
বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার অনাকাক্সিক্ষত কিছু ঘটলে পরিনাম শুভ হবে না:মঞ্জু
খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার অনাকাক্সিক্ষত কিছু ঘটলে পরিনাম শুভ হবে না উল্লেখ করে বলেছেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। নেত্রীর বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরিবার আবেদন করেছিল। কিন্তু ফ্যাসিবাদী সরকার এই আবেদন রক্ষা করেনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আওয়ামী লীগ সরকার রাজনীতি করছে। বিদেশ থেকে ডাক্তার এনে বেগম জিয়ার চিকিৎসা করানোর বক্তব্যকে সরকারের হঠকারিতা বলেও মন্তব্য করে মঞ্জু আরো বলেন, গণতন্ত্র এবং খালেদা জিয়ার মুক্তি আলাদা করে দেখার কোনও অবকাশ নেই। দেশকে রক্ষা করতে হলে, জনগণকে রক্ষা করতে হলে, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হলে, আমাদের বাতিঘর বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে হবে, মুক্ত করতে হবে। খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেননি। দীর্ঘ নয় বছর জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এখনও কারাগারে রয়েছেন গণতন্ত্রের জন্য। রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধ এবং অহংকার-দাম্ভিকতার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এভাবে কারাগারে রাখা হয়েছে। রবিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক সংসদ সদস্য মঞ্জু বলেন, দলের পুর্নগঠন প্রক্রিয়া সফলের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি ও হাসিনা পতন আন্দোলনে বিজয়ী হতে হবে। সেজন্য সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সাতক্ষীরার লেকভিউ অডিটোরিয়ামে জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও বাবু জয়ন্ত কুমার কুন্ডু। এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, শেখ তরিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব, তাসকির আহমেদ, শেখ মাসুম বিল্লাহ, রুহুল কুদ্দুস, জিএম মাসুদুল আলম, মো. আব্দুল মজিদ, মহিউদ্দিন, গোলাম মাসরুর বাবু, মো. শের আলী, মো. বজলুর রহমান, এড. তোফাজ্জেল হোসেন, শেখ শফিকুল ইসলাম, মো. আইনুল ইসলাম, অধ্যা. মোশাররফ হোসেন, শেখ সিরাজুল ইসলাম, আবুল হাসান হাদী, মৃনাল কান্তি রায়, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, শেখ জামিরুল ইসলাম জামিল প্রমূখ।
খুলনায় বিএনপির সমাবেশ আজ
খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়ার দাবিতে আজ (২২ নভেম্বর) সারাদেশে সমাবেশ কর্মসূচি পালন করবে দলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারন সম্পাদক আমির এজাজ খান।
বুধহাটার কুঁন্দুড়িয়া স্কুলের প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বুধহাটা ইউনিয়নের ২০নং কুঁন্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় স্কুল ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক, গন্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মতিয়ার রহমান, ব্যবস্থাপনা কমিটির সভাপতি উত্তম কুমার সরকার, সদস্য তাছলিমা খাতুন, আদর আলি, গণেশ চন্দ্র সরকার, মুনছুর আলী প্রমুখ।
বক্তাগণ বলেন, প্রধান শিক্ষক ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, সরকারি সম্পত্তি লুট, এসএমসি গঠনের নামে পকেট কমিটি গঠন, ষড়যন্ত্র ও দুর্নীতি, সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ, সংখ্যালঘুদের কটুক্তিসহ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলা, কমিটির সহ-সভাপতিসহ অন্যদের হুমকি দিয়ে আসছেন। শিক্ষক শিক্ষাদান ও দেশ গড়ার কারিগর হয়ে যদি দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে স্কুলের অবকাঠামোগত, সুষ্ঠু পরিচালনা ও শিক্ষাদানের ক্ষেত্রে চরম দুরবাস্থায় পরিণত করেছেন। স্থানীয় শান্তি শৃংখলা ও বিদ্যালয়ের শিক্ষার সঠিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান শিক্ষকের দ্রুত অপসারণ জরুরী হয়ে উঠেছে। তিনি কমিটি ও এলাকার মানুষের সাথে প্রায় দেড় বছর প্রতারনা করে যাচ্ছেন। তিনি কমিটি মানেন না, উর্দ্ধতন কর্তৃপক্ষকে মানেন না, আদালতের রায় মানেন না, বরং একনায়ক তান্ত্রিকভাবে স্কুলে নিয়মিত গমন না করে, স্কুল পরিচালনার ক্ষেত্রে জবাবদিহিতা বিঘœসৃষ্টি করে যথেচ্ছা চালচলন, হাইকোর্ট, জজ কোর্টে মামলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। দুর্নীতিবাজ স্বেচ্ছাচারি শিক্ষক আমাদের স্কুলে থাকেলে এই স্কুলটা ধ্বংস হয়ে যাবে।
আশাশুনি সদর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সদর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ নভেম্বর) বিকালে আশাশুনি আলিয়া মাদরাসা হল রুমে এসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নীলকণ্ঠ সোম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক, সদর ইউপির সাবেক চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম পিন্টু। সভায় এস এম হুমায়ুন কবির সুমন, সাবেক মেম্বার গৌরচন্দ্র সরকার প্রমুখ বক্তব্য রাখেন। সদর ইউনিয়ন আ’লীগের সদস্যবৃন্দ, ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে তালিকা তৈরির জন্য সকলের সম্মতিক্রমে এড. শহিদুল ইসলাম পিন্টু ও এস এম হুমায়ুন কবির সুমনের নাম গৃহীত হয়।
সদর ইউনিয়নে যে সকল প্রার্থী দলীয় মনোনয়ন পেতে আবেদন তথা তাদের আইডি কার্ডের ফটো কপি ও নিজ রঙিন ছবি সরবরাহ করবেন তাদের নাম তালিকাভুক্ত করে জেলা তথা উর্দ্ধতন আ’লীগ নেতৃবৃন্দের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিদ্রোহী প্রার্থীদের নাম তালিকাভুক্ত করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী যাকেই নৌকা দিবেন সকলে তার পক্ষে কাজ করার জন্য অঙ্গিকার গ্রহন করা হয়।
শিক্ষার্থীরা নিজ হাতে গড়ে তুলছে সুন্দরবনের জীববৈচিত্র্যের ভাষ্কর্য
খবর বিজ্ঞপ্তি
শিক্ষার্থীরা নিজ হাতে সুন্দরবনের জীববৈচিত্র্যের ভাষ্কর্য গড়ে তোলার উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য গত ৩ নভেম্বর ২০২১ তারিখ থেকে গত ২০ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত বেডস্ সুন্দরবন সংলগ্ন বাগেরহাট উপজেলার সুন্দরবন ও চিলা ইউনিয়নের ৫০ জন শিক্ষার্থীদের নিয়ে ৫ টি দিনব্যাপী সুন্দরবনের জীববৈচিত্র্যের ভাষ্কর্য প্রস্তুতকরণ কর্মশালায় অংশগ্রহণ করেছে। সুন্দরবন ও চিলা ইউনিয়নের ৫০ জন শিক্ষার্থীদের ৫ টি দলে বিভক্ত করে ৫ টি কর্মশালার আয়োজন করা হয়। এসকল কর্মশালায় শিক্ষার্থীরা নিজ হাতে সুন্দরবনের অব্যবহারযোগ্য মোম দিয়ে সুন্দরবনের প্রাণী যেমন, বাঘ, কুমির, কচ্ছপ, ডলফিন ও প্যারা হাঁসের ভাষ্কর্য প্রস্তুত করেছে। ইতিমধ্যে এই ৫ টি কর্মশালায় শিক্ষার্থীরা মোট ১৫০ টি সুন্দরবনের প্রাণীর ভাষ্কর্য প্রস্তত করেছে। জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট এর পক্ষে বাংলাদেশ বন বিভাগ এর সহায়তায় সুন্দরবন ম্যানেজমেন্ট প্রজেক্ট এর আওতায় জিআইজেড এবং বেডস্ (বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এখানে উল্লেখ্য যে, সুন্দরবন পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন। সুন্দরবন আমাদের গৌরব ও ঐতিহ্য। সুন্দরবনকে ঘিরেই গড়ে উঠেছে উপকূলীয় এলাকার জীবন-জীবিকা, আচার-আচরণ, ইতিহাস ও ঐতিহ্য। কিন্তু সুন্দরবন সম্পর্কে স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞান সীসিত। তাই বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) স্বাস্থ্যবিধি সুন্দরবন সংলগ্ন শিক্ষার্থীদের নিয়ে সুন্দরবনের জীববৈচিত্র্যের নানা ভাষ্কর্য প্রস্তুত করছে। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজের হাতে সুন্দরবনের জীববৈচিত্র্যের ভাষ্কর্য প্রস্তুত করছে এবং এর মাধ্যমে তাদের শিশু মনে সুন্দরবনের প্রতি দায়িত্বরোধ সৃষ্টি হচ্ছে।
অবাধ সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করতে সম্মলিত সহযোগীতা প্রয়োজন
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটায় নির্বাচনী আচারণ বিধি সংক্রান্ত সভায় বক্তরা বলেছেন, অবাধ সুষ্ঠ নির্বাচনে বিশৃঙ্খলা, প্রভাব বিস্তার কিংবা মিথ্যা তথ্য দেওয়া হলে সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে প্রার্থী হোক বা কোন প্রার্থীর সমার্থক হোক ছাড় দেওয়া হবে না। এমনকি নির্বাচন কেন্দ্র করে কোন গুজব ছড়ালে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস কতৃর্ক আয়োজিত উপজেলা নির্বাচন অফিস চত্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনী আচারণ বিধি সংক্রান্ত সভায় এসব কথা তুলে ধরেন বক্তরা। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে শিক্ষা অফিসার শাহজাহান এর সঞ্চলনায় বক্তব্য দেন দেবহাটা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক নারগিস খাতুন।
বক্তরা আরো বলেন, কোন জীবন্ত প্রাণীকে প্রতিক হিসাবে ব্যবহার করা যাবে না। সব প্রার্থী নিজ নিজ এলাকার মানুষ তাই নির্বাচনকে ঘিরে কোন প্রকার শত্রুতা না করার অনুরোধ জানানো হয়। নির্বাচনকে ঘিরে বিভিন্ন কর্মকর্তাদের নাম্বার ক্লোন হতে পারে তাই কেউ কোন ফোনে প্রতারিত না হয়ে সচেতন থাকতে নির্দেশ দেওয়া হয়। একই সাথে কোন প্রার্থীর পক্ষে মোটরসাইকেল শোÍডাউন, জনসভা করা যাবে না বলে জানানো হয়। নির্বাচনে কেউ সহিংসতা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোন প্রকার অন্যায়, অনিয়ম মেনে নেওয়া হবে না। নির্বাচনের আগের দিন থেকে ৭২ ঘন্টা মোটরসাইকেল বন্ধ থাকবে। এছাড়া নির্বাচনের আগের রাতত ১২টা হতে নির্বাচনের দিন রাত ১২টা পর্যন্ত কোন প্রকার যানবহন চলাচল করতে পারবে না। তবে নির্বাচন কমিশন কতৃর্ক অনুমোদিত যানবহন চলাচল করতে পারবে।
খুলনায় বিএনপির একাংশের প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে খুলনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার ২২ নভেম্বর বিকেল ৩টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহাবান জানানো হয়েছে। এদিকে কর্মসূচি সফল করতে বিএনপির এক প্রস্ততি সভা রবিবার দুপুরে মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পী, আজিজুল হাসান দুলু, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, শহীদুল ইসলাম শহীদ, জাবেদ মল্লিক, সোহরাব হোসেন, আনোয়ার হোসেন আনো, মিজা মাহমুদ, আইয়ুুব মোল্ল্যা, মইদুল হক টুকু, মঞ্জুর আরফিন, শরিফুল ইসলাম টিপু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, এস এম শরিফুল আলম, মাশকুর হাসান ফ্রান্স, এম ডি জাফর হাসান, জি এম মুরাদুজ্জামান সবুজ প্রমুখ। সভা থেকে গতকালের অনশন কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, সিনিয়র নেতৃবৃন্দকে লাঞ্ছিত করা, শ্যামনগর উপজেলা বিএনপি’র সভাপতি মাষ্টার ওয়াহিজ্জামান সহ নেতাকর্মীদের উপর বর্বর পুলিশি হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়। সভা থেকে বিএনপির রাজনৈতিক কর্মসূচি বাঁধামুক্তভাবে পালনে সহায়তা করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।
র্যাবের অভিযানে রামপালে প্রতারক জাফর আটক
রামপাল (বাগেরহাট ) সংবাদাতা
রামপালে অভিযানে চালিয়ে জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব-৬। রবিবার বিকাল ৩ টার সময় উজলকুড় ফকিরবাড়ী হতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তির নাম এসএম আবু জাফর (৫৪)। সে রামপাল উপজেলার উজলকুড় গ্রামের মোঃ এবাদ আলী শেখ এর পুত্র। র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উজলকুড় এলাকায় জালিয়াতি চক্রের সন্ধান পায় র্যাব। সে বিভিন্ন সরকারী অফিসের সীলমোহর নকল করে প্রতারনার মাধ্যমে মানুষের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রবিবার বিকাল ৩ টায় উজলকুড় ফকিরবাড়ী হতে তাকে আটক করা হয়। এ সময় গ্রেফতারকৃত ব্যাক্তির কাছ থেকে বিভিন্ন সরকারী অফিসের সীলমোহর, সীলপ্যাড, বিভিন্ন মূল্যমানের প্রচুর পরিমানের ফাঁকা ষ্ট্যাম্প, কোর্ট ফি ষ্ট্যাম্প, এসএ খতিয়ানের কপি, আরএস খতিয়ানের কপি, জমির বিভিন্ন দলিলপত্র ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। রামপাল থানার ওসি মো. সামসুদ্দীন আসামি হস্তান্তরের কথা নিশ্চিত করে বলেন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাইকগাছায় এক ব্যক্তির ঝুলান্ত লাশ উদ্ধার
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় রওশন আলী গাইন(৫০) নামে এক ব্যক্তির ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পৌরসভার ৫ নং ওয়ার্ডের মৃত্যু আহম্মদ আলী গাইনের ছেল। এ ঘটনায় থানায় অপমৃত্যু হয়েছে।
মৃতের স্ত্রী রাবেয়ে খাতুন জানান, রবিবার দুপুরে আমার স্বামী খাওয়াদাওয়া শেষে নিজ ঘরে দরজা দিয়ে ঘুমিয়ে ছিলো। এ সময় আমি বাড়ির পাশে পানি আনতে যাই। ২ টার দিকে বাড়ি ফিরে ডাকা ডাকি করলে সাড়া না দেয়ায় জানালা দিয়ে দেখি ঘরের আড়ার সাথে বিছানার চাঁদর গলায় পেঁচিয়ে ঝুলে রয়েছে। আমার ডাক চিৎকারে এলাকা বাসি এসে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে নামানো হয়। তাৎক্ষনিক পাইকগাছা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করে। মৃতের ছেলে বাপ্পি জানান, আমার পিতার ভারসাম্য হীন ছিলো।মামলার তদন্তকরী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক এস আই শুশান্ত জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় সুরত হাল রিপোট শেষে লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পাইকগাছায় ভবনের অভাবে শতাধিক শিশুর শিক্ষা ব্যাবস্থা ব্যাহত
বাবুল আক্তার, পাইকগাছা
পাইকগাছা উপজেলার দীপবেষ্টীত ইউনিয়ন লতা। লতা ইউনিয়নর ছয় গ্রামের কোমলমতি শিশুদের শিক্ষা ব্যবস্থার জন্য মাত্র দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। হাড়িয়া গ্রাম থেকে একটির দুরত্ব রয়েছে ৩ কিলোমিটার অন্যটির ২ কিলোমিটার। যার কারনে কোমলমতি শিশুরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যেতে পারেনা। সেকারণে শিবসা নদীর উত্তর পাড়ে অবস্থিত হাড়িয়া গ্রামের চারজন স্বপ্নবান শিক্ষিত যুবক শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে গড়ে তোলেন একটি শিক্ষা প্রতিষ্ঠান।গত ১৬ ডিসেম্বর ২০১৮ সালে শেফালী স্মৃতি বিদ্যা নিকেতন নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন। নিজেদের পকেটের টাকা খরচ করে এ পাঠশালাটি মাটির দেয়াল ও টিনের ছাওনি দেয়া হয়। বর্তমানে অর্থ অভাবের কারনে প্রতিষ্ঠানটি পাঁকাকরন করা সম্ভব হয়নি। প্রতিষ্ঠানে কর্মরত ও প্রতিষ্ঠতা গৌরহরি রায় (প্রিতম) জানান, তিল তিল করে চার বছর ধরে এ প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। বর্তমানে অর্থ অভাবের কারণে ভাঙ্গা ঘরে শিক্ষার গুণগত মান রক্ষা করা খুব কঠিন হয়ে পড়েছে। আমাদের উদ্যেশ্য ছিল এ অবহেলিত এলাকার কোমলমতি শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করা। এ এলাকা থেকে প্রাথমিক বিদ্যালয় প্রায় ৩ কিঃ মিঃ দুরে হওয়ার কারনে ও যোগাযোগ ব্যবন্থা ও রাস্থা ঘাট কর্দমাক্ত থাকায় অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে। শিশুদের সুশিক্ষিত করার লক্ষ্যে তিনি সরকারের কাছে একটি আধুনিক ভবণের দাবি জানান।
ওই পাঠশালার শিক্ষক নিত্যানন্দ রায়, শিক্ষক নয়ন রায় ও অমিত রায় জানান, হাড়িয়া, ধলায়, সচিয়ারবন্ধ, পুতলাখালীসহ ৬ গ্রামের দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেকারনে আমরা কয়েক বন্ধু মিলে চার বছর ধরে নিজেদর অর্থায়নে শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষা দান করে আসছি। বর্তমানে পাঠশালাটি একটি কক্ষ নিয়ে শতাধিক ছেলে মেয়েদের পাঠদান করানো খুব কঠিন হয়ে পড়েছে। উপজেলাসহ শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটাই দাবী জানাচ্ছি একটি আধুনিক শিক্ষা সহায়ক ভবণ নির্মানের জন্য। উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা বলেন, এটি একটি বেসরকারী প্রতিষ্ঠান। এখানে সরকারীভাবে প্রতিষ্ঠান গড়ার সুযোগ নেই। সেহেতু আমি ভবনের বিষয়ে কোন কিছু বলতে পারছিনা। তবে শিশুদের স্কুলমুখী করার জন্য ভালো উদ্যোগ। পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু জানান, বিষটি শুনলাম আগামী মাসে সমন্নয় সভায় উত্থাপন করে পাঠশালাটির উন্নয়ন করার জন্য যাযা প্রয়োজন তা করা হবে।
কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ^বিদ্যালয়ের ১১-১৬ গ্রেডের কর্মচারীদের চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর রবিবার সকাল ৯টায় বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২য় গ্রুপের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে রিসোর্র্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুঃ বিল্লাল হোসেন খান, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ এবং সঞ্চালনা ও স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ জাহেদুল ইসলাম। কারিগরী অধিবেশনে চাকুরী বিধি, আচরণ ও শৃঙ্খলা বিধি, দায়িত্ব ও কর্তব্য, সচিবালয় নির্দেশমালা, জাতীয় শুদ্ধাচার কৌশল এবং ছুটি বিধান ও প্রাপ্য সুবিধা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। উল্লেখ্য, বিশ^বিদ্যালয়ের ১১-১৬ গ্রেডের কর্মচারীদের তিনটি গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ প্রদান করা হবে। ২২ নভেম্বর ৩য় গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
কুয়েটের দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে শোক র্যালী অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী সুব্রত কুমার এবং এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সবুজ মন্ডল এর অকাল মৃত্যুতে শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় বিশ^াবদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোক র্যালী শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোক র্যালীতে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শোক র্যালী শেষে প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “আমরা চাইনা আর কোন প্রাণ অকালে ঝরে যাক, মৃত্যু কোন সমাধান নয়। শিক্ষার্থীদের যেকোন সমস্যা সমাধানের জন্য বিশ^বিদ্যালয় পরিবার শিক্ষার্থীদের সঙ্গে আছে”। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কাজী হামিদুল বারী, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহবাব ফাইয়াজ হক এবং আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী সাকিব সানি।
খুলনা জলমা ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী শফিউল ইসলাম
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত খুলনা বটিয়াঘাটা ১ নাম্বার জলমা ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শফিউল ইসলাম কে দলীয় মনোনয়নপত্র প্রদান করা হয়। গতকাল শনিবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জলমা ইউনিয়নর এক মতবিনিময় সভা লবণচরা রিয়া বাজার দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী মুরাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ প্রচার সম্পাদক ফেরদৌস গাজী সুমন, মাওলানা আবু সাঈদ, মাওলানা নাসিম উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের মমিনুল ইসলাম নাসিব, মোঃ আব্দুস সালাম, মোঃ আল আমিন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রেজাউল করিম, আব্দুল মান্নান, মোঃ মাসুম বিল্লাহ সহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৩ শে ডিসেম্বর জলমা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলহাজ্ব মোহাম্মদ শফিউল ইসলামের নাম ঘোষণা করা হয় এবং দলীয় মনোনয়ন পত্র দেয়া হয়। এছাড়াও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে ৩ নম্বর ওয়ার্ডে শেখ মোঃ আল-আমিন, ৪ নম্বর ওয়ার্ডে মোঃ রফিকুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে মোঃ রেজাউল করিম রনি ও ৬ নম্বর ওয়ার্ডে মোঃ আব্দুল মান্নান হাওলাদারের নাম ঘোষণা করা হয়।
খুলনায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
তথ্য বিবরণী
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার খুলনা নৌ অঞ্চলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে সকালে খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ আনোয়ার হোসেন, এনজিপি, পিসিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী শহিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহিদ বীর বিক্রম মহিবুলাহর সমাধীস্থলে গার্ড অব অনার এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় খুলনা নৌ অঞ্চলের পদস্থ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
দিবসটি পালন উপলক্ষে খুলনা নৌ অঞ্চলের মসজিদসমূহে বাদ ফজর দেশ ও জাতির কল্যাণ, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে নৌ অঞ্চলের সকল ঘাঁটি ও জাহাজসমূহে সশস্ত্র বাহিনীর অবদানের ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বিএন স্কুল এন্ড কলেজ খুলনা ও মোংলা, নেভি এ্যাংকরেজ খুলনা এবং শিশু নিকেতন স্কুল মোংলায় দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এছাড়া বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে ‘বানৌজা বরকত’, রকেট ঘাট খুলনায় ‘বানৌজা কর্ণফুলী’ ও ‘বানৌজা যমুনা’ মোংলায় দিগরাজ নেভাল জেটিতে বিকেল ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উম্মুক্ত রাখা হয়। এ সময় নৌবাহিনীর জাহাজসমূহ পরিদর্শনের জন্য উল্লেখযোগ্য সংখ্যক জনসমাগম হয়।
বিকেলে বানৌজা তিতুমীর ঘাঁটিতে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সশস্ত্র বাহিনীর বীর মুক্তিযোদ্ধা, অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্রবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের পরিবারবর্গের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামরিক কর্মকর্তা ছাড়াও খুলনার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় আবারও ইউপি নির্বাচন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আবারও ইউপি নির্বাচন। উপজেলার মাগুরখালী ইউনিয়নে ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে দু‘প্রতিদ্বর্ন্বী প্রার্থী সমভোট পাওয়ায় আগামী ২৪ নভেম্বর আবার নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আবুবকর সিদ্দিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি
সূত্রে এ তথ্য জানা গেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাগুরখালী ইউনিয়নে ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে আহম্মদ আলী সরদার তালা ও ইউনুস সরদার মোরগ প্রতিক নিয়ে প্রতিদ্বর্ন্বী করে সমভোট পান।যে কারনে ওই ওয়ার্ডে আগামী ২৪ নভেম্বর / ৯ অগ্রাহন আবারও ভোট অনুষ্ঠিত হবে।
জলবায়ু পরিবর্তনজনিত সংকট কোন দেশের একক সংকট নয়: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত সংকট কোন দেশের একক সংকট নয়। এটি এখন সমগ্র বিশ্ববাসীর উদ্বেগের কারণ। সেই উদ্বেগ থেকেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সদ্য সমাপ্ত কপ সম্মেলনে যোগ দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ব নেতৃবৃন্দকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সিটি মেয়র রবিবার সকালে খুলনা কারিতাস মিলনায়তনে আয়োজিত “উপকূলীয় শিশুদের জলবায়ু সম্মেলন –২০২১” এ প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। ম্যাক্স ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস) এ সম্মেলনের আয়োজন করে। তিনি সময়োপযোগী এ উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের অভিনন্দন জানান এবং এ আয়োজন শিশুদের মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে বলে উল্লেখ করেন।
সিটি মেয়র আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন বিপন্ন হচ্ছে এবং এর ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিশুরা। তাদের শিক্ষা, প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি, আবাসন এবং নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তিনি বলেন, ধনি দেশগুলির অত্যাধিক পরিমাণ কার্বন নি:সরণের কারণে জলবায়ু সংকটাপন্ন হচ্ছে। ফলে উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ হানা দিচ্ছে। খুলনাঞ্চলে সুন্দরবন আমাদের রক্ষাকবজ হিসেবে কাজ করছে। তাই আমাদের নিজেদের স্বার্থে সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হবে।
জেজেএস-এর নির্বাহী পরিষদের সভাপতি জাকিয়া আক্তার হোসেন-এর সভাপতিত্বে সম্মেলনে বিষয়বস্তুর ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. দিলিপ কুমার দত্ত ও প্রফেসর ড. নাজমুস সা’দাত এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোস্তফা সরোয়ার। অন্যান্যের মধ্যে খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, দৈনিক কালেরকন্ঠ-খুলনার ব্যুরো চীফ গৌরঙ্গ নন্দী, কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, কনসার্ণ ওয়ার্ল্ডওয়াইড-বাংলাদেশের কনসোর্টিয়াম ম্যানেজার ইমরানুল হক, জুম ক্লাউডের মাধ্যমে কেএনএইচ বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর শুভময় হক এবং দক্ষিণ কোরিয়ার কনসার্ণ ওয়াল্ডওয়াইড সরোজ দাসসহ সাংবাদিক ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ সম্মেলনে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। জেজেএস-এর নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন-এর সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তৃতা করেন বৈশাখী সরকার ও সাজ্জাদ হোসেন।
উপকূলীয় শিশুদের মধ্য থেকে শিশু শিক্ষা, বিনোদন, খাবার পানি ও সেচের পানির নিশ্চয়তাসহ শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণ সম্পর্কিত দাবীনামা তুলে ধরে বক্তৃতা করেন সুখী আক্তার, লামিয়া আক্তার, রকিবুল ইসলাম নয়ন, জান্নাতুল প্রমুখ।
অভয়নগরে ৮ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা
স্টাফ রিপোর্টার
অভয়নগরে ৮ টি ইউনিয়নে নিবার্চনে নৌকার মাঝি হলেন যারা। যশোরের অভয়নগর উপজেলার মোট ৮ টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। রবিবার বিকালে কেন্দ্রীয় আওয়ামীলীগেরে দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। গতকাল রবিবার বিকালে উপজেলার ৮টি ইউনিয়নের নৌকার মাঝিদের নাম ঘোষনা দেয়া হয়। তারা হলেন, ১নং প্রেমবাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক পেয়েছেন প্রভাষক মফিজ উদ্দিন, ২ নং সুন্দলী ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক পেয়েছেন বিকাশ রায় কফিল, ৩নং চলিশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক পেয়েছেন মশিউর রহমান, ৪নং পায়রা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক পেয়েছেন হাফিজুর রহমান বিশ্বাস, ৫নং শ্রীধরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক পেয়েছেন ্এ্যাড মোঃ নাসির উদ্দিন, ৬নং বাঘুটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক পেয়েছেন অজুর্ন সেন, ৭নং শুভনাঢ়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক পেয়েছেন ইদ্্িরস আলী, ৮ নং সিদ্দিপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক পেয়েছেন খান এ কামাল। উল্লেখ, আগামী ২৩ ডিসেম্বর দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, এদিন দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি নির্বাচন করতে ভোট নেওয়া হবে। বুধবার (১০ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের ৮৯তম কমিশন সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর। তফসিল অনুযায়ী দেশের আটটি বিভাগে চলবে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। এই ধাপে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৮৪০। তফসিলের তথ্য বলছে, এই ধাপের নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়পত্র দাখিল করতে হবে আগামী ২৫ নভেম্বরের মধ্যে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ নভেম্বর। এরপর ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাছাইয়ে বৈধ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। তফসিলের তথ্য বলছে, প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে ৬ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। দুই সপ্তাহের প্রচার-প্রচারণা শেষে ২৩ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
বকেয়া পাওনা পরিশোধের দাবীতে শ্রমিকদের অনশন কর্মসূচি আজ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন ও জুট স্পিনার্স মিলের সাধারণ শ্রমিক কর্মচারীদের উদ্যোগে জুট স্পিনার্সসহ বন্ধকৃত ব্যক্তিমালিকানা জুট মিল চালু ও বকেয়া পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবীতে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (সোমবার) সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত শ্রমিক কর্মচারী ও তাদের পরিবার পরিজন নিয়ে অনশন কর্মসূচি পালন করবে। বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে এ অনশন কর্মসূচি পালিত হবে বলে শ্রমিক নেতৃবৃন্দ জানান ।
বেওয়ারিশ কুকুরের অভয়ারণ্যে পরিণত হয়েছে মশিয়ালী: কামড়ে আহত ৪ জন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের মশিয়ালীতে কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। নেড়ী কুকুরের অত্যাচারে অতিষ্ট মশিয়ালীবাসী। এদের মাধ্যমে ছড়াচ্ছে র্যাবিস, টক্সো প্লাজ মোসিস ও কালাজ¦রের মত ভয়াবহ রোগের জিবানু । রাস্তাঘাট , ফুটপাত থেকে ঘরের আঙ্গিনা পর্যন্ত সর্বত্র কুকুরের উপদ্রব। স্কুলগামী শিশু ও মহিলাদের মধ্যে রিতি মত ভিতি ছড়ানো ছাড়াও প্রকাশ্যে কুকুরের মিলন দৃশ্য দারুণ বিব্রত করছে অবিভাবক ও পথচারীদের। বিভিন্ন শহর এলাকায় দেখা যায় ব্যপকভাবে কুকুর নিধন কার্যক্রম চলে সেই তুলনায় ইউনিয়ন এলাকায় কুকুর নিধনের কোন ব্যবস্থা চোখে পড়েনি। দিনে রাতে সর্বক্ষণ কুকুরের উপদ্রব। এছাড়া রোগাক্রান্ত ও বীভৎস চেহারার কুকুর মারাত্বক ভাবে পরিবেশ নষ্ট করছে। ২০ নভেম্বর সন্ধার পর থেকে রাত ৯ টা পর্যন্ত কুকুরের কামড়ে মশিয়ালী সরদার পাড়ার মুনছুর আলী আকুঞ্জীর পুত্র মো: ফারুক আকুঞ্জী (৫০), মতলেব শেখের পুত্র কবির শেখ (৪৫), রাজ সরদারের কন্যা বৃষ্টি (১২), ও মোঃ শামছুর রহমান গুরুতর আহত হয় । আহতরা ফুলতলা উপজেলা স্বাস্থ্্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। স্থানীয়রা বলেন ঘর থেকে বের হলেই কুকুর আতংক বিরাজ করছে, শিশু থেকে বৃদ্ধরা পর্যন্ত কুকুর আতংকে রয়েছে। এলাকাবাসী অতিদ্রুত সংস্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এসকল বেওয়ারিশ কুকুর নিধনের ব্যাপারে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
বটিয়াঘাটায় গুনাগুণ ও ক্ষতি কারক দিক নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধি
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ঢাকা এর উদ্দ্যোগে গত ২০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত মানব জীবনের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যের গুনাগুণ ও ক্ষতি কারক দিক নিয়ে ৪ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান গত শনিবার সকাল সাড়ে ১০ টায় বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কাউন্সিল এর পুষ্টি ও বিজ্ঞান বিভাগের কর্মকর্তা প্রশিক্ষক ড. মনির হোসেন । উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ঈমান আলী মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম , অবঃ অধ্যাপক ড.এসএম ফেরদৌস,অবঃ উপ-পরিচালক পংকজ মজুমদার, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, মোঃ আবু বক্কর সিদ্দিক । কর্মশালায় প্রশিক্ষনার্থী ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে আব্দুল মান্নান সরদার,আবু বক্কর সিদ্দিক, মিহির কান্তি বৈরাগী, জীবনানন্দ রায়,কমলেশ বালা, মোঃ মোস্তাফিজুর রহমান, আব্দুল হাই খান, শিউলি রাণী বিশ্বাস, নিবেদিতা বাছাড়,ইলোরা আক্তার, লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার । কর্মশালায় বিভিন্ন খাদ্যের গুনাগুণ ও ক্ষতি কারক দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন । আগামী ২৩ নভেম্বর মঙ্গলবার প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।
দাকোপে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা
মোঃ শামীম হোসেন- বাজুয়া
শীতের শুরুতেই রস সংগ্রহ, খেজুর রসের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন খুলনার দাকোপের গাছিরা। ফরিদপুর ও বরিশাল থেকে গাছিরা দাকোপে এসে খেজুর বাগান লিজ নিয়ে রস সংগ্রহ করে গুড় ও পাটালি তৈরি করে থাকেন। এলাকা ঘুরে জানা যায় শীত শুরুর সঙ্গে সঙ্গে গাছিরা খেজুর গাছ প্রস্তত করে রস আহরণ শুরু করেছেন। রস আহরণের জন্য প্রথমে হাতে দা ও কোমরে দড়ি বেঁধে খেজুর গাছে উঠে নিপুণ হাতে গাছ চাছা-ছেলা করেন। পরে ছেলা স্থানে বাঁশের কঞ্চির নল বসানো হয়। সেই নল বেয়ে নেমে আসে সুস্বাদু খেজুর রস। কাকডাকা ভোর থেকে সকাল ৮-৯টা পর্যন্ত গাছ থেকে রস সংগ্রহ করে। দুপুর পর্যন্ত রস জাল দিয়ে গুড় তৈরি করা হয়। কেউ কউ আবার গুড় থেকে পাটালি তৈরি করে বিক্রির জন্য। আবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রস সংগ্রহের জন্য গাছে গাছে কলস বাঁধে। এভাবেই ব্যস্ত সময় পার করছে গাছিরা।
শীতের চার মাস ৬ শতাধিক খেজুর গাছ ৩৫ হাজার টাকায় লিজ নিয়ে প্রতিদিন গড়ে ১২০ কেজি গুড় উৎপাদন করছেন। আর পাইকারিতে প্রতি কেজি গুড় বিক্রি করেন ১৮০ ও খুচরা ২০০ টাকা কেজি। খেজুরের রস ৩০০ টাকা হাড়ি ও ১০ টাকা গ্লাস বিক্রী করছেন তারা। আবার অনেকে রস কিনে নিয়ে ফেরি করে বিক্রি করেন। এ শীতের মৌসুমে রস ফেরি করে জীবিকা নির্বাহ করে এমন সংখ্যা শতাধিক। রস আর রসের তৈরি পিঠা উৎসব চলবে পুরো শীত জুড়ে। খেজুরের রস দিয়ে নানান রকম পিঠা তৈরি করা হয়। ভাপা পিঠা, পুলি পিঠা, পাঠিসাপটা, রস পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা তৈরির ধুম পড়ে গেছে খেজুর গাছের রস আর গুড় দিয়ে। ঘরে ঘরে নবান্ন উৎসবে রস ও রস থেকে তৈরী গুড়, পাটালি দিয়ে তৈরি হবে সুস্বাদু খাবার। তবে যত শীত বেশি পড়ে তত রস বেশি হয়। গাছিদের মতে প্রতিদিন ৮০ থেকে ৯০টি গাছের রস থেকে তৈরি হয় ৪০ কেজি গুড়। শীত বেশি পড়লে রস উৎপাদন হবে দ্বিগুণ। বাজুয়া গ্রামের গাছি জয়নাল মিয়া জানান, খেজুরের রস পেতে বেশ কিছু কাজ করতে হয়। গাছের উপরিভাগের নরম অংশকে কেটে সেখানে বসিয়ে দেয়া হয় বাঁশের তৈরি নালা। আবার পাখিরা যাতে রস না খেতে পারে আর কোন জীবাণু না ছড়াতে পারে, সেজন্য আবার জাল বিছাতে হয়। গাছের কাটা অংশ থেকে চুইয়ে-চুইয়ে রস এনে নল দিয়ে ফোঁটায় ফোঁটায় জমা হয় মাটির কলসিতে। একবার গাছ কাটার পর ২-৩ দিন রস পাওয়া যায়। রসের জন্য গাছ একবার কাটার পর ৫-৬ দিন বিশ্রাম দেয়া হয়। রোদে কাটা অংশ শুকিয়ে গেলে আবার ওই অংশ চেছে রস সংগ্রহ করা হয়। আর এ কারণেই সাধারণত খেজুর গাছ পূর্ব ও পশ্চিম দিকে কাটা হয়, যাতে সূর্যের আলো সরাসরি ওই কাটা অংশে পড়ে। কৈলাশগঞ্জ গ্রামের গাছি ভৈরব জানান, গাছ থেকে রস সংগ্রহের সময় মৌমাছির কামড় সইতে হয়। রস বিক্রির টাকা যখন ঘরে তুলি তখন মৌমাছির কামড়ের কথা ভুলে যাই। এ বিষয়ে লাউডোবের গাছি বড় মিয়া বলেন, বর্তমানে যে হারে খেজুর গাছ হারিয়ে যেতে বসেছে, তাতে এক সময় হয়তো আমাদের দেশে খেজুর গাছ থাকবে না। এই ঐতিহ্যকে ধরে রাখতে চাইলে আমাদের সবার উচিত তালগাছের মতো বেশি বেশি খেজুর গাছ লাগানো এবং তা যতœ সহকারে বড় করা। নতুন করে কেউ খেজুরের বাগান করতে চাইলে বা খেজুরের গাছ রোপণে যে কোনো সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান। তিনি বলেন, এ উপজেলায় খেজুরের গাছ রোপণের ক্ষেত্রে তেমন একটা আগ্রহ দেখা যায় না। সবাই আম, জাম, ডাব, তাল, কাঠ জাতীয় গাছ বিভিন্ন ফল এর চারা লাগানো নিয়েই ব্যস্ত। সব গাছেরই প্রয়োজন আছে। তবে খেজুর বাগানও লাভজনক বলে তিনি খেজুর বাগান করার জন্য সকলকে আহবান জানান। তিনি বলেন প্রয়োজনে খেজুর বাগান তৈরি করার জন্য তার সকল সহযোগিতা থাকবে বলে জানান।
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রোগমুক্তি কামনায় বাগেরহাটে দোয়া
স্টাফ রিপোটার,বাগেরহাট
জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থ্যতা কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ নভেম্বর) দুপুরে বাগেরহাট শহরের সম্মিলনি মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে বাগেরহাট পৌর, সদর ও কচুয়া উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপি সহ-সভাপতি এ্যাড. আছাদুজ্জামান,সাবেক পৌর সভাপতি শাহেদ আলী রবি, সাবেক পৌর সাধারন সম্পাদক মনিরুজ্জামান, সাবেক যুবদল সাবেক মেহেবুবুল হক কিশোর, বাগেরহাট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিদা আক্তার, বাগেরহাট জেলা কৃষক দলের আহবায়ক আসাফুদ্দৌলা জুয়েল,বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান বাবু, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শেখ আবু হানিফ শানু, যুবদলে পৌর আহবায়ক জসিম সরদার, প্রমুখ। এসময় অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের সব থেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী। তার কি চিকিৎসা পাওয়ার অধিকার নেই। তাকে দেশে আটকে রেখে মেরে ফেলার চেষ্টা করছে। সরকার ভয়পায়, বেগম খালেদা জিয়াকে। বেগম জিয়া সুস্থ্য হলে, বর্তমান সরকারের গদি থাকবে না। বেগম জিয়ার নেতৃত্বে সাধারণ মানুষ এই ফেসিস্ট সরকারকে টেনে হিচড়ে ক্ষমতাচ্যুত করবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একজন সাবেক প্রধানমন্ত্রী ও দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতাকে চিকিৎসার সুাযোগ না দেওয়া অন্যায়। তাই অনতি বিলম্বে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ গমনের অনুমতি প্রদানের দাবি জানান বক্তারা।
পরে বেগম জিয়া ও তারেক রহমানের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিদ্দিকুর রহমান।
মুক্তিপনের দাবীতে চার জেলে অপহৃত মাছ ও ডিজেল লুট
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
জলদস্যুমুক্ত বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারে আবারো ডাকাতি শুরু হয়েছে। গত এক সপ্তাহে চার ট্রলারে হামলা চালিয়ে মুক্তিপনের দাবীতে চার জেলে অপহরণ ও মোঃ মুসা নামের এক জেলেকে গুলি করে হত্যা করেছে ডাকাত দল। এসময় ট্রলারে থাকা ইলিশ মাছ, ডিজেলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।
ডাকাতির শিকার হওয়া ট্রলারগুলো হচ্ছে, শরণখোলা উপজেলার রাজৈর এলাকার আনোয়ার হাওলাদারের এফবি আট ভাই ফিস, একই এলাকার আমিনুল হাওলাদারের এফবি শাওন, পাথরঘাটা উপজেলার ফিরোজ মাতুব্বরের এফবি মায়ের দোয়া, বাদুরতলা গ্রামের নেছার উদ্দিন খানের এফবি মা এবং চর লাঠিমারা গ্রামের বাবুল ফকিরের এফবি বাবুল ট্রলার।
(২১নভেম্বর) রবিবার সকালে ডাকাতের কবল থেকে শরণখোলার রাজৈর মৎস্যঘাটে ফিরে আসা এফবি আট ভাই ফিস ট্রলারের মাঝি মহিদুল মুন্সি জানান, শনিবার দিবাগত রাত ৯টায় সুন্দরবনের কচিখালীর বাহির সাগরের গাঙ্গের আইন এলাকায় তারা ১৭ টি ট্রলার মাছ ধরছিলেন। এমন সময় অপর একটি ট্রলারে ১১ সদস্যের ডাকাত দল আগ্নেয়াস্ত্র ও দা নিয়ে তাদের ট্রলার গুলোতে হামলা চালায়। ডাকাত দল হামলা চালিয়ে ইলিশ ও ডিজেলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তিন লাখ টাকা করে মুক্তিপনের দাবীতে তাদের ট্রলারের জেলে লোকমান হোসেন (৬০), এফবি শাওন ট্রলারের মাঝি জাকির হোসেন (৫০) ও পাথরঘাটার এফবি মায়ের দোয়া ট্রলারের জেলে জামাল হোসেন (৫০)কে অপহরন করে নিয়ে যায়। পাথরঘাটা মাছধরা ট্রলার মাঝি সমিতির সভাপতি মোঃ দুলাল মিয়া জানান, গত (১৯ নভেম্বের) শুক্রবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের আশার চর এলাকা থেকে এফবি মা ট্রলারে হামলা চালিয়ে ডিজেল ও বিভিন্ন মালামালসহ ট্রলারের মালিক ও মাঝি নেছার উদ্দিন খানকে মুক্তিপনের দাবীতে অপহরন করে নিয়ে যায়। এঘটনার আগে গত ১৬ নভেম্বর সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় এফবি বাবুল ট্রলারে হামলা চালায়। ডকাত দল ট্রলারের মালামাল লুট করে নিয়ে যওয়ার সময় প্রতিবাদ করলে জেলে মোঃ মুসাকে গুলি করে হত্যা করে। তার বাড়ি পাথরঘাটা উপজেলার চর লাঠিমারা গ্রামে।
এ ব্যাপারে বাগেরহাট জেলা ফিসিং ট্রলার মালিক সমিতির সভাপতি এম সাইফুল ইসলাম খোকন বলেন, এবছর ইলিশ মৌসুমে এ অঞ্চলে মাছ না পড়ায় জেলে ও মহাজনরা নিঃস্ব হয়ে দেনাগ্রস্থ হয়ে পড়েছে। এ অবস্থায় ডাকাতের কবলে পড়ায় তাদের পথে বসা ছাড়া কোন উপায় থাকবে না।
জানতে চাইলে কোস্টগার্ড পশ্চিম জোনের নাম প্রকাশে অনেচ্ছুক এক কর্মকর্তা জানান, বঙ্গোপসাগরে তাদের একটি জাহাজ ও সুন্দরবনের কচিখালী, দুবলার চর স্টেশনের সদস্যরা টহলে রয়েছে। তবে জেলেরা কোস্টগার্ডের ০১৭৬৯৪৪৪৯৯৯ নম্বরে কল দিলে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহন করতে পারি। প্রসঙ্গত, ২০১৮ সালের ১ নভেম্বের প্রধানমন্ত্রী সুন্দরবন ও বঙ্গোপসাগর এলাকা দস্যুমুক্ত ঘোষনা করেন।
বেতাগা বাজার বর্ণিক সমিতির কমিটি গঠন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা বাজার বর্ণিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন শনিবার সন্ধ্যায় বাজারের দক্ষিণা রঞ্জন মার্কেটে অনুষ্ঠিত হয়েছে। বেতাগা বাজার বর্ণিক সমিতির সভাপতি অশোক রায় এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ ও বিশিষ্ট শিক্ষানুরাগী দাশ শিশির কুমার। সাধারণ সম্পাদক তরুণ কান্তি দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত ৪. ৫.ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্যা কামরুন্নাহার নীপা, ইউপি সদস্য পরিমল কুমার দাশ ও পুষ্পল কুমার দাশ সহ বেতাগা বাজার বর্ণিক সমিতির সকল সদস্যবৃন্দ। পরে সকলের সর্বসম্মতিক্রমে অশোক রায়-কে সভাপতি ও তরুন কান্তি দাশ-কে সাধারণ সম্পাদক এবং বিকাশ দাশ-কে কোষাধ্যক্ষ করে একটি কমিটি গঠন করা হয়।
খুবিতে প্রায় ২৪ কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মিত হচ্ছে সুলতানা কামাল জিমনেশিয়াম
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্মিত হচ্ছে আধুনিক সুবিধা সম্বলিত সুলতানা কামাল জিমনেশিয়াম। এ বিষয়ে রবিবার বিকাল ৪টায় নির্মাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিঃ এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জিমনেশিয়াম নির্মাণের চুক্তিমূল্য ২৩ কোটি ৯০ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান মোস্তাফিজ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী- ৩ হাজার ১০০ বর্গমিটারের এই জিমনেশিয়ামে থাকবে হ্যান্ডবল কোর্ট, ৫০৮ জনের বসার গ্যালারি, ফিটনেস সেন্টার, ইনডোর গেমস্ কাম স্টুডেন্ট ক্যাম্পিং, ডাইনিং ও ম্যাচ অফিসিয়ালদের রুমসহ অন্যান্য আধুনিক সুবিধা। জিমনেশিয়াম ভবনের উপরে থাকবে ৮ হাজার লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাংক। একই সাথে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার জন্য ৫০০ কে.ভি.এ বিদ্যুৎ সংযোগের পাশাপাশি থাকবে ১০০ কে.ভি.এর জেনারেটর সুবিধা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহা. মাহবুবুস সোবহান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান এবং নির্মাতা প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ এইচ এম ফাহিম খান উপস্থিত ছিলেন।
মন্ত্রনালয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের মহিষ প্রজনন খামার পরিদর্শন
ফকিরহাট প্রতিনিধি।
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের ফকিরহাটের শুকদাড়ায় অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন। রবিবার দুুপুরে মন্ত্রনালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা আকর্ষিক ভাবে এই খামার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার এর পরিচালক (সম্প্রসারণ) দীপক রঞ্জন রায়, বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডাঃ সুখেন্দু শেখর গায়েন, ময়মনসিংহ এর এনিমেল ব্রিডিং এন্ড নেনেটিক্স প্রফেসর ডাঃ মোঃ ওমর ফারুক, জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ লুৎফার রহমান, সিনিয়র সহকারী পরিচালক ও (ভারপ্রাপ্ত) ব্যাবস্থাপক ডাঃ মোঃ শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ আসাদুজ্জামান, মোহম্মদ নুর নবী, মোঃ শহিদুল ইসলাম, মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের প্রধান সহকারী মোঃ আজিজ, কেশিয়ার মোঃ রেজাউ করিম ও মেসার্স বেতাগা ট্রেডার্স এর প্রধান তত্তাবধায়ক আনন্দ কুমার দাশ প্রমুখ। এর আগে তাঁরা মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও খামার পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
খুলনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহরোধ বিষয়ক মতবিনিময় সভা
তথ্য বিবরণী
নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহরোধ বিষয়ক মতবিনিময় সভা রবিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় সচিব বলেন, বাল্যবিবাহ শিশু অধিকারের পরিপন্থি একটি বিষয়। সমাজের সকল অংশের সমন্বিত উন্নয়নের জন্য সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বিশেষভাবে প্রয়োজন। কণ্যাশিশুদের আগামীদিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষিত করার কোন বিকল্প নেই। বাল্যবিয়ে শিক্ষার পথ রোধ করে। শিক্ষার হার বৃদ্ধি পেলে সমাজের বাল্যবিয়ে কমে যাবে। প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ বাস্তবায়িত হলে কর্মক্ষেত্রে নারী ও পুরুষের অংশগ্রহণ সমান হবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা বাল্যবিয়েমুক্ত একটি সভ্য জাতিতে পরিণত হতে চাই। দরিদ্র পরিবারের মেয়েরা যাতে লেখাপড়া করে স্বাবলম্বী হতে পারে, সেজন্য ঐসকল পরিবারকে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সহায়তা করা যেতে পারে।
খুলনার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সুশান্ত সরকার, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (দক্ষিণ) সোনালী সেন প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা।
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভা রবিবার দুপুরে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন বলেন, ফুলতলা উপজেলার শিরোমনি এলাকায় বিলডাকাতিয়ার মধ্য দিয়ে রেললাইনের জন্য নির্মাণাধীন আন্ডারপাসের স্থানে পানি জমে থাকায় ঐ স্থানের সড়কে চলাচলের ক্ষেত্রে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান জানান, নির্মাণসামগ্রী হিসেবে রডের দাম বৃদ্ধি পাওয়ায় বটিয়াঘাটা উপজেলা মডেল মসজিদের নির্মান কাজ বিলম্বিত হচ্ছে। এসময় তিনি বিদ্যুৎ সঞ্চালন লাইনের বৃহৎ টাওয়ার স্থাপনে কৃষিজমি ব্যবহার না করার পরামর্শ দেন।
জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক শেখ মোঃ জাহেদুল ইসলাম সভায় জানান, খুলনা জেলায় ৭ নভেম্বর হতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান চলবে। জেলায় চার হাজার সাতশত ৮৪ মেট্রিক টন ধান ও নয় হাজার একশত ৬৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতি কেজি চাল ৩৯ টাকা ও ধান ২৬ টাকা দরে কেনা হবে।
সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৪০টি নতুন ফায়ার স্টেশন উদ্বোধন করবেন। এর মধ্যে খুলনা জেলার দাকোপ, বটিয়াঘাটা ও তেরখাদা ফায়ার স্টেশন রয়েছে।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মোংলায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, যুদ্ধ জাহাজ উন্মুক্ত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মোংলার দিগরাজ নৌবাহিনী ঘাঁটি এবং জাহাজগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে মোংলায় নৌবাহিনীর ঘাটি ও জাহাজগুলোতে সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। এছাড়াও মোংলায় অবস্থিত নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ও নৌপরিবার শিশু নিকেতনে দিবসটি উপলক্ষে রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিকে মোংলা নেভাল জেটিতে ‘বা নৌ জা যমুনা’ দুপুর ২ টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেন বিপুল সংখ্যক দর্শনার্থীরা।
নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিযয়ক সেমিনার
মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিযয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। (২১ নভেম্বর) রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায়
সভাপত্বি করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এ সময় উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফকরুল হাসান, নড়াইল সদর হাসপাতালের তত্বাবাধায়ক ডাঃ মুন্সি আসাদুজ্জামান টনি, সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতারসহ নড়াইলের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীগন। অনুষ্ঠানে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কি কি সুবিধার কথা বলা আছে এবং ক্রেতা যেসব বিষয়ে আইনের আশ্রয় নিতে পারবেন এ বিষয়ে
বিস্তারিত তুলে ধরেন। যেমন বিক্রেতার পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা, সেবার তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, পণ্য মজুত করা, ভেজাল পণ্য বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা, ওজনে ও পরিমাপে কারচুপি, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে গজফিতায় কারচুপি, নকল পণ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অবহেলা, এ সকল বিষয়ে ক্রেতা আইনের আশ্রয় নিতে পারবেন।
নড়াইলে হত্যা মামলায় ১জনের ফাঁসিসহ ৩জনের যাবজ্জীবন কারাদন্ড
মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতী থানার কালিনগর গ্রামের ফিরোজ ভূঁইয়া হত্যা মামলায় ১জনের ফাঁসি ও ৩জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। ২১ নভেম্বর (রবিবার) সকাল ১১ টাই জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি হলেন, কালিনগর গ্রামের আলমগীর ভূঁইয়া, এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, আলমগীর ভূঁইয়ার বাবা ছায়েন ভূঁইয়াসহ তার দুই ছেলে হাবিবুর রহমান ভূঁইয়া ও জঙ্গু ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাসের বিনাশ্রাম কারাদন্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় চার আসামির মধ্যে জঙ্গু ভূঁইয়া ছাড়া অন্যরা আদালতে উপস্তিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের নড়াগাতী থানার কালিনগর গ্রামে বাদী রবিউল ইসলাম ভূঁইয়াদের সাথে আসামিপক্ষের বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি কালিনগর বাজারে উভয়পক্ষের মধ্যে শালিস বৈঠক হয়। শালিসের পর ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে
বাদীর ভাই ফিরোজ ভূঁইয়াকে কালিনগর বাজার এলাকায় দেশি অস্ত্র ধারালো গুপ্তি বুকে ঢুকিয়ে হত্যা করে। দীর্ঘ শুনানি শেষে ওই দুই মামলায় আজ রোববার আদালত এ রায় দেন। পলাতক
আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত এবং বাকীদের ইতোপূর্বের হাজতকালীন সাজার মেয়াদ বাদে তারা বাকী সাজা ভোগ করবেন।
সাতক্ষীরার তালায় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে সহানুভূতি
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না…ও বন্ধু।।’ হ্যাঁ সমাজের কিছু মানুষ এখনো রয়েছে যারা বিপদে নিজের সবটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়ায়, সাহায্য-সহানুভূতির মাঝে অসহায়, দুঃস্থ মানুষের পাশে সমাজের অনেকেই দাঁড়ায় বিশেষ করে ভয়াবহ কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণের সংকট কালীন সময়ে কেউ নীরবে আবার কেউ প্রকাশ্যে সহযোগিতা করেছে অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, কর্মহীন, ঘরবন্দী মানুষদের। শুধু করোনা নয়, রাস্তায় ও বাজারে ঘুরে বেড়ানো ভবঘুরে মানুষদের সরকারি আশ্রয় কেন্দ্রে ও তার বাড়ির ঠিকানা খুঁজে বাড়ি পৌছানো, অসুস্থদের চিকিৎসা সেবা, অনাথ বাচ্চাদের ভরণপোষণসহ আশ্রয় প্রদান, প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, প্রাকৃতিক দুর্যোগে ও মহামারিতেও দৃষ্টান্তমূলক ভূমিকা রেখে চলেছে সহানুভূতি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। হাঁটি হাঁটি পা পা করে সংগঠনটি আজ দুই বছরে পা দিয়েছে। অল্প দিনেই এলাকার মানুষের মনে স্থান করে নিয়েছে সহানুভূতি এবং এর প্রতিষ্ঠাতা সাদা মনের মানুষ আব্দুল আলিম মোড়ল।
মানুষের বহুমুখী সেবা প্রদান করার লক্ষ্যে ২০১৯ সালের ২২ নভেম্বর তালা উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সমন্বয়ে তালা সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামের মৃতঃ আব্দুল করিম মোড়লের পুত্র মোঃ আব্দুল আলিম মোড়ল প্রতিষ্ঠা করেন অ-লাভজনক, অ-রাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সহানুভূতি’। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গড়ে তোলা প্রতিষ্ঠানটি ইতিমধ্যে তালা উপজেলায় প্রতিটি ইউনিয়নের অধিকাংশ মানুষের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছে।
সহানুভূতির অন্যতম সদস্য বেলাল হোসেন জানান, দুই বছরে পা রাখলো স্বেচ্ছাসেবী সংগঠন সহানুভূতি। সংগঠনটির স্বেচ্ছাসেবকরা প্রতিটি গ্রামে অসহায় ও মুমূর্ষু ব্যক্তির জন্য তাৎক্ষণিক সেবা প্রদান করে থাকে। তারা দিন-রাত ঝড়-বৃষ্টির মধ্যেও সর্বদা প্রস্তুত থাকে। তাদের একটি হট লাইন নম্বর ২৪ ঘন্টা খোলা থাকে। যে নম্বরটিতে জরুরী প্রয়োজনে ফোন আসলেই ছুটে যান স্বেচ্ছাসেবকরা। বিশেষ করে রাস্তায় ও বাজারে ঘুরে বেড়ানো ভবঘুরে মানুষদের সরকারি আশ্রয় কেন্দ্রে ও তার বাড়ির ঠিকানা খুঁজে বাড়ি পৌছানো, অসুস্থদের চিকিৎসা সেবা, অনাথ বাচ্চাদের ভরণপোষণসহ আশ্রয় প্রদান, প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, প্রাকৃতিক দুর্যোগে ও মহামারিতেও দৃষ্টান্তমূলক ভূমিকা রেখে চলেছে সহানুভূতি।
আবু সাইদ নিকারী, মোঃ শামছুর রহমান, হৈমন্তী, মনির হাসান ভূইয়া, ফেরদৌসী আক্তার, ফারহানা যুথীসহ অনেকেই সহানুভূতির সেবা প্রাপ্তির কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, সহানুভূতির আব্দুল আলিমসহ স্বেচ্ছাসেবকরা সমস্যা শোনামাত্রই সাহায্যের হাত বাড়িয়েছে এবং এখনও অব্যাহত রেখেছে।
সহানুভূতির প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল আলিম মোড়ল জানান, ‘সৃষ্টির সেবার মাঝে ¯্রষ্ঠাকে খুঁজি’ এই স্লোগানকে সামনে নিয়ে নিজের বিবেক তাড়িত হয়ে ২০১৯ সালের ২২ নভেম্বর প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন সহানুভূতি। সংগঠনের আওতায় দু’শতাধিক স্বেচ্ছাসেবক এ মহতী কাজ করে চলেছেন। ইতিমধ্যে প্রায় ১২০০ অসহায় মানুষকে বিভিন্ন ধরণের সেবা প্রদান করা হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে গঠন করা হয়েছে ১৭ সদস্য বিশিষ্ট সহানুভূতির শাখা কমিটি। বিশেষ করে ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমণের সংকট কালীন সময়ের শুরু থেকে অসহায়, দুঃস্থ, কর্মহীন, শিশু, প্রতিবন্ধী এবং ঘরবন্দী মানুষের পাশে দাঁড়ানো, কখনো নিজের উদ্যোগে পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইরাজার, নগদ টাকা, শিশু খাদ্য, রান্না করা খাবার, চাল, আটা, আলু’র মতো খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। এ সকল কার্যক্রমে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা ও এলাকাবাসী তাদেরকে সহযোগিতা করে আসছেন। বিশেষ করে উত্তরণের সহায়তায় কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন ও এ্যাম্বুলেন্স সেবা প্রদান কার্যক্রমে ব্যাপক ভূমিকা রেখেছে সংগঠনটি। এসব কার্যক্রমে উন্নয়ন প্রচেষ্টাও তাদেরকে সহযোগিতা করে আসছে। এই সেবা দ্বারা মহৎ মানুষের আতœার শুদ্ধি, তৃপ্তি লাভ, এহকাল ও পরকালের বিজয় হওয়ার প্রত্যয় নিয়ে দিন-রাত ছুটে চলেছেন সহানুভূতির কর্মীরা। ‘সহানুভূতি তালা’ নামের ফেসবুক আইডি থেকে প্রতিদিনের কর্মকান্ড তুলে ধরা হয়ে থাকে। তালা উপজেলার বাইরেও উক্ত কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, সহানুভূতি সরকারি অনুমোদনের জন্য প্রক্রিয়া চলছে। অনুমোদন পেলে সেবাগুলো আরো গতিশীল হবে। এ সময় তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত অসহায় মানুষের সেবায় নিজেকে উজাড় করে দেয়ার পাশাপাশি সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য-সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন সহানুভূতি এলাকার অসহায় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সেবা প্রদান করে আসছে। তিনি সুনামের সাথে এগিয়ে চলা উক্ত সংগঠনের সাফল্য কামনা করেন।
নেপালে আন্তর্জাতিক সম্মাননায় ভুষিত কয়রার আইসিডির প্রতিষ্ঠাতা আশিক
কয়রা (খুলনা) প্রতিনিধি
নেপালের কাঠমুন্ডুর ন্যাশনাল অ্যাসেম্বলী হলে আয়োজিত ৪ দিন ব্যাপী গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিটে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন ইনিশিয়েটিভ ফর কোষ্টাল ডেভেলপমেন্ট (আইসিডি)। নেপালের উপ রাষ্ট্রপতি নন্দ বাহাদুর পুন এর কাছ থেকে পুরস্কার গ্রহন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিক। গত ১৯ ও ২০ নভেম্বর নেপালের স্থানীয় সময় সকাল ১১ টায় অ্যাওয়ার্ড প্রোগাম শুরু হয়। যুব নেতৃত্ব, শান্তি, অহিংসা, উদ্ভাবন, সামাজিক, ন্যায়বিচার, ক্ষমতায়ন, মানবাধিকার, উদ্যোক্তা, পর্যটন, এসডিজি এবং গনতন্ত্রের ক্ষেত্রে যারা অসামন্য অবদান রাখেন তাদেরকে এই পুরস্কার প্রদান করা হয়। নেপাল, গাম্বিয়া, ইরাক, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া, পাকিস্তান, শ্রীলংকা, যুক্তরাষ্ট্র, ইন্ডিয়াসহ বিশে^র ৬২ টি দেশের তরুনরা উক্ত সেমিনারে অংশগ্রহন করেন। নেপালে অবস্থানরত জাতিসংঘ, ইউএন ডিপি, ইউএনএফপিএ, এর প্রতিনিধগণ উক্ত সামিটে যোগদান করেন। উক্ত সামিটে বাংলাদেশের উপকূল এলাকার বাঘ বিধবা ও আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের টেকসই কল্যানে কাজ করার স্বীকৃতিস্বরুপ আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামানকে এই পুরস্কার প্রদান করা হয়।
কয়রা আইসিডির প্রতিষ্ঠাতা আশিক নেপাল থেকে এই পুরস্কার পাওয়ায় উপজেলার বিভিন্ন সংগঠন মহল থেকে তাকে অভিনন্দন বার্তা জানিয়েছেন। এবং ঢাকা বিশ^াবদ্যালয়ের একজন মেধাবী ছাত্র হয়েও উপকূলের অবহেলিত মানুষ নিয়ে কাজ করায় উপজেলার মানুষের কাছে ভূয়সী প্রশংসা পেয়েছেন।
কাঠের চাকায় ঘোরেনা মজিদের ভাগ্য!
শামীম খান,মহেশপুর
সভ্যতার অগ্রগতিতে চাকা আবিষ্কারের পর জীবনের গতি বেড়েছে পূর্বাপেক্ষা অধিক। তবে প্রথমে কে, কোথায় চাকা আবিষ্কার করেছেন এর কোন দলিল না পাওয়া গেলেও ধারণা করা হয় যিশু খ্রিষ্টের জন্মের পাঁচ হাজার বছর পূর্বে প্রাচীন মেসোপটেমিসায় প্রথম চাকা আবিস্কৃত হয়।
খ্রিষ্টপূর্ব তিন হাজার দুইশত অব্দের দিকে মিশরে যান্ত্রিক কাজে চাকার ব্যবহার শুরু হয়। যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে স্কটিশ আবিষ্কারক জন ডানলপ ১৮৮৮ সালে মোটর গাড়িতে ব্যবহারোপযোগী চাকা আবিষ্কার করেন। যার ফলে রেলগাড়ি, বিমান, ওয়াগন, মোটরগাড়ি, গরু-মহিষের গাড়ি, সাইকেল, রিকসা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে চাকার ব্যবহার হচ্ছে।
তারই ধারাবাহিকতায় নিজদের নিত্য প্রয়োজনীয় কাজকে সহজতর করতে গ্রামীন জনপদের শুরু হয় গরু- মহিষ কিংবা ঘোড়ার গাড়ির ব্যবহার। কৃষি কাজ, ব্যবসা-বানিজ্য ও যাতাযাতের সকল মাধ্যম ছিলো কাঠের চাকা বিশিষ্ট এই সব গাড়ি গুলো। তবে আধুনিকতার ছোঁয়ার বিকল্প, অধিক শক্তি সম্বলিত দ্রুত গতির যানবাহনের অর্বিভাব ঘটেছে। ফলে বিলপ্তির পথে গরু-মহিষ কিংবা ঘোড়ার গাড়ি। যার কারণে দীর্ঘদিনের দিনের পেশার ভ্যাগের চাকা ঘুরে না এসব গাড়ি ও গাড়িতে ব্যবহারিত চাকা তৈরীর কারিগরদের।
ইতিহাস ঘাটলে জানা যায, ১৯৪০ সালে রাজশাহীর চাপাইনবাবগঞ্জের গরুর গাড়ি তৈরির কারিগর আঃ মজিদ নামের এক যুবক ঝিনাইদহের মহেশপুরে আসেন। তিনিই সর্বপ্রথম শহরের পোষ্ট অফিস মোড়ে সড়কের পাশে পড়ে থাকা জায়গায় একটি কাঠের চাকা ও গরু গাড়ি তৈরী কারখানা গড়ে তোলেন। এরপর আঃ মজিদের দেখাদেখি একই এলাকা হতে অনেকেই এসে একই পেশায় কাজ শুরু করেন। মহেশপুর উপজেলাজুড়ে প্রায় ৫০টিরও অধিক জায়গায় এই কারখানা ছিলো।
কিন্তু দীর্ঘদিনের সেই পেশার এখন আর ভাগ্যের চাকা ঘুরে না তাদের। বাধ্য হয়ে অনেকে পাল্টিয়ে ফেলেছেন তাদের বাপ-দাদার পেশা। আবার অনেকে চলেগেছের তাদের নিজ জন্ম ভূমি চাপাইনবাবগঞ্জে।
কালক্রমে দেশের শহর থেকে গ্রাম বিদ্যূতায়িত হয়েছে। প্রামের পানি-কাদার রাস্তাগুলো হয়ে ওঠে পিচঢালা সড়ক। সড়কগুলোতে নামতে থাকে স্থানীয়ভাবে তৈরি নসিমন, করিমন, ভটভটি, লাটাহাম্পার ও স্টিয়ারিং নামের ইঞ্জিনচালিত নানা বাহন। এসব শক্তিশালী যানবাহনের দাপটে আজ সড়কে আর দেখা মেলে না গরু-মহিষ ও ঘোড়ার গাড়ি।
বয়সের ভারে নুয়ে পড়া চাকা তৈরীর কারিগর আব্দুল মজিদ এখন বৃদ্ধ। এই পেশায় জীবনের স্বচ্ছলতা না আসলেও অকৃতিম ভালোবাসায় ছাড়তে পারেননি এই পেশা। দুই-একটা কাজ থেকে যা আয় হয় তা দিয়েই ছেলে-মেয়ে নিয়ে থেকে গেছেন মহেশপুরে।
আঃ মজিদ বলেন, এটা আমার বাপ-দাদার পেশা।এক সময় গাড়ির চাকা তৈরির প্রচুর চাপ ছিল। তবে এখন আর কোন চাহিদা নেই বললেই চলে। তবুও এই পেশাকে ভালবেসে পড়ে আছি মহেশপুরে। এই পেশা ছেড়ে যেতে মন চাই না। দু-একটি চাকা তৈরির অর্ডার পাই। এতেই কোনরকম টিকে আছি।
আর এভাবেই নিজ পেশাকে ভালোবেসে আঁকড়ে ধরে জীবনের শেষ দিন পার হবে আঃ মজিদের।
মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাচান আলী জানান. আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছুই বদলে গেছে এবং বদলে যাচ্ছে। তারপরও আমরা চেষ্টা করছি গ্রাম বাংলার ঐতিয্যেও কিছুটা হলেও যেন ধরে রাখা যায়।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান-সচিবের অপসারণ দাবিতে স্মারকলিপি
যশোর অফিস
যশোর শিক্ষা বোর্ডের ৩৮টি চেকের মাধ্যমে সাত কোটি টাকা আত্মসাতের ঘটনায় বোর্ড চেয়ারম্যান-সচিবের অপসারণের দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। এ দাবিতে রোববার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপি প্রদানকালে তারা বলেন, নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে অবিলম্বে বোর্ড চেয়ারম্যান, সচিবসহ জড়িতদের প্রত্যাহার করা উচিৎ। এ ছাড়া চলতি মাসের মধ্যেই দুদকের তদন্ত কর্মকর্তা নিয়োগ ও জালিয়াতির টাকা উদ্ধারের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) এর সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবি যশোর জেলা শাখার সভাপতি আবুল হোসেন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক তসলিমুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) এর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ইসরারুল হক, বাসদ যশোর জেলা শাখার সদস্য শাহজাহান আলী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের যশোর জেলা শাখার সদস্য কামাল হোসেন পলাশ প্রমুখ।
মেহেরপুরে ট্রলিচাপায় জজ কোর্টের পেশকার নিহত
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে ইট বোঝাই ট্রলিচাপায় মোমিনুল হক (৩২) নামে জজ কোর্টের এক পেশকার নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চেংগাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিনুল হক গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মৃত মরজুল হকের ছেলে। তিনি দৈনিক ভোরের ডাক পত্রিকায় মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পরে সাংবাদিকতা ছেড়ে মেহেরপুর জজকোর্টে চাকরিতে যোগদান করেন।
স্থানীয়রা জানান, মোমিনুল বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মেহেরপুর জজ কোর্টে যাচ্ছিলেন। চেংগাড়া নামক স্থানে মোটরসাইকেল উল্টে রাস্তায় পড়ে গেলে ইটভর্তি একটি ট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মোমিনুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শায়লা আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় মোমিনুলের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
সুবিধার কথা বলে প্রার্থীর ৩ লাখ টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র
চুয়াডাঙ্গা প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশেষ সুবিধা নিতে গিয়ে ৩ লাখ টাকা খোয়ালেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল হোসেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে এ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র।
প্রতারকচক্র নির্বাচনে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলে ৬টি বিকাশ নম্বরে এ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল হোসেন শুক্রবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে প্রতারিত উজ্জ্বল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতারকচক্রকে টাকা দেওয়ার কথা অস্বীকার করেন।
আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আমার ব্যবহৃত সরকারি মুঠোফোন নম্বরটি ক্লোন করে একটি প্রতারকচক্র। পরে তারা বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল হোসেনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে শুনেছি। শুক্রবার বিকেলে উজ্জ্বল হোসেন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, একটি প্রতারকচক্র ৬টি বিকাশ নম্বরে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু প্রতারকচক্র কত টাকা হাতিয়ে নিয়েছেন অভিযোগে তা উল্লেখ করেননি।
‘নৌকার সিল হবে ওপেন, কেউ কিছু করতে পারবে না’
মেহেরপুর প্রতিনিধি
‘নৌকার সিল হবে ওপেন এবং টেবিলে। একের অধিক সিল মারতে হবে। পুলিশ, প্রিসাইডিং কর্মকর্তারা কিছু করতে পারবেন না। ’- কথাগুলো বলছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম খালেক।
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্প্রতি মেহেরপুর সদরের ষোলটাকা ইউনিয়নের পথসভায় দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এমন বক্তব্য দেন। এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ষোলটাকা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করছেন দেলবার হোসেন। দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন আনোয়ার পাশা।
১ মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিওতে এম এম খালেককে বলতে দেখা যায়, নৌকার সিলটি আমরা টেবিলে দেব আর সদস্যের সিলটি গোপন কক্ষে দেব। এখানে পুলিশ, প্রশাসন, প্রিসাইডিং কর্মকর্তা যারা আছেন, তাদের কিছু করার নেই। তাদের কিচ্ছু বলার নেই। আমি ভোট দেব টেবিলে দেব, ওপেন দেব। যদি প্রশাসন বাধা হয়ে দাঁড়ায়, আমরা লন্ডনে থাকব না। আপনাদের আশপাশেই থাকব। ফোন খোলা থাকবে। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের সঙ্গে প্রধানমন্ত্রী স্বয়ং আছেন। আমাদের মন্ত্রী আছেন, এমপি আছেন। গণ্যমান্য নেতারা আছেন। আপনাকে ভোট দেওয়ার সময় যদি কেউ ঠেলা দেয়, তবে আপনিও তাকে ঠেলা দেবেন। আপনারা সেন্টার নিয়ন্ত্রণে নেবেন।
নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের দুজন নেতা বলেন, এভাবে দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি চলমান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো বক্তব্য দেন, তাতে দলের মর্যাদা ক্ষুণ্ন হয়। ভোটারদের মধ্যে আস্থাহীনতা কাজ করে। ভোটাররা ভোট দিতে নিরুৎসাহিত হন। অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের নির্দেশনা রয়েছে।
ষোলটাকা ইউপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার পাশা বলেন, এভাবে দলের গুরুত্বপূর্ণ নেতারা যদি প্রকাশ্যে সিল মারার ঘোষণা দেন, তবে নিরপেক্ষ নির্বাচন হওয়া কঠিন। পুলিশ ও নির্বাচন কার্যালয়ে অভিযোগ দেওয়ার কার্যক্রম চলছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, নির্বাচনে বিভিন্ন পথসভায় নেতা–কর্মীদের উজ্জীবিত করার জন্য বক্তব্য দেওয়া হয়। বিরোধী পক্ষের কর্মীরা সেসব বক্তব্যের ভিডিও সংযোজন–বিয়োজন করে অপপ্রচার চালাতে ব্যবহার করছে। দলের মধ্যে যারা বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনসার বলেন, চলমান নির্বাচনে গাংনী উপজেলা থেকে তেমন কোনো প্রার্থীর অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।










































