ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি:
খানজাহান আলী থানা’র(কেএমপি) উদ্যোগে থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম সহ তার সকল এসআই দেরকে নিয়ে গতকয়েক দিন ধরে ফুলবাড়ীগেট, শিরোমণি, গিলাতলা, আটরা, আফিলগেট, আলিম ইষ্টার্ণ, মশিয়ালী থেকে পথের বাজার সহ খানজাহান আলী থানা এলাকায় পুলিশের পিকআপে করে করোনা ভাইরাস(কোভিড-১৯) সংক্রামনের ঝুকি রোধে করণীয় সচেতনতামূলক নির্দেশনা মাইক দ্বারা প্রচারণা করা হয় এবং সর্বশেষ গতকাল বিকাল ৫টায় ফুলবাড়ীগেট , শিরোমণি , আফিলগেট ,আলিম ইষ্টার্ণগেট বাজার, পথের বাজারে মুদি দোকান ও ঔষধের দোকান বাদে সকল দোকানপাট বন্ধ করে দেন।
এছাড়া পথচারী এবং বিভিন্ন যানবাহনের উদ্যেশ্যে করে বলেন, যেমন হাত ধৌত করুন জিবানু মুক্ত হোন, একই স্থানে একাধিক লোকের সমাগমে না থাকা, অপ্রয়োজনে বাজারে ঘোরাফেরা করা থেকে বিরত থাকুন।









































