সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
দেশের মধ্যে প্রথম ইউনিয়ন চেয়ারম্যান তৃতীয় সেই নজরুল ইসলাম রিতুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহাফুজুর রহমান মিয়া। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নির্বাচিত হয়ে গতকাল কালীগঞ্জ থানাতে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এই পুলিশ কর্মকর্তা। এ সময়ে থানায় কর্মরত সকল অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ওসি মাহফুজুর রহমান মিয়া বলেন,কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নের দাঁদপুর গ্রামের সন্তান নজরুল ইসলাম রিতু বাংলাদেশের মধ্যে প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি নির্বাচিত হয়ে কালীগঞ্জকে উজ্জ্বল করেছেন। শুধু তাই নয় এ উপজেলার ১১ টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে রিতু সর্বাধিক ভোট পেয়ে আলোচিত হয়েছেন। তিনি আরও বলেন, ওই ইউনিয়নের প্রতিপক্ষ গত ২ বারের নির্বাচিত চেয়ারম্যান ও এলাকার প্রভাবশালী নেতাকে পরাজিত কওে রেকর্ড সৃষ্টি করেছেন। এতেই প্রমাণিত হয় যে, এখানকার নির্বাচন কত সুষ্ঠু হয়েছে। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নজরুল ইসলাম রিতুর প্রতি এলাকাবাসীর ভালোবাসার প্রমান মিলেছে জনগনের অন্ধ সাপোর্টে। ভোটের ব্যবধান নির্বাচন সংশ্লিষ্ট সকলকে চমকে দিয়েছেন রিতু। তিনি আগামী দিনগুলোতে সাধারন মানুষের পাশে থেকে তাদের ভালোবাসার মূল্য দিয়ে জনগনের স্বার্থ রক্ষায় বাকি জীবন পার করার আহবান জানান।











































