Home বিনোদন প্রশংসিত উদ্যোগ চিত্র নায়িকা মিষ্টি জান্নাতের

প্রশংসিত উদ্যোগ চিত্র নায়িকা মিষ্টি জান্নাতের

16

বিনোদন ডেস্ক::

করোনা আতঙ্কে দিন কাটছে দেশবাসীরমারণব্যাধী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে এরইমধ্যে বন্ধ হয়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা, থিয়েটার থেকে শুরু করে সরকারি-বেসরকারি অফিসকরুণ এই পরিস্থিতিতে সচেতন থাকাকেই অগ্রাধিকার দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা কাজে স্থবির পরিস্থিতি বিরাজ করায় বেকায়দায় আছেন অস্বচ্ছল মানুষআর এমন মানুষদের পাশে করোনা সচেতনতায় নানা সামগ্রি বিতরণের উদ্যোগ নিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

সাধ্য মত অস্বচ্ছল মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে লাভ স্টেশনখ্যাত ছবির অভিনেত্রী বলেন, আমি ক্ষুদ্র একজন মানুষইচ্ছে থাকলেও বিশাল কিছু করে দেখানোর সুযোগ নেইতাই বর্তমান পরিস্থিতিতে সাধ্যের মধ্যে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি

এরআগে বিষয়টি ফেসবুকে পোস্ট দিয়ে এই অভিনেত্রী জানিয়েছিলেন, ২৫ বা ২৬ মার্চ দুই হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ করার পরিকল্পনা করেছিশাহবাগ ও তার আশেপাশের এলাকায় এগুলো বিতরণ করবআমাদের ফোরাম বিয়িং হিউম্যান ডক্টরস গ্রুপ’-এ উদ্যোগ নিয়েছেআমরা পর্যায়ক্রমে অন্যান্য জায়গাতেও মাস্ক, স্যানিটাইজার, সাবান এসব বিতরণ করবো

ফেসবুকে এমন ঘোষণা দেয়ার পর ব্যাপক প্রশংসা কুড়ান মিষ্টি জান্নাততার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনেকে মন্তব্য করেন, লোক দেখানো হলেও বর্তমান এই পরিস্থিতিতে এতোটুকুই বা কজন করে!

কেউ কেউ বলেন, করোনা সচেতনতায় লোক দেখানো কিংবা পাব্লিসিটির জন্য হলেও ব্যক্তিগত উদ্যোগে বিত্তবানদের এগিয়ে আসা উচিত, অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানো উচিত! এদিকে চলচ্চিত্রের শুটিং বন্ধ থাকায় অর্থনৈতিক সংকটে আছেন প্রোডাকশনের সঙ্গে জড়িতরাবিশেষ করে যারা কোনো প্রজেক্টে দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করতেন! যদিও প্রযোজক সমিতি জানিয়েছেন, কয়েকটি সংগঠন মিলে কলাকুশলীদের আর্থিক প্রণোদনা দেয়া যায় কিনা, বিষয়টি নিয়ে তারা ভাবছেনযদিও এরকম সমন্নিত উদ্যোগ নিতে এখন পর্যন্ত শোনা যায়নি

তবে করোনা পরিস্থিতির এই আপদকালিন সময়ে চলচ্চিত্রের অস্বচ্ছল শিল্পীদের সহায়তা দিতে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলপরিচালক ও প্রযোজক সমিতি এবং শিল্পী সমিতির উদ্যোগে দুটি পৃথক আয়োজনে উপস্থিত থেকে তালিকাভুক্ত শিল্পী ও কলাকুশলীদের বিভিন্ন ত্রাণ সামগ্রি বিতরণ করবেন ২৬ মার্চ