Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় লকডাউনেও করোনায় আক্রান্তের সংখ্যা ১৫১৮, নিহত ১৪

মালয়েশিয়ায় লকডাউনেও করোনায় আক্রান্তের সংখ্যা ১৫১৮, নিহত ১৪

7

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি:


চীনের উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তি হলেও বর্তমানে আক্রান্তের খবর শূন্যর কোঠায় নেমে আসলেও মালয়েশিয়ায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। দিন বাড়ার সাথে সাথেই করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মালয়েশিয়ায় করোনা পরিস্থিতি মোকাবেলায় সেদেশের সরকার চলতি মাসের ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করে। কিন্তু লকডাউনের ৬ দিন অতিবাহিত হলেও করোনায় আক্রান্তের সংখ্যা কমেনি। বরং বেড়েই চলেছে আক্রান্ত এবং মৃত্যুর হার।সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৫ শত জনে দাড়িয়েছে। এছাড়াও মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। তবে আক্রান্তের মধ্য এরই মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৫৯ জন। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় সেদেশের প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন সংবাদ সম্মেলনে জানান, বর্তমান লকডাউনের বলে দেশের জনগণ এক কঠিন সময় পার করছে। তিনি সবাইকে ধৈর্য ধারণ করে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সবার সহযোগিতা কামনা করেন। এসময় তিনিপ্রধানমন্ত্রীর তহবিল থেকে দেশের নাগরিকদের জন্য অনুদানের ঘোষণা করেন।  বর্তমান করোনা ভাইরাসে বিদেশি অভিবাসীরা আক্রান্ত হলে সরকারি ভাবে চিকিৎসা ব্যয় বহন করা হবে কিনা স্থানীয় সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, বিদেশি অভিবাসীরা তাদের নিজস্ব টাকায় চিকিৎসা সেবা বহন করবে। তিনি আরো বলেন, তাদের নিয়োগকর্তাদের উচিত বর্তমান পরিস্থিতিতে (বিদেশি অভিবাসীদের) ঘরে অবস্থান করা এবং কোন লক্ষণ দেখা দিলে তাদেরকে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া।