বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক সদস্য প্রার্থীকে হত্যার হুমকি দিয়েছে অপর প্রার্থী। এ ব্যাপারে ভুক্তভোগী জীবনের নিরাপত্তা চেয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারন ডাইয়েরী করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডে। এখানে সাধারন সদস্য পদের প্রার্থী মেহেদী জামান মনিরকে হত্যার হুমকি দিয়েছে তারই প্রতিদ্বন্দি প্রার্থী হাসানুজ্জামান ঝন্টু এমন অভিযোগ দায়ের হয়েছে। এদিকে উভয় প্রার্থী প্রভাবশালী হওয়ায় মারামারির আশঙ্কায় সাধারন ভোটারদের মাঝে অজানা এক ভীতি কাজ করছে।
প্রার্থী মেহেদী জামান মনির সোমবার বিকেলে থানা ছাড়াও তার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার দাশের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন।
তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেছেন,রোববার সন্ধ্যায় তার টিউবওয়েল প্রতিকের অফিসে গিয়ে প্রতিপক্ষ মোরগ প্রতিকের হাসানুজ্জামান ঝন্টু আমাকে হত্যাসহ বিভিন্ন হুমকি-ধামকি দেয়। সে খারাপ প্রকৃতির মানুষ হওয়ায় বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এমন অবস্থায় নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতেও পারছিনা।
এ বিষয়ে অভিযুক্ত হাসানুজ্জামান ঝন্টু মুঠোফোনে জানান, তিনি কাউকে হুমকি দেননি। নির্বাচনী প্রচারনায় ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।
এ ব্যাপারে বারবাজার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার দাশ জানান, টিউবওয়েল প্রতিকের মেহেদী জামান মনির একটি লিখিত অভিযোগ দিয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কালীগঞ্জ থানার ওসিকে জানানো হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি তদন্ত মতলেবুর রহমান জানান,থানায় মেহেদী জামান মনির নামের এক ইউপি সদস্য নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারন ডাইয়েরী করেছেন। পুলিশ বিষয়টি দেখছে।











































