Home আঞ্চলিক ডুমুরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নসিমন চালক নিহত

ডুমুরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নসিমন চালক নিহত

11


ডুমুরিয়া প্রতিনিধি:


ডুমুরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আজহারুল ইসলাম শেখ (৫৬) নামের নসিমন চালক প্রাণ হারিয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার উলা ফটিক সরদারের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহত আজহারুর ইসলাম উপজেলার খরসন্ডা এলাকার খালেক শেখের ছেলে।পুলিশ জানায়, ঘটনার দিন সন্ধ্যায় আজহারুল একটি নসিমনে ডুমুরিয়া বাজার থেকে ১ বস্তা চাল নিয়ে বাড়ি ফেরার সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতগামী পাথর বহনকারী খুলনা মেট্রো- ট- ১১- ০৪০৫ নম্বর একটি ট্রাক নসিমনটিকে সজোরে আঘাত করে। এতে নসিমন চালক আজহারুল ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।এ প্রসঙ্গে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লব বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।