Home আঞ্চলিক খুলনা থেকে ‘কিং অব রূপসা’ নামে কিশোর গ্যাংয়ের ১০ সদস্য গ্রেপ্তার

খুলনা থেকে ‘কিং অব রূপসা’ নামে কিশোর গ্যাংয়ের ১০ সদস্য গ্রেপ্তার

9

স্টাফ রিপোর্টার ।।

বেশ কিছুদিন ধরে খুলনা নগরীর খানজাহান আলী সেতু এলাকার লবণচরা ও রূপসা উপজেলার কাজদিয়ায় ছিনতাই, মাদক, ইভটিজিং নিয়ে মারামারিসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। আর এই অপরাধে ‘কিং অব রূপসা’ নামে একটি কিশোর গ্যাংয়ের জড়িত থাকার অভিযোগ ওঠে। এ অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব খুলনার খান জাহান আলী সেতু এলাকায় অভিযান চালিয়ে ‘কিং অব রূপসা’র ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ এর অধিনায়ক জানান, আগ্নেয়াস্ত্র নিয়ে শক্তি প্রদর্শন, মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাইসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাংটির ২০-২৫ জন সদস্য। এসময় র‌্যাব জানায়, ভুক্তভোগী কয়েকজনের কাছ থেকে অভিযোগের ভিত্তিতে ২৩ নভেম্বর গভীর রাতে নগরীর রূপসা ব্রিজ এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় কিশোর গ্যাংটির দশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় মাদক, ধারাল চাকুসহ নানা জিনিসপত্র। র‌্যাব-৬ অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ বলেন, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘কিং অব রূপসা’ নামে এলাকায় আধিপত্য বিস্তার এবং ছিনতাই-ইভটিজিংসহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এদিকে, বাগমারা এলাকায় এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার আসামি মোহাম্মদ মেহেদী হাসান হৃদয়কে গ্রেপ্তার করা হয়। পরে মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়।