বেনাপোল প্রতিনিধি ।।
বেনাপোল নোম্যান্সল্যান্ডে বিজিবি ও বিএসএফ’ যৌথভাবে রিট্রিট শ্রীমনি ও পতাকা উত্তোলন g‡a¨ দিয়ে ৫৭ তম রাইজিং ডে উদযাপন করেছে। বিজিবি ও বিএসএফ এর মধ্যে বিতরণ করা হয়েছে মিস্টি, ফল ও উপহার সামগ্রী।
প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আজ বুধবার বিকেলে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিণী যৌথ ভাবে রিট্রিট শ্রীমনি ও পতাকা উত্তোলন করেছে।
সৌহার্দ সম্প্রীতি ও বন্ধত্ব বজায় রাখতে পুনরায় নতুন করে মুল করা হয়েছে দুই দেশের রিট্রিট শ্রীমনি ও পতাকা উত্তোলন। উভয় দেশের বিজিবি ও বিএসএফ এর কমান্ডিং অফিসাররা উপস্থিত ছিলেন।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল সেলিম রেজা জানান, আজ বিকেল ৫ টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও বর্ডারগার্ড বাংলাদেশ যৌথভাবে নোম্যান্সল্যান্ডে কুচকাওয়াজ ও মিষ্টি বিতরন সহ রাইজিং ডে পালন করা হয়েছে।
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে,কর্নেল সেলিম রেজা ও ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ১৭৯ ব্যাটালিয়নের অধিনায়ক কুলদিপ । দীর্ঘ দিন পর দুই দেশের বন্ধুত্বপূর্ন রির্ট্রিট শ্রীমনি দেখার জন্য ভারত বাংলাদেশ এর গ্যালারিতে শত শত দর্শক উপস্থিত ছিলেন।











































