Home আঞ্চলিক ৩’শ ৫০টি পরিবারের প্রত্যেকের মাঝে ৫ কেজি চাল ও কম্বল বিতরণ

৩’শ ৫০টি পরিবারের প্রত্যেকের মাঝে ৫ কেজি চাল ও কম্বল বিতরণ

43

খবর বিজ্ঞপ্তি ।।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ বুধবার সকালে নগরীর খালিশপুরস্থ প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ কর্মহীন মানুষের মাঝে খাদ্য এবং শীতবস্ত্র বিতরণ করেন।

সিটি মেয়র ৩’৫০টি পরিবারের প্রত্যেকের মাঝে কেজি চাল একটি করে কম্বল বিতরণ করেন। স্থানীয় একজন সমাজসেবকের উদ্যোগে ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়।

কেসিসি’কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, মোঃ ডালিম হাওলাদার, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুনসুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সময় উপস্থিত ছিলেন।