলহাজ্ব মো. হায়দার আলী, মো. এমদাদুল হক খালাসী, আলহাজ্ব মো. আমিন, অরবিন্দু কুমার সাহা, গৌর সুন্দর মন্ডল, অনিল পোদ্দার, আলহাজ্ব মো. সিরাজুল হক, আলহাজ্ব মো. রফিকুল ইসলাম টিপু, আলহাজ্ব মো. ইউসুফ হোসেন, মো. জামিরুল হুদা জহর, সৈয়দ বোরহান উজ্জামান, আলহাজ্ব মো. সেলিম, মো. গোলাম আক্কাছ স্বাধীন, তরুন রায় শিবু, স্বপন কুমার সাহা, দিলীপ কুমার সাহা, এ. কবীর আহমেদ, আলহাজ্ব মো. ঝুন্নু মোল্লা, তপন সাহা, আলহাজ্ব আবু বকর সিদ্দিক, সত্যপ্রিয় সোম বলাই, ওয়াহিদুজ্জামান বিপ্লব, বেগ সাব্বির মাহমুদ, গোপাল সাহা, আলহাজ্ব জাকির হোসেন ঝন্টু, উজ্জ্বল ব্যানার্জী, অসিত বিশ্বাস, মো. জাহিদুল ইসলাম, মো. আলী দেওয়ান, মো. লাভলু খান প্রমূখ।

জেলা আ’লীগ সভাপতির পিতার মৃত্যুবার্ষিকিতে দোয়া মিলাদ মাহফিল

খবর বিজ্ঞপ্তিঃ

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ এর পিতার মৃত্যুবার্ষিকি উপলক্ষ্যে গতকাল  বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের ডেওয়াতলার নিজ  বাসভবনে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ তার পরিবার বর্গ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, যুবনেতা মাহাফুজুর রহমান সোহাগ, ছাত্রনেতা গাজী মহিদুল ইসলাম, আমিরুল মোমেন রানা, কাজী নাজিব, চিশতি নাজমুল বাসার, ফাইমিন সরদার, কবিরুল ইসলাম, আব্দুর রহমান, রাকিব মাহমুদ, মিথুন সরদার, আবিদ হাসান ফাহিম, বাদশা আহমেদ, আরিফ আহমেদ জয়, দ্বীপ পান্ডে বিশ্ব, ইসমাইল মৃধা ইমন প্রমুখ। 

জেলা ইসলামী আন্দোলনের মাসিক সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার মাসিক সভা গতকাল ডিসেম্বর শনিবার বিকাল ৫টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে সেক্রেটারী হাফেজ মাওলানা আসাদুল্লাহ আল গালিব এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আসাদুল্লাহ হামিদী, মাওলানা মাহবুবুল আলম, আলহাজ জাহিদুল ইসলাম, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা মোঃ আঃ সত্তার, এস কে নাজমুল হাসাান, মোঃ হুমায়ুন কবির, মাওলানা মোঃ আবু সাঈদ, মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, মুফতি হেলাল উদ্দিন শিকারি, মাওলানা তাওহীদুল ইসলাম মামুন, মাাাওলানা হারুনুর রশিদ, নুরুল হুদা সাজু, হাফেজ মোঃ মঈনউদ্দিন, মাওলানা আশরাফ আলী, আলহাজ্ব রফিকুল ইসলাম, জিএম নওশের আলী মোঃ শফিকুল ইসলাম, ওমর ফারুক, মোঃ ইসমাইল হোসেন প্রমুখ। সভায় উপজেলার আওতাধীন প্রতিটি  ইউনিয়নে আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি এবং প্রতিটি ইউনিয়নে দাওয়াতী মাস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সুন্দরবন রতœ-২০২১ সম্মাননা স্মারকে ভুষিত হলেন কৃষিবিদ ড. হারুনর রশিদ

খবর বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট খুলনা হেরিটেজ মিউজিয়াম গুণীজন সংবর্ধনা সুন্দরবন রতœ-২০২১ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বিশেষ করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে অর্থবহ করে তুলতে খুলনা হেরিটেজ মিউজিয়ামের কার্যক্রম খুলনা জেলার সীমানা অতিক্রম করে বিভাগীয় পর্যায়ে সংবর্ধনার আয়োজন করে। স্বাধীনতার মাস ডিসেম্বর মাস কে অর্থবহ করতে গত বুধবার দুপুর ১২টায় ঝিকরগাছা যশোর আনন্দময়ী কমিউনিটি ক্লিনিক মাঠে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনায় বিভাগীয় পর্যায়ে উপকূলীয় এলাকায় কৃষিতে সবুজ বিপ্লব লবণাক্ততা সহিষ্ণু নতুন নতুন জাত উৎপাদন, প্রযুক্তির সম্প্রসারনে অগ্রণী ভূমিকা রাখার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরেজমিন গবেষণা বিভাগ, খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা খুলনা জেলা কয়রা উপজেলার কৃতি সন্তান ড. মোঃ হারুনর রশিদ কে সুন্দরবন রতœ-২০২১ এর সম্মনানা স্বারকে ভুষিত করা হয়। গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তমিজ উদ্দীন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মননা স্বারক হাতে তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সর্বকালে সকল দেশে গুণী সন্তানরাই জাতির শ্রেষ্ঠ সম্পদ হিসেবে স¦ীকৃত। তবে যে দেশে গুণের সমাদর নেই সে দেশে গুণী সন্তান জন্মায় না। সত্য অনুধাবন করে দেশের ইতিহাস-ঐতিহ্যসংগ্রহ সংরক্ষনে এবং গুনী সন্তানদের উপযুক্ত মূল্যায়ন করতে হবে। সময় সংবর্ধিত অতিথির বক্তব্যে ড. হারুনর রশিদ বলেন, সমাজ মানুষের পরিবর্তন ঘটেছে তার সঙ্গে সঙ্গে আমাদের দৃষি ভঙ্গি আচরনের পরিবর্তন ঘটাতে হবে। দৃষ্টি ভঙ্গি আচরন পরিবর্তন ঘটাতে পারলে দেশ তথা অঞ্চলে উন্নতি সাধন করা সম্ভব হবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পরপরই দূরদৃষ্টি সম্পন্ন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি উন্নয়নে কাজ করেছেন। বঙ্গবন্ধুর কৃষি উন্নয়নের যে জয়যাত্রা শুরু করেছিলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ দারিদ্র- ক্ষুধামুক্ত সোনার বাংলা গঠনের ধারাবহিকতায় কৃষিকে আধুনিকরন, যান্ত্রিককরন বানিজ্যিক করনের সমস্ত কার্যক্রম হাতে নিয়ে সে অগ্রযাত্রাকে অব্যহত রেখেছে। তাই আমরাও চাই বিদেশ থেকে কোন ফসলা আমদানী না করে দেশে কৃষিতে সবুজ বিপ্লব ঘটায়ে ফসল দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করতে সক্ষম হব ইনশাআল্লাহ।  অপর দিকে ড. হারুনর রশিদ সুন্দরবন রতœ-২০২১ পদক পাওয়ায় জেলা উপজেলার বিভিন্ন সংগঠন ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

ঝিনাইদহে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ’উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ। শনিবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদসহ জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মাঠে গড়ায় বল। প্রথম দিনে মুখোমুখি হয় ঝিনাইদহ জেলা ফুটবল একাদশ চুয়াডাঙ্গা জেলা ফুটবল একাদশ। খেলা শুরুর পর থেকেই আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে চলে ম্যাচটি। খেলার প্রথমার্ধের ১৮ মিনিটের মাথায় প্রতিপক্ষের নেটে বল দিয়ে দলকে এগিয়ে নেয় ঝিনাইদহ জেলা ফুটবল একাদশের নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। গোল দিতে মরিয়া হয়ে ওঠে চুয়াডাঙ্গা ফুটবল একাদশ। বার বার আক্রমন করলেও গোল দিতে ব্যার্থ হয় তারা। দ্বিতীয়ার্ধ শুরু থেকেই আবারো গোল দিয়ে আক্রমন শুরু করে তারা। ১৩ মিনিটের মাথায় কর্ণারের সুবাদে আবারো চুয়াডাঙ্গাকে এক গোল দেয় ঝিনাইদহের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এরপর থেকেই শুরু হয় আক্রমন পাল্টা আক্রমন। নির্ধারিত সময়ে খেলা শেষ হলেও নিজেদের গোল পরিশোধ করতে না পারায় ২-গোলে পরাজিত হয় চুয়াডাঙ্গা ফুটবল একাদশ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়নশীপ’আয়োজন করেছে। আগামী ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে অপর খেলা অনুষ্ঠিত হবে।

সিটি কর্পোরেশন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের জরুরী সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৫৮২)’র  কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর স্টেশন রোডস্থ কদমতলা ইউনিয়ন কার্যালয় এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ইাউনিয়নের সভাপতি মো. আ. রহমান বেপারী। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আ. বারেক খান। বক্তৃতা করেন সহ-সভাপতি মো. বাবুল সরদার, মো. কালু গাজী, সহ-সাধারণ সম্পাদক মো. আলম সরদার, সাংগঠনিক সম্পাদক মো. ছলেমান শেখ, প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মো. সোহাগ নির্বাহী সদস্য মো. অহিদ , মো.কালাম মো.ছলেমান মাতব্বর। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১১ডিসেম্বর ইউনিয়ন চত্বরে সাধারণ সভা করা সিদ্ধান্ত গৃহীত হয়। শ্রম আদালত খুলনার নির্দেশ মোতাবেক পুনরায় নির্বাচন কমিটি গঠন পরবর্তী নির্বাচনের দিন , তারিখ এবং স্থান নির্বারণ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ফকিরহাটে মূলঘর স্কুলের প্রাক্তণ শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে ঐতিহ্যবাহী মূলঘর সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৬৫ বছর পূর্তি উপলক্ষে  শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে পূণর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূণর্মিলনী সুষ্ঠ সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার বিকাল ৪টায় অত্র বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে পূণর্মিলনী বাস্তবায়ন পরিষদের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

১৮৫৭ সালে প্রতিষ্ঠিত মূলঘর সরকারী উচ্চ বিদ্যালয়ে আগামী ২০২২ সালের ১১ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠানের সম্ভাব্য দিন ধার্য করে প্রস্তুতি সভায় ৮টি উপ-কমিটি গঠন করা হয়েছে। অনলাইন সরাসরি নিবন্ধণ করে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।

প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক শেখ সিদ্দিকুর রহমান। পূণর্মিলন বাস্তবায়ন পরিষদের আহবায়ক প্রধান শিক্ষক মল্লিক আব্দুস সত্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন খান মাহমুদ আরিফুল হক, মল্লিক আব্দুস সত্তার, প্রণব কুমার ঘোষ, এসএম জিয়াউল ইসলাম উল্কা, শেখ ইফতেখার আহমেদ, এসএম রেজাউল ইসলাম, এস জব্বার, শেখ মোতালেব হোসেন, খান বাদশা, শফিউল খান, কামরুজ্জামান, মো. এনায়েত, মো. দাউদ আলী, সৈয়দ জালিস মাহমুদ, সরদার জিয়াউর রহমান, এসএম সাইদুল আলম কামাল, এসএম রেজাউল ইসলাম প্রমূখ।

আশাশুনিতে পিএফজি’ফলোআপ সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় পিএফজি এর ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা পরিষদ সদস্য মহিতুর রহমানের আশাশুনি বাজারস্থ কার্যালয়ে মিটিং অনুষ্ঠিত হয়। পিএফজি উপজেলা কো-অর্ডিনেটর আব্দুস সামাদ বাচ্চুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু।

সভায় পিএফজি সুজনের সদস্য আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, পিএফজি’এ্যাম্বাসেডর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস কে হাসান, এ্যাম্বাসেডার গোলাম মোস্তফা দীপন কুমার মন্ডল, প্রেসক্লাব কোষাধ্যক্ষ এম এম নূর আলম, সদস্য জগদীশ কুমার মন্ডল, তানভীর রহমান রাজ, আল আমিন, ইমদাদুল ইসলাম, সাইমন ইসলাম, ফরহাদ, আনিছুর রহমান বাবলা, শেখ আরাফাত, হাবিবুল্লাহ বিলালী, সুরঞ্জনা সানা, অনিমা সরকার প্রমুখ অংশ নেন।

সভায় পিএফজি’কার্যক্রম গতিশীল এলাকার সার্বিক কল্যাণে নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন করতে পৃথক ৩টি উপ কমিটি গঠন করা হয়।

শেখ মনির ৮৩ তম জন্মদিন পালন করেছে টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মুক্তিযুদ্ধের সংগঠক যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩ তম জন্মদিন শ্রদ্ধার সাথে পালন করেছে টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগ। শনিবার দুপুরে উপজেলা যুবলীগের সভাপতি হাসান আহম্মেদ কচি সাধারন সম্পাদক বি এম মাহামুদ হকের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। সময় জাতির পিতা বঙ্গবন্ধু তার পরিবারের শহিদ সদস্য শেখ মনির রুহের মাগফেরত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। সময় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য খুলনা কালিবাড়ী রোডের ব্যবসায়ী সুভাষ চন্দ্র সাহা (৬৫) অসুস্থ্য অবস্থায় যশোরে চিকিৎসাধীন থাকাকালীন শনিবার সকল ১১.০০ ঘটিকায় পরলোক গমন করেছেন। তার আত্মার শান্তি কামনা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির কর্মকর্তাবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, অত্র সমিতির প্রধান উপদেষ্টা খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মাননীয় সভাপতি জনাব কাজি আমিনুল হক, অত্র সমিতির সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান, এম মতিন পান্না, রফি আহমেদ বাবলা, আলহাজ্ব মোঃ হায়দার আলী, মোঃ এমদাদুল হক খালাসী, আলহাজ্ব মোঃ আমিন, অরবিন্দু কুমার সাহা, গৌর সুন্দর মন্ডল, অনিল পোদ্দার, আলহাজ্ব মোঃ সিরাজুল হক, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম টিপু, আলহাজ্ব মোঃ ইউসুফ হোসেন, মোঃ জামিরুল হুদা জহর, সৈয়দ বোরহান উজ্জামান, আলহাজ্ব মোঃ সেলিম, মোঃ গোলাম আক্কাছ স্বাধীন, তরুন রায় শিবু, স্বপন কুমার সাহা, দিলীপ কুমার সাহা, এ. কবীর আহমেদ, আলহাজ্ব মোঃ ঝুন্নু মোল্লা, তপন সাহা, আলহাজ্ব আবু বকর সিদ্দিক, সত্যপ্রিয় সোম বলাই, ওয়াহিদুজ্জামান বিপ্লব, বেগ সাব্বির মাহমুদ, গোপাল সাহা, আলহাজ্ব জাকির হোসেন ঝন্টু, উজ্জ্বল ব্যানার্জী, অসিত বিশ্বাস, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আলী দেওয়ান, মোঃ লাভলু খান প্রমূখ।

লক্ষ টাকার চেক ফটো সাংবাদিক এম হাসানকে হস্তান্তর

খবর বিজ্ঞপ্তি

মাননীয় প্রধানমন্ত্রী’ত্রাণ তহবিল হতে প্রদত্ত আর্থিক সহায়তার লক্ষ টাকার অনুদানের চেক খুলনা প্রেসক্লাবের সদস্য ফটো সাংবাদিক এম হাসানকে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে খুলনা প্রেসক্লাব আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে খুলনা-আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু  প্রধান অতিথি হিসেবে এই চেক সাংবাদিক এম হাসানের হাতে হস্তান্তর করেন। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমদ আলী খান, ক্লাবের সাবেক সভাপতি নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সাবেক সধারণ সম্পাদক মামুন রেজা, ক্লাব সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মোঃ জাহিদুল ইসলাম, শেখ কামরুল আহসান। সময়ে আরও উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, ক্লাব সদস্য মোঃ আনিসুজ্জামান, হারুন-অর-রশীদ, আব্দুল মালেক, দেবব্রত রায়, ক্লাবের ইউজার সদস্য আশরাফুল ইসলাম নূর, মোঃ মেহেদী হাচান, এস এম বাহাউদ্দিন, মোঃ সোহেল রানা, তুফান গাইন, ফটো সাংবাদিক সগর সরকার, আব্দুল রাজ্জাক, শান্ত শেখ, ইমাম হোসেন সুমনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এর আগে অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’কে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও তিনি চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে খুলনা প্রেসক্লাবের নির্মাণাধীন ‘খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হল’ পরিদর্শণ করেন। এসময়ে খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা আধুনিক স্থাপনা শৈলী সুযোগ-সুবিধা সম্বলিত নির্মাণাধীন এই হল রুম সম্পর্কে তাঁকে অবহিত করেন। সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’ এধরনের একটি ব্যংকুয়েট হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় খুলনা প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করেন এবং এই হল রুম নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বাঘ বিধবাদেরকে বিএলসি প্রদান

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

সুন্দরবন উপকূলের বাঘ বিধবাদের মাঝে বিএলসি (বোট লাইসেন্স সাটিফিকেট) প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে সুন্দরবন পশ্চিম বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনে বনবিভাগের আয়োজিত এক অনুষ্ঠানে বাঘ বিধবা ২১ নারীর হাতে এই বিএলসি তুলে দেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। সময় উপস্থিত ছিলেন বনবিভাগের খুলনাঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার মৈত্র সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, সুন্দরবনে বাঘের আক্রমনে নিহত হওয়া ব্যক্তিদের স্ত্রী তাদের পরিবারের অসহায়ত্বের বিষয়টি বিবেচনা করেই ওই সকল বাঘ বিধবাদেরকে বিএলসি প্রদান করা হয়েছে। এর মাধ্যমে ওই সকল বাঘ বিধবা মহিলারা বছর জুড়ে মৌসুম ভিত্তিক সুন্দরবনে মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতে পারবেন। তাদেরকে আজীবন মেয়াদী এই বিএলসি প্রদান করা হয়েছে।

এর আগে উপমন্ত্রী হাবিবুন নাহার খুলনা রেঞ্জের আদাচাই টহল ফাঁড়ি শেখেরটেক ইকো-ট্যুরিজম কেন্দ্র পরিদর্শন করেন।

সাতক্ষীরায় আকাশ মেঘাচ্ছন্ন গুড়ি গুড়ি বৃষ্টি, প্রস্তুত উপকূলীয় উপজেলার সকল আশ্রয় কেন্দ্র

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে সাতক্ষীরায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উপকূলীয় উপজেলা আশাশুনী শ্যামনগরের বেশ কয়েকটি নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে দক্ষিনাঞ্চল বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলে হালকা থেকে মাঝিারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সাথে সাথে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তিনি আরও জানান, পশ্চিম মধ্য বঙ্গপোসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণীঝড় জাওয়াদ আরো উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সকালে পায়রা সুমদ্র বন্ধর থেকে ৮৯৫ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছিল। মোংলা সমুদ্র বন্দরকে দুই নম্বার দূরবর্তি হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গপোসাগর গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে উপকূলের কাছাকছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় জাওয়াদ মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে বিশেষ করে উপকূলীয় উপজেলা শ্যামনগর আশাশুনির সকল আশ্রয় কেন্দ্র গুলোকে প্রস্তু রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

ফ্যাসিবাদ পতনের চূড়ান্ত লড়াইয়ে জয়ী হতে রক্ত দিতে প্রস্তত ছাত্রদল : কাওসার

খবর বিজ্ঞপ্তি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি ওমর ফারুক কাওসার বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার গণদাবি আদায়ের সংগ্রামে অতীতে ছাত্রদলের নেতাকর্মীরা রক্ত দিয়েছে, আত্মত্যাগ করেছে। তাদের রক্তের বিনিমিয়ে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। অবৈধ অনির্বাচিত রাতের ভোটে ক্ষমতা দখলকারী ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের আসন্ন চূড়ান্ত অভ্যূত্থানেও ছাত্রদলের নেতাকর্মীরা রক্ত দেয়ার জন্য প্রস্তত। কিন্ত এবার শুধু রক্ত দেওয়া নয়, পাল্টা আঘাতে রক্ত নেয়ার পালা। গণতন্ত্রের সংগ্রামের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করতে ছাত্রদলের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে চূড়ান্ত প্রস্ততি চলছে। এই সংগ্রামে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত ছাত্রদলের একজন কর্মীও ঘরে ফিরে যাবেনা।

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে শনিবার খুলনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা কাওসার এসব কথা বলেন। বিকেলে নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর জেলা ছাত্রদল যৌথভাবে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের আহবায় ইসতিয়াক আহমেদ ইস্তি। স্বাগত বক্তব্য রাখেন জেলা সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। গোলাম মোস্তফা তুহিন মো: তাজিম বিশ^াসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন হুমায়ুন কবির রুবেল, মশিউর রহমান রুবেল, গাজী শহিদুল ইসলাম, মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম খান, মো: হাসান ফকির, সৈয়দ ইমরান, রিয়াজুল ইসলাম খান মুরাদ, হাসিবুর রহমান সাদ্দুম, হেদায়েতউল্লাহ দীপু প্রমুখ।

কর্মসূচিতে মহানগর জেলা ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ফারুক, হেলালউদ্দিন, মাহফুজ শিকদার, রাসেল আকন বাবু, মো: ওহিদুজ্জামান খান, কাজী আসিফুর রহমান, স্বপন রহমাতুল্লাহ, পারভেজ হাসান মিজান, মাজহারুল ইসলাম রাসেল, তরিকুল ইসলাম নকিব, এস এম ইউসুফ, মিজানুর রহমান মৃদুল, ইলিয়াস সরদার, গাজী মনিরুল ইসলাম, আমজাদ হোসেন লিটন, শাকিল হোসেন, ফয়সাল চৌধুরী, সাব্বির আহমেদ টগর, শেখ হৃদয় আহমেদ, আরিফ বিল্লাহ সবুজ, আলামিন হোসেন, নাজমুল ইসলাম মনির, মো: আবু জাফর, খান ইমরান হোসেন, রাসেল আহমেদ বাপ্পী, ইয়ামিন শেখ, হিমেল গাজী, ইমতিয়াজ আলী সুজন, মনিরুজ্জামান সোহাগ, মাহমুদুল হাসান, অনিক আহমেদ, মো: ফারুক হোসেন, আবু সাঈদ, ফয়সাল হোসেন, মাহমুদ হাসান, জাহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, খালিদ হোসেন, মাকুসদ আলম, রাজেশ রায় রাজা, খান ইসমাইল হোসেন, আবরার হোসেন সৈকত, আতাউর রহমান, তরিকুল ইসলাম, বায়েজিদ হোসেন, জুয়েল হোসেন, নুর হোসেন, আব্দুর রহিম, মিজান প্রমুখ।

সমাবেশস্থলে উপস্থিত থেকে ছাত্রদল নেতৃবৃন্দকে উতসাহ দিকনির্দেশনা প্রদান করেন মহানগর বিএনপির সম্পাদকমন্ডলীর সদস্য শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, মো: মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, ইবাদুল হক রুবায়েদ, কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, আনোয়ার হোসেন আনো, রিয়াজ শাহেদ, এম এম জসিম, আমিন আহমেদ, বজলুর রহমান রাজা, জোবের আলম তুয়াজ প্রমুখ।

এর আগে মহানগর জেলা ছাত্রদল বিভিন্ন থানা ইউনিট থেকে ছাত্রদল নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল সমাবেশস্থলে যোগ দেয়। নি¤œচাপের প্রভাবে সৃষ্ট খারাপ আবহাওয়া উপেক্ষা করে একের পর এক মিছিলে পরিপূর্ণ হয়ে যায় সমাবেশ অঙ্গন। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা। কোন রকম টালবাহান না করে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে বলা হয়, দেশনেত্রীর কোন ক্ষতি হয়ে গেলে আওয়ামী লীগকে চরম মাশুল দিতে হবে।

বাগেরহাটে পুলিশি বাধায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ পন্ড

স্টাফ রিপোটার, বাগেরহাট

বাগেরহাটে পুলিশি বাঁধায় বিক্ষোভ সমাবেশ করতে পারেনি জেলা ছাত্রদল।শনিবার (০৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট শহরের বাগেরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্যে মিছিল নিয়ে বের হলে পুলিশি বাঁধার মুখে পড়েন তারা। পুলিশের বাঁধার মুখে দলীয় কার্যালয়ের প্রধান গেটের বাইরে বের হতে পারেননি মিছিলকারীরা। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে অনুমতির দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশের আহবান করেছিল জেলা ছাত্রদল। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী জেলার বিভিন্ন উপজেলা থেকে ছাত্র দলের নেতা-কর্মীরা কার্যালয়ে জড়ো হয়েছিলেন।

বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ বলেন, দুপুর টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে মিছিল নিয়ে কার্যালয় থেকে রাস্তার দিকে যাচ্ছিলাম আমরা। এসময় জেলা বিএনপির কার্যালয়ের প্রধান ফটকে পৌছালে পুলিশ আমাদের বাঁধা দেয়। আমরা রাস্তায় যেতে চাইলে তারা আমাদের উপর চড়াও হয়। এক ধরণের জোড়পূর্বক আমাদেরকে কার্যালয়ের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়।

আলী সাদ্দাম দ্বীপ আরও বলেন,দীর্ঘদিন ধরে গণতন্ত্রের মা, আপষহীন নেত্রী খালেদা জিয়াকে জালিম সরকার আটকে রেখেছে। তার চিকিৎসার ব্যবস্থাও করতে দিচ্ছে না। এই অবস্থায় আমরা এই জালিম সরকারের হাত থেকে আমাদের নেত্রীর নিঃশর্ত মুক্তির দাবী জানাই।

বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ বলেন, আমরা রাস্তায়ও যাইনি। মাত্র গেটের সামনে দাঁড়িয়েছি। তবু পুলিশের বাধায় কার্যালয়ের মধ্যে চলে আসতে হয়েছে। আমাদের শান্তিপূর্ণ সমাবেশেও পুলিশের এমন বাধাতেই প্রমান হয় গনতন্ত্রের করুণ দশা।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল হক বলেন, বাগেরহাট জেলায় বিএনপির দুইটি গ্রুপ রয়েছে।তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। তাই অনাকাংখিত পরিস্থিতি এড়াতে তাদের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে এবং কার্যালয়ের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে।

মুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত তৌফিক এর দাফন সম্পন্ন

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনায় মটর সাইকেল দূর্ঘটনায় নিহত ডুমুরিয়া উপজেলা সদরের যুবক গাজী তৌফিকুর রহমান কৌশিক(১৮) এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টায় নিজ গ্রাম সাহসে যোহর নামাজ শেষে পারিবারিক কবরস্হানে তার দাফন করা হয়। নিহত যুবকের পারিবারিক সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলা সদরের সার কীটনাশক ব্যবসায়ী গাজী মিজানুর রহমানের ছেলে গাজী তৌফিকুর রহমান কৌশিক শুক্রবার রাত টার দিকে খুলনা নগরীর পাওয়ার হাউজ মোড়ে একটি ইজিবাইকের সাথে তার ব্যবহ্রত মোটর সাইকেলটি দূর্ঘটনার শিকার হন।এতে সে গুরুতর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ সকালে নিহত কৌশিকের লাশ গ্রামের বাড়ি সাহস গ্রামে নিয়ে সেখানে নামাজের জানাযা শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়েছে।

পাইকগাছায় ফায়ার স্টেশন না থাকায় অগ্নিকান্ডে পুড়ে ক্ষতি হচ্ছে প্রতিষ্ঠান সম্পদ

বাবুল আক্তার পাইকগাছা

পাইকগাছায় ফায়ার স্টেশন না থাকায় অগ্নিকান্ডে অসংখ্য প্রতিষ্ঠান সম্পদ পুড়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে। উপজেলার গড়ইখালী ইউনিয়ানে দক্ষিন কুমখালীতে শুক্রবার গভির রাতে বুল বুল অটো রাইস মিলে আগুন লেগে হাজার মন ধান মিলের যন্ত্রাংশ পুড়ে গেছে। ক্ষতি হয়েছে অর্ধকোটি টাকার সম্পদ। সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু  ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে সাতক্ষীরার আশাশুনি থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে আগুন লাগার কারণ জানা যায়নি। এর আগে গত ১৫ আক্টবর পৌর সদরের জাকারিয়া মটর সাইকেল গ্যারেজ আগুনে পুড়ে যায়। এতে আনুমানিক ১০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয় বলে গ্যারেজ মালিক জাকারিয়া জানায়। একের পর এক আগুনে পড়ে ক্ষয় ক্ষতি হলেও পাইকগাছা উপজেলা বাসির দাবী এখনো পুরণ হয়নি। এনিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিলেও আজও বাস্তবায়ন হয়নি। বর্তমান সংসদ সদস্য প্রায় দুই দশক পর ফায়ার স্টেশনের ভূমি অধিগ্রহণের জন্য জায়গা নির্ধারণ করে প্রস্তাবনা পাঠিয়েছেন। ১৯৯৭ সালের ফেব্রুয়ারি উপজেলা সদরের আংশিক এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয় পাইকগাছা পৌরসভা। এটি জেলার প্রথম পৌরসভা হওয়া সত্তেও গত যুগেও নির্মিত হয়নি ফায়ার স্টেশন। শুরু থেকেই সে সময়কার সংসদ সদস্য মরহুম শেখ মোঃ নুরুল হক মেয়র সেলিম জাহাঙ্গীর পৌর এলাকায় একটি ফায়ার স্টেশন করার জন্য উদ্যোগ গ্রহন করে। বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু মেয়র সেলিম জাহাঙ্গীরের ফায়ার স্টেশন করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। জেলা শহর থেকে ৬৬ কিলোমিটার দূরত্বে অত্র পৌরসভা উপজেলা সদরের অবস্থান হওয়ায় ফায়ার স্টেশন স্থাপন জরুরী হয়ে পড়ে। ফায়ার স্টেশন না থাকায় গত দুই দশকে উপজেলায় অগ্নিকান্ডে অসংখ্য প্রতিষ্ঠান সম্পদ পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। অবশেষে সাবেক  উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ফায়ার স্টেশন স্থাপনের বিষয়টি অধিকগুরুত্ব দিয়ে এর ভূমি অধিগ্রহণ সম্পন্ন করার উদ্যোগ নেন। যার অংশ হিসেবে পৌর সদরের শিববাটী মৌজায় পাইকগাছা-কয়রা সড়কের পাশে বিঘা জমি ফায়ার স্টেশনের জন্য নির্ধারণ করে ভূমি অধিগ্রহণের জন্য প্রস্তাবনা পাঠিয়েছেন। একই সাথে নির্ধারিত স্থানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাইন বোর্ড টানানো হয়েছে। পৌরবাসির দাবি আর যাতে আগুনে পুড়ে সব কিছু শেষ না হয়। সে বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

খুব শীঘ্রই উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্লান্ট: বিদ্যুৎ সচিব

তথ্য বিবরণী

খুব শীঘ্রই রামপাল পাওয়ার প্লান্ট বিদ্যুৎ উৎপাদনে যাবে। আমরা আশা করছি আগামী মার্চ মাসেই এটি সম্ভব হবে। শনিবার ( ডিসেম্বর) রামপাল পাওয়ার প্লান্টের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমান এমনই আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি জানান, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির মধ্যেও রামপাল পাওয়ার প্লান্টের নির্মাণ কাজ থেমে থাকেনি। দুই দেশের বন্ধুত্বের নিদর্শন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প হিসেবে রামপাল পাওয়ার প্লান্টের সার্বিক কর্মকান্ড সন্তোষজনক ভাবেই এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি অঞ্চলে শতভাগ বিদ্যুৎ নিশ্চিতের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে বিদ্যুৎ বিভাগ কাজ করে যাচ্ছে।

এর আগে সকালে রামপাল পাওয়ার প্লান্টে পৌছে বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমান বিভিন্ন কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন। পরে প্রকল্প মুল্যায়ন সভায় অংশ নেন। এছাড়া বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড কর্তৃক পরিচালিত সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে প্রকল্প এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। বিকালে সচিব প্লান্ট চত্বরে একটি বকুল গাছের চারা রোপণ করেন।

বিআইএফপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আবসার উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মুঃ মোহসিন চৌধুরী, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, বিউবো সদস্য মোঃ মাহবুবুর রহমান, পিজিসিবি লিমিডেট এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়াসহ সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহেশপুরে হত্যা মামলার পলাতক আসামী আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে হত্যা মামলার পলাতক আসামী শাকিল হোসেন (২৫) কে আটক করেছে র‌্যাব-৬। শুক্রবার দিবাগত রাতে কোটচাঁদপুর বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। সে নস্তি গ্রামের কামাল হোসেনের ছেলে মফিজুর রহমান হত্যা মামলার নং নাম্বার আসামী।

উল্লেখ্য,গত ১৯ নভেম্বর নস্তি গ্রামে একটি হাঁস মারাকে কেন্দ্র করে মফিজুর রহমান নামে এক কৃষক নিহত হয়। ওই ঘটনায় নিহতের পিতা লাবলুর রহমান বাদি হয়ে ১০ জনকে আসামী করে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং ৪৬(১১)২১। র‌্যাব আসামীকে মহেশপুর থানায় সোপর্দ করেছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান,শাকিল হোসেন ওই মামলার ২নং আসামী। আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।

ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ জনকে গ্রেফতার করেছে পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পোড়াবাকড়ি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার নরহরিদ্রা গ্রামের মৃত রওশন শেখের ছেলে রিমন হোসেন (১৮), সুজন শেখ (২১), শমসের মোল্লার ছেলে ময়েন হোসেন (২০), মনিরুল ইসলামের ছেলে সবুজ হোসেন (২২) শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের বিকাশ বিশ্বাস (৩৫)

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কিছু ব্যক্তি পোড়াবাকড়ি গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে হরিশংকরপুর পুলিশ ফাঁড়ির এস আই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। সেসময় টি ধারালো অস্ত্রসহ জন পরে জনকে আটক করা হয়। ঘটনায় শনিবার সকালে এস আই ফারুক হোসেন বাদি হয়ে সদর থানায় ওই জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামীদের আদালতে সোপর্দ করে।

ঝিনাইদহে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত, বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

ঝিনাইদহ প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি বিদেশে চিকিৎসার দাবিতে ঝিনাইদহে সমাবেশ করেছে ছাত্রদল। শনিবার সকালে প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রদল। এতে জেলা বিভিন্ন উপজেলা থেকে আসা ছাত্রদলের কয়েক’নেতাকর্মী অংশ নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমিনের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সহ-সভাপতি মেহেদী হাসান, শাহিন মুন্সি, আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম মিলু, যুগ্ম-সাধারণ বাবলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয়। পুলিশের বাঁধায়  বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গেলে নেতাকর্মীরা কর্মসূচী সমাপ্ত করে।

কলারোয়ায় চির নিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সোহাগ হোসেন, কলারোয়া

মহান বিজয়ে মাসেই চির নিদ্রায় শায়িত হলেন কলারোয়ার বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী (৭২)জানা যায়, উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী শুক্রবার (ডিসেম্বর) বেলা ১১ টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে  ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)মৃত্যকালে তিনি স্ত্রী, পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকাল টার দিকে শ্রীরামপুর ঈদগাহ ময়দানে মরহুম বীর মুক্তিযোদ্ধার রাস্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়। সম্মান প্রদর্শন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তালা-কলারোয়া সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। মরহুমের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সম্মান

প্রদর্শন শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পুত্র পুলিশ সদস্য জাহিদ হোসেন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, আ’লীগ নেতা আব্দুস সালাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ মুসুল্লিগণ। মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযা নামাজ পূর্বক আলোচনা পরিচালনা করেন শিক্ষক আব্দুল মান্নান। জানাযা নামাজে ইমামতি করেন শিক্ষক মাওলানা

জাওয়াদের প্রভাবে মোংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া, নদীর পানি বৃদ্ধি, গুড়ি গুড়ি বৃষ্টি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূল জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। শনিবার ভোরে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে যা থেমে থেমে অব্যাহত রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যেরও দেখা মেলেনি। ঝড়ের প্রভাবে মোংলা বন্দরের পশুর নদীতে দুপুরের জোয়ারে স্বাভাবিকের তুলনায় পানি বৃদ্ধি পেয়েছে। ঝড়ের আশংকায় ভয়ে চিন্তায় নদীর পাড়ের পরিবার নদীতে জীবিকানির্বাহকারী মানুষগুলো। ঘূর্নিঝড় জাওয়াদ এখন মোংলা সমুদ্র বন্দর থেকে প্রায় ৮শ ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রাথমিক প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন। ঝড়ের পরিস্থিতি বুঝে সকল ধরণের ব্যবস্থা গ্রহণের প্রস্তুতির নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, আমরা বাংলাদেশ, ভারত ইউএসএ’আবহাওয়া বুলেটিন পর্যবেক্ষণ করছি। যদিও এটি আমাদের দিকে আঘাতহানার খুব বেশি সম্ভাবনা নেই। তারপরও আমরা প্রস্তুত আছি। বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক। মোংলা বন্দরে বিদেশী জাহাজ আসা-যাওয়া, পণ্য বোঝাই-খালাস পরিবহণ স্বাভাবিকভাবেই চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদ’আশংকায় ইতিমধ্যেই আমরা সভা করে প্রস্তুতি নিয়েছি। ঝড়ের পরিস্থিতি বুঝে সকল ধরণের ব্যবস্থা নেয়া হবে।

দাকোপে সাংবাদিকদের সাথে সম্ভাব্য প্রার্থী নীলিমার মতবিনিময়

দাকোপ (খুলনা) প্রতিনিধি

দাকোপে সাংবাদিকদের সাথে আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নম্বর ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী, নীলিমা চক্রবর্তীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় দাকোপ প্রেসক্লাবে সভাপতি মহিদুল ইসলাম ভূঁইয়া শিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন কয়রা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বার বার নির্বাচিত কয়রার নম্বর উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নীলিমা চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোজাফফর হোসেন, সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, সহসভাপতি জুবায়ের রহমান লিংকন, সাবেক সহসভাপতি স্বপন কুমার রায়, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, যুগ্ম সম্পাদক শামীম হোসেন, কোষাধ্যক্ষ খান মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক জি.এম আজম, কার্য নির্বাহী সদস্য মজনু ফকির, পারুল বেগম, সদস্য জাহিদুর রহমান সোহাগ, মামুনুর রশীদ, গাজী সরোয়ার হোসেন প্রমুখ। বক্তব্যে নীলিমা বলেন তিনি দাকোপের মেয়ে। এখানে তাঁর বাপের বাড়ি। তাই তিনি জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলে দাকোপকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন। তিনি মন প্রাণ দিয়ে দাকোপের উন্নয়ন করার চেষ্টা করবেন।

দাকোপে বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিজয় সমাবেশ সাংস্কৃতিক  অনুষ্ঠান

দাকোপ (খুলনা) প্রতিনিধি

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে চলমান উন্নয়নের ধারা রোধ করতে দেশ-বিদেশে ষড়যন্ত্রকারীরা তৎপর কথা উল্লেখ করে খুলনা জেলা আওয়ামী স্¦েচ্ছাসেবক লীগের নব নির্বাাচিত সভাপতি শেখ মোঃ আবু হানিফ বলছেন,দেশর বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই সফল হতে দেবে না বাংলাদেশ আওয়াামী স্বেচ্ছাসেবক  লীগের নেতৃবৃন্দরা। রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই প্রতিটি ষড়যন্ত্রের জবাব দেওযা হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি উন্নত দেশের স্বীকৃতি অর্জনে সক্ষম হয়েছে। যারা ৭৫ সালে জাতীর জনককে স্বপরিবারে হত্যা করে সেই খন্দকার মোশতাকের দোসররা দেশের রাজনীতিতে আবার মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। সেই ষড়যন্ত্র রুখে দিতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগ আজ অনেক বেশী সুসংগঠিত ঐক্যবদ্ধ। আগামীতে আওয়ামীলীগের সকল কর্মসূচী বাস্তবায়নে স্বেচ্ছাসেবকলীগ অগ্রনী ভূমিকা পালন করবে।

তিনি গতকাল শনিবার বিকাল টায় দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ্উদ্যোগে আয়োজিত উপজেলা আওযামী লীগের দলীয় কার্যলয়ের মাঠ চত্¦রে মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি ্উপলক্ষে বিজয় সমাবেশ সাংস্কৃতিক  অনুষ্ঠানের আালোচনা সভায় প্রধান অথিতির বক্তৃতায় কথা বলেন। দাকোপ উপজেলা স্বেচ্চাসেবক লীগের আহবায়ক জি এম এহেতেশাম রেজার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগনেতা আজগর হোসেন ছাব্বির উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য সচিব উত্তম রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তৃা ছিলেন  খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম, আজিজুর রহমান রাসেল। সম্মানিত অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ্ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ্ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, এবিএম রুহুল আমীন, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, কে এম কবির হোসেন, শেখ গোলাম হোসেন, কমলেশ গোলদার, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ^াস, অমরেশ ঢালী,উপজেলা যুবলীগনেতা রতন কুমার মন্ডল, জাহিদুর রহমান মিল্টন, প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, বিধান চন্দ্র বিশ^াস। অন্যানের মধ্যে বক্তৃতা করে স্বেচ্ছাসেবক  লীগনেতা  মোঃ হুমায়ুন কবির, মোঃ মিজানুর রহমান, অরিন্দম গোলদার, কুমারেশ বিশ^াস,ফেরদাউসুর রহমান, কুমারেশ মন্ডল, মোঃ রাসেল ভুলু, মঈনউদ্দিন মাসুদ রানা, আনসার আলী বাদল, আবির মল্লিক, শেখ আলী রেজা, মোঃ অহিদুজ্জামান, মোঃ আজিম মিয়া, আবুল হাসান পলাশ, লিটন দাস, মোঃ ইমরান হোসেন, কামাল হোসেন, মোঃ মেহেদী হাসান রাজা, কবির হোসেন, মিরাজুল ইসলাম, ইমরান হোসেন জ্যাকি, হামিম কবির রুবেল, অসিম গাইন, ফেরদাউস হোসেন, শেখ হেলাল বাবু, শেখ রাসেল, মাকসুদুল আলম মামুন, ইব্রাহিম শেখ, প্রনাব গাইন, পুলোকেশ বিশ^াস, মোঃ সাইফুল শাহ, মিঠুন মন্ডল, কুমারেশ রায, শেখ আজিজুর রহমান, ইমরান হোসেন যুবরাজ, মোঃ কামরুল ইসলাম প্রমুখ।

সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার মেডিকেল ক্যাম্প ঔষধ বিতরণ

খবর বিজ্ঞপ্তি

৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে শনিবার দুপুর ৩টায় ৬৪আবু আহম্মেদ রোড আল আমিন মহল্লাহ্ সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার নিজস্ব কার্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে মেডিকেল ক্যাম্প ঔষধ বিতরণ করা হয়। সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার প্রতিষ্ঠাতা ইসরাত আরা হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্প ঔষধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবাল বিথার। চিকিৎসাসেবা প্রদান করেন সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খুলনা মেডিকেল কলেজের চিকিৎসক ডাঃ ইফতেখার বিন রাজ্জাক এবং ডাক্তার পুতুল রায়।

আরো উপস্থিত ছিলেন সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার উপদেষ্টা সুতপা      বেদজ্ঞ, সিলভী হারুন, সহ সভাপতি মোহাম্মদ সাবির খান। মোহাম্মদ রাকিবুজ্জামান মানিক, সাহিদা পারভীন, সাহিদা জেসমিন, সাঈদা পারভীন, সাবিনা ইয়াসমিন, বনানী সুলতানা ঝুমু, তাহেরা জামান, খাদিজা খাতুন, তানিয়া জামান, জেরিন সুলতানা, নিঝুম হাসান শ্রতি, তাবাচ্ছুম মুনিয়া, আশিক হাসান মর্ম, মোহম্মদ আরিফুল ইসলাম অপি, তাহেরা জামান আখী, জেসমিন আক্তার জুই, জান্নাতুল ফেরদৌস জেরিন প্রমূখ। প্রায় শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে সেবা প্রদান করা হয়।

 শিরোমনি ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামকে গনসংবর্ধনা

 ফুলবাড়ীগেট প্রতিনিধি

শিরোমনি করাতকল মালিক সমিতির পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় শিরোমনি বিসিক শিল্পনগরী  রুহুল আমিন স’ মিল সংলগ্নে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মনিরুল ইসলামকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ রুহুল আমিন এর সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সম রেজওয়ান আলী, মোল্লা কওসার আলী, খুলনা জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরক। মোঃ বায়জিদ সরদার, শেখ জুলফিকার আলী। আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি শেখ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জাকির হোসেন , মোঃ ইনামুল, সিদ্দিকুর রহমান, মনির হোসেন বক্তব্য রাখেন শেখ নূর মোহাম্মদ,মোঃ গিয়াস জমাদ্দার, শেখ এনামুল হক লিটন, খন্দকার মুক্ত আহমেদ, মোঃ ইয়াহিয়া খান, মিনা আবুল হাসান সহ করাতকল সমিতির সকল সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে এক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফুলবাড়িগেট গাঙচিলের  নিয়মিত সাহিত্য আসর অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খানজাহান আলী থানা গাঙচিলের নিয়মিত সাহিত্য আসর শুক্রবার ফুলবাড়ীগেট কুয়েট রোডস্থ  বঙ্গ প্রদীপে অনুষ্ঠিত হয়। গাংচিল খানজাহান আলী থানা শাখার সভাপতি এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ডা: হাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান কবি ,সাহিত্যিক গবেষক সৈয়দ আশরাফ আলী। অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কবি পিসিএল ইউনুস আলী, কবি মিন্টু কুমার নন্দী, রিফাত শেখ, সিফাত শেখ প্রমুখ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা প্রবন্ধ পাঠ প্রতিযোগিতা হয়।

যশোর-খুলনা মহাসড়কে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; নিহত এক আহত তিন

স্টাফ রিপোর্টার

যশোর-খুলনা মহাসড়কে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে সুমন হোসেন (২৫) নামের সিএনজি চালকের মৃত্যু হয়েছে এবং সিএনজি যাত্রী তিন জন মারাত্মক ভাবে আহত হয়েছে। স্থানী মানুষ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ডিসেম্বর (শনিবার) বিকালে সিএনজি চালক সুমন ফুলতলা থেকে যাত্রী নিয়ে নওয়াপাড়ার বাজারের উদ্দেশ্য রওনা হয়। সিএনজিটি যাত্রী নিয়ে আনুমানিক বিকাল ৫টার সময় নওয়াপাড়ার তালতলা মাইলপোস্টে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলে উপস্থিত মানুষ তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চালক সুমনকে মৃত্য বলে ঘোষণা করেন। এবং বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি দুই জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত রফিকুল মোল্যা(৬০) ফুলতলা এলাকার সত্তার মোল্যার পুত্র। বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইফফাত শারমিন দীপ্তি বলেন, হাসপাতালে আনার পূর্বেই চালক সুমনের মৃত্যু হয়। দুর্ঘটনার শিকার বাকি তিন’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান জানান, দূর্ঘটনায় শিকার সিএনজিটা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

শিক্ষকের মৃত্যু: কুয়েটের শিক্ষার্থী বহিষ্কার

স্টাফ রিপোর্টার

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (ডিসেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। সাময়িক বহিস্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিএসই বিভাগের শিক্ষার্থী সাদমান নাহিয়ান সেজান (রোল-১৩০৭০২৪), তাহামিদুল হক ইশরাক, সিই বিভাগ, রোল-১৫০১০৯০, সাদমান সাকিব, এলই বিভাগ, রোল-১৫১৯০৩৩, আ. স. ম. রাগিব আহসান মুন্না, এলই বিভাগ, রোল-১৫১৯০৪৮, মাহমুদুল হাসান, সিই বিভাগ, রোল-১৬০১০২৯, মোহাম্মাদ কামরুজ্জামান, এমই বিভাগ, রোল-১৬০৫০৩৯, রিয়াজ খান নিলয়, সিএসই বিভাগ, রোল-১৬০৭০৭৫, ফয়সাল আহমেদ রিফাত, এমই বিভাগ, রোল-১৬০৫০৯৩, নাইমুর রহমান অন্তু, এমএসই বিভাগ, রোল-১৬২৭০১০। প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার বিষয়টি গত ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৭৬তম জরুরি সভায় উত্থাপন করা হলে সিসিটিভির ফুটেজ অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে বিষয়টির প্রাথমিক সত্যতা প্রতীয়মান হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলা আচরণবিধির আলোকে অসদাচরণের আওতায় সিন্ডিকেট শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় মারা যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. সেলিম হোসেন (৩৮)জানা যায়, কুয়েটের লালনশাহ হলের ডিসেম্বর মাসের খাদ্য-ব্যবস্থাপক (ডাইনিং ম্যানেজার) নির্বাচন নিয়ে ফজলুল হক হলের বর্ডার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান তার অনুগতদের ডাইনিং ম্যানেজার নির্বাচিত করার জন্য ড. সেলিমকে চাপ দেন। ঘটনার দিন দাপ্তরিক কক্ষে অশালীন আচরণ মানসিক নির্যাতনেরও শিকার হন তিনি। ৩০ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে সাদমান নাহিয়ান সেজানের নেতৃত্বাধীন ছাত্ররা ক্যাম্পাসের রাস্তা থেকে ড. সেলিম হোসেনকে জেরা শুরু করেন। পরে তারা শিক্ষককে অনুসরণ করে তার ব্যক্তিগত কক্ষে (তড়িৎ প্রকৌশল ভবন) প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা আনুমানিক আধা ঘণ্টা ওই শিক্ষকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। পরে শিক্ষক ড. সেলিম হোসেন দুপুরে খাবারের জন্য ক্যাম্পাসের কাছে বাসায় যাওয়ার পর ২টায় তার স্ত্রী লক্ষ্য করেন তিনি বাথরুম থেকে বের হচ্ছেন না। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় কুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানের নেতৃত্বে কিছু সাধারণ ছাত্রের জেরা, অপমান, অবরুদ্ধ করে রাখা মানসিক নির্যাতনে প্রফেসর ড. মো. সেলিমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। প্রফেসর ড. মো. সেলিমের মৃত্যুর ঘটনায় সাধারণ ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে অপমৃত্যুর অভিযোগ এনে তার কফিনসহ অ্যাম্বুলেন্স নিয়ে ভাইস-চ্যান্সেলরের কাছে বিচার চান এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলার জোর দাবি জানান। প্রফেসর ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় ওই দিন রাতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু গত বৃহস্পতিবার ওই তদন্ত কমিটির দুইজন সদস্য তদন্তে অপারগতা প্রকাশ করেন।  জানা যায়, প্রফেসর ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার রাতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির সভাপতি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম। এছাড়া দুইজন সদস্য হলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কল্যাণ কুমার হালদার। তবে এদের মধ্যে থেকে অধ্যাপক ড. কল্যাণ কুমার হালদার লিখিত ভাবে ড. মো. আরিফুল ইসলাম অলিখিত ভাবে তদন্ত করতে অপারগতা জানিয়েছেন। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তদন্ত কমিটির এই দুই সদস্য ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে তদন্ত কাজ চালাতে বিব্রত বোধ করছেন।

পরে শুক্রবার (০৩ ডিসেম্বর) দিবাগত রাতে দ্বিতীয় দফায় সদস্যের নতুন কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাঁচ সদস্যের এই কমিটিতে সভাপতি করা হয়েছে কুয়ে টের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদকে। আর সদস্য সচিব করা হয়ে ছে গণিত বিভাগের অধ্যাপক ড. আলহাজ উদ্দিনকে। এছাড়া কুয়ে টের অধ্যাপক ড. খন্দকার মাহবুব, খুলনা জেলা প্রশাসকের একজন প্রতিনিধি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের একজন প্রতিনিধিকে সদস্য হিসেবে রাখা হয়েছে কমিটিতে। নতুন এই তদন্ত কমিটিকে দ্রুত সময়ে মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়ে ছে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনসহ সিন্ডিকেট সদস্যরা অংশ নেন। ড. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে উত্তাল হওয়ায় জরুরি সিন্ডিকেট সভার ডাক দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডিসেম্বর দুপুরে সিন্ডিকেট সভায় ১৩ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধসহ বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়ার পর ৭টি আবাসিক হলে থাকা প্রায় আড়াই হাজার শিক্ষার্থী হল ছাড়েন।

উপবৃত্তির ১৬ হাজার টাকা খোয়ালেন কলেজছাত্রী

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় যশোর শিক্ষাবোর্ডের কর্মকর্তা পরিচয়ে এক নারীর প্রতারণায় বিকাশের মাধ্যমে ১৬ হাজার টাকা খুইয়েছেন তানিয়া আক্তার নামের এক কলেজছাত্রী। তিনি বড়সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। শনিবার (ডিসেম্বর) দুপুরে প্রতারণার বিষয়টি জানাজানি হয়। তানিয়ার বাবা শফিকুল ইসলাম বলেন, ‘সকালের দিকে আমি চুয়াডাঙ্গা শহরে থাকা অবস্থায় যশোর বোর্ডের কর্মকর্তা পরিচয়ে আমাকে ফোন দেন এক নারী। ফোনে ওই নারী বলেন, আপনার মেয়ে তানিয়াকে উপবৃত্তির টাকা দেওয়া হবে। এজন্য সাড়ে ১৬ হাজার টাকা দিতে হবে। তাকে বলেন বাড়ির যে কোনো নম্বর থেকে ফোন দিতে। তখন আমি ওই নারীর নম্বরটি তানিয়াকে দিই এবং বিকাশের দোকানে যেতে বলি।’ প্রতারণার শিকার তানিয়া আক্তার বলেন, বাবার কথামতো তিনি ওই নারীকে ফোন দেন। তিনি সাড়ে ১৬ হাজার টাকা বিকাশে পাঠাতে বলেন। পরে তিনি এক দোকানদারের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। বিকাশ করার পর দোকানি টাকা চাইলে তানিয়া বলেন, তার উপবৃত্তির টাকা এখনই এসে যাবে। তবে সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে গেলেও তানিয়ার উপবৃত্তির টাকা আর আসেনি। পরে তানিয়া বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। বিকাশ এজেন্ট আহম্মদ আলী বলেন, ‘তানিয়ার কথামতো তার দেওয়া নম্বরে টাকা পাঠিয়ে দেই। পাঠানোর পর টাকা চাইলে সে বলে এখনই আমার উপবৃত্তির টাকা চলে আসবে। ওই টাকা থেকে আপনার টাকা দিয়ে দেবো। পরে তার কোনো টাকা আসেনি।’

ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিখোঁজের একদিন পর নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

নিখোঁজের একদিন পর যশোরের শার্শার বেতনা নদীর কচুরিপানার নিচ থেকে নাসির মোল্লা (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। পেশায় তিনি একজন চাল ব্যবসায়ী ছিলেন। শনিবার (ডিসেম্বর) দুপুরের দিকে খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে। নিহত নাসির মোল্লা বরিশালের কেউতা গ্রামের জয়নুদ্দীন মোল্লার ছেলে। তিনি স্ত্রী, সন্তানকে নিয়ে শার্শা উপজেলার বৃত্তিবারিপোতা গ্রামে বসবাস করতেন। স্থানীয় নারায়ণপুর বাজারে তিনি দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করে আসছিলেন। স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে নাসির মোল্লা বেতনা নদী থেকে কচুরিপানা তুলছিলেন। কোনও এক সময় তিনি পানিতে ডুবে যান। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার স্ত্রী লায়লা খাতুন শুক্রবার (ডিসেম্বর) সন্ধ্যায় শার্শা থানায় স্বামী নিখোজের একটি সাধারণ ডায়েরি করেন। শুক্রবার সন্ধ্যায় প্রশাসনসহ বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা নির্ধারিত জায়গা পরিদর্শন করেন এবং খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকে অবহিত করা হয়। শনিবার সকালে ডুবে যাওয়া স্থান থেকে কিছুটা দূরে কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের বেনাপোল স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ বলেন, এক ব্যক্তি বেতনা নদীতে ডুবে গেছে খবর পেয়ে সন্ধ্যায় আমরা ঘটনাস্থল পরিদর্শন খোঁজাখুঁজি করি। না পেয়ে বিষয়টি খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে অবহিত করলে শনিবার দুপুরে তাদের সমন্বয়ে তল্লাশি করে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। হত্যার কোনও আলামত পাওয়া যায়নি। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, গতকাল শুক্রবার বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সারাদিন ডুবুরিরা খোঁজাখুঁজি করে না পাওয়ায় আজ খুলনার একটি ডুবুরি দল মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে ধারনা করা হচ্ছে তার মৃত্যু পানিতে ডুবেই হয়েছে। তার শরীরে কোন ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। শনিবার সকালে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যাপারে শার্শা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিনামূল্যের চালের কার্ডে ছাত্রলীগ নেতা হাতালেন লাখ টাকা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকার চাল) নতুন কার্ড তৈরির নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। অভিযোগ করা হচ্ছে, উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের ডিলার সবুজ বিশ্বাস নতুন কার্ড তৈরি করতে ৫১২ জন উপকারভোগীর কাছ থেকে ২০০ টাকা করে নিয়েছেন। সবুজ বিশ্বাস হরিদাসকাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদ্য পরাজিত চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ের অনুসারী। ২-মাস আগে সবুজ বিশ্বাস নতুন কার্ড দেওয়ার নামে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। চেয়ারম্যানের অনুসারী হওয়ায় কার্ড হারানোর ভয়ে উপকারভোগীরা অর্থ দিতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে। যদিও উপজেলা খাদ্য অফিস বিনামূল্যে নতুন সব কার্ড বিতরণ করার কথা। হরিদাসকাটি ইউপির নম্বর ওয়ার্ডের মেম্বর প্রণব বিশ্বাস শুক্রবার (ডিসেম্বর) রাতে নিজের ফেসবুকে অনিয়মের বিষয়টি তুলে ধরেছেন। তিনি দাবি করেন, ডিলার সবুজ গেল অক্টোবর মাসে হরিদাসকাটি ইউনিয়নের ৫, নম্বর ওয়ার্ডের ৫১২ জন ভাতাভোগীদের কাছ থেকে মাত্র তিন ঘন্টায় ২০০ টাকা করে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ডিলারের বিচার দাবি করেছেন তিনি।

এদিকে নতুন কার্ড বিতরণে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন ডিলার সবুজ। তিনি দাবি করেন ২০০ টাকা না অফিস খরচ হিসেবে ৫০ টাকা করে নিয়েছি।

কুচলিয়া গ্রামের করুনা বিশ্বাস বলেন, আমার ১০ টাকার চালের কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। ডিলার সবুজ বলিল নতুন কার্ড করতি টাকা লাগবে। এই বলে আমার কাছ থেকে ২০০ টাকা নেছে।

লেবুগাতি গ্রামের কবিতা বিশ্বাসের ছেলে মৃত্যানন্দ বিশ্বাস বলেন, আমার মায়ের নামে চালের কার্ড আছে। নতুন কার্ডে ডিলার সবুজ ২০০ করে টাকা নেছে। গরীব-গুরব, বুড়ো-হাড়া কিচ্ছু দেখিনি।

তিনি বলেন, আমরা গরিব মানুষ। চাল কিনে খাতি পারব না। যদি আর চাল না পাই ভয়ে ২০০ টাকা দিছি। একই অভিযোগ উপকারভোগী অনেকেরই।

বিষয়ে জানতে চাইলে ডিলার সবুজ বিশ্বাস বলেন, নতুন কার্ড করাতে খাদ্য অফিস লেখা খরচ বাবদ আমাদের কাছ থেকে ৫০ টাকা করে নিয়েছে। আমিও উপকারভোগীদের কাছ থেকে ৫০ টাকা করে নিয়েছি। ৫০ জনের কাছ থেকে টাকা নেওয়ায় পর এসব নিয়ে কথা ওঠে। তখন আমি বাকিদের অফিসে পাঠিয়ে দিয়েছি। তাঁদের বলেছি, নিজেদের যেয়ে কার্ড করে আনতে।

সবুজ বিশ্বাস বলেন, আমি নৌকা করি। ইউনিয়নের ভোটে নৌকা হেরে গেছে। জন্য এখন এসব কথা উঠছে। উপকারভোগীদের ভয় দেখাচ্ছে। কার্ড থাকবে না। ভয়ে তাঁরা ২০০ টাকা করে নেওয়ার কথা বলছেন।

২০১৬ সালে অস্বচ্ছল দুস্থদের জন্য ‘খাদ্যবান্ধব কর্মসূচি ‘ হিসেবে ১০ টাকা মূল্যে মাসিক ৩০ কেজি করে চালের কার্ড চালু করে সরকার। চাল বিতরণের জন্য ইউনিয়নপ্রতি ৩-জন করে ডিলার নিয়োগ করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তর। কার্ড প্রতি ৩০০ টাকা দিয়ে বছরে মাস চালের সুবিধা পান উপজেলার ২৭ হাজারের বেশি পরিবার। পাঁচ বছর আগে সরবরাহ কার্ডের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে আবার কার্ড বিতরণ করছে উপজেলা খাদ্য দপ্তর।

মনিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিত সাহা বলেন, খাদ্য বান্ধবের নতুন কার্ডের জন্য চাহিদাপত্র দিয়ে বরাদ্দ আনতে হয়। আমরা এখনো বরাদ্দ পাইনি। একটা কার্ড করাতে ৮-১০ টাকা খরচ হয়। অফিসেও লোকবল কম।

তিনি বলেন, আমার অফিস ৫০ টাকা করে নেওয়ার কথা না। ডিলাররা ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন। আমি ডিলারদের ফোন করে টাকা নিতে নিষেধ করেছি। কর্মকর্তা বলেন, ডিলার সবুজের কার্ডপ্রতি ২০০ টাকা নেওয়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

বাগেরহাটের রাখালগাছির গুরুত্বপূর্ণ ৬টি রাস্তা এখন মরণ ফাঁদ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট।।

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নে গুরুত্বপূর্ণ ৬টি কাঁচা-পাকা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় রাস্তা গুলি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় এলাকাবাসি শিক্ষক এবং শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ জনবহুল এই রাস্তা গুলি মেরামত করার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে বারবার আবেদন করলেও কোন ফল হয়নি। ফলে এই এলাকার হাজার হাজার মানুষ সিমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন। জানা গেছে, রাখালগাছি ইউনিয়নের চুলকাটি ভায়া মাথাভাঙ্গা সড়কের মোড়লপাড়া ত্রি-মোড় হতে সৈয়দপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় গামী ইটের সলিং প্রায় কিলোমিটার রাস্তা, সৈয়দপুর দক্ষিনপাড়া শক্তি নারায়ন দাস এর বাড়ীর সামতে হতে স্কুল পর্যন্ত প্রায় কিলোমিটার ইটের সলিং কাচা রাস্তা, আমির হাজরা রাস্তার মোড় হতে সৈয়দপুর ফকিরপাড়া আল মামুন টিপুর বাড়ীর সামনে হতে স্কুল পর্যন্ত প্রায় কিলোমিটার কাচা রাস্তা, সৈয়দপুর উত্তরপাড়া মসজিদের সামনে হতে স্কুল পর্যন্ত ইটের সলিং কাচা প্রায় কিলোমিটার রাস্তা, পুটিমারি গ্রামের মেগনিসতলা মোড় হতে স্কুল পর্যন্ত প্রায় ১কিলোমিটার ইটের সলিং কাচা রাস্তা দরি রসুলপুর গ্রাম হতে সৈয়দপুর স্কুল পর্যন্ত প্রায় প্রায় কিলোমিটার ইটের সিলিং রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই ইটের সলিং কাচা রাস্তা গুলির এমন অবস্থা যা নিজে চোখে না দেখলে অনুধাবন করা যাবেনা।

সরেজমিনে অনুসন্ধ্যান করে জানা গেছে, উপরোক্ত অধিকাংশ রাস্তা গুলি ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছে। তার পর হতে আর কোন দিন রাস্তা গুলি সংস্কার বা মেরামত করা হয়নি। অতিদ্রুত চলাচলের অযোগ্য রাস্তা গুলি মেরামত বা পিচ ঢালা রাস্তায় উন্নত করার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।