Home আঞ্চলিক ডুমুরিয়ায় উচ্ছেদ অভিযানে ২য় দিনে গুঁড়িয়ে দেয়া হয়েছে দুটি মার্কেট

ডুমুরিয়ায় উচ্ছেদ অভিযানে ২য় দিনে গুঁড়িয়ে দেয়া হয়েছে দুটি মার্কেট

14

ডুমুরিয়া প্রতিনিধি।।

ডুমুরিয়া সদরে গুড়িঁয়ে দেয়া হয়েছে আনোয়ারা মৎস্য আড়ৎ ও হাসেম আলী পাইকারী কাঁচা বাজার নামক দুটি মার্কেট। এতে ব্যবসা গুটিয়ে নিয়ে মুখ থুবড়ে পড়েছে কয়েক‘শ ব্যবসায়ী ও শ্রমিক। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের যৌথ উদ্দ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের ২য় দিনে মার্কেট দুটি গৃড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার নয়ন কুমার রাজবংশী। সার্বিক দায়িত্বে ছিলেন পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসনাতুজ্জামান। উল্লেখ্য ডুমুরিয়া সদরে উচ্ছেদ অভিযানের আওতায় পাউবো’র ৬.৪৫ একর জায়গার উপরে স্থানীয় ব্যক্তিরা পাকা ্ইমারত,দোকান ঘর,মার্কেটসহ নানা অবৈধ স্থাপনা তুলে দখল করে আসছিল দীর্ঘদিন যাবত। পাউবো’র কর্তৃপক্ষ জানান,তাদের একাধিক বার মৌখিক ও লিখিত নোটিশ দেয়ার পরেও তারা কোন প্রকার কর্ণপাত না করে বহাল তবিয়তে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। বিষয়টি মন্ত্রনালয় সহ যথার্থ মহলকে অবহিত করার পর ২০১৯ সালের ২৩ মার্চ এ উচ্ছেদ অভিযান পরিচালনার দিন ধার্য করা হয়।কিন্তু করোনার কালিন সময়ে সেটি স্থগিত হয়ে যায়। এরই ধারাবাহিকতায় এ উচ্ছেদ অভিযানের গতকাল দ্বিতীয় দিনে অভিযানের আওতায় গড়ে ওঠা আনোয়ারা মৎস্য আড়ৎ ও হাসেম আলী পাইকারী কাঁচা বাজার মার্কেট দুটি উচ্ছেদ করা হয়।এ প্রসঙ্গে ব্যবসায়ী নেতা বদরুল আলম বদির বলেন,উচ্ছেদ অভিযানের ফলে আমরা কয়েক‘শ ব্যবসায়ী ও শ্রমিক-কর্মচারী ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছি।এ অভিযানে আমাদের রুটি-রুজির উপর আঘাত আনা হয়েছে।এখন আমাদের মুখ থুবড়ে বসে থাকা ছাড়া কোন উপায় নেই।