মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।।
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করলে নারীসহ ৫জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
গত সোমবার রাতে উপজেলার যাদবপুর ইউপির সোনাইডাঙ্গা গ্রামে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বড়বাদুরা গ্রামের আঃ খালেক ফকির এর ছেলে দেলোয়ার হোসেন ফকির (৪২), তার স্ত্রী কাজল বেগম (৩৫), সাতক্ষীরা জেলার দেবহাটা থানার খেজুরবাড়ীয়া গ্রামের আদর আলী গাজী’র ছেলে রবিউল ইসলাম গাজী (৪৫), ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আদিম নগর গ্রামের কালাম শেখ এর ছেলে জহির শেখ (২৭), মাদারীপুর জেলার শিবচর থানার কাদিরপুর গ্রামের জসিম গাজী’র ছেলে তানভির হোসেন (১৬)।
বিজিবির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান জানান, রাতে আধারে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করার তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।











































